নিউ ইয়র্ক।

ওয়েস্ট এইটিসেভেনথ স্ট্রীট। সকাল এগারোটা। একটি ট্যাক্সিক্যাব এসে দাঁড়াল পেভমেন্ট ঘেঁষে। ভেতর থেকে বেরিয়ে এল দীর্ঘদেহী এক যুবক। চোখা চেহারা। গাল দুটো সামান্য। চাপা। মাথা ভর্তি ঘন কালো চুল, সিঁথি করে অ্যাঁচড়ানো। নাকের নিচে চওড়া গোঁফ। বাঁ গালে বড় একটা লাল অ্যাঁচিল। চোখ দেখলে নিষ্ঠুর নিষ্ঠুর মনে হয় যুবককে। ক্রীম রঙের ট্রাউজার ও টকটকে লাল স্পাের্টস শার্টে দারুণ লাগছে। মাসুদ রানা তার নাম। কাঁধে ছোট একটা ট্র্যাভেলিং ব্যাগ ঝুলছে ওর।

ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিল রানা। অনিশ্চিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাল, মনে হলো কিছু খুঁজছে। প্রায় আধ ঘণ্টা ধরে এগলি ও-গলি করে বেড়াল ও। অবশেষে ব্রডওয়ে এবং ওয়েস্ট এণ্ডের মাঝামাঝি ওয়েস্ট নাইনটি ফোর্থ স্ট্রীটে পেয়ে গেল যা খুঁজছিল। বড় রাস্তা থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে বেশ। পুরানো একটা চোদ্দ তলা ভবন। হোটেল। হোটেল হার্ডিং।

ভেতরে ঢোকার মুখে দেয়ালে ছোট করে লেখা হোটেলের নামটা কোন এককালে নিশ্চয়ই তাই ছিল। এখন অন্য রকম হয়ে গেছে। শেষের আইএনজি তুলে ছোট্ট একটা ড্যাস দিয়ে ওএন লিখে রেখেছে কে যেন। হবে হয়তো দুষ্ট ছেলেপিলের কাজ।  দেখলে বোঝা যায় অতীতে ভালই চলত হার্ডিং ওরফে হার্ড-অন। দৃঢ় পায়ে লবিতে এসে ঢুকল মাসুদ রানা। ভেতরের নানান তরল ও কঠিন পদার্থের মিলিত দুর্গন্ধে মুহূর্তে চোখে পানি এসে গেল ওর। অতিথিদের জন্যে লবিতে একটা চেয়ারও রাখা নেই। আছে। কেবল কলম্বাস আমলের একটা লম্বা ডেস্ক, তার পিছনে একটা চেয়ার, এবং পাখির খাঁচার মত একটা খাঁচা, যা দেখে মাসুদ রানাকে অনেক কষ্টে বুঝে নিতে হলো ওটা আসলে এলিভেটর। সেলফ সার্ভিস এলিভেটর।

ডেস্কের ওপাশে বসা মানুষটির দিকে নজর দিল মাসুদ রানা। জীবন্ত এক কঙ্কাল যেন। কাগজের মত পাতলা চামড়া লেপটে আছে হাড়ের সঙ্গে। এত শুকনো মানুষ জীবনে এই প্রথম দেখল ও। ঘাড় নিচু করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খবরের কাগজ পড়ছে লোকটা। এমনভাবে গ্লাসটা ধরেছে সে, দেখলে মনে হয় জিনিসটার ওজন মনখানেক হবে।

রানার প্রশ্নের উত্তরে আশ্চর্যরকম চড়া কণ্ঠে আউড়ে গেল জিন্দা লাশ, ফাইভ আ ডে, থার্টি আ উইক, আ হান্ড্রেড আ মানথ। থার্টি শোনাল, থােয়িটি, হান্ডে আনডার্ট আর মানথ মানট।

অ্যাটাচড বাথ হতে হবে কিন্তু।

কাঁচা চিবিয়ে খাওয়ার দৃষ্টিতে মাসুদ রানাকে দেখল মানুষটা। সে কথা আগে বলতে বেধেছিল কোথায়? সাত ডলার রোজ, হাপ্তা চল্লিশ, মাস একশো ত্রিশ, চলবে?

