এদিকে সাজ্জাদ মায়ের সঙ্গে পরামর্শ করে মত পাটাল। ঠিক করল, এখানে আরিফকে মার্ডার না করে ঢাকায় করবে। কারণ গ্রামে বা গ্রামের বাইরে হলেও সবাই মনে করবে চাচাতো ভাই সাজ্জাদ এই কাজ করিয়েছে। আর ঢাকায় হলে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। এই সিদ্ধান্ত নেবার পর সাজ্জাদ গুণ্ডা দুজনকে সব কিছু বুঝিয়ে বলে ঢাকায় মার্ডার করার কথা বলল। আরো বলল, তাহলে তোমাদেরকে কেউ সন্দেহ করবে না। সবাই জানবে, শহরে দুস্কৃতকারীদের হাতে আরিফ মারা গেছে।

সাজ্জাদের কথামত গুণ্ডারা আরিফকে ফলো রাখল।

আরিফ সপ্তাহ খানেক পরে সানোয়ার উকিলের কাছে গিয়ে বলল, কতদূর কি করলেন?

সানোয়ার উকিল বললেন, কাগজপত্র এখনো সব জোগাড় করতে পারিনি। আপনি কয়েক দিন পরে আসুন।

আরিফ তাকে তাড়াতাড়ি করার জন্য তাগিদ দিয়ে ফিরে এল। চার পাঁচ দিন পর আবার সানোয়ার উকিলের কাছে গেল।

সানোয়ার উকিল বললেন, সাজ্জাদ খুব চালাক ছেলে। বাপ মারা যেতে না যেতে সেটেলমেন্ট অফিসে গিয়ে চাচা নিঃসন্তান জানিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়েছে। কোর্ট থেকে সব কিছু নিজের নামে করার ব্যবস্থা করেছে।

আরিফ বলল, তাহলে তো কাজ সমাপ্ত করতে বেশ দেরি হবে?

সানোয়ার উকিল বললেন, হ্যাঁ তা হবে।

আরিফ তার হাতে কিছু টাকা দিয়ে বলল, এগুলো রাখুন। সবকিছু রেডী করে চিঠি দিয়ে জানাবেন। আমি আসব। তারপর সালাম বিনিময় করে বিদায় নিয়ে ফিরে এল।

সেদিন রাতে আরিফ নিহারবানুকে বলল, চাচী আম্মা, আমি কাল সকালে ঢাকা চলে যাব।

নিহারবার মনে যাই থাকুক না কেন, এই কয়েক দিন আরিফের বেশ আদর-যত্ন করেছেন। এখন তার কথা শুনে বললেন, আরো কয়েকদিন থাক না বাবা।

আরিফ বলল, না চাচী-আস্থা থাকতে পারব না। পড়াশুনার ক্ষতি হবে।

পরের দিন সকালে আরিফ চলে যাবার পর সাজ্জাদ মাকে বলল, আরিফ খুব চালাক। আমাদেরকে কিছু জিজ্ঞেস না করে বাপের সম্পত্তির কাগজপত্র কোট থেকে তোলার জন্য সিরাজগঞ্জে গিয়ে সানোয়ার উকিলকে ধরেছে। আমিও দেখব কেমন করে সে বাপের সম্পত্তি নিতে পারে।

নিহারবানু বললেন, তোর ফুফা-ফুফি তার পিছনে আছে। তাছাড়া গ্রামের লোকেরাও সব কিছু জানে।

সাজ্জাদ বলল, সেইজন্যেই তো ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করেছি।

আরিফ এনায়েতপুরে আসার দুদিন পর থেকে বুঝতে পেরেছিল, তাকে দুজন লোক সব সময় ফলো করে। তাই যে কয়েকদিন সেখানে ছিল, সব সময় সচেতন ছিল। আগেই ভেবে রেখেছে, প্রথমে সমেশপুরে গিয়ে মায়ের কবর জিয়ারত করবে তারপর ঢাকায় ফিরবে। এনায়েতপুর থেকে সিরাজগঞ্জে আসার সময় বাসে সেই দুজন লোককে দেখে ভাবল, এদেরকে উচিত মত শিক্ষা দিতে হবে। সমেশপুরে বাস থেকে নেমে রাস্তার পাশের টিউবঅয়েল থেকে অজু করে মায়ের কবর জিয়ারত করার জন্য কবরস্থানের দিকে রওয়ানা হল, মায়ের কবরের কাছে এসে প্রথমে সালাম দিল আসসালামু আলায়কুম ইয়া আহলাল কুবুরে মিনাল মোসলেমিনা, ওয়াল মোমনীনা, আওলানা সালাফেও ওয়া নাহনু লাকুম তাবাওও ওয়া ইন্না ইনশায়াল্লাহ বেকুম লা হেনা, ইয়ার হামলাহুল মুশতাকদেমীন, মিন্না ওয়াল মোমেনীনা, নাশরাহ লানা ওয়ালাকুম, ওয়া ইয়ারহামুল্লাহ ওয়া ইয়াকুম, আমীন, তারপর উনিশ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম, একবার সূরা তাকাসুর, একবার সূরা কোরাইশ, তিনবার সূরা এখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়তুল কুরসি, দশবার আসতাগফেরুহ ও অন্যান্য কিছু সুরা কেরাত এবং এগারবার দরুদ শরীফ পাঠ করে মায়ের রুহের উপর বখশে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে অনেক কিছু বলে মোনাজাত করতে লাগল।

খালেক ও মালেক আরিফকে ফলো করে আসার সময় পরামর্শ করল, এখানে মেরে ফেলে রেখে গেলে কেউ আমাদেরকে সন্দেহ করতে পারবে না। তবে গুলি করে মারা ঠিক হবে না। কারণ গুলির শব্দ শুনে কেউ যদি এদিকে লক্ষ্য রাখে, তাহলে আমাদের দেখে ফেলতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিল, ড্যাগার দিয়ে কাজ সারবে। তবে দরকার হলে গুলিও করবে। জলের ভিতর আরিফকে ঢুকতে দেখে প্রথমে তারা বেশ অবাক হলেও নিরাপদে কাজ সারতে পারবে ভেবে মনে মনে খুশি হল। তারপর এই জঙ্গলের ভিতর কবর ও আরিফের কার্যকলাপ দেখে খুব আশ্চর্য হয়ে বলাবলি করল, কবরটা কত সুন্দর। নিশ্চয় ওর আপনজনের। তারা আরিফের অনতিদুরে পাশাপাশি দুটো গাছের আড়ালে দাঁড়িয়ে যুক্তি করল, আরিফ যখন ফিরবে তখন দুজনে একসঙ্গে পিছন থেকে আক্রমণ করে শেষ করে দেবে।

আরিফ মোনাজাত শেষ করে কবরের দক্ষিণ দিকে বসে পড়ে কবরে মুখ ঠেকিয়ে কয়েক বার চুমু খেল, তারপর ফিরে আসতে লাগল। সে যখন অজ করে কবরস্থানের দিকে রওয়ানা দেয় তখন তার মনে মায়ের কথা ভেসে উঠে। ফলে তা দুজনের কথা ভুলে যায়। কবর জিয়ারত করে ফেরার সময় হঠাৎ তাদের কথা মনে পড়তে চিন্তা করল, তারা নিশ্চয় আমাকে ফলো করে এখানে এসেছে। তাই চারপাশে সতর্ক দৃষ্টি রেখে ফিরে আসতে লাগল। কিন্তু ততক্ষণে সে খালেক ও মালেক যেখানে লুকিয়েছিল, সেখান থেকে কিছুটা এগিয়ে এসেছে।

খালেক ও মালেক পা টিপে টিপে এসে পিছন থেকে আরিফকে ড্যাগার মারার জন্য হাত তুলল, কিন্তু তারা হাত আর নামাতে পারল না। তাদের মনে হল, কেউ যেন তাদের হাত শক্ত করে ধরে রেখেছে। আরিফ যখন বেশ কিছুটা দূরে চলে গেল তখন তারা হাত নামাতে পারল। খুব অবাক হয়ে একজন অপরজনকে বলল, কি ব্যাপার বল তো, কেউ যেন এতক্ষণ আমার হাত ধরে রেখেছিল। অপরজন বলল, আমারও তাই। তারা তখন গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে দুজন দুটো পিস্তল বের করে গুলি করতে যাবে এমন সময় দেখল আরিফ ঘুরে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আছে।

আরিফ তাদের কথা বলার চাপা শব্দ শুনতে পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। খালেক ও মালেক তার বুক অক্ষ্য করে ফায়ার করল। আরিফের বুকে যে দুটো তাবিজ ছিল গুলি সেগুলোর উপর লাগল। আরিফ গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। কিন্তু বুঝতে পারল, তার কোন ক্ষতি হয়নি। হঠাৎ তার মনে হল নানার তাবিজের গুণে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। তাবিজ দুটোতে চুমো খেয়ে আলাহ পাকের শুকরিয়া আদায় করল। তারপর ক্রল করে লোক দুটোর পিছন দিকে যেতে লাগল।

বন জঙ্গল থাকায় গুণ্ডা দুটো বুঝতে না পেরে পিস্তল বাগিয়ে সেই দি কে এগিয়ে এল! তারপর দুজনে গাছটার গোড়া লক্ষ্য করে আবার গুলি করল।

ঠিক সেই সময় আরিফ পেছন থেকে দুহাত দিয়ে তাদের দুজনের ঘাড়ে ক্যারাতের চাপ মারল।  

এরকম মারের সঙ্গে গুড়া দুজনের পরিচয় ছিল না। যন্ত্রণায় কঁকিয়ে উঠে বসে পড়ে চোখে ধোয়া দেখতে লাগল।

সেই সুযোগে আরিফ দুহাতে দুজনের পিস্তল ধরা হাতের বাজুতে আবার আঘাত করতে, তাদের হাত থেকে পিস্তল পড়ে গেল। আরিফ দুজনের ঘাড়ে আরো কতকগুলো ক্যারাতের চাপ মেরে অজ্ঞান করে ফেলল। তারপর জঙ্গলী লতা দিয়ে তাদের দুজনের হাত পিছমোড়া করে বেঁধে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগল।

বেশ কিছুক্ষণ পরে তাদেরকে চোখ খুলতে দেখে দুজনের দিকে দুটো পিস্তল বাগিয়ে ধরে বলল, বল, তোদকে কে এই কাজের জন্য পাঠিয়েছে?

