বাড়ি অনেক দূরের পথ, গাড়ির প্রতিটি ঝাকুনি বুকের ক্ষতটায় হাতুড়ির বাড়ি মারছে। আজ সন্ধ্যা রাতের ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেছে আমার ধারণাই সত্যি, বিগ গাল আইল্যাণ্ডের পানিতে যে পোটলাটা ডুবিয়ে রেখে এসেছি সেটা সাংঘাতিক কিছু একটা না হয়েই যায় না। জিনিসটাকে কেন্দ্র করে আরও কি যে ঘটতে যাচ্ছে, কে জানে! ইন্সপেক্টর টালি সবশেষে যে কাজটা করতে যাচ্ছিল তার পেছনে আমাকে জেরা করার কোন উদ্দেশ্য ছিল না তার-মরা মানুষকে জেরা করা যায় না। ভাবছি, টালি কি নিজে পরিচালিত হচ্ছে, নাকি তার সাথে আরও কেউ আছে?

বাগানের পাশে পিকআপ থামিয়ে নামলাম। বারান্দায় ওঠার সময় বুকের ব্যথায় কাতরে উঠলাম আবার। আমার দীর্ঘ অনুপস্থিতিতে বেগম রডরিক বাড়িটার দেখাশোনা করেছে। ডাইনিং রুমে ঢুকেই চোখ পড়ল টেবিলে, ফুলদানীতে তাজা ফুল। আইস-বক্সে পেলাম আরও প্রয়োজনীয় জিনিসগুলো-ডিম, বীফ, ব্রেড এবং বাটার।

রক্ত ভেজা শার্ট এবং ড্রেসিং খুলে ফেললাম। বুকের ওপর রুলারের লম্বা দাগগুলো লাল হয়ে ফুটে উঠেছে। শাওয়ার সেরে নতুন করে ড্রেস করলাম ক্ষতগুলোয়, তারপর, কাপড়চোপড় পরার ঝামেলা এড়িয়ে স্টোভের সামনে গিয়ে দাঁড়ালাম। এক প্যান ভর্তি ডিম আর বীফ চুলোয় চড়িয়ে দিয়ে অত্যন্ত গাঢ় রঙের আধ গ্লাস হুইস্কিতে ওষুধ ঢেলে খেয়ে নিলাম ঢক ঢক করে।

বিছানায় শুয়ে ক্লান্তিতে চোখ বুজলাম। ভাবছি, এই শরীরে নির্দিষ্ট সময় নাইট ডিউটিতে যেতে পারব কিনা। পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এটাই ছিল আমার শেষ ভাবনা।

সকালে আবার শাওয়ার সেরে এবং এক গ্লাস ঠাণ্ডা পাইন। অ্যাপল জুস-এর সাথে দুটো পেইনকিলার ট্যাবলেট গিলে নিয়ে আরেক প্যান ভর্তি ডিম দিয়ে ব্রেকফাস্ট পর্ব সমাধা করলাম। ভাল ঘুম হয়েছে, ঝরঝরে লাগছে শরীরটা, সুতরাং প্রশ্নের জবাব মিলে গেছে। আরেকটা ছোট্ট ঘুম দিয়ে উঠে দুপুরে গাড়ি নিয়ে বেরুলাম। শহরে পৌঁছে থামলাম মা এডির দোকানে, গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে পৌঁছুলাম অ্যাডমিরালটিতে।

জেটির শেষ মাথায় দাঁড়িয়ে আছে জলকুমারী। রডরিক আর ল্যাম্পনি পৌঁছে গেছে এরই মধ্যে।

এক্সট্রা ট্যাঙ্কগুলো ভরে নিয়েছি, মাসুদ, জানাল রডরিক। হাজার মাইলের খোরাক পেয়ে গেছে জলকুমারী।

কার্গো নেটগুলো বের করেছ?

বের করে মেইন সেইল লকারে রেখে দিয়েছি।

ডেক ভর্তি, উঁচু আইভরি কার্গো ঢাকার জন্যে নেটগুলো। ব্যবহার করব আমরা।

তোমার সেই পশমের কোটটা নিতে ভুলো না, বললাম ওকে। যা বাতাস দিচ্ছে খুব ঠাণ্ডা পড়বে সাগরে।

আমার কথা ছাড়, মাসুদ। নিজের দিকে একটু নজর দাও। দশদিন আগের মত খারাপ দেখাচ্ছে তোমাকে, ম্যান। তুমি। অসুস্থ?

সম্পূর্ণ সুস্থ, রডরিক।

হ্যাঁ, নাক দিয়ে ঘোঁৎ করে একটা বিদঘুটে আওয়াজ ছাড়ল রডরিক, ঠিক আমার শাশুড়ীর মত।

একশো তিন বছর বয়স ওর শাশুড়ীর।

তারপর হঠাৎ প্রসঙ্গ বদল করে জানতে চাইল, তোমার। কারবাইনটার খবর কি, ম্যান?

