টেবিলের ওপর দুটো জুতো। চেয়ারে হেলান দিয়ে বসে অনেকক্ষণ ধরে সেগুলোর দিকে তাকিয়ে আছে তরুণ পুলিস। ইন্সপেক্টর বাজারনিক, তবলায় মৃদু টোকা দেয়ার ঢঙে চেয়ারের হাতলে আঙুলের বাড়ি মারছে সে।

আবার টেবিলের দিকে ঝুঁকল বাজারনিক, একটা জুতো তুলে নিয়ে সাদা লেবেলটার ওপর চোখ রাখল। লেবেলে লেখা রয়েছে, এই জুতোর মালিক লিরয় পামার। বাজারনিকের ঠোঁটে এক চিলতে আড়ষ্ট হাসি দেখা গেল, যেন এই ধাঁধা তাকে একাধারে। বিমূঢ় এবং কৌতুহলী করে তুলেছে। জুতো দুটো পাশাপাশি রাখল ও, ডান পাটি আর বাঁ পাটি, কিন্তু জোড়া মিলছে না-একটা কালো, অপরটা খয়েরী। ডান পাটির চেয়ে বা পাটি দেড় সাইজ। বড়। মস্কোভা নদী থেকে উদ্ধার করা লিরয় পামারের এক পাটি। জুতো এখনও ঠাণ্ডা আর ভিজে। অন্যটা পালিশ করা চকচকে। গোড়ালির ক্ষয় দেখে বোঝা যায় অল্প কদিন ব্যবহার করা হয়েছে। এটা আনা হয়েছে মস্কোভা হোটেল, পামারের কামরা থেকে।

আর সব কিছুই মিলেছে, মেলেনি শুধু এই জুতো। হ্যাটের সাইজ সমান, কলার সাইজ এক, হোটেলে পাওয়া ওভারকোটও লাশের গায়ে ফিট করেছে, ফিট করেছে স্যুট, মোজা…শুধু জুতো বাদে। কেন? কি এর রহস্য? একজন মানুষের জুতো এত ছোটবড় হয়? কেন?

আবার চেয়ারে হেলান দিল বাজারনিক। এটা একটা রহস্য সন্দেহ নেই। কিভাবে এই রহস্য উদ্ঘাটন করা যায়! অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন জাগছে মনে: নদীতে যার লাশ পাওয়া গেছে আর মস্কোভা হোটেলে যে লোক উঠেছিল, দুজন আলাদা মানুষ, একজন নয়?

মানুষ যদি দুজন হয়, কেন দুজন? আবিষ্কারের চেয়ে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর উত্তরেই নিহত রয়েছে জুতো রহস্যের সমাধান। মস্কোভা হোটেল থেকে বেরিয়ে তিনজন লোকের সাথে দেখা করেছিল পামার, পামারের বদলে এই তিনজনের একজনকে খুন করে নদীতে ফেলে দেয়া হয়? কেন, কেন?

সাধারণ একজন পুলিস হয়তো রহস্যটা নিয়ে এত বেশি মাথা ঘামাত না। কিন্তু বাজারনিক সাধারণ পুলিস নয়। মস্কো পুলিসের ইন্সপেক্টর বটে সে, কিন্তু তাকে পুলিস বিভাগে পাঠানো হয়েছে। কে.জি.বি-র সেকেন্ড চীফ ডাইরেক্টরেট থেকে। পুলিস বিভাগের কাউকে নয়, শুধু কে.জি.বি-র পলিটিক্যাল সিকিউরিটি সার্ভিসের সিনিয়র অফিসারদের কাছে জবাবদিহি করে সে।

