সেলুনে ফিরে এসে কোণার সেটীতে শুয়েছে রানা, ক্লার্ক বিশপের দেয়া বুকলেটটা খুলতে যাবে, এই সময় দরজায় শব্দ হলো। কবাট খুলে ভেতরে ঢুকল এলিনা। স্টুয়ার্ট। তার খড় রঙা চুলে তুষার লেগে রয়েছে, পরনে ভারি একটা টুইড। জ্যাকেট।
আচ্ছা, আপনি তাহলে এখানে! দড়াম করে দরজাটা বন্ধ করে বলল সে, অভিযোগের সুরে।
হ্যাঁ, অপরাধ স্বীকার করল রানা, এখানেই আমি।
কেবিনে দেখলাম আপনি নেই। আপনার আলোটা নষ্ট…জানেন কি?
জানি। কিছু লেখালেখির কাজ ছিল, সেজন্যেই এখানে আসতে হয়। কেন, খারাপ কিছু ঘটেছে নাকি?
টলমল করতে করতে এগিয়ে এসে রানার উল্টোদিকের সেটীতে বসে পড়ল। এলিনা। সে তো আগেই ঘটেছে। আমি এখানে থাকলে আপনি কিছু মনে করবেন না তো?
মৃদু হেসে রানা বলল, আপনি চলে গেলে আমি অপমানিত বোধ করব।
জবাবে মৃদু হেসে সেটীটায় ভাল করে বসল এলিনা, কোটটাও ভাল করে জড়িয়ে নিল গায়ে। তারপর চোখ বুজল। কিন্তু বসে থাকায় ইভনিং স্টারের ঝুঁকির সঙ্গে সে-ও ঝুঁকি খাচ্ছে ঘনঘন, ফলে হাত দিয়ে সেটীর কিনারা ধরে পতন ঠেকাতে হচ্ছে। দৃশ্যটা অস্বস্তির মধ্যে ফেলে দিল রানাকে।
আপনি বরং আমার সেটীতে চলে আসুন, ওটার চেয়ে বড় এটা। এখানে অতিরিক্ত কম্বলও আছে।
চোখ খুলল এলিনা। না, ধন্যবাদ।
অগত্যা উঠতে হলো রানাকে। টলমল পায়ে এগিয়ে এসে মেয়েটার গায়ে। একটা কম্বল জড়িয়ে দিল। গম্ভীর মুখে ওকে দেখল এলিনা, তবে কিছু বলল না।
নিজের সেটীতে ফিরে এসে বুকলেটটা তুলে নিল রানা। কিন্তু সেটা না খুলে চিন্তা করতে লাগল ওর অনুপস্থিতিতে কে কে ঢুকতে পারে ওর কেবিনে। এলিনা ঢুকেছিল, তবে ও নিজেই তা স্বীকার করেছে। এখানে তার উপস্থিতিই ব্যাখ্যা করে ঢোকার কারণটা। ওর ভয় করছে, নিঃসঙ্গ এবং অসহায় বোধ করছে, কোনও একজনের সঙ্গ দরকার। কিন্তু ওর সঙ্গ কেন? কেন…ধরা যাক, ডগলাস হিউমের নয়? কিংবা সমশ্রেণীর অভিনেতা হ্যানস ব্রাখটম্যান বা ব্রাড ফাগুসনের সঙ্গ নয় কেন? এমন কি হতে পারে, আমার সঙ্গ চাওয়ার পিছনে বিশেষ কারণ। আছে? মেয়েটা কি নজর রাখছে আমার ওপর? হয়তো অন্য কাউকে আমার কেবিনে ঢোকার সুযোগ করে দিচ্ছে। হঠাৎ বিচলিত হয়ে উঠল রানা-ওর কেবিনে এমন সব জিনিস আছে যা কাউকে দেখতে দেয়া যায় না।
বুকলেটটা রেখে দিয়ে লী ডোর-এর দিকে এগোল রানা। চোখ খুলে মাথা তুলল এলিনা। আবার যাচ্ছেন কোথায়?
বাইরে।
দুঃখিত। আমি আসলে…আবার ফিরে আসছেন তো?