পুলিসের হেফাজতে রয়েছে।

তার মানে বলতে চাইছ ওটা ছাড়াই রওনা হব আমরা?

আজ পর্যন্ত ওটা কখনও কাজে লাগেনি আমাদের।

প্রথমবার বলে একটা কথা আছে, তাই না? প্রকাণ্ড মুখটা গম্ভীর করে তুলে বলল সে। ওটা না থাকলে নিজেকে আমার ন্যাংটো লাগবে।

আগ্নেয়াস্ত্র সম্পর্কে বিচিত্র কিছু ভ্রান্তি আছে রডরিকের, মনে পড়লেই হাসি পায় আমার। অনেকবার অনেকভাবে বোঝানো এবং চোখে আঙুল দিয়ে দেখানো সত্ত্বেও নিজের বিশ্বাস থেকে একচুল নড়াতে পারিনি ওকে আমি। ওর বিশ্বাস, একটা বুলেটের ভেলোসিটি এবং রেঞ্জ নির্ভর করে ট্রিগার টানার ওপর-সেটা যত জোরে টানা হবে ততই দ্রুতগতিতে এবং তত বেশি জোরে ছুটবে বুলেট। এবং ওর দৃঢ় বিশ্বাস, ওর ছোড়া বুলেট আর সবার চেয়ে দ্রুত বেশি দূরে যাবে।

গুলি করার সময় গায়ের এত বেশি জোর খাটায় ও যে এফএন কারবাইনের চেয়ে একটু হালকা যে-কোন রাইফেল ওর হাতে পড়লে সেটার বারোটা বেজে যাবে। শুধু তাই নয়, ঠিক গুলি করার মুহূর্তটিতে চোখ দুটো খোলা রাখাও ওর পক্ষে সম্ভব হয় না।

দশ ফুট দূর থেকে পনেরো ফুট লম্বা একটা টাইগার শার্ককে লক্ষ্য করে বিশ রাউণ্ডের পুরো একটা ম্যাগাজিন শেষ করতে দেখেছি ওকে আমি, একটা গুলিও লাগাতে পারেনি। তা না পারুক, তাই বলে আগ্নেয়াস্ত্রের প্রতি ওর ভালবাসায় কোন ভাটা পড়েনি। আওয়াজ করে এমন যে-কোন ফায়ার আর্মসের দারুণ ভক্ত সে।

এটা একটা নির্ঝঞ্ঝাট কাজ, রডরিক। মনে কর আমরা সমুদ্রবিহারে বেরিয়েছি।

কিন্তু আমার কথা ওর কানে গেছে বলে মনে হল না। ঘষে মেজে ইতিমধ্যে সোনার মত চকচক করে তোলা বোটের তামার যত কাজ আছে সেগুলো আরেকবার ব্যস্তভাবে পালিশ করতে শুরু করেছে ও। এখন ওকে বিরক্ত করলে রেগে যাবে, তাই কিছু না বলেই বোট থেকে নেমে এলাম আমি।

রামাদীনস ট্রাভেল এজেন্সির অফিসে ঢুকে দেখি কবিরাজী সেরে এইমাত্র ঘর্মাক্ত কলেবরে ফিরেছে ঢ্যাঙা লোকটা। তোয়ালে দিয়ে ঘাম মুছে নিঃশব্দে একটা চেয়ার দেখাল সে আমাকে। সেটায় বসলাম। ওর পাওনা মিটিয়ে দিয়েছেন? জানতে চাইলাম। আমি।

কার? পরমুহূর্তে বুঝতে পারল কার কথা বলছি। ও, . ইন্সপেক্টর টালির কথা বলছেন? হ্যাঁ।

কখন দেখা হয়েছে ওর সাথে আপনার? টালির মেজাজের। খবর জানতে চাই আমি।

আজ সকালে, মিস্টার রানা।

কেমন দেখলেন ওকে?

ভালই তো। কেন বলুন তো? ভুরু কুঁচকে চশমার ওপর। দিয়ে আমার দিকে তাকিয়ে আছে রামাদীন।

দাঁড়ানো অবস্থায় দেখেছেন? হাঁটাহাঁটি করছিল? গুনগুন করে কি গান গাইছিল? নাকি ঘেউ ঘেউ করছিল?

না তো! চোখ বড় বড় হয়ে উঠল রামাদীনের। এসব। করতে দেখিনি। তবে, খুব দুঃখিত বলে মনে হল। বেশি হাসেনি, বেশি কথা বলেনি। ব্যাপারটা কি, মিস্টার রানা?

