হংকং।

ফাইভ স্টার চায়না আনলিমিটেড থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ক্যান্টন রোডে চলে এল রানা, তারপর বাঁক ঘুরে। জমকালো শপিং এরিয়া নাথান রোডে ঢুকল।

রানার কোন ধারণা নেই চিন থেকে মাইক্রোফিল্মটা নিয়ে মিন ভাইরা আদৌ হংকঙে ফিরতে পেরেছে কিনা। জানতে হলে চৌ। মিনের দেওয়া পথ নির্দেশ ধরে হংকঙের কুখ্যাত একটা এলাকায় হাজিরা দিতে হবে ওকে।

ঠিকানাটা হলো-হাংরি গোস্ট, মানে ক্ষুধার্ত ভূত। একধারে বেশ্যা পাড়া, আরেক ধারে সারি সারি গুঁড়িখানা, মাঝখানে। কয়েকটা টার্কিশ বাথ, তারই একটা হাংরি গোস্ট। সেখানেই এখন যাচ্ছে রানা।

মাঝখানের তিনদিন ঢাকায় কাটিয়ে এসেছে ও। চিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমেরিকা, সেটা বানচাল করার জন্য চিনা সিক্রেট সার্ভিস বিসিআই-এর সাহায্য চাইছে, কাজেই মেজর জেনারেল (অবসর প্রাপ্ত) রাহাত খানের আনুষ্ঠানিক অনুমোদন। দরকার ছিল। সব কথা শোনার পর অনুমতি দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি বিসিআই চিফ।

টেমপল স্ট্রিটে পৌছাতে পনেরো মিনিট লাগল রানার। সম্ভবত কুখ্যাতি আছে বলেই হংকঙের এদিকটায় টুরিস্টদের ভিড় নেই। ফুটপাথে পাহাড়ের মত তূপ করে বিক্রি হচ্ছে মোবাইল ফোন, পাশেই খোলামেলা প্রচ্ছদ সহ পর্নো ম্যাগাজিন। আরেক পাশে বিশুদ্ধ আফিম বা হেরোইন-এর পুরিয়া। রাস্তাগুলো সরু, তাই মানুষের উপচে পড়া ভিড়ে পথ চলা দায়।

বাইশ নম্বর টেমপল স্ট্রিট বিধ্বস্ত একটা পোড়োবাড়ি যেন। সদর দরজায় ভিতর থেকে তালা মারা। কলিং বেল বাজিয়ে স্রোতের মত ধাবমান পথচারীদের উপর নজর রাখছে রানা। তবে ওর ব্যাপারে কাউকে তেমন আগ্রহী বা কৌতূহলী বলে মনে হলো না।

দরজা খুলে গেল। গাউন আর স্কার্ট পরা চিনা তরুণী মাথা নুইয়ে অভ্যর্থনা জানাল ওকে। বেশ মিষ্টি চেহারা তার, তবে বুক বলে কিছু আছে কিনা সন্দেহ। টকটকে লাল নেইলপালিশে রাঙানো আঙুল তুলে রিসেপশন রুমটা দেখিয়ে দিল সে।

কামরাটার দেয়াল কালো মখমল দিয়ে ঢাকা। সোফাসেটটা সোনালি। কয়েকটা ডিভানও ফেলা হয়েছে। সবগুলোতে এক বা একাধিক জাপানি পুতুলের মত চিনা সুন্দরীরা বসে আছে।

আমাদের মেয়েরা খুব পরিচ্ছন্ন, বলল মেয়েটা।

আজ নয়, অমায়িক হেসে জবাব দিল রানা। তবে ধন্যবাদ।

তা হলে আপনাকে বরং ম্যাসাজ পারলারে পাঠিয়ে দিই।

আবারও ধন্যবাদ, তবে আজ নয়।

তা হলে এদিকে, বলে একটা ধাতব দরজা খুলে পাশের ঘরে ঢুকল মেয়েটা, রানাও তার পিছু নিল।

এই ঘরের মেঝে সাদা আর কালো টাইল দিয়ে ঢাকা। কোথাও থেকে বাষ্প আর ঘামের গন্ধ ভেসে আসছে।

