পয়েন্ট থ্রী এইট ওয়ালথার পি.পি.কে-র বিরতিহীন বিস্ফোরণের আওয়াজে কাপছে আণ্ডারগ্রাউণ্ড শূটিং গ্যালারি। টেক্সচারড় দেয়াল শুষে নিচ্ছে আওয়াজ, ফলে প্রতিধ্বনি উঠছে না, তবে হালকা ধোঁয়া ও করডাইটের গন্ধে একটু একটু করে ভারি হয়ে উঠছে বদ্ধ। রুমটার পরিবেশ। পুরো এক ক্লিপ গুলি শেষ করে থামল মাসুদ রানা। ইয়ার প্রটেক্টর নামিয়ে ওপরে তাকাল। চার দেয়ালের চারটে বড় এগজস্ট ফ্যান টেনে বের করে দিচ্ছে কটুগন্ধি ধোঁয়া।

মাসুদ রানা যেখানে দাড়িয়ে, গ্যালারির সে অংশ পুরোপুরি। অন্ধকার। ও প্রান্তে, যেখানে ওর টার্গেট, সেখানে আছে আলো। তবে এতই অল্প যে থাকা না থাকা দুইই সমান। জুতোর আওয়াজ শুনে সামনে তাকাল মাসুদ রানা। এগিয়ে আসছে বি.সি.আই-এর টেকো ইনস্ট্রাক্টর। আবছা আলোয় লোকটার মুখে হাসি দেখতে পেল ও। দুহাতে হার্ডবোর্ডের তৈরি দুটো। মানব-টার্গেটের কাঠামো ধরে আছে ইনস্ট্রাক্টর।

অবিশ্বাস্য! রানার সামনে এসে দাঁড়াল লোকটা। হাসি আগের থেকে চওড়া হল আরও। এবারও হারিয়ে দিয়েছেন আপনি আমাকে। তবে আমি এখনও বেঁচে আছি, হাসপাতালে। মৃত্যুর সাথে লড়ছি, আর আপনি মরে গেছেন। এই যা সান্তনা।

মৃদু হাসি ফুটল মাসুদ রানার মুখে। কোন মন্তব্য না করে পিছিয়ে এল ও, একটা ডেস্কের পাশে দাঁড়াল। হুড পরানো একটা টেবিল ল্যাম্প আছে ওটার ওপর, জ্বেলে দিল সেটা। টার্গেট দুটো ডেস্কের ওপর শুইয়ে দিল টেকো। এই দেখুন, বলল সে। কিভাবে নিজের কলজে নিজে ছেদা করেছেন আপনি।

দেখল মাসুদ রানা। ওর নিজের টার্গেটের বুকের বাঁ দিকটা, যেখানে কালো রঙে হার্ট অ্যাঁকা ছিল, প্রায় ঝাঁঝরা হয়ে গেছে জায়গাটা চালনির মত। হার্ট তো গেছেই, স্টমাকের বাঁ দিকটাও খতম। টাক চুলকাল ইনস্ট্রাক্টর। আমি তত ভাল করতে পারিনি। নিজের টার্গেট দেখাল সে ইঙ্গিতে। হার্টে, স্টমাকে লাগাতে পেরেছি ঠিকই, তবে আপনার মত পারিনি। একটু দূরে দূরে লেগেছে।

মুখ তুলল রানা টার্গেট থেকে। চোখে প্রশ্ন। দ্রুত মাথা দোলাল ইনস্ট্রাক্টর। ভাল। খুব ভাল করেছেন আপনি।

ওয়ালথার হোলস্টারে পুরল মাসুদ রানা। চলি, কাল দেখা হবে আবার।

নিশ্চই, নিশ্চই! ওর সঙ্গে বেজমেন্ট গ্যালারির সাউণ্ডপ্রাফ দরজা পর্যন্ত এল লোকটা। সম্ভব হলে কাল আরেকটু তাড়াতাড়ি আসবেন, রানা সাহেব। আরেকটু বেশি সময় দিলে ভাল হয়। আজকাল তো আপনার দেখা পাওয়াই মুশকিল।