দুঃখিত মনে হল বুঝি? হেসে উঠলাম আমি। সেটাই। স্বাভাবিক। ঘুষটা খেয়েছে তো?

দিতে না দিতেই-গপ করে, চোখ টিপে হাসল রামাদীন।

চুক্তি তাহলে বাতিল করেনি-গুড।

আপনার কথা শুনে একটু কৌতুহল হচ্ছে, হে হে…

এসব ব্যাপারে আপনার নাক গলাবার দরকার নেই, বললাম ওকে। প্রোগ্রামটা ব্যাখ্যা করুন তাড়াতাড়ি।

সালসা স্ট্রীমের মুখে, স্রোতটা যেখানে প্রধান দুজা মোহনার দক্ষিণ চ্যানেলে ঢুকছে, ওখান থেকে তুলে নিতে হবে কার্গো।

মাথা ঝাঁকিয়ে জানালাম, ঠিক আছে। চ্যানেলটা পরিচিত এবং ভাল।

রিকগনিশন সিগন্যাল হিসেবে থাকছে দুটো লণ্ঠন-একটার ওপর আরেকটা, মুখের সবচেয়ে কাছের ঢালের মাথায় দেখা যাবে। দুবার আলো দেখাবেন আপনি, ত্রিশ সেকেণ্ডের ব্যবধানে। তারপর নিচের লণ্ঠনটা নিভে যেতে দেখবেন আপনিএরপর নোঙর ফেলবেন। ঠিক আছে সব?

কার্গো লোড করার জন্যে…

লাইটার থেকে লেবার দেয়া হবে।

ওরা জানে তো তিনটের দিকে পানি নামতে শুরু করবে, এবং তার আগেই চ্যানেল থেকে বেরিয়ে আসতে হবে আমাকে?

জানে, মিস্টার রানা, বলল রামাদীন। ওদেরকে বলে দিয়েছি দুটোর আগেই মাল তোলার কাজ শেষ করতে হবে।

এদিকটা তাহলে ঠিক আছে, বললাম ওকে। মাল খালাসের ব্যাপারটা বলুন এবার। 

রাসতাফা পয়েন্টের পঁচিশ মাইল পুবে মাল খালাস করবেন আপনি, বলল রামাদীন।

চমৎকার! রাসতাফায় লাইট হাউজ আছে, আমার বিয়ারিঙ চেক করতে সুবিধে হবে। কিসে?

বড় একটা স্কুনারে। রিকগনিশন সিগন্যাল ওই একই-মাস্তুলে দুটো লণ্ঠন। ত্রিশ সেকেণ্ডের ব্যবধানে দুবার আলো দেখাতে হবে। তারপর দেখবেন নিচের লণ্ঠনটা নিভে যাবে। এরপর আপনি মাল খালাস করবেন। এখানেও এরা লেবার দিয়ে সাহায্য করবে আপনাকে। ঠিক আছে সব?

শুধু টাকার ব্যাপারটা ছাড়া।

নিঃশব্দে পকেট থেকে একটা ভারী এনভেলাপ বের করে আমাকে দিল রামাদীন। বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরে। সেটার গায়ে বল পয়েন্ট দিয়ে লেখা হিসেবটা দেখছি আমি।

বরাবরের মত অর্ধেক পেমেন্ট আছে ওখানে, বলল রামাদীন। বাকিটা ডেলিভারির সময় পাবেন।

সাড়ে তিন হাজার ডলার থেকে নিজের আর টালির কমিশন বাবদ একুশশো কেটে নিয়েছে রামাদীন। এনভেলাপে আছে চোদ্দশো, এ থেকে রডরিক আর ল্যাম্পনির বোনাস হিসেবে যাবে এক হাজার, আমার জন্যে থাকবে চারশো। বেশি নয়।

ঠিক আছে সব? আবার জানতে চাইল ঢ্যাঙা রামাদীন।

চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, আবার দেখা হবে।

.

শেষ বিকেলে বন্দর ত্যাগ করলাম আমরা। কুলি পিক থেকে। চোখে বিনকিউলার লাগিয়ে কেউ আমাদেরকে লক্ষ করতে পারে। ভেবে ধোকা দেবার জন্যে চ্যানেল ধরে মাটন পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম জলকুমারীকে, তারপর সন্ধ্যারাতে বোটের নাক ঘুরিয়ে নিলাম। ইনশোর চ্যানেল এবং দ্বীপমালার ভেতর দিয়ে এগোলাম দুজা নদীর মোহনার দিকে।