দুঃখিত আমিও। আপনাকে বলে যাওয়া উচিত ছিল। নিচে যাচ্ছি, এখুনি। ফিরব।
মাথা ঝাঁকাল এলিনা, তার দৃষ্টি দরজা বন্ধ না হওয়া পর্যন্ত অনুসরণ করল রানাকে। বাইরে বেরিয়ে এসে স্থির দাঁড়িয়ে থাকল রানা বিশ সেকেণ্ড, তারপর দ্রুত হেঁটে চলে এল জানালার সামনে। প্লেট গ্লাসে চোখ রেখে দেখল এলিনাকে যেমন বসে থাকতে দেখে এসেছে ঠিক তেমনি বসে আছে সে-এখন শুধু হাঁটুর ওপর কনুই রেখেছে, মুখটা দুই হাতের তালুতে, ধীরে ধীরে এদিক ওদিক মাথা নাড়ছে। একবার ইচ্ছে হলো সেলুনে ঢুকে আদর করে মেয়েটাকে, অভয় দিয়ে বলে ও থাকতে তার ভয়ের কোন কারণ নেই। তবে না, নিজেকে শক্ত করল ও। জানালার সামনে থেকে চলে এল প্যাসেঞ্জারদের কেবিন এলাকায়।
মাঝরাত পেরিয়ে গেছে, তবে লাউঞ্জ বার এখনও বন্ধ হয়নি। কাঁচমোড়া দরজা খুলে ফন গোলডার হুইস্কি চুরি করছেন জক মুর। চোখাচোখি হতে এক গাল হাসলেন। শুধু একবার মাথা ঝাঁকাল রানা, থামল না, লাউঞ্জ থেকে বেরিয়ে নেমে এল নিচে।
কেবিনে ঢুকে রানার মনে হলো যেখানে যা থাকার কথা সব এখনও ঠিকঠাকই আছে। তবে দক্ষ কোন লোক চিহ্ন রেখে যাবে না। নিজের দুটো সুটকেস খুলে ভেতরে একটা করে চুল রাখল ও, কেউ হাত দিলে ওটা ওখানে থাকবে না। ঢাকনি বন্ধ করে দুটো সুটকেসেই তালা লাগাল। সবশেষে তালা দিল মেডিকেল ব্যাগে-সাধারণ মেডিকেল ব্যাগের চেয়ে আকারে অনেক বড় আর ভারি এটা, ভেতরে অনেক ইকুইপমেন্ট আছে। ব্যাগটা নিয়ে প্যাসেজে বেরিয়ে এল, কবাট বন্ধ করার আগে কজার দুইঞ্চি ওপরে খালি একটা দেশলাইয়ের বাক্স গুঁজে দিল। কবাট খুললে পড়ে যাবে ওটা।
লাউঞ্জে এসে দেখল জক মুর এখনও রয়েছেন সেখানে। জাদুর বাক্স নিয়ে আবার কোথায় চললেন আমাদের দয়ালু হিলার! নতুন কোন মহামারী দেখা দিয়েছে নাকি? আপনার বুড়ো আংকেল মুর আপনাকে নিয়ে গর্বিত। আমার সঙ্গে যোগ দেবেন নাকি? হাতের বোতলটা উঁচু করে দেখালেন রানাকে।
ধন্যবাদ, মি. মুর, না। আপনি শুতে যাচ্ছেন না কেন? কাল সকালে উঠবেন কিভাবে?
আরে, ভাতিজা, গোটা ব্যাপারটাই তো তাই নিয়ে-কাল আমি উঠতে চাই না। আমি মুখোমুখি হব কাল বাদে পরশু দিনটার। আগামীকাল আমি পছন্দ করি না, ওগুলো সবসময় আজকের মত হয়। একটা আজ সম্পর্কে একমাত্র ভাল কথা। হলো, তার কিছুটা অন্তত অতীত-প্রতি মুহূর্তে সেটা দীর্ঘ হয়। কিন্তু আগামীকাল মানেই ভবিষ্যৎ-পুরোটা। হাতের বোতলটা উঁচু করে দেখালেন আবার। অন্যরা অতীতকে ভোলার জন্যে মদ খায়। কিন্তু আমি, অন্যদের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট আর সচেতন, মদ খাই ভবিষ্যৎ ভোলার জন্যে। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভবিষ্যৎকে কিভাবে ভোলা সম্ভব? আসলে প্র্যাকটিস দরকার। সেই সঙ্গে, কারণ বারির খানিকটা সহযোগিতাও। বোতলে চুমুক দিলেন তিনি।
মি. মুর, বলল রানা, আমার ধারণা আপনি ম্যাকবেথের ভগ্নাংশও নন।
একটা করুণ মূর্তি, বিষণ্ণ এক মানুষ, ধ্বংসই যার আসন্ন নিয়তি ম্যাকবেথ। না, আমার সঙ্গে কোনই মিল নেই। মুরদের আছে দুর্দমনীয় প্রাণশক্তি, অজেয় আড্ডা। আপনাদের শেকসপীয়ারকে যত খুশি ভাল বলতে পারেন, আমার প্রিয় হলো ওয়াল্টা দে লা ম্যারে। বোতলটা তুলে ভেতরে আর কতটুকু হুইস্কি আছে চোখ কুঁচকে দেখে নিলেন। উনি বলেছেন, লুক ইওর লাস্ট অন অল থিংস লাভলি এভরি আওয়ার।
আপনি যেভাবে বুঝছেন তিনি সম্ভবত সেভাবে বোঝাতে চাননি, মি. মুর, বলল রানা। একজন ডাক্তার হিসেবে বলছি, এবার আপনি নিজের কেবিনে গিয়ে। শুয়ে পড়ুন। মি. গোলড়া জানতে পারলে বিপদে পড়বেন।
গোলডা? তাহলে একটা কথা বলব? রানার দিকে ঝুঁকলেন মুর, যেন গোপন কিছু বলতে যাচ্ছেন। গোলডা আসলে অত্যন্ত দয়ালু লোক। আমি তাকে পছন্দ করি। সে আমার সঙ্গে সব সময় ভাল ব্যবহার করে। আসলে বেশিরভাগ মানুষই তো ভাল, তাই না? বেশিরভাগই দয়ালু। তবে গোলডার মত নরম কেউ না। তাহলে শুনুন, মনে পড়ছে…
তার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে শেলফে রেখে দিল রানা, দরজা বন্ধ। করে চাবিটা রাখল নিজের ড্রেসিং গাউনের পকেটে। আপনি যখন বুঝতে পারবেন যে মি. গোলডা সম্পর্কে আপনার ধারণা একশো ভাগই ভুল, তখন আপনার কাছাকাছি আমি থাকতে চাই না। রানার সঙ্গে এগোচ্ছেন মুর, কোন প্রতিবাদ না করেই। কম্প্যানিয়নওয়ে বেয়ে নিচে নামল ওরা, মুরকে তার কেবিনের ভেতর ঠেলে দিল রানা।
কেবিনে ঢুকে নিজের বাঙ্কে বসলেন তিনি, তারপর হাত বাড়িয়ে বিছানার তলা থেকে একটা বোতল বের করলেন। আমাকে বলতে পারেন, স্বর্গেও কি বার আছে? প্রচুর মদ পাওয়া যায়?
