পাঁচ মিনিটের মধ্যে ফন গোলডার কেবিনে ফেরার কথা রানার, ফিরল পঁয়তাল্লিশ মিনিট পর। প্রথম তিনজন রোগী তাড়াতাড়ি চিকিৎসা পেয়েছিল, কিন্তু ব্যারনের বেলায় যথেষ্ট দেরি হয়ে যাওয়ায় তাকে বাঁচাবার কোন উপায়ই দেখতে পেল না রানা। এক সময় হাল ছেড়ে দিল ও। তবে, তারপর জানা গেল, রানার চেয়ে বেশি জেদি সে, তার কঙ্কালসার কাঠামোর ভেতর অজেয় প্রাণশক্তি লুকিয়ে আছে। তাসত্ত্বেও, প্রায় বিরতিহীন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস, একটা হার্ট স্টিমুল্যান্ট ইঞ্জেকশন ও প্রচুর অক্সিজেন দেয়া না হলে নির্ঘাত মারা যেত সে-অবশ্য এখন সে নির্ঘাত বাঁচবে।
বিপদটা তাহলে কি কেটে গেছে? সবাই এখন আমরা নিরাপদ? দুর্বল, ঝগড়াটে সুরে জিজ্ঞেস করলেন ফন গোলডা। এখনও তাকে বিবর্ণ আর বিধ্বস্ত দেখাচ্ছে। খারাপ আবহাওয়ার জন্যে এক ফুট ব্যাকগ্রাউণ্ড ছবি তুলতে পারেননি ভদ্রলোক, এখন আবার গোদের ওপর বিষফোড়ার মত বিষক্রিয়ার ঘটনা, মেজাজ তার খারাপ হবারই কথা। বোঝাই যাচ্ছে ভাগ্য তার পক্ষে নয়।
আমার তাই ধারণা, বলল রানা। বলল বটে, কিন্তু কথাটা বিশ্বাস করে না। জাহাজে একজন খুনী আছে, বিষ খাইয়ে মানুষ মারার চেষ্টা করছে সে। আর কোন রোগী থাকলে ইতিমধ্যে জানা যেত। সবাইকেই আমি পরীক্ষা করেছি।
তাই কি? জিজ্ঞেস করলেন ক্যাপটেন ডানহিল। আমার লোকদেরও? তারাও তো একই খাবার খেয়েছে।
কেন যেন রানার মনে হয়েছিল, বিষক্রিয়ার প্রতিক্রিয়া শুধু ফিল্ম ইউনিটের লোকজনদের মধ্যে দেখা যাবে। ক্যাপটেন ডানহিল সম্ভবত ধরে নিয়েছেন তার লোকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করছে ও। ওরাও একই খাবার খেয়েছে, এটা আমার জানা ছিল না। স্বীকার করছি, আমারই ভুল। আপনি যদি পথ দেখান…
ওদের সঙ্গে চীফ এঞ্জিনিয়ার জেংকিনসও থাকলেন। ক্রুদের কোয়ার্টারে চলে এল ওরা। পাঁচটা আলাদা কেবিন, দুটো ডেক স্টাফদের জন্যে, একটা এঞ্জিনরুম। স্টাফদের জন্যে, একটা দুজন কুকের জন্যে, শেষটা দুজন স্টুয়ার্ডের জন্যে। শেষ কেবিনটায় প্রথমে ঢুকল ওরা।
দরজা খুলে ওখানেই অনন্তকাল দাঁড়িয়ে থাকল ওরা; অন্তত মনে হলো তাই, আসলে পাঁচ-সাত সেকেণ্ডের বেশি দাড়ায়নি। ভাষা ও নড়াচড়ার শক্তি ফিরে পেয়ে রানাই প্রথমে ভেতরে ঢুকল।
দুর্গন্ধটা এত তীব্র, মনে হলো অসুস্থ হয়ে পড়বে। কেবিনটায় যেন একটা যুদ্ধ হয়ে গেছে। উল্টে পড়ে আছে চেয়ার, বাঙ্ক দুটোর কম্বল আর চাদর ছেড়া অবস্থায় মেঝেতে লুটাচ্ছে। তবে যোদ্ধারা এখন দুজনেই শান্ত হয়ে গেছে, মানে চিরকালের জন্যে ঘুমিয়ে পড়েছে। ছেড়া একটা চাদরে প্রায় ঢাকা দেখা গেল। হ্যানসেন বাককে। টমাস পিটারসনের গায়ে কিছু নেই। যুদ্ধ করে মারা গেলেও, কারও গায়ে কোন ক্ষতচিহ্ন নেই।
.
