রানার হোভারক্রাফটের স্পিডোমিটার জানান দিচ্ছে: গতিবেগ নব্বই মাইল। উইণ্ডশিল্ডের উপর আছড়ে পড়ছে ক্ষ্যাপা তুষার।

হেলমেট ইন্টারকমে নাজমুলের কণ্ঠ শুনল রানা: স্যর, ওরা আসছে!

ডানদিকে মুখ ঘোরাল রানা, আরও গম্ভীর হয়ে গেল। তীব্র গতি তুলে ওদের দিকে আসছে শযান।

ব্রিটিশ বহর থেকে সরে এসেছে কয়েকটা হোভারক্রাফট, ধাওয়া শুরু করেছে ওদের পিছনে।

অন্যরা স্টেশনে যাচ্ছে, জানাল দবির।

ড্রাইভিং সিটে ঘুরে চাইল রানা, কেবিনের পিছনে রাশেদ হাবিব। জর্জ মারফির বড় হেলমেট পরেছে বলে তাকে দেখতে কাকতাড়ুয়ার মত অদ্ভুত লাগছে।

মিস্টার হাবিব, বলল রানা।

জী, ভাই?

এবার আপনার কাজ দেখাবার সময় হয়েছে। দেখুন দেখি ট্রাঙ্ক খুলতে পারেন কি না।

মেঝেতে স্যামসোনাইট ট্রাঙ্কের পাশে হাঁটু গেড়ে বসল রাশেদ হাবিব, খুলতে শুরু করেছে ল্যাচ।

তুমুল গতি তুলে ড্রাইভ করছে রানা, একটু পর পর ঘুরে চাইছে।

ঢাকনি খুলে ফেলেছে হাবিব, ভিতরের জিনিস দেখে বলল, সর্বনাশ! বন্দুক!

তখনই বাইরে উঠল বিকট আওয়াজ। আবারও ড্রাইভিঙে মন দিল রানা। বুঝে ফেলেছে, ওটা কী। পরক্ষণে দেখল।

ওর হোভারক্রাফটের সামনে পড়েছুে মিসাইল। তুষারের বুকে দশ ফুট ব্যাসের গর্ত তৈরি করেছে। পরক্ষণে গহ্বরের কিনারা পেরুল ওর হোভারক্রাফট। বিকট বিস্ফোরণে ছিটকে উঠেছে বরফের কুচি ও তুষার।

আরও আসছে! নাজমুলের চিৎকার শুনল।

তীর থেকে সরে যাও! নির্দেশ দিল রানা। বামপাশে এক শ গজ দুরে ক্লিফ। ওদিক থেকে সরো!

কথার ফাঁকে চট করে মুখ সরাল। ওর পিছনে হাজির হয়েছে কয়েকটা ব্রিটিশ হোভারক্রাফট। দ্বিতীয় মিসাইল আসতে দেখল রানা।

সিলিণ্ডারের মত জিনিসটা সাদা রঙের, সামনের ব্রিটিশ হোভারক্রাফটের নাকের কাছ থেকে রওনা হয়েছে। লেজে ধোঁয়া নিয়ে ঘুরতে ঘুরতে আসছে।

ওটা মিলান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল!

মরেছি! গুঙিয়ে উঠল রাশেদ হাবিব।

মেঝের সঙ্গে অ্যাক্সেলারেটার টিপে ধরেছে রানা।

কিন্তু কাছে চলে এসেছে মিসাইল।

বাঁকা পথে আসছে রানার হোভারক্রাফট লক্ষ্য করে।

অনেক বেশি গতি ওটার।

একেবারে শেষ মুহূর্তে স্টিয়ারিং ইয়কে হ্যাঁচকা টান দিল রানা, দ্রুত বামে সরতে শুরু করেছে হোভারক্রাফট। ছুটছে ক্লিফের কিনারা লক্ষ্য করে।

ওদের নাকের সামনে দিয়ে পেল রকেট। পাগল হয়ে উঠেছে রানা, সরছে ডানদিকে। বিশ ফুট বাম বিস্ফোরিত হলো রকেট, চারপাশে ছড়িয়ে গেল পেঁজা তুষার।

আবারও বামে সরছে রানা, মাত্র দুই সেকেণ্ড পর ডানদিকে ছিটকে উঠল বিপুল তুষার। আধ সেকেণ্ড পর এল কান ফাটানো আওয়াজ।

এঁকেবেঁকে! হেলমেট মাইকে চেঁচাল রানা। কেউ টার্গেট লক করতে দিয়ো না!

