পনেরো মিনিট হয়ে গেছে রানা-ফয়েজ বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। নিজের খাটে ফ্যাকাসে মুখে বসে আছে নাদিরা, বিল্লাহ বসেছে দরজার দিকে মুখ করে, একটা আর্মচেয়ারে। ঘন ঘন টেনে তিনটে সিগারেট পুড়িয়েছে সে এর মধ্যে, চতুর্থটা। ধরাবার আয়োজন করছে। দরজার কাছে পাশাপাশি দাঁড়িয়ে আছে ওদের সব লাগেজ।

এক জোড়া পায়ের আওয়াজ উঠল দরজার বাইরে, এদিকেই আসছে। স্থির হয়ে গেল বিল্লাহ, এক দৃষ্টে চেয়ে থাকল দরজার। দিকে। পরক্ষণেই মাসুদ রানার গলা শুনে ছুটে গিয়ে খুলে দিল সে দরজা। হাসি মুখে ভেতরে ঢুকল ওরা দুজন।

চলো, নাদিরার দিকে তাকিয়ে মাথা ঝাঁকাল মাসুদ রানা। বিল্লাহর দিকে ফিরল। ছাদ দিয়েই পালাতে হবে। পাশেরটা। একটা ডিপার্টমেন্ট স্টোর, উচ্চতা এটার সমান। মাঝখানের ফুট পাঁচেক ব্যবধান লাফিয়ে পার হতে পারলেই হলো।

পাঁচ ফুট মাত্র! তাচ্ছিল্যের হাসি ফুটল পাহাড়ের মুখে। কিন্তু নাদিরা? ও পারবে লাফিয়ে পার হতে?

ভয় করবে ঠিকই। কিন্তু সাহস করে লাফ দিলে ঠিকই উৎরে যাবে। চলো, চলো। সময় নষ্ট করা ঠিক হচ্ছে না।

যেটুকু রং ছিল চেহারায়, সেটুকুও গায়েব হয়ে গেল নাদিরার পরিকল্পনা শুনে। আবার বসে পড়ল সে ধপ করে। অসম্ভব, রানা। আমি পারব না। তোমরা বরং আমাকে রেখে চলে যাও।

বাজে বোকো না! ধমকে উঠল মাসুদ রানা। আগে ওপরে চলো, নিজের চোখেই দেখতে পাবে ফাঁকটা কত সরু। একটা বাচ্চা মেয়েও অনায়াসে লাফিয়ে পেরিয়ে যেতে পারবে।

জোরে জোরে মাথা নাড়তে লাগল মেয়েটি। মৃদু কাঁপুনি উঠে গেছে দেহে। সম্ভব নয়। ও কাজ আমাকে দিয়ে হবে না কোনদিনও। দোহাই লাগে, তোমরা চলে যাও। আমার জন্যে নিজেদের বিপদ আর বাড়িয়ো না, প্লীজ!

আচ্ছা, বেশ। ওপরে গিয়ে ফঁকটা দেখতে তো অসুবিধে নেই! আগে চলোই না। দেখে যদি অসম্ভব মনে হয় তোমার, তখন বোলো। তখন না হয় অন্য চিন্তা করা যাবে। এখন দয়া করে ওঠো, রবার্টো যদি সিদ্ধান্ত পাল্টে ওপরে চলে আসে, তাহলে বিপদ হয়ে যাবে। চলো।

বেরিয়ে এল ওরা। বিল্লাহ আর ফয়েজের হাতে দুটো করে সুটকেস। মাসুদ রানার বাঁ হাতে নাদিরার ব্রিফকেস, একই কাঁধে একটা শোল্ডার ব্যাগ, এবং ডান হাতে সাইলেন্সর লাগানো ওয়ালথার। নাদিরার কাঁধে একটা শোল্ডার ব্যাগ। সামনে থাকল রানা, তারপর নাদিরা। ওর পিছনে ফয়েজ, সবশেষে বিল্লাহ। নির্জন করিডর দ্রুত অতিক্রম করে পিছনের ফায়ার এস্কেপের সামনে চলে এল ওরা। এলিভেটরে চড়ার ঝুঁকি নেয়নি রানা ইচ্ছে করেই, কারও চোখে পড়ে যেতে পারে ওদের আকাশ পথে পালানোর কসরত।