আমি বলি আমরা ফিরে যাব। চেয়ারে বসে শিরদাঁড়া খাড়া করলেন ক্যাপটেন ডানহিল, ভঙ্গিটায় কর্তৃত্ব আনার চেষ্টা। জেন্টলমেন, আপনাদের আমি মনে রাখতে বলব, এই ভেসেলের মাস্টার আমি, ক্রু আর আরোহীদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। লোহার ট্রলি থেকে বোতল তুলে গ্লাসে স্কচ ঢাললেন। উদারহস্তে, যদিও বাড়ানো হাতটা তার একটু একটু কাঁপছে। কলেরা বা টাইফয়েড হলে কাছাকাছি বন্দরে চলে যেতাম, দেখতাম চিকিৎসার কি ব্যবস্থা করা যায়। তিনজন মারা গেছে, চারজন গুরুতর অসুস্থ। এরপর কে? এরপর কার পালা? রানার দিকে প্রায় অভিযোগের দৃষ্টিতে তাকালেন তিনি, যেন যা কিছু ঘটছে তার জন্যে ও-ই দায়ী। মি. রানা স্বীকার করছেন, এই ফুড পয়জনিঙের কারণ বের করতে ব্যর্থ হয়েছেন তিনি। কাজেই আমাদের ফিরে যাওয়াই উচিত।
উইক এখান থেকে অনেক, অনেক দূরে, বলল ওয়েন, ক্লার্ক বিশপের পাশে গায়ে কয়েকটা কম্বল জড়িয়ে বসে রয়েছে সে। এখনও ক্লান্ত ও বিধ্বস্ত লাগছে। দেখতে। ওখানে ফেরার আগে অনেক কিছু ঘটে যেতে পারে।
উইক, মি. ওয়েন? উইকের কথা কে ভাবছে? হ্যামারফেস্টে পৌঁছুতে মাত্র চব্বিশ ঘণ্টা লাগবে আমাদের।
আরও কম, বললেন জেংকিনস, চুমুক দিলেন রামের গ্লাসে। পোর্ট কোয়ার্টারে বাতাস লাগবে, আর এঞ্জিন রুমে আমি যদি কিছুক্ষণ থাকি, বিশ ঘণ্টার বেশি লাগবে না।
শুনলেন? রানার দিক থেকে ফন গোলডার দিকে তাকালেন ক্যাপটেন। মাত্র বিশ ঘণ্টা।
জুদের মধ্যে আর কেউ অসুস্থ নয় জানার পর ক্যাপটেন ডানহিল ডাইনিং সেলুনে ডাক দেন ফন গোলডাকে। ফন গোলডা তার তিন সঙ্গী ডিরেক্টরকে নিয়ে চলে আসেন এখানে। তিন ডিরেক্টর মানে এরিক কার্লসন, ক্লার্ক বিশপ আর মিখায়েল ট্যাকার। অপর ডিরেক্টর, মিস মোনাকা, ট্যাকারের কথা অনুসারে, ঘুমিয়ে আছে। আশ্চর্য হবার কিছু নেই, রানা তাকে পীপিং ট্যাবলেট দিয়ে। এসেছিল। মীটিঙে কাউন্ট এসেছেন আমন্ত্রণ না পেয়েই, যদিও তাঁর উপস্থিতি স্বাভাবিক বলেই ধরে নিয়েছে সবাই।
সেলুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বললে ভুল হবে। তবে উদ্বেগ আর অনিশ্চয়তাবোধ আছে। সবচেয়ে অস্থির দেখাচ্ছে ফন গোলডাকে, কারণটাও পরিষ্কার-জাহাজ ফিরে গেলে তারই সবচেয়ে বেশি ক্ষতি। আপনার দুশ্চিন্তার কারণটা আমি বুঝি, বললেন তিনি। আমাদের সবার জন্যে আপনি উদ্বেগবোধ করছেন, সেজন্যে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমার ধারণা, ভয়টা আপনি একটু বেশি পাচ্ছেন, ক্যাপটেন ডানহিল। ইতিমধ্যে ডক্টর রানা আমাদেরকে জানিয়েছেন, বিপদ কেটে গেছে। এখন যদি আমরা ফিরে যাই, এবং ফেরার পথে যদি আর কিছু না ঘটে, খুবই বোকা মনে হবে নিজেদের।
কি মনে হবে সেটার ওপর গুরুত্ব দেয়ার বয়েস আমি পেরিয়ে এসেছি, মি. গোলডা, বললেন ক্যাপটেন। সবাই আমাকে বোকা ভাবুক তাতে আমার আপত্তি নেই, কিন্তু চাই না আর একজন লোক মারা যাক।
