ঘটাং করে ভ্যানের দরজা খুলে ভেতরে ঢুকল জসেস্কু, ঘুম ভেঙে গেল রানার। ক্যাব-এর ঠিক পিছনে, একটা মোটা কম্বলের ওপর শুয়ে আছে ও। উঠে বসে হাই তুলল, আড়মোড়া ভাঙল, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে খুব করে রগড়াল চোখ দুটো। ভ্যানটা রয়েছে একটা ওয়্যারহাউসের ভেতর, এটা মস্কোর স্যানিটারী ম্যানুফ্যাকচারিং কোম্পানীর নিজস্ব গুদামঘর। চোখ থেকে হাত সরিয়েও জসেস্কুকে দেখতে পেল না রানা। ভ্যানের ওপর ল্যাভেটরি বাউল আর সিস্টার্ন-এর স্থূপ উঁচু হয়ে রয়েছে, তার আড়ালে কি যেন করছে জসেস্কু। জিনিসগুলো আজ কুইবিশেষে নিয়ে যাবে সে, ওখানে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, এই টয়লেট সামগ্রী তারাই অর্ডার দিয়েছে। কুইবিশেভ বিলিয়ারস্ক থেকে একশো মাইল দক্ষিণে ছোট একটা শহর, মস্কো থেকে কুইবিশেভের দূরত্ব সাতশো মাইলের কিছু বেশিই হবে।
মি. ডাভ, জেগে আছেন?
হ্যাঁ। কটা বাজে?
সাড়ে পাঁচটা। ছটায় বিলিয়ারস্কের পথে রওনা হয়ে যাব আমরা, বলল জসেস্কু। বুড়ো চাচা কফি বানিয়েছে, যদি চান এক মগ খেয়ে নিতে পারেন।
ভ্যান থেকে জসেস্কুর নেমে যাবার শব্দ পেল রানা। কংক্রিটের মেঝে ধরে খানিক দূর এগোবার পর সিঁড়ির কয়েকটা ধাপ বেয়ে মিলিয়ে গেল আওয়াজটা। একটা দরজা খোলার শব্দ হলো।
রাতে ভাল ঘুম হয়নি রানার। কিরভ স্ট্রীট থেকে এই ওয়্যারহাউস বেশি দূরে নয়। কমসোমলস্কায়া মেট্রো স্টেশন থেকে মাত্র সিকি মাইল হবে। জসেস্কু ওকে এখানে নিয়ে আসে। রাত একটার পর। তার কাছ থেকে নতুন কাগজ-পত্র বুঝে নেয়। রানা। এবার ও রাশিয়ান সাজে, নাম আলেক্সি অরলভ, ঠিকানা মিরা প্রসপেক্টস-এর সাতাশ নম্বর বহুতল ভবনের একটা ফ্ল্যাট। ড্রাইভার জসেস্কুর সহকারী সে। অরলভ বিবাহিত, দুই সন্তানের। জনক। বাস্তবেও ওই ঠিকানায় আছে লোকটা, জসেস্কুর হুকুম না পেলে ঘরের বাইরে বের হবে না।
কাগজ-পত্র যা ছিল তা তো মুখস্থ করতেই হলো, তার। বাইরেও অরলভ সম্পর্কে প্রচুর তথ্য জসেস্কুর কাছ থেকে জেনে নিল রানা। ফলে শুতে সাড়ে তিনটে বেজে গিয়েছিল।
ভ্যানের পিছন থেকে নেমে এল ও। কাল রাতে জসেস্কুর সাথে কথা বলার পর তার সম্পর্কে আগের ধারণা একটু পাল্টেছে ওর। পিটি ডাভের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেষ্টার কোন ত্রুটি করেনি লোকটা। মস্কোর মত একটা শহরে থেকে এ-ধরনের কাজ করা, প্রতি মুহূর্তে প্রাণের ওপর ঝুঁকি নিতে হয়। কে.জি.বির চোখ ফাঁকি দিয়ে গা চুলকাবারও উপায় নেই। এই পরিস্থিতিতে কয়েক সেট পরিচয়-পত্র যোগাড় করা অসাধ্য সাধনই বলতে হয়। লোকটার সাথে কথা বলে আরও একটা ব্যাপার উপলব্ধি করেছে রানা। রাশিয়ানদের প্রতি তার বিজাতীয় একটা ঘৃণা রয়েছে। লোকটার ব্যক্তিগত দুএকটা কথাও জেনে ফেলেছে রানা। বিড় বিড় করে বলে ফেলেছে ওয়্যারহাউসের নাইটগার্ড-বুড়ো চাচা। জসেস্কুর স্ত্রীও ইহুদি, বছর সাতেক হলো জেল খাটছে। ইহুদি সম্প্রদায়ের ওপর অত্যাচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শ্লোগান লেখা পোস্টার দেয়ালে সাঁটার সময় গ্রেফতার করা হয় তাকে। স্ত্রীর সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে। জসেস্কু, কিন্তু অনুমতি মেলেনি। নানা গুজব কানে আসে তার। কেউ বলে সে নেই। কেউ বলে তাকে সাইবেরিয়ায় পাঠিয়ে দেয়া হয়েছে।
ওয়্যারহাউসের ডিসপ্যাচ-অফিসে বসে রয়েছে জসেস্কু আর বুড়ো চাচা। মাত্র সকাল হচ্ছে, স্টাফরা এখুনি কেউ আসবে না। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকল রানা, মুখ তুলে তাকাল জসেস্কু। তাকাল, তাকিয়েই থাকল। ভাবল, এই নোক পারবে তো? তাদের আশা পূরণ হবে? ইসরায়েলের মাটিতে পৌঁছুবে দুনিয়ার সেরা যুদ্ধবিমান?
