ভ্যান ছিল আগে, তাই আগেই পৌঁছল ওটা ওয়েস্ট ফর্টি সেভেনথ স্ট্রীটের পরিত্যক্ত গ্যারেজে। গেট বন্ধ করে বসেছিল ওরা ফোর্ডের অপেক্ষায়। এঞ্জিনের আওয়াজ শুনে ফুটো দিয়ে বাইরেটা দেখল বিল্লাহ, তারপর খুলে দিল গেট।
সমস্যা হয়ে গেছে, মাসুদ ভাই। ওকে বেরুতে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এল সে।
আস্তে করে নকল অ্যাঁচিল আর গোঁফটা তুলে ফেলল মাসুদ রানা। কোমরে হাত রেখে দাঁড়াল এক পায়ে ভর দিয়ে। দুহাত কোমরে। তাকিয়ে আছে ভ্যানের দিকে। পিছনের একটা পাল্লা খোলা ওটার। ওপর দিকের আট বাই আট ইঞ্চি কাচের জানালা চুরমার হয়ে গেছে গুলির আঘাতে। নিচের দিকে বেশ কাছাকাছি দুটো বুলেটের গর্ত দেখা গেল একটা পাল্লার গায়ে। নাদিরা এসে দাড়াল রানার পাশে।
গুলি খেয়েছে কেউ? প্রশ্ন করল রানা।
হ্যাঁ, দুজন।
চাউনি সরু হয়ে এল মাসুদ রানার। কে কে?
প্রথমে খেয়েছে বনোমো হেলপার। ফ্লোরে শুয়ে থাকা। অবস্থায়ই গুলি খেয়েছে লোকটা, সরাসরি মাথায় লেগেছে। স্পট। ডেড।
আর?
হাসান। দুটো গুলি খেয়েছে। একটা মাকে। মারা যাচ্ছে। ও।
মনটা খারাপ হয়ে গেল ওর। চলো দেখি!
টেইল বোর্ডে পা রেখে উঠে পড়ল রানা ভ্যানে। বিল্লাহ এবং নাদিরাও উঠল। ফ্লোরে চোখ পড়তে থমকে দাঁড়াল রানা। দুই চোখের কোণ বিশ্রীভাবে কুঁচকে উঠল। রক্ত থৈ থৈ করছে। ফ্লোরে। মনে হয় যেন কোন কসাইখানা এটা। তার ওপর পড়ে আছে হাত-পা বাঁধা, মুখে টেপ সাঁটা হতভাগ্য বনোমো হেলপার।
দুচোখ খোলা তার, বিস্ফারিত। চাউনিতে ফুটে আছে। আতঙ্ক। মাথার একেবারে তালুতে ঢুকেছে বুলেটটা, চুরমার হয়ে। গেছে খুলি। রক্তে ভাসছে হলুদ মগজ, বিচূর্ণ খুলি। তার পায়ের কাছে পা লম্বা করে মেলে দিয়ে বসে আছে ফয়েজ আহমেদ। চোখ দুটো লাল হয়ে আছে তার। চারপাশে ছড়ানো ছিটানো। রয়েছে ওদের লুটের মাল ভরা আটটা ব্যাগ। আর ক্লিনিং কোম্পানির বিভিন্ন সরঞ্জাম।
চেহারা ফ্যাকাসে হয়ে আছে ফয়েজের। ভাবাবেগে ঠোঁট কাপছে থর থর করে। তার কোলের ওপর মাথা রেখে পড়ে আছে লাজুক চেহারার, দুঃসাহসী হাসান। চোখ বোজা। দম নিচ্ছে ঘন ঘন। ওর পাজরের সামান্য নিচে, পাকস্থলী বরাবর একটা মোটা কাপড়ের অতিরিক্ত ব্যাগ কয়েক ভাঁজ করে চেপে ধরে আছে। ফয়েজ। এরই মধ্যে রক্তে ভিজে চুপচুপে হয়ে গেছে ব্যাগটা।
হাঁটু গেড়ে বসল মাসুদ রানা, অপলক চোখে দেখল কিছুক্ষণ আহত যুবককে। ঘন ঘন দম নিচ্ছে ও, বুকটা ওঠা-নামা করছে হাপরের মত। নিঃশ্বাসে কেমন ফাস ফাস শব্দ উঠছে। কেশে উঠল হাসান, মুখের দুই কশ বেয়ে গড়িয়ে বেরিয়ে এল রক্তমাখা বুদ্বুদ। ওর অন্য ক্ষতটাও দেখল রানা। ডান উরুতে ঢুকেছে বুলেটটা।
কুত্তার বাচ্চা! অসহায় রাগে ফুসে উঠল মাসুদ রানা।
এমন সময় চোখ মেলল হাসান। তার অনিশ্চিত, অস্থির চাউনি এদিক-ওদিক ঘুরল কয়েকবার, তারপর স্থির হলো রানার মুখের ওপর। ঠোঁট নড়ে উঠল যুবকের, কিছু যেন বলতে চায়। কিন্তু কোন আওয়াজ বের হলো না। ওর পেটের ক্ষতের ওপর ফয়েজের চেপে ধরে রাখা ব্যাগটা সামান্য তুলে উঁকি দিল মাসুদ রানা। এক পলক দেখেই বুঝল, সত্যিই মরে যাচ্ছে ছেলেটা।
উঠে দাঁড়াল ও। ছেলেটাকে তাড়াতাড়ি হাসপাতালে নেয়া দরকার, রানা, ভয়তাড়িত চড়া গলায় বলল নাদিরা।
কোন লাভ নেই, বিষন্ন মুখে এদিক-ওদিক মাথা দোলাল ও। অন্যরা ঘুরে তাকাল ওর দিকে। দৃষ্টি প্রাণহীন।
কেন?