খালেক ও মালেক জ্ঞান ফিরে পেয়ে আরিফের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে চিন্তা করতে লাগল এর গায়ে এত শক্তি এলো কি করে? আর এ রকম মারের কায়দাই বা জানল কেমন করে? তখন আমাদের ড্যাগারসহ হাত কে ধরে রেখেছিল? বুকে দুটো গুলি খেয়েও বেঁচে গেল কি করে? এই সব চিন্তা করে তারা খুব ভয় পেয়ে কাঁপতে লাগল।

তাদের অবস্থা দেখে আরিফ গর্জে উঠে বলল, মনে করেছিলে এই নির্জন জায়গায় আমাকে মেরে রেখে গেলে কেউ টের পাবে না। এখন তোমাদেরকে যদি আমি এখানে মেরে রেখে যাই, তাহলে কেমন হবে? আমার কথার জবাব দাও, নচেৎ দুজনকেই গুলি করে শেষ করে দেব।

তারা আরিফের কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমরা গরিব মানুষ। মারা গেলে আমাদের বৌ-ছেলে-মেয়েরা না খেয়ে মারা যাবে। আপনি দয়া করুন সাহেব। আমাদেরকে সাজ্জাদ সাহেব টাকা দিয়ে এই কাজ করতে বলেছেন। আমাদেরকে মাফ করে দিন।

আরিফ বলল, আমি ইচ্ছা করলে তোমাদের মেরে ফেলতে পারি; কিন্তু তা করব না। এখন তোমাদের বাচার দুটো পথ বলছি, যেটা ইচ্ছা তোমরা বেছে নিতে পার। প্রথমটা হল, পুলিশের হাতে তুলে দেওয়া; আর দ্বিতীয়টা হল, তোমরা যদি আমার হাতে হাত রেখে আল্লাহ পাকের কাছে তওবা করে ওয়াদা কর, জীবনে কোন দিন কোন অন্যায় কাজ করবে না, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। T খালেক ও মালেক আরিফের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, আমরা আপনার পায়ে মাথা রেখে তওবা করছি। এবং ওয়াদা করছি, জীবনে আর কোন দিন কান অন্যায় কাজ করে টাকা রোজগার করব না। আপনি আমাদেরকে মাফ করে দিন [হেব। আমাদেরকে পুলিশের হাতে দেবেন না। তারপর তারা আরিফের পায়ে মাথা ঠকাতে গেল।

আরিফ আরে করো কি বলে কয়েক পা পিছিয়ে এসে বলল, মাথা শুধু আল্লাহ কিকে সেজদা করার জন্য। কারো পায়ে মাথা ঠেকান কবিরা গোনাহ? এমন কি উকে সম্মান দেখানোর জন্য মাথা নিচু করাও ইসলামে নিষিদ্ধ। তারপর তাদের তের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করল, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কি আমার : সাজ্জাদ ভাইয়ের সম্পর্কের কথা এবং কেন সে আমাকে মেরে ফেলতে চায়, সে সব কথা জান?

খালেক বলল, আমাদের বাড়ি এনায়েতপুরেই। আপনি তার চাচাত ভাই, আপনার মা পরী ছিল, আপনি সাজ্জাদ সাহেবদের ক্ষতি করবেন, এই সব কথা বলে আমাদের দশ হাজার টাকা দিয়ে বললেন, কাজ হাসিল হবার পর আরো দশ হাজার দেবেন।

আরিফ আবার জিজ্ঞেস করল, সেই টাকা থেকে তোমরা কত খরচ করেছ?

খালেক বলল, এক হাজার। আর মালেক বলল, দেড় হাজার।

আরিফ বলল, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দিয়ে। আর যে টাকাটা খরচ করে ফেলেছ, সেটা আমি কিছুদিনের মধ্যে এনায়েতপুরে গিয়ে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা তখন তাকে দিয়ে দিয়ো। আর শোন যা ওয়াদা করেছ, তা পালন করে। এরকম অন্যায় পথে টাকা রোজগার না করে পরিশ্রম করে রোজগার কর। দরকার হলে চাষের কাজ কর। রিক্সা চালাও, অথবা অন্য কোন কাজ কর। তাতে আল্লাহ পাক বরকত দেবেন। তোমরা তো বোধ হয় নামাজ-রোযা কর না। এবার থেকে ঠিক মত নামাজ পড়বে। রমজান মাসে রোযা রাখবে। মিথ্যে কথা বলবে না। আল্লাহর উপর ভরসা রাখবে। দেখবে তিনি কোন প্রকারে না কোন প্রকারে তোমাদের রোজগারের ব্যবস্থা করে দেবেন। তোমরা কি শোন নাই, কারো ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা? দুনিয়াতে বলা আল্লাহপাক দেখিয়ে দেন। তোমরা আমার বাবা মাকে সন্তান হারা করলে, একদিন না একদিন তোমরাও সন্তান হারা হতে। যাও, এবার তোমরা ফিরে গিয়ে যা বললাম তাই কর। পিস্তল দুটো আমার কাছে থাক, সময় গত থানায় জমা দিয়ে দেব। চিন্তা করো না তোমাদের কথা থানায় জানাবো না। শেষবারের মত বলছি, আবার যদি তোমরা এই রকম কাজ কর, তাহলে সেদিন আর তোমাদেরকে ক্ষমা করব না। কথা শেষ করে আরিফ বাড়ির পথে হাঁটা দিল।

গোফরান সাহেব যখন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঢাকায় এসে থাকেন তখন তার এক ফুফাতো ভাই আনোয়ার মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমকে বাড়িতে রেখে যান। বারেও তাদেরকে রেখে গেছেন। অবশ্য দুজন কাজের লোক ও একজন কাজের মেয়ে সব সময় থাকে।

আনোয়ার মিয়ার বাড়ি পাশের গ্রামে। ওঁদের পাঁচ মেয়ে। কোন পুত্র সন্তান নেই। ছোট মেয়ের স্বামীকে ঘর জামাই করে রেখেছেন। সেই সবকিছু দেখাশুনা করে। অবশ্য বিষয়-সম্পত্তি পাট মেয়েকে সমান ভাগে ভাগ করে উইল করে রেখেছেন। খ্রীর ভরণ পাষণের জন্য তার নামেও উইল করেছেন। কিন্তু একথা কাউকে জানাননি। শুধু গাফরান সাহেব ও সুফিয়া বেগমকে বলেছেন।

অসময়ে আরিফকে আসতে দেখে মাজেদা বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, খবর সব ভাল তো বাবা? তুমি হঠাৎ চলে এলে যে? ভাইয়া, ভাবী এল না?

আরিফ কদমবুসি করে বলল, হ্যাঁ চাচী আম্মা খবর সব ভাল, আমি একটা কাজে এসেছি, দুএকদিনের মধ্যে চলে যাব। আমি যাবার পর তারা আসবে।

আরিফ দুপুরে খাওয়া-দাওয়া করে মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে রফিককে মসজিদে দেখতে পেল, নামাজের পর তার সঙ্গে সালাম বিনিময় করে বলল, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল, এখন সময় দিতে পারবি?

রফিক বলল, আমি এখনো ভাত খাইনি। তুই যদি খেয়ে থাকিস, তাহলে মাদ্রাসার বারান্দায় অপেক্ষা কর, আমি আধাঘন্টার মধ্যে আসছি। নচেৎ তুইও খেয়ে আয়।

আরিফ মাদ্রাসার বারান্দায় বসে রফিকের জন্য অপেক্ষা করতে লাগল।

বিশ-পঁচিশ মিনিট পর রফিক এসে তার পাশে বসে বলল, বল কি বলতে চাস?

আরিফ বলল, তুই যদি চিঠিটা আরো আগে দিতিস, তাহলে চাচার সঙ্গে দেখা হত। তোর চিঠি পাওয়ার পরের দিন আমি এনায়েতপুর গিয়েছিলাম। চাচা মারা গেছেন, সেখান থেকেই আসছি। যাকগে আসল কথায় আসি, আমাদের বন্ধুত্ব নষ্ট হবার কারণটা বলবি?

রফিক কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কারণটা জেনেও তুই জিজ্ঞেস করছিস কেন? সে কথা আগে বল।

: সিওর হবার জন্য।

যদি বলি যা জেনেছিস, সেটাই ঠিক? তাহলে নিশ্চয় সিওর হবি?

ঃ হা হব। তবুও তোকে দুচারটে কথা বলব। তোর চাচার সম্পত্তির জন্য তুই যদি আমাকে সত্যিই দুশমন ভাবিস, তাহলে আমি তোদেরকে এ সম্পত্তি ফিরিয়ে দেব। বিষয়-সম্পত্তির উপর আমার কোন লোভ-লালসা নেই। তবে, তোর চাচা-চাচী যতদিন বেঁচে থাকবে ততদিন কিছু করতে পারব না। কারণ ওরা মনে ভীষণ কষ্ট পাবেন। ও দুনিয়া থেকে চলে যাবার পর আমি সব কিছু তোদের নামে লিখে দেব। আমার কথার নড়চড় যে কোন দিন হবে না, সে কথা তুই অন্তত জানিস। তোর চিঠি পাবার পর ফুফা-ফুফিকে আমার আসল পরিচয় জিজ্ঞেস করি, তারা সব কিছু আমাকে জানিয়েছে। আরো জানিয়েছে আমার মরহুম আব্বার কথামত তারা আমাকে নিজেদের ছেলে করে নিয়েছে। যাই হোক, আশা করি এরপর তুই আমাকে শক্ত না ভেবে আবার বন্ধু বলে গ্রহণ করবি। একটা কথা জেনে রাখি, তুই আমাকে শত্রু ভাবলেও আমি তোকে সব সময় বন্ধু বলেই মনে রেখেছি। তোর চাচা-চাচীর নিষেধ সত্ত্বেও গোপনে তোর সাথে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু তুই আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। হাদিসে পড়েছি এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে কোন কারণেই তিনদিনের বেশি শক্রতা রাখা তো দূরের কথা, এমন কি কথা বলা বন্ধ রাখাও নিষিদ্ধ। তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার কথার উপর আস্থা রাখিস। আর বিষয়-সম্পত্তির ব্যাপারে যা বললাম তা এখন কারো কাছে প্রকাশ করবি না।

রফিক বলল, তোর বাবার বিষয়-সম্পত্তি ও ব্যবসাপত্র সম্বন্ধে কিছু চিন্তা-ভাব করেছিস?

করেছি, তবে সে সব তোকে এখন বলতে পারব না। পরে এক সময় বলব।

: ঠিক আছে, তাই বলিস। এখন তাহলে আসি, আমাকে আবার কামলাদের নিয়ে মাঠে যেতে হবে। তা দুচারদিন আছিস তো?

আরিফ বলল, না থাকতে পারব না। কাল সকালে চলে যাব।

রফিক বলল, আবার এলে দেখা হবে। তারপর সালাম বিনিময় করে চলে গেল।

আরিফ আরো কিছুক্ষণ বসে থেকে ঘরে ফিরে এল। পরের দিন সকালে ঢাকায় রওনা দিল।

আরিফ ঢাকার বাসায় ফিরে এলে সুফিয়া বেগম ও গোফরান সাহেব এনায়েতপুরের খবরাখবর জিজ্ঞেস করলেন।

আরিফ বলল, খবর সব ভাল। চাচী-আম্মা আদর-যত্ন করেছেন। সাজ্জাদ ভাইও ভাল ব্যবহার করেছেন। তাদের দুরভিসন্ধির কথা জানাল না।

রাতে ঘুমোবার সময় সুফিয়া বেগম আরিফকে জিজ্ঞেস করলেন, ফাল্গুনী নামে কোন মেয়েকে চিনিস নাকি?

আরিফ বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ চিনি। তুমি তার কথা জানলে কি করে?

ঃ কয়েক দিন আগে ফাল্গুনী তার আব্বার সঙ্গে তোর সাথে দেখা করতে এসেছিল। তার আবার মুখে শুনলাম, তুই নাকি তার মেয়ের জীবন বাঁচিয়েছিস। সে কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন। আমাদের সবাইকে তাদের বাসায় যাবার দাওয়াত দিয়ে গেছেন।

: তাই নাকি?