সিলিং থেকে ঝুলছে নগ্ন একটা বালব। রানা একটা চেয়ার টেনে টেবিলের সামনে বসার পরও একদৃষ্টে ওর মুখের দিকে তাকিয়ে থাকল জসেস্কু। বুড়ো চাচা এক মগ ধূমায়িত কফি রাখল রানার সামনে। চুমুক দিয়ে মুখ বাঁকাল রানা। চিনি দুধ ছাড়া কফি। তবে আগুনের মত গরম। জসেস্কুর ইঙ্গিত পেয়ে অফিস কামরা থেকে বেরিয়ে গেল বুড়ো চাচা।
ও দেখতে গেল, এখানে আমাদের ওপর চোখ রাখা হয়েছে কিনা, বলল জসেস্কু।
তারমানে… দ্রুত শুরু করল রানা।
না-আপনি এখানে আছেন তা ওরা জানে না। কাল রাতে যারা পিছু নিয়েছিল বা স্টেশনে যারা কাগজ-পত্র চেক করল, আমি তাদের কথা বলছি না। কে.জি.বি-র যে ডিপার্টমেন্ট এয়ারকিঙের সিকিউরিটির দায়িত্বে রয়েছে, তারা আমার পরিচয় জানে। অনেকদিন থেকেই আমাদের ওপর নজর আছে ওদের। এখন যখন টেস্ট-ফ্লাইটের আর দেরি নেই… হাতঘড়ি দেখল সে, আর ত্রিশ ঘণ্টা পর এয়ারকিং নিয়ে আকাশে উঠবেন। আপনি… স্বাভাবিকভাবেই আমাদের ওপর খুব কড়া নজর রাখবে ওরা।
তাহলে এখানে দেরি করার মানে কি? জিজ্ঞেস করল রানা। আমরা রওনা হয়ে গেলেই তো পারি।
ওরা পিছু নিলে বিপদে পড়ব, সন্দেহ নেই, বলল জসেস্কু, কিন্তু টাইম শিডিউল ভাঙি কি করে? ভাঙলে আরও জটিল সব অসুবিধের মধ্যে পড়ে যাব।
আমি বিলিয়ারস্কের পথে রওনা হয়ে গেছি ওরা জানবে?
নাও জানতে পারে। ওরা হয়তো স্রেফ লক্ষ রাখছে আমাদের। ওপর, পিছু নাও নিতে পারে।
কিন্তু পথে যদি থামায়? জানতে চাইল রানা।
তার জন্যে অন্যরকম আয়োজন করা আছে, বলল জসেস্কু। গম্ভীর দেখাল তাকে।
আমাকে জানতে হবে।
জসেস্কু চুপ করে থাকল। যেন রানার কথা শুনতে পায়নি সে।
আজ আমাকে ছশো মাইল পেরোতে হবে, জসেস্কু, শন্ত গলায় বলল রানা। পথে কত রকম বিপদ হতে পারে। সব কথা আমার জানা উচিত না?
দুঃখিত, মি. ডাভ, প্রায় অস্ফুটে বলল জসেস্কু। শুধু একটা কথা জেনে রাখুন, যেভাবে হোক আপনাকে আমি বিলিয়ারস্কে পৌঁছুবার সুযোগ করে দেব। ধীরে ধীরে তার চেহারায় দৃঢ় প্রতিজ্ঞার একটা ভাব ফুটে উঠল। আমার ওপর অর্ডার আছে। দরকার হলে চাইম জসেস্কু এই দুনিয়ায় থাকবে না।
স্তব্ধ হয়ে গেল রানা।
আমাকে ফ্যানাটিক ভাববেন না, বলল জসেস্কু। ভাববেন না, মরার নেশায় মরতে চাইছি। এটা আমার রাশিয়ার ওপর প্রতিশোধ, ইসরায়েলের প্রতি ভালবাসা, স্ত্রীর কাছে ওয়াদা-একটা এয়ারকিং হারালে ওদের আঁতে ঘা লাগবে, ওই ঘা দিতে পারলে মরতেও আমার আপত্তি নেই।
রানার মুখে কথা যোগাল না।
নড়েচড়ে বসল জসেস্কু, মুখ তুলে বলল, এখান থেকে নিরাপদে একবার বেরিয়ে যেতে পারলে, সেই সার্কুলার মটরওয়েতে না পৌছানো পর্যন্ত আমাদেরকে আর থামানো হবে না। যদি কোন বিপদ দেখা দেয়, ওখানে আমাদের জন্যে আরেকটা গাড়ি অপেক্ষা করবে, তাতে উঠে চলে যাবেন আপনি। আর যদি বিপদ না হয়, আমিই আপনাকে নিয়ে যাব।
মাথা ঝাঁকাল রানা।
পাশের কামরায় শেভ করার সরঞ্জাম আছে। ইচ্ছে করলে আপনি গোসলও করে নিতে পারেন। তবে তাড়াতাড়ি।
কামরা থেকে বেরিয়ে আসবে রানা পিছন থেকে জসেস্কুর গলা শুনল। মি. ডাভ সত্যি আপনি প্লেনটা চালাতে পারবেন? ইসরায়েলের মাটিতে ওটা পৌঁছুবে?
ধীরে ধীরে ঘাড় ফেরাল রানা। জসেস্কু তার কফির খালি মগের ভেতর তাকিয়ে আছে, দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছে।
মগটা, কনুই দুটো কাঠের টেবিলে। নীল ওভারঅল পরা প্রকাণ্ড শরীরটা কেমন যেন সিঁটকে আছে বলে মনে হলো।
পারব, বলল রানা। তবে ইসরায়েলে নিয়ে যেতে পারব কিনা আমাকে জিজ্ঞেস করবেন না।
জানি, গোটা সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে আপনাকে, ফেঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল জসেস্কু। তারপর ক্ষীণ একটু হাসি দেখা গেল তার ঠোঁটের কোণে। কিন্তু আমি তবু আশাবাদী। কারণ জানি, এয়ারকিংকে বাধা দেয়ার মত কিছু নেই ওদের হাতে।
পাশের কামরায় চলে এল রানা। কাল রাতে জসেস্কু ওর চুল কেটে দিয়েছে, মাথাটা ধুয়ে নিল ও। তারপর দাড়ি কামাল। তৈরি হয়ে অফিস কামরায় ফিরে দেখল বেরিয়ে পড়ার জন্যে এক পা হয়ে আছে জসেস্কু। বুড়ো চাচা উঁকি দিল একবার, বিড়বিড় করে কিছু বলে আবার চলে গেল।
বাইরে এসে গেছে ওরা, বলল জসেস্কু। তার চেহারায় চাপা। উত্তেজনা।
কজন ওরা?