তথ্যটা আমার জানা নেই, মি. মুর।
তারমানে আপনি শুধু একজন ডাক্তার, সর্বজ্ঞানের উৎস নন? এবার আপনি ফিরে যেতে পারেন, মাই গুড ফেলো।
ঘুমন্ত রবার্ট হ্যামারহেডের দিকে তাকাল রানা, তারপর কাঁধ ঝাঁকিয়ে সরে এল ওখান থেকে।
.
যেখানে বসিয়ে রেখে গিয়েছিল সেখানেই এলিনাকে দেখতে পেল রানা, হাত দুটো শরীরের দুপাশে, সেটীর কিনারা আকড়ে ধরে জাহাজের ঝাঁকি আর দোল সামলাচ্ছে। ক্লান্ত মুখের তুলনায় তার ব্রাউন, চোখ দুটো এখন অনেক বড় দেখাচ্ছে, রানার দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল।
দুঃখিত, বলল রানা। প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে ক্লাসিকস নিয়ে আলাপ করছিলাম। কোণার সেটীতে বসল ও। তাকে আপনি চেনেন তো?
জক মুরকে সবাই চেনে। হাসতে চেষ্টা করল এলিনা। গত ছবিটায়ও তাঁর সঙ্গে কাজ করেছি আমি। আপনি বোধহয় দেখেননি।
না। তবে ছবিটার কথা শুনেছে রানা, শুনেই ওটা থেকে মাইল পাঁচেক দূরে থাকার তাগিদ অনুভব করেছে।
জঘন্য একটা ব্যাপার। আমার কাজ এত খারাপ হয়েছে যে বলার নয়। তারপরও যে কেন আবার আমাকে সুযোগ দিল, বুঝি না।
আপনি অত্যন্ত সুন্দরী, বলল রানা। আপনার অভিনয় করতে না জানলেও চলে। তবে, আপনার দ্বারা ভাল অভিনয় হতেও পারে, আমি জানি না। আমরা মি. মুর সম্পর্কে কথা বলছিলাম।
হ্যাঁ, তার সঙ্গে কাজ করেছি আমি। শুধু তাঁর সঙ্গে না, মি. গোলডা আর মি. কার্লসনের সঙ্গেও। ওঁদের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। মানে, মি. কার্লসন…মানে, মি. কার্লসন…।
জানি, মি. কার্লসন কিছুদিন অনুপস্থিত ছিলেন। তাহলে মি. মুরকে আপনি পছন্দ করেন?
বড় অদ্ভুত মানুষ তিনি। খুব মজার মানুষও। সবাই তাকে পছন্দ করে, তিনিও সবাইকে পছন্দ করেন। এমন কি মি. গোলডারও খুব পছন্দের মানুষ তিনি। খুব ঘনিষ্ঠ ওঁরা। সম্পর্কটাও তো অনেক দিনের।
তা তো জানতাম না। মি. মুর কি বিবাহিত?
তা বলতে পারব না। বোধহয়, কিংবা হয়তো ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তার সম্পর্কে এত কথা জিজ্ঞেস করছেন কেন?