ঃ হ্যাঁ তাই। ফাল্গুনীর মা নেই। আমাকে মা ডেকেছে। আমারও তো মেয়ে নেই। তাই আমিও তাকে মেয়ে বলে গ্রহণ করেছি। তাছাড়া আমার ও তোর আব্বার ফাল্গুনীকে খুব পছন্দ। তাকে আমরা বৌ করতে চাই।

আরিফ লজ্জা পেয়েও হেসে উঠে বলল, তা কি করে হয়? ফাল্গুনীর আব্বা খুব ধনী লোক। পাড়াগাঁয়ের আমাদের মত ঘরে মেয়ে দেবেন কেন?

সেসব আমরা বুঝব, তুই রাজি আছিস কিনা বল?

ফাল্গুনীকে দেখার পর থেকে আরিফ এক মুহূর্তের জন্য তাকে মন থেকে সরাতে পারেনি, তার কেন জানি দৃঢ় ধারণা হয়েছে ফাল্গুনীকে সে খ্রীরূপে পাবেই। এখন মায়ের কথা শুনে সেই ধারণা আরো দৃঢ় হল। বলল, আগে পরীক্ষা শেষ হোক তারপর বলব।

কেন এখন বলবি না কেন? তোর মতামত পেলে আমরা কথাবার্তা বলে রাখব। পরীক্ষার পর না হয় বিয়ে হবে।

তোমরা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছ কেন? পরীক্ষার পর আমি ব্যবসা করার মনস্থ করেছি। ব্যবসাতে দাঁড়িয়ে তারপর বিয়ে করব।

বিয়ে করলে বুঝি ব্যবসা করা যায় না? ফাল্গুনীর মত মেয়ে সব সময় পাওয়া যাবে না। অত দিন কি তার আব্বা অপেক্ষা করবেন?

আরিফ ফাল্গুনীকে কামনা করে, তবে পরীক্ষার পর। তাই বলল, কোন কাজ তাড়াতাড়ি করতে নেই।

দেখ আরিফ কথা ঘোরাবি না। কি করতে হবে না হবে, তা আমরা জানি। আমি শুধু তোর মতামত জানতে চাই।

মা রেগে গেছে বুঝতে পেরে আরিফ মাকে জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাদের কথার বরখেলাপ কখনো কিছু করেছি? তোমরা যদি একটা কালো পেঁচীকেও বৌ করতে চাও, তাতেও অমত করব না।

সুফিয়া বেগম হেসে উঠে বললেন, কালো পেঁচীকে বৌ করতে যাব কোন দুঃখে? তুই কি আমাদের শত্র? এবার বল কবে আমাদেরকে নিয়ে ফাল্গুনীদের বাসায় যাবি?

আমি নিয়ে যাব মানে? আমাকে তো তারা দাওয়াত দেয়নি, দিয়েছে তোমাদেরকে।

 তুই ছিলি যে, তোকে দিবে? তবু আমাদেরকে বলে গেছে তোকে সঙ্গে নিয়ে যেতে।

ঃ বলুকগে আমি যাব না, তোমরা যেতে পার। এখন যাও এবার আমি ঘুমাব।

সুফিয়া বেগম ছেলের কাছ থেকে স্বামীর কাছে এসে বললেন, ফাল্গুনীকে আরিফের পছন্দ।

গোফরান সাহেব বললেন, এতক্ষণ ধরে ছেলের সাথে সেই কথাই হচ্ছিল বুঝি?

ঃ হ্যাঁ, জান, আরিফ এত দুষ্টু হয়েছে প্রথমে কি কিছুতেই বলতে চায়। শেষে আমি যখন রেগে গেলাম তখন বলল, আমরা যদি কালো পেঁচীকেও বৌ করতে চাই, তাতেও তার আপত্তি নেই।

গোফরান সাহেব হেসে উঠে বললেন, আরিফ ওর বাপের মত হয়েছে। তোমার মনে নেই জাকির কি রকম ছিল?

মনে নেই আবার, আরিফের চেয়ে জাকির অনেক বেশি দুষ্টু ছিল। সে যাই হোক, আরিফ আমাদের সাথে যেতে চাচ্ছে না।

ঃ যেতে না চাইলে আমরা জোর করে তো আর নিয়ে যেতে পারবো না।

দিন দুই পর আরিফ পরীক্ষার খবর জানার জন্য ভার্সিটিতে গিয়েছিল। ফেরার সময় নীলক্ষেত থেকে বাস ধরবে বলে ফুটপাত দিয়ে হেঁটে আসছিল। এমন সময় একটা গাড়ি তার পাশে থামতে সেদিকে চেয়ে গাড়ির পিছনের সীটে আরোহীর চোখে চোখ পড়ে গেল। গায়ে চাদর ও মাথায় রুমাল বাঁধা দেখে মেয়েটাকে চেনা চেনা মনে হলেও ঠিক চিনতে পারল না। দৃষ্টি সরিয়ে নিয়ে যখন চলতে শুরু করল তখন তার কানে একটা সুরেলা কণ্ঠ ভেসে এল, আরিফ সাহেব যাবেন না, দাঁড়ান। এই কথা বলে মেয়েটা গাড়ি থেকে নেমে এল।

কণ্ঠস্বর শুনে চিনতে পেরে আরিফ দাঁড়িয়ে পড়ে তার দিকে ঘুরে সালাম দিয়ে বলল, কেমন আছেন? আমি তো প্রথমে আপনাকে চিনতে পারিনি।

ফাল্গুনী সালামের উত্তর দিয়ে বলল, যাক চিনতে পেরেছেন জেনে খুশি হলাম। কেমন আছেন বলুন?

ঃ আল্লাহ পাকের রহমতে ভাল। আমি কিন্তু ঐ প্রশ্নটা আগেই করেছি।

ঃ আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। গাড়িতে উঠুন, কোথায় যাবেন বলুন, পৌঁছে দিচ্ছি।

ঃ আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমি বাসে করে চলে যাব। ও কষ্ট আবার কিসের? কোন আপত্তি শুনব না, উনি গাড়িতে। আরিফ গাড়িতে উঠে জিজ্ঞেস করল, আপনার আব্বা কেমন আছেন?

ভাল, আপনি সেই যে হাসপাতাল থেকে চলে এলেন, মরলাম না বাঁচলাম আর কোন খোঁজ নিলেন না।

ঃ খোঁজ নেবার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। পরের দিন একটা চিঠি পেয়ে দেশে যেতে বাধ্য হয়েছিলাম। সেখান থেকে ফিরে শুনলাম, আপনি ও আপনার আব্বা আমাদের বাসায় গিয়েছিলেন।

ঃ ঐ দিন আব্বা কিন্তু আপনাদেরকে আমাদের বাসায় আসার জন্য দাওয়াত দিয়েছিলেন।

ঃ সে কথা আম্মা বলেছে।

: তা কবে আসছেন?

সে কথা আব্বা-আম্মা জানেন। আপনারা আমার বাসার ঠিকানা পেলেন কি করে?

একদিন নিউ এলিফেন্ট রোডে একটা দোকানে জুতো কিনতে গিয়ে আপনার বন্ধুর সঙ্গে দেখা। তার কাছ থেকে পাই।

এখন আমাদের বাড়িতে যাবেন?

: আজ নয়, অন্য দিন।

ঃ কেন আজ গেলে কি হয়?

আরিফ তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল, কিছু বলল না। ফাল্গুনীও তার মুখের দিকে চেয়ে বলল, কিছু বলছেন না যে?

 : জোর করে গাড়িতে তুললেন, এখন আবার জোর করে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন, এতটা বাড়াবাড়ি কি ঠিক হবে?

ফাল্গুনী মৃদু হেসে বলল, নিজের মনকে জিজ্ঞেস করে দেখুন।

দেশ থেকে ফেরার পর আরিফের মন ফাল্গুনীকে দেখার জন্য অস্থির হয়ে ছিল। তারপর মায়ের মুখে তার ও তার আব্বার কথা শুনে সেই ইচ্ছা আরো প্রবল হয়। কিন্তু লজ্জায় তার সঙ্গে দেখা করতে যেতে পারেনি। এখন তার কথা শুনে বুঝতে পারল, সেও তাকে ভালবাসে। কিছু না বলে তার মুখের দিকে চেয়েই রইল।

: কি দেখছেন?

 : আপনি যা দেখছেন।

 : এতদিন দেখতে ইচ্ছা করেনি?

 : নিজের মনকে জিজ্ঞেস করুন।

ফাল্গুনী আবার মৃদু হেসে বলল, আজ দেখা হবে, এটাই আল্লাহ পাকের মর্জি ছিল।

ঃ আপনি ঠিক কথাই বলেছেন। তা না হলে আমরা কেউ অগ্রণী ভূমিকা নিলাম না কেন?

এই কথা বলে আরিফ দৃষ্টি সরিয়ে নিয়ে রাস্তার দিকে চেয়ে রইল।

ফাল্গুনীদের বাড়ি বনানী, আর আরিফের বাসা আগারগাঁও।

তারা গাড়িতে উঠার পর ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে। কোথায় যেতে হবে তা কেউ যখন বলল না তখন সে সাহেবের বাড়িতে নিয়ে এল।

ফাল্গুনী আরিফকে সঙ্গে নিয়ে ড্রইংরুমে এসে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। তারপর ভিতরে চলে গেল।

ফাল্গুনী ভার্সিটি যাবার সময় আব্বাকে বলেছিল। আজ তাড়াতাড়ি ফিরবে। দুপুরে একসঙ্গে খাবে। তাই ইলিয়াস সাহেব মেয়ের ফেরার অপেক্ষায় শুয়ে একটা বই পড়ছিলেন।

ফাল্গুনী আব্বার রুমের দরজার বাইরে থেকে আব্বা বলে ডাকল।

ইলিয়াস সাহেব বইটা বন্ধ করে বললেন, কে ফাল্গুনী? আয় ভিতরে আয়।

ফাল্গুনী পর্দা ঠেলে ভিতরে ঢুকে সালাম দিয়ে বলল, আমি নামাজ পড়ে নিই তারপর খাব। তার আগে ড্রইংরুমে চল তোমাকে একটা সারপ্রাইজ দেব।

ইলিয়াস সাহেব সালামের উত্তর দিয়ে মেয়ের মুখের দিকে চেয়ে আনন্দের হটা দেখতে পেয়ে হেসে উঠে বললেন, তাহলে চল আগে তোর সারপ্রাইজটা গ্রহণ করি।

আব্বাকে শুধু গেঞ্জি গায়ে এগোতে দেখে ফাল্গুনী হ্যাঙ্গার থেকে একটা জামা পরিয়ে দেবার সময় বলল, এটা পরে নাও, নচেৎ ব্যাপারটা অশোভনীয় দেখাবে।

ইলিয়াস সাহেব মেয়ের সঙ্গে ড্রইংরুমে এলেন।

আরিফ দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন?

ইলিয়াস সাহেব হাসিমুখে সালামের উত্তর দিয়ে বললেন, ভাল আছি। আপনি কেমন আছেন? আপনার আব্বা-আম্মা ভাল আছেন?

আরিফ বলল, জী, আমরা সবাই আল্লাহ পাকের রহমতে ভাল আছি। কিন্তু আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছেলের বয়সি। তুমি করে বলুন।

ইলিয়াস সাহেব হেসে উঠে বললেন, তুমি ঠিক কথাই বলেছ। তারপর মেয়ের দিকে চেয়ে বললেন, বেলা অনেক হয়েছে তাড়াতাড়ি নামাজ পড়ে আয়। আমরা এক্ষণে আলাপ করি। মেয়ে চলে যাবার পর ইলিয়াস সাহেব আরিফকে জিজ্ঞেস করলেন, তোমাদের দেশের বাড়ি কোথায়?