একটা গাড়িতে-তিনজন। বুড়ো চাচা আগেও ওদের দেখেছে। বিলিয়ারস্ক সিকিউরিটি টীমেরই অংশ এরা। মস্কোয়। এরা মি. ফ্লেমিঙের পিছনে ঘুর ঘুর করে, বিলিয়ারস্ক থেকে পিছু। নেয় মোলায়েভের-মোলায়েভ মুদি…।
বাধা দিয়ে রানা জানতে চাইল, মাত্র তিনজন?
হ্যাঁ। বুড়ো চাচারও ধারণা অন্য কোন উদ্দেশ্য থাকলে দল ভারী করে আসত ওরা। ওভারঅলের পকেট থেকে একটা। আটোমেটিক বের করল জসেস্কু। চালাতে জানেন?
অটোমেটিকটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখল রানা। একটা ম্যাকারভ, আগে কখনও দেখেনি ও। ওয়ালথার পি-টোয়েনটি এইটের সাথে অনেক মিল আছে, কিন্তু রেঞ্জের ব্যাপারে কিছু বলা। কঠিন। মাথা ঝাঁকাল ও।
গুড। তবে একেবারে চরম বিপদ না দেখলে এটা ব্যবহার। করবেন না।
ঠিক আছে।
আপনি রেডি? হাতঘড়ি দেখল জসেস্কু। ছটা বেজে কয়েক মিনিট।
ভেন্টিলেটরের দিকে তাকাল রানা। হ্যাঁ। বাইরে এখনও ভাল করে আলো ফোটেনি।
বিশাল ভ্যানের ক্যাব-এ এসে উঠল ওরা। ওয়্যারহাউসের জোড়া দরজার দিকে মুখ করে রয়েছে ওটা। স্টার্ট দিল জসেস্কু, হেডলাইট জ্বালল। দরজার পাশে বুড়ো চাচাকে দেখল রানা। দরজা খুলে যেতে শুরু করল। গিয়ার দিল জসেস্কু, ভ্যানের চাকা গড়াতে শুরু করল। দিনের আবছা আলোয় বেরিয়ে এল ওরা। রাস্তার প্রায় শেষ মাথায় কালো একটা সিডান দেখল রানা।
সরু রাস্তা। দক্ষ হাতে বন বন করে হুইল ঘুরিয়ে ভ্যান সিধে করল জসেস্কু। কালো সিডান ওদের পিছনে দাঁড়িয়ে থাকল। কিরভ স্ট্রীটে পড়ল ভ্যান। একটু একটু দিনের আলো ফুটছে, সেই সাথে ম্লান হয়ে আসছে স্ট্রীট ল্যাম্পের আলো। নির্জন রাস্তা, কালো সিডান পিছু নেয়নি। বাঁক নিয়ে চোখের আড়ালে চলে গেল ভ্যান। কালো সিডানের ভেতর ওরা কেউ অস্থির হলো না। তিনজনের মধ্যে যার বয়স বেশি, অলস ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনের রিসিভার তুলে নিল। ডায়াল করতে হলো না, রিসিভার তোলার মুহূর্তেই কে.জি.বি. কর্নেল সাসকিনের সাথে সরাসরি যোগাযোগ ঘটে গেছে। এইমাত্র রওনা হলো ওরা-দুজন। হ্যাঁ, স্যানিটারী ওয়্যার ডেলিভারি ভ্যানে করে। এখন আমরা কি করব, কমরেড কর্নেল?
কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর নির্দেশ এল, মেজর রোমানভ মিরা প্রসপেক্ট-এ রয়েছে, ওর সাথে কথা বলে নিই। আপাতত শুধু পিছু লেগে থাকো, তবে খুব বেশি কাছে যাবার দরকার নেই, কুজভ।
ধন্যবাদ, কর্নেল, ক্যাপ্টেন কুজভ ড্রাইভারের উদ্দেশে মাথা ঝাঁকাল। স্টার্ট নিল সিডান। ওয়্যারহাউসের জোড়া দরজার সামনে দিয়ে তীর বেগে ছুটে চলে এল কিরভ স্ট্রীটের মুখে। রাস্ত রি শেষ মাথায় কালো একটা ছায়ার মত দেখাল ভ্যানটাকে, শহরের ইনার রিঙ রোড সাদোরভায়া-র দিকে এগোচ্ছে।
একেবারে কাছে যাবার দরকার নেই, কুজভ বলল, কিন্তু চোখের আড়াল করা চলবে না।
দেঁতো হাসি দেখা গেল ড্রাইভারের মুখে। জ্বে-আজ্ঞে, কমরেড। কয়েক মিনিটের মধ্যে ভ্যান আর সিডানের মাঝখানের। দূরত্ব কমিয়ে একশো গজের মধ্যে আনল সে। সাদোভায়ায় ঢোকার মুখে গতি মন্থর হলো ভ্যানের। তারপর বাঁক নিল ডান দিকে।
কর্নেল, কর্নেল, রিসিভারে দ্রুত কথা বলছে ক্যাপ্টেন, ওরা এখন সাদোভায়া-তে, দক্ষিণ-পুব দিকে যাচ্ছে।
হেডকোয়ার্টার থেকে কর্নেল সাসকিন বলল, চাইম জসেস্কুকে গ্রেফতার করো। অরলভ আর মুন্তাকিভকে গ্রেফতার করে এইমাত্র। হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়েছে। জসেস্কুর সাথে অপর লোকটা কে বলতে পারো?
