ওয়াশিংটন ডি.সি.।
দৈনিক পত্রিকা অফিসের কমপিউটার ল্যাবে বসে আছে সন্থা ক্যাসেডিন, সামনে সর্বাধুনিক কমপিউটারের মনিটর। ঘরের কোণে মাইক্রোফিল্ম ভিউয়িং মেশিন। চারদেয়ালে ফাইলিং কেবিনেট। একের পর এক কমপিউটার।
যে সাইটে ঢুকেছে সান্থা, তা অল-স্টেটস্ লাইব্রেরির ডেটাবেস। অনেকে বলেন, যারা এসব লাইব্রেরি থেকে লয়েলের বই ধার করে, তাদেরকে চোখে চোখে রাখে এফবিআই। এর মাধ্যমে সিরিয়াল কিলারদের খুঁজে বের করা সহজ হয়। এই জনশ্রুতি আসলে অর্ধ-সত্য। কিন্তু, একটা সিস্টেম প্রতিটি লাইব্রেরি কমপিউটারে ক্রসলিঙ্ক করা। এই সিডি-রম সার্ভিস আপডেটেবল। দেশের কোথায় কোন বই আছে, তা বের করা যায়। অবশ্য, বই কে নিল, তার হিসাব থাকে না। কয়েকটা উপায়ে বই পাওয়া যায়। আপনি লেখকের নাম লিখে সার্চ করতে পারেন। বা, বইয়ের নাম, অথবা বইয়ের নির্দিষ্ট কোনও লাইন লিখে সার্চ দিতে পারেন। এ ধরনের সুবিধা দেয় অল-স্টেটস্ লাইব্রেরি ডেটাবেস।
মনিটরে চেয়ে আছে সান্থা ক্যাসেডিন। ক্লিক করে সার্চ বাই কি-ওঅর্ড বাটন টিপল ও। টাইপ করল: অ্যান্টার্কটিকা।
তিন সেকেণ্ড পর সার্চের রেজাল্ট এল মনিটরে:
৫৪,৬০০ এন্ট্রি ফাউণ্ড। উড ইউ লাইক টু সি এ লিস্ট?
খুব খুশি হলাম, বাপ, মনে মনে বলল সান্থা। মাত্র কয়েক হাজার বই পড়লেই দুনিয়ার সব জ্ঞান আমার! …এতগুলো বইয়ে লেখা হয়েছে অ্যান্টার্কটিকা শব্দটা?
না, এতে চলবে না। কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবল সান্থা, তারপর ঠিক করল, আরও সংক্ষিপ্ত কোনও কি-ওঅর্ড দরকার ওর। একটা ধারণা তৈরি হয়েছে মনে, কাজটা করলে সুবিধা পেতে পারে। অন্তত চেষ্টা করে দেখা যাক, ভাবল সান্থা। কিবোর্ডে লিখতে শুরু করেছে, কাজটা শেষে এণ্টার টিপল।
ল্যাটিচুড–৬৬, লংগিচ্যুড ১১৫° ২০ ১২,
সার্চ শুরু করেছে কমপিউটার। এক সেকেণ্ড পর মনিটরে ভেসে উঠল রেজাল্ট:
সিক্স এন্ট্রি ফাউণ্ড। উড ইউ লাইক টু সি এ লিস্ট?
আবার জিগায়! বিড়বিড় করল সান্থা। ওয়াই কি-তে বোঝানো হয়েছে ইয়েস। ওটা টিপে দিতেই মনিটরে ভেসে উঠল একটা লিস্ট। বইয়ের নাম এবং ওগুলো কোথায় রয়েছে পরিষ্কার ভাবে জানিয়ে দেয়া হয়েছে:
অল-স্টেটস লাইব্রেরি ডেটাবেস
সার্চ
বাই কি-ওঅর্ড সার্চ স্ট্রিং ইউজড
ল্যাটিচুড–৬৬,৫
লংগিচ্যুড
১১৫ ২০ ১২
নং, অতু এন্ট্রিজ ফাউণ্ড: সিক্স
টাইটেল: দ্য আইস ক্রুসেড:
রিফ্লেকশন্স অন
এ ইয়ার স্পেন্ট ইন অ্যান্টার্কটিকা। অথার:
এ ভিসার, হার্ভার্ড ইউনিভার্সিটি,
২০০৯।
টাইটেল: ডক্টরাল থিসিস। অথার: রবার্ট
হিগিন্স, স্ট্যানফর, ১৯৯৯।
টাইটেল: ডক্টরাল থিসিস। অথার: জর্জ
হিউবার্ট, স্ট্যানফর, ১৯৯৮।
টাইটেল: পোস্ট-ডক্টরাল থিসিস। অথার:
এম ভিসার, ইউএসসি,
সিটি, ১৯৯৭।
টাইটেল: ফেলোশিপ গ্র্যান্ট রিসার্চ
পেপার।
এম ভিসার, হার্ভার্ড ইউনিভার্সিটি,
১৯৯৪
টাইটেল: প্রিলিমিনারি সার্ভে। অথার: শ্যারন
স্টোন, লাইকং,
১৯৭৮।
লিস্টের দিকে চেয়ে আছে সান্থা। প্রতিটি এন্ট্রিতে বলা হয়েছে এসব বই বা থিসিসে আছে ল্যাটিচুড–৬৬.৫° এবং লংগিচ্যুড ১১৫° ২০ ১২।
বেশিরভাগই ইউনিভার্সিটির থিসিস। লেখকদের কারও নাম থেকে কিছুই বুঝবার নেই সান্থার। দুইজন ভিসার, রবার্ট হিগিন্স, জর্জ হিউবার্ট ও শ্যারন স্টোন।