রুমটা দেখতে চাই।

পিছনের দেয়ালে ঝোলানো হুক বোর্ড থেকে একটা চাবি খসিয়ে নিল জিন্দালাশ, কাউন্টারের ওপর দিয়ে জোর এক ঠেলায় পাঠিয়ে দিল রানার দিকে। সময় মত রানা ক্যাচ না ধরলে নির্ঘাত লবির মাঝ পর্যন্ত উড়ে যেত চাবি। রুম সাতশো তিন। ক্রস। ভেন্টিলেশন। ধোঁয়া চাদর আর তোয়ালে সরবরাহ করা হবে প্রতি হপ্তায় একবার করে।

কাউন্টারে কনুইয়ের ভর চাপিয়ে অপেক্ষা করতে লাগল মাসুদ রানা। একটু আগে মহাশূন্য অভিযানে গেছে এলিভেটর, ওটার। সফল প্রত্যাবর্তনের প্রতীক্ষায়। এক সময় নামল ওটা, দুরু দুরু বুকে পায়ে পায়ে এগোল রানা। অস্ফুটে দোয়া-দরূদ পড়ছে। নানা রকম অশ্রুতপূর্ব কাতর ধ্বনি, সামনে-পিছনে দোল আর ক্রমাগত ঝাঁকি খেতে খেতে ওকে নিয়ে রওনা হয়ে গেল খাঁচা।

তিন তলা অতিক্রম করার সময় করিডর দিয়ে ভেসে আসা নারীকণ্ঠের বিকট এক চিৎকার শুনে চমকে উঠল মাসুদ রানা। মনে হলো নিশ্চয়ই কেউ ছুরি মেরেছে মেয়েটিকে, নয়তো তার প্রসব বেদনা উঠেছে। পাঁচ তলায় ফুল ভলুম দিয়ে অ্যাসিড রক শুনছে কেউ সিডি প্লেয়ারে। এত প্রচণ্ড আওয়াজ উঠছে ড্রাম বিটের যে শক্ ওয়েভের ঠেলায় খাঁচার কাপাকাপি আরও বেড়ে গেল।

 সাতশো তিন নম্বর রুমটা সাত তলার করিডরের একেবারে পুব মাথায়। আয়তন পনেরো স্কয়ার ফুট। সিঙ্গল খাট, ড্রেসিং টেবিল, একটা গদিমোড়া আর্মচেয়ার। একটা খুদে নড়বড়ে রাইটিং টেবিল, সঙ্গে কাঠের চেয়ার এবং একটা ক্লজিট, এই হলো আসবাব এ রুমের। বিছানায় চাদর নেই, চিমসে মার্কা ম্যাট্রেস যেটা আছে, নিচের জিন্দালাশের মতই প্রায় স্বাস্থ্য তার। আয়নায়  চেহারা দেখা দুষ্কর, অসংখ্যবার রং করার ফলে বাথরুমের দরজা এত পুরু হয়ে গেছে যে সর্বশক্তি ব্যয় করেও লাগানো যায় না। কমোড, ওয়াশ বেসিন ইত্যাদির অবস্থা অবর্ণনীয়।

চার দেয়ালে মাকড়সার জালের মত ফাটল। খাবলা খাবলা চলটা উঠে গেছে রঙের। পায়ের তলায় কার্পেট আছে ঠিকই, তবে ওপরদিকের লোম প্রায় উজাড়। সর্বত্র দাঁত বের হয়ে আছে বাদামী রঙের চটের ব্যাকিং। অসহায়ের মত এদিক ওদিক তাকাল মাসুদ রানা। এত দুঃখও ছিল কপালে! নিচে নেমে এল ও।

রুমটা নিচ্ছি আমি।

কতদিনের জন্যে?