চাঁদ নেই আকাশে, কিন্তু তারাগুলো খুব উজ্জ্বল আর বড় হয়ে ফুটেছে, এবং ঢেউয়ের মাথার সাদা ফেনারাশি ফসফরাসের মত জ্বলছে। দ্রুত গতিতে ছুটছে বোট, আমাকে পথ চিনতে সাহায্য। করছে কোথাও তারার আলো মাখা একটা প্রবাল দ্বীপ, কোথাও রীফের একটা ভাঙা পাঁচিল। পানির প্রবাহ এবং কলকল ছলছল শব্দের তারতম্য আমাকে চ্যানেলের ওপর দিয়ে নির্বিঘ্নে এগিয়ে যেতে সাহায্য করছে, সাবধান করে দিচ্ছে মগ্নচড়া এবং স্বল্প গভীরতার বিপদ থেকে।

ব্রিজে আমাকে সঙ্গ দিচ্ছে শরীর জুড়ানো ঠাণ্ডা বাতাস, রডরিক আর ল্যাম্পনি। রেইল ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছি আমরা। নিচে নেমে গিয়ে খানিক পর পর ধূমায়িত কালো কফি নিয়ে আসছে রডরিক। কাপে চুমুক দিচ্ছি আর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি রাতের দিকে, দেখতে চেষ্টা করছি কোথাও ম্লান। আলো ঝিক করে ওঠে কিনা। পানিতে তারার আলোর লম্বা আঁচড় আর একটা পেট্রল বোটের গায়ে সেই আলোর প্রতিবিম্ব আনাড়ি লোকের দৃষ্টিতে একই রকম মনে হতে পারে, কিন্তু পার্থক্যটা দেখামাত্র ধরা পড়বে আমাদের চোখে।

একবার শুধু নিস্তব্ধতা ভাঙল রডরিক। টমসন বলছিল দুর্গে নাকি গোলমাল হয়েছে তোমার সাথে, মাসুদ?

সামান্য।

পরে টমসন ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল।

টমসনের চাকুরি আছে এখনও?

কোনমতে ঝুলছে। টালি ওকে সেলে ভরতে চায়, কিন্তু অসুবিধে হল টমসনের গায়ে ওর চেয়ে বেশি জোর।

আলোচনায় যোগ দিল ল্যাম্পনি। লাঞ্চের সময় স্কুল বইয়ের একটা চালান এসেছে কিনা দেখার জন্যে এয়ারপোর্টে গিয়েছিল জুডিথ, মেইনল্যাণ্ডগামী একটা প্লেনে চড়তে দেখেছে তাকে ও।

কাকে? ভুরু কুঁচকে উঠল আমার।

ইন্সপেক্টর টালিকে।

আগে কেন বলনি আমাকে?

ব্যাপারটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি, বস্।

না, একমত হয়ে বললাম, গুরুত্বপূর্ণ হয়ত নয় ব্যাপারটা।

অমন একশো একটা কারণে মেইনল্যাণ্ডে যেতে পারে টালি, আমার তাতে উদ্বিগ্ন হবার কিছু নেই। তবু কেন যেন খুঁত খুঁত করতে শুরু করল মনটা। যখন একটা ঝুঁকি নিতে যাচ্ছি আমি, ঠিক তখন আমার একজন শত্রু অজ্ঞাতস্থানের দিকে রওনা দেবেব্যাপারটা ঠিক সহজভাবে গ্রহণ করতে পারছি না।

কারবাইনটার কথা মনে পড়ে যাচ্ছে, ম্যান, বলল রডরিক।

আমিও ভাবছি, ওটা সাথে থাকলে ভাল হত। কিন্তু কোন মন্তব্য করলাম না।

দুজার দক্ষিণ চ্যানেল-এর প্রবেশপথে সাধারণত যে ব্যাপক আলোড়ন দেখা যায় জোয়ারের তীব্র স্রোতের তোড় তা দাবিয়ে সমান করে দিয়েছে। অন্ধকারে অন্ধের মত খুঁজছি সেটাকে। আমরা। দুপাশের মাটির ঢালের কিনারায় আদিবাসী নিগ্রো জেলেরা মাছ ধরার ফাঁদ পেতে রেখেছে সারি সারি, শেষ পর্যন্ত এই ফাঁদগুলোই সাহায্য করল প্রবেশপথটাকে খুঁজে বের করতে। 

চিনতে ভুল করিনি বুঝতে পেরে দুটো ইঞ্জিন অফ করে দিলাম আমি। জোয়ারের গায়ে চড়ে নিঃশব্দে এগোচ্ছে জলকুমারী। তিন জোড়া সজাগ কান গভীর ধ্যানমগ্নতার সাথে শুনতে চেষ্টা করছে পেট্রল বোটের ক্ষীণতম স্পন্দন। কিন্তু রাতজাগা হিরণ পাখির চিৎকার আর অল্প পানিতে মুলিট মাছের লেজ ঝাঁপটানর শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না আমরা।