মস্কোয় ড্রাগস বেচাকেনা শুরু হয়েছে, পুলিস বিভাগ এই তথ্য জানতে পারার পরই বাজারনিককে ইন্সপেক্টর করে পাঠানো হয় পুলিস হেডকোয়ার্টারে। এই ড্রাগ রিঙ ভেঙে গুঁড়িয়ে দেয়ার জন্যে প্রচুর ক্ষমতা দেয়া হয়েছে তাকে। প্রশাসনের কাছ থেকে। যে-কোন ধরনের সাহায্য চাইলেই সে পাবে। লিরয় পামার যে একজন ড্রাগ স্মাগলার, এই তথ্যটা বেশ কিছুদিন আগে পুলিস বিভাগ জানতে পারে। সেই থেকে পামারকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিল বাজারনিক। গরচয়েভ-এর কাছ থেকে ইংরেজ লোকটার মৃত্যু সংবাদ শুনে খুশি হয়েছিল বটে, কিন্তু সেই সাথে শাস্তি এড়িয়ে লোকটা বেরিয়ে গেল ভেবে হতাশও কম হয়নি। যদিও তার মৃত্যুতে কিছু এসে যায় না, কারণ তার কাছ থেকে যারা ড্রাগস কিনত তাদের সবাইকে সে চেনে।

আর এখন জানা যাচ্ছে, পামার আসলে মরেইনি।

হাত বাড়িয়ে ক্রেডল থেকে রিসিভার তুলল বাজারনিক। একজন অপারেটরের সাড়া পাওয়া গেল। অপারেটর যে সুইচবোর্ড সামনে নিয়ে বসে আছে সেটার সাথে পুলিস বিভাগের কোন ফোনের কোন যোগাযোগ নেই। সেভেনথ ডাইরেক্টরেট-এ দাও, কর্নেল লেভিন-এর সাথে কথা বলব। ইংলিশ ট্যুরিস্টদের ওপর নজর রাখার জন্যে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে কে.জি.বি-তে। কর্নেল লেভিন তার হেড। কর্নেলের সাথে অনেকক্ষণ ধরে আলাপ করল বাজারনিক। তারপর আবার হেলান দিল চেয়ারে, চোখ দুটো ফিরে এল জুতো দুটোর ওপর।

কর্নেলের কাছ থেকে আরও লোক চেয়েছে বাজারনিক। এবার মস্কোয় আসার পর পামার কি করেছে না করেছে সব তারা চেক করবে। লুদভিক, গরচয়েভ আর সার্জেন্ট রাসকিনকে। দরকার হবে তার। এর আগে বেশ কয়েকবার রাশিয়ায় এসেছে। পামার, মস্কোয় তার অতীত গতিবিধি সম্পর্কে তদন্ত চালাবে ওরা। পামারের স্বভাব, অভ্যেস, যোগাযোগ ইত্যাদি সম্পর্কে রেকর্ড-পত্র থেকে যা পাওয়া যায় সব ওরা উদ্ধার করবে। সার্জেন্ট। রাসকিন লোকটা ইহুদি, ওকে বাদ দেবে কিনা ভাবল বাজারনিক। না, থাক, লোকটা খুব কাজের। ইন্টারকমের বোতাম টিপে গরচয়েভের সাথে কথা বলল সে, ওদেরকে নিয়ে চলে এসো; তাড়াতাড়ি।

আবার জুতোর দিকে তাকাতেই বিদ্যুৎ চমকের মত কথাটা মনে পড়ল। এয়ারপোর্টে পামারের কাছে একটা ট্রানজিসটর রেডিও ছিল, ড্রাগস থাকতে পারে মনে করে সেটা চেকও করা হয়। কিন্তু হোটেল কামরা বা লাশের সাথে ওটা পাওয়া যায়নি। নদীতে রয়ে গেছে?

অস্থির দেখাল বাজারনিককে। একটা সিগারেট ধরাল সে। রেডিওটা কোথায়?

 

ওর জন্যে অপেক্ষা করছিল ইসরাফিলভ।

সরু রাস্তার এক ধারে ছোট মস্কোভিচ সিডান দাঁড়িয়ে আছে, হুডটা খোলা। একজন লোকের অস্পষ্ট একটা কাঠামো দেখল রানা, গাড়ির হাঁ করা চোয়ালের ভেতর ঝুঁকে রয়েছে। রাস্তার ধারে উঁচু মাটি, তার কিনারায় বসে অপেক্ষা করছে রানা। গাড়ির ইঞ্জিনে কাজ করছে লোকটা, কিংবা কাজ করার ভান করছে। সে একা, রাস্তায়ও কেউ নেই, তবু নিঃসন্দেহ হবার জন্যে দশ মিনিট ধৈর্য ধরল রানা। ইতোমধ্যে লোকটা একবার যখন সিধে হলো, ধুস শালা বলে গাল দিল-বোধহয় ইঞ্জিনকে-হাত বুলাল আড়ষ্ট পিঠে, তখন চট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল রানা। আড়াল থেকে দেখল, লোকটার মুখে এক জোড়া চাদ ঝলমল করছে। বুঝল, চশমা পরে আছে লোকটা। নিজের চারদিকে তাকাল সে, রাস্তার দুটো দিক বেশ সময় নিয়ে দেখল, তারপর আবার ঝুঁকল ইঞ্জিনের ওপর।