রোগী বা সম্ভাব্য রোগী সম্পর্কে জানার সুযোগ পেলে ছাড়ি না কখনও।
মৃদু হেসে চোখ বুজল এলিনা। তার মানে আলোচনার এখানেই সমাপ্তি। সেলুনের তাপমাত্রা কমছে, সেটীর নিচ থেকে আরেকটা কম্বল নিয়ে গায়ে জড়াল রানা, তারপর বিশপের দেয়া বুকলেটটা তুলে নিল। পাতা ওল্টাল, প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে বেয়ার অ্যাইল্যাণ্ড। ওটাই একমাত্র শিরোনাম। তার নিচ থেকে শুরু হয়েছে বিষয়-বস্তু।
চারদিকে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, মার্ভেলাস প্রডাকশন তাদের সর্বশেষ ছবিটা সম্পর্কে চরম ও রহস্যময় গোপনীয়তা অবলম্বন করছে। এ-ব্যাপারে সিনে। ম্যাগাজিনগুলো বিশেষভাবে সোচ্চার। তারা বলছে, বিনা খরচে প্রচারের সুযোগ থেকে কোন ফিল্ম কোম্পানী নিজেকে বঞ্চিত করবে, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। রানাও মনে মনে স্বীকার করল, অদ্ভুত ঘটনাই বটে। কিন্তু যে যাই বলুক, প্রচার সত্যি আমরা চাই না। চাই না আলোচ্য ছবির গল্পের কারণে। গল্পটাই এমন, ফাস হয়ে গেলে সারা দুনিয়ায় একটা আলোড়ন সৃষ্টি হবে। সেক্ষেত্রে এমন সব বাধা আসতে পারে যে ছবিটা শেষ পর্যন্ত আমরা হয়তো বানাতেই পারব না।
এলিনার কাশি রানার পড়ায় বিঘ্ন সৃষ্টি করল। কাশতে কাশতে নীল হয়ে গেল তার চেহারা। বুকলেটটা রেখে দিয়ে সেটী থেকে নামল রানা, এগিয়ে এসে এলিনার একটা হাত ধরল। আরে, আপনি তো দেখছি জমে যাচ্ছেন।
কই। আসলে খুব ক্লান্ত, এমনিতে ঠিকই আছি।
আপনার কেবিন কিন্তু এখানের চেয়ে অন্তত বিশ ডিগ্রী বেশি গরম।
কিন্তু কেবিনেও তো ঘুম আসবে না। কখন থেকে ঘুমাচ্ছি না জানেন…? এখানেই আমি ভাল আছি। প্লীজ।
রানা বলল, তাহলে আমার কোণার সেটীতে উঠুন, ওখানে একটু বেশি আরাম পাবেন।
হাতটা ছাড়িয়ে নিল এলিনা। প্লীজ।
তার দিকে পিছন ফিরে দুপা এগোল রানা নিজের সেটীর দিকে, তারপর ঘুরল। এগিয়ে এসে দুহাতে ধরে বুকে তুলে নিল তাকে। কথা না বলে ওর দিকে শুধু তাকিয়ে থাকল মেয়েটা, বাধাও দিল না। নিজের সেটীর ওপর বসাল রানা তাকে, নিজেও তার পাশে বসল। রানার দিকে তাকিয়ে থাকল সে, পালা করে একবার ওর ডান চোখে, তারপর আবার বা চোখে। কিছুক্ষণ পর বরফ ঠাণ্ডা একটা হাত রানার জ্যাকেটের ভেতর গলিয়ে দিল। এত সব ঘটছে, একবারও কোন কথা বলল না এলিনা, চেহারাতেও কোন ভাব ফুটল না। জ্যাকেটের ভেতর হাত গলিয়ে এভাবে ওকে স্পর্শ করায় মুগ্ধ হত রানা, যদি না শুধু সন্দেহটা থাকত মনে-কেউ হয়তো এলিনাকে নির্দেশ দিয়ে রেখেছে, ওর ওপর কড়া নজর রাখতে হবে। মেয়েটা তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই পালন করে যাচ্ছে, এত কাছ থেকে নজর রাখছে যে রানা নিঃশ্বাস ফেললেও জানতে পারবে।
নিজের কম্বলটা গায়ে জড়িয়ে মার্ভেলাস প্রোডাকশন-এর বুকলেটটা আবার তুলে নিল রানা। পরবর্তী দুপৃষ্ঠাতে গোপনীয়তা বজায় রাখার যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে, যদিও ব্যাখ্যাটা রানাকে সন্তুষ্ট করতে পারল না। এরপর বলা হয়েছে, গল্পটা দাঁড় করাতে লেখকের ওপর দিয়ে কী ধকলটাই না গেছে। লেখক মানে সম্ভবত এরিক কার্লসন। এক পর্যায়ে লেখা হয়েছে, অনেকগুলো সম্ভাব্য বিকল্প বাদ দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আমাদের প্রজেক্টের লোকেশন হবে বেয়ার আইল্যাণ্ড হ্যাঁ, আমরা সচেতন যে রওনা হবার আগে আপনারা সবাই জানতেন উত্তর নরওয়ের কাছাকাছি একটা দ্বীপ হবে আমাদের গন্তব্য। আসলে এটা একটা গুজব ছিল, আমরাই ছড়াই। কারণ আমরা চাইনি আমাদের আসল গন্তব্য কেউ জানুক। এই কৌশল অবলম্বন করায় আমরা ক্ষমা চাইব না, কারণ ব্যাপারটা গোপন রাখা আমাদের প্রজেক্টের জন্যে অত্যন্ত জরুরী ছিল।