সিরাজগঞ্জ জেলার সমেশপুর গ্রামে।

তোমরা কয় ভাইবোন?

আমার কোন ভাইবোন নেই।

পড়াশুনা শেষ করে কি করবে, ভেবেছ?

জী, ব্যবসা করার ই আছে।

: খুব ভাল কথা বলেছ। আজকাল চাকরি করে সংসার চালান খুব কষ্টকর। আচ্ছ তুমি রাজনীতি কর?

জী না।

প্রথম কারণ, ছাত্র-জীবনে আমি রাজনীতি করা পছন্দ করি না। দ্বিতীয় কারণ, বর্তমান যুগের রাজনীতি মানে মিথ্যার বেশাতী। মিথ্যাকে ইসলাম হারাম করেছে। বর্তমান যুগে যারা রাজনীতি করছেন তারা যেমন অসং, তেমনি ধর্মেরও ধার ধারেন না।

কিন্তু অনেক সং ও ধার্মিক লোকও রাজনীতি করছেন।

 সে কথা আমিও জানি। কিন্তু শতের মধ্যে দুএকজন সৎ ও ধার্মিক লোক কি করতে পারেন? তাদের অনেকে ক্ষমতা পেয়ে সৎ ও ধার্মিক আছেন কিনা সন্দেহ। আমি আরো জানি, রাজনীতি করা ইসলামের প্রধান প্রধান আইনগুলোর অন্যতম। কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী রাজনীতি করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যদিও অনেকে এই পথের পথিক হয়েছেন, তারা কতটা সফলতা লাভ করবেন তা আল্লাহ পাক জানেন। তাদেরকে আল্লাহর আইন ও রসুল (দঃ)-এর সুন্নতের তরীকা অনুযায়ী নিজেদেরকে বলিষ্ঠ চরিত্রবান করে গড়ে তুলে দৈনন্দিন, পারিবারিক ও সামাজিক জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। নচেৎও মুখে কোরআন-হাদিসের বুলি আউড়িয়ে কোন সুফল হবে না। তবে যারা এই পথে অগ্রসর হয়েছেন, তাদেরকে আমি কায়মনকে সমর্থন করি। কারণ কোরআন-হাদিসের আইনের শাসন আমিও কামনা করি এবং প্রত্যেক মুসলমানের, যাদের এতটুকু ঈমান আছে তাদেরও কামনা করা উচিত। কারণ সব মুসলমানের দৃঢ় বিশ্বাস থাকা উচিত, আল্লাহ ও রসুল (দঃ)-এর আইন ছাড়া কোন মানুষের তৈরি আইন জগতে শান্তি আনতে পারে না। যাই হোক, আমি এ বিষয় নিয়ে আর আলোচনা করতে চাই না, হয়তো বেয়াদবি করে ফেললাম, সে জন্য মাফ চাইছি।

: না না, বেয়াদবি হবে কেন? নিজের মতামত প্রকাশ করার অধিকার সবারই আছে।

এমন সময় ফাল্গুনী এসে বলল, আব্বা এবার রাজনীতি রাখ, চল খেতে যাবে। তারপর আরিফকে বলল, চলুন।

খাওয়ার সময় ইলিয়াস সাহেব আরিফকে জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আমাকে আসবার কথা বলেছিলাম, ওরা এলেন না কেন?

আরিফ বলল, হয়তো দুএকদিনের মধ্যে আসবেন।

খাওয়া-দাওয়ার পর ইলিয়াস সাহেব নিজের রুমে যাবার সময় আরিফকে বললেন,  তুমি কি এক্ষুনি ফিরতে চাও?

 জী, নচেৎ আব্বা-আম্মা চিন্তা করবেন।

তাহলে দশ-পনের মিনিট রেট নিয়ে তারপর যেয়ো।

ফাল্গুনী আরিফকে নিয়ে ড্রইংরুমে এসে বসল। তারপর জিজ্ঞেস করল, পাস করার পর কি করবেন?

ভেবেছিলাম ব্যবসা শুরু করব, কিন্তু তার আগে আব্বা-আম্মা আমার বিয়ে নিতে চান।

ফাল্গুনী মৃদু হেসে বলল, তাতে কি হয়েছে? বিয়ে করার পর ব্যবসায় নামবেন। বৌ তো আর বাধা দেবে না। তা পাত্রী বুঝি এরা আগে থেকে দেখে রেখেছেন?

ঃ না, আগে থেকে দেখে রাখেন নি, ইদানিং দেখেছেন। আমি যখন দেশের বাড়ি গিয়েছিলাম, সেই সময় এক কোটিপতি ব্যবসায়ী তার রূপসী কন্যাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেই মেয়েকে দেখে আব্বা-আম্মা পছন্দ করেছেন। তারা মেয়েকে তার বাবাকে সে ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন। তবে মেয়ে বা মেয়ের বাবা রাজি আছেন কিনা বলেন নি। আমাকে আগা সে কথা বলে আমার মতামত জানতে চাইল। আমি বললাম কোটিপতি ব্যবসায়ী তার একমাত্র কন্যাকে পাড়াগায়ে বিয়ে দেবেন না। আম্মা বলল, সে ব্যাপারে আমরা বুঝব, তুই রাজি আছিস কিনা বল? আমি বললাম, তোমরা যদি একটা কালো পেচীর মত মেয়েকে বৌ করতে চাও, তাতেও আমি রাজি।

আরিফের কথা শুনে ফাল্গুনী খুব লজ্জা পেল, তার টকটকে ফর্সা মুখটা লাল হয়ে গেল। কেউ যেন তার সারা মুখে একরাশ আবির ছড়িয়ে দিয়েছে। কয়েক সেকেন্ড মাথা নিচু করে থেকে তার দিকে চেয়ে বলল, তাহলে এতক্ষণ কালো পেটীর সাথে আপনি আপনি করে কথা বলছেন কেন?

আপনি কালো পেঁচী নয় বলে।

ফাল্গুনী আরো বেশি লজ্জা পেয়ে বলল, আপনি খুব দুই ছেলে।

আপনিও কিন্তু খুব দুষ্টু মেয়ে।

আমি আবার দুষ্টুমি করলাম কি করে?

এতক্ষণ আমাকে আপনি করে বলে।

 তাহলে আমরা সমান দুষ্টুমি কি বলেন? এবার দুমি বাদ দিয়ে আমরা কি ভাল হতে পারি না?

পারি

তাহলে হচ্ছেন না কেন?

আগে তুমি হও।

ফাল্গুনী হেসে উঠে বলল, আমাকে আগে হতে বলে তুমিই আগে হয়ে গেলে।

আরিফও হেসে উঠে বলল, যদিও সমাজে লেডিস ফাই কথাটা চালু আছে, আমি তা মানি না। কারণ, আল্লাহপাক প্রথম মানব হজরত আদম (আঃ)-কে পয়দা করেন। পরে প্রথম নারী হজরত হাওয়া (আঃ)-কে পয়দা করেন। তাছাড়া কোরআন-হাদিসে নারীদের চেয়ে পুরুষদেরকে বড় করে বর্ণনা করা হয়েছে।

ফাল্গুনী হাসতে হাসতেই বলল, তা আমিও জানি এবং বিশ্বাসও করি।

: আচ্ছা আমার সঙ্গে তোমার তো তেমন আলাপও হয়নি, তবু কি করে এতটা অগ্রসর হলে?

আমিও যদি ঐ একই প্রশ্ন তোমাকে করি?

ঐদিন বেবী থেকে হাসপাতালে নেবার সময় তোমাকে দেখে আমার মন বলে উঠল, এই মেয়েই আমার জীবন সঙ্গিনী হওয়ার উপযুক্ত। সত্যি বলতে কি, তারপর থেকে আমার দৃঢ় ধারণা হল, তোমাকে আমি জীবন সঙ্গিনী হিসাবে পাবই।

: কি আশ্চর্য! হাসপাতালে জ্ঞান ফিরে পাবার পর আকাশী খালার কাছে তোমার কথা শুনে এবং তোমাকে দেখে তোমার মত আমারও তাই মনে হয়েছে এবং তুমি যে আমার জীবনসঙ্গী হবে, সে ধারণাও দৃঢ় হয়েছে।

আরিফ সুবহান আল্লাহ বলে বলল, সবকিছু আল্লাহপাকের কুদরত। তাঁর কুদরত বুঝা মানুষের অসাধ্য। এবার আসি, কথায় কথায় অনেক দেরি করে ফেললাম। আব্বা আর হতো না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে।

ফাল্গুনী বলল, তাহলে তো দেরি করিয়ে দিয়ে অন্যায় করে ফেললাম। তোমার আম্মা-আব্বাকে নিয়ে কাল আসবে তো?

আমি আসতে পারব কিনা ঠিক কথা দিতে পারছি না, তবে আব্বা-আম্মাকে আসতে বলব। তোমার সঙ্গে আমার আরো কিছু কথা আছে, কখন সময় দিতে পারবে

ঃ তোমার সুবিধে মত এখানে চলে এস। কয়েকদিন ভার্সিটি বন্ধ আছে। যে কোনদিন যে কোন সময়ে আসতে পার।

ঃ ঠিক আছে তাই আসব বলে আরিফ উঠে দাঁড়াল।

ফাল্গুনী এক মিনিট বলে ভিতরে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, ড্রাইভারকে গাড়ি বার করতে বলে এলাম।

ঃ তুমি কোথাও যাবে না কি?

 না তোমাকে পেীছে দেবে।

এখন থেকেই বন্দি করতে চাও বুঝি?

ফাল্গুনী নির্বাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। চোখে পানি এসে যেতে মাথা নিচু করে ভিজে গলায় বলল, এ রকম কথা বলতে পারলে? আহপাক আমার দিলের খবর জানেন। আমি শুধু কর্তব্য পালন করতে চেয়েছি।

আরিফ ফাল্গুণীর অবস্থা দেখে ও তার কথা শুনে প্রথমে বেশ ভ্যাবাচেকা খেয়ে গেল। তারপর সামলে নিয়ে তার কাছে এসে একটা হাত ধরে বলল, বোকা মেয়ের মত আমাকে ভুল বুহু কেন? আল্লাহপাক সবারই দিলের খবর জানেন, কথাটা আমি প্রসঙ্গক্রমে বলে ফেলেছি। তোমার মনে আঘাত দেবার জন্য বলিনি। তবু ক্ষমা চাইছি।

আরিফ ফাল্গুনীর হাত ধরতে তার সমস্ত শরীরে অজানা এক আনন্দের শিহরণ বইছিল। তারপর তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমার কথাই ঠিক। আমিই তোমাকে ভুল বুঝে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও।

আরিফ তার হাত দুটোতে চুমো খেয়ে ছেড়ে দিয়ে বলল, আমরা দুজনে আগে দুষ্টুমি করেছি, এখন আবার বোকামি করে ফেললাম। দুষ্টমির মত বোকামিটাও আর আমরা করব না, কেমন?

ফাল্গুনী কান্নামুখে হেসে ফেলে বলল, ঠিক আছে তাই হবে। চল, তোমাকে গাড়িতে তুলে দেই।

আরিফকে নিয়ে গাড়ি বেরিয়ে যাবার পর ফাল্গুনী নিজের রুমে এসে খাটে শুয়ে হাতের চুমা খাওয়া জায়গায় কয়েকবার চুমো খেল। তারপর আরিফের কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল।

পরের দিন বেলা নটার সময় ফাল্গুনী গাড়ি নিয়ে আরিফদের বাসায় এসে সুফিয়া বেগমকে সালাম দিয়ে কদমবুসি করে বলল, আপনারা তো মেয়ের বাড়ি গেলেন না, তাই মেয়ে নিজেই নিতে এলাম। খালু আব্বা কোথায়?