এবার আড়াল থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ল রানা। লোকটা পিছন ফিরে রয়েছে। ও যদি ইসরাফিলভ না হয়…

কতক্ষণ ধরে দেখছেন আমাকে? রুশ ভাষায় জিজ্ঞেস করল। লোকটা, বিরক্তি চেপে রাখার গরজ নেই। এখনও ঝুঁকে আছে। ইঞ্জিনের ওপর।

মি. ইসরাফিলভ? জিজ্ঞেস করল রানা। অবাক হয়েছে ও। কোন কোন লোকের মাথার পিছনেও একজোড়া করে চোখ থাকে, এ সেই দলের।

হুডের নিচ থেকে মাথা বের করল ইসরাফিলভ, একটা নোংরা ন্যাকড়ায় হাতের তেল মুছছে। চাঁদ দিগন্তরেখা থেকে খুব বেশি। ওপরে ওঠেনি এখনও, তার আলোয় খুঁটিয়ে দেখল রানাকে। রানার কাঠামো, দাঁড়াবার ভঙ্গি, তাকাবার ভঙ্গি, সব এক মুহূর্তে দেখে নিল সে, সন্তুষ্টচিত্তে মাথা ঝাঁকাল আপনমনে, যেন এই নির্বাচন তার পছন্দ হয়েছে। ঘটাং করে বন্ধ করল হুড। কাছ থেকে লোকটাকে দেখে তার বয়স আন্দাজ করল রানা-পঁয়তাল্লিশ, পঞ্চাশও হতে পারে। কানের দুপাশে পাক। ধরেছে চুলে। মানুষটা ছোটখাট, টেনেটুনে যদি পাঁচ ফিট হয়। পরনে ঢোলা একটা স্যুট, তার ওপর রেনকোট। রানার দিকে। ফিরে বলল, আপনি দেরি করে ফেলেছেন।

দুঃখিত, বলল রানা। লোকটা কেমন যেন অস্বস্তির মধ্যে। ফেলে দিয়েছে ওকে।

সমস্যা গার্ডদের নিয়ে, হঠাৎ একেবারে নরম সুরে শুরু করল ইসরাফিলভ। আমার দেরি দেখে, হয় জংশন না হয় রাস্ত। র শেষ মাথার গার্ড-পোস্ট থেকে কাউকে পাঠাতে পারে ওরা। প্রথম গার্ড-পোস্ট পেরিয়ে এসেছি প্রায় এক ঘণ্টা হয়ে এল। যেকোন মুহূর্তে আমি কোথায় দেখার জন্যে কেউ চলে আসতে পারে। সেজন্যেই তো ইঞ্জিনে হাত দিতে হলো।

ছোট্ট করে মাথা ঝাঁকাল রানা, তারপর জিজ্ঞেস করল, বিলিয়ারস্কে আমি ঢুকব কিভাবে?

গাড়ির ট্রাঙ্কে করে।

ওরা সার্চ করবে না?

মনে হয় না। ইতিমধ্যে একবার ভাল মত সার্চ করা হয়েছে। প্রায়-সময় কে.জি.বি. অতশত চিন্তা করে না।

সার্চ করার নির্দিষ্ট কোন প্যাটার্ন আছে?

একটা গার্ড-পোস্ট আউটগোয়িং সবগুলো গাড়ি সার্চ করে, বলল ইসরাফিলভ। আরেক গার্ড-পোস্ট সার্চ করে ইনকামিং সবগুলো গাড়ি। দায়িত্বের অতিরিক্ত কাজ করতে অভ্যস্ত নয় এরা। তবে শহরে নতুন গার্ডদের বড় একটা বাহিনী আনা হয়েছে, তারা কি করবে জানা নেই আমার।

নতুন…কারা এরা?