ভূতের মত নিঃশব্দে চ্যানেলের ভেতর দিয়ে এগোচ্ছে জলকুমারী। দুপাশে দৈত্যের মত ম্যানগ্রোভ গাছের কালো ছায়া। অন্ধকার পানিতে তারার আলো টুকরো টুকরো হয়ে নাচানাচি করছে। অকস্মাৎ বোটের গা ঘেঁষে দ্রুত চলে গেল লম্বা, সরু একটা জেলে নৌকো। দুজন জেলের সাথে নিমেষের জন্যে। চোখাচোখি হল আমাদের, মুখ থেকে ফিরছে ওরা। আমাদেরকে দেখে একটু থামল, কিন্তু নিয়ম অনুযায়ী হাঁক ছেড়ে কুশলাদি। জানতে না চেয়েই কেটে পড়ল দ্রুত।

লক্ষণটা ভাল নয়, বলল ল্যাম্পনি।

কিন্তু উদ্বিগ্ন হবার মত কিছু নয়, বললাম ওকে। নিজেদের আস্তানায় ফিরে যেতে অনেক সময় লাগবে ওদের। বিশ্রাম নেবার পর মনমেজাজ যদি ভাল থাকে তবেই খবরটা কাউকে দেবার জন্যে রওনা হবে। সঠিক লোক খুঁজে বের করতে হবে ওদেরকে, যে খবরটা পৌঁছে দেবে উপকূল রক্ষীদের কানে। তারা যদি খবরটা বিশ্বাস করে…ততক্ষণে লর্ড নেলসনে ফিরে গিয়ে বিয়ার খাচ্ছি আমরা। তাছাড়া, জানি আমি, এই উপকূলের প্রায় সমস্ত জেলেই কোন না কোন অবৈধ তৎপরতার সাথে জড়িত-কেঁচো খুঁড়তে সাপ বের করার ঝুঁকি কেউ নেবে না।

সামনে তাকিয়ে দেখি প্রথম বাঁকটা এগিয়ে আসছে। স্রোতের ধাক্কায় জলকুমারী ওপাশের তীরের দিকে সরে যেতে শুরু করেছে। স্টার্টার বাটন অন করে ইঞ্জিন দুটো চালু করলাম আবার, গভীর পানিতে ফিরিয়ে আনছি বোট।

সর্পিল চ্যানেল ধরে এঁকেবেঁকে এগোচ্ছি। অবশেষে প্রশস্ত পানির ওপর বেরিয়ে এলাম। দুপাশে এখন ম্যানগ্রোভের ছায়া দেখা যাচ্ছে না, ক্রমশ নগ্ন, শক্ত মাটির ঢাল উঠে গেছে ওপর দিকে। মাইলখানেক দূরে, ঢালের মাঝখানে গভীর একটা ফাটলের মত, সালসা নদী তার এক শাখার সাথে মিলিত হয়েছে ওখানে। উঁচু ঝোপের ঝাকড়া মাথাগুলো প্রায় আড়াল করে রেখেছে জায়গাটা। আরও পেছনে জোড়া লণ্ঠনের নরম হলুদ আলো দেখা যাচ্ছে, একটার ওপর আরেকটা।

বলিনি, রডরিক, এটা একটা নির্ঝঞ্ঝাট কাজ?

এখনও আমরা গ্র্যাণ্ড হারবারে ফিরিনি, ম্যান, বলল সে গম্ভীর কণ্ঠে।

বোতে চলে যাও, ল্যাম্পনি। কখন নোঙর ফেলতে হবে বলব তোমাকে আমি।

থ্রি, ফোর, নক অ্যাট দ্য ডোর, ছড়াটা মনে পড়ে যাচ্ছে আমার, ফাইভ, সিক্স, পিক আপ দ্য স্টিকস। হুইল লক করে রেইলের নিচের লকার খুলে হ্যাণ্ড স্পটলাইটটা বের করলাম। একটা অপরাধ বোধ ঘুমিয়ে ছিল, হঠাৎ সেটা মাথাচাড়া দিয়ে উঠল আমার ভেতর। যত যুক্তিই দাড় করাই না কেন, আজকের এই নাইট ডিউটিতে আসার পেছনে আসলে কোন গ্রহণযোগ্য যুক্তি নেই।