আমি মি. গোলডার সঙ্গে একমত, বললেন এরিক কার্লসন, তাঁকেও ম্লান ও ক্লান্ত দেখাচ্ছে। গন্তব্যের এত কাছাকাছি এসে ফিরে যাবার কোনোই মানে হয় না-বেয়ার আইল্যাণ্ড আর মাত্র একদিনের পথ। আমার প্রস্তাব, ওখানে আমাদেরকে নামিয়ে দিন, তারপর হ্যামারফেস্টে চলে যান আপনারা-যেমন প্ল্যান করা হয়েছিল। এর অর্থ হলো, হ্যামারফেস্টে পৌঁছুতে যেখানে চব্বিশ ঘণ্টা লাগার কথা সেখানে লাগবে ষাট ঘণ্টা। শুধু ভয় পেয়ে এই অতিরিক্ত ছত্রিশ ঘণ্টার জন্যে সব কিছু হারানোর কোন মানে হয় না।
আমি ভয় পেয়েছি, এ-কথা আপনি বলতে পারেন না, ভারি গলায় বললেন ক্যাপটেন। আমার প্রথম দায়িত্ব।
কথাটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলিনি, বললেন এরিক কার্লসন।
আমার প্রথম দায়িত্ব আমার অধীনস্থ লোকজনের নিরাপত্তা। তারা আমার দায়িত্ব। তাদের ভাল-মন্দের ব্যাপারে আমি দায়বদ্ধ। সিদ্ধান্ত নেব আমি।
মানি, ক্যাপটেন, মানি। ক্লার্ক বিশপ বরাবরের মত শান্ত ও সহনশীল। তবে সরাসরি হ্যামারফেস্টে গেলে কি ঘটবে সেটাও ভেবে দেখতে হবে। ওখানে হয়তো আমাদেরকে অনির্দিষ্ট কাল আটকা পড়ে থাকতে হবে কোয়ারানটিন-এ। পোর্ট অথরিটি হয়তো এক হপ্তা বা দুহপ্তা পর ক্লিয়ার্যান্স দেবে। তখন কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে, ফলে ছবি করার প্ল্যান বাদ দিয়ে বাড়ি ফিরে যাওয়া ছাড়া উপায় থাকবে না। বিশপ কথা বলছেন, রানার মনে পড়ল ঘণ্টা দুয়েক আগে ফন গোলডার মানসিক সুস্থতা সম্পর্কে বিরূপ মন্তব্য করছিলেন এরিক কার্লসন, অথচ এই মাত্র ফন গোলডাকেই সমর্থন করলেন তিনি। একা শুধু তিনিই নন, এই মুহূর্তে একই কাজ করছেন ক্লার্ক বিশপও। মার্ভেলাস। প্রোডাকশনের বিপুল ক্ষতি হয়ে যাবে।
এ-সব কথা আমাকে শোনাবেন না, মি. বিশপ, বললেন ক্যাপটেন। বলুন। বিপুল ক্ষতি হয়ে যাবে বীমা কোম্পানীর।
ভুল, বলল ট্যাকার, তার সুর আর ভঙ্গি দেখে বোঝা গেল মার্ভেলাস প্রোডাকশনের ডিরেক্টরদের মধ্যে কোন দ্বিমত নেই। শিল্পী ও কলাকুশলীদের শুধু বীমা করা আছে। ফিল্ম প্রজেক্ট বীমাযোগ্য নয়-অন্তত প্রিমিয়ামের হার দেখে একথা বলতেই হবে। কাজেই বিপুল ক্ষতিটা আমাদেরই হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মি. গোলডা, কারণ কোম্পানীতে তাঁর শেয়ারই সবার চেয়ে বেশি।
সত্যি আমি অত্যন্ত দুঃখিত, বললেন ক্যাপটেন, তবে তার গলা শুনে মনে। হলো না যে নিজের সিদ্ধান্ত থেকে একচুল নড়বেন। কিন্তু সেটা আপনাদের উদ্বেগ। তাছাড়া, মি. গোলডা, আজ সকালে বলা আপনার কথাটাই আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আপনি বলেছেন-টাকার চেয়ে সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ছবি বানিয়ে আজকাল লাভ করা!