দুই হাজার নয় সালে অ্যান্টার্কটিকার উপর নতুন বই লিখেছে এন ভিসার। এই বইয়ের লোকেশন রেফারেন্স দেখল সান্থা। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিটি বড় লাইব্রেরিতে পাওয়া যায়।
অন্য এন্ট্রি থেকে আঁচ করা যায়, লেখক নিজ পয়সায় বই প্রকাশ করেছেন। কিন্তু ওই এন ভিসারের বই প্রচুর চলেছে, ধারণা করল সান্থা। ঠিক করল, পরে এই বিষয়ে আরও খোঁজ নেবে।
আরেকটা এন্ট্রির উপর চোখ আটকে গেল ওর:
টাইটেল: প্রিলিমিনারি
সার্ভে। অথার: শ্যারন
স্টোন,
লাইকং, ১৯৭৮।
এটাই শেষ এন্ট্রি। চট করে মনিটরে রেফারেন্স লিস্ট দেখে নিল সান্থা। ওখানে ডেটাবেসের প্রতিটি অ্যাব্রেভিয়েশনের ব্যাখ্যা লেখা। ওখানেই পেয়ে গেল লাইকং।
আচ্ছা, বিড়বিড় করে বলল।
লাইবকং মানে লাইব্রেরি অভ কংগ্রেস। ক্যাপিটল বিল্ডিঙের ওপাশের রাস্তায় লাইব্রেরি অভ কংগ্রেস, এখান থেকে বেশি দূরেও নয়।
শেষ এন্ট্রি আরেকবার দেখল সান্তা ক্যাসেডিন, বুঝছে না কেন প্রিলিমিনারি সার্ভে করা হলো। এন্ট্রির তারিখ দেখে নিল।
১৯৭৮
মানে তিরিশ বছরেরও আগে। একবার দেখে আসতে হয়? মৃদু হেসে প্রিন্ট স্ক্রিন লেখা বাটন টিপল সান্তা ক্যাসেডিন।
.
অ্যাডোনিস ক্যাসেডিনের টয়োটা গাড়ি এসে থেমেছে নিউ মেক্সিকোর রবিন এন কার্বির ষোলো নিউম্যান স্ট্রিট, লেক আর্থারের বাড়ির সামনে।
ষোলো নিউম্যান স্ট্রিটের কটেজটা বেশ সুন্দর, সাদা রঙের। সামনে ছোট্ট বাগান। ফুটে আছে অসংখ্য পাহাড়ি গোলাপ। বাগানের মাঝে ছোট্ট একটা পুকুর। অবসর নেয়া কোনও লোকের বাড়ি মনে হলো। সব কিছুর ভিতর যত্নের ছাপ।
আরেকবার বিজনেস কার্ড দেখে নিল অ্যাডোনিস। ঠিক আছে, রবিন এন কাৰ্বি, দেখা যাক আপনার কী বলার আছে।
গাড়ি থেকে বেরিয়ে বাগান পেরিয়ে বারান্দায় উঠল ও, নক করল স্ক্রিন দরজায়। আধ মিনিট পর ভিতরের কোনও দরজা খুলল, তার পনেরো সেকেণ্ড পর স্ক্রিন দরজার ওপাশে থামল এক লোক। বয়স হবে তার তিরিশের মত। সুঠামদেহী। ক্লিনশেভ করা। মৃদু হাসছে লোকটা।
মর্নিং, কী সাহায্য করতে পারি? দক্ষিণের উচ্চারণে টেনে টেনে কথা বলে।
আমি এসেছি রবিন এন কার্বির সঙ্গে দেখা করতে, তিনি কি আছেন? বিজনেস কার্ড বাড়িয়ে দিল অ্যাডোনিস। আমার নাম অ্যাডোনিস ক্যাসেডিন, কাজ করি দ্য ওয়াশিংটন পোস্টে। মিস্টার কার্বি এই কার্ড পাঠিয়েছিলেন।
হঠাৎ করেই মিলিয়ে গেল লোকটার হাসি। তীক্ষ্ণ হয়ে উঠেছে দুই চোখ। যেন সামনের লোকটার ওজন নিচ্ছে। চোখ চলে গেল সামনের রাস্তায়। বোধহয় বুঝতে চাইছে কেউ পিছু নিয়েছে কি না।
তারপর হঠাৎ করেই ক্যাসেডিনের উপর ফিরে এল দুইচোখ।
মিস্টার ক্যাসেডিন, দয়া করে ভিতরে আসুন, দরজা খুলে দিল সে। ধারণা করেছি যোগাযোগ করবেন, কিন্তু ভাবিনি এত দ্রুত আসবেন। প্লিয, ভিতরে আসুন।
চৌকাঠ পেরুল ক্যাসেডিন, বাড়ির ভিতর ঢুকবার পর টের পেল লোকটার দক্ষিণা টানের কথা মিলিয়ে গেছে, এখন ইস্ট কোস্টের পশ ইংরেজি বলছে! সন্দেহ নেই শিক্ষিত লোক।
পথ দেখিয়ে ওকে ছোট্ট ড্রয়িং রুমে নিয়ে এল লোকটা। দুজন মুখোমুখি দুটো সোফায় বসবার পর বলল, মিস্টার ক্যাসেডিন, রবিন এন কার্বি আমার সঠিক নাম নয়।
পকেট থেকে পেন্সিল ও প্যাড বের করল ক্যাসেডিন। আস্তে করে জানতে চাইল, আমি কি আপনার সত্যিকারের নাম জানতে পারি?