এবার বেয়ার আইল্যাণ্ড সম্পর্কে একটা ধারণা দেয়ার চেষ্টা করা যাক। নিচে যে বিবরণ দেয়া হলো তা আমরা অসলোর রয়্যাল জিয়োগ্রাফিক সোসাইটি থেকে পেয়েছি, বিবরণের অনুবাদটাও ওঁরা করে দেন। এটা সংগ্রহ করে তৃতীয় একটা পক্ষ, যারা মার্ভেলাস প্রোডাকশন-এর সঙ্গে কোনভাবেই যুক্ত নয়। সেই তৃতীয় পক্ষের পরিচয় কখনই প্রকাশ করা হবে না। এখানে বলে রাখা দরকার যে নরওয়ে সরকার দ্বীপটায় আমাদেরকে ছবি তোলার অনুমতি দিয়েছেন। তাদেরকে জানানো হয়েছে, ওয়াইল্ডলাইফের ওপর একটা ডকুমেন্টারি করব আমরা। রানা। এরিক কার্লর্সনের লেখা পরিচ্ছেদটা পড়ছে, ওর মাথায় ঢুকছে না এ-সব কথা কি উদ্দেশ্যে লিখতে গেলেন ভদ্রলোক।
এক সময় বেয়ার আইল্যাণ্ড দাবিদারবিহীন একটা দ্বীপ ছিল। বিংশ শতাব্দীর শুরুতে খনিজ সম্পদ আহরণের পিছনে ও হোয়েলিং অপারেশন খাতে প্রচুর পুঁজি খাটাবার পর নরওয়ে দ্বীপটার মালিকানা চেয়ে আবেদন জানায়। কনফারেন্সের (কোন কনফারেন্স তা উল্লেখ করা হয়নি) সামনে পেশ করা হয় আবেদনটা ১৯১০, ১৯১২ ও ১৯১৪ সালে। প্রতিবারই রাশিয়া বাধা দেয়ার কারণে প্রস্তাবটা বিবেচনা করা হয়নি। তবে ১৯১৯ সালে অ্যালাইড সুপ্রীম কাউন্সিল নরওয়েকে বেয়ার আইল্যাণ্ডের সার্বভৌম স্বত্ব দান করে, আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ১৯২৫ সালে ১৪ আগস্টে।
এরপর বেয়ার আইল্যাণ্ড সম্পর্কে জানা তথ্যগুলোই পড়ে গেল রানা। নরওয়ের নর্থ কেপ থেকে দুশো ষাট মাইল উত্তর-উত্তর-পশ্চিমে দ্বীপটা, আর স্পিজবার্জেন থেকে প্রায় একশো চল্লিশ মাইল দক্ষিণে। নিকটতম দ্বীপের কাছ থেকে দূরত্বের হিসেবে, আর্কটিকের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ বেয়ার আইল্যাণ্ড।
এরপর দ্বীপটার ইতিহাস বর্ণনা করা হয়েছে, বিবরণ দেয়া হয়েছে খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের। তারপর বলা হয়েছে জলবায়ু সম্পর্কে। প্রাকৃতিক বিপদ বা দুর্যোগ বেয়ার আইল্যাণ্ডের স্বাভাবিক বৈশিষ্ট্য। কারণটাও স্পষ্ট-গালফ স্ট্রীম আর পোলার ড্রিফট একসঙ্গে মিশেছে এখানে। প্রায় সারাক্ষণই ঘন কুয়াশায় ঢাকা থাকে দ্বীপটা। গরম কালেই তাপমাত্রা ফ্রিজিং পয়েন্ট থেকে পাঁচ ডিগ্রীর বেশি ওপরে ওঠে না। মধ্য জুনের দিকে লেকগুলো বরফ মুক্ত হয়, গলতে শুরু করে তুষার। এপ্রিলের ত্রিশ তারিখ থেকে আগস্টের তেরো তারিখ পর্যন্ত, মোট এই একশো ছদিন মাঝরাতে সূর্য দেখা যায়। নভেম্বরের সাত থেকে ফেব্রুয়ারির চার পর্যন্ত দিগন্তরেখার নিচে থাকবে মামা।
রানা ভাবল, তাহলে বছরের এই সময়টায় ছবি করতে যাবার কি কারণ? দিনের আলো তো ঘণ্টা কয়েকের বেশি পাওয়াই যাবে না। আর আলো না থাকলে শূটিং হবে কি করে? নাকি গোটা ছবিই রাতে তোলা হবে?
বুকলেটে বলা হয়েছে বেয়ার আইল্যাণ্ডের আকৃতি একটা ত্রিভূজের মত। উত্তর-দক্ষিণে, সবচেয়ে লম্বা অংশটা বারো মাইল, চওড়া অংশটা মাইল দশেক। উত্তর আর পশ্চিম দিকটা সমতলই বলা যায়, পাহাড়ী এলাকা দক্ষিণ আর পুব দিকটা। কোন গ্লেসিয়ার নেই, তবে অসংখ্য লেক আছে, যদিও কোনটাই কয়েক গজের বেশি চওড়া নয়। বেয়ার আইল্যাণ্ডের উপকূল রেখাকে দুনিয়ার অন্যতম বৈরী একটা জায়গা বলে অভিহিত করা হয়। কথাটা বিশেষ করে দক্ষিণ দিক সম্পর্কে সত্যি, দ্বীপটা সেখানে শেষ হয়েছে খাড়া পাহাড় প্রাচীরে, জলপ্রপাত হয়ে সাগরে পড়ছে পাহাড়ী নদী। পাহাড়-প্রাচীরের নিচে, সাগরের পানিতে ছড়িয়ে রয়েছে বিশাল আকৃতির সব পাথর। পাহাড়-প্রাচীরের গায়ে নানা জাতের পাখি বাস করে, আঁকেঝকে হরেক রকম অতিথি পাখি এসে ডিম পাড়ে।