সম্ভবত মিলিটারি ইন্টেলিজেন্সের লোক, বলল ইসরাফিলভ। হাইওয়ে জংশনে বারো-তেরো জনকে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি। সন্দেহ নেই, বিপদের আশঙ্কা করছে ওরা। হেসে উঠল ইসরাফিলভ। রানাকে পাশ কাটিয়ে গাড়ির পিছনে এসে দাঁড়াল।

মস্কোভিচের ট্রাঙ্ক খুলল ইসরাফিলভ। দ্রুত মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করল রানাকে, যেন সময় নষ্ট হচ্ছে বলে বিরক্ত হচ্ছে সে। তার পাশে এসে দাঁড়াল রানা। ট্রাঙ্কটা ছোট আর খালি। ঝুঁকে ভেতরে ঢুকল রানা, কোন কথা বলল না, ঘাড় আর মাথা নিচু করে বসল কোনমতে। কয়েক সেকেন্ড ওকে দেখল ইসরাফিলভ, তারপর সন্তুষ্টচিত্তে মাথা ঝাঁকিয়ে বন্ধ করে দিল ট্রাঙ্ক।

ভেতরটা অন্ধকার হয়ে গেল। কোথাও নিশ্চই বাতাস ঢোকার ব্যবস্থা করা আছে, ভাবল রানা। ইঞ্জিনের শব্দ হলো, তবে কানে তালা লাগল না-মাত্র তিনটে সিলিন্ডার ফায়ার করছে। হঠাৎ গাড়িটা লাফিয়ে ওঠায়, ট্রাঙ্কের শক্ত গায়ে মাথা ঠুকে গেল। ভুরু কুঁচকে উঠল রানার। ৮৮

বিলিয়ারস্কে যাবার বাকি পথটুকু পেরোবার সময় আরোহীর সুবিধে-অসুবিধের কথা একবারও ভাবল না ইসরাফিলভ। রাস্তাটা সরু, প্রজেক্ট সাইটে ইকুইপমেন্ট নিয়ে আসতে গিয়ে ভারী ট্রাকগুলো এর বারোটা বাজিয়ে দিয়েছে। এখানে সেখানে বড় বড় গর্ত, কোথাও ঢালু হয়ে গেছে। দেরি হয়ে গেছে, সেটা পুষিয়ে নেয়ার জন্যে বিধ্বস্ত রাস্তার ওপর দিয়ে ঝড়ের বেগে গাড়ি চালাল সে। তার একমাত্র চিন্তা, পিটি ডাভকে যেভাবে হোক প্রজেক্ট। এলাকার ভেতর বিজ্ঞানীদের কোয়ার্টারে পৌঁছে দিতে হবে। পিটির আরাম-আয়েশের ব্যাপারে তার কোন মাথাব্যথা নেই। তার গুরু কোইভিসতু এখন চোখে না দেখেই পিটি বলতে অজ্ঞান, কিন্তু পিটির ওপর তার নিজের কোন মোহ বা শ্রদ্ধাবোধ নেই। থাকলে বরং একটু ঈর্ষা আছে।

রাশিয়ার ক্ষতি করার এই ষড়যন্ত্রে ইসরাফিলভ গুরুর সাথে হাত মিলিয়েছে শুধু একটা কারণে, বিশ বছর সাধনা করার পর। অস্ত্র বিজ্ঞানে যা কিছু আবিষ্কার করেছে সে, সব নিজেদের আবিষ্কার বলে সমস্ত কৃতিত্ব লুঠ করেছে তরুণ কমুনিস্ট। বিজ্ঞানীরা। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ হয়েছে এই যে তার একমাত্র ছেলেকে মিথ্যে অভিযোগে দোষী সাব্যস্ত করে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হয়েছে। ইসরাফিলভ জানে, কোইভিসতু সহ সবাইকে ওদের ধরা পড়তে হবে, জেনেশুনেই এ-পথে পা বাড়িয়েছে সে। সবাই মরবে তারা, শুধু একজন বাদে।