 ঘুরে হ্যাণ্ডশেক করল রানা ইনসট্রাক্টরের সঙ্গে। চেষ্টা করব। স্লামালেকুম।

ওয়ালেকুম আসসালাম। মাসুদ রানার প্রশস্ত পিঠে চোখ রেখে হাসিমুখে দরজা বন্ধ করে দিল লোকটা। পুরো সত্যি কথা বলেনি সে রানাকে, চেপে গেছে। খুব ভালই নয় কেবল, সবচেয়ে ভাল ফল করেছে রানা টার্গেট প্র্যাকটিসে। বেশ অনেক দিন পর গ্যালারিতে এলেও আগের মতই নির্ভুল, অব্যর্থ-লক্ষ্য আছে মাসুদ রানা। বরাবর যেমন ছিল। কিন্তু সে কথা ওকে বলা যাবে না। নিয়ম নেই। এ সব জানবেন কেবল বি.সি.আই কর্ণধার, মেজর জেনারেল (অবঃ) রাহাত খান। আর কেউ নয়। ডেস্কের ড্রয়ার থেকে মাসুদ রানার স্কোর রেকর্ড ফাইল বের করল টেকো। ওর আজকের স্কোর তুলে রাখতে হবে।

একই জিনিস নির্ধারিত ফর্মে লিখে পৌঁছে দিতে হবে রেকর্ড। সেকশনে। রাহাত খানের টেবিল ঘুরে দুপুরের আগেই। জায়গামত পৌঁছে যাবে তার রিপোর্ট। কাজ শেষ করে ফাইলটা। ড্রয়ারে রেখে তালা মেরে দিল ইনট্রাক্টর। বেজমেন্ট থেকে গ্রাউণ্ড। ফ্লোরের লিফট প্যাসেজে পৌঁছল মাসুদ রানা। ব্যস্ততম মতিঝিল। বাণিজ্যিক এলাকার এক দশ তলা ভবন এটা। এরই নয় তলার পুরোটা নিয়ে রয়েছে ন্যাশনাল ট্রেডিং কোম্পানি ওরফে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের হেড অফিস। মোট চারটে লিফট আছে এ বিল্ডিঙে। তার একটার মাথায় ঝুলছে একটা নোটিস রিজার্ভড ফর ন্যাশনাল ট্রেডিং এজেন্সি।

মৃদু শিস তুলে খুলে গেল লিফটের দরজা। ঢুকে পড়ল মাসুদ রানা। ওর গায়ে করডাইটের গন্ধ পেয়ে কুঁচকে উঠল লিফটম্যানের নাক। তবে এতে সে অভ্যস্ত। বেজমেন্ট থেকে।

সরাসরি যারা এসে লিফটে ওঠে, তাদের সবার গায়ে এ গন্ধ থাকে, জানে সে। দুহাত ট্রাউজারের পকেটে ভরে লিফটের পিছন। দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল মাসুদ রানা। ডান তর্জনী ঘুরিয়ে। বুড়ো আঙুল দিয়ে ওটার মাথা টিপছে ঘন ঘন। ব্যথা করছে। আঙুলটা। কম নয়, পুরো পাঁচটা ক্লিপ শেষ করিয়েছে টেকো আজ ওকে দিয়ে। অনেক দিন পর গ্যালারিতে যাওয়ার শাস্তি।

ফলাফল সম্পর্কে টেকোর মন্তব্যে মাসুদ রানা সন্তুষ্ট। কিন্তু তা নিয়ে অহঙ্কার নেই ওর মনে। তবে গ্যালারির আলো আরেকটু বেশি হলে ফলাফল হয়তো আরও ভাল হত, ভাবল মাসুদ রানা। কিন্তু রাহাত খানের তাতে ঘোর আপত্তি। তার ধারণা, পরিষ্কার আলোয় টার্গেট ভেদ করা কোন কাজের কাজ নয়। কাজের কাজ হচ্ছে অন্ধকারে সফল হওয়া। কাজেই সেভাবেই চলে বি.সি.আই এর শূটিং গ্যালারি।

নয় তলায় পা রেখেই মেজাজ খাট্টা হয়ে গেল মাসুদ রানার। গত দুমাস ধরে ডেস্ক ওয়ার্ক করতে করতে যাযাবর মনটা হাঁপিয়ে উঠেছে ওর। নিয়মিত নয়টা-পাঁচটা ফাইলের মধ্যে লাঙল চষা অসহ্য হয়ে পড়েছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যদি এই রুটিন থেকে মুক্তি না জোটে, দম বন্ধ হয়ে মরেই যাবে মাসুদ রানা। মাঝেমধ্যে ভাবে ও, এখনই এই অবস্থা! কয়েক বছর পর যখন ফিল্ড থেকে অবসর নিতে হবে, বাধ্যতামূলক অফিস ডিউটিতে যোগ দিতে হবে, তখন কি হবে?