লোহার পেঁচানো সিঁড়ি বেয়ে প্রায় নিঃশব্দে ছাদে উঠে এল ওরা মিছিল করে। টপ ফ্লোরে উঠে শেষ হয়ে গেছে লোহার সিঁড়ি। তার পাশেই শান বাঁধানো চওড়া সিঁড়িঘর, ছাদ থেকে সোজা নেমে গেছে বেসমেন্টে।

বেশ শীত পড়েছে আজ। তার ওপর বইছে কনকনে উত্তুরে বাতাস। ঝকঝকে নির্মেঘ নীল আকাশ, তার গায়ে হীরের দ্যুতি নিয়ে জ্বলছে অগুনতি নক্ষত্র। পায়ের নিচে ছড়ানো পানির পাইপ। আর ভেন্টিলেশন গ্যাপ এড়িয়ে সাবধানে কিনারার দিকে এগোল ওরা। এক হাতে নাদিরার বাহু ধরে রেখেছে মাসুদ রানা। কিনারার ফুটখানেকের ব্যবধানে এসে দাঁড়াল সবাই। সামনেই হাঁ করে আছে যেন দুই বিল্ডিঙের মাঝের ফাঁকটা। কালো।

অন্তর কেঁপে উঠল নাদিরার। কাঁদো কাঁদো গলায় বলল সে, এই গ্যাপ কিছুতেই সাত ফুটের নিচে হতে পারে না।

আরে না! বলল মাসুদ রানা। পাঁচ ফুটের এক ইঞ্চিও বেশি হবে না। এই গ্যাপ পেরুনো পানির মত সহজ। বিলিভ মি!

বোবা জানোয়ারের মত এপাশ ওপাশ মাথা দোলাতে লাগল মেয়েটি, হাত ছাড়িয়ে নেয়ার জন্যে জোরাজুরি করছে। না! প্লীজ, রানা! আমি পারব না। ছেড়ে দাও আমাকে। কিছুতেই পারব না আমি।

আচ্ছা, শান্ত হও। দেখ। ফয়েজ, একটা লাফ দিয়ে দেখাও। তো নাদিরাকে কাজটা কত সহজ!

সুটকেস রেখে ওভারকোট খুলল সে। ওটা পায়ের কাছে দলা। করে ফেলে তিন পা পিছিয়ে গেল। পিচ্চি একটা দৌড় দিয়েই শূন্যে ভেসে পড়ল ফয়েজ আহমেদ, নিঃশব্দে প্রকাও একটা কালো বাদুড়ের মত উড়ে গিয়ে ডিপার্টমেন্ট স্টোরের ছাদে পড়ল। পড়েই এক পা এগিয়ে দিয়ে দেহের ভারসাম্য রক্ষা করল সে, ঘুরে দাঁড়াল। অন্ধকারে তার দাঁতের আভাস দেখতে পেল সবাই, হাসছে গরিলা।

দেখলে? শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। একটু সাহস দরকার কেবল, তাহলেই দেখবে কত সহজ এই সামান্য দূরত্ব অতিক্রম করা।

উঁকি দিয়ে ফাঁকটা ভাল করে দেখল আরেকবার মেয়েটি। তারপরই সভয়ে পিছিয়ে এল। ওরে বাবা!