কী যেন ভাবছে যুবক, এই সুযোগে তাকে ভাল করে দেখে নিল ক্যাসেডিন। দীর্ঘাকায় লোক, সুর্দশন, কাঁধদুটো অস্বাভাবিক চওড়া, অ্যাথলেটদের মত। কিন্তু তার ভিতর কী যেন বড় অস্বাভাবিক।
চোখদুটো, এক সেকেণ্ড পর বুঝল ক্যাসেডিন।
একটু লাল হয়ে আছে। চোখের নীচে ঝুলছে ছোট থলি। এই লোক সর্বক্ষণ দুশ্চিন্তা করে, ভাবল ক্যাসেডিন। দিনের পর দিন ঘুমাতে পারে না।
আমার আসল নাম, ধীরে ধীরে বলল যুবক, রবিন কার্লটন।
কী কাজ করেন?
আগে ছিলাম মেরিন ফোর্সের মেজর। আটলান্টিক বেসড় রিকনিসেন্স ইউনিটে। কিন্তু অফিশিয়াল ইউএসএমসি রেকর্ডে দেখবেন, আমি মারা গেছি পেরুতে, এগারো সালে।
নিচু স্বরে কথা বলে যুবক, তিক্ত তার কণ্ঠ।
তা হলে আপনি একজন মৃত লোক, বলল ক্যাসেডিন। ভাল কথা। তা হলে আমার প্রথম প্রশ্ন: কেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলেন?
আমি আপনার লেখা পড়েছি, বলল রবিন। এবং পছন্দ করি। গ্র্যাণ্ড মাদার মিশেলে লিখতেন। তারপর পোস্টে। যা লেখার সরাসরি লেখেন আপনি। এটা আমার পছন্দ। অন্য অনেকের মত যা খুশি লেখেন না। আগে ভাল করে সব যাচাই করেন। আর আমার তাই দরকার। যা বলব, সেটা যেন মানুষ উড়িয়ে না দেয়।
যদি বিশ্বাসযোগ্য হয়, তো উড়িয়ে দেবে না, বলল ক্যাসৈডিন। ঠিক আছে, এবার খুলে বলুন কেন ইউনাইটেড স্টেট গভার্নমেন্ট আপনাকে মৃত ঘোষণা করেছে।
হাসল রবিন কার্লটন, তাতে শুধু তিক্ততা ও কষ্ট। যদি এসবের বিশ্বাসযোগ্যতা থাকে, বলল। মিস্টার ক্যাসেডিন, আমি যদি বলি, ইউনাইটেড স্টেটস অভ আমেরিকার সরকার নির্দেশ দিয়েছে, যাতে আমার গোটা ইউনিটকে মেরে ফেলা হয়?
চুপ করে আছে অ্যাডোনিস।
যদি বলি, আমাদের সরকার আপনার আমার সরকারআমার ইউনিটের ভিতর নিজেদের খুনি রেখেছিল? আমরা মিশনে অস্বাভাবিক কিছু খুঁজে পেলে যেন আমাদেরকে মেরে ফেলা হয়।
এগারো সালে পেরুর আন্দেজ পাহাড়ে তাই করা হয়েছে। মিস্টার ক্যাসেডিন, আপনার কি মনে হয় এই কাহিনি উপযুক্ত?
