এতক্ষণে টের পেলাম ব্যাপারটা আগে থেকে রিহার্সেল দিয়ে রেখেছে ওরা। আমার মন এবং মাথার ভিতর এমন বিদ্যুৎ গতিতে কাজ শুরু হয়ে গেল যে যা কিছু ঘটছে, মনে হচ্ছে সব যেন ধীর, অলস ভঙ্গিতে স্লো-মোশন সিনেমার মত ঘটছে।
প্যানথারের হাতে কালো চকচকে পিস্তলটা দেখতে পাচ্ছি আমি, ধীরে ধীরে উঠে আমার তলপেট বরাবর স্থির হল সেটা। বাঁ পায়ের হাঁটু ভাঁজ করে ডেকে রেখেছে সে, বসে আছে সেই পায়েরই গোড়ালির উপর, অপর পা-টাও আধভাঁজ করা, সেটার হাঁটুতে পুরোপুরি লম্বা করে দেয়া পিস্তল ধরা ডান হাতের কনুই ঠেকিয়ে লক্ষ্য স্থির করছে। পিস্তলের ব্যারেল বরাবর চোখ কুঁচকে দেখছে সে, নিঃশব্দে হাসছে।
দেখলাম নিরোর সুদর্শন কচি মুখটা আতঙ্কে নীল হয়ে যাচ্ছে। প্যানথারের পিস্তল ধরা হাতটা ধরার জন্যে এগোল সে, কিন্তু এ ধরনের কিছু একটা ঘটতে পারে আশঙ্কা করে আগে থেকেই তৈরি ছিল ব্ল্যাঙ্ক। নিঃশব্দ হাসিটা এখনও ঝুলছে তার ঠোঁটে, দুহাতের প্রচণ্ড এক ধাক্কায় সরিয়ে দিল সে নিরোকে, জলকুমারীর পরবর্তী দোলটা শুরু হতে ভারসাম্য হারিয়ে চার হাত দূরে ছিটকে পড়ল নিরো।
দ্রুত এবং পরিষ্কার চিন্তা করছি এখনও। সেগুলো সাজানো গোছানো কিছু নয়, মনের পর্দা ছুঁয়ে স্যাঁৎ স্যাৎ করে বিদ্যুৎবেগে সরে গেল কিছু অনুভব। ভাবলাম সত্যিই দারুণ নিখুঁত হয়েছে ওদের ফাঁদটা, প্রফেশনালদের কাজের গুণই এই।
অনুভব করলাম, নেকড়েদের সাথে জড়িত হয়ে যে ভুল। করেছি তার মূল্য এখন আমাকে দিতে হচ্ছে।
টের পেলাম আমাকে খুন হতে দেখার পর ওদের হাত থেকে নিরোরও এখন আর রেহাই নেই। এই কাজটাও আগে থেকেই ঠিক করে রেখেছে ওরা। একটু দুঃখও অনুভব করলাম। ছেলেটাকে ভাল লেগে গিয়েছিল।
ভাবলাম পয়েন্ট ফরটি-ফাইভের এক্সপ্লোসিভ বুলেট তার টার্গেটকে কিভাবে বিধ্বস্ত করবে। চকিতে মনে পড়ে গেল দুই হাজার ফুট পাউণ্ড হবে ধাক্কাটার ওজন।
প্যানথারের আঙুল পিস্তলের ট্রিগারটা পেঁচিয়ে ধরল। মুখে চুরুট নিয়েই আমার পাশের রেলিংয়ের দিকে লাফ দিলাম আমি। কিন্তু জানি, অনেক দেরি হয়ে গেছে।
প্যানথারের প্রসারিত হাতে প্রচণ্ড একটা ঝাঁকি খেলো পিস্তলটা, রোদের মধ্যে মাজলের মুখে ম্লান আগুনের ঝলক দেখলাম। বিস্ফোরণের ভয়ঙ্কর আওয়াজ এবং ভারী সীসার বুলেট একই সাথে আঘাত করল আমাকে। ঝাঁকি খেয়ে মাথাটা পিছন দিকে সরে গেল, মুখ থেকে ছিটকে উপরে উঠে যাবার সময় আগুনের ফুলকির একটা রেখা তৈরি করল চুরুটটা। বুলেটের প্রচণ্ড ধাক্কায় আমার ফুসফুস থেকে সব বাতাস বেরিয়ে গেছে, ডেক থেকে শূন্যে উঠে গেছে পা দুটো, পাক খেতে শুরু করে শরীরটা দড়াম করে পিছন দিকের রেলিংয়ের উপর পড়ল।
ব্যথা নয়, বিশাল একটা ধাক্কা সম্পূর্ণ অসাড় করে ফেলছে আমাকে। আঘাতটা বুকে, সে ব্যাপারে আমি নিঃসন্দেহ এবং জানি বুলেটটা নিশ্চয়ই আমাকে এ-ফেঁড় ওফোঁড় করে বেরিয়ে গেছে। আঘাতটা যে চরম, মৃত্যুর জন্যে যথেষ্ট, সে-ব্যাপারেও। সন্দেহের কোন অবকাশ নেই আমার, এবং প্রতি মুহূর্তে আশা। করছি ঝপ করে অন্ধকার এসে গ্রাস করবে আমাকে।
শিরদাঁড়ার নিচের দিকের শেষ গিটটা প্রচণ্ডভাবে ঠুকে গেল আই লাভ ইউ, ম্যান রেলিংয়ের সাথে, দ্রুত আধপাক ডিগবাজি খেয়ে মাথা নিচে আর পা উপর দিকে উঠে গেল আমার, রেলিং টপকে সেই অবস্থায় ঝপাৎ করে পড়লাম সাগরের ঠাণ্ডা আলিঙ্গনের ভেতর।
পানি আমাকে সিধে হতে সাহায্য করল। চোখ মেলে ঝক। ঝক রূপালী বুদবুদ আর পানি ভেদ করে ঢুকে পড়া সবুজাভ রোদের আলো দেখতে পেলাম। ফুসফুস দুটো সম্পূর্ণ খালি আমার, উন্মত্তের মত পানি ঠেলে উপরে ভেসে ওঠার সহজাত একটা ঝোক চাপল-কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখনও আমি পরিষ্কারভাবে সবকিছু চিন্তা করতে পারছি। জানি, পানির উপর মাথা তোলা মাত্র খুলিটা উড়িয়ে দেবে মাইক প্যানথার। এক গড়ান দিয়ে নিচের দিকে ডাইভ দিলাম, এলোপাতাড়ি পা ছুঁড়ে ঢুকে গেলাম বোটের নিচে।
দূরত্ব সামান্য কিন্তু ফুসফুস খালি থাকায় মনে হচ্ছে জলকুমারীর মসৃণ সাদা তলপেট ঘন্টার পর ঘন্টা ধীর গতিতে আমার উপর দিয়ে পিছিয়ে যাচ্ছে। মরিয়া হয়ে ডুব সাঁতার দিচ্ছি, ভাবছি এখনও পায়ে জোর পাচ্ছি কিভাবে!