নিচে তাকিয়ো না।

আমি পারব না, রানা।

নিশ্চই পারবে! নিজের চোখেই তো দেখলে মোটেই কঠিন নয় কাজটা।

না, পারব না।

মনে করো সামান্য কাদা-পানি জমে আছে পথের ওপর, লাফিয়ে পেরিয়ে যাচ্ছ তুমি। সামান্য একটা কাজ।

অসম্ভব! কিছুতেই পারব না আমি! ফুঁপিয়ে উঠল নাদিরা।

একশোবার পারবে! পারতেই হবে তোমাকে। খেপে গেল মাসুদ রানা।

 শব্দ করে কেঁদে উঠল মেয়েটি। না না, পারব না আমি! কিছুতেই পারব না। তুমি জানো না, উঁচু জায়গার ভীতি আছে আমার। হাজার চেষ্টা করলেও এ ভয় মন থেকে যাবে না এখন, বিশ্বাস করো। নাক টানল নাদিরা। তারচে সময় নষ্ট না করে তোমরা চলে যাও, রানা। দোহাই লাগে! আমার জন্যে নিজেদের জীবন বিপন্ন কোরো না। চলে যাও।

একটা দীর্ঘশ্বাস ছাড়ল মাসুদ রানা। কোমরে হাত রেখে আকাশের দিকে তাকাল। কথা নেই কারও মুখে। কি হলো? পাশের ছাদ থেকে চাপা গলায় ডাকল ফয়েজ। আসছেন না কেন। কেউ? দেরি হয়ে যাচ্ছে তো!

বিল্লাহ, সুটকেসগুলো ছুঁড়ে দাও ফয়েজের দিকে। ওর। ওভারকোটটাও।

নীরবে নির্দেশটা পালন করল পাহাড়। সুটকেস, শোল্ডার ব্যাগ, ওভারকোট, সব একে একে ছুঁড়ে দিল পাশের ছাদে। ক্যাচ ধরে পায়ের কাছে সব সাজিয়ে রাখল ফয়েজ।

চলে যাও তোমরা, রানা, কাঁপা গলায় বলল নাদিরা। প্লীজ, চলে যাও। আমাকে নিয়ে…।

শাটাপ! ধমকে উঠল রানা। বিল্লাহ, এদিকে এসো তো!

চিলেকোঠার দরজার কাছে গিয়ে দাঁড়াল ওরা। পরখ করছে রানা দরজাটা। দুই ইঞ্চি পুরু কাঠের তৈরি ছয় বাই সাড়ে তিন হবে দরজাটা। তিনটে কবজার ওপর ঝুলে আছে। পাল্লাটা খুলে। ফেলার চেষ্টা করে দেখা যাক, কি বলো?

কবজাগুলো স্পর্শ করে দেখল বিল্লাহ। মাথা ঝাঁকাল। মনে। হয় পারা যাবে, মাসুদ ভাই।

এসো, দুজনে মিলে ট্রাই…

তার কোন দরকার নেই। সরে যান। আগে আমি একা চেষ্টা। করে দেখি খানিক। তারপর প্রয়োজন হলে…। বলতে বলতে মস্ত দুই থাবায় সাঁড়াশির মত অ্যাঁকড়ে ধরল পাহাড় দরজার। ওপরটা, মেঝেতে পা বাধিয়ে দেহের সব শক্তি এক করে এক হ্যাঁচকা টান মারল বাইরে এবং নিচের দিকে। নাক দিয়ে আপনাআপনি একটা ক জাতীয় আওয়াজ বেরুল তার। কিছু। হলো না, কবজায় অনড় দাঁড়িয়ে আছে কাষ্ঠ-কপাট।

 সোজা হয়ে দাঁড়াল পাহাড়। বুক চিতিয়ে দম নিল, রানাকে। এগোতে দেখে হাত তুলে নিষেধ করল, পরমুহূর্তে আরেক হ্যাঁচকা টান মারল পাল্লা ধরে। এবারের হুটা হলো আরও জোরাল। কট কট দুটো আওয়াজ উঠল পর পর, ভেঙে গেছে ওপরের কবজার দুটো স্কু। খুশিতে দাত বেরিয়ে পড়ল বিল্লাহর। পরের টানে আরও দুটো ফ্লু ভাঙল। পাঁচ মিনিটের মাথায় আস্ত পাল্লাটা একাই মেঝেতে শুইয়ে ফেলল বিল্লাহ। তর্জনী দিয়ে কপাল অ্যাঁচড়ে ঘাম ঝরাল। প্রকাণ্ড বুকের ছাতি ঘন ঘন ওঠানামা করছে, দম ছাড়ছে ফোস ফোস।