ঠিক জানি না, কমরেড কর্নেল। তবে মনে হয়…
তাই। অপর লোকটা হওয়া উচিত অরলভ। জসেস্কু যদি সত্যি মাল ডেলিভারি দেয়ার জন্যে রওনা হয়ে থাকে, তার সাথে তো সহকারী অরলভেরই থাকার কথা।
চেক করলে দেখা যাবে অরলভের কাগজই লোকটার কাছে। রয়েছে, বলল অফিসার। কার্ল মার্ক্স স্ট্রীটে ঢুকল ভ্যান। মনে হচ্ছে শহর থেকে বেরিয়ে যেতে চাইছে ওরা…
জসেস্কু কোথায় মাল ডেলিভারি দেবে জানো?
খোঁজ নিয়ে দেখতে হবে, কমরেড কর্নেল।
যদি মটরওয়ে ধরে, ট্রাভেল কন্ট্রোলে রিপোর্ট করতে হবে ওদের, বলল কর্নেল। তখন জানা যাবে, কোথায় ডেলিভারি। দেবে। চেক পয়েন্ট পর্যন্ত পিছনে থাকো, কুজভ। ইতিমধ্যে এখানে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব কি করা হবে। মেজর রোমানভ জেরা করছে অরলভ আর মুন্তাকিভকে। হয়তো ওদের কাছ থেকে কিছু জানা যেতে পারে। যোগাযোগ বিছিন্ন হয়ে গেল।
বাকুনিস্কায়া স্ট্রীটে পড়ল ভ্যান। শহর থেকে বেরিয়ে এসে উত্তর-পুব দিকে তাড়া খাওয়া ইঁদুরের মত ছুটছে। গোর্কি রোডের দিকে যাচ্ছে ওরা।
বাঁ দিকে বাঁক নিচ্ছে ভ্যান, কমরেড, বলল ড্রাইভার। মস্কোভার শাখা নদী আউজা পেরিয়ে এল সিডান। আউজা এখানটায় দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, আরও খানিক দূর এগিয়ে উসতিনস্কি ব্রিজের কাছে মূল নদীর সাথে মিলিত হবে। ব্রিজ পেরিয়ে এসে বাঁ দিকে ঘুরল ভ্যান। পিছু লেগে থাকল সিডান। ওরা কি আমাদের চিনতে পেরেছে, কমরেড?
সম্ভব, বলল কুজভ। গোর্কি রোডে ঢুকছে, তাই না? ওই তো, যা ভেবেছি, খৃচলকোভস্কোয়ে ওয়ে ধরল-পুব দিকে যাচ্ছে।
হ্যাঁ, গোর্কির দিকে যাচ্ছে সন্দেহ নেই, সায় দিল ড্রাইভার। এবং তারপর কাজান। সবশেষে…?
জানি, জানি। সেটা কর্নেলের মাথাব্যথা।
কর্নেল শুধু শুধু খেলাচ্ছে, তৃতীয় লোকটা এই প্রথম কথা বলল। প্যাসেঞ্জার সীটের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে। সে, চোখ দুটো বন্ধ। আমি হলে জসেস্কু ব্যাটাকে হেডকোয়ার্টারে ধরে নিয়ে গিয়ে অ্যায়সা পাদানি দিতাম…
তুমি জেগে আছ? বিদ্রুপের সুরে জানতে চাইল কুজভ।
যা চেঁচামেচি শুরু করেছ, ঘুম কি আর আসে!
*
এই চেক-পয়েন্টে ওরা আপনার ফটো তুলবে। রাস্তার ধারে, ভারী মালবাহী ট্রাকগুলোর পিছনে ভ্যান দাঁড় করাল জসেস্কু।
উইন্ডস্ক্রীন দিয়ে সামনে তাকিয়ে রানা দেখল, চেক-পয়েন্টের লোকজন সবাই খুব ব্যস্ত। ভ্যানটাকে থামতে দেখল অনেকেই, কিন্তু কেউই বিশেষ মনোযোগ দিয়ে তাকাল না। আঁটসাঁট ব্রাউন রঙের ইউনিফর্ম পরা একজন সৈনিক ক্যাব-এর জানালা ঘেঁষে হেঁটে গেল। এরা কি কে.জি.বি-র লোক?
না-রেড আর্মি। তবে এদের লীডার একজন কে.জি.বি.. অফিসার। ওদিকে, ওই যে একচালা ঘরটা দেখছেন, ওখানে বসে সে। জসেস্কুর দৃষ্টি অনুসরণ করে তাকাল রানা। কাঠের একটা। ঘর, দরজার সামনে চেয়ারে বসে একজন লোক সিগারেট টানছে, পরনে সাদা পোশাক।
কি হয় এখানে-শুধু কাগজ-পত্র চেক করে, নাকি আরও ঝামেলা আছে?
সাধারণত কাগজ-পত্র দেখে ছেড়ে দেয়া হয়, বলল। জসেস্কু। আর ফটো তোলা হয় অফিসের পাশে ওই যে ছোট্ট ঘরটা দেখছেন, ওখান থেকে। হাসবেন না, ওরা ধরে নেবে নিশ্চই কিছু গোপন করার আছে আমাদের। একটা চুরুট ধরাল সে। আসুন, নামি।
দরজা খুলে নেমে পড়ল রানা। ওর হাতের তালু ঘামছে। পিছন দিকে তাকাতে ইচ্ছে হলো, কিন্তু তাকাল না। সারাটা পথ পিছু নিয়ে এসেছে কালো সিডান। আরোহীদের চেহারা দেখতে পেলে ভাল হত।
ভ্যানের সামনে তিনটে ট্রাক ছিল, এক এক করে ব্যারিয়ার পেরিয়ে চলে গেল ওগুলো। ক্যাবে উঠতে যাবে জসেস্কু, একজন সৈনিক হন হন করে এগিয়ে এল ওদের দিকে। এক মিনিট, কমরেড, বলল সে। ভ্যান এখানেই থাকুক, কগজগুলো আমাকে। দিন।
চেহারায় বিস্ময় ফুটিয়ে তুলল জসেস্কু, দেখাদেখি রানাও। সৈনিক কোন ব্যাখ্যা দিল না, ওরাও কিছু জানতে চাইল না। কিন্তু। মনের অবস্থা দুজনেরই কাহিল। সামনে গাড়ি না থাকলে। ব্যারিয়ারের সামনে থামতে হয়, এটাই নিয়ম। ওদের বেলা সে নিয়ম বাতিল করা হলো কেন?