আচমকা অন্ধকার ঘেরাও করল আমাকে। কোমল কিন্তু ঘন লাল একটা মেঘের মাঝখানে নিজেকে আবিষ্কার করে আতঙ্কে কুঁকড়ে গেলাম। তারপর হঠাৎ করে বুঝলাম এটা আমার নিজেরই রক্ত, ক্ষতগুলো থেকে হু হু করে বেরিয়ে এসে লাল করে দিয়েছে পানিকে। গায়ে জেব্রার নকশা নিয়ে খুদে মাছগুলো তীরবেগে ছুটোছুটি করছে লাল মেঘের ভেতর, লোভীর মত হাঁ করে গোগ্রাসে গিলছে সেগুলো। আমার রক্ত ওদের পাগল করে দিয়েছে।
আরেকবার চেষ্টা করেও বাঁ হাতটাকে নাড়াতে পারলাম না। আমার পাশে লম্বা হয়ে রয়েছে সেটা, কোন সাড়া নেই। দুই পা এবং একটা হাতের সাহায্যে জলকুমারীর কীলের নিচ দিয়ে এগোলাম, তারপর শেষপ্রান্তের জলরেখার দিকে উঠতে শুরু করলাম।
ওঠার সময় বোটের স্টার্ন থেকে নেমে আসা নাইলনের রশিটা দেখতে পেলাম পানিতে। ছোঁ মেরে ধরলাম রশির প্রান্তটা, তারপর ভেসে উঠলাম জলকুমারীর স্টার্নের নিচের পানিতে। বাতাস টানার সময় অনুভব করলাম আহত এবং অসাড় লাগছে ফুসফুস দুটো। পুরানো তামার মত লাগল মুখের ভিতর বতাসের স্বাদ, বমি পেল, কিন্তু একটানে যতটা সম্ভব গিলে নিলাম।
এখনও পরিষ্কার ভাবতে পারছি সব। আমি রয়েছি স্টার্নের নিচে, নেকড়ে জোড়া রয়েছে বো-তে, কারবাইনটা রয়েছে মেইন কেবিনে, ইঞ্জিন হ্যাচের ভিতর।
যতটা পারলাম নিজেকে উঁচু করে ডান কজিতে জড়িয়ে। নিলাম রশিটা, বুকের কাছে হাঁটু তুলে বোটের গায়ে সরু কাঠের। ঘেরের উপর গোড়ালি রেখে উঠে দাঁড়ালাম।
জানি, মাত্র একবার চেষ্টা করার মত শক্তি রয়েছে আমার, তার বেশি নয়। সুতরাং চেষ্টায় কোন খুঁত থাকলে চলবে না। উপরের বো থেকে ভেসে আসা ওদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিরাগারাগি, চেঁচামেচি চলছে নিজেদের মধ্যে। এসব থেকে মন সরিয়ে আমার সব শক্তি একত্রিত করলাম, তারপর দুটো পা আর একটা হাতের সাহায্যে লাফ দিলাম উপরের দিকে। ঝাঁকিটা লাগায় দৃষ্টিপথে সর্ষে ফুল ফুটে উঠল, অসাড় বুকে ধাক্কা খেলাম প্রচণ্ডভাবে। পানি থেকে উঠে এসেছি আমি, স্টার্ন রেলিংয়ের ওপর পড়ে অর্ধেক সাগরের দিকে, অর্ধেক বোটের দিকে ঝুলছি। কাঁটাতারের বেড়ার গায়ে খালি চটের বস্তার মত, যেন এইমাত্র রোদে শুকোতে দিয়েছে কেউ।
কয়েক সেকেণ্ড ওভাবে পড়ে থাকলাম। চোখের দৃষ্টি পরিষ্কার। হয়ে এল। পিচ্ছিল, গরম রক্ত সড়সড় করে কাঁধ, গলা, মাথার। পিছনের চুল বেয়ে নামছে-দেখতে পাচ্ছি, ককপিটের মেঝেতে রক্তের পুকুর তৈরি হচ্ছে কয়েকটা। বুঝলাম, মারা যেতে আর বেশি দেরি নেই আমার।
উন্মত্তের মত ছুঁড়লাম পা দুটো। রেলিং থেকে খসে পড়লাম বোটের দিকে। ককপিটের মেঝেতে সোজা নামল মাথাটা, দড়াম করে আছড়ে পড়ল শরীরটা, ফাইটিং চেয়ারে বাড়ি খেল পায়ের গোড়ালি। ব্যথায় কুঁচকে উঠল মুখ, দাঁতে দাঁত চেপে আছি, ঠোঁটের প্রান্ত দুটো দুই কান পর্যন্ত গিয়ে ঠেকেছে। পাশ ফিরে শুয়ে আছি, শরীরের উপর ক্রমশ নিচের দিকে দৃষ্টি বুলাচ্ছি। হড় হড় করে বেরিয়ে আসছে রক্ত, তাতে ভাসছি আমি। সাপের মত বুকে হেঁটে এগোতে শুরু করলাম কেবিনের দিকে, পিছনে রেখে যাচ্ছি রক্তের মোটা ধারা। প্রবেশপথের পাশে কম্বিংয়ের কাছে পৌঁছে আরেকটা অমানুষিক চেষ্টায় উঠে দাঁড়ালাম কোনমতে, পায়ের উপর ভর দিয়ে এক হাতের উপর ঝুলে আছি, কিন্তু বুঝতে পারছি পা দুটো অনুভূতি হারিয়ে ফেলছে, রাবারের মত লাগছে এখনই।
দ্রুত কেবিনের কোণে উঁকি দিয়ে তাকালাম, ফোরডেকের উপর দিয়ে সোজা বো-এ গিয়ে পড়ল আমার দৃষ্টি, যেখানে ওরা তিনজন এখনও দাঁড়িয়ে রয়েছে একসাথে।
পিঠে আবার কমপ্রেশন্ড এয়ার বটলগুলো স্ট্র্যাপ দিয়ে দ্রুত বাঁধার চেষ্টা করছে নিরো। আতঙ্কে এখনও বিস্ফারিত হয়ে আছে তার দুই চোখ। ব্ল্যাঙ্কের উদ্দেশে রাগে চেঁচাচ্ছে সে।
আপনি পাষণ্ড! আপনি পিশাচ! আপনি খুনী…অবশ্যই ওকে আমি খুঁজতে যাচ্ছি, ওর লাশ আমি-ক্রাইস্ট, হেলপ মি, আপনাদের যাতে ফাঁসি হয়…।
দ্রুত শেষ হয়ে যাচ্ছি আমি, এই অবস্থাতেও ছেলেটার সৎ সাহস লক্ষ্য করে খুশি লাগল মনটা। তালিকায় সে-ও আছে তা বোধহয় একবারও ভাবছে না ও।
খুন, ঠাণ্ডা মাথায় খুন, পাগলের মত চেঁচাচ্ছে নিরো। রেইলের দিকে ফিরল ও, নাক আর চোখে ঠিকমত বসিয়ে নিচ্ছে।