সুফিয়া বেগম সালামের উত্তর দিয়ে তাকে জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে দেওয়া করলেন। তারপর বললেন, তোমার খালু আব্বা একটু বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন।

ফাল্গুনী বলল, আপনাদের ছেলেও কি বাইরে গেছেন?

সুফিয়া বেগম বললেন, না, আরিফ তার রুমে পড়ছে। তুমি তার কাছে গিয়ে আলাপ কর, আমি ওমরকে দিয়ে তোমার খাল-আব্বাকে ডেকে আনার ব্যবস্থা করছি।

আরিফদের বাসাটা এল প্যাটার্নের তিন রুমের বাড়ি। গেটের দিকের রুমটা ড্রইংরুম, মাঝখানের রুমে গোফরান সাহেব ও সুফিয়া বেগম এলে থাকেন। শেষের রুমটায় আরিফ থাকে, সেখানেই সে পড়াশুনা করে। ওমর রান্না ঘরের বারান্দা ঘিরে থাকে।

ফাল্গুনী মাঝখানের রুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে আরিফের রুমের দরজার পর্দা সরিয়ে ঢুকে দেখল, সে বই খুলে রেখে সেদিকে তাকিয়ে আছে। পা টিপে টিপে তার পিছনে এসে চোখ টিপে ধরল।

আরিফ চমকে উঠে হাতের উপর হাত রেখে সুবহান আল্লাহ বলে বলল, সেই আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া জানাই, যিনি আমার মনের ইচ্ছা পূরণ করলেন। তারপর হাত ধরে সামনে এনে সালাম দিয়ে তাকে খাটে বসিয়ে জিজ্ঞেস করল, কেমন আছ?

ফাল্গুনী হাসিমুখে সালামের উত্তর দিয়ে বলল, ভাল। তুমি?

 আমিও তোমার মত। হঠাৎ এলে যে?

: তুমি মনে মনে আমাকে ডাকছিলে, তাই চলে এলাম। অবশ্য আব্বা সবাইকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা আমিই যে তোমার চোখ টিপেছি, সিওর হলে কি করে?

: যে ফাল্গুনী, ফাল্গুনী বাতাসের মত অহরহ আমার হৃদয়ে বয়ে চলেছে, তার সুগন্ধই আমাকে আগাম বার্তা জানিয়ে দিয়েছে। তাই তো আল্লাহপাকের শুকরিয়া আদায় করলাম।

ফাল্গুনী উঠে এসে আরিফের দুটো হাত ধরে চুমো খেল। তারপর হাত দুটো নিজের দুগালে চেপে ধরে ছলছল চোখে বলল, তুমি আমাকে এ……ত…….ভালবাস?

আরিফ কোন কথা না বলে ফাল্গুনীর দুটো হাত নিয়ে চুমো খেয়ে নিজের দুগালে চেপে ধরে একদৃষ্টে তার মুখের দিকে চেয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যে তার চোখ দুটোও পানিতে ভরে উঠল। ভিজে গলায় বলল, আমরা দুজনে দুজনকে সমান ভালবাসি। তারপর ফাল্গুনীকে আবার খাটে বসিয়ে চোখ মুছে বলল, কাল তোমাকে যে কথা বলব বলে বলেছিলাম, তা তোমার শোনা একান্ত দরকার। বলছি শোন, তোমরা যাদেরকে আমার আব্বা-আম্মা বলে জান, তারা আমার ফুফা-ফুফি। আমার আব্বার নাম মরহুম জাকির হোসেন, আর আমার আম্মার নাম মরহুমা আজ সাদিয়া। আমার বয়স যখন দুবছর তখন আম্মা মারা যান। আর সাড়ে তিন বছরের সময় আব্বা মারা যান। আমার আম্মাকে নিয়ে একটা কিংবদন্তী আছে। তিনি নাকি পরী ছিলেন। তারপর নানা নানী, চাচা-চাচী ও চাচাতো ভাই-বোনদের এবং ফুফা-ফুফির সব কথা বলল, আরো বলল। তার পৈতৃক ও ফুফার কাছ থেকে পাওয়া সম্পত্তি কি করবে না করবে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এসব তোমাকে আরো আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু সময়-সুযোগের অভাবে তা সব হয়ে উঠেনি। এরপরও কি তুমি আমাকে আগের মত ভালবাসতে পারবে?

ফাল্গুনী কয়েক সেকেন্ড কোন কথা বলতে পারল না। ভালবাসার কথা জিজ্ঞেস করতে তার মনে ভীষণ আঘাত লাগল। সামলে নিয়ে তার দুটো হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, ভালবাসি বললে তোমাকে অপমান করা হবে। এক কথায় তুমিই আমার প্রাণ। প্রাণহীন দেহ যেমন, তোমাহীন আমি তেমন। তুমি যদি বস্তির গরিব ছেলে হতে, তবু তোমাকে ছাড়া আমি বাঁচতাম না। সবচেয়ে বড় কথা কি জান, আমরা তো বর্তমান যুগের ছেলে-মেয়েদের মত ভালবাসা-বাসি করিনি। আল্লাহপাক তাঁর কুদরতী ইশারায় আমাদের মনে ভালবাসার বীজ বপন করে দিয়েছেন। সেখানে উচ্চ নিচ, গরিব বড়লোকের কোন প্রশ্ন উঠতে পারে না। বিষয়-সম্পত্তির ব্যাপারে তুমি যা ভাল বুঝে, তাই সিদ্ধান্ত নিয়েছ। তোমার বিবেচনা ও সিদ্ধান্তকে আমি সব সময় সানন্দে গ্রহণ করব। আল্লাহপাক মেহেরবানী করে আমাকে কিছু কিছু দ্বীনি কেতাব পড়ার তওফিক দিয়েছেন। সেই জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহপাকের কাছে পার্থিব ধন-সম্পত্তির মালিকের চেয়ে ধার্মিক ও চরিত্রবান নর-নারী অধিক প্রিয়। তাদের সম্বন্ধে কোরআন ও হাদিসে অনেক সুসংবাদ বর্ণনা করা হয়েছে।

আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে সুবহান আল্লাহ বলে বলল, আল্লাহপাক তুমি মহান, তোমার সমতুল্য আকাশমণ্ডলীতে ও ভূমণ্ডলে কেউ নেই। তুমি আমাকে অনেক বড় দুশ্চিন্তা থেকে মুক্তি দিলে। সেই জন্য তোমার পাক দরবারে জানাই শতকোটি শুকরিয়া।

এমন সময় সুফিয়া বেগমের ডাক তারা শুনতে পেল, আরিফ ফাল্গুনীকে নিয়ে এ রুমে আয়।

আরিফ ফাল্গুনীর হাত ছেড়ে দিয়ে নিজের চোখমুখ মুছতে মুছতে বলল, তুমিও মুছে নাও। তারপর আম্মাকে উদ্দেশ্য করে বলল, আসছি আম্মা।

কিছুক্ষণ আগে গোফরান সাহেব এসে, ফাল্গুনী নিয়ে যেতে এসেছে শুনে তৈরি হয়েছেন, সুফিয়া বেগমও তাই।

আরিফ ফাল্গুনীকে নিয়ে তাদের কাছে এলে সুফিয়া বেগম ওমরকে নাস্তা দিতে বলে আরিফকে বললেন, তুইও চল না আমাদের সাথে।

আরিফ এক পলক ফাল্গুনীর দিকে চেয়ে বলল, তোমাদের মেয়ে তোমাদেরকে নিয়ে যেতে এসেছে। আমি যাব কেন?

সুফিয়া বেগম ফাল্গুনীর দিকে চেয়ে তার মুখে হাসি দেখে ছেলে যে দুঃমি করছে বুঝতে পারলেন। বললেন, তুই তোর বাপের মত হয়েছিস। সব সময় দুষ্টুমি, যা গেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে।

আরিফ গাল ভার করে বলল, বিনা দাওয়াতে আমি কারো বাড়ি যাই না, তোমরা যাও। তারপর নিজের রুমে চলে গেল।

ওমর নাস্তা নিয়ে এলে ফাল্গুনী সামান্য কিছু খেয়ে বলল, চলুন আম্মা, অনেক দেরি হয়ে গেল, আব্বা চিন্তা করছেন।

সেদিন ফাল্গুনীদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়ার পর গোফরান সাহেব ও সুফিয়া বেগম ইলিয়াস সাহেবের সঙ্গে আরিফ ও ফাল্গুনীর বিয়ের কথাবার্তা পাকা করে ফেললেন। শুধু বিয়ের দিন বাকি থাকল। আরিফের পরীক্ষার পরদিন ঠিক হবে। সুফিয়া বেগম নিজের হাতের আংটি খুলে ফাল্গুনীর হাতে পরিয়ে দেওয়া করে বললেন, আমরা কয়েক দিনের মধ্যে গ্রামের বাড়িতে চলে যাব। এর মধ্যে তুমি আমাদের বাসায়। আসবে।

গোফরান সাহেব একটা কাগজে ঠিকানা লিখে ইলিয়াস সাহেবের হাতে দিয়ে বললেন, মাঝে মাঝে পত্র দিলে খুশি হব।

ইলিয়াস সাহেব বললেন, হাতে দেবই। হয়তো দেখবেন, একদিন বাপ-বেটী আপনাদের বাড়িতে গিয়ে হাজির হয়েছি।

গোফরান সাহেব বললেন, আল্লাহপাক আপনার ইচ্ছা পূরণ করুন। গেলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব।

বিকেলে চা-নাস্তা খেয়ে গোফরান সাহেব ও সুফিয়া বেগম ফিরে এলেন।

সেদিন এক সময় সুফিয়া বেগম আরিফকে বললেন, ফাল্গুনীর সঙ্গে তোর বিয়ের কথা পাকাপাকি করে এসেছি। পরীক্ষার পর বিয়ের কাজ সারতে চাই।

আরিফ কিছু না বলে চুপ করে রইল।

কিরে, কি বলছিস না কেন? 

এখন আবার কি বলব! যা বলার তো আগেই বলেছি।

এর কয়েক দিন পর গোফরান সাহেব ও সুফিয়া বেগম সমেশপুরে ফিরে গেলেন।

এদিকে খালেক ও মালেক ফিরে এসে সাজ্জাদকে টাকা ফেরত দিয়ে বলল, বাকি টাকা কিছু দিনের মধ্যে দিয়ে দেব। যে কাজের জন্য টাকা নিয়েছিলাম, তা আমরা করতে পারব না।

সাজ্জাদ রেগে উঠে বলল, কেন?

খালেক বলল, কেনর উত্তর দিতে পারব না। তবে শুধু একটা কথা বলতে পারি, আরিফ সাহেব আমাদের মত সাধারণ মানুষ নন। আপনিই তো বলেছেন, তিনি পরীর ছেলে। আমাদের মত দুচারজন কেন, যদি শতশত মানুষও তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবু সফল হবে না।

সাজ্জাদ তাদের কথা শুনে বলল, কি এমন ঘটনা ঘটল যে, তোরা এরকম কথা বলছিস?