দুজনে মিলে উঁচু করে ছাদের কিনারায় নিয়ে এল পাল্লাটা, দুই ছাদের মধ্যে সেতু বানাল ওটা দিয়ে। সতর্কতার সঙ্গে করতে হলো কাজটা। দেহের প্রায় সবটুকু শক্তি এক করে পাল্লাটা এক ইঞ্চি দুই ইঞ্চি করে পাশের ছাদের দিকে ঠেলে এগিয়ে দিল রানা ও বিল্লাহ। ওপাশ থেকে যতটা সম্ভব সামনে ঝুঁকে ওটার প্রান্ত ধরল ফয়েজ, তারপর টেনে নিয়ে বসাল কিনারায়। দেখা গেল, ওদের অনুমানই ঠিক, মাপা পাঁচ ফুটের ব্যবধান দুই ছাদের মধ্যে। দুই দিকেই ছয় ইঞ্চি করে বাড়তি রয়ে গেল সেতুর দুই প্রান্ত।

সেতুর ওপর উঠে ঘুরে দাড়াল মাসুদ রানা। চোখ বন্ধ করে আমার হাত ধরো, নাদিরাকে বলল ও। এসো।

চোখ বুজল ঠিকই মেয়েটি, কিন্তু কাঁপুনি বেড়ে গেল বহু গুণ। হাত বাড়িয়ে অন্ধের মত এগোল। ওকে ধরে সেতুর ওপর সঠিক জায়গায় পা রাখতে সাহায্য করল বিল্লাহ। আল্লার নাম নিয়ে পা বাড়ান, কোন ভয় নেই। আপনার পিছনেই আছি আমি। পড়লে সবাই এক সঙ্গে পড়ব, বলেই অ্যাঁতকে উঠল সে নাদিরাকে ব্রেক কষতে দেখে। না না, পড়ব না! ও একটা কথার কথা। চলুন। চলুন।

যেন কয়েক যুগ পর মাসুদ রানার গলা শুনতে পেল নাদিরা। হয়েছে। এসে গেছি আমরা। চোখ খুলতে পারো এবার।

চোখ মেলে তাকাল নাদিরা। হোটেল বিল্ডিঙের দিকে তাকাল মুখ ঘুরিয়ে। তারপর ওদের দিকে। মুখে সলজ্জ হাসি।

দরজাটা টেনে আনার সংগ্রামে লিপ্ত হলো এবার ওরা। তিনজন। ভীষণ ওজন, ছাদের কিনারা গলিয়ে নেমে আসতেই ঝপ করে নিচের দিকে রওনা হয়ে যেতে চাইল পাল্লাটার ওপ্রান্ত, পতনটা রোধ করতে শরীরের সবটুকু শক্তি ব্যয় করতে হলো। ওদের তিনজনকেই। এপাশের মিলিত শক্তির কাছে পরাজয় মানতে বাধ্য হলো দরজাটা। খানিকটা নেমে থেমে গেল, দোল খেলো কয়েক মুহূর্ত, তারপর টান খেয়ে রওনা হয়ে গেল পাশের ছাদের দিকে।

একই কায়দায় তার পাশের মুভি থিয়েটার ভবনের ছাদে চলে এল ওরা। প্রথমবারের মত এবারও সেতুতে চড়ার সুযোগ হলো।

ফয়েজের, অগ্রবর্তী সাহায্যকারী হিসেবে লাফিয়ে পেরুতে হলো তাকে। থিয়েটার ভবনের দূরত্ব বেশি, প্রায় দশ ইঞ্চি মত। ফলে দুই ছাদের কিনারায় সেতুর মার্জিন থাকল মাত্র এক ইঞ্চি করে। সবার শেষে পার হলো বিল্লাহ। প্রায় নাচতে নাচতে এল। সে মাঝখান পর্যন্ত। থেমে দাঁড়িয়ে উঁকি দিয়ে নিচে তাকাল। থুথু। ফেলল শব্দ করে। তারপর দুই পদক্ষেপে এপারে। থিয়েটারের। ওপাশের বাড়িটা অনেক নিচু, কোনমতেই যাওয়া যাবে না ওটায়। তাই এটা দিয়েই নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল মাসুদ রানা।

দরজাটার কি ব্যবস্থা করা যায়, মাসুদ ভাই? জানতে চাইল ফয়েজ। নিয়ে আসব এপাশে, না ফেলে দেব?