পাশে দাঁড়ানো প্যানথারের দিকে তাকাল ব্ল্যাঙ্ক। ওদের দিকে। পিছন ফিরে রয়েছে নিরো। ছোট্ট করে একটু ঝাঁকাল ব্ল্যাঙ্ক মাথাটা।
সাবধান করার জন্যে চেঁচিয়ে উঠলাম আমি, কিন্তু আওয়াজটা মুখের ভিতর ঘড় ঘড় শব্দ করে থেমে গেল। লম্বা দুই পদক্ষেপে নিরোর ঠিক পিছনে চলে গেল প্যানথার। এবার কোন ভুল করল না সে। মস্ত পয়েন্ট ফরটি ফাইভের মাজল নিরোর মাথার খুলির গোড়ায় ঠেকাল, ডাইভিং স্যুটের রাবার হুডে গর্ত করে ঢুকে গেল এক্সপ্লোসিভ বুলেট।
চৌচির হয়ে গেল নিরোর খুলি। ডাইভিং মাস্কের গ্লাস প্লেট ভেঙে গুড়ো কাঁচের সাথে গুড়ো খুলি একটুকরো মেঘের মত। বেরিয়ে এল। প্রচণ্ড ধাক্কা খেয়ে শরীরটা ছিটকে পড়ল বোট। থেকে, ঝপাৎ করে পানিতে পড়ে অদৃশ্য হয়ে গেল সে।
সাথে ওয়েট বেল্ট আছে, নাকের ডগাটা কড়ে আঙুল দিয়ে চুলকাচ্ছে ব্ল্যাঙ্ক, শান্তভাবে বলল সে, ডুবতে কোন অসুবিধে হবে না ওর। কিন্তু রানাকে খুঁজে বের করা দরকার। বুকে বুলেটের গর্ত নিয়ে লাশটা ভেসে উঠলে বিপদ হতে পারে।
বানচোত লাফ দিয়ে সরে গেল, আমার ওপর রাগে বিকৃত শোনাল ওর কণ্ঠস্বর। আর একটু হলে বেঁচে যেত শালা…।
কানে আর কিছু ঢুকল না আমার। পা দুটো টলে উঠল, ডেকের উপর পড়ে গেলাম আমি। আতঙ্কে সাংঘাতিক অসুস্থ বোধ করছি। বয়স আমার অল্প হলেও অনেক রকম মৃত্যু দেখার দুর্ভাগ্য হয়েছে এরইমধ্যে, কিন্তু নিরোর মৃত্যু ভয়ঙ্কর আলোড়ন সৃষ্টি করল আমার মনে। আমার নিজের মৃত্যুর আগে মাত্র একটা ইচ্ছা পূরণ করতে চাইলাম আমি। যেমন করে হোক।
ক্রল করে এগোতে শুরু করলাম ইঞ্জিনরুম হ্যাচের দিকে। সাদা ডেকটা আমার সামনে পড়ে রয়েছে দুস্তর সাহারা মরুর মত। লোহার মত শক্ত একটা হাতের প্রচণ্ড চাপ অনুভব করতে শুরু করেছি কাঁধে, পিছন দিকে টেনে রাখছে আমাকে। মাথার ওপরের ডেকে ওদের পায়ের আওয়াজ শুনেই ছ্যাঁৎ করে উঠল বুক। মনের ভিতর শেষ ইচ্ছা পূরণের আশাটা দপ করে নিভে গেল। ককপিটে ফিরে আসছে ওরা।
দশ সেকেণ্ড, খোদা, দশটা সেকেণ্ড! ফিসফিস করে উঠলাম আমি। দশটা সেকেণ্ড…আমার জীবনের শেষ চাওয়া। কিন্তু মনে মনে জানি, সবই বৃথা। হ্যাচের কাছে আমি পৌঁছুবার আগেই কেবিনে ঢুকে পড়বে ওরা। কিন্তু বৃথা জেনেও মরিয়া হয়ে এগোচ্ছি।
হঠাৎ পায়ের শব্দ থেমে গেল, কিন্তু গলার আওয়াজ এখনও শুনতে পাচ্ছি। কথা বলার জন্যে ডেকে দাঁড়িয়ে পড়েছে ওরা। ইঞ্জিন হ্যাচের কাছে পৌঁছে স্বস্তি এবং আশার পরশ অনুভব করলাম আমি।
কিন্তু হ্যাচের ঢাকনিটা খোলা যাচ্ছে না শত চেষ্টাতেও। কিভাবে যেন শক্তভাবে আটকে গেছে, একচুল নড়াতে পারছি না। অসম্ভব দুর্বলতা বোধ করছি, সেজন্যে রাগ হচ্ছে নিজের ওপর। আঙুলের ডগা আর নখ দিয়ে আঁচড়াচ্ছি ঢাকনির কিনারা আর গাল দিচ্ছি নিজেকে, মর শালা… হঠাৎ স্প্রিঙের মত লাফ দিয়ে খুলে গেল ঢাকনিটা, আমার হাত থেকে ছিটকে পড়ল ডেকে, বিকট শব্দ হল কেবিনের ভিতর।
সাথে সাথেই চুপ করে গেল ওরা। শুনছে।
ক্রল করে আরও কইঞ্চি এগোলাম। উপুড় হয়ে শুয়ে আছি, ডেকের নিচে ঢুকিয়ে দিয়েছি বগল পর্যন্ত ডানহাতটা, আঙুলগুলো কারবাইনের স্টকে গিয়ে ঠেকল।
কুইক, এদিকে! উচ্চকিত বিস্ময় ধ্বনি শুনতে পেলাম, ওটা ব্ল্যাঙ্কের কণ্ঠস্বর। পরমুহূর্তে ডেকের উপর ছুটন্ত পায়ের আওয়াজ পেলাম। দ্রুত এগিয়ে আসছে ককপিটের দিকে।
কারবাইন ধরে টানছি, কিন্তু উঠে আসছে না সেটা, সম্ভবত সিলিংয়ের সাথে বেকায়দাভাবে আটকে গেছে।
ক্রাইস্ট! রক্তে ভেসে যাচ্ছে ডেক! চেঁচিয়ে উঠল ব্ল্যাঙ্ক।
নিশ্চয়ই রানা! দ্রুত বলল প্যানথার, স্টার্নের দিক থেকে উঠে এসেছে…
ঠিক তখনই মুক্ত হল কারবাইনটা, এবং আমার হাত থেকে খসে নিচের ইঞ্জিনরুমে পড়ে যেতে চাইল সেটা। প্রায় ছেড়েই দিয়েছিলাম, পরক্ষণে আঙুলগুলো শক্ত হয়ে গেল নিজে থেকেই, রয়ে গেল স্টকটা মুঠোর ভিতর। গড়িয়ে সরে এলাম আমি। মনে হল প্রায় এক যুগ চেষ্টা করে উঠে বসতে পেরেছি। কোলের ওপর পড়ে রয়েছে কারবাইনটা। হ্যাচ থেকে ওটা তোলার সময় বুকে একটা ঘষা খাওয়ায় টিসু ছিড়ে গেছে, প্রচণ্ড ব্যথা অনুভব করছি। সেই থেকে। কিন্তু সেটাকে আমি গ্রাহ্য করছি না। বুড়ো আঙুলের চাপ দিয়ে আরেক দিকে সরিয়ে দিলাম সেফটিক্যাচ। চোখে ঘাম। আর লবণাক্ত পানির ফোটা পড়ছে, কেবিনের দরজার দিকে তাকাতেই ঝাঁপসা দেখছি সামনেটা। ছুটে কেবিনে ঢুকল ব্ল্যাঙ্ক। আমাকে দেখতে পাবার আগে তিন পা এগিয়ে এল সে। তারপর দাঁড়াল, হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। হাঁপাচ্ছে সে, ঘেমে গেছে লাল মুখটা। আমাকে কারবাইন তুলতে দেখে। আত্মরক্ষার ভঙ্গিতে হাত দুটো সামনে তুলে মুখ ঢাকতে চেষ্টা। করছে, আঙুলের ফাঁকে আতঙ্কে বিস্ফারিত একটা চোখ দেখতে পাচ্ছি। কড়ে আঙুলের ডায়মণ্ডটা ঝিক করে উঠল একবার।