ও মারা যাচ্ছে।
কিন্তু সময়মত চিকিৎসা…
আশা থাকলে এতক্ষণে সে ব্যবস্থা নিশ্চই করতাম। এখন টানা-হেঁচড়ায় কেবল কষ্টই বাড়বে ওর, কাজ কিছুই হবে না। আঘাতটা মারক, ভেতরের আর্টারি ছিড়ে গেছে।
চোখে পানি চিক চিক করছে মেয়েটির। বাষ্পরুদ্ধ কণ্ঠে। বলল, কোন আশাই নেই?
না। আর দশ থেকে পনেরো মিনিট বাচবে হাসান। বড়জোর।
মুখ নিচু করে হাসানকে দেখতে লাগল নাদিরা। নিচের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। দরদর করে পানি পড়ছে দুই গাল বেয়ে। তবু একবার শেষ চেষ্টা…!
যদি চান্স থাকত, তুমি কি মনে করো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতাম আমি? ওকে জিজ্ঞেস করে দেখো, বিল্লাহকে দেখাল মাসুদ রানা, ও কি বলে!
জিজ্ঞেস করতে হলো না। তার আগেই মাথা দোলাল দানব, নেই। কোন চান্স নেই।
সরে এসে খোলা দরজার কাছে দাঁড়াল মাসুদ রানা। কাঁচা রক্তের অ্যাঁশটে গন্ধে ঘুলিয়ে উঠছে পেটের ভেতর। মৃদু কান্নার শব্দে ঘুরে তাকাল ও। প্রায় অচেতন হাসানের একটা হাত মুঠোয় পুরে কাঁদছে নাদিরা। আমার জন্যেই তোমার আজ এই অবস্থা। যাওয়ার আগে আমাকে ক্ষমা করে যাও, ভাই! ক্ষমা করে যাও।
কাছে গিয়ে জোর করে উঠিয়ে আনল তাকে মাসুদ রানা। ওঠো। নিচে যাও। তাকে সবুজ আর বিপুলের হাতে তুলে দিয়ে। হাসানের কাছে ফিরে এল ও। স্থাণুর মত বসে থাকা ফয়েজের। হাতে একটা হাত রাখল সান্ত্বনার ভঙ্গিতে। চোখ তুলল হেভিওয়েট, চেহারা দেখে বুঝতে কষ্ট হয় না কান্না ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছে সে। হাসান মরে যাচ্ছে, মাসুদ ভাই, ফাসফেঁসে স্বরে বলল লোকটা।
উত্তর না দিয়ে ছেলেটার পাশে বসে পড়ল রানা। টকটকে লাল কাপড়টা দেখল কয়েক মুহূর্ত, ওটা চুইয়ে বেরোনো রক্তে ফয়েজের হাত, কভারলস সব ভিজে গেছে। একজন মানুষের শরীরে এত রক্ত থাকতে পারে আগে কখনও ভাবেনি রানা।
স্নেহে হাসানের ঘামে ভেজা কপালে হাত বোলাল ও, আঙুল দিয়ে অ্যাঁচড়ে দিল এলোমেলো চুল। ছাইয়ের মত হয়ে গেছে মুখটা, আরও ঘন, গভীর নিঃশ্বাস ছাড়ছে হাসান, যেন ভারি কোন ওজন চাপিয়ে দেয়া হয়েছে তার বুকের ওপর।