এপাশে এনে রাখাই নিরাপদ। ফেলে দিলে শব্দ হবে খুব। জানাজানি হয়ে যাবে তাহলে।

কাজটা সারতে প্রচুর সময় লাগল এবার। ছাদের ওপর পাল্লাটা শুইয়ে রাখা হলো নিঃশব্দে। এবার এদের ফায়ার এস্কেপ খুঁজে বের করতে হয়, বলল রানা। একেক জন একেক দিকে যাও, খোজো। ওটা বাইরের দিকে থাকার সম্ভাবনাই বেশি!

ছড়িয়ে পড়ল ওরা তিনজন। নাদিরা দাঁড়িয়ে থাকল মাঝখানে। ওর খোঁজার প্রশ্নই আসে না। কারণ এ দালানের ফায়ার এস্কেপ রুট নিশ্চই অন্তত এক ফ্লোর নিচে, এবং বাইরে। ওটা বের করতে হলে কিনারা দিয়ে নিচে ঝুঁকতে হবে তাকে। অসম্ভব! অবাক হয়ে তিন পুরুষ সঙ্গীর কার্যকলাপ দেখতে থাকল সে। ভেবে পেল না ওরা কোন্ সাহসে দেহের অর্ধেক বাইরে ঝুলিয়ে দিয়ে উঁকিঝুঁকি মারছে।

সিঁড়িটা আবিষ্কার করল ফয়েজ আহমেদ। এক ফ্লোর নিচেই। ছাদে ওঠার সিঁড়ি দিয়ে খুব সাবধানে নেমে এল ওরা। যদিও তার খুব একটা প্রয়োজন ছিল না। মানুষজনের ছায়াও নেই ধারেকাছে। ভেতরে ছবি চলছে। মারামারির ধাই ধুই, আর গোলাগুলির, ঠাই ই শব্দে গরম হয়ে আছে হল। এটার ফায়ার এস্কেপের সিঁড়িও লোহার, তবে পেঁচানো নয়, অ্যাঁকাবাঁকা, জিগজ্যাগ। নিচের দিকে তাকাতেই মাথার মধ্যে চক্কর মেরে উঠল নাদিরার। চোখের পাতা জোরে বুজে রেখে, এক হাতে মরচে পড়া রেলিং শক্ত মুঠোয় ধরে এক পা এক পা করে নামতে লাগল। সে।

একেবারে শেষ ফ্লোরের সিঁড়িটা বিশেষ সিঁড়ি, কাউন্টারওয়েইটেড সুইং স্টেয়ার। ফার্স্ট ফ্লোরের কার্নির্স বরাবর ঝুলছে ওটা হাতলসহ। এক হাতে হাতল ধরে সিঁড়ির একমাত্র বেরিয়ে থাকা ধাপটায় পা রাখল বিল্লাহ, অন্যহাতে একটা সুটকেস। ওর দেহের ভারে শক্তিশালী স্প্রিং ফিট করা সিঁড়িটা মাটির দিকে নামতে শুরু করল সড় সড় করে।

ধাপের ওপর থেকে পা না সরিয়ে ঝুঁকে সুটকেসটা মাটিতে রাখল বিল্লাহ, তারপর নেমে পড়ল। এক হাতে টেনে ধরে রেখেছে সিড়ির হাতল, যাতে ভারশূন্য হয়ে পড়ায় স্প্রিঙের টানে। উঠে না যায়। সবাই নেমে এলে হাতল ছেড়ে দিল বিল্লাহ, সাঁ করে উঠে গেল সিঁড়িটা, নাগালের বাইরে চলে গেল।