লী সাইডের দরজা খুলে গেল হঠাৎ, হোঁচট খেয়ে ভেতরে ঢুকল স্টিল ফটোগ্রাফার ল্যারি আর্চার। সে আমেরিকান, কথা বলে কম, হাসে আরও কম। সেলুনে ওদেরকে দেখে দাঁড়িয়ে পড়ল সে, চেহারায় অনিশ্চিত একটা ভাব। দুঃখিত…, ফিরে যাবার জন্যে ঘুরতে শুরু করল।
যাবেন না, যাবার দরকার নেই, বলল রানা। দেখে যা মনে হচ্ছে আসল ব্যাপারটা সেরকম নয়। এখানে আমরা ডাক্তার রোগীর সম্পর্কটাই ধরে রেখেছি, অবনতি ঘটতে দিইনি।
দরজা বন্ধ করে সেটীতে বসল আর্চার, খানিক আগে যেটায় একা বসেছিল এলিনা।
অনিদ্রার শিকার? জিজ্ঞেস করল রানা।
সব সময় তামাক পাতা চিবায় আর্চার, এখনও চিবাচ্ছে। হ্যাঁ। আর আমার ঘুম না আসার কারণ হলো মরগান। সে অসুস্থবোধ করছে।
মরগান তার কেবিন-মেট, জানে রানা। গ্যালিতে তাকে যখন শেষবার দেখেছে রানা, ঠিক সুস্থ ছিল বলা চলে না। তবে সে অসুস্থতার কারণ ছিল মরিসনের হুমকি। একটা প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যাচ্ছে, গ্যালি থেকে বেরিয়ে কেন সে ব্যারনের সঙ্গে দেখা করেনি। কি রকম অসুস্থ সে? জিজ্ঞেস করল রানা।
চেহারা সবুজ হয়ে গেছে। গোটা কার্পেট ভিজিয়ে ফেলেছে। নাক কোঁচকাল আর্চার।
এলিনা। মৃদু ধাক্কা দিল রানা। দুঃখিত, আমাকে একবার ঘুরে আসতে হয়। এলিনা কথা বলল না, তবে রানার সাহায্য পেয়ে উঠে বসল। আর্চারের দিকে একবার তাকাল সে, তারপর আবার চোখ বুজল।
মরগান সেরকম অসুস্থ বলে মনে হয় না…মানে বিষ-টিস বোধহয় নয়… রানাকে যেতে বাধা দিচ্ছে আর্চার।
দেখে আসায় দোষ নেই। রানা ভাবছে, মরিসনের হাতে ধরা পড়ার আগে গ্যালিতে কিছুক্ষণ একা ছিল মরগান, কি খেয়েছে না খেয়েছে কে জানে।
আর্চারের কথাই ঠিক, আশ্চর্য সবুজ হয়ে গেছে মরগানের চেহারা। নিজের বাঙ্কে বসে আছে সে, দুই বাহু দিয়ে পেটটা যেন আড়াল করে রেখেছে। রানাকে দেখে কাতর গলায় বলল, গড, আমি মারা যাচ্ছি। তারপর কোম্পানীর কর্তাব্যক্তিদের গালাগাল শুরু করল সে। রানা তাকে দুটো ঘুমের বড়ি দিয়ে বেরিয়ে এল। অ্যাকোনাইট পয়জনে আক্রান্ত রোগী কথা বলতে পারে না, চিৎকার করার তো প্রশ্নই ওঠে না।
সেলুনে সেই আগের মত বসে রয়েছে এলিনা, জাহাজের সঙ্গে এদিক ওদিক দুলছে। আর আপনমনে তামাক পাতা চিবিয়ে যাচ্ছে আর্চার। আপনার কথাই ঠিক, সী-সিকনেস, বলল রানা। এলিনার কাছ থেকে সামান্য দূরে বসল ও। বন্ধ চোখের পাতা শুধু একবার নড়ে উঠল এলিনার, রানার ফিরে আসায় আর কোন প্রতিক্রিয়া হলো না। মি. আর্চার, সেলুনে ঠাণ্ডা খুব বেশি, আপনি বরং এখান। থেকে একটা কম্বল নিয়ে গায়ে জড়ান।
না, ধন্যবাদ। এখানে যে এত ঠাণ্ডা, আমার ধারণা ছিল না। লেপ আর বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, ওগুলো নিয়ে লাউঞ্জে চলে যাব। ক্ষীণ হাসল আর্চার। ভয় শুধু একজনকেই, গিয়ে হয়তো দেখব নিশাচর মি. মুর এখনও চৌর্যকর্মে রত। জক মুর যে লাউঞ্জের পানীয় চুরি করেন, সবারই তা জানা। আরও কিছুক্ষণ তামাক পাতা চিবাল সে, ক্যাপটেন ডানহিলের লোহার ট্রলিটা ইঙ্গিতে দেখাল রানাকে। খুব বেশি ঠাণ্ডা লাগলে ওই বোতলটা থেকে দুঢোক খেতে পারেন, ডক্টর রানা।
তা পারি। তবে হুইস্কি বিশেষ পছন্দ নয় আমার। কি ওটা?
ভাল করে তাকাল আর্চার। ব্ল্যাক লেবেল।
একদমই চলবে না। ইচ্ছে হলে আপনি খেতে পারেন। খাওয়াই উচিত, আপনার ঠাণ্ডা কমবে। ইতস্তত করার কোন কারণ নেই, মি. গোলডার মউজুদ থেকে চুরি করা হয়েছে ওটা।
স্কচ আমার প্রথম পছন্দ নয়, বলল আর্চার।
আরে তাতে কি, শরীর গরম করা নিয়ে কথা। অন্তত অল্প একটু খেতে পারেন।
বোতলটার দিকে অনিশ্চিত ভঙ্গিতে তাকাল আর্চার।
এলিনাকে বলল রানা, আপনি? উপকারী জিনিস, সত্যি বলছি। খাবেন নাকি?