মালেক বলল, আরিফ সাহেব ঢাকায় না গিয়ে সমেশপুরের কবরস্থানের পাশের জঙ্গলে গিয়ে একটা কবর জিয়ারত করল। তারপর যখন সে ফিরে আসছিল তখন প্রথমে আমরা তাকে ড্যাগার মেরে শেষ করতে চাইলাম, কিন্তু কেউ যেন আমাদের ড্যাগারসহ হাত ধরে রাখল। কিছুক্ষণ পর হাত ছেড়ে দিল। আমরা তখন দুজন দুটো পিস্তল দিয়ে তার বুকে গুলি করি। গুলির নিশানা ঠিকমত লাগলেও তার কিছু হল না। বরং উগো আমাদেরকে এমন মার মেরেছে যে মানের কথা আমরা জানি না। কি দারুণ ক্ষমতা আরিফ সাহেবের, যা আমরা কল্পনা করতে পারি নাই। আমাদের পিল কেড়ে নিয়ে আমাদেরকেই মেরে ফেলতে চেয়েছিল। আমরা কান্নাকাটি করে তার কাছে ওয়াদা করেছি, জীবনে আর কোন দিন কোন অন্যায় করব না। তাই আমাদের ছেড়ে দিয়েছেন।

সাজ্জাদ আরিফের অলৌকিক ক্ষমতার কথা ছোটবেলায় মায়ের কাছে শুনেছে। এখন এদের কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল। ভাবল, মাকে ঘটনাটা জানিয়ে যা করার করা যাবে। ওদের বলল, তোরা কাপুরুষ, তা না হলে এমন কথা বলতে পারতিস না। এত খুন-খারাবি করে বেড়স, আর সামান্য একটা ছেলের কাছে মার খেয়ে ফিরে এলি। বুঝতে পারছি, তোদের দ্বারা এ কাজ হবে না। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোরা এখন যা।

সেদিন সাজ্জাদ ঘরে এসে মাকে গুণ্ডাদের কথা বলল।

নিহারবানু আক্ষণ চুপ করে থেকে বললেন, আমার বিশ্বাস আরিফের সঙ্গে জীন থাকে। ওকে এখানকার কেউ মারতে পারবে না। তুই যদি সিরাজগঞ্জের গুণ্ডাদের হাত করতে পারি, তাহলে তারা হয়তো কাজটা করতে পারে।

সাজ্জাদ বলল, সে ব্যবস্থা আমি করতে পারব। আমার মনে হয় আরিফ সিরাজগঞ্জ কোর্টে নিশ্চয় আসবে। সেই সময় যা করার করতে হবে।

নিহারবানু বললেন, তাই কর। কিন্তু আরিফ কখন আসবে তুই জানবি কি করে?

সাজ্জাদ বলল, সে ব্যবস্থা আমি করব।

আরিফ যেদিন রফিকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলাপ করল; সেদিন রফিক আরিফের কথাগুলো আব্বাকে জানাল।

সামসু বাঁকা হাসি হেসে বললেন। আরিফ খুব চালাক। সে তোকে বোকা বানিয়েছে। আমি তার চালাকি ধরে ফেলেছি। কবে গোফরান আর তার বৌ মরবে তা কি কেউ জানে নাকি? আসলে এ কথা বলে তাকে বশে আনতে চেয়েছে। তুই এক কাজ কর, তোর সাথে তো আরিফের চাচাতো ভাই সাজ্জাদের জানান আছে। সে তার চাচার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। সেও আরিফের দুশমন। দুই তার সঙ্গে যোগাযোগ করে তোরা দুজনে মিলে আরিফকে দুনিয়া থেকে সরিয়ে দেবার ব্যবস্থা

রফিক বলল, তুমি ঠিক কথা বলেছ আব্বা। আমি দুএকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব।

সামস বললেন, যাই করিস না কেন খুব সাবধানে করবি। কেউ যেন তোদের সন্দেহ করতে না পারে।

দুদিন পর রফিক এনায়েতপুরে এসে সাজ্জাদের সঙ্গে দেখা করে তার মনের ইচ্ছার কথা জানাল।

সাজ্জাদ রফিকের কথা শুনে খুশি হল। বলল, মাঝে মাঝে এসো, দরকার পড়লে আমিও তোমার সঙ্গে গোপনে দেখা করব। তারপর কিভাবে কি করবে বলল।

রফিক বলল, তোমার প্ল্যান খুব ভাল। গুদের সঙ্গে যত টাকার কাঠ হবে, তার অর্ধেক আমি দেব।

সাজ্জাদ বলল, ঠিক আছে, তাই দিয়ে; কিন্তু খুব সাবধান—এসব কথা দ্বিতীয় কোন লোকের কানে যেন না যায়।

রফিক বলল, সে কথা তোমাকে বলে দিতে হবে না। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল।

গোফরান সাহেব ও সুফিয়া বেগম চলে যাবার কয়েক দিন পর আরিফ উকিলের চিঠি পেল। পড়ে দেখল, সবকিছু রেডী। তাকে তাড়াতাড়ি যেতে বলেছেন। আরিফ একদিন ভার্সিটিতে ফাল্গুনীর সঙ্গে দেখা করে বলল, তোমার মন এত শক্ত কেন?

 প্রমাণ করতে পারবে?

নিশ্চয়।

কর।

এই বেচারার প্রতি নির্মম ব্যবহারটাই তার প্রমাণ। ফায়ুনী মৃদু হেসে বলল, নির্মম হলে বিয়েতে রাজি হতাম না।

কিন্তু আজ পাঁচ-ছয়দিন তোমার পাত্তা নেই, আমার কষ্ট হয়নি বুঝি?

একই প্রশ্ন যদি আমি করি?

: তা করতে পার; তবে আমার মনে হয় দুজনেরই প্রশ্নের উত্তর হবে, লজ্জা তাই না?

ফাল্গুনী হাসতে হাসতেই বলল, জী তাই।

আরিফ বলল, কাল আমাকে দেশের বাড়ি যেতে হচ্ছে। ফিরতে কয়েকদিন দেরি। হতে পারে। তাই লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম। এখন তুমিও কি লজ্জার মাথা খেয়ে আমার বাসায় যাবে?

ফাল্গুনী বলল, বেশ তো চল, তুমি যখন খেতে পেরেছ তখন আমার খেতে দোষ কি?

সেদিন ফাল্গুনী আরিফের বাসায় এসে দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেল পর্যন্ত গল্প করে কাটাল। তারপর বিকেলে আরিফ তাকে তাদের বাড়িতে পেীছে দিয়ে এল।

পরের দিন সকালে আরিফ সিরাজগঞ্জ রওয়ানা দিল। বিকেলে পৌঁছে সিরাজগঞ্জ টাউনে একটা হোটেলে থাকল। পরের দিন উকিলের চেম্বারে তার সঙ্গে দেখা করল।

সানোয়ার উকিল কাগজপত্র বের করে টেবিলের উপর রেখে বললেন, সবকিছু রেজী করে রেখেছি। পড়ে দেখে সই করুন। আপনি চাইলে, আজই রেজিষ্ট্রি করতে পান।

আরিফ সবকিছু পড়ে সই করে বলল, না আজ করব না। আমি আর একটা উইল করতে চাই। দুটো উইল একই দিনে রেজিস্ট্রি করব। সে জন্যে যদি দুএকদিন থাকতে হয় থাকব।

সানোয়ার উকিল কাগজ-কলম নিয়ে বললেন, বেশ তাই হবে, এখন বলুন কি উইল করতে চান। আমি খসড়া করে নিই।

আরিফ বলল, সমেশপুরে আমার ফুফা যে সব সম্পত্তি আমার নামে দলিল করে দিয়েছেন। সে সব আমি ফুফার চাচাতো ভাই সামসুর হেলে রফিকের নামে উইল করতে চাই। তবে আমার ফুফা-ফুষি মারা যাবার পর রফিক অধিকারী হবে। তার আগে

সানোয়ার উকিল তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনার ফুফা-ফুফি তো তাদের সবকিছু আপনাকে দলিল করে দিয়েছেন। এখন আপনি সবকিছুর মালিক। ওঁদের। মৃত্যুর শত উল্লেখ করতে চাচ্ছেন কেন? ওদের তো এই সম্পত্তিতে কোন হক নেই?

সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে পারব না।

তাহলে আপনার ফুফা-ফুফির মৃত্যুর পর এই উইল করতে পারতেন।

 তা পারতাম। কিন্তু কে কখন মরবে তা কি কেউ জানে? তাদের আগে আমিও তো মরে যেতে পারি?

সানোয়ার উকিল এই কথার কোন উত্তর দিতে না পেরে কিছুক্ষণ চুপ করে চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে তাই হবে। আপনার ফুফা আপনার নামে যে উইল করিয়েছেন, তা আমিই করেছিলাম, তার খসড়া আমার ফাইলে আছে। সেটা দেখে দাগ নাম্বার ও খতিয়ান নাম্বার পেয়ে যাব। আজ-কালের মধ্যে আশা করি সবকিছু রেডী করতে পারব। পরদিন দুটো উইল এক সঙ্গে রেজি করাতে পারবেন।

আরিফ বলল, ঠিক আছে তাই হবে। আর ওনন, দুটো উইলের ব্যাপারটা খুব গোপন রাখবেন। ঘূণাক্ষরেও অন্য কেউ যেন জানতে না পারে।

সানোয়ার উকিল বললেন, এসব সম্বন্ধে আমাদেরকে কিছু বলা লাগবে না।

আরিফ বলল, আমি সিরাজগঞ্জে রেষ্ট হাউসে আছি। পরদিন এই সময়ে তাহলে আসব?

সানোয়ার উকিল বললেন, জ্বী আসবেন।

আরিফ সালাম বিনিময় করে উকিলের চেম্বার থেকে বেরিয়ে এসে একজন মুখচেনা লোককে দুজন অচেনা এ ধরনের লোকের সঙ্গে কথা বলতে দেখে সেদিকে এগিয়ে এল।

আরিফকে তাদের দিকে আসতে দেখে অচেনা লোক দুটো সেখান থেকে চলে গেল।

আরিফ সেই মুখচেনা লোকটার কাছে এসে সালাম দিয়ে বলল, আপনার বাড়ি এনায়েতপুরে না?

লোকটা থতমত খেয়ে সালামের উত্তর দিয়ে বলল, হ্যাঁ, কেন বলুন তো?

বলছি, তার আগে আপনার নাম বলুন।

আমার নাম জয়নাল। তারপর না চেনার ভান করে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না।

আমি আরিফ, সাজ্জাদের ছোট চাচা মরহুম জাকির হোসেনের ছেলে। আপনি আমার একটা উপকার করবেন?