নিজের অফিস রুমে ঢুকল মাসুদ রানা। ঢুকতেই ডান পাশে সুন্দর সাজানো-গোছানো ফ্রন্ট অফিস। রানার সুন্দরী ব্যক্তিগত সচিবের অফিস। ওকে দেখে মধুর হাসি উপহার দিল মেয়েটি। পরক্ষণেই হোঁচট খেলো তার হাসি, মাধুর্য দশ ডিগ্রী নেমে গেল। দাঁড়াও দাঁড়াও! কোটটা খুলতে দাও, এগিয়ে এল সে সারা অঙ্গে ঢেউ তুলে। কি বিচ্ছিরি গন্ধ! এ মা!

দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটটা হ্যাঙ্গারে ঝোলানো দেখল তার মাসুদ রানা। কোন জরুরী খবর-টবর আছে আজ?

মাথা দোলাল মেয়েটি হতাশ চেহারা করে। নেই। তবে ফাইল আছে একগাদা, রেখে এসেছি সব তোমার টেবিলে।

যন্ত্রণা! গজ গজ করে উঠল মাসুদ রানা। পা বাড়াল নিজের রুমের দিকে। চাকরি এবার ছেড়েই দিতে হবে দেখছি!

কফি? হাসি চাপল মেয়েটি।

হ্যাঁ, দাও।

নিজের ডেস্কে এসে বসল মাসুদ রানা। বাঁ দিকে পাহাড় হয়ে। আছে বাদামী ফোল্ডারের। প্রত্যেকটির ওপরে অ্যাঁকা লাল জাতীয়। প্রতীক। নিচে লেখাও টপ সিক্রেট। বিরক্ত চেহারায় ওপরের ফোল্ডারটা খুলল রানা। একটা ডানহিল ধরিয়ে মন দিল ওতে। প্রথমেই বড়সড় একটা ডিটেইলড ম্যাপের ওপর চোখ পড়ল মাসুদ রানার, দক্ষিণ পোল্যাণ্ড ও উত্তর-পুব জার্মানির। ওয়ারশ ও বার্লিনের মধ্যেকার একটা রুট লাল কালি দিয়ে অ্যাঁকা আছে ম্যাপটায়। তার ওপর লেখাগু মেইনলাইন ওয়েল এস্টাবলিশড় এস্কেপ রুট ফ্রম ইস্ট টু ওয়েস্ট।

ম্যাপের সঙ্গে স্ট্যাপল করা আছে একটা টাইপ করা মেমোরেণ্ডাম। তার শুরুতেই লেখা ফর ইনফরমেশন ওনলি। দ্রুত মেমোরেণ্ডামে চোখ বুলিয়ে গেল মাসুদ রানা। ওটা শেষ। হওয়ার আগে অ্যাশট্রেতে চারটা ফিল্টার টিপ জমা হলো। ইনফরমেশনগুলো গলাধঃকরণ করে পরবর্তী ফাইল টেনে নিল রানা। ন্যাটোর রেডিও ইন্টেলিজেন্স ডিভিশনের রেডিও। সিগনেচার বিষয়ক ফাইল এটা, কপালে যথারীতি জ্বলজ্বল করছে ফর ইনফরমেশন ওনলি।

চার আঙুল দিয়ে নিজের কপালে একটা চাটি মারল মাসুদ। রানা। হায় খোদা! আর কত ইনফরমেশন হজম করতে হবে? এইসব ছাইপাশ… থেমে পড়ল ও টেলিফোনের মৃদু কির কির আওয়াজ শুনে। ঝট করে ঘাড় ফেরাল রানা। ওর ডেস্কে তিনটে টেলিফোন সেট, তিন রঙের। কালোটা বাইরের জন্যে, সাদাটা ভেতরের। এবং শেষের লাল রঙেরটা সরাসরি রাহাত খানের। সঙ্গে কথা বলার জন্যে। স্ক্র্যাম্বলার সংযুক্ত। ওটাই বাজছে।

রিসিভার লক্ষ্য করে থাবা চালাল মাসুদ রানা। ইয়েস!

তুমি কি ব্যস্ত? ওপ্রান্ত থেকে প্রশ্ন করল মেজর জেনারেল (অবঃ) রাহাত খানের পি.এ. মেয়েটি।

একশোবার! রোজ এত এত ইনফর্মেশন পাঠাচ্ছ, ওগুলো মুখস্থ করতে হয় না? বিরক্ত কণ্ঠে বলল মাসুদ রানা।

ওপ্রান্তে সুরেলা হাসির আওয়াজ উঠল।

বোকার মত হি হি কোরো না তো! মুডটা নষ্ট করে দিয়ো না। কি প্রয়োজনে ফোন করেছ অধমকে, জানিয়ে কৃতার্থ করো। তাড়াতাড়ি!