ঠিক নেই। এক হপ্তা, এক মাস বা এক বছর, কাঁধ ঝাঁকাল মাসুদ রানা। আগে থেকে নিশ্চিত হওয়ার উপায় নেই।

গভীর সন্দেহ ফুটল জিন্দালাশের কোটরাগত কুতকুতে চোখে। কি করা হয়? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল সে।

পকেট কাটা হয়। রানাও গম্ভীর।

পুলিসী ঝামেলার কোন আশঙ্কা আছে?

পাগল! আমি পুলিসের বাবা! বারো বছর পকেট কাটছি, ধরা পড়িনি একদিনও। পড়বও না।

ভাল। এক হপ্তার ভাড়া অগ্রিম দিতে হবে।

বিনা বাক্য ব্যয়ে পকেটে হাত ভরে দিল মাসুদ রানা।

মেয়ে নিয়ে রাত কাটানো যাবে না। জোরে জোরে গানবাজনা শোনা নিষেধ। পার্টি দেয়া চলবে না। ড্রাগস, হার্ড বা পট স্মোকিং, কোনটাই চলবে না। আরেক দিকে তাকিয়ে রীডিং পড়ে গেল লোকটা।

আমি রাজি। গুণে গুণে চল্লিশ ডলার বের করে দিল মাসুদ রানা। মানি রিসিট চাইল। আবার কাঁচা চিবিয়ে খাওয়ার চাউনি দিল জিন্দালাশ। ও-ও পাল্টা চোখ দেখাল এবার। ফলে ইচ্ছের বিরুদ্ধে হলেও দুমিনিট পর একটা রসিদ ধরিয়ে দিল লোকটা রানার হাতে। হার্ড-অনের রেজিস্ট্রেশন কার্ডে সই করল রানা। নাম লিখল প্যাট্রিক কার্নি।

বেরিয়ে এল ও হোটেল ছেড়ে। ট্যাক্সি নিয়ে রওনা হলো হাইওয়ে সুপার মার্কেট। সেখান থেকে দুই ক্যান অ্যারোসল, র্যাট। রিপেলেন্ট পাউডার, সাবান-শ্যাম্পু, চাদর-ততায়ালে, এক হালি করে শার্ট-প্যান্ট, আণ্ডারওয়্যারসহ টুকিটাকি আরও অনেক কিছু। কিনল মাসুদ রানা। দুপুর গড়িয়ে যেতে বসেছে ততক্ষণে। খিদেয় চো চো করছে পেট। কিন্তু ব্যাপারটাকে পাত্তা দিল না ও। ফিরে এল হোটেলে।

প্রায় এক ঘণ্টা খরচ করে রুমটাকে মোটামুটি বাসযোগ্য করে। তুলল মাসুদ রানা। সারা ঘরে, বাথরুমে অকৃপণ হাতে অ্যারোসল। প্রে করল। দরজার সামনে ছড়িয়ে রাখল বেশ খানিকটা র্যাট রিপেলেন্ট। যদিও এ পর্যন্ত উঁদুর চোখে পড়েনি, কিন্তু ওর বদ্ধমূল ধারণা, এত সুন্দর উপযুক্ত জায়গায় ইঁদুর না থেকেই পারে না। কাজ সেরে আচ্ছাসে সাবান-শ্যাম্পু মেখে গোসল করল সে। তৈরি হয়ে বেরিয়ে পড়ল পেট ঠাণ্ডা করতে। ব্রডওয়ের এক পরিচিত রেস্টুরেন্টে খাওয়ার পাট চুকাল ও। তারপর এক কাপ কফি নিয়ে ভাবতে বসল।

তিনদিন আগে নাদিরাকে নিয়ে নিউ ইয়র্ক পৌঁছেছে মাসুদ রানা। আসার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে, পথে বসাবে ও গার্সিয়াকে। চোরের ওপর বাটপারি করবে, স্রেফ ডাকাতি করবে ওর দোকানে। ঢিলের বদলে পাটকেল খেতে হবে মাফিয়া বাবাজীকে। সম্পদ হারানোর ব্যথা হাড়ে হাড়ে তাকে টের পাওয়াবে মাসুদ রানা। কিন্তু কাজটা ছেলেখেলা নয়, তাই খুব সাবধানে এগোচ্ছে ও।