অ্যাটেনড্যান্ট আপনাকে লকার কী দেবে, চার্জ একশো হংকং ডলার, বলে চলে গেল মেয়েটা।

চৌ মিন জানিয়েছে, রানার সঙ্গে এখানকার স্টিম রুমে দেখা করবে সে। কাজেই একশো ডলার দিয়ে অ্যাটেনড্যান্টের কাছ থেকে তোয়ালে আর চাবি নিয়ে লকার খুঁজছে রানা। সেটা যেন। অন্য এক গ্রহতে, প্যাসেজের গোলকধাধা পার হয়ে পৌছাতে হলো।

সারি সারি ধাতব লকারগুলোয় মরচে ধরেছে। ওগুলোর সামনে কাঠের লম্বা বেঞ্চ।

জ্যাকেট আর শোল্ডার-হোলস্টার খোলার সময় আশপাশে কাউকে দেখল না রানা। অন্তত আপাতত পিস্তলটাকে তালার। ভিতর থাকতে হবে। কোমরে যখন শুধু তোয়ালে থাকে, আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা সত্যি খুব কঠিন। ছুরিটাও লকারে চলে গেল।

সঙ্গে থাকল শুধু একটা ক্যাপসুল, উরুর ভিতর দিকে টেপ দিয়ে আটকানো। মাত্র আধ ইঞ্চি লম্বা হলে কী হবে, আগ্নেয়গিরির মত ধোঁয়ার মেঘ তৈরি করতে পারে। বলাই বাহুল্য যে বিষাক্ত।

লক্ষ্মী ক্রেতা হয়ে যাচ্ছে রানা, অর্থাৎ চৌ মিনের তরফ থেকে কোন বিপদের আশঙ্কা নেই বলেই ধারণা করছে ও।

চাবি সহ ইলাস্টিক ব্যান্ডটা কবজিতে পেঁচিয়ে নিল রানা, তারপর স্টিম রুমের দিকে এগোল।

কাঁচ আর ইস্পাতের তৈরি দরজাটা খুলতেই ঘুসির মত আঘাত করল গরম বাষ্প। শুধু গরম নয়, এত ঘন যে কোথায় পা। ফেলছে দেখার উপায় নেই। নিজেকে চুলোয় চড়ানো তাওয়ার উপর গরম তেলে ভেসে থাকা গলদা চিংড়ি মনে হলো রানার। ঢুকতে না ঢুকতে দরদর করে ঘামতে শুরু করেছে। কপাল থেকে নেমে ঘামের ধারা চোখে এসে পড়ছে।

গরম সিমেন্টের মেঝের উপর দিয়ে সাবধানে এগোচ্ছে রানা, ভয় পাচ্ছে বেঞ্চ বা ভেজা লোকজনের সঙ্গে না ধাক্কা লেগে যায়।

লোকজন কেউ থাকলে তো ধাক্কা লাগবে। সন্দেহ নেই, তারা সবাই ম্যাসাজ পারলারে গিয়ে ভিড় জমিয়েছে। তাতে বরং খুশি রানা। প্রাইভেসি পাওয়া যাবে। চৌ মিনের সঙ্গে আলাপ করার সময় তা দরকারও।

এই সময় রানার মনে হলো, ও বোধহয় একটু আগে পৌঁছেছে। কারণ ঘন বাষ্পের ভিতর যতদূর দেখা যাচ্ছে সবগুলো বেঞ্চই খালি।

চৌ মিন? ডাকল ও। কিন্তু কেউ সাড়া দিল না। চারদিকটা ভালো করে দেখার জন্য কাঠের বেঞ্চে উঠে দাঁড়াল রানা।

এতক্ষণে তাকে দেখতে পেল ও। কাছাকাছি ডান দিকের একটা বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে। দেখে মনে হলো টার্কিশ বাথের গরম আর ঘন বাষ্পে অসুস্থ হয়ে পড়েছে। নাকি ঘুমাচ্ছে? প্রশ্নই ওঠে না, তাপমাত্রা যেখানে পারদকে ১২০-এর ঘরে তুলে দিচ্ছে সেখানে একজন মানুষ ঘুমায় কী করে?