ইনফরমেশন পাবার জন্যে নাইট ডিউটি করা আলাদা কথা, আর স্রেফ নগদ নারায়ণের লোভে এ-পথে পা বাড়ানো মারাত্মক অন্যায়। এমন কি, ফিরে যেতেও ইচ্ছা হল একবার। কিন্তু এত কাছে চলে এসে ফিরে যাওয়া যায় না। তাতে সংশ্লিষ্টদের মনে শুধু সন্দেহই জাগিয়ে তোলা হবে। তাছাড়া, ফিরে গেলে খাব কি? ক্রুদের বেতন দেব কোত্থেকে? ফুয়েলের বিল কে দেবে? কে। দেবে মা এডির পাওনা টাকা? আর অর্থ-পিশাচ ঢ্যাঙা। রামাদীনকেই বা কি বলব? না, ফিরে যাওয়া যায় না। স্পটলাইটটা মুখের সামনে তুলে তাক করে ধরলাম উজানের। জ্বলন্ত জোড়া লণ্ঠনের দিকে। 

দুবার নয়, ত্রিশ সেকেণ্ড পর পর তিনবার সিগন্যাল দিলাম। আমি। কিন্তু লণ্ঠন জোড়ার সাথে সমান্তরাল রেখায় বোট না। পৌছানো পর্যন্ত নিচের বাতিটা নিভল না।

নোঙর ফেল, ল্যাম্পনি, ইঞ্জিন বন্ধ করে দিয়ে বললাম।

ভারী হুকটা ঝপাৎ করে পড়ল পানিতে। দ্রুত, ঘড় ঘড় শব্দ। করে নেমে যাচ্ছে চেইনটা। মৃদু একটা ঝাঁকি খেয়ে নোঙরের টানে ঘুরে যাচ্ছে জলকুমারী। যে-পথে এসেছি সেদিকে মুখ করে স্থির হল সে।

নিস্তব্ধ রাত। শব্দ নেই কোথাও। নেটগুলো বের করার জন্যে। কেবিনে গিয়ে ঢুকল রডরিক। রেইলের কাছে দাঁড়িয়ে আছি আমি, পানির ওপর দিয়ে দৃষ্টি চলে গেছে সিগন্যাল বাতিটার দিকে। সালসা নদীর ঝোপ-ঝাড় ঢাকা ঢালে ব্যাঙ ডাকছে, তাছাড়া। কোথাও আর কোন শব্দ নেই।

এই নিস্তব্ধতার মধ্যে কিছু একটা শুনতে পাচ্ছি। শোনার চেয়ে বোধহয় অনুভব করলাম বলাই ভাল। ঠিক কান দিয়ে নয়, বরং পায়ের জুতোর সোল-এর মধ্যে দিয়ে শব্দটা বা কম্পনটা। টের পেলাম। প্রকাণ্ড এক দানবের হৃৎকম্পনের মত।

এক সেকেণ্ড পর নিঃসন্দেহে বুঝলাম একটা অ্যালিসন মোরন ডিজেল ইঞ্জিনের অলস শব্দ ওটা। জিনবালা ক্রাশবোটে এই ইঞ্জিনই ব্যবহার করছে ওরা।

ল্যাম্পনি! সমূহ বিপদ বুঝতে পেরে চাপা কণ্ঠে দ্রুত বললাম। চেইন ফেল! কুইক, ফর গডস সেক, কুইক!

ঠিক এই ধরনের বিপদের জন্যে চেইনে একটা শ্যাকল পিন আটকে রেখেছি আমরা। ইঞ্জিন স্টার্ট দেয়ার সময় শুনতে পাচ্ছি পিনটা বের করার জন্যে চার পাউণ্ড ওজনের হ্যামার ঠুকছে ল্যাম্পনি। তিনবার হ্যামার ঠুকল সে, শুনতে পেলাম চেইনের শেষ প্রান্ত বোট থেকে আছাড় খেতে খেতে নেমে যাচ্ছে, ঝপাৎ করে পানিতে পড়ল সেটা।

নেমে গেছে, বস!

থ্রটল খুলে দিয়েছি আমি। রাগে গরগর করছে জলকুমারী, সাদা ফেনা তুলে লাফ দিল সামনের দিকে। ভাটির দিকে মুখ করে আছি আমরা, কিন্তু বোটের মুখে চাপ দিয়ে রেখেছে ফাইভ নটের তীব্র স্রোত, তাই লাফটা তেমন জোরাল এবং দ্রুত হল না।

আমাদের ইঞ্জিনের শব্দ ছাপিয়েও পরিষ্কার শুনতে পাচ্ছি অ্যালিসনের স্পষ্ট আওয়াজ। ঝোপে ঢাকা সালসা নদীর মুখের কাছে লম্বা একটা বোটের কাঠামো ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে। তারার ম্লান আলোতেও ওটার চওড়া বো চিনতে পারছি।