প্রায় একইসঙ্গে বাঁক নিয়েছে তিন হোভারক্রাফট, যেন ভয়ঙ্কর ঝড়ের ভিতর দুলছে তিন জাহাজ। ওদের চারদিকের তুষার জমিতে নামছে ব্রিটিশদের আনগাইডেড মিসাইল। বিকট বিস্ফোরণের আওয়াজে ঝনঝন করছে কানের তালা। জমি থেকে ছিটকে উঠছে তুষার।

স্টিয়ারিং ইয়োকের সঙ্গে লড়ছে রানা, বরফের উপর বিশ্রী আওয়াজ তুলে পিছলে চলেছে হোভারক্রাফট। কোনও নিয়ন্ত্রণ নেই বললেই চলে। একবার এদিকে সরতে চাইছে রানা, পরক্ষণে অন্য দিকে। পিছন থেকে ধাওয়া করে আসছে একের পর এক মিসাইল।

ট্রাঙ্ক, হাবিব! গলা ছাড়ল রানা। ট্রাঙ্ক!

এই তো আপনার ট্রাঙ্ক! স্যামসোনাইট খুলে কালো একটা টিউব বের করেছে সে। দৈর্ঘ্যে ওটা পাঁচ ফুট।

ঠিক আছে, আরেকটা ব্রিটিশ মিসাইল এড়াতে আরেক দিকে সরছে রানা। হড়কে চলেছে হোভারক্রাফট, ভারসাম্য রাখতে না পেরে দেয়ালে হুমড়ি খেয়ে পড়ল হাবিব, ওখান থেকে মেঝেতে।

টিউবের সঙ্গে গ্রিপষ্টক লক করুন, নির্দেশ দিল রানা।

কয়েক সেকেণ্ড পর ট্রাঙ্কের ভিতর গ্রিপস্টক পেল হাবিব। জিনিসটা ব্যারেলহীন অস্ত্রের বাঁটের মত। সামনের দিকে নীচে ট্রিগার। টিউবের শেষে ক্লিক করে আটকে গেল গ্রিপস্টক।

ঠিক আছে, হাবিব, আপনি একটা স্টিংগার মিসাইল লঞ্চার তৈরি করেছেন! এবার ওটা ব্যবহার করুন!

কীভাবে ব্যবহার করব, ভাই?

দরজাটা খুলুন! জিনিসটা কাঁধের সঙ্গে লাগান! দুষ্ট লোকের দিকে তাক করুন! যেই কানের কাছে ঝন শুনবেন, ট্রিগার টিপে দেবেন! বাকি কাজ ওটাই করবে!

জী, ভাই, কিন্তু… সন্দেহ নিয়ে বলল হাবিব। কথা শেষ করল না, খুলে ফেলল ডানদিকের স্লাইডিং দরজা। ভিতরে ঢুকল অ্যান্টার্কটিকার হিম-শীত। ওরে বাপরে মরেছি! শী…ত! ঝোড়ো হাওয়ার বিরুদ্ধে লড়ে দরজার কাছে পৌঁছে গেল হাবিব।

কাঁধে তুলে ফেলেছে স্টিংগার লঞ্চার, চোখ পাকিয়ে চাইল সাইটে। নাইট-ভিশনের ভিতর জ্বলজ্বলে সবুজ হোভারক্রাফট। ওটার উপর স্থির হলো ক্রস-হেয়ারপরের সেকেণ্ডে একটা গুঞ্জন শুনল হাবিব।

আমি শুনেছি! উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, যেন ওহী শুনেছে, কিন্তু এবার কীভাবে ব্রিটিশগুলোকে শেষ করি?