কে জানে, হতেও পারে। কাঁচা ঘুম ভাঙানো গুরুতর অন্যায়ের মধ্যে পড়ে, কিন্তু আর কোন উপায়ও নেই। তার পাশে এসে দাঁড়াল রানা, টোকা দিল কাঁধে।

তারপরই বাষ্পের ভিতর দিয়ে রানা দেখল, চৌ মিনের নগ্ন গলায় সরু একটা লাল দাগ। গলাকাটা লাশ আগেও অনেক দেখেছে ও, তবে এরকম নিখুঁতভাবে কাটা গলা খুব কমই দেখেছে।

চৌ মিনের কোমর থেকে টান দিয়ে তোয়ালেটা খুলে নিল। রানা। কিন্তু শরীরের কোথাও কিছু লুকিয়ে রাখেনি সে। তারপর। দেখতে পেল জিনিসটা। লকার কী, হাতের ভঁজে ইলাস্টিক দিয়ে আটকানো।

আড়ষ্ট হাত লম্বা করে কবজি আর আঙুলের উপর দিয়ে টেনে এনে ইলাস্টিক ব্যান্ডটা খুলে নিল রানা। তাতে মাত্র একটা চাবি। দেখে বিস্মিত হলো ও। ওর ব্যান্ডে চাবি রয়েছে দুটো। নিঃশব্দ পায়ে স্টিম রুম থেকে বেরিয়ে এল ও।

চৌ মিনের লকার রানার লকারের কাছ থেকে বেশি দূরে নয়। তালা খুলতে ভিতরে কাপড়ের স্তুপ দেখা গেল, বেশিরভাগই তথ্য সওদাগরের গলার মত কাটা। জানা কথা খুনিও রানার মত মাইক্রোফিল্মটা খুঁজেছে এখানে। চৌ মিনের স্পাের্টস জ্যাকেট আর ট্রাউজারের লাইনিং পর্যন্ত ব্লেড দিয়ে কেটে সার্চ করেছে সে।

তবে খুনি কিছু পেয়েছে কিনা সন্দেহ আছে রানার। কারণ চৌ। ওকে জানিয়েছিল, যথার্থ মূল্য না পাওয়া পর্যন্ত মাইক্রোফিল্মটা। নিরাপদ একটা জায়গায় লুকিয়ে রাখবে সে। টার্কিশ বাথের লকারকে সে নিরাপদ মনে করবে না।

চৌ মিন মারা যাওয়ার কারণে রানার নৌকা এখন অকূল সাগরে পড়ল, বৈঠা ছাড়া। ওর এখন একমাত্র আশা, চৌ মিন যদি। কোন ধরনের কু রেখে গিয়ে থাকে।

কাজেই, কিছু পাবে না জেনেও, কাপড়চোপড়গুলো অত্যন্ত সাবধানে আর যত্নের সঙ্গে সার্চ করল রানা। এমনকী জুতোর গোড়ালি পর্যন্ত খুলে ফেলল। কিন্তু না, গোড়ালির ভিতর ফাঁপা কোন জায়গা নেই যে কিছু লুকিয়ে রাখা যাবে।

এক এক করে প্রায় সবই দেখা শেষ হয়ে এল। সব আবার লকারে ঠাই করে নিচ্ছে।

কাজ শেষ, কিন্তু কিছু পাওয়া যায়নি। সিধে হতে যাবে রানা, চোখের কোণে ধরা পড়ল সাদা এক টুকরো কাগজ। সম্ভবত চৌ মিনের জ্যাকেট থেকে খসে পড়েছে—ও বা খুনি জিনিস-পত্র ঘাটাঘাটি করার সময়।

কাগজটা লকারের মেঝে আর পাশের ধাতব দেয়ালের মাঝখান থেকে উঁকি দিচ্ছে। দুআঙুলে ধরে সেটা টেনে নিল রানা, তারপর আলোর সামনে ধরল।

এটা একটা টিকিটের অর্ধেক। কাগজটা শক্ত। হংকং ইউনিভার্সিটির মিউজিয়ামে ঢুকতে হলে এই টিকিট কিনতে হয়।