মনে হয় অবশেষে শিকে ছিড়ল তোমার ভাগ্যে।

মানে? ডাক পড়েছে?

হ্যাঁ। বিশেষ ব্যস্ততা না থাকলে চেম্বারে আসতে বলেছেন। বস।

কিছুটা হতাশ হলো মাসুদ রানা। শুনে মনে হচ্ছে তেমন বিশেষ কিছু নয়। আবার অকাজে, কেবল খোশগল্প করতে ওকে ডেকেছেন বৃদ্ধ, তা-ও নিশ্চয়ই নয়। কি হতে পারে? আমি আসছি। রিসিভার রেখে দিল মাসুদ রানা। ফোল্ডার বন্ধ করে চেয়ার ছাড়ল।

ও যখন রুমে ঢুকল, রাহাত খান তখন পাইপ ধরাবার কাজে ব্যস্ত। ওরই ফাঁকে চোখ তুলে রানাকে দেখলেন, জ্বলন্ত লাইটার ধরা হাতের আবছা ইঙ্গিতে বসতে বললেন ওকে। নির্দেশটা নীরবে পালন করল মাসুদ রানা। ধোঁয়ার মধ্যে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে রানাকে দেখলেন বৃদ্ধ, টু শব্দে লাইটারটা রাখলেন গ্লাসট ডেস্কের ওপর।

তারপর? কেমন চলছে তোমার, মাসুদ রানা?

বিস্মিত হলো রানা খানিকটা। রাহাত খানের মুখে শুধু রানা শুনেই অভ্যস্ত ও, পুরোটা নয়। এ ধরনের ব্যাপার মাঝেমধ্যে ঘটে অবশ্য, যখন ভেতরে ভেতরে কোন বিষয় নিয়ে খুব বিচলিত থাকেন রাহাত খান, উদ্বিগ্ন থাকেন, কি করতে হবে ভেবে না পান, তখন। তা-ও খুবই কম। কোনরকম, স্যার। রুটিন ওয়ার্ক করতে করতে হাঁপ ধরে গেছে।

বুঝতে পারছি, মাথা ঝাঁকালেন বৃদ্ধ। একঘেয়ে কাজ, বিরক্তি লাগাই স্বাভাবিক। কিন্তু কি আর করা, ওটাও তো কম। গুরুত্বপূর্ণ নয়!

ভাল মানুষের মত মুখ করে বলল ও, জ্বি, স্যার।

নীরবতা নেমে এল ঘরের মধ্যে। টানা ভুলে পাইপের বাউল। পরীক্ষা করতে লাগলেন রাহাত খান মন দিয়ে। নিচের রাজপথ থেকে গাড়িঘোড়ার ছোটাছুটি, রিকশার বেল, হকারদের হাঁকডাক। ভেসে আসছে। জানালা ঘেঁষে ফড়ফড় ডানার আওয়াজ তুলে উড়ে গেল একটা কাক। ধারেকাছেই কোথাও পটকা ফোটার বিকট আওয়াজ উঠল একটা।

সামনের বহু পোড়খাওয়া মুখটার দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করল মাসুদ রানা। কি হতে পারে ব্যাপারটা? কেন ডেকেছেন ওকে বৃদ্ধ? অফিশিয়াল কিছু যে নয়, সে ব্যাপারে রানা একশো ভাগ নিশ্চিত। হলে এতক্ষণে অবশ্যই শুরু করে দিতেন রাহাত খান। তার মানে কি ব্যক্তিগত কিছু? কোন। ব্যক্তিগত সমস্যায় পড়েছেন বৃদ্ধ? বা তার কোন ঘনিষ্ঠজন? হঠাৎ মনে হলো রানার, বিব্রত বোধ করছেন রাহাত খান। বোধহয় ভেবে পাচ্ছেন না কি ভাবে শুরু করবেন, বা কোত্থেকে শুরু করবেন। ইচ্ছে হলো বৃদ্ধকে সাহায্য করে ও এ ব্যাপারে। কিন্তু বিষয়টা কি নিয়ে, তাই তো ছাই জানে না রানা। যদি বোঝা যেত…বৃদ্ধের খুক খুক কাশির শব্দে চিন্তার সুতো ছিড়ে গেল ওর। বৃদ্ধের অন্যমনস্কতার সুযোগে নিভে গেছে পাইপ কখন যেন। আবার ওটা ধরিয়ে নিলেন তিনি। হাতে তাহলে তেমন কোন কাজ নেই তোমার, তাই না?