কোমরটা চিকন, গ্রে-হাউণ্ডের মত, পিছনটা চারকোনা বাক্সের মত। এটা একটা রয়্যাল নেভির ক্রাশবোট, যৌবনকালটা কেটেছে ইংলিশ চ্যানেলে, আর শেষ বয়সে এই অভিশপ্ত উপকূলে টহল দিয়ে বেড়াচ্ছে। এক লাইনে দাঁড় করিয়ে প্রতিযোগিতায় নামলে সাহসের সাথে পাল্লা দেবে জলকুমারী, কিন্তু এই পরিস্থিতিতে কিছুই করার উপায় নেই তার। দ্রুত গতি এবং সবটুকু শক্তি নিয়ে চ্যানেলে ঢুকে পড়েছে তার প্রতিপক্ষ, ঝড়ের বেগে এগিয়ে এসে পথরোধ করে ফেলছে। বোটটার ব্যাটল লাইটের আলো কঠিন একটা পদার্থের মত ধাক্কা মারল আমাদেরকে। দুটো উজ্জ্বল আলোর মোটাতাজা বীম চোখ ধাধিয়ে দিল। নিজের অজান্তেই হাত দুটো উঠে গেল কপালের কাছে।

চ্যানেল জুড়ে একেবারে সামনে চলে এসেছে বোটটা। ফোরডেকে উঁচু মঞ্চে বসানো থ্রি পাউণ্ডার কামানটাকে ঘিরে কয়েকটা ছায়ামূর্তি দ্রুত ঘোরাফেরা করছে। কামানের মাজলটা ঠিক যেন আমার নাকের বাঁ দিকের ফুটোয় তাকিয়ে আছে সরাসরি। ক্ষোভ এবং হতাশায় ছেয়ে গেল মনটা।

নিখুঁত একটা অ্যামবুশ, সন্দেহ নেই। মরিয়া হয়ে ভাবলাম, দেব নাকি একটা ধাক্কা? প্লাই উডের শরীর ওটার, সম্ভবত পচন ধরেছে এখানে সেখানে, জলকুমারীর ফাইবার গ্লাসের বো ধাক্কাটা হয়ত সামলে নিতে পারবে। কিন্তু মুশকিল হল জলকুমারীর গতি বড় মন্থর এখনও, স্রোত ঠেলে তেমন এগোতে পারছে না সে।

এই সময় বিদ্যুৎ চালিত একটা বুলহর্নের যান্ত্রিক শব্দ পেলাম। চোখ ধাধানো ব্যাটল লাইটের পিছনের অন্ধকারে। দাঁড়িয়ে কেউ একজন হুকুম করছে।

ইঞ্জিন বন্ধ করুন, মি. রানা। তা নাহলে কামান দাগতে বাধ্য। হব।

জলকুমারীর সলিল সমাধির জন্যে থ্রি-পাউণ্ডারের একটা। শেলই যথেষ্ট। এত কাছ থেকে দশ সেকেণ্ডের মধ্যে একটা। অগ্নিকুণ্ডে পরিণত করবে ওরা তাকে। শ্রাগ করলাম, তারপর অফ করে দিলাম ইঞ্জিন।

বুদ্ধিমানের কাজ করলেন, মি. রানা, বুলহর্ন থেকে প্রশংসা করা হল আমার, এবার দয়া করে যেখানে আছেন সেখানেই। নোঙর ফেলুন।

তাই কর, ল্যাম্পনি!

আমার কাছ থেকে নির্দেশ পেয়ে অতিরিক্ত নোঙরটা পানিতে ফেলল ল্যাম্পনি। অকস্মাৎ আবার আহত হাতটায় তীব্র হয়ে। উঠল ব্যথা, গত কয়েক ঘন্টা ধরে ভুলেই ছিলাম ওটার কথা।

হায় কারবাইন! আমার পাশ থেকে বিড়বিড় করে উঠল রডরিক।

বাজে বকো না! ধমকে উঠলাম আমি। ওই কামানের মুখে কি কাজে আসত কারবাইন?

আনাড়ি ভঙ্গিতে জলকুমারীর পাশে এসে ভিড়ল ক্রাশবোট। কামান এবং আলো এখনও আমাদের দিকে মুখ করে আছে। অসহায়ভাবে দাঁড়িয়ে আছি আমরা। বিদায় জলকুমারী, মনে মনে বললাম আমি। আজ দুজনের দুটি পথ ওগো দুটি দিকে গেল বেঁকে!

