০৯. পৃথিবী এবং আকাশাদি সৃষ্টি
তস্মিন্নণ্ডে স ভগবানুষিত্বা পরিবত্সরম্ ।
স্বযমেবাত্মনো ধ্যানাত্ তদণ্ডমকরোদ্ দ্বিধা ।। ১২
ভগবান্ ব্রহ্মা সেই অণ্ডে ব্রাহ্ম পরিমাণে এক বৎসরকালে বাস করিয়া, অণ্ড দ্বিধা হউক মনে হইবামাত্র স্বয়ং সেই অণ্ডকে দুই খণ্ড করিলেন। ১২
The divine one resided in that egg during a whole year, then he himself by his thought (alone) divided it into two halves;
তাভ্যাং স শকলাভ্যাং চ দিবং ভূমিং চ নির্মমে ।
মধ্যে ব্যোম দিশশ্চাষ্টাবপাং স্থানং চ শাশ্বতম্ ।। ১৩
তিনি সেই দুই খণ্ডের উর্দ্ধ খণ্ডে স্বর্গ ও অপর খণ্ডে পৃথিবী করিলেন, এবং মধ্যভাগে আকাশ, অষ্ট দিক্ ও চিরস্থায়ী সমুদ্রনামক জলাধার প্রস্তুত করিলেন। ১৩
And out of those two halves he formed heaven and earth, between them the middle sphere, the eight points of the horizon, and the eternal abode of the waters.
<