মুভি হাউস ও ডিপার্টমেন্ট স্টোরের মাঝখানের ফাঁকায়। অন্ধকারে দাঁড়িয়ে আছে ওরা। সামনের কমপ্লেক্সে লোকজন, গাড়িঘোড়ার আসা-যাওয়া, ব্যস্ততা দেখতে পাচ্ছে ওরা পরিষ্কার, কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছে না কেউ। অবশ্য থিয়েটার এবং স্টোর, দুটোরই কোণে, রাস্তার দিকের প্রান্তে বাঁকানো পাইপের মাথায় জোরাল আলো জ্বলছে। পিছনে শেড আছে বলে এদিকে আসছে না আলো। মাত্র কয়েক গজ সামনে গিয়ে বাঁয়ে ঘুরলেই বুইকের কাছে পৌঁছে যেতে পারে ওরা। ডিপার্টমেন্ট স্টোরের সামনের জেনারেল পার্কিং লটে রয়েছে ওটা।

 বাঁ হাতে একটা সুটকেস তুলল বিল্লাহ, আরেকটা ভরল বা। বগলের তলায়। ডান হাতে শোভা পাচ্ছে তার ভয়ঙ্কর দর্শন এক লুগার। আমি আগে যাই, মাসুদ ভাই, বলল সে। বুটে রেখে। আসি মালপত্র।

দাঁড়াও। আমিও যাব। রানা নিল একটা সুটকেস আর। নাদিরার ব্রিফকেস। ফয়েজ, তুমি আর নাদিরা অপেক্ষা করো। আমরা আসছি।

সতর্ক পায়ে গলিটা পেরিয়ে দুই বিল্ডিঙের মুখের কাছে এসে দাঁড়িয়ে পড়ল ওরা। গলা বাড়িয়ে উঁকি দিল বায়ে। মাত্র দশ গজ দূরে দাঁড়িয়ে আছে ওদের বুইক রিভেরা। তার আরও গজ দশেক। ওপাশে, চার-পাঁচটা গাড়ির আড়ালে দেখা গেল পাশাপাশি দুটো। প্রকাণ্ড কালো গাড়ি। রবার্টোর গাড়ি। দাঁড়িয়ে আছে নিশ্চল। ভেতরটা ফাঁকা, নেই কেউ। এগোল ওরা, বেরিয়ে এল উজ্জ্বল আলোয় আলোকিত ওয়াণ্ডারল্যাণ্ডের সামনের খোলা প্রান্তরে।

চেরিব্লসমের প্রবেশ পথের ওপর সতর্ক নজর রেখে দ্রুত পায়ে বুইকের পিছনে এসে দাঁড়াল ওরা। বুট খুলে ঝটপট ভেতরে ঢোকাল বোঝা চারটে, লাগিয়ে দিল বুটের ডালা। ড্রাইভিং সীটে উঠে বসল মাসুদ রানা। নিয়ে এসো ওদের তাড়াতাড়ি।

পা চালাল বিল্লাহ। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে দুহাতে দুই বোঝা নিয়ে বেরিয়ে এল সে কানা গলি থেকে। তার পিছনে ভীত সন্ত্রস্ত নাদিরা, সবশেষে ফয়েজ। হাতে অবশিষ্ট সুটকেসটা রয়েছে তার। পেভমেন্টে উঠে কয়েক পা এগিয়েই দীর্ঘদেহী এক লোকের সঙ্গে ধাক্কা খেলো বিল্লাহ। বিড় বিড় করে ক্ষমা চেয়ে তার সামনে থেকে সরে গেল ও। কিন্তু লোকটা নড়ল না। চোখ কুঁচকে পালা করে দেখছে ওদের। ব্যাপারটা লক্ষ করে অ্যাঁতকে উঠল মাসুদ রানা, দেখামাত্র বুঝেছে, লোকটা রবার্টোর সেলসম্যানদের একজন।