আমার ভাবনার মধ্যে ঠাট্টার ভাব থাকলেও বোটটা হারাতে যাচ্ছি ভেবে হতাশায় একেবারে মুষড়ে পড়লাম। জলকুমারী আছে, তাই সবার কাছে আমি মিস্টার রানা। ওটা যখন থাকবে না তখন আমি দ্বীপের আর দশজন মানুষের মত একজন হয়ে যাব। আমার নির্বাসিত জীবনের সমস্ত দুঃখ আর অভিমান ভুলিয়ে রেখেছে জলকুমারী। ওকে হারালে আমার আর থাকবে কি? তার চেয়ে মরে যাওয়া অনেক ভাল।

ক্রাশবোটের রেইল নামিয়ে ফেলা হল। ছয়জন সশস্ত্র লোক লাফ দিয়ে চলে এল জলকুমারীর ডেকে।

মাদারলেস বাস্টার্ডস্! পাইকারিভাবে ওদের নাম রাখল রডরিক। 

নিজেদের মধ্যে অনর্গল কথা বলছে ওরা। সবার পরনে নীল রঙের ইউনিফর্ম। হাতে লম্বা এ-কে পয়েন্ট ফরটিসেভেন অটোমেটিক রাইফেল। আমাদেরকে কিল ঘুসি এবং রাইফেলের কুঁদো দিয়ে গুঁতো মারার সুযোগ খোঁজার জন্যে হুড়োহুড়ি শুরু করেছে ওরা। ঠেলা মেরে সেলুনে ঢোকাল তিনজনকে, কাঁধে রাইফেলের বাড়ি মেরে ফরওয়ার্ড বাল্কহেডের গায়ে লাগানো বেঞ্চে বসিয়ে দিল। দুজন গার্ড দাঁড়িয়ে আছে সামনে, আমাদের নাকের কাছ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দেখতে পাচ্ছি সাবমেশিনগানের ব্যারেল।

শালা বস্! বোনাসের পাঁচশো ডলার কেন দাও আজ তা। হাড়ে হাড়ে টের পাচ্ছি! আমাকে চাঙ্গা করে তোলার জন্যে রসিকতার আশ্রয় নিল ল্যাম্পনি। কিন্তু হুঙ্কার ছেড়ে অটোমেটিকের বাঁট দিয়ে ওর মুখে প্রচণ্ড একটা ঘা মারল একজন গার্ড। ঠোঁটের কোণে বেরিয়ে আসা রক্ত মুছে আড়চোখে আমার দিকে তাকাল ল্যাম্পনি। ওর হাতে চাপ দিয়ে ওকে আমি সান্ত্বনা। দিলাম। কিন্তু এরপর আমরা কেউ আর কোন রসিকতা করার চেষ্টা করলাম না।

অন্যান্য সশস্ত্র লোকেরা জলকুমারীকে নির্দয়ভাবে ভেঙেচুরে। ফেলছে। ভাবলাম কিছু হয়ত খুঁজছে ওরা। একটু পর বুঝলাম খুঁজছে বটে, কিন্তু নির্দিষ্ট কিছু নয়। খোলা লকার ভাঙল ওরা, কুঠারের ঘা মেরে প্যানেলিঙে গর্ত করল। একজন আবিষ্কার করল পানীয় রাখার কেবিনেটটা। মাত্র একটা কি দুটো মদের বোতল পেয়েই আনন্দ-উল্লাসে হৈ-হৈ করে উঠল সবাই। কে কার হাত থেকে কেড়ে নিয়ে এক ঢোক গিলবে তারই প্রতিযোগিতা বাধিয়ে দিল। যতটা না পেটে গেল তার চেয়ে বেশি শুষে নিল ওদের কাপড়-চোপড়। তারপর ওরা লুট করতে গেল ফুড স্টোরগুলো।

চারজন ক্রুকে সাথে নিয়ে ছয় ইঞ্চি দূরত্ব পেরিয়ে ক্রাশবোট। থেকে জলকুমারীতে এল এরপর একজন কমাণ্ডিং অফিসার। অন্যান্যরা তখনও কাঁচ আর কাঠ ভাঙছে, চেঁচামেচি করছে আর গলা ছেড়ে হাসছে।

জলকুমারী একটু দুলছে, পায়ের ভারী আওয়াজের সাথে একটা কম্পন অনুভব করছি আমরা। ভুরু কুঁচকে রডরিকের। দিকে তাকালাম আমি। তার চেহারাতেও বিস্ময় ফুটে উঠেছে। কার পায়ের আওয়াজ এটা? কে সে, যার পায়ের চাপে দুলে ওঠে জলকুমারী?

সেলুনের দরজাটা বন্ধ হয়ে গেল। পরমুহূর্তে বুঝলাম, না, বন্ধ হয়নি। বিশাল একটা শরীর এইমাত্র হাজির হয়েছে ওখানে, সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে প্রবেশ পথটা। ক্রাশবোটের কমাণ্ডার একটু দম নেবার ফাঁকে সম্ভবত ভেতরে প্রবেশ করার কৌশল সম্পর্কে ভাবনা চিন্তা করছে।

<

Super User