কাগজগুলো নিয়ে অফিস কামরায় ঢুকল সৈনিক। চেহারায় জোর করা নির্লিপ্ত ভাব নিয়ে চুরুট ফুকে চলেছে জসেস্কু, যেন কিছুতেই তার কিছু এসে যায় না। নিজের চারদিকে ভাল করে তাকাবার ঝোঁকটা চেপে রাখল রানা। জানে, নজর রাখা হচ্ছে। ওদের দিকে।
তিনটে লাইন ধরে ব্যারিয়ারের সামনে থামছে গাড়িগুলো। ভ্যানের পিছনে কয়েকটা ট্রাক এসে থামল। একজন সৈনিকের নির্দেশে ভ্যানকে পাশ কাটিয়ে ব্যারিয়ারের দিকে এগোল ট্রাক ড্রাইভাররা। বিশাল কংক্রিটের পিলারের মাথায় চওড়া মটরওয়ে-ওদের মাথার ওপর। ট্রাফিকের একটানা গমগমে আওয়াজ আসছে।
সিডানের একজন লোক এইমাত্র অফিসে ঢুকল, বিড়বিড় করে বলল জসেস্কু। গাড়িটা কোথায়, দেখেছেন?
আপনার ধারণা, পালাতে হতে পারে? জানতে চাইল রানা।
মাথা নাড়াল জসেস্কু। মনে হয় না। এখনও ওদের কাছে আপনার কোন গুরুত্ব নেই। গ্রেফতার করলে আমাকে করবে…ওই, আমাদের কাগজ ফিরে আসছে!
কংক্রিটের ওপর দিয়ে গট গট করে হেঁটে এল সৈনিক। তার হাত থেকে কাগজ নিয়ে চোখ বুলাল জসেস্কু। সেই গোর্কি পর্যন্ত মেইন রোড ধরে ভ্রমণ করতে পারবে ওরা-লিখিত অনুমতিসহ সীল মেরে দিয়েছে। গোর্কিতে পৌঁছে নতুন পারমিট দরকার হবে ওদের, পুব দিকে কাজান পর্যন্ত যাবার জন্যে। তারপর কাজান থেকে কুইবিশেভ যেতে হলে আরেকটা পারমিট লাগবে।
কাগজগুলো ধরিয়ে দিয়ে ফিরে যাচ্ছে সৈনিক। চুরুট ফেলে জুতো দিয়ে মাড়াল জসেস্কু। উঠে পড়ল ক্যাব-এ। অফিস দরজার দিকে একবারও না তাকিয়ে তার পিছু পিছু রানাও ভ্যানে চড়ল। স্টার্ট দিল জসেস্কু। হেলেদুলে এগোল ভ্যান। লাল আর। সাদা রঙের ব্যারিয়ার উঠে গেল আকাশের দিকে। ব্যারিয়ারের পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গোর্কি যাবার মটরওয়েতে পড়েছে।
লাঞ্চ খাব গোর্কিতে, আর চা খাব কাজানে। নাকি। ইসরায়েলিরা চা খায় না? মুচকি মুচকি হাসছে জসেস্কু।
পিছনে আছে ওরা?
উইং-মিররে তাকাল জসেস্কু। নেই। এবার হয়তো অন্য। কোন গাড়ি পাঠাবে। কিছু এসে যায় না-কে.জি.বি. আতঙ্কিত নয়, পিছু নিয়েছে স্রেফ কৌতূহলে। তবে, আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হবার চেষ্টা করবে ওরা।
আমি অরলভ, ওরা বিশ্বাস করছে না?
এখনও হয়তো করছে, বলল জসেস্কু। কিন্তু আপনার ফটো স্টেট হাইওয়ে মিলিশিয়ার রেকর্ড অফিসে পৌঁছুলেই। গোলমাল বেধে যাবে। অরলভের ফটোর সাথে মিলবে না ওটা।
কখন পৌঁছুবে?
আজ বিকেলে। তখন ওরা জানতে চাইবে আসলে আপনি কে।
রাস্তা থেকে গ্রেফতার করে হেডকোয়ার্টারে নিয়ে যাবে, স্বগতোক্তি করল রানা।
হয়তো। কিন্তু বিলিয়ারস্কের ওরা ভারি অবিশ্বাসী। আশা করতে দোষ কি আমাদের নিয়ে অপেক্ষার খেলা খেলবে ওরা? চিন্তার। কিছু নেই, যখন যেখানে থামছি বা থামব, সবখানে আপনার। নিরাপত্তার জন্যে বিকল্প ব্যবস্থা করা আছে। ওরা যদি রাস্তার কোথাও থামায় আমাদের, নিজেদের জন্যেও বিপদ ডেকে আনবে। তৃপ্তির হাসি দেখা গেল জসেস্কুর মুখে।
রবার্ট হিউমকে গম্ভীর, শোকার্ত এবং বিষন্ন দেখাল। ন্যাট ফরহ্যান্স ওরফে লিরয় পামার ওরফে চার্লস ডিকেনসের লাশ সনাক্ত করার পর রুমাল বের করে শুকনো চোখ মুছল সে। ব্রিটিশ দূতাবাসের ট্রেড অ্যাটাশে হিউম, মস্কো পুলিসের অনুরোধে এই মর্গে লাশটা সনাক্ত করতে এসেছে সে।
ক্ষতবিক্ষত নাকমুখ, চেহারা চেনা যায় না। মস্কো পুলিসের ইন্সপেক্টর বাজারনিক হিউমের পাশেই দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পর হিউম মাথা ঝাঁকাল। লাশ চিনতে তার কোন অসুবিধে হলো না, চার্লস ডিকেনসের পরিচয় নিয়ে রাশিয়ায় ঢুকেছিল এই লোক, আসল নাম ন্যাট ফরহ্যান্স, বছর দুয়েক ধরে বার কয়েক লন্ডন-মস্কো আসা যাওয়া করেছে লিরয় পামার নামে।
কে এই লোক, চিনতে পারছেন, মি. হিউম? ঠাণ্ডা সুরে জানতে চাইল ইন্সপেক্টর বাজারনিক।
হ্যাঁ, বলে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়াল হিউম, যেন শোক সামলাবার চেষ্টা করছে। যতদূর বুঝতে পারছি, এ মি. লিরয় পামারের লাশ। ইন্সপেক্টরের দিকে ফিরল সে। লাশের গায়ে-মাথায় একটা কম্বল চাপা দিল ইন্সপেক্টর।
আপনার কোন ভুল হচ্ছে না তো, মি. হিউম?