জয়নাল মধ্যবিত্ত ঘরের ছেলে। ম্যাট্রিক পাস করে আজেবাজে ছেলেদের সঙ্গে মিশে খারাপ হয়ে গিয়েছিল। প্রথম জীবনে অনেক অকাজ-কুকাজ করেছে। এখন বিয়ে করে ছেলে-মেয়ের বাপ হয়েছে। চাষ-বাস করেই সংসার চালায়। কিন্তু অভাব-অনটনের মধ্যে দিন কাটায়। আরিফ যখন এলায়েতপুরে এসে কয়েকদিন ছিল তখন সাদ তাকে খুন করার জন্য জয়নালকে বেশ কিছু টাকা অফার করেছিল। কিন্তু জয়নাল আজি হয়নি। বলেছিল এখন ঐসব কাজ ছেড়ে দিয়েছি, আমার ছেলে-মেয়ে আছে। ঐ সব কাজ করলে তাদের ক্ষতি হবে। সেই সময় জয়নাল আরিফকে দেখলেও আরিফের সঙ্গে তার পরিচয় হয় নি। তাই সাজ্জাদ এবারে তার হাতে কিছু টাকা দিয়ে বলেছে, তোকে খুন করতে হবে না, শুধু প্রতিদিন সিরাজগয়ে কেটে গিয়ে লক্ষ্য রাখবি আরিফ এসেছে কিনা। এতে আমার দুজন লোক তোর সঙ্গে থাকবে, তাদেরকে চিনিয়ে দিবি। তখন জয়নালের বড় ছেলেটার খুব অসুখ। টাকার জন্য চিকিৎসা করাতে পারছিল না। অনিচ্ছা সত্তেও একরকম বাধ্য হয়ে তার কথায় রাজি হয়। প্রতিদিন কোর্টে এসে সাজ্জাদের দুজন লোকের সঙ্গে সারাদিন গল্প করে কাটায় আর সন্ধ্যায় বাড়ি ফিরে। আজ আরিফকে সানোয়ার উকিলের চেম্বারের দিকে যেতে দেখে গুণ্ডা দুজনকে চিনিয়ে দিয়ে তাদের সঙ্গে কথা বলছিল। তারা আর একবার ভাল করে দেখার জন্য এবং তাকে ফলো করার জন্য সানোয়ার উকিলের চেম্বারের কিছুটা দূরে জয়নালের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করছিল।

জয়নালের সঙ্গে আরিফের পরিচয় না হলেও সে যখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াত তখন এনায়েতপুরে তাকে কয়েকবার দেখেছে। সে কথা জানান জানত না। এখন আরিফের কথা শুনে কি বলবে না বলবে ভেবে ঠিক করতে না পেরে চুপ করে রইল।

আরিফ বলল, কি চিন্তা করছেন?

ঃ না মানে আমি গ্রামের চাষী মানুষ। আপনার কি এমন উপকার করতে পারব, বলুন?

তেমন কিছুই না, আপনি খালেক ও মালেককে চেনেন তো?

জী, চিনি।

আমি সিরাজগঞ্জে রেষ্ট হাউসের পনের নাম্বার রুমে আছি। অতি অবশ্য কাল তাদেরকে আমার কাছে আসতে বলবেন।

জয়নাল বলল, জী বলব।

আরিফ সালাম বিনিময় করে চলে গেল।

গুণ্ডা দুজন এতক্ষণ সরে গিয়ে আড়াল থেকে তাদেরকে লক্ষ্য রাখছিল।

আরিফ চলে যাবার পর একজন তাকে ফলো করল। আর একজন জয়নালের কাছে। এসে বলল, আরিফ সাহেব আপনাকে কি বললেন?

জয়নাল সব কিছু চেপে গিয়ে শুধু বলল, আমাকে উনি চেনেন। তাই সাজ্জাদ সাহেবদের কে কেমন আছে জিজ্ঞেস করছিলেন।

গুণ্ডাটা জয়নালকে বলল, আপনার কাজ শেষ, এখানে আর আপনি আসবেন না। সাজ্জাদ সাহেবকে আমাদের পাওনা টাকা রেডী রাখতে বলবেন। আমরা দুএক দিনের। মধ্যে তার সঙ্গে দেখা করব।

জয়নাল সেদিন ফিরে এসে সাজ্জাদকে তাদের কথা বলল, তারপর খালেক ও মালেকের সঙ্গে দেখা করে বলল, আমি সিরাজগঞ্জে একটা দরকারে গিয়েছিলাম। সাজ্জাদ সাহেবের চাচাতো ভাই আরিফ সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি তোদেরকে তার সঙ্গে কালই দেখা করতে বলেছেন। সিরাজগঞ্জ রেষ্ট হাউসের পনের। নার রুমে আছেন।

সাজ্জাদ জয়নালের মুখে সবকিছু শুনে একটা চিঠিতে বিস্তারিত সবকিছু লিখে একজন বিশ্বস্ত লোককে সমেশপুরে রফিকের কাছে পাঠাল।

রফিক চিঠি পেয়ে টাকা নিয়ে পরের দিন এনায়েতপুরে সাজ্জাদের সঙ্গে দেখ।

সাজ্জাদ বলল, তুমি দুতিনদিন আমাদের বাড়িতে থাক। কাজ শেষ হবার পর যাবে। চিন্তা করো না, এখানকার সবাই জানবে ঢাকা থেকে আমার এক বন্ধু বেড়াতে এসেছে।

চুনি আর পান্না সিরাজগ টাউনের নামকরা ও। গোটা টাউন তাদের ভয়ে কশমান। চুরি, ডাকাতি, রাহাজানি ও খুন-খারাবি তাদের নিত্যদিনের কাজ। ছোট-বড় ব্যবসায়ীরা তাদেরকে মাসিক চাঁদা দেন। থানার সঙ্গে তাদের শালা দুলা ভাই সম্পর্ক। আরো যে সমস্ত ছোট-খাট আছে, তারাও তাদেরকে মাসোহারা দেয়। এখানকার সব হোটেলের মালিক ও ম্যানেজার তাদেরকে সমীহ করেন। প্রত্যেক মাসে চাঁদাও দেন।

চুনি ফলো করে আরিফের থাকার ঠিকানা জেনে নিয়ে পান্নাকে জানাল।

পান্না বলল, হোটেলে খুন করা যাবে না। বাইরেই কাজটা সারতে হবে। আমরা সব সময় ওকে ফলো করার। তারপর সুযোগ মত কাজ সারব।

আরিফ জয়নালের হাবভাব দেখে বুঝতে পেরেছে, এখানেও কিছু বড় আছে। তাই খুব সাবধান হয়ে গেল। হেটেল থেকে বাইরে বের হল না। হোটেলের ম্যানেজার ও কাদের বলে রাখল, কেউ যদি তার খোঁজ করে, তাহলে তাকে রিলেশনে বসিয়ে আমাকে খবর দেবেন। কাউকেই রুমে যেতে দেবেন না।

পরের দিন বেলা এগারটার সময় খালেক ও মালেক হোটেলে এলে ম্যানেজার জিজ্ঞেস করলেন, কাকে চান?

খালেক বলল, পনের নাম্বার রুমে আরিফ সাহেব আছেন। উনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন।

ম্যানেজার তাদের বসতে বলে একজন বয়কে আরিফকে ডেকে নিয়ে আসতে লিলেন।

আরিফ অফিস রুমে এসে খালেক ও মালেককে রুমে নিয়ে গিয়ে তাদেরকে তিন হাজার টাকা দিয়ে বলল। তোমরা এ থেকে আড়াই হাজার সালাদকে দিয়ে দিবে। আর বাকি টাকা তোমাদের ছেলেমেয়েকে মিঠি খেতে দিলাম। তারপর তাদেরকে নাস্তা খাইয়ে বিদায় দেবার সময় জিজ্ঞেস করল, এখানকার নামকরা তাদেরকে তোমরা চন।

মালেক বলল, জী চিনি। তারা হল, চুনি ও পান্না। ওদের সবাই চেনে। এমন দুষ্কর্ম নেই যা ওরা করতে পারে না। ওদের নামে থানায় অনেক কেস আছে। কিন্তু পুলিশদের ওরা হাত করে রেখেছে। আসবার সময় রাস্তার মোড়ে তাদেরকে দেখে এলাম। আপনি সাবধানে থাকবেন।

আরিফ বলল, ঠিক আছে, তোমরা যাও।

খালেক ও মালেক ফিরে এসে সেই দিনই সাজ্জাদকে টাকা দিয়ে দিল।

সাজ্জাদ বলল, তোরা এত টাকা পেলি কোথায়?

খালেক বলল, তা জানার আপনার দরকার কি? আপনি আমার টাকা পেলেন আর আমরাও ঋণমুক্ত হলাম। বলা বাহুল্য সেই থেকে খালেক ও মালেক আরিফের কথামত দৈহিক পরিশ্রম করে সংসার চালায়। ঠিকমত নামাজও পড়ছে। তারপর তারা চলে গেল।

এদিকে চুনি ও পান্না আজ দুদিন হোটেলের অনতিদূরে একটা রেস্টুরেন্ট থেকে আরিফের বাইরে বেরব্র অপেক্ষায় রয়েছে। তৃতীয় দিন বেলা দশটার দিকে বেরোতে দেখে পিছু নিল। তাদের ইচ্ছা তাকে কিডন্যাপ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করবে। তাই সুযোগ পেয়েও রাস্তায় গুলি করল না।

আরিফের কোর্টের কাজ সারতে প্রায় দুটো বেজে গেল। কোর্ট থেকে বেরিয়ে রাস্তায় একটা রিক্সায় উঠতে যাবে এমন সময় চুনি ও পান্না জামার ভেতর থেকে তার দু পাশের শরীরে পিস্তলের নল ঠেকিয়ে ফিসফিস করে বলল, চিৎকার করলে আপনার শরীরে দুটো ফুটো তৈরি হবে। ভাল ছেলের মত ঐ বেবীতে উঠে পড়ুন।

আরিফ ব্যাপার বুঝতে পেরে তড়িৎগতিতে দুজনের থুতনীতে দুহাতের কুনুই চালাল।

চুনি আর পান্না হাত দুই উপরে উঠে ছিটকে পড়ল। কিন্তু তারা টাল সামলে নিয়েই ফায়ার করল। একজনের গুলি লক্ষ্যভ্রষ্ট হল। আর একজনের গুলি আরিফের ডান হাতের নিচের পাঁজরে লাগল। সেই অবস্থাতে আরিফ চুনিকে ধরে শূন্যে তুলে পান্নাকে আঘাত করল। পান্না মাটিতে পড়ে গেল, আর তার হাত থেকে পিস্তল হটে গেলে আরিফ তাড়াতাড়ি সেটা কুড়িয়ে নিয়ে চনির দিকে বাগিয়ে ধরে বলল, খবরদার নড়েছ কি তোমার কপাল ফুটো করে দেব। চুনি কিন্তু তার কথায় কর্ণপাত না করে গুলি চালাল, গুলি চালাবার আগে আরিফ তার পিস্তল ধরা হাতের বাজুতে গুলি করেছে। ফলে চুনির গুলিটা আরিফের বাঁ পাঁজর ঘেঁষে বেরিয়ে গেল। চুনির হাতে গুলি লাগাতে তার। হাতের পিস্তল পড়ে গেছে। চুনি বাঁ হাত দিয়ে পিস্তলটা নিতে গেলে আরিফ বলল, পিকল ধরবে না। ধরলে ঐ হাতটার বাজুও ফুটো করে দেব। চুনি হাত টেনে নিল। আরিফ এগিয়ে এসে পিস্তলটা কুড়িয়ে পিস্তলের বাঁট দিয়ে চুনির গর্দানে খুব জোরে আঘাত করল। মনি মুখ থুবড়ে পড়ে গেল। ততক্ষণে পান্না সামলে উঠে আরিফকে আক্রমণ করার জন্য ছুটে এল। আরিফ তার বুকে ফ্লাইং কিক মারতে কয়েক হাত দূরে পড়ে গেল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, কাজটা ভাল করলেন না আরিফ সাহেব, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আরিফ তার ডান হাতের বাজুতে গুলি করে বলল, দুজনের শুধু দুটো হাত কেটে দেবার ব্যবস্থা করলাম। আবার যদি শুধু আমার নয় অন্য কারো ক্ষতি কর, তাহলে বাকি দুটো হাতও কেটে দেবার ব্যবস্থা করব।

গুলির আওয়াজ পেয়ে লোকজন রাস্তা থেকে সরে গিয়ে দূর থেকে ঘটনাটা দেখছিল। কেউ সাহস করে এগিয়ে এল না। আরিফের যেখানে গুলি গেলেছিল, সেখান থেকে রক্ত বেরিয়ে তার জামা-কাপড় ভিজে যাচ্ছে। সে পিস্তল দুটো এক হাতে নিয়ে অন্যহাতে জখমের জায়গাটা চেপে ধরে রেখে লোকজনের উদ্দেশ্যে চিৎকার করে বলল, পুলিশকে খবর দেবার মত আল্লাহর এমন কোন বান্দা কি এখানে নেই?