ট্রিগার টিপে দিন। আঁড়ের মত পাল্টা চেঁচাল রানা।

পরক্ষণে ট্রিগার টিপল হাবিব। তখনই পিছনে উড়াল দিল। সে, ছিটকে গিয়ে পড়েছে কেবিনের ভিতর।

ওদিকে লঞ্চার থেকে বেরিয়ে গেছে মিসাইল। কালো ধোঁয়া ছিটকাল লঞ্চার। ছোট বিস্ফোরণ তৈরি করেছে, চুরচুর হয়ে ভেঙে পড়েছে হাবিবের পিছনে জানালার কাঁচ।

চোখ রেখেছে রানা, ঘুরতে ঘুরতে ব্রিটিশদের সামনের হোভারক্রাফটের দিকে চলেছে স্টিংগার। পিছনে পাক খাওয়া ধোঁয়া। ওটাই বুঝিয়ে দিল ফ্লাইট-পাথ।

ব্রিটিশ হোভারক্রাফটের নাকে লাগল স্টিংগার, পরক্ষণে বিস্ফোরিত হলো। মুহূর্তে হাজার টুকরো হলো ক্রাফট।

অন্যরা মোটেও হাল ছাড়ল না, পাত্তাই দিল না কিছু। পিছনের একটি হোভারক্রাফট এল সরাসরি জ্বলন্ত টুকরোগুলোর ভিতর দিয়ে।

দারুণ লক্ষ্যভেদ, হাবিব! উৎসাহ দিল রানা। ভাল করেই জানে, লোকটা আসলে ট্রিগার টেপা ছাড়া কিছুই করেনি। ব্রিটিশরা ব্যবহার করছে মিলান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। ওই জিনিস ট্যাঙ্ক বা আর্মার্ড ভেহিকেল উড়িয়ে দেবে, অবশ্য শত্রুর গতি বড়জোর হতে হবে চল্লিশ মাইল। এবং সে কারণেই দ্রুতগতি হোভারক্রাফটের বিরুদ্ধে হিমশিম খাচ্ছে এসএএস কমাণ্ডেরা।

হিউয়েস এমআইএম-৯২ সারফেস-টু-এয়ার স্টিংগার মিসাইল একেবারেই অন্য জিনিস ব্যবহার করা হয় সুপারসনিক ফাইটার বিমানকে ফেলে দিতে। খুব সহজেই নব্বই মাইল বেগের হোভারক্রাফটকে গেঁথে ফেলেছে ওটা।

রানা এ-ও জানে, শোন্ডার-লঞ্চডু অ্যাসল্ট ওয়েপন্সের ভিতর সবচেয়ে সহজে ব্যবহার করা যায় স্টিগার। শুধু তাক করতে হবে অস্ত্র, গুনতে হবে গুঞ্জন, তারপর টিপে দিতে হবে ট্রিগার। বাকি কাজ করবে মিসাইল।

 রানার পিছনে মেঝে থেকে উঠেছে রাশেদ হাবিব, উকি দিল সাইড দরজা দিয়ে। ওই যে দেখা যায় বিধ্বস্ত হোভারক্রাফট, নানাদিকে ছিটকে পড়ে এখন জ্বলছে।

কী বুঝলেন? খুশি হয়ে জানতে চাইল সে।

আপনি পারেনও, বলল রানা। আবারও গলা শুকিয়ে গেছে ওর।

ঠিক পিছনে জোট বেঁধেছে সাতটা ব্রিটিশ হোভারক্রাফট!

.

সার্জেন্ট, স্যর। চেঁচিয়ে উঠল নাজমুল।

আসছি! পাল্টা চেঁচাল দবির। স্টিয়ারিং ইয়কে টান দিয়েছে সে। ডানদিকে বাঁক নিল ওর হোভারক্রাফট, চলে গেল নাজমুলের পাশে। আড়াল দেবে ব্রিটিশ হোভারক্রাফট থেকে।

ডানদিক দেখে নিল দবির, এইমাত্র ওর পাশের জানালায় লেগেছে অজস্র বুলেট। আঁচড় কাটার দাগ পড়েছে কাচে, অবশ্য  তৈরি হয়নি ফাটল। বুলেট-রেস্ট্যিান্ট লেকসান গ্লাস।

ব্রিটিশ হোভারক্রাফটগুলো বড়জোর বিশ গজ দূরে। সীমাহীন বরফ প্রান্তরে পিছলে চলেছে। যেন এক পাল হাঙর, ছুটে আসছে তিন হোভারক্রাফট লক্ষ্য করে।

সার্জেন্ট!

নাজমুলের পিছনে চলে এল দবির। ডানদিক থেকে আসছে চারটে ব্রিটিশ হোভারক্রাফট। এমপি-৫ দিয়ে পাশের জানালার কাচ নিচু করে নিল দবির, পরক্ষণে টিপে ধরল ট্রিগার। সবচেয়ে কাছের ব্রিটিশ হোভারক্রাফটের গায়ে বিশটা গর্ত তৈরি হলো।

হঠাৎ করেই বাঁক নিল ওই হোভারক্রাফট। দড়াম করে ধাক্কা দিল দবিরের হোভারক্রাফটে। অপ্রস্তুত ছিল দবির, জোর ঝাঁকি খেয়ে সিট থেকে পড়ে গেল মেঝেতে। বিরক্ত হয়ে জানতে চাইল, স্যর, আপনি কোথায়?