হ্যাঁ, নড়েচড়ে বসল অ্যাডোনিস।
এবার বলতে শুরু করল রবিন। ওরা ছিল পাহাড়ের অনেক উপরে এক ইনকা মন্দিরের ভিতর। তার আগে ওখানে মন্দিরের ভিতর কাজ করছিল ইউনিভার্সিটি রিসার্চারদের একটি টিম। এরা কয়েকটি দেয়ালে গভীর তাক খুঁজে পেল। সেখানে ছিল অতীত ইনকাদের সমাজের দৃশ্য।
কিন্তু একটি পাথুরে তাকে অন্য কিছু পেল তারা। আগে কখনও এ ধরনের ছবি পাওয়া যায়নি। বিখ্যাত ইনকা সম্রাট আতাহুয়ালপা সাক্ষাৎ করছেন স্প্যানিশ বিজয়ীদের সঙ্গে।
একপাশে দাঁড়িয়েছেন সম্রাট, পরনে রাজকীয় পোশাক, তাঁকে ঘিরে রেখেছে সভাসদ-বৃন্দ। সম্রাটের হাতে সোনার পাত্র, বাড়িয়ে ধরেছেন। ওটা দিয়ে বোঝানো হয়েছে উপহার-সামগ্রী।
ছবির বামদিকে অদ্ভুত চেহারার পাঁচজন লোক। এরা একেবারেই ইনকাদের মত নয়, হাড়ের মত সাদা। খুব চিকন ও লম্বা, যেন বছরের পর বছর খেতে দেয়া হয়নি। বড় গোল গোল চোখ, বাটির মত ফোলা কপাল! সরু ও দীর্ঘ থুতনি, কোনও মুখ নেই।
পাথরে খোদাই করা চিত্রে এই সাদা দলের নেতা দুই হাতে কী যেন বাড়িয়ে দিয়েছে সম্রাটের দিকে।
বোধহয় দুজন দুজনকে উপহার দেবে।
এসব পেতে কত দিন লাগে? শুকননা স্বরে জানতে চাইল অ্যাডোনিস।
বেশি দিন নয়, বলল কার্লটন।
বলতে শুরু করল সে: রিসার্চাররা যেটার জন্য গিয়েছিল, সেটা পেয়ে গেল মন্দিরের এক কলামের গায়ের তাকে। ওখানে ছিল ছোট একটা জিনিস। বড়জোর জুতোর বাক্সের সমান হবে, রুপালি।
প্রস্তর চিত্রের ঠিক সেই জিনিসই ওটা।
খুব খুশি হয়ে ওঠেন বিজ্ঞানীরা, বলল রবিন কার্লটন। দেরি করে স্টেটসে নিজেদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করলেন, জানিয়ে দিলেন জিনিসটা পেয়ে গেছেন। ওটা সম্ভবত কোনও এলিয়েন দলের কাছ থেকে পাওয়া উপহার।
আস্তে করে মাথা নাড়ল কার্লটন। গাধা ছিলেন ওঁরা! সাধারণ মোবাইল ফোনে যোগাযোগ করেন। আজকাল যেকোনও সরকার যে-কারও ফোনে আড়ি পাততে পারে। অন্য কোনও দল তাঁদের কাছ থেকে জিনিসটা ডাকাতি করতে পারে, কাজেই আমার ইউনিটকে ব্রাজিল থেকে পাঠানো হলো।
সোফায় ঝুঁকে বসল সে। কিন্তু সমস্যা, ওই ইউনিট তখন আর আমার নয়।
এরপর মেরিন ইউনিট মন্দিরে পৌঁছবার পর কী হলো, বলতে শুরু করল সে। যখন একটা সিল টিম তাদের সঙ্গে মিলিত হলো, এরপর ওর নিজের লোকই মেরে ফেলতে চাইল ওকে।
মিস্টার ক্যাসেডিন, আমার ইউনিটের ভিতর নিজেদের লোক খুঁজে দিয়েছিল সরকার। এ-কাজ করার জন্য কমিটি করেছে তারা। নাম দিয়েছে ইন্টেলিজেন্স কনভার্জেন্স গ্রুপ। ওটা নিয়ন্ত্রণ করে জয়েন্ট চিফস অভ স্টাফের ন্যাশনাল রিকনিসেন্স অফিস। সোজা কথায়, ওটার প্রাথমিক কাজ আমেরিকার টেকনোলজিক্যাল শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা।
এরা আমার ইউনিটের সবাইকে মেরে ফেলল, মিস্টার ক্যাসেডিন। পুরো ইউনিট। খুঁজতে থাকল আমাকে মেরে ফেলার জন্য। বারোদিন আমাকে খুঁজল। তারা আমেরিকার সৈনিক। ছোট একটা ফাটলের ভিতর লুকিয়ে ছিলাম। পাথুরে দেয়াল থেকে নেমে আসা লবণাক্ত পানি দিয়ে পেট ভরিয়েছি। এরপর চলে গেল তারা।
আর ইউনিভার্সিটি রিসার্চারদের কী হলো? জানতে চাইল অ্যাডোনিস।
আস্তে করে মাথা নাড়ল রবিন। সিল টিম সবাইকে সরিয়ে নিয়ে গেল। আর কখনও তাদেরকে দেখা যায়নি।
চুপ হয়ে গেছে অ্যাডোনিস ক্যাসেডিন।
বারো দিন পর মন্দির থেকে বের হই, বলল রবিন। সময় লেগেছিল, কিন্তু ফিরে এলাম গোপনে নিজ দেশে। বাবা-মার বাড়িতে গেলাম। কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না। সামনে এবং পিছনের রাস্তায় দুটো ভ্যান ছিল। ওই বাড়ির উপর নজর রাখছিল চারজন লোক। ফিরে এলেই আমাকে শেষ করবে।
তিক্ত হাসল রবিন কার্লটন। তখন বুঝলাম, আমাকে জানতে হবে এসবের পিছনে কারা। এরপর একজনকে অনুসরণ করলাম। . জানলাম সে আসলে আইসিজি।
অবাক হয়ে সুদর্শন লোকটার দিকে চেয়ে আছে অ্যাডোনিস। কয়েক সেকেণ্ড পর বলল, ঠিক আছে, এই লোক আইসিজি। ওটা জয়েন্ট কমিটি, ঠিক? জয়েন্ট অভ স্টাফ ও দ্য ন্যাশনাল রিকনিসেন্স অফিসের লোক?