চোখ খুলে তাকাল এলিনা, চেহারায় আশ্চর্য নির্লিপ্ত ভাব। না, ধন্যবাদ। ও সব আমি খাই না বললেই চলে। আবার চোখ বন্ধ করল সে।
হঠাৎ অন্যমনস্ক হয়ে উঠল রানা। ওই বোতল থেকে আর্চার হুইস্কি খাবে না, খাবে না এলিনাও, অথচ আর্চারের ধারণা রানার খাওয়া উচিত। ওর অনুপস্থিতিতে আর্চার আর এলিনা কি সীটে ছিল, নাকি ব্যস্ত মৌমাছির মত আচরণ করেছে একজন পাহারায় ছিল, অপরজন বোতলটায় কিছু মিশিয়েছে? সেলুনে ঢুকে এমন একটা কথা বলল আর্চার, মরগানকে না দেখতে গিয়ে উপায় ছিল না রানার। হয়তো সেলুন থেকে ওকে বিদায় করার জন্যেই মরগানের অসুস্থতার কথা তোলে সে। এলিনা সেলুনে আসার আগে হয়তো আর্চারের সঙ্গে কথা বলে এসেছিল, বলে এসেছিল বুদ্ধি করে সেলুন থেকে ওকে কিছুক্ষণের জন্যে সরাতে হবে। মরগানের অসুস্থতা কাকতালীয় ঘটনা হতে পারে না, কেন, আর্চার তাকে হয়তো অল্প একটু বিষ খাইয়ে দিয়ে এসেছে।
হঠাৎ সচেতন হলো রানা। টলমল করতে করতে ওর দিকেই এগিয়ে আসছে আর্চার, হাতে ব্ল্যাক লেবেলের বোতলটা। বোতলে হুইস্কি আছে তিন ভাগের এক ভাগ। রানার সামনে দাঁড়িয়ে টলতে লাগল সে, ওই অবস্থাতেই গ্লাসে হুইস্কি ঢালল। আমরা দুজনই বোধহয় শুধু শুধু লজ্জা পাচ্ছি, ডক্টর। নিন, প্রথমে আপনি। উত্তম না খেলে অধম খায় কি করে বলুন!
আর্চারকে হাসতে দেখে রানাও হাসল। পরীক্ষা করার ইচ্ছেটা প্রশংসাযোগ্য। কিন্তু না, ধন্যবাদ। চেখে একবার দেখা হয়েছে, আমার ভাল লাগেনি। আপনি?
না, আমি চাখিনি, কিন্তু…
তাহলে ভাল কি খারাপ বলেন কিভাবে?
আমার মনে হয় না।
আপনি তো অধম হিসেবে চাখতে যাচ্ছিলেনই। গো অ্যাহেড। খান।
চোখ মেলল এলিনা। উনি খেতে চাইছেন না, তারপরও খেতে বলার মানে কি? ডাক্তাররা কি জোর করে রোগীদের অ্যালকোহল খাওয়ান?
খেঁকিয়ে উঠে রানার বলতে ইচ্ছে করল, তুমি চুপ করো! কিন্তু তা না বলে মৃদু হেসে বলল, টীটোটাল অবজেকশনস ওভাররুলড।
আরে খেলে ক্ষতি কি? বলল আর্চার, গ্লাসটা তুলে ঠোঁটে ঠেকাল সে।
এলিনার দিকে তাকাল রানা, তার চোখে সামান্য অসন্তোষ ছাড়া অন্য কোন প্রতিক্রিয়া নেই। তাড়াতাড়ি আবার আর্চারের দিকে ফিরল ও, দেখল গ্লাসটা ঠোঁট থেকে নামাচ্ছে সে, ইতিমধ্যে সেটা অর্ধেক খালি হয়ে গেছে।
মন্দ নয়, মন্তব্য করল আর্চার। তবে কেমন যেন অদ্ভুত লাগল স্বাদটা।
এ-কথা বলার দায়ে স্কটল্যাণ্ডে আপনাকে গ্রেফতার করা হত, বিড়বিড় করে বলল রানা। নিজেকে বোকা বোকা লাগছে ওর। ভিলেন বিনা দ্বিধায় হেমলক পান। করেছে, সহযোগিনী তাকিয়েছিল নির্লিপ্ত দৃষ্টিতে।
আপনাকে ধন্যবাদ দিতে হয়, ডক্টর বলে গ্লাসটা আবার ভরে নিল আর্চার। গাটা সত্যি গরম হয়ে উঠছে। বোতলটা লোহার ট্রলিতে রেখে এসে আবার বসল নিজের সেটীতে। সম্ভবত আধ মিনিটের মত ওখানে বসে থাকল সে, তিন চার চুমুকে শেষ করল হুইস্কিটুকু, তারপর হঠাৎ দাঁড়াল। শরীর এখন এতটাই গরম আমার, মি. মুরকে অগ্রাহ্য করা কোন ব্যাপার না। কামরা থেকে দ্রুত বেরিয়ে গেল সে।