নিঃশব্দে ক্ষীণ একটু হাসলাম আমি। এবং কল্পনায় বুঝলাম, হাসিটাকে ভৌতিক বলে মনে হল ব্ল্যাঙ্কের। একহাতে ধরা কারবাইনটার ওজন ঘাবড়ে দিল আমাকে। ব্ল্যাঙ্কের হাঁটুর কাছে নল তুলে আর দেরি করলাম না, চাপ দিলাম ট্রিগারে।
একটানা গর্জনের সাথে কারবাইন থেকে একটা অবিচ্ছিন্ন রেখার মত বেরিয়ে গেল বুলেটগুলো, পিছু ধাক্কার ফলে ক্রমশ উঠে যাচ্ছে ব্যারেলটা উপর দিকে। ব্ল্যাঙ্কের তলপেট থেকে গলা পর্যন্ত দুফাঁক হয়ে গেল, ধাক্কা খেয়ে কেবিনের দেয়ালে পিঠ সেঁটে দাঁড়িয়ে আছে এখনও সে, কিন্তু প্রাণ বায়ু বেরিয়ে গেছে আগেই।
জানি, কারবাইনটা খালি করা উচিত নয়, প্যানথারের সাথে বোঝাঁপড়া বাকি রয়েছে এখনও, কিন্তু তবু আমি ট্রিগার থেকে সরাতে পারছি না আঙুল, ব্ল্যাঙ্কের গলা, থুতনি, দাঁত, নাক, কপাল এবং মাথায় অসংখ্য ফুটো তৈরি করে যাচ্ছে বুলেটগুলো।
তারপর কিভাবে যেন নিস্তেজ হয়ে গেল আঙুলটা, থেমে গেল বুলেট বৃষ্টি। দেয়াল থেকে রক্তের সাথে গড়িয়ে ধীরে ধীরে কেবিনের মেঝেতে পড়ছে বিধ্বস্ত, ছিন্নভিন্ন লাশটা। পোড়া করডাইট আর মিষ্টি রক্তের গন্ধে ভারী হয়ে উঠেছে কেবিনের বাতাস।
কেবিনের কম্প্যানিয়নওয়েতে মাথা নিচু করে ডান হাতটা বাড়িয়ে দিয়েছে প্যানথার, কেবিনের মাঝখানে আমাকে লক্ষ্য করে একটা গুলি ছুঁড়ল।
ধীরেসুস্থে লক্ষ্য স্থির করে গুলি করার প্রচুর সময় রয়েছে ওর হাতে, কিন্তু আতঙ্কে ঘাবড়ে গেছে সে। বিস্ফোরণের শব্দ কানের পর্দায় বাড়ি মারল, আর বুলেটটা আমার কাঁধের উপর দিয়ে বেরিয়ে গেল। ঝাঁকি খেয়ে পিস্তলের নল উঠে গেছে উপর দিকে, আবার গুলি করার জন্যে প্যানথার সেটাকে নামাতে যাচ্ছে দেখে কারবাইনটা একটু উঁচু করে ধরেই ট্রিগারে আবার চাপ দিলাম আমি।
ব্রীচে একটাই মাত্র গুলি ছিল, তবে একটাতেই কাজ হল। লক্ষ্য স্থির করিনি আমি, ব্যারেল ওর দিকে সোজা করেই ট্রিগারে চাপ দিয়েছি। কনুইয়ের উল্টোদিকে গিয়ে লাগল বুলেটটা, চুরমার করে দিল হাড়ের জয়েন্টটা। পিস্তলটা ওর কাঁধের ওপর দিয়ে উড়ে গিয়ে পড়ল ডেকে, সেখান থেকে কয়েকটা ডিগবাজি খেয়ে স্টার্নের অগভীর ড্রেনের কিনারায় গিয়ে থামল সেটা।
ধাক্কা খেয়ে একদিকে একটু ঘুরে গেল প্যানথার, ডান হাতের উপরের অংশটা অদ্ভুতভাবে মোচড় খাচ্ছে, কিন্তু ভাঙা জয়েন্টের কাছ থেকে নিচের অংশটা তার শরীরের পাশে মরা সাপের মত। ঝুলছে। ঠিক এই সময় কারবাইনের ফায়ারিঙ পিন বাড়ি মারল খালি চেম্বারে।
একই সাথে মুখ তুললাম আমরা, পরস্পরের দিকে তাকালাম। দুজনেই আহত। কিন্তু পুরানো আক্রোশটা পুরোপুরি রয়েছে আমাদের মধ্যে, একজন আরেকজনকে নির্দ্বিধায় খুন করতে চাই। নিরোর খুলিতে পিস্তল ঠেকাচ্ছে ও…চোখের সামনে ভেসে উঠল দৃশ্যটা, এবং কোথা থেকে শক্তি পেলাম জানি না, হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলাম ওর দিকে। ঠকাস করে হাত থেকে পড়ে গেল খালি কারবাইনটা।
ভাঙা হাতটা বাঁ হাত দিয়ে চেপে ধরে দ্রুত ঘুরে দাঁড়াল প্যানথার। ছুটল ড্রেনে পড়ে থাকা পিস্তলটার দিকে।
ওকে বাধা দেবার কোন উপায় দেখছি না। ওর আঘাতটা মারাত্মক কিছু নয়, অন্তত ওটা ওকে এখুনি অচল করে দেবে না, এবং সম্ভবত বাঁ হাত দিয়েও অব্যর্থ ভাবে গুলি ছুঁড়তে পারে ও।
ককপিটে বেরিয়ে এসেছি আমি। এখনও এগোচ্ছি প্যানথারের দিকে। ঝুঁকে পড়ে তুলে নিচ্ছে ও পিস্তলটা। হঠাৎ ভিন্নখাতের একটা তুমুল স্রোতের মুখে পড়ে গেল জলকুমারী, বেমক্কা ধাক্কা খেয়ে বুনো ঘোড়ার মত পিছু হটল সে। তাল হারিয়ে ফেলল প্যানথার, পিস্তলটা পিছলে চলে যাচ্ছে ডেকের উপর দিয়ে তার নাগালের বাইরে। ঘুরে দাঁড়িয়ে সেটাকে অনুসরণ করল ও, কিন্তু আমার রক্তে পা পিছলে দড়াম করে আছাড় খেল একটা। ওর দুর্ভাগ্য, শরীরের নিচে চাপা পড়েছে ভাঙা হাতটা। ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু থামল না, গড়িয়ে উপুড় হয়েই দ্রুত ক্রল করে এগোচ্ছে চকচকে কালো পিস্তলটার দিকে।
