৩২. যক্ষ রাক্ষস প্রভৃতি, সর্পাদি, গরুড়াদি পক্ষিগণ, আজ্যপাদি পিতৃগণ, বিদ্যুৎ প্রভৃতি, এবং নানা প্রকার জ্যোতিঃ সৃষ্টি

যক্ষরক্ষঃ পিশাচাংশ্চ গন্ধর্বাপ্সরসোঽসুরান্ ।
নাগান্ সর্পান্ সুপর্ণাংশ্চ পিতৄণাংশ্চ পৃথগ্গণম্ ।।৩৭

ইঁহারা যক্ষ, রাক্ষস, পিশাচ, গন্ধর্ব্ব, অপ্সরা, অসুর, অজগরাদি নাগ ও সর্প, গরুড়াদি পক্ষিগণ, আজ্যপাদি-নামক পিতৃগণকে পৃথক পৃথকরূপে সৃষ্টি করিলেন। ৩৭

<

Super User