পৌঁছেই এখানকার এক ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধুর সাহায্যে গত কয়েক বছরে আমেরিকায় যত বড় ধরনের জুয়েল রবারির ঘটনা ঘটেছে, তার প্রায় সবগুলোর বিস্তারিত বিবরণ জোগাড় করেছে। মাসুদ রানা। এক কুড়ি বিস্তারিত রিপোর্ট। সব মিলিয়ে ফাইলটা হয়েছে দশাসই। একবার করে পড়েছে ও সবগুলো। একটা ব্যাপার কেমন সন্দেহজনক মনে হয়েছে রানার ওগুলো পড়ে। প্রায় সব কটা ডাকাতিই একই কায়দায় সংঘটিত হয়েছে, প্রায় একই টেকনিক ব্যবহার করেছে ডাকাতরা।

এখানকার রানা এজেন্সির চীফ শওকত জানে কেন নিউ ইয়র্ক এসেছে মাসুদ রানা। আর জানে শেখ জাবের আল উবায়েদের নাতনী নাদিরা। অন্যরা জানে না। প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ, এবার সবাইকে জানাবে মাসুদ রানা। এবং আগামীকাল গার্সিয়ার দোকানটা দেখতে যাবে নাদিরাকে সঙ্গে নিয়ে। তারপর হাত দেবে মূল কাজে। কফি শেষ করে উঠল মাসুদ রানা। মাফিয়াকে আণ্ডার এস্টিমেট করে না ও, তাই রানা এজেন্সিতে থাকার ঝুঁকি এড়াবার জন্যে হোটেলে এসে উঠেছে। গত তিনদিন ছিল হিলটনে। আজ চেহারা পাল্টে এসে উঠেছে হার্ড-অনে। অপারেশন শেষ না করা পর্যন্ত এখানেই থাকবে ও।

লবিতে আরও তিন বোর্ডারের সঙ্গে এলিভেটরের অপেক্ষায়। দাঁড়িয়ে আছে মাসুদ রানা, এমন সময় বিশ-বাইশ বছরের একটি মেয়ে এসে দলে যোগ দিল। লালচে সোনালী রঙের চুল কাঁধ পর্যন্ত লম্বা তার। পরনে খাটো স্কার্ট। টাইট ব্লাউজ। পায়ে তিন। ইঞ্চি উঁচু হিল। মুখে কড়া মেকআপ। তাকে অহেতুক এর-ওর দিকে তাকিয়ে হাসতে দেখে সবাই বুঝল, মেয়েটি বারবণিতা। দেহের তুলনায় তার বুক আর নিতম্ব বেশ ভারি।

মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল মাসুদ রানা, ফিক করে হেসে উঠল মেয়েটি ওর চোখে চোখ রেখে। জাস্ট মুভ ইন?

মাথা দোলাল ও।

ওয়েল কাম টু হার্ডিং, আবারও অহেতুক গা দুলিয়ে হাসল সে। সম্ভবত ওর চেহারা, পোশাক আকর্ষণ করেছে তাকে। কোন ফ্লোর?

সেভেনথ।

সত্যি? আমিও। সাতশো পাঁচ নম্বর রুম। কোন প্রয়োজন। পড়লে দ্বিধা করবেন না, সরাসরি চলে আসবেন।

নিশ্চই! সৌজন্যের হাসি ফুটল মাসুদ রানার মুখে। ধন্যবাদ।

পাশ থেকে কে যেন কনুই চালাল ওর পাজরে। ঘুরে তাকাল রানা। এক নিগ্রো যুবক। চোখাচোখি হতে একটা চোখ টিপল যুবক। আমাকে আমন্ত্রণ করলে প্রয়োজন পড়ার অপেক্ষায় থাকতাম না, একটা বানিয়ে হাজির হয়ে যেতাম ওর ঘরে, নিচু। কণ্ঠে বলল সে। এতই নিচু কণ্ঠে যে অন্যরাও পরিষ্কার শুনতে পেল।