কোনও সাড়া নেই।

স্যর আর স্টিংগার গেল কই? আবারও সিটে উঠল ও। পাশের জানালা দিয়ে উঁকি দিল। একটু দূরে ছুটছে ব্রিটিশ হোভারক্রাফট। এতই কাছে, ড্রাইভারকে দেখতে পেল। পরনে কালো পোশাক, কপালে এসএএসের কালো নেটের ব্যালাক্লাভা। পিছনে দুজন, পরনে কালো ইউনিফর্ম। হোভারক্রাফটের পাশের দরজা খুলে ফেলেছে তাদের একজন।

ওরা উঠতে চায় এই হোভারক্রাফটে, ভাবল দবির।

কিন্তু এক সেকেণ্ড পর উজ্জ্বল আলোয় ভরে উঠল ব্রিটিশ হোভারক্রাফট। জানালার ফ্রেম থেকে ছিটকে বেরুল রিইনফোর্সড কাচ। বিক্ষেরিত হয়েছে সব।

অবাক হয়ে দেখছে দবির, এইমাত্র পাশে ছুটছিল লোকগুলো, এক সেকেন্ড পর পিছনে পড়ে গেল জ্বলন্ত জঞ্জাল। কাঁধের উপর দিয়ে চাইল দবির। পিছনে হাজির হয়েছে মাসুদ রানার কমলা হোভারক্রাফট। ওটা থেকে বেরুচ্ছে স্টিংগার মিসাইলের ধোঁয়া।

ধন্যবাদ, স্যর, বলল দবির।

বামে দেখুন। সতর্ক করল রানা।

প্রচণ্ড ধাক্কা খেয়ে সিট থেকে আবারও উড়াল দিল দবির, চোখের সামনে উন্টে গেল পৃথিবী। একপাশ থেকে এসেছে ভয়ঙ্কর গুতো। ধপ করে আবারও বরফ-সমতলে নামল ওর হোভারক্রাফট, বিন্দুমাত্র কমেনি গতি।

কোথায় আছে বুঝল না দবির। এক সেকেণ্ড পর হাঁচড়েপাঁচড়ে উঠতে চাইল ড্রাইভিং সিটে। আর ঠিক তখনই আবারও জোর ধাক্কা লাগল। এবার এসেছে ডানদিক থেকে।

স্যর! চেঁচিয়ে উঠল দবির।

.

জানি, দবির! তুষারের ভিতর উইণ্ডশিল্ডের এপাশ থেকে দেখছে। রানা। আরও গতি বাড়ছে ওর হোভারক্রাফটের।

ধবল বরফের মাঠে রেসের গাড়ির মত ছুটছে দবিরের হোভারক্রাফট। দুই পাশে দুটো কালো ব্রিটিশ ভোরক্রাফট, পালা করে গুতো মারছে।

হাবিব! হাঁক ছাড়ল রানা। স্টিংগার!

লঞ্চারে প্রায় বসিয়ে নিয়েছি…পিছন থেকে বলল হাবিব। নতুন করে গ্রিপস্টকে নতুন টিউব বসাতে চাইছে।

এক সেকেণ্ড, দবির! জানাল রানা।

গর্জে উঠল ওর হোভারক্রাফটের ইঞ্জিন। আরও বাড়ছে গতি। সামনে তিনটে হোভারক্রাফট। মাঝেরটা দবিরের। দুপাশ থেকে ধাক্কা দিচ্ছে দুই এসএএস হোভারক্রাফট।

ইঞ্চি ইঞ্চি করে তাদের কাছে পৌঁছে গেল রানা। ওভারটেক করছে। বামদিকের হোভারক্রাফটকে পিছনে ফেলল, কয়েক মুহূর্ত পর চলে এল তিন হোভারক্রাফটের সামনে। একটু দূরে নাজমুলের হোভারক্রাফট। বামে মাত্র বিশ গজ দূরে।

নাজমুল? ডাকল রানা।

জী, স্যর?

দবিরকে তুলে নেয়ার জন্য তৈরি থাকো!

জী?