কোন ভয় নেই, হাসান, কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় বলল রানা। তুমি ঠিক হয়ে যাবে। ভাল হয়ে যাবে তুমি। হাসপাতালে নিয়ে যাচ্ছি আমরা তোমাকে। দেখো, এক সপ্তার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তুমি। সেরা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হবে তোমার। শুধু একটু ধৈর্য ধরো, মন শক্ত করো। সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি সহজে হাল ছাড়ার ছেলেই নও, যত যা-ই হোক…।
এমনি আরও অনেক কিছু বকে যেতে লাগল রানা নিচু, একঘেয়ে স্বরে। অনেকক্ষণ পর চোখের দুপাশ কুঁচকে উঠতে দেখা গেল হাসানের, নড়ে উঠল ঠোঁট, যেন বলতে চায় কিছু। ওর মুখের সামনে কান নিয়ে এল মাসুদ রানা।
আমি…আমাকে…, থেমে গেল হাসান। মারা গেছে। দুঃসাহসী, লাজুক চেহারার ছেলেটা। এইমাত্র ছিল, সংগ্রাম করছিল বেঁচে থাকার, হঠাৎ নেই হয়ে গেছে। এক ঝলক তাজা রক্ত বেরিয়ে এল মুখ দিয়ে, মাথাটা এক পাশে হেলে পড়ল। ঠিক যেন ঘুমিয়ে পড়ল শ্রান্ত যুবক। ওর চুলগুলো আরেকবার নেড়ে দিল মাসুদ রানা, জোর করে উঠে দাঁড়াল।
ওঠো, কঠোর স্বরে ফয়েজের উদ্দেশে বলল ও। কভারলস বদলাও। বসে থাকলে চলবে না এখন।
নেমে এল রানা ভ্যান থেকে। কারও দিকে তাকাচ্ছে না। একটা সিগারেট ধরাল। ভ্যানের গায়ে হেলান দিয়ে টানতে লাগল। চিন্তা করছে। অন্যমনস্ক। সবুজ, বিপুল, নাদিরা অনুমান। করে নিয়েছে কি ঘটেছে। কেউ কোন প্রশ্ন করল না ওকে। পাশ দিয়ে প্রায় নিঃশব্দে ভ্যানে উঠল তারা মৃত সহকর্মীকে দেখার জন্যে।
নাদিরাও দেখল। তারপর কাঁপতে কাঁপতে নেমে এল ভ্যান থেকে। কাদছে না এখন আর, কেবল ফোপাচ্ছে। এখন। কাদাকাটির সময় নয়, নাদিরা। শান্ত হও, সামনে অনেক কাজ আমাদের, বলল মাসুদ রানা।
আগে কখনও চোখের সামনে কাউকে মরতে দেখিনি, নিচু, কাঁপা গলায় বলল মেয়েটি। এই প্রথম। উদ্ভ্রান্তের মত রানার দিকে তাকাল। ব্যাপারটা কেমন…কেমন অদ্ভুত, তাই না?