হ্যাঁ।
দ্য জয়েন্ট চিফস অভ স্টাফ সম্পর্কে জানে অ্যাডোনিস, সামান্য শুনেছে ন্যাশনাল রিকনিসেন্স অফিসের কথাও। ওটা আমেরিকার প্রতিটি স্পাই স্যাটালাইট নিয়ন্ত্রণ করে। ওই অফিসের গোপনীয়তা কিংবদন্তীর মত। সামান্য কয়েকটি এজেন্সি ব্ল্যাক বাজেটে চলে, এই অফিস সেগুলোরই একটা খুব প্রতিক্রিয়াশীল বিষয় নিয়ে কাজ করে। সিনেট ফিন্যান্স কমিটি এই আঁফিসের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। কোল্ড ওঅরের সময় ইউএস সরকার বারবার বলেছে, তাদের দেশে এনআরও নেই। অবশ্য, উনিশ শ একানব্বই সালে প্রচুর প্রমাণ ছড়িয়ে গেলে সুরকার বাধ্য হয়ে স্বীকার করে, আসলেই এই অফিস আছে।
আইসিজি আসলে দেশের সবচেয়ে বড় দু পক্ষের বিয়ের মত, বলল রবিন কার্লটন। একপক্ষে প্রতিটি আর্মড ফোর্সের সুপ্রিম কমাণ্ডিং বডি, অন্য দিকে আমাদের দেশের ইন্টেলিজেন্সের হর্তাকর্তারা।
আর আপনি বলছেন, ওটার কাজ দুনিয়ার আর সব দেশকে পিছনে ফেলে আমেরিকার টেকনোলজিক্যাল সুপিয়াৱিটি অর্জন করা।
হ্যাঁ, বলল কার্লটন। প্রথম কাজ: বড় টেকনোলজিক্যাল ব্রেকথ্রু দখল করে নেয়া। তা কমপ্যাক্ট ডিস্ক হোক, কমপিউটার চিপস বা স্টেলথ টেকনোলজি যেভাবে হোক এসব পেতে হবে ইউনাইটেড স্টেটস অভ আমেরিকাকে।
বড় করে শ্বাস ফেলল রবিন কার্লটন। মিস্টার ক্যাসেডিন, আমি বোধহয় আপনাকে ভাল করে বুঝিয়ে বলতে পারিনি। অন্য ভাবে চেষ্টা করে দেখা যাক। আইসিজির কাজ ইন্টেলিজেন্স জোগাড় করা, বা সরকারের কথা অনুযায়ী ইন্টেলিজেন্স কনভার্জেন্স করা।
এই অফিসের কাজ মূল্যবান তথ্য জোগাড় করা। নিশ্চিত করা যে, ওটার ব্যাপারে অন্য কোনও দেশ জানবে না। এ কাজ করতে গিয়ে বিনা দ্বিধায় মানুষ খুন করে আইসিজি। এদের কাজ অন্যদের মুখ বুজে দেয়া। জিনিসটা যেন শুধু আমেরিকার থাকে। আইসিজির প্রধান কাজ: আমেরিকা যেন দুনিয়ার নেতৃত্বে থাকে।
আচ্ছা, মৃদু মাথা দোলাল অ্যাডোনিস। আর আপনি বলছেন, এসব করতে গিয়ে এলিট মিলিটারি ইউনিটের ভিতর নিজেদের লোক ঢুকিয়ে দিচ্ছে তারা।
প্রয়োজনে মিলিটারি ইউনিটের যোদ্ধাদেরকে মেরে ফেলা আইসিজির মাত্র একটা কাজ, মিস্টার ক্যাসেডিন। এটা তাদের সহজ কাজ। এবার এভাবে দেখুন, বলল রবিন কার্লটন, দ্য জয়েন্ট চিফস অভ স্টাফ আইসিজির ছোট একটি অংশ। তারা নিজেদের বিশ্বস্ত লোক দিয়ে সংগঠনকে সাহায্য করছে। বয়স্ক যোদ্ধা, সিনিয়র সার্জেন্ট, গানারি সার্জেন্ট, ক্যারিয়ার, সোলজারএরা বসে আছে ভাল সব ইউনিটের ভিতর। প্রথমেই ঘটনাস্থলে হাজির হতে হয় র্যাপিড-রেসপন্স ইউনিটগুলোকে। যেমন মেরিন রিকনিসেন্স, সিল টিম বা আর্মি রেঞ্জার।
তাদের ভিতর ঢুকিয়ে দেয়া হয়েছে আইসিজির লোক। ধরুন, হঠাৎ এক শুক্র গুপ্তচর স্যাটালাইট বা কোনও গ্রহাণু পড়েছে কোথাও…
এবার ভেবে দেখুন, গ্রহাণু বা স্যাটালাইট পড়েছে ব্রাজিলের জঙ্গলে, তারা চারপাশ ঘিরে ফেলতে পাঠাবে মেরিনদেরকে। যদি ওই গ্রহাণুর ভিতর মূল্যবান কিছু পাওয়া যায়, প্রথমেই খুন করা হবে মেরিনদেরকে।
খুন করা হবে?