মেজাজ খিচড়ে গেল মাসুদ রানার। কিন্তু সামলে নিল। মুখ ঘুরিয়েই খাঁচাটাকে হাঁ করে থাকতে দেখে ঢুকে পড়ল ভেতরে। অন্যদের সঙ্গে মেয়েটিও উঠল। থেকে থেকেই রানাকে দেখছে সে, হাসছে মুখ টিপে। সাত তলায় নামল ওরা, নিগ্রো যুবকটিও নামল। হাত নেড়ে মাসুদ রানাকে টা-টা জানাল মেয়েটি, নিতম্বে ঢেউ তুলে চলে গেল নিজের রুমের দিকে।

 সেদিকে খেয়াল নেই মাসুদ রানার। করিডরে পা রেখেই থেমে পড়েছে। বায়ে করিডরের প্রান্তে ওর রুমের দরজা হাঁ করে খোলা। আশ্চর্য! পরিষ্কার মনে আছে বেরোবার সময় দরজায় তালা মেরে গিয়েছিল রানা। তাড়াতাড়ি এগোল ও। মোটা, বয়স্ক এক মহিলা দাঁড়িয়ে আছে রুমের মাঝে। চোখে হতভম্ব দৃষ্টি, এদিক-ওদিক তাকাচ্ছে। হ্যালো!

চমকে ঘুরে তাকাল মহিলা। ওহ্! মিস্টার কার্নি, স্যার?

হ্যা!

আমি ক্লারা, হাউসকীপার। এসেছিলাম রুম গোছাব বলে, কিন্তু…।

 পাঁচ ডলারের একটা নোট মহিলার হাতে গুঁজে দিল মাসুদ রানা। অনেক ধন্যবাদ, ক্লারা। ও কাজ আমি নিজেই সেরে ফেলেছি।

নোটটা দেখে চোখ উজ্জ্বল হয়ে উঠল ক্লারার। থ্যাঙ্কস, সানি। গড ব্লেস। যখন যা লাগবে আমাকে বলবে, কেমন?

বলব।

আরেক পশলা চওড়া হাসি দিয়ে বেরিয়ে গেল মহিলা। দরজা বন্ধ করে দিল রানা। ছিটকিনি লাগিয়ে সিকিউরিটি চেইনের দিকে হাত বাড়াল। আবিষ্কার করল, চেইন আছে ঠিকই, কিন্তু যার ভেতর ঢোকানো হয় তার প্রান্ত, সেই পট নেই। কি আর করা! হার্ড-অন যখন। কাপড় পাল্টাল মাসুদ রানা, তারপর পেপার। কাটিঙের ফাইলটা ব্যাগ থেকে বের করে উঠে পড়ল বিছানায়।

 চোখ বুলিয়ে যেতে লাগল কাহিনীগুলোর ওপর। প্রথমবার। শুধুই চোখ বোলাল মাসুদ রানা, তারপর ছেড়ে ছেড়ে পড়ে গেল সবগুলো। এরপর আরও আধ ঘণ্টা ব্যয় করল কোনটা কোনটা ওর বিশেষ কাজে আসবে, তা বাছাইয়ের পিছনে। সবশেষে পাঁচছয়টা ঘটনার পেপার কাটিং বাতিল করে দিল রানা। বাকি রইল। চোদ্দটা।

চোদ্দটা জুয়েলারি স্টোর ডাকাতির রোমহর্ষক কাহিনী। গত। তিন বছরের মধ্যে ঘটেছে ডাকাতিগুলো, এর মধ্যে দুটো ঘটেছে। নিউ ইয়র্কের ডায়মণ্ড ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ফর্টি সেভেনথ স্ট্রীটে। এ দুটোই সবচেয়ে বড় ঘটনা, কয়েক কোটি ডলারের জুয়েলারি লুটে নিয়ে গেছে ডাকাতরা। অন্যগুলো ঘটেছে শিকাগো, বিভারলি হিলস, ডালাস, আটলান্টা, মায়ামি, ডেনভার প্রভৃতি জায়গায়।