না, স্যার, সুযোগটা লুফে নিল মাসুদ রানা। তেমন কোন কাজ নেই। কোন সমস্যা হয়ে থাকলে…। লাইনটা ধরিয়ে দিয়ে থেমে গেল ও। কাজ হলো। রানা জানত হবে। গলতে শুরু করল বরফ।

হ্যাঁ, কঠিন একটা সমস্যায় পড়েছি, রানা। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, অফিশিয়াল কিছু নয়। ভাবলাম, তুমি সাহায্য করলে এর একটা সুরাহা হয়।

নিশ্চই, স্যার। বলুন, সমস্যাটা কি?

রাহাত খানের চেহারা দেখে মনে হলো যেন সরকারী অর্থ অসাৎ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন। অফিসের কাউকে কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করার প্রয়োজন দেখা দিলে এমনিই হয় তার চেহারা। কঠোর নীতি পরায়ণ বৃদ্ধ মনে করেন এসব তাঁর অনধিকার চর্চা। নিতান্ত দায় না ঠেকলে এ কাজ করেন না রাহাত খান। কিছু সময় এক মনে পাইপ টানলেন তিনি, তারপর মুখ খুললেন। ইরাকের কুয়েত অভিযানের সপ্তাখানেক আগে এক রাতে, পারস্য উপসাগরে এক কুয়েতি ধনকুবের শেখকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়। জানো কিছু এ ব্যাপারে?

ঘটনাটা মনে হয় শুনেছিলাম, স্যার, অনিশ্চিত কণ্ঠে বলল মাসুদ রানা। তবে বিস্তারিত জানি না।

আনমনা হয়ে পড়লেন রাহাত খান। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক, রানা। নিহত শেখ জাবের আল উবায়েদ আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন। কুয়েতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ছিলেন তিনি। একসঙ্গে ব্রিটেনের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং নিয়েছি আমরা। শুধু ট্রেনিংই নয়, অ্যাকাডেমির হোস্টেলে একই রুমে থেকেছি দুজন। মৃত্যুর সময় অগাধ ধন-সম্পত্তির মালিক ছিলেন উবায়েদ। স্ত্রীয় বলতে ছিল কেবল এক নাতনী, নিউ ইয়র্কে পড়াশুনা করে মেয়েটি। নাম নাদিরা। এ ছাড়া ত্রিভুবনে আর কেউ ছিল না উবায়েদের। বাপমায়ের একমাত্র সন্তান ছিলেন ভদ্রলোক।

তারপর?

অদ্ভুত এক শখ ছিল ভদ্রলোকের। দুনিয়ার যেখানে যত মূল্যবান হীরে-জহরৎ মণি-মুক্তার নিলাম হত, সেখানেই গিয়ে হাজির হতেন তিনি। সর্বোচ্চ দর হেঁকে কিনে নিয়ে আসতেন সব। দামী দামী অলঙ্কারও কিনতেন। অল্প বয়স থেকেই এ শখ। এক-আধটু ছিল উবায়েদের, পরে পিতার মৃত্যুর পর তার যাবতীয়। স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যবসা ইত্যাদির মালিক বনে যেতে তা আরও বেড়ে যায়। ব্যাপারটা এক সময় ম্যানিয়া হয়ে দাঁড়ায়। উবায়েদের। তার স্ত্রীকে অনেকেই আক্ষেপ করে বলতে শুনেছে, উবায়েদ আমার থেকে তার রত্ন ভাণ্ডারকে বেশি ভালবাসে। আসল কথা তার দিন-রাতের একমাত্র ধ্যান-জ্ঞান ছিল ওগুলো। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন তিনি ওর পিছনে। এ। বিষয়ে উবায়েদ ছিলেন পৃথিবীর সেরা।

 হঠাৎ পাইপের ওপর বিতৃষ্ণ হয়ে উঠলেন রাহাত খান। কাচের অ্যাশট্রেতে ঠুকে ঠুকে ফেলে দিলেন পোড়া তামাকটুকু। ওটা মুঠোয় নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন।

