ভবিষ্যত কাল

ভবিষ্যতে কোন কাজ হবে- এমন বোঝালে তার কালকে অতীত কাল বলে। যেমন –

  • আমরা মাঠে খেলতে যাব।
  • শীঘ্রই বৃষ্টি আসবে।

প্রকারভেদ

১. সাধারণ ভবিষ্যত

পরে সংঘটিত হবে বোঝালে তাকে সাধারণ ভবিষ্যত কাল বলে। যেমন-

  • আমরা মাঠে খেলতে যাব।
  • শীঘ্রই বৃষ্টি আসবে।

বিশিষ্ট প্রয়োগ-

ক)আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে : কে জানত, আমার ভাগ্যে এমন হবে?

সে দিন কে জানত যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরী বাজবে?

খ) অতীতের ক্রিয়ায় সন্দেহের ভাব থাকলে : ভাবলাম, তিনি এখন বাড়ি দিয়ে থাকবেন।

তোমরা হয়ত বিশ্বনবী পড়ে থাকবে।

২. ঘটমান ভবিষ্যত

ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে তাকে ঘটমান ভবিষ্যত কাল বলে।

৩. পুরাঘটিত ভবিষ্যত

সম্ভবত ঘটে গেছে এমন ক্রিয়া বোঝাতে ভবিষ্যত কালের ক্রিয়া ব্যবহার করলে তা পুরাঘটিত ভবিষ্যত কাল হয়।

<

Super User