হ্যাঁ, তিক্ত স্বরে বলল কার্লটন। আপনি তো হাই-স্কুল পাশ করা সাধারণ সৈনিকদেরকে বিশ্বাস করবেন না। এরা যদি মুখ খোলে? জিনিসটা যদি হয় দেশের জন্য গুরুত্বপূর্ণ, এই লোকগুলোকে তো মেরে ফেলতেই হবে। হয়তো ওই জিনিসের মাধ্যমে কমপক্ষে বিশ বছর এগিয়ে যাবে ইউনাইটেড স্টেটস।
আসলে সাধারণ কোনও সৈনিকের পেট থেকে কথা বের করতে আপনার সোডিয়াম নাইট্রেট লাগবে না। কয়েকটা বিয়ার গিলিয়ে দেবেন, সঙ্গে মিষ্টি একটা মেয়ে, আশা দেবেন ভাল চাকরি মিলে যেতে পারে; ব্যস, মস্ত স্তনওয়ালী মেয়েটাকে সবই বলে দেবে সাধারণ মেরিন সৈনিক–ব্রাজিলের জঙ্গলে সে পেয়েছিল নীল গ্রহাণু।
এই তথ্যগুলোর মূল্য ভুলবেন না, মিস্টার ক্যাসেডিন, বলল রবিন কার্লটন। কয়েকজন সাধারণ সৈনিক বা অফিসার মরলে কী হবে দেশের? হয়তো এই দেশ অন্য দেশকে বিশ বছরের জন্য পিছনে ফেলবে। বা…।
হাত তুলে বাধা দিল অ্যাডোনিস ক্যাসেডিন। ঠিক আছে, এবার বলুন এমনটা কতদিন পর পর ঘটে? যেমন পুরো এক ইউনিটের সবাইকে মেরে ফেলা হলো–এমন তো খুব কম হওয়ার কথা।
আস্তে করে মাথা দোলাল কার্লটন। এটা ঠিকই বলেছেন। গত পনেরো বছরে মাত্র চারবার হয়েছে।
সন্দেহ নিয়ে রবিন কার্লটনের দিকে চাইল সাংবাদিক। মিস্টার কার্লটন, বুঝতে পারছি কী বলতে চান। কিন্তু এসব কাজ করতে হলে একদল ট্রেই লোকের নেটওঅর্ক থাকতে হবে। তাদের হাতে থাকতে হবে সঠিক অনুগত লোক। হাই র্যাঙ্কিং সৈনিকরা দ্য জয়েন্ট চিফস্ নয়, তারা সরকারের ভিতর চাইলেই…
মিস্টার ক্যাসেডিন, আপনি অ্যাণ্ড লিলিওয়েলেনের নাম শুনেছেন?
আবছা মনে পড়ছে…
সার্জেন্ট মেজর অ্যাণ্ড লিলিওয়েলেন মেরিন কর্পসের সার্জেন্ট মেজর। আপনি কি জানেন মেরিন কর্পসের সার্জেন্ট মেজর মানে কী, মিস্টার ক্যাসেডিন?
না, খুলে বলুন।
মেরিন কর্পসের নন-কমিশণ্ড অফিসার সার্জেন্ট মেজর মানেই মস্ত এক লোক। যদিও এনলিস্টেড, মিস্টার ক্যাসেডিন, সে নীচের সবার প্রধান। সার্জেন্ট মেজর অ্যাণ্ড লিলিওয়েলেন তেত্রিশ বছর মেরিন কর্পসের সঙ্গে কাটিয়েছে। দেশের সবচেয়ে বেশি পদক পাওয়া লোক সে।
আস্তে করে মাথা দোলাল কার্লটন। সে আইসিজি।
দীর্ঘ মুহূর্ত চুপ করে চেয়ে রইল অ্যাডোনিস। তারপর প্যাডে নামটা টুকে নিল।
কর্পসের প্রতিটি বদমাস সৈনিকের অভিভাবক সে। পেরু থেকে ফিরবার পর কার কাছে যেন শুনেছিলাম, ওই ঘটনার পর জীবিত মেরিনদেরকে সরিয়ে নেয় সে, তারা বিশ্বাসঘাতক। তাদের কাজের জন্য মেডেল দেয়ার জন্য আবেদনও করেছে। বেশিরভাগ সিনিয়র এনলিস্টেড সৈনিক বিশ্বাসঘাতক।
বিড়বিড় করে কী যেন বলল অ্যাডোনিস ক্যাসেডিন।
ওটাই হচ্ছে নেটওঅর্ক, মিস্টার ক্যাসেডিন। মেরিন ফোর্সের নীচ থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত আছে এরা। তারাই ঠিক করে কোন্ ইউনিটকে পাঠানো হবে। তারপর আর ফিরে আসতে পারে না সৈনিকরা। কোনও এলিট মিলিটারি ইউনিট শেষ করে দেয়া আইসিজির সামান্য কাজ। আইসিজি শুধু মিলিটারির ভিতর লোক রেখেছে তা নয়, তার চেয়ে অনেক বেশি ছড়িয়ে পড়েছে সরকারের নানা জায়গায়।
যেমন?
