শকুন্তলা
| শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
| বনমধ্যে | বনের মধ্যে | ষষ্ঠী তৎপুরুষ |
| প্রাণভয় | প্রাণ যাওয়ার ভয় | মধ্যপদলোপী কর্মধারয় |
| রথারোহণ | রথে আরোহণ | সপ্তমী তৎপুরুষ |
| রথচালন | রথকে চালন | দ্বিতীয় তৎপুরুষ |
| শরনিক্ষেপ | শরকে নিক্ষেপ | দ্বিতীয় তৎপুরুষ |
| শরের নিক্ষেপ | ষষ্ঠী তৎপুরুষ | |
| প্রাণবধ | প্রাণের বধ | ষষ্ঠী তৎপুরুষ |
| অতিমাত্র | মাত্রাকে অতিক্রান্ত | প্রাদি |
| বেগসংবরণ | বেগকে সংবরণ | দ্বিতীয়া তৎপুরুষ |
| বজ্রসম | বজ্রের সম | ষষ্ঠী তৎপুরুষ |
| ক্ষীণজীবী | ক্ষীণভাবে বাঁচে যে | উপপদ তৎপুরুষ |
| অল্পপ্রাণ | অল্পপ্রাণ যার | বহুব্রীহি |
| পুত্রলাভ | পুত্রকে লাভ | দ্বিতীয়া তৎপুরুষ |
| কার্যক্ষতি | কার্যরে ক্ষতি | ষষ্ঠী তৎপুরুষ |
| অতিথি সৎকার | অতিথির সৎকার | ষষ্ঠী তৎপুরুষ |
| ধর্মকার্য | ধর্মবিহিত কার্য | মধ্যপদলোপী কর্মধারয় |
| ভুজবল | ভুজের বল | ষষ্ঠী তৎপুরুষ |
| ভারার্পণ | ভারের অর্পণ | ষষ্ঠী তৎপুরুষ |
| তপোবন | তপের নিমিত্ত বন | চতুর্থী তৎপুরুষ |
| তপোবনদর্শন | তপোবনকে দর্শন | দ্বিতীয়া তৎপুরুষ |
| কোটরস্থিত | কোটরে স্থিত | সপ্তমী তৎপুরুষ |
| মুখভ্রষ্ট | মুখ থেকে ভ্রষ্ট | পঞ্চমী তৎপুরুষ |
| উপলখণ্ড | উপলের খণ্ড | ষষ্ঠী তৎপুরুষ |
| বিস্ময়াপন্ন | বিস্ময়কে আপন্ন | দ্বিতীয়া তৎপুরুষ |
| কর্ণকুহর | কর্ণের কুহর | ষষ্ঠী তৎপুরুষ |
| তপস্বিকন্যা | তপস্বীর কন্যা | ষষ্ঠী তৎপুরুষ |
| অনতিবৃহৎ | নয় অতি বৃহৎ | নঞ তৎপুরুষ |
| সেচনকলস | সেচনের নিমিত্ত কলস | চতুর্থী তৎপুরুষ |
| জলসেচন | জলদ্বারা সেচন | তৃতীয়া তৎপুরুষ |
| অনসূয়া | নেই অসূয়া (ঈর্ষা) যার | বহুব্রীহি |
| প্রিয়ংবদা | প্রিয়ম্ (প্রিয়বাক্য) বলে যে (স্ত্রী) | উপপদ |
| কণ্বতনয়া | কণ্বের তনয়া | ষষ্ঠী তৎপুরুষ |
| মনোহারিণী | মন হরণ করে যে নারী | উপপদ তৎপুরুষ |
| স্বভাবসিদ্ধ | স্বভাব দ্বারা সিদ্ধ | তৃতীয়া তৎপুরুষ |
| অঙ্গুলি সংকেত | অঙ্গুলি দ্বারা সংকেত | তৃতীয়া তৎপুরুষ |
| নবযৌবন | নব যে যৌবন | কর্মধারয় |
যৌবনের গান
| শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
| মমতারস | মমতা মিশ্রিত রস | মধ্যপদলোপী কর্মধারয় |
| অলসতন্দ্রা | অলস যে তন্দ্রা | কর্মধারয় |
| মোহনিদ্রা | মোহ রূপ নিদ্রা | রূপক কর্মধারয় |
| সৈন্যসামন্ত | সৈন্য ও সামন্ত | দ্বন্দ্ব |
| সংগীতগুঞ্জন | সংগীতের গুঞ্জন | ষষ্ঠী তৎপুরুষ |
| ঝরনাধারা | ঝরনার ধারা | ষষ্ঠী তৎপুরুষ |
| জবাকুসুমসঙ্কাশ | জবাকুসুমের সঙ্কাশ | ষষ্ঠী তৎপুরুষ |
| তিমিরবিদারী | তিমিরকে বিদীর্ণ করে যা | কর্মধারয় |
| যৌবনসূর্য | যৌবন রূপ সূর্য | রূপক কর্মধারয় |
| তিমিরকুন্তলা | তিমিরের ন্যায় কুন্তল যার | উপমিত কর্মধারয় |
| পাষাণস্তুপ | পাষাণের স্তুপ | ষষ্ঠী তৎপুরুষ |
| আলোকপিয়াসী | আলোকের পিয়াসী | ষষ্ঠী তৎপুরুষ |
| প্রাণচঞ্চল | প্রাণ চঞ্চল যার | বহুব্রীহি |
| মেঘলুপ্ত | মেঘে লুপ্ত | সপ্তমী তৎপুরুষ |