ককপিটের বাইরের বাল্কহেডের দিকে তাকিয়ে আছি। র্যাকটা আমার নাগালের মধ্যেই। দশ ফুট লম্বা, মাথায় স্টেনলেস স্টীলের ভয়ঙ্কর হুকসহ লম্বা ফ্লাইং গ্যাফ (কোচ)গুলো দেখছি। হুকের পাতগুলো অত্যন্ত যত্নের সাথে ঘসে ক্ষুরের মত ধারালো করে রেখেছে রডরিক। বড় মাছের শরীরে গভীরভাবে বেঁধাবার জন্যে তৈরি এগুলো, লক্ষ্য স্থির করে জতুসইভাবে আঘাত করতে পারলে ধড় থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় মাছের মাথা, তারপর হুকের সাথে ভারী নাইলনের রশি বেঁধে টেনে বোটে তোলা হয় মাছটাকে।
ধাক্কা দিয়ে র্যাকের ক্ল্যাম্প খুলে ফেললাম। একটা কোচ নামিয়ে তাকালাম প্যানথারের দিকে।
পিস্তলটা হাতে নিয়ে উঠে বসেছে প্যানথার। রক্ত ভেজা হাত থেকে পিছলে পড়ে গেল সেটা আবার। আমার দিকে পিছন ফিরে বসে রয়েছে, তাই কিছুই বুঝতে পারছে না ও। খপ করে পিস্তলটা ধরল আবার। উল্টোভাবে তুলে নিল। তারপর দ্রুত তালে হাত নেড়ে সেটাকে ঘুরিয়ে নিতে চেষ্টা করছে তালুর উপর। অন্য কোনদিকে খেয়াল নেই, সাংঘাতিক ব্যস্ত সে। হাঁটুর উপর ভর দিয়ে বসেছি আমি, এক হাত দিয়ে ছুঁড়ে মারার ভঙ্গিতে কাঁধের উপর তুলেছি কেঁচটা, লক্ষ্য স্থির করছি প্যানথারের ধনুকের মত বাঁকা পিঠের মাঝখানে। থ্যাচ করে পিঠে গাঁথলাম হুকটা, পাজরের ফাঁক গলে গভীর ভাবে ঢুকে গেল ভিতরে ধারালো পাতগুলো। মুখ থুবড়ে ডেকের ওপর পড়ে গেছে প্যানথার, আবার ছুটে গেছে পিস্তলটা হাত থেকে। বোটের দোলায় গড়িয়ে চলে গেল সেটা আরেক দিকে।
চিৎকার করছে প্যানথার। শরীরের ভিতর ধারালো ইস্পাত নিয়ে ছটফট করছে সে তীব্র যন্ত্রণায়। আরও জোরে ঠেলে দিচ্ছি। আমি কোচটা, চকচকে ইস্পাতটা যেখানে চওড়া হয়ে বেঁকে গেছে সেই বাক পর্যন্ত ভিতরে ঢুকিয়ে দিয়ে ওর হার্ট বা ফুসফুস ফাঁক করতে চাইছি আমি। কিন্তু হঠাৎ হুকের গোড়াটা মট করে ভেঙে গেল। ডেকের উপর দিয়ে গড়িয়ে পিস্তলটার দিকে এগোচ্ছে। আবার প্যানথার। কেঁচটা ছেড়ে দিয়ে আমিও হাতড়াতে শুরু করলাম, তারপর হাতে ঠেকতেই তুলে নিলাম দড়িটা।
এরপর আমি আর প্যানথার নিজেদের রক্তে গোটা ডেক জুড়ে গড়াগড়ি খেতে শুরু করলাম। স্রোতের মুখে পড়ে জলকুমারী। দুলতে শুরু করলেই হড়কে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছি, দোল থামলে গড়ান দিয়ে ধরতে চাইছি প্যানথারকে। পিস্তলটার যেন নিজস্ব একটা ইচ্ছে গজিয়েছে, যতবার ছুঁতে যাচ্ছে তাকে প্যানথার, ততবার একেবারে শেষ মুহূর্তে ফাঁকি দিয়ে সরে যাচ্ছে সে ওর নাগালের বাইরে। আর আমাকে ফাঁকি দিচ্ছে আমার হাতের দড়ি আর প্যানথারের গলা। ফাঁস পরাতে প্রতিবার ব্যর্থ হচ্ছি আমি।
সন্তুষ্টির কারণ এটুকুই যে অবশেষে দুর্বল হয়ে পড়ছে প্যানথার। এখন আর সে এমন কি পিস্তলটা ধরারও কোন চেষ্টা। করছে না। শরীরে গাঁথা প্রকাণ্ড হুকটার বাইরে বেরিয়ে থাকা অংশটা বাঁ হাত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরে আছে সে, কি উদ্দেশ্যে একমাত্র ও-ই জানে। টেনে ওটাকে বের করার সাধ্য। দশজন আহত প্যানথারেরও নেই।
জলকুমারী আবার আমাকে সাহায্য করল। একদিকে কাত। হয়ে গিয়ে প্যানথারকে একেবারে আমার সামনে পৌঁছে দিল সে। হাত বাড়িয়ে ফুলের মালার মত পরিয়ে দিলাম ওর গলায় ফাঁসটা, তারপর ফাইটিং চেয়ারের শক্ত পায়ার সাথে দড়িটা আটকে সবটুকু শক্তি দিয়ে টানতে শুরু করলাম।
টানছি, কিন্তু দড়িতে জোর পড়ছে না। জোর ফুরিয়ে গেছে। প্যানথারেরও। ফাঁস থেকে গলাটাকে মুক্ত করার কোন চেষ্টা না করে হুকটা তেমনি খামচে ধরে আছে এখনও সে; যেন সাতরাজার অমূল্য ধন ওটা, আর আমার দিকে বিহুল দৃষ্টিতে। তাকিয়ে আছে। তারপর হঠাৎ ফোস করে ভয়ঙ্কর একটা নিঃশ্বাস ছেড়ে মুখের ভিতর থেকে জিভটা বাইরে বের করে দিল ও, ঢিল পড়ল পেশীতে, বোটের দোলার সাথে তার মাথাটা সামনে পিছনে অদ্ভুত এক ছন্দে দুলতে শুরু করল।
আমার অজান্তে হাতের মুঠোটা আলগা হয়ে গেল, খসে পড়ল দড়িটা। চিৎ হয়ে পড়ে গেলাম ডেকের উপর। বিশাল একটা অন্ধকার ঘিরে ফেলল আমাকে।
.