যেমন যেসব সংগঠন ব্রেকথ্র টেকনোলজি আবিষ্কার করছে, সেখানে।
একটা উদাহরণ দিন।
যেমন ব্যবসা।
বলতে চাইছেন প্রাইভেট কোম্পানির কথা?
আস্তে করে মাথা দোলাল রবিন কার্লটন।
আপনি বলতে চাইছেন ইউনাইটেড স্টেটসের সরকার নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে প্রাইভেট কর্পোরেশনে? চোখ রাখছে তাদের উপর?
যেমন মাইক্রোসফট। আইবিএম। বোয়িং। লকহিড। রবিন কার্লটন গম্ভীর। শুধু তাই নয়, এ ছাড়া নেভি, আর্মি ও এয়ার ফোর্সের কন্ট্রাক্টারদের উপর নজর রাখা হয়। বিশেষ করে যারা এ দেশের সরকারের কাজ করে।
কী করে সম্ভব? মাথা নাড়ল অ্যাডোনিস ক্যাসেডিন।
এ ছাড়া আরও অনেক জায়গায় এরা আছে।
যেমন?
যেমন ধরুন ইউনিভার্সিটি, বলল কার্লটন। আইসিজির লিস্টে সবচেয়ে আগে ইউনিভার্সিটিগুলোর নাম। বহু শিক্ষক বিক্রি হয়ে গেছেন। যেমন ধরুন, আইসিজি জানত উনিশ শ তিরানব্বই সালেই ভেড়া ক্লোন করা হয়েছে। গত বছর আইসিজি জেনেছে, ইচ্ছে করলে মানুষ ক্লোন করতে পারবে। ক্লান্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল কার্লটন। এমনই হওয়ার কথা ছিল। যদি জানতে হয় পাইপলাইনের ভিতর কী, আপনার নিজের লোক রাখতে হবে পাইপের ভিতর।
মৃত মেজর থেমে যাওয়ার পর পুরো একমিনিট চুপ করে বসে রইল অ্যাডোনিস ক্যাসেডিন।
আমেরিকান বিস্তৃত ইন্টেলিজেন্স গ্যাদারিং ষড়যন্ত্রের চিন্তাটা কাঁপিয়ে দিয়েছে ওকে। এই নেটওঅর্ক থেকে থাকলে ওটা একটা অক্টোপাস, চারপাশে ছড়িয়ে দিয়েছে গঁড়। পেন্টাগনের ছোট কমিটির বোর্ডরুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও ইউনিভার্সিটি। কিন্তু এসব নিয়ে কিছু লিখবার আগে আরও অনেক তথ্য দৱকার ক্যাসেডিনের।
মিস্টার ক্যাসেডিন, গম্ভীর স্বরে বলল রনি কার্লটন। ভয়ঙ্কর একটা সংগঠন আইসিজি। খুবই বিপজ্জনক। মাত্র একটা বিষয়ে তারা মন দিয়েছে: উন্নতি করতে হবে দ্য ইউনাইটেড স্টেটস অভ আমেরিকার। আমেরিকা যেন সবসময় জিতে যেতে পারে, সেজন্য যা করবার করবে তারা। যদি একদল লোক মেরে ফেলতে হয়, তো তাই করবে। আপনাকে খুন করবে, আমাকেও। মিস্টার ক্যাসেডিন, দেশপ্রেম আসলে হিংস্র লোকের গর্ব। ওই সংগঠন নিজেদের আর্মড ফোর্সের ভিতর ঢুকে পড়েছে, নিজেদের লোক মেরে ফেলছে। এসব করছে নিজেদের দেশের গোপন তথ্য লুকিয়ে রাখতে। আমরা কেউ ওই সংগঠন থেকে নিরাপদ নই।
আস্তে করে মাথা দোলাল অ্যাডোনিস। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মিস্টার কার্লটন, আপনার কাছে কোনও তথ্য আছে? ধরুন কোনও নাম, বা এমন কিছু যেটা থেকে প্রমাণ করা যাবে…
পাশের টেবিল থেকে এ-ফোর সাইজের একটা কাগজ নিল রবিন। বাড়িয়ে দিল সাংবাদিকের দিকে। এখানে আমার সংগ্রহ করা কিছু নাম, তাদের চাকরি অবস্থান ও র্যাঙ্ক টুকে দিয়েছি।
কাগজটা নিল ক্যাসেডিন। দ্রুত পড়তে শুরু করল:
ট্রান্সমিট
নং.