শ্রাগ করল হিউম। কি করে! মি. পামার একজন ব্যবসায়ী ছিলেন, আর আমি আপনার দেশে ব্রিটিশ ট্রেড অ্যাটাশে-মস্কোয় এলে আমার সাথে দেখা না করে ফিরতেন না উনি। চেহারাটা ক্ষতবিক্ষত, তার কারণ আমি আন্দাজ করতে অপারগ…কিন্তু ভদ্রলোককে চিনতে না পারার কোন কারণ নেই।
ধন্যবাদ। চেহারা…তার ব্যবসায়ী বন্ধুরা নিশ্চই চেয়েছে ওকে যেন কেউ চিনতে না পারে কিন্তু কেন?
আমারও তো সেই প্রশ্ন-কেন? বিমূঢ় দেখাল হিউমকে। কিন্তু ইন্সপেক্টর বাজারনিকের হাবভাব খুঁটিয়ে লক্ষ করছে সে। এই লোককে সে চেনে না, কিন্তু হলপ করে বলতে পারে, কাপড়ে-চোপড়ে যাই হোক, আসলে লোকটা কে.জি.বি.। ইউনিভার্সিটি থেকে সদ্য পাস করা মেধাবী গ্রাজুয়েটরা ইদানীং। কে.জি.বি-তে ঢুকতে শুরু করেছে, বাজারনিক তাদেরই একজন।
এ নিয়ে আলোচনা করে লাভ নেই, হাসি মুখে বলল বাজারনিক। আমাদের পেশার ধর্মই এই, অনেক কিছু জেনেও না জানার ভান করতে হয়। আপনার আমি নিন্দা করছি না, মি. হিউম, শুধু বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করছি।
দুঃখিত, ইন্সপেক্টর। আপনাকে আমি সাহায্য করতে পারলাম। দেশে ব্যাপারটা নিয়ে দারুণ হৈ-চৈ হবে।
মস্কোর পানিও যথেষ্ট ঘোলা হবে, বলল ইন্সপেক্টর। বাদ দিন, যা হবার তা তো হয়েছেই। আসুন, এরপর আপনাকে ভদকা অফার করা না হলে অন্যায় করা হবে।
বিজয়ের হাসি গোপন করে মর্গ থেকে বেরিয়ে এল হিউম।
তাহলে কে এই লোক? ঠাণ্ডা গলায় জানতে চাইল কর্নেল সাসকিন। তার হাতে রানার একটা ফটো, চেক-পয়েন্টে ভ্যানের পাশে দাঁড়িয়ে রয়েছে রানা। ফটোটা মেজর রোমানভ আর ক্যাপ্টেন কুজভের নাকের সামনে নাড়ল কর্নেল। তোমরা কেউ কিছু বলতে পারছ না!
এপ্রিল মাসের চমৎকার একটা দিন, জানালার বাইরে দিনের। আলো ফুরিয়ে আসছে। অধস্তনদের ওপর ঠিক রাগান্বিত নয়, অসন্তুষ্ট হয়েছে সে। জসেস্কুর সহকারী লোকটার পরিচয় জানা সম্ভব হয়নি সেজন্য উদ্বিগ্ন নয় সে, কিন্তু বিরক্ত বোধ করছে। জসেস্কুর সহকারীকে এম ডিপার্টমেন্ট চেনে না বলে জানিয়ে দিয়েছে। ভ্যানটাকে এখনও চোখে চোখে রাখছে কালো সিডানের আরোহীরা, শুধু ক্যাপ্টেন কুজভ ফিরে এসেছে মস্কোয়। কর্নেলের সহকারী, মেজর বাস্কি বিলিয়ারস্কে ফিরে গেছে, বিলিয়ারস্কের চীফ সিকিউরিটি অফিসার মিখাইল রাভিকের জন্যে নিয়ে গেছে নতুন একটা তথ্য-জসেস্কু আর তার অজ্ঞাতনামা সহকারী বিলিয়ারস্কের দিকেই এগোচ্ছে।
আমরা জানি না, কমরেড কর্নেল, বলল রোমানভ।
অধস্তনদের ওপর চোটপাট করা কর্নেলের স্বভাব নয়। কিন্তু কেন? এই ফটো তো আমরা ঘণ্টা কয়েক আগেই পেয়েছি।
আমরা চেক করছি, কমরেড কর্নেল। কমপিউটর আর রেকর্ডস ডাইরেক্টরেট এটাকে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে।
কেন? ওরা কেন? বিস্মিত দেখাল কর্নেলকে।
আমরা সন্দেহ করছি, বলল ক্যাপ্টেন কুজভ, লোকটা বিদেশী এজেন্ট, কমরেড কর্নেল।
হুম। তাহলে এ-ও আমাকে বিশ্বাস করতে হবে! ভ্যান থামিয়ে ওদের আমরা ধরে আনছি না কেন, কমরেড কর্নেল? হঠাৎ জানতে চাইল কুজভ। এখানে নিয়ে এসে ইন্টারোগেট করলেই তো জানা যায়…
রাগের সাথে ক্যাপ্টেনের দিকে তাকাল কর্নেল সাসকিন। বেকুব!