জ্ঞান ফেরার পর মনে হল, অ্যাসিড দিয়ে কে যেন পুড়িয়ে দিয়েছে আমার মুখ। ঠোঁট দুটো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে, আর প্রচণ্ড পিপাসায় গলার ভিতর যেন আগুন ধরে গেছে। গ্রীষ্মমণ্ডলীয় সূর্যের দিকে মুখ করে একটানা ছয় ঘন্টা শুয়ে থাকলে এর চেয়ে কম আর কি হতে পারে।
পাশ ফিরতে গিয়ে চিৎকার করে উঠলাম বুকের তীব্র ব্যথায়। শুধু মুখটা হাঁ হল, কোন আওয়াজ বেরুল না। ব্যথাটাকে কমতে দেয়ার জন্যে কিছুক্ষণ স্থির হয়ে পড়ে থাকলাম, তারপর আঘাতটার অবস্থা বোঝার জন্যে হাত দিয়ে হাতড়াতে শুরু করলাম আহত জায়গাগুলো। আমার বাঁ হাতের বাইসেপ ফুঁড়ে ভিতরে ঢুকেছে বুলেট, হাড়টাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে ট্রাইসেপে বিরাট একটা গর্ত করে-বেরিয়েই ঢুকেছে আমার বুকের পাশে।
আঙুল দিয়ে আঘাতগুলো অনুভব করার সময় ব্যথায় আর ক্লান্তিতে ফোপাচ্ছি আমি। একটা পাঁজরের হাড়ের উপর দিয়ে পিছলে এগিয়েছে বুলেটটা, চামড়া আর মাংস হারিয়ে নিরাবরণ হয়ে গেছে হাড়টা, দুপাশের থেঁতলানো মাংসে হাড় আর সীসার গুঁড়ো রয়ে গেছে, আঙুলে কড়কড়ে লাগছে সেগুলো। পিঠের মোটা পেশীতে ঢুকে গেছে এরপর বুলেটটা, কিন্তু শোল্ডার ব্লেডের নিচে কোন গর্ত নেই অনুভব করে বুঝলাম বেরোননি তিনি, রয়ে গেছেন ভিতরেই।
ডেকে পিঠ দিয়ে শুয়ে মুখ খুলে হাঁপাচ্ছি, ঢোক গিলে বমির ভাবটাকে দমন করার চেষ্টা করছি বারবার। খোঁচাখুঁচি করায় তাজা রক্ত বেরুচ্ছে আবার ক্ষতগুলো থেকে। বুকের খাঁচার ভিতর বুলেটটা ঢোকেনি, এটুকু অন্তত পরিষ্কার বুঝতে পেরেছি-যত ক্ষীণ আর নগণ্যই হোক, এখনও একটু আশা আছে আমার। কিন্তু দুর্বলতা আর অসহায় ভাব আমাকে এখনও স্থবির করে রেখেছে।
বিশ্রামের ফাঁকে পরিবেশটা দেখে নিচ্ছি আধবোজা চোখে। আমার কাপড়-চোপড় আর চুল শক্ত হয়ে গেছে শুকনো রক্তে। ককপিটের মেঝেটা রক্তে লেপা, শুকনো কালচে রক্ত চকচক করছে রোদে। জলকুমারীর দোল খেয়ে আমার দিকে মুখ ঘুরে গেছে প্যানথারের। পিঠে ইস্পাতের হুক আর গলায় দড়ির ফাঁস নিয়ে এখনও বসে আছে সে, অক্লান্তভাবে আগুপিছু দুলছে তার মাথাটা। ফাইটিং চেয়ারের সাথে বাঁধা দড়ির ফাঁসটাই তাকে এখনও টেনে বসিয়ে রেখেছে। পেটের নাড়িভুঁড়ি এরই মধ্যে ফুলেফেঁপে গেছে তার, ভরা মাসের পোয়াতি মেয়েলোকের মত ঢাউস দেখাচ্ছে পেটটা।
ক্রল করে এগোতে শুরু করলাম। বোটের দোলায় কেবিনের দরজার সামনে সরে এসেছে ব্ল্যাঙ্কের লাশ। তার উপর দিয়ে ক্রল করে ভিতরে ঢুকলাম। বার-এর পিছনে আইস-বক্সটা চোখে। পড়তেই আবার ফুপিয়ে উঠলাম আমি। তিন ক্যান কোকাকোলা খেলাম, তাড়াহুড়ো করতে গিয়ে বিষম খাচ্ছি বারবার, নাক মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসছে ঝঝাল পানীয়, প্রতি ঢোকের পর হাঁপাচ্ছি-ঠাণ্ডা পানিতে ভেসে যাচ্ছে বুক। তারপর আবার শুয়ে পড়লাম। চোখ বুজে ঘুমুতে চাইছি চির জীবনের মত।
কোথায় রয়েছি আমরা? প্রশ্নটা প্রচও নাড়া দিয়ে মুহূর্তে সচেতন করে তুলল আমাকে। বহু কষ্টে দুপায়ের উপর ভর দিয়ে। দাঁড়ালাম, বেরিয়ে এলাম জমাট রক্তে মোড়া ককপিটে।
বোটের নিচে মোজাম্বিক স্রোতের গভীর পারপল ব্লু পানি বয়ে যাচ্ছে। পরিষ্কার একটা দিগন্তরেখা ঘিরে রেখেছে চারদিক থেকে জলকুমারীকে। কয়েক জায়গায় পুরু মেঘের স্তর দেখা যাচ্ছে, উঠে আসছে গাঢ় নীল আকাশের বিশাল গম্বুজের দিকে। ভাটা আর বাতাসের টানে পুবদিকে বহুদূর চলে এসেছে জলকুমারী। তবে চারধারে নড়াচড়ার যথেষ্ট জায়গা রয়েছে।
হাঁটু ভেঙে পড়ে গেলাম এবং তারপর ঘুমে জড়িয়ে এল আমার চোখ। আবার যখন ঘুম ভাঙল, মাথাটা পরিষ্কার এবং হালকা লাগল, কিন্তু অনুভব করলাম সাংঘাতিক শক্ত হয়ে গেছে ক্ষতগুলো। একটু নড়লেই প্রাণ বেরিয়ে যেতে চাইছে তীব্র ব্যথায়। একটা হাতের কনুই আর হাঁটু দুটোর উপর ভর দিয়ে শরীরটাকে ঘষে ঘষে শাওয়ার রুমে পৌঁছুলাম। ওষুধের বাক্সটা র্যাক থেকে নামানো সম্ভব নয় বুঝতে পেরে ঝাঁটা দিয়ে গুঁতো মেরে নিচে ফেলতে চেষ্টা করলাম। বেশ ভারী জিনিস। সহজে নাড়ানো যাচ্ছে না। যখন পড়ল, মাথাটা সরিয়ে নিতে দেরি হয়ে যাওয়ায় আমার মাথার ওপরই পড়ল।