হ্যাঁ, মি. গোলডা লাভ করার কথা বলেছেন। প্রয়োজন দেখা দিলে লাভ করার ইচ্ছা তিনি অবশ্যই পরিত্যাগ করতে পারেন, কথা বলছেন বিশপ, অত্যন্ত দৃঢ়কণ্ঠে, ধারাল যুক্তির সঙ্গে। অতীতে এরকম ত্যাগ তিনি স্বীকার করেছেন। লাভ করার সুযোগ ফন গোলডা ছেড়ে দিয়েছেন, এটা কল্পনা করতে কষ্ট হলো। রানার, তবে ওর চেয়ে তাকে বিশপ আরও ভালভাবে চেনেন, সন্দেহ নেই। কিন্তু এখানে আমরা লাভ নিয়ে কথা বলছি না, কথা বলছি সর্বস্বান্ত হওয়া নিয়ে। এত দূর এসে, এত খরচ করার পর ছবিটা যদি করতে না পারি, সবাই আমরা ধ্বংস হয়ে যাব, কারণ এই প্রজেক্টে সবাই আমরা নিজেদের শেষ পয়সাটি পর্যন্ত ইনভেস্ট করেছি। অর্থাৎ, মি. ডানহিল, আপনি আসলে আমাদেরকে পথে বসাবার সিদ্ধান্ত নিতে চাইছেন। কিসের জন্যে? যদি আবার কেউ অসুস্থ হয়ে পড়ি, এই আশঙ্কায়। কিন্তু মি. রানা তো অভয় দিয়ে বলেছেনই, সে ভয় আর প্রায় নেই। বললেই চলে।
ক্যাপটেন ডানহিল কথা বললেন না।
মি. বিশপ একদম খাটি কথা বলেছেন, বললেন ফন গোলডা। বড় একটা পয়েন্ট আপনি খেয়াল করছেন না, ক্যাপটেন ডানহিল। আমার আগে বলা একটা কথা আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন। এবার আমি কি আপনার বলা। একটা কথা মনে করিয়ে দিতে পারি? আপনি জানেন…।
মাফ করবেন, বাধা দিল রানা, খুব ভাল করেই জানে কি বলতে যাচ্ছেন ফন গোলডা। ও চায় না কথাটা বলুন উনি। প্লীজ। একটা আপোস রফা। আপনি বেয়ার অ্যাইল্যাণ্ডে যেতে চান। মি. বিশপ আর মি. কার্লসনও তাই চান। যেতে আমিও চাই, কারণ একজন ডাক্তার হিসেবে আমার সুনাম নির্ভর করছে এর ওপর। কাউন্ট?
