৪৪. প্রজাপতি পরমাত্মাতে অন্তর্হিত
এবং সর্বং স সৃষ্ট্বৈদং মাং চাচিন্ত্যপরাক্রমঃ ।
আত্মন্যন্তর্দধে ভূযঃ কালং কালেন পীডযন্ ।।৫১
হে মহর্ষিগণ! অচিন্ত্যশক্তিসম্পন্ন প্রজাপতি এই প্রকারে স্থাবর জঙ্গম সমুদয় জগৎকে ও আমাকে সৃষ্টি করিয়া প্রলয়কাল দ্বারা সৃষ্টিকালের নাশ করত পরমাত্মাতেই অন্তর্হিত হইলেন। ৫১
<