তৈরি থাকো!

চুপ হয়ে গেছে নাজমুল।

এমপি-৫ তুলে নিয়েছে রানা। ঘুরে চাইল রাশেদ হাবিবের দিকে। হাবিব…

জী, ভাই?

কিছু ধরে থাকুন!

হোভারক্রাফটের গিয়ার নিউট্রাল করে দিল রানা, পরক্ষণে গায়ের জোরে ডানদিকে ঘোরাল স্টিয়ারিং ইয়োক।

দুই টনি বুলেটের মত ঘুরতে শুরু করেছে হোভারক্রাফট। এক শ আশি ডিগ্রি চরকির মত ঘুরল। দবির ও অন্য দুই ব্রিটিশ হোভারক্রাটের মুখোমুখি হয়েছে।

কেবিনের ভিতর চট করে ইয়োকে রিভার্স দিল রানা, উল্টো ঘুরছে টার্বোফ্যান। তীব্র গতি তুলে পিছু হটছে হোভারক্রাফট।

গতিবেগ কমপক্ষে আশি মাইল।

দবিরের মেরিন হোভারক্রাফট ও ব্রিটিশ দুই হোভারক্রাফট রানার নাকের সামনে! ড্রাইভিং জানালা দিয়ে এমপি-৫ বের করল রানা, গুলি করল এক পশলা।

বিস্ফোরিত হয়েছে বামের ব্রিটিশ হোভারক্রাফটের উইণ্ডশিল্ড। ড্রাইভিং সিটে লোকটাকে ঝাঁকি খেতে দেখল রানা। এক সেকেণ্ড পর পিছাতে শুরু করল হোভারক্রাফট। হারিয়ে গেল আঁধারে।

.

নরকের ভিতর আছে সার্জেন্ট হোসেন আরাফাত দবির।

বামপাশের ব্রিটিশ হোভারক্রাফট নেই, কিন্তু ডানদিকের হোভারক্রাফট নতুন উদ্যমে ধাক্কা দিচ্ছে। শুভ্র বরফের মাঠে পাশাপাশি ছুটছে দুই হোভারক্রাফট। গর্জন ছাড়ছে ইঞ্জিন। হঠাৎ দবির দেখল, খুলে গেছে ব্রিটিশ হোভারক্রাফটের সাইড দরজা। ওখান থেকে বেরুল কালো, মোটা ব্যারেল।

ব্রিটিশ কুকুরগুলো মারবে আমাকে, ভাবল দবির।

ব্যারেলের মুখ থেকে বেরুল কী যেন। ওটা, এম-৬০ গ্রেনেড লঞ্চার! মুহূর্ত পর দবিরের হোভারক্রাফটের দরজা রিস্ফোরিত হলো। কেবিনে এসে ঢুকল হিম-শীতল হাওয়া।

ওর হোভারক্রাফটের পাশের দেয়াল উড়িয়ে দিয়েছে!

একইসময়ে হোভারক্রাফটের ভিতর ঠং করে মেঝেতে পড়েছে কালো কী যেন!

বুঝতে দেরি হলো না দবিরের, ওটা কালো সিলিণ্ডার। গায়ে নীল অক্ষরে কী যেন লেখা। কেবিনের মেঝেতে গড়িয়ে ড্রাইভিং সিটের দিকেই আসছে। মনে হলো সাধারণ গ্রেনেড, কিন্তু দবির জানে, ওটা অনেক বেশি বিপজ্জনক।

ওটা নাইট্রোজেন চার্জ।

এসএএস ছাড়া অন্য কেউ ব্যবহার করে না।

দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক গ্রেনেড। ট্যাম্পার মেকানিজম আছে, যে ছুঁড়ে মারবে, চাইলে উল্টো তার দিকে ছুঁড়ে দেওয়া যায় না। স্ট্যাণ্ডার্ড টাইম ডিলে: পাঁচ সেকেণ্ড।

এখনই হোভারক্রাফট থেকে নামতে হবে। পরক্ষণে কেবিনের দক্ষিণ দিকে ডাইভ দিল দবির। ওদিকটা ব্রিটিশ হোভারক্রাফট থেকে দূরে। লাফ দিয়ে উঠে দাঁড়িয়েই খুলে ফেলল দরজা, পিছলে নেমে যেতে শুরু করেছে।

পাঁচ… চার…।

অ্যান্টার্কটিকার বরফ-শীতল হাওয়া লাগছে। দিগন্ত থেকে সাঁই-সাই করে চোখে-মুখে এসে পড়ছে তুষার। পাত্তা দিল না দবির। তুষার ওকে শেষ করবে না, হোভারক্রাফট থেকে পড়লেও হয়তো মরবে না; কিন্তু নাইট্রোজেন চার্জ মুহূর্তে খুন করবে ওকে!