এরপর, ইরাক কুয়েত আক্রমণ করতে যাচ্ছে শুনে ঘাবড়ে যান উবায়েদ। সে সময়ে ব্রিটিশ এমবাসির ফার্স্ট সেক্রেটারি ছিলেন উইলিয়াম ড্রাক্স, তার মুখেই এ সম্ভাবনার কথা জানতে পারেন তিনি। শুনে ভীষণ ঘাবড়ে যান উবায়েদ। দিশে না পেয়ে তাকেই ধরে বসেন নিজেকে এবং তার ভাণ্ডার রক্ষা করার একটা উপায় বের করে দিতে। ওই সময় কুয়েতের বন্দরে একটা ব্রিটিশ ফ্রেইটার ছিল। উপায় না দেখে খুব তাড়াহুড়োর মধ্যে ওতেই উবায়েদকে তুলে দেন ড্রাক্স, তার কালেকশনসহ। ইরাকী আগ্রাসনের ছয়দিন আগে সেই ফ্রেইটার, লোট্টি ও মারা ইংল্যাণ্ডের উদ্দেশে কুয়েত ত্যাগ করে। তারপর অনেকদিন পর্যন্ত কোন খবর ছিল না জাহাজটার।

যা হোক, পরে উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকান এক গানশীপ জাহাজটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায় সৌদী আরবে। পরিত্যক্ত অবস্থায় ভাসছিল ওটা ওমান উপসাগরে।

মাথা দোলাল মাসুদ রানা। ঘটনাটা পড়েছিলাম পত্রিকায়।

উবায়েদকে তাঁর কেবিনে মৃত পাওয়া যায়। জাহাজের অন্যরা, ক্যাপ্টেন থেকে সাধারণ ডেকহ্যান্ড পর্যন্ত সবাইকে কুকুরের মত গুলি করে হত্যা করা হয়েছিল। মৃতদেহগুলো পচে গলে একাকার হয়ে গিয়েছিল। তবু সৌদী সরকার ওগুলোর ময়না তদন্তের ব্যবস্থা করে। জানা যায়, বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। উবায়েদকে। আর, বাদবাকিদের কথা তো আগেই বললাম। বড়  তিনটে অ্যাটাশে ছিল উবায়েদের সঙ্গে, তার কালেকশন বোঝাই।

 নিশ্চয়ই পাওয়া যায়নি ওগুলো?

ঠিক তাই। যুদ্ধের উত্তেজনায় কিছুদিন চাপা পড়ে ছিল ব্যাপারটা। পরে ঘটনার তদন্তভার ইন্টারপোলের হাতে ছেড়ে দেয়া হয়। কিন্তু বেশিদূর এগোতে পারেনি ওরা। এগোবার মত সূত্র ছিল না। ছয় মাসের মধ্যে কেস ড্রপ করে ওরা। দুবছরের বেশি চাপা পড়ে ছিল ব্যাপারটা, সবাই প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু…উবায়েদের একমাত্র নাতনী, নাদিরা, নিউ ইয়র্কে পড়াশুনা করে বলেছি, মাস দেড়েক আগে ওখানকার বড় এক অলঙ্কার। বিক্রেতার দোকানে মেয়েটি নানার খুব মূল্যবান কয়েক সেট অলঙ্কার দেখতে পেয়েছে। ওদের শো-কেসে সাজানো।

বিস্মিত হলো মাসুদ রানা। ওগুলো চিনল কি করে নাদিরা?

নিজের প্রতিটি সংগ্রহের পিছনে বিশেষ এক ধরনের কালি দিয়ে সীল মারা আছে উবায়েদের।

সে কি! এখনও সে সীল রেখে দেয়া হয়েছে?

ঠিক সীল না। সীল যেখানে যেখানে ছিল, সে সব জায়গায় হালকা ঘষার দাগ আছে। ওই দাগ দেখে চিনেছে সে। তুলে ফেলেছে ওরা সীলের চিহ্ন।

কিছুক্ষণ চুপ করে থাকল মাসুদ রানা। ভাবছে। কোন ভুল হয়নি তো নাদিরার?

না। নানার প্রায় প্রত্যেকটি সংগ্রহ চেনা আছে তার। এ বিষয়ে নানার মত বাতিক না থাকলেও আগ্রহ আছে নাদিরার। শুনে অবশ্য প্রথমে আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু গোপনে খোঁজ নিয়েছি আমি। প্রমাণ পেয়েছি ওর দাবি সঠিক।

দোকানটার মালিক কে?