এগুলোর মধ্যে মাত্র একটার মোকাবেলা করতে পেরেছে। পুলিস। পাকড়াও করতে সক্ষম হয়েছে অপরাধীদের। অন্যগুলোর সত্যিই কি কোন সুরাহা করতে পারেনি? আনমনে ভাবল মাসুদ রানা। একটা সিগারেট ধরাল। হয়তো পেরেছে, অনেক দেরিতে। যখন ঘটনাটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে পত্রিকাওয়ালারা, কেউ ধরা পড়ে থাকলে আগের মত গুরুত্ব দিয়ে প্রথম পাতায় ছাপেনি। ছেপেছে হয়তো চল্লিশ কি পঞ্চাশ পাতায়, ছোট্ট করে। যে কারণে সেগুলো সংগ্রহ করতে পারেনি মাসুদ রানা। পারার কথাও নয়।

আবার ফাইলে মন দিল ও। আবিষ্কার করল, চোদ্দটা ডাকাতির এগারোটাই সংঘটিত হয়েছে প্রকাশ্য দিনের আলোয়, বাকি তিনটে রাতে। রাতে কম হওয়ার কারণও অবশ্য আছে। রাতে এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা স্বভাবতই খুব কঠোর। নিকটস্থ পুলিস স্টেশন বা কোন প্রাইভেট সিকিউরিটি এজেন্সির সঙ্গে ইলেক্ট্রনিক অ্যালার্মিং ব্যবস্থা থাকে এদের। দরজা ভেঙে বা আর কোন উপায়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হলে মুহূর্তে খবর পৌঁছে যায় জায়গামত। যে কারণে দিনেই সুবিধে।

যে একটা ঘটনার কিনারা করতে পেরেছে পুলিস, সেটি ছিল রাতের, দিনের নয়। দিনে সংঘঠিত সবগুলোতেই শতকরা একশো ভাগ সফল হয়েছে অপরাধীরা। স্কি মাস্ক অথবা মোজা মাথায় পরে নানান রকম ছদ্মবেশ নিয়ে কাজে নামে ওরা। মাথায় পরচুলা, মুখে দাড়ি-গোঁফ থাকে। আরও অনেক সতর্কতা অবলম্বন করে ওরা যাতে কেউ চিনে ফেলতে না পারে।

আবার পড়তে শুরু করল রানা বিবরণগুলো। এবার ভাল করে খুঁটিয়ে খুঁটিয়ে। দরজায় নকের শব্দে মুখ তুলল ও, কে?

আমি। আপনার প্রতিবেশী, বলল একটা মেয়ে কণ্ঠ।

মুচকে হেসে বিছানা থেকে নেমে পড়ল রানা। তাড়াতাড়ি খুলে দিল দরজা।

ভেতরে ঢুকল সেই মেয়েটি। হাসছে, তবে আগের মত গা দুলিয়ে নয়।

হাসল রানাও। দেখল তাকে আপাদমস্তক। একদম নিখুঁত হয়েছে। প্রথমে চিনতেই পারিনি।

যাক, স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নাদিরা। পাস করেছি তাহলে!

বোসো।

আর্ম চেয়ারটা খাটের কাছে টেনে নিয়ে এসে বসল মেয়েটি। মাসুদ রানা বসল খাটে। কি করছিলেন?

পেপার কাটিংগুলোয় চোখ বোলাচ্ছি।

জুয়েল রবারি?

হ্যাঁ।

আনমনা হয়ে পড়ল নাদিরা। আপনাকে বোধহয় বড় রকম ঝামেলায় ফেলে দিলাম।

মোটেই না। তোমার নানা আমার বসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কাজেই তার নৃশংস হত্যাকাণ্ড এবং জিনিসগুলোর একটা বিহিত করা আমি কর্তব্য বলে ধরে নিয়েছি।

কিন্তু গার্সিয়ার যে পরিচয় আপনার মুখে শুনেছি, তাতে ভয় ধরে গেছে। যদি কোন ঝামেলা হয়ে যায়?

হবে না। মনে জোর রাখো।

কবে কাজ সারবেন ঠিক করেছেন?

এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। অনেক কিছু জানতে বাকি এখনও, অনেক কিছু বোঝা বাকি রয়ে গেছে।

<

Super User