কোন দ্বিমত নেই, বললেন কাউন্ট। বেয়ার আইল্যাণ্ড।
আর মি. ওয়েন ও মি. জেংকিনসকে জিজ্ঞেস করাটা ঠিক উচিত হবে না। কাজেই আমি প্রস্তাব করছি…।
এটা কোন পার্লামেন্ট নয়, মি. রানা, প্রতিবাদ জানালেন ক্যাপটেন ডানহিল। সাগরের মাঝখানে একটা ভেসেলে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় না।
আমি সেভাবে কোন সিদ্ধান্তে আসতে আপনাকে বলছিও না। আমার প্রস্তাব হলো, আসুন একটা চুক্তিপত্র তৈরি করি। তাতে ক্যাপটেন ডানহিলের সুচিন্তিত মন্তব্য লেখা থাকুক। আমি প্রস্তাব করছি, বেয়ার আইল্যাণ্ড মাত্র এক ঘণ্টার পথ হলেও তখন যদি কেউ আবার অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে জাহাজ ঘুরিয়ে হ্যামারফেস্টে চলে যাব আমরা। আমি একটা এভিডেভিট লিখে সই করব, তাতে উল্লেখ থাকবে যে ক্রু বা প্যাসেঞ্জারদের শারীরিক কোন বিপদ দেখা দিলে তাকে দায়ী করা যাবে না। চুক্তিপত্রে আরও লেখা থাকবে, শুধু ভেসেলের ভাল-মন্দের ব্যাপারে দায়ী করা যাবে তাকে, যা এই মুহূর্তে সবদিক থেকে ভাল। আমাদের এই সিদ্ধান্তের কারণে যদি খারাপ কোন পরিণতি হয়, তার জন্যে শুধু আমরা দায়ী থাকব, ক্যাপটেন নন। তবে জাহাজের নিরাপত্তা সম্পূর্ণ তাঁর দায়িত্ব। চুক্তিপত্রে আমরা সবাই সই করব। ক্যাপটেন ডানহিল?
আমি রাজি। কোন কোন কাজে সময়ক্ষেপণ করতে নেই, এটাকে সে রকম একটা কাজ বলে চিনতে ভুল করলেন না ক্যাপটেন। প্রস্তাবটা নামেই আপোস, তবে খুশি মনেই গ্রহণ করলেন তিনি। এবার ভদ্র মহোদয়গণ, আমাকে মাফ করতে হবে। ভোর চারটের সময় ঘুম থেকে জাগতে হবে আমাকে। গ্যাবন আর ওয়েন অসুস্থ হওয়ায় এ-ছাড়া তার উপায়ও নেই। ডকুমেন্টটা আমি কি ব্রেকফাস্টের সময় হাতে পাব?
হ্যাঁ, অবশ্যই। ক্যাপটেন, খুব ভাল হয় আপনি যদি কেবিনে ফেরার পথে মরিসনকে আমার সঙ্গে দেখা করার কথা বলে যান। আমি নিজেই তাকে ডাকতাম, কিন্তু আমার মত সিভিলিয়ানের কথায় গুরুত্ব একটু কম দেন তিনি।
সারাজীবন রয়্যাল নেভীতে ছিলেন, রাতারাতি ভুলতে পারা সহজ নয়। এখুনি?
দশ মিনিটের মধ্যে। গ্যালিতে।
তারমানে এখনও আপনি তদন্ত চালাতে চাইছেন? দোষটা আপনার নয়, মি. রানা।
ঢেঁকি যদি স্বর্গে গিয়েও ধান ভানে, তাহলে দোষটা আমার নয় কেন?
