১৭. মনুষ্যাদির নাম ও কর্ম্মবিভাগ

সর্বেষাং তু স নামানি কর্মাণি চ পৃথক্ পৃথক্ ।
বেদশব্দেভ্য এবাদৌ পৃথক্ সংস্থাশ্চ নির্মমে ।।২১

হিরণ্যগর্ভরূপে অবস্থিত সেই পরমাত্মা সকলের নাম অর্থাৎ মনুষ্যজাতির মনুষ্য, গোজাতির গো ইত্যাদি ও ব্রাহ্মণাদি চাতুবর্ণের বেদোক্ত অধ্যয়নাদি কর্ম্ম, এবং অন্যান্য জাতির লৌকিক কর্ম্ম, অর্থাৎ কুলালের ঘটনির্ম্মাণ, কুবিন্দের পটনির্ম্মাণ ইত্যাদি, প্রথমতঃ বেদশাস্ত্র হইতে অবগত হইয়া, পূর্ব্বকল্পে যাহার যেরূপ ছিল, এ কল্পেও তাহার সেইরূপ নির্দিষ্ট করিয়া দিলেন। ২১

But in the beginning he assigned their several names, actions, and conditions to all (created beings), even according to the words of the Veda.

<

Super User