অপারেশন যদি সফল হয়, মিগ-৩১ যদি ইসরায়েলের মাটিতে পৌঁছোয়, পিটি ডাভকে নিয়ে সারা দুনিয়ায় মহা হৈ চৈ পড়ে যাবে। প্রতিটি ইহুদি বাড়িতে ফুলের মালা দিয়ে সাজানো হবে তার ছবি। যারা তাকে সাহায্য করতে গিয়ে বিসর্জন দেবে তাদের নামও শ্রদ্ধার সাথে লোকে স্মরণ করবে বটে, কিন্তু দুদিন যেতে না যেতে সবাই ভুলে যাবে তাদের কথা। কিন্তু পিটি ডাভ নিজের কৃতিত্বের কথা শোনার আর বলার জন্যে বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবীতে। কাজেই তার প্রতি একটু ঈর্ষা যদি হয়ই, সেটা কি খুব অন্যায়?

এয়ারস্ট্রিপ সহ গোটা প্রজেক্ট এলাকার চারদিকে কাঁটাতারের উঁচু বেড়া। বেড়ার এক জায়গায় একটা ফাঁক, এই ফাঁকে বসানো হয়েছে দ্বিতীয় গার্ড-পোস্ট। বিলিয়ারস্ক গ্রামটা পড়েছে বেড়ার বাইরে। গ্রাম বলতে কয়েকশো কাঠের ঘর, অনুর্বর জমিতে কমিউন প্রথায় চাষাবাদ, আর অভাব। গ্রামের মাঝখানে বেড়ার ভেতর, গজিয়ে উঠেছে প্রজেক্ট-টাউন-গাছপালা, নির্দেশ নিষেধাজ্ঞা আর গোপনীয়তা দিয়ে ঘেরা।

দূর থেকেই গার্ড-পোস্ট দেখতে পেল ইসরাফিলভ, গাড়ির গতি কমিয়ে আনল সে। যাবার সময় দেখে গিয়েছিল ছয়সাত জন গার্ডকে, বেড়ে তিনগুণ বা তারও বেশি হয়েছে। পিছনের গার্ডপোস্টেও ওদের বাড়তি সংখ্যা দেখে এসেছে সে। গাড়ি ফাঁকের মাঝখানে থামতেই দুজন গার্ড গটগট করে এগিয়ে এল। হঠাৎ চোখ-ধাঁধানো আলোয় প্রায় অন্ধ হয়ে গেল ইসরাফিলভ। এটা নতুন একটা সার্চলাইট, গজ পঞ্চাশেক দূরে একটা ট্রাকের মাথায় বসানো হয়েছে। হাতল ঘুরিয়ে জানালার কাঁচ নামাল সে, মাথাটা বের করল বাইরে। একজন গার্ডকে চিনতে পারা গেল।

কেমন আছ হে? সহাস্যে, সকৌতুকে জানতে চাইল ইসরাফিলভ। লোকটার নাম আসিমভ।

ড. ইসরাফিলভ, কোথায় ছিলেন আপনি? এক ঘণ্টার বেশি হয়ে গেল এক নম্বর গার্ড-পোস্ট পেরিয়েছেন আপনি, এতক্ষণ ছিলেন কোথায়? আসিমভের গলায় ঝঝ, ভুরু কোঁচকানো। কতটা রাগ বা সন্দেহ হয়েছে বলা কঠিন, হতে পারে সিনিয়র অফিসারকে নিজের যোগ্যতা দেখাতে চাইছে সে। অফিস ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে একজন মেজর।

জানালা দিয়ে হাত দুটো বের করে নাড়ল ইসরাফিলভ, এখনও তেল আর কালি লেগে রয়েছে তার আঙুলে। আর বোলো না, হতচ্ছাড়া গাড়িটা এমন ভোগাল! হঠাৎ তার চোখে কৌতুক ঝিক্ করে উঠল। আমাদের পাঁচসালা পরিকল্পনার সব। ভাল, কিন্তু মস্কোভিচের কোন উন্নতি করতে পারেনি, কি বলো? হো হো করে হেসে উঠল সে, এটা আসলে আসিমভকে তার হাসিতে যোগ দেয়ার একটা আমন্ত্রণ। এমন প্রাণখোলা হাসি শুনে। আসিমভও না হেসে পারল না, তবে, তার ঠোঁট দুটো সামান্য একটু প্রসারিত হলো মাত্র।