কোর্টে যে কয়জন পুলিশ ছিল, তারা চুনি ও পান্নার ফ্যানচাটা। তারও এতক্ষণ দৃশ্যটা দেখছিল। এবার এগিয়ে এল, তাদেরকে দেখে আরিফ বলল, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন, না? আপনাদের সহযোগিতায় এরা বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে। এদের নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে তো ছেড়ে দেবেন?

এমন সময় শরীফ দারোগা জীপে করে কয়েকজন পুলিশ নিয়ে সেখানে এলেন। ইনি মাত্র একমাস হল এখানে বদলী হয়ে এসেছেন। অত্যন্ত সৎ ও বুদ্ধিমান লোক। এখানে আসার পর থানার অরাজকতা দেখে খুব মর্মাহত হয়েছেন। সবাইকে তিরস্কার করে সৎ উপদেশ দিয়েছেন। রেকর্ড পত্র দেখে চনি ও পান্নার সাথে অনেক কিছু জেনেছেন। একজন লোক থানায় এসে চুনি-পান্নার গোলমালের কথা জানাতে তিনি নিজে পাঁচ ছয়জন পুলিশ নিয়ে এসেছেন। আরিফের শেষের দিকের কথা কিছু শুনে। পুলিশদেরকে ওদের তিনজনকে আরেই করার অর্ডার দিয়ে আরিফকে উদ্দেশ্য করে বললেন, পুলিশদের মধ্যে কিছুসংখ্যক খারাপ থাকলেও ভাল লোকও আছে। আমি এদের দুজনের সব খবর নিয়েছি। এবার ওরা দশ-বিশ বছরেও ছাড়া পাবে কিনা সন্দেহ।

আরিফ পিস্তল দুটো শরীফ দারোগার হাতে দিয়ে বলল, আল্লাহ ন্যায় বিচারককে খুব ভালবাসেন। তারপর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

শরীফ দারোগা সবাইকে নিয়ে সদর হাসপাতালে গেলেন। সেখানে অপারেশন করে সবার গুলি বের করা হল। চুনি ও পান্নার দুজনের একটা করে হাত কেটে বাদ দিতে হয়েছে। হাসপাতালে তাদের বেডের কাছে কড়া পুলিশ পাহারা রইল। শরীফ দারোগা মাঝে মাঝে আরিফের মুখ জবানী নেবার জন্য জ্ঞান ফিরেছে কিনা এসে দেখে যেতে লাগলেন।

পরের দিন খবর পেয়ে গোফরান সাহেব ও সুফিয়া বেগম হাসপাতালে এলেন। কিন্তু পুলিশ তাদেরকে আরিফের বেডের কাছে যেতে দিলেন না। সানোয়ার উকিলের সঙ্গে গোফরান সাহেবের খুব জানাশোনা। তাকে ধরে গোফরান সাহেব থানায় গিয়ে শরীফ দারোগার কাছে পরিচয় দিয়ে আরিফকে দেখার পারমিশন নিলেন। কিন্তু বেডের মছে থাকার পারমিশন পেলেন না। ওরা হোটেলে থাকার ব্যবস্থা করলেন। মাঝে মাঝে এসে আরিফকে দেখে যেতে লাগলেন। সুফিয়া বেগম কেদে কেদে আল্লাহপাকের কাছে আরিফকে ভাল করে দেবার জন্য দোওয়া করতে লাগলেন।

আরিফ যেদিন আহত হয়, সেদিন ফাল্গুনী দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে নজীবর রহমানের প্রেমের সমাধি বইটা পড়ছিল। বিয়ের রাত থেকে স্বামী দিনরাত্র নিষিদ্ধ পল্লীর একটা মেয়ের কাছে থাকত। স্ত্রী তাহমিনা এক নজরও স্বামীকে দেখেনি। তবু স্বামীর প্রতি তাহমিনার গভীর ভালবাসার কথা পড়ে ফাল্গুনীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ঠিক তখনই তার আরিফের কথা মনে পড়তে বুকের মধ্যে যন্ত্রণা অনুভব করল। যন্ত্রণাটা ক্রমশ বেড়েই চলছে বুঝতে পেরে তার মনে হল, আরিফের নিশ্চয় কোন বিপদ হয়েছে। জোহরের নামাজ পড়ে ভাত খেয়েছে। তার অজু এখনো ভাঙেনি। আস্তে আস্তে নামাজ পাটি বিছিয়ে দুরাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ফেলতে ফেলতে দোয়া করল, আল্লাহপাক, তুমি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান এবং দয়ার সাগর। তোমার দয়া ব্যতীত কোন প্রাণী এক মুহুর্ত বাঁচতে পারে না। কেন জানি আমার মনে হচ্ছে, আরিফের কোন বিপদ হয়েছে। আমার এই নামাজের অসিলায় তুমি আরিফকে সহিসালামতে রেখ। যদি সে কোন বিপদে পড়ে, তাকে তুমি রক্ষা করো। তোমার রাসুলে পাক (দঃ)-এর উপর শতকোটি দরুদ ও সালাম পেশ করে ফরিয়াদ করছি, তোমার রহমত দিয়ে আরিফকে ঢেকে রেখ। আমি তিন জুম্মা নফল রোজা রাখব। সে যেন সুস্থ শরীরে ফিরে আসে। আমিন সুম্মা আমিন। তারপর নামাজ পাটি গুটিয়ে রেখে আরিফকে চিঠি লিখল।

প্রাণপ্রিয় আরিফ,
প্রথমে আমার শতকোটি সালাম নিয়ো। পরে প্রেম, প্রীতি ও ভালবাসা গ্রহণ করো। আর তোমার আব্বা-আম্মার পবিত্র কদমে আমার সালাম বলবে। তুমি দেশে যাবার পর তোমার স্মৃতির ব্যথা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম; কিন্তু আজ এই মুহুর্ত থেকে ব্যথাটা অসহ্য যন্ত্রণায় পরিণত হয়েছে। আমার কেবলই মনে হচ্ছে, তোমার কোন বিপদ হয়েছে। তাই আত্নহপাকের কাছে তোমার সহিসালামতের জন্য দোয়া চেয়ে থাকতে না পেরে এই পত্র লিখছি। তোমার যদি আসতে দেরি থাকে, তাহলে পত্র পাওয়া মাত্র পত্র দিয়ে জানাবে। নচেৎ আমি লজ্জার মাথা খেয়ে এসে পড়ব। তোমার কায় আমি খুব বেচায়েন হয়ে আছি। আর একবার তোমাকে প্রেম-প্রীতি ও ভালবাসা নিয়ে এবং আল্লাহ পাকের দরবারে তোমার সহিসালামতের জন্য দোয়া চেয়ে শেষ করছি।
তোমারই ফাল্গুনী

পরের দিন সকালে ফাল্গুনী নাস্তার টেবিলে পেপারে আহত আরিফের ছবি দেখে চমকে উঠল। তারপর ঘটনাটা পড়ে চোখের পানি রোধ করতে পারল না। পেপারটা আব্বার দিকে এগিয়ে দিয়ে ভিজে গলায় আতঙ্কিত স্বরে বলল, আরিফ দুতকারীদের হাতে আহত হয়ে হাসপাতালে আছে।

ইলিয়াস সাহেবও চমকে উঠে পেপার পড়ে খুব চিন্তিত হয়ে বললেন, আরিফের সৎ সাহস দেখে খুব অবাক হচ্ছি। দুজন নামকরা গুণ্ডার সঙ্গে মোকাবেলা করা কম সাহসের পরিচয় নয়।

ফাল্গুনী বলল, আবা আরিফকে দেখতে যাবে না?

ইলিয়াস সাহেব বললেন, যাব না মানে! নিশ্চয় যাব! তারপর ড্রাইভারকে গাড়ি বের করতে বলে মেয়েকে বললেন, তুই তৈরি হয়ে নে, আমিও তৈরি হয়ে নিচ্ছি।

বিকেলে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসে পৌঁছাল।

গোফরান সাহেব ও সুফিয়া বেগম হাসপাতালের বারান্দায় বসে ছিলেন। ইলিয়াস সাহেব সালাম বিনিময় করে আরিফের অবস্থা জিজ্ঞেস করলেন।

গোফরান সাহেব বললেন, অপারেশন করে গুলি বের করা হয়েছে। ডাক্তার বলেছেন, ভয়ের কোন কারণ নেই; কিন্তু এখনো জ্ঞান ফিরেনি।

ফাল্গুনী সবাইকে কদমবুসি করে সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে আম্মা একি হল বলে ফুঁপিয়ে উঠল।

সুফিয়া বেগম তার গায়ে-মাথায় হাত বুলিয়ে প্রবোধ দিতে দিতে ভিজে গলায় বললেন, ধৈর্য ধর মা। আল্লাহ পাক বিপদের সময় ধৈর্য ধরতে বলেছেন। তার পাক দরবারে দোয়া কর। তিনি যেন আমাদের আরিফকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।

ওঁরাও একই হোটেলে থেকে গেলেন। পরের দিন বেলা দশটায় আরিফের জ্ঞান ফিরল।

সানোয়ার উকিল ঘটনার দিন শরীফ দারোগার কাছে ঘটনা জানিয়ে ডাইরী করেছিলেন। আরিফের জ্ঞান ফেরার পর শরীফ দারোগা তার মুখ জবানী নোট করার সময় বুঝতে পারলেন, সানোয়ার উকিল সত্য ঘটনা বলে ডাইরী করিয়েছেন। নোট নেয়া শেষ করে তিনি আরিফকে নির্দোষ ঘোষণা করে পুলিশ প্রহরা উঠিয়ে নিলেন।

সুফিয়া বেগম আরিফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন।

আরিফ বলল, আম্মা তুমি কাঁদছ কেন? আল্লাহ পাকের অসীম দয়ায় তোমাদের ছেলে এখন বিপদমুক্ত।

গোফরান সাহেব স্ত্রীকে বললেন, অত ভেঙে পড়ছ কেন? আরিফের জ্ঞান ফিরেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় কর।

সুফিয়া বেগম আরিফকে ছেড়ে দিয়ে উঠে একপাশে সরে বসলেন।

আরিফ সবার দিকে চাইতে গিয়ে দেখল, ফাল্গুনী তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।

এমন সময় একজন ডাক্তার ও একজন নার্স এসে বললেন, আপনারা আর এখানে ভীড় করবেন না, চলে যান। বিকেলে আবার আসবেন। রুগী বিপদমুক্ত হলেও বেশি কথা বলা নিষেধ।

সমাপ্ত

<

Super User