টিকিটটা উল্টো করে আপন মনে হাসল রানা। কাগজের খালি অংশে চিনা ভাষায় কয়েকটা হরফ আঁকা রয়েছে। একটা নাম। তোউ ওয়ান। নামটা আগে কোথাও শুনেছে বলে মনে পড়ছে না রানার। তবে একেবারে কিছু না পাওয়ার চেয়ে ভালো আর কী।

লকার বন্ধ করল রানা, তালা দিল, দরজার মাথার কাছে ধাতব জাফরির ভিতর চাবিটা ঢুকিয়ে ছেড়ে দিল। সরু ক্লজিটের ধাতব মেঝেতে টং করে পড়ল সেটা।

বাইশ টেমপল স্ট্রিটে আর কোন কাজ নেই রানার। ঘুরল ও, নিজের লকারের দিকে এগোচ্ছে। ছোঁয়াটা পরিচিত। শিরদাঁড়ার নীচের দিকের একটা গাঁটে লাগল। ভয়ে কাঠ হয়ে গেল রানা।

মরার জন্যে খুব বাজে একটা জায়গা, তাই না? লোকটার ইংরেজি উচ্চারণই বলে দিচ্ছে সে জাত ইংরেজ।

জবাব না দিয়ে রানা বলল, গান ব্যারেলের যে আকৃতি অনুভব করছি, তোমার হাতে ওটা সম্ভবত স্মিথ অ্যান্ড ওয়েসন, ৩৯ মডেল। অনুমান করি একা নও।

লোকটার নিঃশ্বাসের সঙ্গে শ্লেষাত্মক হাসির আওয়াজ শোনা। গেল। ওরেব্বাপরে, এ তো দেখা যাচ্ছে ওস্তাদ লোক! পিছন থেকে আরেকজন হেসে উঠল। রানার অনুমান মিথ্যে নয়।

সহকারী বা দুনম্বর লোক নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে একটু বেশি জোর খাটায়, বলে কাঁধ ঝাঁকাল রানা।

এখন আর তারা হাসছে না। এতই যখন বোঝো, ইংরেজ। লোকটা বলল, তুমিও সহযোগিতা করার জন্য জোর চেষ্টা চালাও। ওর কাঁধে হাত দিয়ে ধাক্কা মারল সে, পিস্তলের মাজল পিঠে গেঁথে যাচ্ছে। সাবধান হয়ে গেল রানা। এই লোকের রিফ্লেক্স আর ব্যালেন্স অত্যন্ত ভালো। একটু চালাকি করতে দেখলেই ট্রিগার টেনে দেবে।

.

টিকিটের অর্ধেকটা এখনও রানার দুআঙুলের মাঝখানে। তবে। বেশিক্ষণ থাকল না ওখানে, কারণ ধাক্কা খেয়ে লকার রুম থেকে। বেরুবার সময় টাইলের মেঝেতে ফেলে দিয়েছে ওটা।

লোক দুজনকে এখনও দেখেনি রানা। তাড়াহুড়ো না করে। ঘাড় ফেরাতে শুরু করেছে, অস্ত্রধারী তার বাম হাত দিয়ে ধা করে। মেরে বসল। রানা অনুভব করল, তার আঙুলে পরা আঙটির লালচে-বেগুনি পাথরটা নির্দয়ভাবে গেঁথে গেল ওর বুকে। চুনির সংস্পর্শে আসার এরকম তিক্ত অভিজ্ঞতা আগে কখনও হয়নি ওর।

কিছু করার অনুমতি নেই তোমার, স্মার্ট ফেলো, শ্লেষ মাখা। কণ্ঠে বলল লোকটা। তার হাবভাব এত ঠাণ্ডা, গরম বাষ্পও যেন তাপ হারাচ্ছে। লোকটা স্যাডিস্টিক টাইপের, নিজেকে সাবধান করল রানা।

ওর দৃষ্টিপথে আঙটিবিহীন আরেকটা হাত দেখা গেল, আঙুলগুলো বেঁটে। ইংরেজের সঙ্গী একটা দরজা খুলছে। সেটার গায়ে চৌকো একটা বোর্ড ঝুলছে, তাতে হাতে লেখা কয়েকটা নিরীহ দর্শন হরফ দেখল রানা-ঝঅটঘঅ।