ইঞ্জিন স্টার্ট দিন, কঠিন শোনাল গলাটা। আসিমভ নয়, হুকুমের সুরে নির্দেশটা এল পাশে দাঁড়ানো গার্ডের কাছ থেকে। একে ইসরাফিলভ চেনে না।

আসিমভের দিকে তাকাল সে। প্রথম গার্ডের চেহারায়, কোন ভাব নেই। অগত্যা কাঁধ ঝাঁকাল ইসরাফিলভ, স্টার্ট দিল ইঞ্জিনে। আওয়াজ শুনেই বোঝা গেল, একটা সিলিন্ডার কাজ করছে না। দ্বিতীয় গার্ড ইশারা করল, হুড-ক্যাচ রিলিজ করতে বলছে। নির্দেশ পালন করল ইসরাফিলভ। আসিমভ নিজের জায়গা ছেড়ে। নড়ল না, তার সঙ্গী হুড তুলে ঝুঁকে পড়ল ইঞ্জিনের ওপর।

আড়চোখে একবার সিনিয়র অফিসারের দিকে তাকাল। ইসরাফিলভ। দরজায় কাঁধ ঠেকিয়ে এদিকেই তাকিয়ে আছে সে, নিরাসক্ত ভাব নিয়ে রুটিন চেক দেখছে, ঠোঁটে সিগারেট।

আবার জানালা দিয়ে মাথা বের করল ইসরাফিলভ। ঘটনাটা। কি, কিছু বুঝতে পারলে?

হঠাৎ করেই সশব্দে হুড বন্ধ করে গাড়ির জানালার দিকে দ্রুত। এগিয়ে এল দ্বিতীয় গার্ড। ইঞ্জিনের এই অবস্থা হলো কি করে! জানালার সামনে থেমে ইসরাফিলভের চোখে কটমট করে তাকাল সে। আপনি একজন বিজ্ঞানী-ওটার আরও যত্ন নেয়া উচিত ছিল! আরও কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল গার্ড, হঠাৎ উপলব্ধি হয়েছে একজন বিজ্ঞানীর সাথে এই সুরে কথা বলে নিজের আসল পরিচয় প্রকাশ করে ফেলেছে সে।

ইসরাফিলভও বুঝল, এই লোক মিলিটারি ইন্টেলিজেন্স না হয়েই যায় না। শান্ত গলায় বলল সে, বিজ্ঞানী বলেই এসব বিষয়ে নজর দেয়ার সময় নেই আমাদের।

দ্বিতীয় গার্ড ঘুরে দাঁড়াল। অফিসারের দিকে ফিরে মাথা নাড়ল সে। একটা হাত নাড়ল অফিসার, গেট খুলে গেল। আসিমভ মাথা ঝাঁকিয়ে গাড়ি নিয়ে এগোবার অনুমতি দিল।

গিয়ার দিল ইসরাফিলভ, গাড়ি চলতে শুরু করল। গেট পেরিয়ে এল ওরা, সাথে সাথে পিছনে বন্ধ হয়ে গেল সেটা। এতক্ষণে মেরুদণ্ডে ভয়ের একটা শীতল প্রবাহ অনুভব করল ইসরাফিলভ, তার হাত আর পা কাপতে শুরু করল। পিটি ডাভকে কমপ্লেক্সের ভেতর নিয়ে এসেছে সে! এই সাফল্য তাকে উল্লসিত করতে পারল না, কারণ এখনও ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য লাগছে।

দুপাশে কোয়ার্টার, মাঝখানে সোজা রাস্তা। প্রতিটি কোয়ার্টার একতলা, কাঠের তৈরি, সবগুলো একই ধাচের। রাস্তা আর কোয়ার্টারের মাঝখানে ঘাস মোড়া চওড়া লন। শহর না বলে এটাকে ক্যাম্প বলাই ভাল। কঠোর নিয়ম আর নির্দেশ মেনে চলতে হয় সবাইকে।