ওখানকার খুব প্রভাবশালী এক মাফিয়া ডনের ছেলে, রবার্টো গার্সিয়ার।

চিন্তিত মুখে থুতনি ঘষল মাসুদ রানা। মাফিয়া এমন কাচা। কাজ করবে কেন? নিজেদেরই যখন অলঙ্কার বিক্রির ব্যবসা, নিশ্চই ওসব তৈরিও করে ওরা। তাহলে লুটের মাল, বিশেষ করে। অলঙ্কারগুলো ভেঙে সহজেই তো নতুন করে তৈরি করতে পারে। ঘষাঘষির কি প্রয়োজন? যে কোন সময় সন্দেহ…

ব্যাপারটা আসলে সেরকম নয়, রানা। সীলগুলো ওরা তুলেছে যথেষ্ট যত্নের সঙ্গে। খুব ভাল করে লক্ষ না করলে দেখা যায় না ঘষার দাগ। তাছাড়া, ওগুলো ভাঙার দরকারটাই বা কি? আমরা ধরে নিতে পারি এ লাইন সম্পর্কে যাদের আগ্রহ একেবারেই নেই, পত্র-পত্রিকার কল্যাণে তারাও উবায়েদকে ভাল করে চেনে তার বিশেষত্বের কারণে। গার্সিয়া তো লাইনের মানুষ। সে নিশ্চই আরও বেশি চেনে। জানে উবায়েদের তেমন কেউ নেই, যে ওগুলো আবিষ্কার করতে পারে। ঝামেলায় ফেলে দিতে পারে তাকে। আর কেউ যদি সে চেষ্টা করেও বসে, তাতেই বা কি? পুলিসী ঝামেলা হবে? পুলিস একটা আঙুলও তুলবে না গার্সিয়ার মত লোকের বিরুদ্ধে, তুমি জানো। বড়জোর কিছু পয়সা খাবে ওরা, তারপর উল্টে গার্সিয়াকেই প্রটেকশন দেবে। তাও যদি সম্ভব না হয়, সময়মত তাকে সতর্ক করে দেবে। সব মাল সরিয়ে ফেলবে গার্সিয়া, প্রয়োজনে তখন সে ওগুলো ভেঙে নতুন করে বানাবার চিন্তা করবে। তার আগে কেন তা করতে যাবে শুধু শুধু?

ঠিকই বলেছেন রাহাত খান, ভাবল মাসুদ রানা।

 শুধু পুলিস কেন, লোকটার বিরুদ্ধে যায় এমন কিছু এফবিআইও করবে না, রানা। কেউ-ই এখন পারতপক্ষে ঘটায় মাফিয়াকে, অন্তত রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কিছু না হলে।

এ ঘটনা আপনি কি করে জানলেন, স্যার?

নাদিরার একটা চিঠি পেয়েছি, তা ধরো, মাসখানেক আগে। খুব ছোট থাকতে দুয়েকবার দেখেছি ওকে আমি। প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে উবায়েদ নিশ্চই ওকে আমার কথা বলে থাকবেন। চিঠিতে জানলাম, মেয়েটি আমার পেশা সম্পর্কেও জানে। পুরোটা বিস্তারিত জানিয়েছে নাদিরা। জানতে চেয়েছে এ ব্যাপারে আমার পক্ষে ওকে কোন সাহায্য করা সম্ভব কি না।

বিষয়টা ওদেশের পুলিসকে জানিয়েছে নাদিরা?

না। কাউকেই কিছু বলেনি ও আমাকে ছাড়া। চিঠি পাওয়ার পর লোক মারফত যোগাযোগ করেছি আমি নাদিরার সঙ্গে। অবশ্য আমি, আনমনে পাইপ দিয়ে টুক টুক শব্দে টেবিল ঠুকতে লাগলেন বৃদ্ধ, প্রসঙ্গটা আকারে ইঙ্গিতে এফবিআই চীফকে জানিয়েছিলাম। কিন্তু স্রেফ পাশ কাটিয়ে গেল সে।

কপাল কুঁচকে উঠল মাসুদ রানার। কারণ?

তর্জনী দিয়ে ডান চোখের কোণ চুলকালেন বৃদ্ধ। তার যুক্তি হচ্ছে, হারলেম নিয়ে ব্যস্ত ওরা, এ সময়ে মাফিয়াকে ঘটানো। ওদের পক্ষে সম্ভব নয়। এদিকে কবে ওদের সুযোগ হবে, সে। আশায় বসে থাকাও যায় না। নাদিরার ধারণা, এরই মধ্যে বেশ কিছু গহনা-পাথর বিক্রি করে দিয়েছে গার্সিয়া।

আপনি কি নাদিরার নাম উল্লেখ করেছিলেন এফ.বি.আই চীফের সামনে?