তিন… দুই…।

জমাট ঠাণ্ডা হাওয়ার ভিতর প্রায় ঝাপিয়ে বেরিয়েছে দবির, তার আগে পিছনে বন্ধ করে দিয়েছে স্লাইডিং ডোর। দ্রুতগতি হোভারক্রাফটের ফুলে ওঠা কালো স্কার্টে শুয়ে পড়েছে। কেবিনের বেরিয়ে থাকা অংশে হাওয়ার বিরুদ্ধে লড়ছে। কানে শোঁ-শো আওয়াজ। তুমুল বেগে ছুটছে হোভারক্রাফট।

দুই… এক…

প্রার্থনা করছে দবির: যেন জানালার রিইনফোর্সড লেকসান গ্লাস…

হোভারক্রাফটের ভিতর বিস্ফোরিত হলো নাইট্রোজেন চার্জ।

থ্যাক! আওয়াজ হলো। দবিরের মুখের পাশে, কাচের ওপাশে লেগেছে তরল নাইট্রোজেন। ঝট করে মুখ সরিয়ে নিল ও।

দুই সেকেণ্ড পর ভিতর অংশে চোখ বোলাল। কেবিনের চারপাশে লেগেছে সুপারকুল্ড লিকুইড নাইট্রোজেন। পাশের জানালার ওপাশে থকথকে নীল কী যেন। আস্তে করে শ্বাস ফেলল দবির। যাক, টিকে গেছে গ্লাস!

কিন্তু এক সেকেণ্ড পর কী যেন কড়াৎ করে উঠল!

ঝট করে মুখ সরিয়ে নিল দবির। বরফ-ঠাণ্ডা জানালাকে চুরচুর করে দিয়েছে তরল নাইট্রোজেন, এখন খসে পড়ছে সব। এক হাজার টুকরো হলো কাঁচ।

সার্জেন্ট, স্যর?

ঘুরে চাইল দবির, পাশেই ছুটছে নাজমুলের হোভারক্রাফট। উইণ্ডস্ক্রিনের ওপাশে ড্রাইভিং সিটে তরুণ হেলেটা।

উঠে পড়ুন, স্যর!

দবিরের যানকে ঘেঁষে ছুটছে নাজমুলের হোভারক্রাফট। সড়াৎ করে সরে গেল চাইডিং দরজা। মুহূর্তের জন্য পরস্পরকে ছুঁয়ে গেল দুটো স্কার্ট। আবারও সরে গেল।

লাফ দিন! চেঁচিয়ে উঠেছে নাজমুল।

দবিরের ইয়ারপিসে জোরালো শোনাল কথাটা। উঠে দাঁড়াতে, শুরু করেছে ও।

আসুন! তাড়া দিল নাজমুল।

পাশের হোভারক্রাফটের কালো স্কার্টের দিকে চাইল দবির। চোখ পড়ল নীচে। দুই যন্ত্রদানবের মাঝে আশি মাইল বেগে পিছিয়ে চলেছে সাদা বরফ। তখনই চোখের কোণে কী যেন দেখল।

আধ সেকেণ্ড পর বুঝল, নাজমুলের যানের পিছনে ওটা একটা কালো হোভারক্রাফট।

মাইকে চিৎকার করল নাজমুল, স্যর, আপনি কোথায়!

খুলে গেছে কালো হোভারক্রাফটের সাইড ডোর। দবির আবছা দেখল, ভিতরে মিলান অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল লঞ্চার।

পরক্ষণে ভুস করে উঠল পরিচিত ধোঁয়া, লঞ্চারের মুখ থেকে ছিটকে বেরুল মিসাইল, আসছে ঠিক ওর দিকেই! পিছনে ঘুরতে ঘুরতে আসছে পাগলাটে ধোঁয়া। ঠিক তখনই বুঝল দবির, বড় দেরি করে ফেলেছে।

স্যর! সার্জেন্ট! লাফ দিন! লাফ দিন!

ঝাঁপ দিল হোসেন আরাফাত দবির।

<

Super User