টুপোলেভ এভিনিউ ধরে খানিক দূর এগিয়ে, সামান্য ঢালু ড্রাইভওয়ে দিয়ে সোজা খোলা গ্যারেজে ঢুকে পড়ল মস্কোভিচ। এই রাস্তায় দোকানপাট, সিনেমা হল, বার বা ড্যান্স হল নেই, কাজেই লোকজনও না থাকার মত। রাস্তার উল্টোদিকে শুধু একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গ্যারেজে ঢোকার আগে আড়চোখে সেদিকে একবার তাকিয়ে নিল ইসরাফিলভ, কিন্তু কাউকে দেখতে পেল না। এই গাড়ির আরোহীরাই তার বাড়ির ওপর নজর রাখে। গ্যারেজের ভেতর গাড়ি থামাবার পর নিঃসাড় হয়ে গেল ইসরাফিলভ, চোখ বুজে বসে থাকল, যেন তার আর কিছু করার নেই। ভয়টা আবার ফিরে এসেছে মনে। তার গুরু কোইভিসতু অবশ্য বারবার আশ্বাস দিয়ে বলেছে, উইপনস-ট্রায়ালের আগে ওদেরকে গ্রেফতার করা হবে না, কিন্তু এখন হঠাৎ মনে হচ্ছে, গাড়ির আরোহীরা যদি সার্চ করতে চায় তার বাড়ি? পিটি ডাভকে যদি আবিষ্কার করে ফেলে? প্লেনে উইপনস ফিট করার জন্যে ওকে তাদের দরকার আছে, কিন্তু ওর কাজটা যদি কোইভিসতু আর করনিচয়কে দিয়ে করাতে চায়, কার কি বলার থাকবে? মনে মনে নিজেকে ধিক্কার দিল ইসরাফিলভ। প্রাণ যদি নাও যায়, জীবনের বাকিটা সময় সাইবেরিয়ায় যন্ত্রণা ভোগ করতে হবে, এসব জেনেই তো এ-পথে এসেছে সে। এখন তাহলে ভয় পাচ্ছে। কেন! থমথমে চেহারা নিয়ে গাড়ি থেকে নামল সে। ট্রাঙ্ক খোলার আগে বন্ধ করল গ্যারেজের দরজা।

 

আশ্চর্য, একজনের কাছ থেকেও কিছুই জানতে পারলে না তুমি! কর্নেল সাসকিনকে বিরক্ত দেখাল, কণ্ঠস্বর ঝগড়াটে। নিজের। অফিস কামরায় পায়চারি করছে সে। মেজর রোমানভ একটা চেয়ারে ম্লান মুখে বসে আছে। টেবিল ঘড়িতে সাতটা বেজে দশ, এইমাত্র বন্দীদের সেল থেকে ক্লান্ত আর হতাশ হয়ে বেরিয়ে এসেছে মেজর, দেখে এসেছে অরলভ আর মুস্তাকিভের জ্ঞান ফেরেনি।

ওদের কাছ থেকে কথা আদায়ের জন্যে চেষ্টার কোন ত্রুটি করেনি রোমানভ। কে.জি.বি. টরচারের যতগুলো কৌশল চর্চা। করে, একে একে সবগুলো ওদের ওপর প্রয়োগ করা হয়েছে, ফলাফল শূন্য। বারবার জ্ঞান হারিয়েছে ওরা, জ্ঞান ফিরিয়ে আনার পর বারবার সেই একই কথা বলেছে-তারা কিছু জানে না। তার এখন বিশ্বাস, অরলভ সত্যি কিছু জানে না। মুন্তাকিভের কিছু জানার প্রশ্ন আরও অবান্তর।

কিন্তু কর্নেলের বিশ্বাস, ওরা মিথ্যে কথা বলছে।

ওদের বিরুদ্ধে অভিযোগ হলো, জসেস্কুকে চেনে ওরা, এবং অরলভ জসেস্কুর সহকারী হিসেবে ভ্যানে কাজ করে। অরলভ বলতে চায়, জসেস্কু তাকে বাড়ি থেকে কোথাও বেরুতে নিষেধ করেছে, কিন্তু কারণটা বলেনি। তবে মাল ডেলিভারি দেয়ার জন্যে সেদিন জসেস্কুর কুইবিশভ যাবার কথা জানত সে। কথাগুলো অরলভ বলল তার ওপর ড্রাগ ব্যবহার করার পর।