শার্ট ছিড়ে ক্ষতগুলো লেপে দিলাম অ্যান্টিসেপটিক লোশন দিয়ে। তারপর কোনরকমে সার্জিক্যাল ড্রেসিং এঁজে স্ট্র্যাপ দিয়ে বাঁধলাম। কিন্তু এটুকু পরিশ্রমেই আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে পেয়ে ধীরে ধীরে উঠে বসলাম আবার। আহত হাতটা একটা স্লিঙে বাঁধার সময় ব্যথায় ফুঁপিয়ে উঠলাম শিশুর মত। আরও কঠিন কাজ অপেক্ষা করছে সামনে। ব্রিজের দিকে রওনা হতেই একসাথে হামলা চালাল বমি ভাব, আচ্ছন্নতা আর তীব্র যন্ত্রণা।
একবারের চেষ্টাতেই স্টার্ট নিল জলকুমারীর ইঞ্জিন। নিয়ে চলো আমাকে ডারলিং, বিড়বিড় করে বলে অটোমেটিক পাইলটের হাতে ছেড়ে দিলাম ওকে। অনুমানের ওপর নির্ভর করে একটা কোর্স স্থির করে দিয়েছি। ডেকের ওপর বসতে যাব, হাঁটু ভেঙে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম আবার।
জ্ঞান ফিরল সন্ধের ঠিক আগে। জলকুমারীকে অস্বাভাবিক শান্ত দেখে হাত করে উঠল বুক। মোজাম্বিক স্রোতের মধ্যে থাকলে যে দোলা আর গতি হবার কথা, তা নেই। উঠে দাঁড়িয়ে হুইলটা ধরলাম। সাগরের একটা ঘেরা অংশে কখন যেন ঢুকে পড়েছে বোট। সামনে তাকিয়ে শেষ প্রহরের ম্লান আলোয় উঁচু মাটির তীর দেখতে পেলাম। আর একটু দেরি হলে সর্বনাশ ঠেকানো যেত না। থ্রটল বন্ধ করে দিয়ে নিউট্রাল করলাম ইঞ্জিন। তীরের কাঠামোটা হঠাৎ চিনতে পারলাম আমি। বিগ গাল আইল্যাণ্ড ওটা। কোর্স নির্ধারণে একটু ভুল হয়েছিল আমার, এ্যাণ্ড। হারবারের চ্যানেলকে পাশ কাটিয়ে সেন্ট মেরীর সর্বদক্ষিণ প্রান্তের খুদে প্রবাল দ্বীপগুলোর কাছাকাছি চলে এসেছে জলকুমারী।
হুইলের ওপর শরীরের ভর চাপিয়ে সামনের দিকে ঝুঁকে আছি, এই সময় ফোরডেকে চোখ পড়ল আমার। সবুজ। ক্যানভাসে ঢাকা পোটলাটা এখনও পড়ে রয়েছে ওখানে। একটা। শিহরণ বয়ে গেল আমার শরীরে। কি আছে ওটার মধ্যে? হঠাৎ মনে হল, যাই থাকুক, বোট থেকে সরিয়ে ফেলতে হবে ওটাকে। কেন কথাটা মনে হল তা ঠিক জানি না, কিন্তু উপলব্ধি করছি ওই ক্যানভাসের ভেতর মহাবিপদের বীজ সুপ্ত হয়ে আছে। ওটা নিয়ে রোদ ঝলমলে দিনের বেলা গ্র্যাণ্ড হারবারে ফেরা চলবে না। পানি। থেকে তুলতে না তুলতে ওটার জন্যে এরই মধ্যে খুন হয়ে গেছে তিনজন লোক-এবং একটা বুলেট এখনও ঢুকে রয়েছে আমার। বুকে।
ফোরডেকে পৌঁছুতে পনেরো মিনিট লাগল আমার। এইটুকু দূরত্ব পেরোতে দুবার অচেতন হয়ে পড়লাম। ক্রল করে সবুজ। ক্যানভাসটার কাছে যখন পৌঁছুলাম তখন প্রতিটি নড়াচড়ার সাথে সশব্দে ফোঁপাচ্ছি।
পরবর্তী আধঘন্টা শক্ত ক্যানভাস আর নাইলনের রশি ধরে। বৃথাই টানাহঁাচড়া করলাম। একটা মাত্র হাতের দুর্বল, অসাড় আঙুল দিয়ে পোঁটলাটা খোলা সম্ভব নয়। ভিতরে কি আছে দেখার আশা আপাতত ছেড়ে দিয়ে পাঁচ মিনিট বিশ্রাম নিলাম। তারপর সূর্যের শেষ রশ্মির সাহায্যে দ্বীপটার শেষ মাথার একঝাড় পাম আর উঁচু কয়েকটা ঢিবিকে সরলরেখার মধ্যে রেখে একটা বিয়ারিং নিলাম-জায়গাটাকে অত্যন্ত সাবধানে চিনে রাখলাম।
দশ মিনিট চেষ্টা করে ফোরডেক রেলিংয়ের একটা অংশ খুলে ফেললাম। সূর্য ডুবে গেছে ইতিমধ্যে, তবে এখনও অন্ধকার নামেনি। দুই পা দিয়ে ঠেলা মেরে পোটলাটাকে একটু একটু করে সরিয়ে নিয়ে যাচ্ছি কিনারার দিকে। এক সময় কিনারা থেকে পড়ে গেল সেটা, ঝপাৎ করে শব্দ হল, ছিটকে এসে চোখেমুখে লাগল সাগরের পানি।
নড়াচড়ায় ক্ষতের সবগুলোর মুখ খুলে গেছে আবার। ড্রেসিং চুইয়ে বেরিয়ে আসছে রক্ত। ডেকের ওপর দিয়ে ফিরে আসছি, কিন্তু সবটা পেরোনো সম্ভব হল না, ককপিটের কাছাকাছি পৌঁছে শেষবারের মত জ্ঞান হারালাম।
ভোরের উষ্ণ রোদ আর সী-গালের তীক্ষ্ণ চিৎকারে জেগে উঠলাম আমি। কিন্তু চোখ মেলে তাকাতে ঝাঁপসা লাগল সূর্যটাকে, একটা কালো ছায়া যেন ঢেকে রেখেছে সেটাকে। আতঙ্কের ঢেউ বয়ে গেল শরীরে। বুঝতে পারছি, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছি আমি। উঠতে গিয়ে আবিষ্কার করলাম শক্তি নেই, একচুল নড়তে পারছি না। দুর্বলতা আর যন্ত্রণার কয়েক হাজার টন ওজন চেপে রয়েছে আমার শরীরে। অদ্ভুতভাবে একদিকে কাত হয়ে আছে জলকুমারী, সম্ভবত উঁচু এবং শুকনো কোন সৈকতে উঠে বসে আছে সে।