৫৯৭-৯৭১৭-০৮১০১
রেফারেন্স নং. ৪৫৩১
বিষয়: সেনাবাহিনী
কর্তৃপক্ষের কাছের কয়েকজন ব্যক্তির নাম।
নাম: চাকরিস্থল: ফিল্ড/র্যাঙ্ক:
উইলিয়াম বীব। লিঙ্কন
ল্যাব। নিউক্লিয়ার ফিফিলিস্ট।
জর্জ লোবো লার্সেন। বার্কলি। অ্যারোনটিকাল
ইঞ্জিনিয়ার।
মাইক গোউন্ড। নেভি সিল। লেফটেন্যান্ট কমাণ্ডার।
ন্যাট লেদারউড আর্মি রেঞ্জার্স। কর্নেল।
মার্লা হেয়ে। কলাম্বিয়া। কমপিউটার সায়েন্টিস্ট।
সামান্থা রিভ। হার্ভার্ড। ইণ্ডাস্ট্রিয়াল
কেমিস্ট।
রাস্টি ফেরিস। মাইক্রোসফট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
উইলিয়াম ফেল্পস। আইবিএম। হার্ডওয়ার ইঞ্জিনিয়ার।
লেস্টার গ্রিম। ক্রে। হার্ডওয়্যার
ইঞ্জিনিয়ার।
ভ্যালেনি ফার্গো। ইউ
এসএমসি। কর্পোরাল।
ক্রিস হার্ট। বোয়িং। টেকনিশিয়ান
প্রস্টন স্টোন। ইউএসসি। জেনেটিক ইঞ্জিনিয়ার।
রিপলি জেনড্রন। জেপিএল। অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার।
অ্যামি কার্ভেল। লকহিড। অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার।
জ্যাক বোল্ট। আর্মি
রেঞ্জার্স। সিনিয়র সর্জেন্ট।
সুয়েড নিলসেন। ইয়েল। নিউক্লিয়ার
ফিস্টি।
নৰ্মা হবসন। অ্যারিয। বয়েটরিন।
মাইক গ্যানন। ইউএসএমসি। গানরি সার্জেন্ট।
নিনা অস্টিন। হার্ভার্ড। ক্যাপ্টেন।
জাড হর্সফল। জন্স
হপকিন্স।
কলিন সিম্পসন র্যানডলফ। ইউএনএসসি। সার্জেন্ট মেজর।
জিম বেলিংগার। আর্মালাইট। ব্যালেস্টিক্স।
এনিস কনরাড। ইউ.টেক্স। ইনসেক্টস
জনি ওয়াকার। ইউএসএমসি। সার্জেন্ট।
অ্যাণ্ড্রু লিলিওয়েলেন। আইসিজি সার্জেন্ট মেজর।
লি মন্ট্যানা। ইউ কলোরাডো। কেমিকেল এজেন্ট।
ম্যাক্স ডাব্লিউ কেইন। টেক্সাস ল্যাব। কেমিস্ট।
ফ্রেডারিক সিম্পসন। প্রিন্সটন। ?
জেনি ফেয়ারওয়েল। থার্ড মেরিন কর্পস ?
পল সিংগার। ইউএসএমসি। গানারি সার্জেন্ট।
গুয়েন রাসেল। ইউএসসি। ?
পার্কস আর, শর্ট। নেভি সিল। কমোডর।
পল মর্গান। ইউএসএমসি। সার্জেন্ট।
চাক হ্যালুম। সিসিএ সিএলএও। সায়েন্টিস্ট।
পলি রিগস। উকলা। জেনেটিক ইঞ্জিনিয়ার।
অলিভার টার্নার। ইউএসএমসি। মেজর।
জন সিমন। ইউএসএএফ। ক্যাপ্টেন।
—————————————————————————-
রবিন কার্লটনের দিকে মুখ তুলে চাইল অ্যাডোনিস। কোথেকে পেলেন?
মৃদু হাসল মেজর। প্রথমবারের মত আন্তরিক হাসি।
আপনার মনে পড়ে, আমার বাবা-মার বাড়ির উপর নজর রেখেছিল একদল লোক?
হ্যাঁ।
তাদের একজনের পিছু নিই। অ্যাপার্টমেন্টে ঢুকবে, এমন সময় তাকে থামাই। কয়েকটা প্রশ্ন করি। খুব আন্তরিকতার সঙ্গেই জবাব দিয়েছিল।
তারপর তার কী হয়েছে? ক্লান্ত স্বরে জানতে চাইল ক্যাসেডিন।
কোনও আবেগ থাকল না রবিন কার্লটনের হিমশীতল কণ্ঠে: লোকটা মারা যায়।
<