জেংকিনস আর ওয়েনকে নিয়ে ডাইনিং সেলুন থেকে বেরিয়ে গেলেন ক্যাপটেন। হাত কচলে রানার দিকে তাকালেন ফন গোলডা, প্রশংসার দৃষ্টিতে। আমাদের ধন্যবাদ পাওনা হয়েছে আপনার, মি. রানা। হাসলেন তিনি। কথার মাঝখানে কেউ বাধা দিলে আমি ব্যাপারটাকে সহজভাবে নিতে পারি না, তবে এক্ষেত্রে ব্যাপারটা ছিল সঙ্গত।
বাধা না দিলে এতক্ষণে আমরা হ্যামারফেস্টের পথে থাকতাম। চুক্তিতে আছে, জাহাজের নিরাপত্তা বিঘ্নিত না হলে আপনার সব নির্দেশ মেনে নিতে তিনি বাধ্য, ক্যাপটেনকে আপনি এই শর্তের কথাটা মনে করিয়ে দিতে যাচ্ছিলেন। তারমানে হ্যামারফেস্টে যাবার সিদ্ধান্তটা চুক্তিভঙ্গের সামিল। আর চুক্তি ভঙ্গ করলে ভাড়া বাবদ কোন টাকাই জাহাজ কোম্পানী পাবে না, ফলে ক্যাপটেন ডানহিলের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। মুশকিল হলো, তার মত মানুষের কাছে। অহমিকা ও গর্বের তুলনায় টাকা কিছু না। আপনি চুক্তির কথা তুললেই উনি বলতেন, গো টু হেল। বলে হ্যামারফেস্টের দিকে ঘুরিয়ে নিতেন ইভনিং স্টার।
আমি বলব, আমাদের সুযোগ্য ডাক্তারের বিশ্লেষণ শতকরা একশো ভাগ খাটি। নিজের গ্লাসে কুলকুল করে ব্র্যাণ্ডি ঢাললেন কাউন্ট। আপনি অল্পের জন্যে বেঁচে গেছেন, ওল্ড ম্যান।
ক্যামেরাম্যান এতটা আদূরে সম্বোধন করায় কোম্পানীর চেয়ারম্যান যদি অস্বস্তিবোধ করেও থাকেন, চেহারায় তা প্রকাশ পেল না। বরং বললেন, আমি একমত। আমরা আপনার প্রতি ঋণী হয়ে থাকলাম, মি. রানা।
প্রিমিয়ার শোতে বিনা টিকেটে একটা চেয়ার, বলল রানা। সমস্ত ঋণ শোধ হয়ে যাবে। ডাইনিং সেলুন থেকে টলতে টলতে বেরিয়ে এল ও, আরোহীদের কেবিনগুলোর দিকে যাবে। লাউঞ্জে সেই আগের জায়গাতেই রয়েছে হুপার আর পামেলা, তবে পার্থক্য হলো পামেলার মাথাটা এখন হুপারের কাঁধে, সম্ভবত ঘুমিয়ে পড়েছে। সৌজন্য দেখিয়ে একবার শুধু হাত নাড়ল রানা, জবাবে হুপারও। মনে হলো, রানার ঘন ঘন উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে সে।
নক না করেই ব্যারনের কেবিনে ঢুকে পড়ল রানা, যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে জাগাতে চায় না। নাক ডাকছে ইলেকট্রিশিয়ান এডি, ওরফে ইমানুয়েল কেলার। গভীর ঘুমে অচেতন। মিকি মুনফেস ওরফে ব্যারনের অসুস্থতা তার নার্ভকে এতটুকু অস্থির করতে পারেনি। ব্যারন জেগেই আছে, দেখে মনে হলো বিধ্বস্ত ও কাহিল, তবে এখনও ভুগছে বলে মনে হলো না-বিশেষ কারণটা হলো এলিনা স্টুয়ার্ট, বিছানার ওপর পাশে বসে তার হাত ধরে আছে। কে বলল এলিনার বন্ধু নেই?
গুড লর্ড! বিস্মিত হলো রানা। আপনি এখনও এখানে?
কি অদ্ভুত কথা, আপনিই তো আমাকে ওর ওপর নজর রাখতে বলে গেলেন!
হ্যাঁ, মনে পড়ছে বটে, তবে এতক্ষণ থাকবেন তা আশা করিনি। ব্যারনের দিকে তাকাল রানা। আগের চেয়ে ভাল বোধ করছেন?
অনেক ভাল, ডাক্তার, অনেক ভাল, যদিও খুবই দুর্বল আওয়াজ বেরুল গলা থেকে।
আপনার সঙ্গে কথা বলতে চাই, বলল রানা। বেশিক্ষণ লাগবে না, দুমিনিট। ঠিক আছে?
মাথা ঝাঁকাল মিকি মুনফেস।
এলিনা বলল, আমি তাহলে উঠি। বিছানা থেকে নামতে গেল সে।
তার কাঁধে একটা হাত রাখল রানা। কোন দরকার নেই। ব্যারনের আর আমার মধ্যে গোপন কোন ব্যাপার নেই। ওর কপালে চিন্তার রেখা ফুটল। তবে ব্যারন যদি কিছু গোপন করে রাখেন সেটা আলাদা কথা।
আমি? গোপন…কি গোপন করে রেখেছি? আকাশ থেকে পড়ল মুনফেস।
সেটাই তো শুনতে চাই। আপনার ব্যথাটা শুরু হলো কখন?