মাস্তুল আর পাল টাঙাবার দড়িদড়ার দিকে তাকিয়ে আছি নিশ্চলক চোখে। কালো পিঠওয়ালা তিনটে সী-গাল একটা লোহার রডে পাশাপাশি বসে আছে। নিচে আমাকে ভাল করে এবং একাধিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্যে গলাটা বাড়িয়ে দিয়ে ঘন-ঘন এদিক-ওদিক মাথা ঘোরাচ্ছে ওরা। পরিষ্কার হলুদ রঙের ঠোঁটগুলো ইস্পাতের মত শক্ত আর মজবুত দেখাচ্ছে। ঠোঁটের ওপরের অংশটা বেঁকে গিয়ে ছুঁচাল হয়ে শেষ হয়েছে, সেটুকুর রঙ লাল। চকচকে কালো চোখ মেলে দেখছে ওরা আমাকে, অসহিষ্ণুভাবে ডানা ঝাঁপটা দিয়ে পালক খসাচ্ছে বাতাসে।
চিৎকার করে ওদেরকে ভাগাতে চাইছি, কিন্তু জিভ এবং ঠোঁট একচুল নড়াতে পারছি না। সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি আমি। জানি, এবার ওরা নেমে আসবে আমার পাশে, তারপর শুরু করবে। আমার চোখ থেকে। চোখ থেকেই শুরু করে ওরা।
ঠিক যা ভেবেছি। অধৈর্য হয়ে উঠল একটা গাল, শূন্যে ডানা মেলে, গোত্তা খেয়ে নেমে এল আমার কাছাকাছি ডেকে। ডানা দুটো বেশ সময় নিয়ে ধীরেসুস্থে, যত্নের সাথে ভাঁজ করল সে, তারপর পিঠের পেশী নেড়ে ভাজের অবশিষ্ট ত্রুটিগুলো দূর করে খাপে খাপে বসিয়ে নিল। গুনে গুনে দুই পা আরও সামনে এগোল। সে। পরস্পরের দিকে অপলক তাকিয়ে আছি আমরা। আবার আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোন শব্দ বেরুল না। হেলেদুলে আবার দুই পা এগোল গালটা। তারপর লম্বা করে দিল। তার গলাটা, নিষ্ঠুর ঠোঁট জোড়া ফাঁক হয়ে যাচ্ছে-গলার ভিতর থেকে কর্কশ চিৎকার বেরিয়ে আসতে শুরু করল। হঠাৎ আমার আতঙ্কিত চোখের পলক পড়তে দেখে টের পেয়ে গেল সী-গালটাবেঁচে আছি আমি!
চট করে দুপা সরে গেল পাখিটা, কর্কশ চিৎকারের সুর। বদলে গেল। বাকি দুটো সী-গাল বাতাসে ডানা ঝাঁপটাচ্ছে। দুঃসাহসী গালটা মাথা নেড়ে অভিশাপ দিল আমাকে, আশাভঙ্গের। ক্ষোভে চেঁচামেচি করতে করতে ডানা মেলে উড়ে গেল। তার পাখনার বাতাসের ঝাঁপটা লাগল আমার মুখে। ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে ওদের চিৎকার।
ওরা চলে যাবার পর আর কোন শব্দ নেই। রোদ চড়ছে, ঘামছি আমি। মাত্র সকাল, সেই সন্ধে পর্যন্ত রোদে সেদ্ধ হব আমি? না, তা সেদ্ধ হব না-অতক্ষণ বেঁচে থাকার কোন কারণ দেখতে পাচ্ছি না।
নতুন, অপ্রত্যাশিত কিছু ঘটবে না, জানি। বোটটা যেদিকে। থেমেছে বলে অনুমান করছি সেদিকে দ্বীপবাসীরা ভুলেও কদাচ আসে না, আর নৌকা বা বোট চলাচলের পথ থেকে এটা শুধু অনেক দূরের জায়গা নয়, দৃষ্টিপথের আড়ালেও বটে।
নড়তে না পারলে আমার কি করার আছে! নিজের সাথে তর্ক করছি আমি। এই সময় মাথাটা একদিকে কাত হয়ে গেল সম্পূর্ণ নতুন একটা শব্দ শুনে। কে যেন বোটের গা আঁচড়াচ্ছে।
প্রথমে মস্ত কালো কামানো মাথাটা ডেক লেভেলের উপর উঠল, তারপর কালো কুচকুচে কপালটা দেখতে পেলাম, সবশেষে দুটো চোখ। ডেকের ওপর একপাক ঘুরে আমার চোখে স্থির হল ওর দৃষ্টি। প্রকাণ্ড মুখটায় সহানুভূতির একবিন্দু ছাপও নেই, রাগে সেটা আরও কদর্য হয়ে উঠেছে। বোটটাকে আবার তুমি…মাসুদ, আই হেট ইউ, ম্যান! আই হেট ইউ… উঠে আসছে ও।
কত কথা বলতে চাইছি, ওকে আমি কসম খেয়ে বলতে চাইছি আর কখনও জলকুমারীকে নোংরা হতে দেব না। বলতে চাইছি, খুশির সাথে দান করে দেব ওকে বোটটা। বলতে চাইছি, ওকে দেখে আমি কত খুশি হয়েছি তা যেন কেউ আমাকে ব্যাখ্যা করতে না বলে, ওটা আমার পক্ষে স্রেফ অসম্ভব একটা কাজ। বলতে চাইছি…কিন্তু হায়, কিছুই বলতে পারছি না আমি।
উঠে এসে আমার পাশে হাঁটু গেড়ে বসল রডরিক। নিঃশব্দে পানি গড়াচ্ছে আমার চোখ দিয়ে, সেদিকে অবিশ্বাস ভরা চোখে কয়েক সেকেও অপলক তাকিয়ে থাকল ও। তরপর ডেকের জমাট বাঁধা রক্তের উপর দ্রুত আর একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে উঠে দাঁড়াল আবার, কোমরের বেল্ট থেকে লম্বা পাতের ছুরিটা হ্যাঁচকা টানে বের করে নিয়ে এগোল সেলুনের দিকে।
বোটে আর কেউ নেই দেখে একটু পরই ফিরে এল রডরিক। নিঃশব্দে আমার মাথাটা তুলে নিল কোলে। ক্ষতগুলো পরীক্ষা করল ধীরেসুস্থে। তারপর বিড়বিড় করে বলল, এসে যখন পড়েছি, তখন যে কথাটা কক্ষণো কোনদিন বলিনি তোমাকে মাসুদ, সেই কথাটা এখন বলেই ফেলি–আই লাভ ইউ, ম্যান। আপন ভাইয়ের চেয়েও বেশি ভালবাসি আমি তোমাকে… সরল স্বীকারোক্তিটা শেষ করেই হাউমাউ করে কেঁদে উঠল সে।
<