হা। সত্যিই অদ্ভুত, পাশ থেকে বলল ফয়েজ। কভারলস পাল্টে এসেছে সে।
কিছুক্ষণ নীরবে কাটল। কেউ কিছু বলছে না। মাসুদ রানার দিকে তাকিয়ে আছে সবাই সিদ্ধান্তের আশায়। রানা ভাবছে, পরের সম্পদ লুট করে গার্সিয়া ধনী, ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিল ও। নিজের সম্পদ খোয়া গেলে কেমন লাগে, হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে চেয়েছিল। সে কাজ হয়েছে, তবে দুটো। প্রাণের বিনিময়ে। এখন নিশ্চয়ই টের পাচ্ছে গার্সিয়া কেমন। লাগে।
ওর উদ্দেশ্য সফল হয়েছে। এখন জাবের আহমেদের নিজেরগুলো বাদে লুটের মালের মধ্যে অন্য আর যে সব আছে, সেগুলো বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিল ও। বিক্রির টাকাটা গোপনে হতভাগ্য হেলপারের পরিবারের হাতে তুলে দেয়া হবে। শেখ জাবেরেরগুলো তুলে দেয়া হবে হ্যামিলটনের হাতে। কুয়েত পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে সে ওগুলো। সেই সঙ্গে হাসানের মৃতদেহেরও ব্যবস্থা করতে হবে। দেশে পাঠিয়ে দিতে হবে ওটা। কিন্তু সিদ্ধান্তটা তখনই ঘোষণা করল না ও।
অল রাইট, বলল রানা। ব্যাগগুলো গাড়িতে তোলো। সরে পড়ার সময় হয়েছে।
দ্রুত হাত চালাল সবাই। পালাবার সময় ব্যবহারের জন্যে যে দুটো গাড়ি রাখা ছিল গ্যারেজে আগে থেকে, তার ট্রাঙ্কে ভরা হলো ওগুলো। সবশেষে তোলা হলো হাসানের মৃতদেহ। বনোমো হেলপারের লাশ রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রানা। পুলিসই করবে তার ব্যবস্থা। যে কাপড় দিয়ে হাসানের ক্ষত চেপে ধরে রেখেছিল ফয়েজ, সেটা নিয়ে এল রানা। ম্যাচের কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দিল। কয়েক মিনিটে পুড়ে ছাই হয়ে গেল ওটা।
চলো, রওনা হওয়া যাক।
আধ ঘণ্টা পর পিছনের গেট দিয়ে রানা এজেন্সির বাউণ্ডারিতে ঢুকল দুটো গাড়ি। কেউ খেয়াল করল না ব্যাপারটা। দোতলায় একটা গেস্ট রুম আছে, মালপত্র নিয়ে ওটায় ঢুকল সবাই। শওকতের ওপর হাসানের মৃতদেহের ভার দিল মাসুদ রানা। কিছুক্ষণ বিশ্রাম নিল ওরা। তারপর পড়ল লুটের মাল নিয়ে।
একটা ব্যাগ নিয়ে এল বিল্লাহ। মুখ খুলে উপুড় করে ঢেলে ফেলল সব কার্পেটে। নানা রঙের দ্যুতিতে হেসে উঠল যেন ঘরটা। ডায়মণ্ড বসানো অ্যাঁটো কণ্ঠহার, আংটি, পেনডেনটইয়াররিং সব চিকচিক করছে। মনে হচ্ছে যেন আগুন ধরে গেছে ওগুলোয়। সবাই সব ভুলে মোহাবিষ্টের মত চেয়ে থাকল জিনিসগুলোর দিকে। ভুলে গেল ওগুলো লুটের মাল, দুদুটো প্রাণ ঝরে গেছে জিনিসগুলোর জন্যে।
দেখো, নাদিরাকে বলল রানা। এর মধ্যে তোমাদের কোনওটা আছে কি না।
এগিয়ে এল মেয়েটি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সব। আধ ঘণ্টা পর মাথা নাড়ল। না, নেই।
সবগুলো আবার ব্যাগে ভরা হলো। খোলা হলো আরেকটা। ব্যাগ। এটার মধ্যে যা আছে, সব সুদৃশ্য চামড়ার মোড়কে রয়েছে, ভোলা কিছুই নেই। প্রথম যে বড় মোড়কটা পেল, খুলে ফেলল রানা। চোখ কপালে উঠল সবার। ডায়মণ্ড আর এমারেল্ড। বসানো অসম্ভবরকম সুন্দর তিন ঝালরওয়ালা সোনার নেকলেস। ডায়মণ্ডটা প্রকাণ্ড, বসানো রয়েছে মাঝের ঝালরে। বিস্ময়ে নানা ধ্বনি বেরুল একেকজনের মুখ থেকে।
কি এটা? রানার প্রশ্নে থেমে গেল সবাই। ওর মুখের দিকে তাকাল। কোনদিকে নজর নেই মাসুদ রানার, নেকলেসের মোড়কের ঢাকনা দেখছে ও গম্ভীর মুখে। ওটার ভেতর দিকে লেখা একটা নাম। সবাই পড়ল নামটা, আরেকবার বিস্ময় প্রকাশ করল সশব্দে। লেখা রয়েছে ওখানে: ডিভোল্ট ব্রাদার্স। সান। ফ্রান্সিসকো।
তার মানে? বলল ফয়েজ।
চিন্তিত ভঙ্গিতে গাল চুলকাল মাসুদ রানা। আমিও তাই ভাবছি।
গার্সিয়া লুট করেছে ডিভোল্ট ব্রাদার্স?