কর্নেলের উদ্দেশ্য আর চিন্তা-ভাবনা আন্দাজ করার চেষ্টা করল রোমানভ। তাক লাগানো একটা বিজয়ের অপেক্ষায় রয়েছে। সে। কর্নেল উপলব্ধি করছে, জসেস্কুর সাথে ওই লোক নিশ্চই গুরুত্বপূর্ণ, কিন্তু বিলিয়ারস্ক দুর্ভেদ্য এই বিশ্বাস তার আচরণকে বড় বেশি প্রভাবিত করছে। বিলিয়ারস্ক যে দুর্ভেদ্য, তা রোমানভও বিশ্বাস করে। এই বিশ্বাসের জন্যেই জসেস্কুর সহকারী বিপদ হয়ে দেখা দিতে পারে জেনেও তাকে নিয়ে খেলায় মেতেছে কর্নেল, আশা করছে এই লোক তাকে আরও অনেক লোকের কাছে নিয়ে যাবে! তারা হয়তো সি.আই.এ-র ছদ্মবেশী এজেন্ট, একসাথে সবাইকে ধরতে পারলে গোটা কে.জি.বি. তার প্রশংসায় পঞ্চমুখ। হয়ে উঠবে।
রোমানভের মন খুঁত খুঁত করছে বটে, কিন্তু সেই সাথে একথাও ভাবছে সে-যাক বিলিয়ারস্কের দিকে, একা একজন লোক। কি আর হুমকি হয়ে দেখা দেবে?
তোমার ইন্টারোগেশনের ফলাফল কি? জানতে চাইল কর্নেল।
শূন্য। কিছুই জানতে পারিনি।
কি বলছ, রোমানভ?
রোমানভ চুপ করে থাকল।
অরলভকে ফটোটা দেখিয়েছ? প্রশ্ন করল কর্নেল। তার পরিচয় নিয়ে অন্য একটা লোক জসেস্কুর সাথে যাচ্ছে, এ-কথা। শোনার পর রাগে ফেটে পড়েনি সে?
অরলভ, আমার বিশ্বাস, লোকটার পরিচয় জানে না, কমরেড। কর্নেল।
ভ্যানটা যে বিলিয়ারস্কের দিকে যাচ্ছে, আমার সাথে তুমি এক মত?
হ্যাঁ, কমরেড কর্নেল। তাতে কোন সন্দেহ নেই।
তাহলে এই লোক, যে-ই হোক সে, বিলিয়ারস্কের জন্যে একটা হুমকি? তার উদ্দেশ্য নিশ্চই স্যাবোটাজ করা?
হয়তো, কমরেড কর্নেল।
হয়তো নয়, রোমানভ, নিশ্চই তাই। কিন্তু স্যাবোটাজ করার। জন্যে কোইভিসতু আর তার সাঙ্গপাঙ্গরাই তো রয়েছে ওখানে। কি সেই কাজ যা ওরা করতে পারবে না, অথচ এই লোক একা তা পারবে? কিছুক্ষণ গভীর চিন্তা-মগ্ন দেখাল কর্নেলকে। কি ধরনের অপারেশন হতে পারে এটা? লোকটার পরিচয় জানতে পারলে… কথা শেষ না করে আপন মনে হাসল সে।
কর্নেলের উদ্দেশ্য সঠিক বোঝা যাচ্ছে না, ভাবল রোমানভ। সময় আর বিষয়টা উপভোগ করছে সে, সন্দেহ নেই। বড় ধরনের অতিরিক্ত কোন বিজয় আশা করছে? কিন্তু কি হতে পারে সেটা? কর্নেলের জায়গায় সে হলে এতক্ষণে গ্রেফতার করে হেডকোয়ার্টারে নিয়ে আসত লোকটাকে।
কর্নেল বলল, আমার ফ্লাইট কয়েক ঘণ্টা পিছিয়ে দাও, বিলিয়ারস্কে আমি আরও দেরি করে যাব। ভ্যানের কথা বলে বিলিয়ারস্ক সিকিউরিটিকে সাবধান করে দাও। কুজভ, রেকর্ডসএর কর্নেল গ্যাগারিনের সাথে আমার যোগাযোগ করিয়ে দাও-যত তাড়াতাড়ি সম্ভব এই লোকের পরিচয় জানতে চাই আমি। আর তুমি, রোমানভ, অরলভ আর মুন্তাকিভকে আবার ইন্টারোগেট করো। জানতে চেষ্টা করো লোকটা কে।
কামরা থেকে বেরিয়ে গেল রোমানভ। ফোনের রিসিভার তুলে ডায়াল করতে শুরু করল কুজভ। রানার ফটোর দিকে তাকিয়ে আছে কর্নেল, বিড়বিড় করছে, যেই হও, বাছাধন, তোমার নিস্তার নেই।
প্রায় বারো ঘণ্টা একনাগাড়ে ঝাঁকি খেয়ে থেঁতলে গেছে শরীর। বাতাস আর ইঞ্জিনের একটানা গর্জন অস্থির করে তুলেছে ওকে। মন আর চোখ একঘেয়েমির শিকার-চারদিকে বৃক্ষহীন রাশিয়ান স্তেপ, বৈচিত্র্যহীন, নিঃস্ব, ধূসর খা-খা প্রান্তর, সেই উরাল পর্যন্ত
এর বিস্তৃতি, বিলিয়ারস্ক ছাড়িয়ে আরও দুশো মাইল।
রানা ক্লান্ত।