| জয়মুকুট | জয়ের জন্য যে মুকুট | মধ্যপদলোপী কর্মধারয় |
| মার্তণ্ডপ্রায় | মার্তণ্ডের প্রায় | ষষ্ঠী তৎপুরুষ |
| নবপৃথিবী | নব যে পৃথিবী | কর্মধারয় |
| সলিলসমাধি | সলিলে সমাধি | সপ্তমী তৎপুরুষ |
একটি তুলসী গাছের কাহিনী
| শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
| গল্পপ্রেমিক | গল্প প্রেমিক যে | কর্মধারয় |
| পুষ্পসৌরভ | পুষ্পের সৌরভ | ষষ্ঠী তৎপুরুষ |
| জ্যোৎস্নারাত | জ্যোৎস্না শোভিত রাত | মধ্যপদলোপী কর্মধারয় |
| পৃষ্ঠপ্রদর্শন | পৃষ্ঠকে প্রদর্শন | দ্বিতীয়া তৎপুরুষ |
| দেশভঙ্গ | দেশকে ভঙ্গ | দ্বিতীয়া তৎপুরুষ |
| জনমানব | জন ও মানব | দ্বন্দ্ব |
| দেশপলাতক | দেশ থেকে পলাতক | পঞ্চমী তৎপুরুষ |
| আম-কুড়ানো | আমকে কুড়ানো | দ্বিতীয়া তৎপুরুষ |
| অনাশ্রিত | নয় আশ্রিত যে | বহুব্রীহি |
| সমবেদনা-ভরা | সমবেদনা দিয়ে ভরা | তৃতীয়া তৎপুরুষ |
| মন্দভাগ্য | মন্দ যে ভাগ্য | কর্মধারয় |
| মন্দ ভাগ্য যার | বহুব্রীহি | |
| ন্যায়সঙ্গত | ন্যায় দ্বারা সঙ্গত | তৃতীয়া তৎপুরুষ |
| জীবনসঞ্চার | জীবনের সঞ্চার | ষষ্ঠী তৎপুরুষ |
| আবর্জনা-ভরা | আবর্জনা দ্বারা ভরা | তৃতীয়া তৎপুরুষ |
| গানের আসর | গানের আসর | অলুক ষষ্ঠী তৎপুরুষ |
| রান্নাঘর | রান্না করা ঘর | মধ্যপদলোপী কর্মধারয় |
| রান্নার নিমিত্ত ঘর | চতুর্থী তৎপুরুষ | |
| বেওয়ারিশ | বে (নেই) ওয়ারিশ যার | নঞর্থক বহুব্রীহি |
| সন্ধ্যাপ্রদীপ | সন্ধ্যার প্রদীপ | ষষ্ঠী তৎপুরুষ |
| জীবনপ্রদীপ | জীবন রূপ প্রদীপ | রূপক কর্মধারয় |
| সুখসময় | সুখের সময় | ষষ্ঠী তৎপুরুষ |
| গৃহকর্ত্রী | গৃহের কর্ত্রী | ষষ্ঠী তৎপুরুষ |
| বাকবিতণ্ডা | বাক দ্বারা বিতণ্ডা | তৃতীয়া তৎপুরুষ |
| অত্যাচার অবিচার | অত্যাচার ও অবিচার | দ্বন্দ্ব |
| শ্বাস-প্রশ্বাস | শ্বাস ও প্রশ্বাস | দ্বন্দ্ব |
| কচুকাটা | কচুর মত কাটা | উপমান কর্মধারয় |
| অক্ষত | নয় ক্ষত | নঞ তৎপুরুষ |
| অবিশ্বাস্য | নয় বিশ্বাস্য | নঞ তৎপুরুষ |
| বেআইনি | বে (নয়) আইনি | নঞ তৎপুরুষ |
| অপর্যাপ্ত | নয় পর্যাপ্ত | নঞ তৎপুরুষ |
যৌবনের গান
| শব্দ | ব্যাসবাক্য | সমাসের নাম |
| শ্রম-কিণাঙ্ক-কঠিন | শ্রম-কিণাঙ্কের ন্যায় কঠিন | উপমান কর্মধারয় |
| বন্য-শ্বাপদ-সঙ্কুল | বন্য-শ্বাপদে সঙ্কুল | সপ্তমী তৎপুরুষ |
| জরা-মৃত্যু-ভীষণা | জরা-মৃত্যুতে ভীষণা | সপ্তমী তৎপুরুষ |
| ধরণী-মেরী | ধরনী রূপ মেরী | রূপক কর্মধারয় |
| খেয়াল-খুশি | খেয়াল ও খুশি | দ্বন্দ্ব |
| জীবন-আবেগ | জীবনের আবেগ | ষষ্ঠী তৎপুরুষ |
| উদ্ধত-শির | উদ্ধত শির যার | বহুব্রীহি |
| সিন্ধু-নীর | সিন্ধুর নীর | ষষ্ঠী তৎপুরুষ |
| যৌবন-বেগ | যৌবনের বেগ | ষষ্ঠী তৎপুরুষ |
| মরু-কবি | মরুর কবি | ষষ্ঠী তৎপুরুষ |
| বিপ্লব-অভিযান | বিপ্লব ও অভিযান | দ্বন্দ্ব |
| গরল-পিয়ালা | গরলের পিয়ালা | ষষ্ঠী তৎপুরুষ |
| গিরি-নিঃস্রাব | গিরি হতে নিঃসৃত যা | বহুব্রীহি |
| কূপমণ্ডুক | কূপের মণ্ডুক | ষষ্ঠী তৎপুরুষ |