কটমট করে তাকালেন রাহাত খান। ভাবখানা, তুমি কি পাগল মনে করো আমাকে? প্রশ্নই আসে না।

কিছু সময় চুপ করে থাকল মাসুদ রানা। আপনি যদি বলেন, আমি যেতে পারি নিউ ইয়র্ক। স্রেফ পথে বসিয়ে দিয়ে আসতে। পারি ডনের বাচ্চাকে।

কিন্তু একটা সমস্যা আছে, রানা।

জিজ্ঞাসু চোখে তাকাল ও।

তোমাকে অফিশিয়ালি কোন সাহায্য করতে পারব না আমি। এ ব্যাপারে। অসুবিধে আছে। যা করার ব্যক্তিগতভাবে করতে হবে তোমার। এবং অবশ্যই আনঅফিশিয়ালি হতে হবে পুরোটা। তোমার এজেন্সির ছেলেদের সাহায্য নিতে পারবে প্রয়োজনে, তবে ফাইল ওপেন করা চলবে না। বি.সি.আই. তো নয়-ই, রানা এজেন্সিও যুক্ত হতে পারবে না এর সঙ্গে।

আনমনে কয়েক মুহূর্ত কার্পেট দেখল রানা। তারপর মুখ  তুলল। ঠিক আছে, স্যার। আনঅফিশিয়ালি-ই ঘটবে সব।

একটু ভাবল ও। জাহাজ আক্রমণের সময় গার্সিয়া উপস্থিত ছিল?

হ্যাঁ। ওই ঘটনার মাত্র কয়েকদিন আগে ডুসেলডর্ফের বড় এক নিলামে অংশ নিয়ে দেশে ফিরেছিলেন শেখ। এয়ারপোর্টে পৌঁছে দেখেন তার বহুদিনের পুরানো, বিশ্বস্ত শোফারের বদলে অচেনা একজন গাড়ি নিয়ে এসেছে। ব্যাপার কি জিজ্ঞেস করলে সে জানায়, তার শোফার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তার বদলে আপাতত কিছুদিন সে কাজ করবে। দায়িত্বটা উবায়েদের শোফারই তাকে দিয়েছে। সে তার স্ত্রীয়। শেখের বাড়ির অন্য কাজের লোকেদের দেয়া চেহারার বর্ণনা অনুযায়ী দেখা গেছে, নতুন শোফারটি গার্সিয়া ছাড়া আর কেউ নয়। উবায়েদের দুর্ভাগ্য যে তার ড্রাইভারটি ছিল ইটালিয়ান।

অর্থাৎ আগে থেকেই তার পিছনে লেগে ছিল গার্সিয়া?

নিশ্চই! হয়তো অন্য কোন উপায়ে শেখের সংগ্রহ অসাৎ করার ধান্ধায় ছিল লোকটা। হঠাৎ করে রাজনৈতিক হাওয়া বদলে গিয়ে কাজটা সহজ করে দিয়েছে তার।

সেই অসুস্থ শোফার কোথায়?

যেদিন লোটি ও মারা রওনা হয়, তার তিনদিন আগেই মারা গেছে। গুলি করে হত্যা করা হয়েছে তাকেও। আবার নতুন করে পাইপে তামাক ভরলেন রাহাত খান। বিষয়টা যুদ্ধের কারণে তেমন প্রচার পায়নি প্রথমে। পরে অবশ্য পত্রপত্রিকা এ নিয়ে লেখালেখি করেছে। তবে কাজের কাজ কিছু হয়নি।

ক্লিক শব্দে জ্বলে উঠল বৃদ্ধের লাইটার। পাইপ ধরিয়ে আনমনে কিছুক্ষণ ধোঁয়া গিললেন তিনি। দেশে ফিরে নাদিরা এ নিয়ে সরকারের উঁচু মহলে দেন দরবার করেছে সাধ্যমত। কুয়েত সরকার শেখ উবায়েদের পুরানো শোফারের দেশের ঠিকানা। ইটালিয়ান সরকারকে জানিয়ে তার স্ত্রীয়টির খোঁজ বের করার অনুরোধও জানিয়েছিল। কিন্তু কোন রহস্যময় কারণে তদন্ত বন্ধ করে দিয়েছে রোম কয়েক পা এগিয়েই।

আনমনে মাথা দোলালেন রাহাত খান। গার্সিয়ার গোড়া খুব শক্ত, বোঝাই যায়। কাজেই ভুলেও আণ্ডার-এস্টিমেট করবে না ওকে। ভাল করে আটঘাট বেঁধে তবে মাঠে নামবে।

জি।

অফিসে থেকো। কিছুক্ষণের মধ্যে নাদিরা আসছে, ওর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব।

নাদিরা! বিস্মিত হলো মাসুদ রানা। ও এখানে, মানে ঢাকায়?

মুচকে হাসলেন রাহাত খান। আমার বাসায় আছে ও। তিনদিন আগে এসেছে।

<

Super User