মনে তো হচ্ছে। অন্য বাক্সগুলো খোলো দেখি।
নীরবে হাত চলতে লাগল সবার। সবগুলো বাক্স খোলা হলো। তারপর হাত গুটিয়ে বসে থাকল ওরা। প্রতিটা বাক্সে ওই। একই নাম লেখা।
অন্য ব্যাগগুলোও খোলো সব একটা একটা করে।
শেষ বিকেলের দিকে কাজ শেষ হলো ওদের। সবগুলো ব্যাগ এবং বাক্স খুলে ভেতরের জিনিসে চোখ বোলানো শেষে বসে থাকল সবাই চুপ করে। ভাষা হারিয়ে ফেলেছে প্রত্যেকে। শেখ জাবেরের মালের অর্ধেকও নেই এখানে, বিক্রি করে দিয়েছে গার্সিয়া। আছে কেবল লুটের মাল। সেন্ট লুইস, ডেনভার, শিকাগো, ডালাস থেকে লুট করা। সেই সঙ্গে লণ্ডন, রোম এবং রিওর কয়েকটা কোম্পানির সীলওয়ালা মালও আছে।
নিচের ঠোঁট কামড়ে ধরে বসে আছে মাসুদ রানা। চোখে পলক পড়ছে খুব ঘন ঘন। অনেক, অনেকক্ষণ পর সিধে হলো ও। বুঝল, সকালে যে লোকটা গোলাগুলি শুরু করেছিল, সে বা তার মত আর যারা আছে, আসা-যাওয়া করে নিয়মিত গার্সিয়ার ওখানে, ওরা কেউ সেলসম্যান নয়। পৃথিবীর বিভিন্ন স্থানে গার্সিয়ার হয়ে বড় বড় জুয়েলারি দোকান লুট করে ওরা। তারপর লুটের মাল পৌঁছে দিয়ে যায় রবার্টো গার্সিয়া অ্যাণ্ড সন্সে।
ওখানকার পিছনের রুমে ওগুলো ভেঙে-গলিয়ে রিসেট করা হয়। ওদের নামের ছাপ বসানো হয়, তারপর বিক্রির জন্যে শোকেসে সাজানো হয়। ও মাই গড! চুলে আঙুল চালাতে লাগল মাসুদ রানা, তার মানে গার্সিয়ার এত বড় ব্যবসা বিনা পুঁজির ব্যবসা? সব ডাকাতির মাল?
নাদিরারগুলো, যা যা পাওয়া গেল, সব আলাদা করা হলো। বাকি সব ঠেসে ঢোকানো হলো ব্যাগে। তারপর আবার ভাবতে বসল রানা। নতুন লাইনে।
.
হ্যালো! বলল মাসুদ রানা।
ইয়েস?
মিস্টার জেস হ্যামিলটনকে দিন।
কে কথা বলবেন, প্লীজ?
উডওয়ার্ড।
প্রায় সঙ্গে সঙ্গে শোনা গেল মমির ফিসফিসে কণ্ঠ। আমি দুঃখিত, মিস্টার উডওয়ার্ড।
হোয়াট?
কিসের কনসাইনমেন্টের কথা সেদিন বলেছিলেন এখন বুঝতে পারছি আমি। কিন্তু আমার পক্ষে কাজটা নেয়া সম্ভব নয়। কথা ছড়িয়ে গেছে।
কথা ছড়িয়ে গেছে মানে? কিসের কথা?
বন্ধুদের বন্ধুর দোকান লুট করেছেন আপনি…আপনারা, ঠিক না? সেই কথাটাই ছড়িয়ে গেছে। আমি দুঃখিত। আরও কিছুদিন বেঁচে থাকার খুব ইচ্ছে আমার। আর হ্যাঁ, নাদিরা নামে কাউকে। খুঁজছে গার্সিয়া। চেনেন নাকি তাকে?
শুনুন, মিস্টার…
দুঃখিত, কানে কম শুনি আমি। ফোন রেখে দিল হ্যামিলটন।
চোখ কুঁচকে রিসিভারের দিকে চেয়ে থাকল কিছুক্ষণ মাসুদ রানা, তারপর রেখে দিল আলতো করে।
কি হলো? পাশ থেকে জানতে চাইল নাদিরা। ওর মুখ। দেখে কিছু অনুমান করে নিয়েছে ও।
জেস হ্যামিলটন মাল পৌঁছে দেয়ার দায়িত্ব নিতে অস্বীকার করছে।
অ্যা! সে কি?
ভয় পেয়েছে লোকটা। চুলে আঙুল বোলাতে লাগল রানা। চিন্তিত।
<