ব্যথা? সাড়ে নটা, দশটা-ধারেকাছে হবে, ঠিক বলতে পারব না। তখন কি আর ঘড়ি দেখার কথা কারও মনে থাকে?
আপনি ডিনারের পর আর কিছু মুখে দেননি তো?
না, আর কিছু খাইনি, ব্যারনের গলাও যথেষ্ট দৃঢ়।
ভেবে দেখুন, টিন থেকে নিয়ে দুএকটা বিস্কিট? বুঝতেই পারছেন, মি. মুনফেস, আমার খুব চিন্তা হচ্ছে। মিস স্টুয়ার্ট নিশ্চয়ই আপনাকে জানিয়েছেন যে আপনি একা নন, জাহাজের আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। সবারই এক কেস, ফুড পয়জনিং। ডিনার খাবার পরপরই ওরা অসুস্থ হয়ে পড়ে। পয়জনিঙের উৎস কি জানার পর ওদের চিকিৎসা করা আমার জন্যে কঠিন হয়নি। তবে আপনার অসুস্থতার নিশ্চয়ই অন্য কোন কারণ আছে, সেই কারণটা আমার জানা নেই, তাই বুঝতে পারছি না কিভাবে চিকিৎসা করব। কাল সকালে অসম্ভব খিদে পাবে আপনার, কিন্তু পেটকে বিশ্রাম দেয়ার জন্যে তারপরও আপনাকে কিছু খেতে দেয়া যাবে না। সময় পেলে ওটা আবার ঠিক হয়ে যাবে।
আমি ঠিক বুঝলাম না, ডাক্তার।
আগামী তিন দিন শুধু চা আর টোস্ট।
চোখে অবিশ্বাস, হাঁ করে তাকিয়ে থাকল ব্যারন। চা আর টোস্ট? গলার আওয়াজ দুর্বল হলেও অত্যন্ত কর্কশ। তিন দিন?
আপনারই ভালর জন্যে, মি. মুনফেস। সান্ত্বনা দেয়ার জন্যে তার কাঁধে একবার চাপড় দিল রানা। তারপর সিধে হলো, যেন বিদায় নিতে যাচ্ছে। আমরা আবার আপনাকে সুস্থ দেখতে চাই, তাই না?
তাহলে বলি..মানে, আমার খুব খিদে পাচ্ছিল, ইতস্তত করে বলল ব্যারন।
কখন?
নটার ঠিক আগে।
তারমানে ডিনারের ঠিক আধ ঘণ্টা পরে?
ঠিক তখনই অসম্ভব বিরক্ত করতে শুরু করে খিদেটা। গ্যালিতে ঢুকে দেখি স্টোভে গরম হচ্ছে একটা পাতিল। কিন্তু এক চামচের বেশি খেতে পারিনি, শুনতে পেলাম কথা বলতে বলতে কারা যেন আসছে। লাফ দিয়ে কোল্ড রুমে চলে যাই আমি।
ওখানে আপনি লুকিয়ে থাকেন?
লুকিয়ে না থেকে উপায় ছিল না। দরজা সামান্য একটু ফাঁক করলেই ওরা আমাকে দেখে ফেলত।
তারমানে ওরা আপনাকে দেখেনি। ওরা চলে গেল। তারপর?
যাবার আগে পাতিলটা একেবারে খালি করে ফেলল ওরা, তিক্ত স্বরে বলল ব্যারন।
আপনি ভাগ্যবান।
ভাগ্যবান?
বাক আর পিটারসন, তাই না? দুজন স্টুয়ার্ড?
আ-আপনি কি-কিভাবে জানলেন?
ওরা আপনার প্রাণ বাঁচিয়েছে, ব্যারন।
ওরা…কি করেছে?
আপনি যা খেতে যাচ্ছিলেন ওরা তা খেয়ে শেষ করে ফেলে। সেজন্যেই আপনি বেঁচে আছেন। ওরা দুজন মারা গেছে।
<