দরজাটার দিকে তাকিয়ে থাকল রানা। বুঝতে পারছে না কেন এসেছিল আর্চার, হঠাৎ এভাবে চলেই বা গেল কেন। এলিনার দিকে তাকাল ও, তাকে খুনী। ভেবেছিল বলে সামান্য লজ্জা পেল। যেন ও তাকিয়ে আছে বুঝতে পেরেই চোখ মেলল এলিনা, চেহারায় সেই নির্ভেজাল নির্লিপ্ততা, তবে রানার মনে হলো এই ভাবটার পিছনে রয়েছে নিরঙ্কুশ অসহায়তা। কোন কথা না বলে উঠে বসল সে, কম্বলটা ভাল করে গায়ে জড়িয়ে নিয়ে ওর গায়ের কাছে সরে এল। সাড়া দেয়ার একটা তাগাদা অনুভব করল রানা, একটা হাত তুলে এলিনার কাঁধের ওপর রাখল। কিন্তু হাতটা সেখানে বেশিক্ষণ থাকল না, কারণ ওর কব্জি ধরে হাতটা তার মাথার ওপর দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল এলিনা। ডাক্তাররা সর্বংসহা, এটা বোঝাবার জন্যে হাসল রানা। এলিনাও ক্ষীণ হাসল, তবে তার চোখ দুটো কি কারণে কে জানে ভরে উঠল পানিতে। তারপর হঠাৎ সেটী থেকে নেমে পড়ল মেয়েটা, মুখোমুখি হলো রানার, তাকিয়ে থাকল রানার বোতাম লাগানো শার্টের দিকে, কোমল হাত দুটো দিয়ে আগেই জড়িয়ে ধরেছে ওকে। এলিনার বাহুবন্ধনে আটকা পড়ল রানা, মনে মনে জানে ওকে এভাবে বন্দী। করাটাই তার আসল কাজ, কারণ সে চায় না তাকে ফেলে কোথাও চলে যায় ও। গর্বিত ও নিঃসঙ্গ একটা মেয়ে, এই স্বভাববিরুদ্ধ আচরণ করতে তাকে কতটুকু মূল্য দিতে হচ্ছে জানা নেই রানার। ঘুম পাচ্ছে ওর, মাথাটাকে সচল রাখা কঠিন। হয়ে উঠল। তাছাড়া, ওকে যেন সম্মোহিত করে রেখেছে ব্ল্যাক লেবেলের বোতলটা। ইভনিং স্টারের দোলার সঙ্গে তাল মিলিয়ে বোতলের ভেতর পানীয়টুকুও দুলছে। রানা ডাকল, এলিনা?
বলুন। মুখ তুলে রানার দিকে তাকাল না সে। এখন আর শার্টের দিকেও তাকিয়ে নেই এলিনা, শার্টে মুখ ঠেকিয়ে রেখেছে। শার্টটা ভিজেও গেছে ইতিমধ্যে।
আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু গলাটা এমন শুকিয়ে গেছে যে এক ঢোক না খেলেই নয় আর।
হুইস্কি?
ঠিক ধরেছেন।
না। রানাকে আরও জোরে জড়িয়ে ধরল এলিনা।
না?
হুইস্কির গন্ধ আমার একদম পছন্দ নয়।
তবে কি ধরে নেব আমাকে আপনার চুমো খাবার ইচ্ছে আছে?
জানি না। ইচ্ছেটা জাগতেও পারে।
আপনি আমার স্ত্রী নন বলে আমি সত্যিই আনন্দিত।
আরও পাঁচ মিনিট পেরিয়ে গেল, রানা উপলব্ধি করল রাতের মত অচল হয়ে গেছে ওর মাথা। অলস হাতে মার্ভেলাস প্রোডাকশনের বুকলেটটা আবার তুলে নিল ও। লণ্ডনের একটা ব্যাংকের ভল্টে জমা রাখা হয়েছে স্বয়ংসম্পূর্ণ স্ক্রীন-প্রে… এইসব ছাইপাশ পড়ল কিছুক্ষণ, তারপর রেখে দিল আবার। ইতিমধ্যে ওর পাশে আবার বসেছে এলিনা, ওর গায়ে হেলান দিয়ে চোখ বুজে রয়েছে, বোধহয়। ঘুমিয়ে পড়েছে। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ও নিয়মিত। পরীক্ষা করার জন্যে সামান্য একটু নড়ল রানা, নিঃশ্বাসের পতনে কোন পরিবর্তন ঘটল না। তারপর মেয়েটার বন্ধ চোখে ফুঁ দিল একবার, পাতার ভেতর মণিটা নড়ল না, তবে রানাকে জড়িয়ে থাকা হাত দুটো আরও একটু শক্ত হলো। বোঝা গেল, ঘুমাবার আগে অবচেতন মনকে সাবধান করে দিয়েছে এলিনা।তারপরও রানা সিদ্ধান্ত নিল, ওর ঘুমানো চলবে না। যত কষ্টই হোক, ভোর না হওয়া পর্যন্ত জেগে বসে কাটিয়ে দেবে সময়টা। এই সিদ্ধান্ত নেয়ার দুমিনিটের মাথায় ঘুমিয়ে পড়ল।
<