লম্বা। গায়ে টপকোট, মাথায় চওড়া কিনারাওয়ালা ফেডোরা হ্যাট। স্টোর থেকে বেরিয়ে আসছিল লোকটা, হাতে এক প্যাকেট সিগারেট ও একটা বীয়ারের ক্যান। একটু দেরিতে হলেও, রানার মত ফয়েজও টের পেল বিপদটা, থমকে গেল সে। হঠাৎ যেন সংবিৎ ফিরে পেল লোকটা। সিগারেট, বীয়ার ফেলে চট করে ডান হাত টপকোটের পকেটে সেঁধিয়ে দিল, মুখ দিয়ে দুর্বোধ্য একটা আওয়াজ বেরিয়ে এল তার। পলকে বের করে ফেলেছে সে একটা কোল্ট।

এক লাফে ওদের আর লোকটার মাঝখানে বাধা হয়ে দাঁড়াল ফয়েজ, সুটকেসটা দুহাতে বুকের সামনে বর্মের মত ধরে ষাড়ের মত ছুটে গেল লোকটার মাঝে। বিল্লাহ, সাবধান! বলেই ঝাপ দিল সে। একই মুহূর্তে ফয়েজকে লক্ষ্য করে গুলি করল লম্বা, প্রচণ্ড কড়াক! শব্দে অ্যাঁতকে উঠল পুরো কমপ্লেক্স। মৃদু ধাতব। একটা আওয়াজ উঠল, সুটকেসের নরম চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে বুলেটটা, বাধা পেয়েছে সোনার স্কুপে।

বুনো শুয়োরের মত ঘোৎ করে উঠল ফয়েজ প্রচণ্ড রাগে। দাঁতের ওপর থেকে ঠোঁট সরে গেছে। ওদিকে দুই বোঝা এক হাতে নিয়ে অন্যহাতে কোমর জড়িয়ে ধরে নাদিরাকে কাখে লটকে। তীরবেগে গাড়ির দিকে ছুট লাগিয়েছে বিল্লাহ। পলকে দূরত্বটুকু পেরিয়ে গেল সে। অন্যদিকে এক পা বাইরে বের করে, হাতে ওয়ালথার ধরে আকস্মিক আপদটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মাসুদ রানা। উদ্বিগ্ন। খুব সহজ একটা টার্গেট, কিন্তু ফয়েজের। গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বলে গুলি করতে সাহস হচ্ছে না।

ছোট একটা লাফ দিয়েই সুটকেসসমেত লম্বার ঘাড়ে চড়াও হলো ফয়েজ অসুরের শক্তি নিয়ে। আগের মতই বর্ম হিসেবে বুকের সামনে ধরে রেখেছে সে ওটা। টলে উঠল লোকটা, পরমুহূর্তে আক্রমনকারীর দেহের ভারে হুড়মুর করে পরে গেল চিত হয়ে, তার অজান্তেই আঙুলের চাপ লেগে বেরিয়ে গেল দ্বিতীয় গুলি। সোজা আকাশের দিকে ছুটল ওটা।

পেড়ে ফেলেই লোকটার বুকের ওপর চেপে বসল প্রাক্তন হেভিওয়েট বক্সার। বাঁ হাতে নারকেল এ্যাতলানো প্রচণ্ড এক ঘুসিতে নাকমুখ সমান করে দিল তার পেভমেন্টের সঙ্গে। অসহ্য। যন্ত্রণায় গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল লম্বা, হাত থেকে ছুটে গেছে আগ্নেয়াস্ত্র। দুহাতে সুটকেস তুলল ফয়েজ, ওটা দিয়ে ভয়ঙ্কর। এক আঘাতে কপাল এক ইঞ্চি ভেতরে দাবিয়ে দিল তার। মৃদু। গোঙানি বেরিয়ে এল লোকটার গলা দিয়ে, পর মুহূর্তে থেমে গেল সে চিরতরে। মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে ঘটে গেল এত কিছু। রাগের মাথায় আবার সুটকেস তুলল ফয়েজ, এই সময় পায়ের শব্দ পেল। ধুপ ধাপ পা ফেলে ছুটে আসছে কয়েকজন।