ভ্যানের দ্বিতীয় লোকটার গুরুত্ব প্রতি মুহূর্তে বাড়ছে, এটুকু পরিষ্কার বুঝতে পারছে রোমানভ। কিন্তু বোঝা যাচ্ছে না ইহুদি বেঈমানরা একজন মাত্র এজেন্টকে বিলিয়ারস্কে ডেকে নিয়ে কি অর্জন করার আশায় রয়েছে। কোইভিসতু, ইসরাফিলভ আর করনিচয়, এরা তিনজনই রাতের বেলা মিগ-৩১ নিয়ে কাজ করবে-এদের পক্ষে সম্ভব নয় অথচ এই লোক পারবে, কি ধরনের স্যাবোটাজ হতে পারে সেটা? তাছাড়া, বিলিয়ারস্কের দিকে লোকটা যাচ্ছে বটে, কিন্তু প্রজেক্ট এরিয়ার ভেতর ঢুকবে কিভাবে? একজন আগন্তুকের পক্ষে কোনভাবেই মিগ-৩১-এর ধারেকাছে যাওয়া সম্ভব নয়। লোকটা শুধু ফটো তুলতে এসেছে, স্রেফ তথ্য সংগ্রহই তার উদ্দেশ্য, এ-ধরনের কিছু চিন্তা করাও হাস্যকর। তবে?

রোমানভের সামনে থামল কর্নেল। মুখ তুলে কর্তার উদ্বিগ্ন চেহারার দিকে তাকাল রোমানভ। এরই মধ্যে বিলিয়ারস্কের পথে রওনা হতে ঘণ্টা কয়েক দেরি হয়ে গেছে কর্নেলের। জসেস্কুর সহকারী সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জেনে মস্কো ছাড়বে না সে। শহরতলিতে তার জন্যে একটা হেলিকপ্টার অপেক্ষা করছে সেই বিকেল থেকে।

ঠিক আছে, কর্নেলের গলার সুর শুনে মনে হলো একটা। সিদ্ধান্তে পৌচেছে সে। ফোন করো, রোমানভ। আমাদের। গাড়িকে বলো জসেস্কু আর তার সহকারীকে গ্রেফতার করতে হবে। এই মুহূর্তে!

ইয়েস, কমরেড কর্নেল। ফোনের রিসিভার তুলে নিল রোমানভ। রেডিওতে নির্দেশটা পৌঁছে যাবে কে.জি.বি. অফিস কাজানে, সেখান থেকে পাঠানো হবে কালো গাড়িতে।

ড্রাইভারকে জিজ্ঞেস করো, বিলিয়ারস্ক জংশন থেকে কি ধরনের সাহায্য দরকার হবে ওদের, বলল কর্নেল। তারপর। জানতে চাইল, গাড়িতে ওরা কজন, জানো?

তিনজন, জবাব দিল রোমানভ। আবার পায়চারি শুরু করল। কর্নেল সাসকিন। অপরপ্রান্তের কথা মন দিয়ে শুনল মেজর। রিপোর্ট, কর্নেল। বিলিয়ারস্ক জংশন থেকে ওরা জানাচ্ছে ভ্যানটাকে শেষবার ওরাই দেখেছে। জংশন পেরোবার সময় নির্দেশ মানেনি জসেস্কু, ব্যারিয়ার ভেঙে বেরিয়ে গেছে। ফোনের রিসিভার ধরা হাতটা শরীরের পাশে ঝুলে পড়ল রোমানভের।

পায়চারি থামিয়ে বিদ্যুৎবেগে ঘুরল সাসকিন। তাহলে কোন। দেরি নয়। যেভাবে হোক, যে-কোন মূল্যে থামাতে বলো ওটাকে। আমি জানতে চাই দ্বিতীয় লোকটা এখনও ভ্যানে আছে কিনা!

<

Super User