খানিক আগে রাত নেমেছে। ভ্যানের হেডলাইট অন করা। পিছনের সিডান বরাবর দুশো গজ পিছনে ছিল। ভ্যান কাজান ছাড়িয়ে আসার পর আবার সিডানকে পিছনে আবিষ্কার করে ওরা। ভোলগার ওপর নতুন তৈরি লেনিন ব্রিজ পেরোবার সময় রানাই ওটাকে প্রথম উইং-মিররে দেখে। জসেস্কুকে একটু বিশ্রাম দেয়ার জন্যে তখন সে-ই ভ্যান ড্রাইভ করছিল। পিছনে আবার কে.জি.বি. লেগেছে দেখে সাথে সাথে ড্রাইভিং হুইল রানার কাছ থেকে নিয়ে নেয় জসেস্কু।
হেডলাইট জ্বালেনি সিডান। কিন্তু দুজনেই ওরা জানে, পিছনে আছে ওটা।
আর কত দূর? দীর্ঘ নীরবতা ভেঙে জানতে চাইল রানা।
বাঁকটা, আর চার মাইল, ওই রাস্তার চোদ্দ মাইলের মাথায় বিলিয়ারস্ক।
এই রাস্তাতেই দ্বিতীয় গাড়িটা তুলে নেবে আমাকে? জসেস্কুর দেয়া ম্যাপটা খুলল রানা। ঠিক কোথায় গাড়ি বদল করবে ও, দেখে নিল।
হ্যাঁ।
তাহলে তো আর বেশি দেরি নেই।
উত্তরে একটা দীর্ঘশ্বাস চাপল জসেস্কু।
বাঁক নেয়ার পর প্রথম যে ঝোপটা পাব, তাতেই লাফিয়ে পড়ব, বলল রানা।
মুহূর্তের জন্যে চোখ বুজল জসেস্কু, বিড়বিড় করে কিছু বলল, বোধহয় প্রার্থনা করল-সম্ভবত রানার জন্যেই। তারপর চোখ খুলে তাকাল রানার দিকে। গাড়িতে আপনি নেই দেখলে ওদের মাথায় আগুন ধরে যাবে।
হ্যাঁ। কিন্তু শুধু ওভারটেক করার সময় জানতে পারবে ওরা।
সেটি ওরা পারছে না, বিড়বিড় করে বলল জসেস্কু। জান। যায় তাও রাজি।
দেখবেন, ধরা পড়ে যাবেন না যেন।
কে চায়, বলুন, জবাব দিল জসেস্কু। অন্য প্রসঙ্গে চলে গেল
সে, মি. ইসরাফিলভ মিনিট পনেরো আগে গার্ড-পোস্ট পেরিয়েছেন।
কিভাবে জানলেন?
কাজানে দেখেছি তাঁকে, গ্যাসোলিন স্টেশনে।
বিলিয়ারস্ক থেকে উনি বেরুলেন কিভাবে? শুনেছি টেস্টফ্লাইটের জন্যে গোটা প্রজেক্ট এলাকা সীল করে দেয়া হয়েছে।
তা হয়েছে, উনি কাজান থেকে বিলিয়ারস্কে ফিরছেন। বিজ্ঞানীর মা অসুস্থ, যখন তখন অবস্থা, তাই তাঁকে বেরুতে দিয়েছে ওরা। সাথে অবশ্য একজন কে.জি.বি. এজেন্টকে গছিয়ে দিয়েছিল।
ভুরু কুঁচকে জসেস্কুর দিকে তাকাল রানা।
না, চিন্তার কিছু নেই, বলল জসেস্কু। বিজ্ঞানীকে কাজানে, মায়ের কাছে পৌঁছে দিয়ে ফিরে গেছে এজেন্ট লোকটা। কে.জি.বি. তাঁকে নিয়ে আতঙ্কিত নয়। ওরা জানে, উনি আমাদের লোক। জানে, বিলিয়ারস্কে তাঁকে ফিরতেই হবে।
তাঁর মা কি সত্যি অসুস্থ? মারা যাচ্ছেন?
অন্তত ডাক্তার ভদ্রলোক সে-কথাই বলবেন। মুচকি একটু হাসল জসেস্কু। এমনিতে ভদ্রমহিলা সত্তরেও সাংঘাতিক সঁটো। রাস্তায় মি. ইসরাফিলভই আপনাকে তুলে নেবেন।
ইসরায়েলকে রাশিয়ান ইহুদি যারা যাহায্য করছে রানা উপলব্ধি করল, সবাই তারা বিসর্জন দেয়ার জন্যে প্রস্তুত। এদের উদ্দেশ্য যাই হোক এই আত্মত্যাগের প্রবণতা দেখে মনে শ্রদ্ধা জাগে। মাতৃভূমি, জন্মস্থানের সাথে বেঈমানী করছে এরা-কে জানে, হয়তো পরিস্থিতিই ওদেরকে বাধ্য করেছে এই পথে আসতে। ইসরায়েল যে একটা অশুভ শক্তি তা হয়তো এরা বোঝেই না।
এই মুহূর্তে কোন স্বার্থবোধ বা চাতুরী কাজ করছে না রানার মনে-সান্ত্বনা, সহানুভূতি আর অভয় দেয়ার জন্যে জসেস্কুকে কিছু বলতে চাইল ও।
কিভাবে যেন সেটা বুঝে ফেলল জসেস্কু। কর্কশ শোনাল তার কণ্ঠস্বর, গাছ, দেখতে পাচ্ছেন? ওগুলোর মাঝখান দিয়ে এরপর। এঁকেবেঁকে এগিয়েছে রাস্তা, ড্রাইভারদের ঘুম তাড়াবার জন্যে তৈরিই করা হয়েছে ওভাবে। প্রথম বড় ঝোপটা আর বেশি দূরে নয়। রানার দিকে তাকাল সে। আমাকে কিছু বলবেন না, প্লীজ। আমার অসম্মানে ঘা লাগতে পারে, আমি অপমান বোধ। করতে পারি। দোহাই আপনার, আপনি শুধু প্লেনটা নিয়ে রাশিয়া থেকে বেরিয়ে যান!
<