গুলির শব্দে হোটেল থেকে বেরিয়ে এসেছিল আরও দুই টপকোট। এপাশের দৃশ্য দেখে মুহূর্তের জন্যে থমকে গিয়েছিল তারা, তারপরই কোটের প্রান্ত উড়িয়ে ঝড়ের বেগে ছুটে আসতে শুরু করল। দুটোরই ডান হাত বা হাতের চেয়ে আট ইঞ্চি লম্বা। ফয়েজ! চাপা কণ্ঠে হাঁকল মাসুদ রানা। চলে এসো! বলেই পিস্তল তুলল ও। ছুটতে ছুটতেই সামনের টপকোট অস্ত্র তুলে ফেলেছে, গুলি করতে যাচ্ছে লোকটা ফয়েজকে।

দুপ!

সোজা তার মাথায় গিয়ে বিদ্ধ হলো রানার ছোড়া গুলিটা। সুতোয় বাঁধা পুতুলের মত হাস্যকর ভঙ্গিতে লাফিয়ে উঠেই আছড়ে পড়ল লোকটা, হাতের আগ্নেয়াস্ত্র খসে গেছে। শান বাঁধানো পেভমেন্টে খটাখট আওয়াজ তুলে কয়েক গজ এগিয়ে গিয়ে থেমে পড়ল ওটা। সঙ্গীর অবস্থা চাক্ষুস করে ঘাবড়ে গেল অন্যজন, ঝপ করে বসে পড়ল পথের ওপর।

পুরো এলাকা কাঁপিয়ে দিয়ে ব্যাক করল বুইক রিভেরা, কয়েক গজ পিছিয়ে এসে তীব্র একটা ঝাঁকি খেয়ে দাঁড়িয়ে পড়ল। পরমুহূর্তে চিতার মত লাফ দিল সামনে, ঘুরেই বড় রাস্তার দিকে। ছুটল তীরবেগে। একেবারে শেষ মুহূর্তে চেরিব্লসমের আলোকিত প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে থাকা রবার্টো গার্সিয়ার ওপর চোখ পড়ল মাসুদ রানার। কোন রকম চাঞ্চল্য নেই তার মধ্যে। ওদের ধাওয়া করার ব্যস্ততা নেই।

দুই কোমরে হাত রেখে স্থির চোখে এদিকেই তাকিয়ে আছে লোকটা। প্রশস্ত ঢালু কাঁধ, অসম্ভব চওড়া বুক। দাঁড়ানোর মধ্যে রাজকীয় একটা ভাব আছে মানুষটার। পিনস্ট্রাইপড ভেস্টেড সুট

পরে আছে রবার্টো, গলায় বো টাই। মাথায় বসানো রয়েছে। দামী ব্রিটিশ বাউলার হ্যাট। গাড়ি বাঁক নেয়ার সময় স্থির চোখে। একবার নাদিরা, আরেকবার মাসুদ রানাকে দেখল রবার্টো। সরাসরি ওদের চোখে চোখ রেখে। ভাবের লেশমাত্র নেই সে। দৃষ্টিতে। চোখ দুটো যেন কোন মূর্তির, পাথুরে চোখ।

গায়ের মধ্যে শির শির করে উঠল মাসুদ রানার। মনে হলো কপাল ভেদ করে ওদের মগজে সেঁধিয়ে গেছে বুঝি রবার্টোর। দৃষ্টি। কি ভাবছে ওরা, সব যেন দেখতে পাচ্ছে লোকটা। হঠাৎ কেমন খটকা লাগল যেন মাসুদ রানার। ব্যাটা কি হাসল শেষ মুহূর্তে? হ্যাঁ, তাইতো! কেন হাসল রবার্টো? কি অর্থ হতে পারে। হাসিটার? মনে হলো যেন ব্যঙ্গ করল ওদের লোকটা। যেন বোঝাতে চাইছে, পালিয়ে যাবে কোথায় তোমরা? কত দূরে?

<

Super User