কিছু করার সুযোগ পাওয়া গেল না, কাঁধে ভারী হাতের ধাক্কা খেয়ে ভিতরে ঢুকল রানা, শিরদাঁড়ার উপর পিস্তলের মাজল মুহূর্তের জন্যও সরেনি।

দরজাটা ওর পিছনে বন্ধ হয়ে গেল। নির্দেশ এল, ঘোরো।

এই প্রথম রানা সামনাসামনি দেখল কাদের হাতে বন্দী হয়েছে। ও।

ইংরেজ লোকটা এখন তার পিস্তল ওর বুকে তাক করে রেখেছে। কলোনি বানিয়ে দুনিয়ার মানুষকে শোষণ করার পুরানো ঐতিহ্য স্মরণে রেখেই যেন দাগবিহীন সাদা লিনেন-এর সুট পরেছে সে, গলা থেকে ঝুলছে পুরানো ধাঁচের একটা লাল টাই।

দুপা ফাঁক করে দাঁড়িয়েছে সে, রানার দিকে তাকিয়ে। দৃষ্টিতে গাম্ভীর্য আর জিদ। ভঙ্গিটাই বলে দেয়, এ লোক ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এজেন্ট না হয়েই যায় না।

দ্বিতীয় লোকটা স্পষ্টতই আমেরিকান। পরিষ্কার সিআইএ। বু সুট, সাদা টাই। মাথার চুল ছোট করে ছাঁটা। বক্সিং রিঙে নামিয়ে দিলে রক্তারক্তি কাণ্ড বাধিয়ে ছাড়বে।

বসো, নির্দেশ দিল সাদা সুট।

পিছু হটল রানা, যতক্ষণ না কাঠের পিচ্ছিল বেঞ্চের স্পর্শ পেল। নির্দেশ মেনে নিয়ে বসল ধীরে ধীরে। সনার শুকনো তাপও দরদর করে ঘামাচ্ছে। তোয়ালেতে বার বার মুছে শুকনো রাখতে। হচ্ছে হাত দুটোকে, জানে সময় হলে মুঠোর আঁকড়ে ধরার শক্তি পুরোপুরি কাজে লাগাতে হবে।

তুমি সত্যি কথা বলবে, কেমন? কারণ কেউ মিথ্যে বললে। আমাদের মেজাজ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না। কোথাকার কে তুমি?

শ্রীলঙ্কান। আমার নাম কুমার সম্ভব। এটাই রানার কাভার। পাসপোর্টও তাই বলবে।

আমরা ধরে নিচ্ছি তুমি হাংরি গোস্টের রেগুলার কাস্টমার নও, বলল সাদা কোট। এ-ও ধরে নিচ্ছি চৌ মিনের সঙ্গে। অ্যাপয়েন্টমেন্টটা তুমি মিস করেছ।

চৌ কে?

কৌতুক শুধু আমরা করব, মিস্টার সম্ভব। তুমি শুধু রিয়্যাক্ট করবে, ঠিক আছে?

ঠিক আছে, রাজি হলো রানা।

সিআইএ-র কানে ফিসফিস করল ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সাদা টাই, অর্থাৎ সিআইএ, জায়গা বদলে রানার বেঞ্চের পিছনে। গিয়ে পজিশন নিল। এখনই? উৎসাহের সঙ্গে জানতে চাইল লোকটা।

তোমার সময় মত, দোস্ত, সাদা সুট জবাব দিল।

রানা নিরীহ সাধারণ মানুষ সাজার অভিনয় করছে, হঠাৎ। অচেনা একটা বিপদে পড়ে সিটকে আছে ভয়ে। কিন্তু সিআইএ-র। গর্ব চুপচাপ লোকটা যখন হাড় ভাঙার মত ঝাঁকি দিয়ে ওর একটা। হাত ধরে মোচড় দিল, আকস্মিক ব্যথায় চেঁচিয়ে উঠল ও। তারপর। দাঁতে দাঁত চেপে সহ্য করতে চেষ্টা করল, দেখল পিস্তলটা এখনও বুকের ঠিক মাঝখানে তাক করা।

বাচাল ইংরেজ হাসল। গুলি করা হবে আরও অনেক পরে। তার আগে হাত-পা ভাঙা হবে। মানে যদি উল্টোপাল্টা কথা বলো। ঠিক আছে?

মাথা ঝাঁকাল রানা।

কানেকশনটা কী, তোমার সঙ্গে পরলোকগত মিস্টার চৌ মিনের?

উত্তরে কিছু বলল না রানা, তার বদলে তীব্র ব্যথায় আবার চেঁচিয়ে উঠল। পিছন থেকে বক্সার লোকটা ওর হাতটা মুচড়ে শিরদাঁড়ার কাছে তুলে দিয়েছিল।

এটা হুশিয়ারি, সামনে থেকে বলল সাদা কোট। তুমি যাতে আজেবাজে কথা বলে অযথা সময় নষ্ট না করো। কানেকশনটা কী?

চৌ মিন আমাকে একটা চালান বেচতে চেয়েছিল, কোন রকমে বলল রানা, ব্যথায় এখনও অন্ধকার দেখছে চোখে।

এই তো, কী সুন্দর মূল প্রসঙ্গে চলে আসছি আমরা। কীসের চালান, মিস্টার সম্ভব?

ডায়মন্ড। ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড।

তুমি বোকামি করছ, মিস্টার সম্ভব, বলল সাদা কোট। আরও খারাপ লাগছে এইজন্যে যে তুমি নিজের চেয়েও বড় বোকা মনে করছ আমাকে। রানাকে ছাড়িয়ে সঙ্গীর দিকে ছুটল তার দৃষ্টি। এবার দুটো হাতই, দোস্ত। এক পা এগিয়ে এল সে, পিস্ত লটার ট্রিগারে আঙুল শক্ত করে পেঁচাল।

হাত দুটো ধরে আবার ঝাঁকি দিল বক্সার।

এবার জ্ঞান হারাবার মত অবস্থা হলো রানার। প্রচণ্ড ব্যথায় বমি পাচ্ছে।

এবার বসে বসে হাঁটো, মিস্টার সম্ভব। ঠিক একটা হাঁসের। মত।

সিআইএ-র সাদা টাই লাথি মেরে বেঞ্চ থেকে মেঝেতে ফেলে দিল রানাকে। হাত দুটো পিঠে সেঁটে থাকায়, ওর পক্ষে সিধে হওয়া সম্ভব নয়।

ভাঁজ করা পায়ে, হাঁসের হেঁটে যাবার ভঙ্গিতে, সামনে এগোতে বাধ্য করা হচ্ছে ওকে। ধীরে ধীরে পিস্তলটার কালো। মাজলের দিকে এগোচ্ছে ও।

ওর এই আড়ষ্ট ভঙ্গি আর কষ্ট দারুণ উপভোগ করছে সাদা কোট। তুমি বেশ লম্বা তো, পজিশনটা তাই খুব মানাচ্ছে। তারপর সাদা টাইকে বলল, ওকে ওখান থেকে ওদিকটায় নিয়ে যাও। হাত তুলে শেষ প্রান্তের উত্তপ্ত কিউবিকলটা দেখাল।

এক মুহূর্ত পর হঠাৎ রানার চোখ বিস্ফারিত হয়ে উঠল, কারণ বুঝতে পেরেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে। সরাসরি। ইলেকট্রনিক হিটিং গ্রিড-এর দিকে এগোচ্ছে ও, যেখান থেকে সনা-র তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

একটা টোস্টারের ভিতরটা যেমন হয়, এটার মেকানিজম সেরকম দেখতে। এক ঝক ধাতব কয়েল আগে থেকেই প্রচণ্ড উত্তাপে টকটকে লাল। ইস্পাতের অবলম্বন দিয়ে গ্রিডটা ঘেরা, বাকি সব কিছুর সঙ্গে এটাও গরম আগুন হয়ে আছে বলে মনে হলো।

কী, মিস্টার সম্ভব? সহযোগিতা পাব? নাকি তুমি চাইছ। আমরা ভয়ঙ্কর হয়ে উঠি? জানতে চাইল বিআইবি, ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ।

বললামই তো, চৌ আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড বেচতে চেয়েছিল। ওগুলো সে তার লোকদের দিয়ে চুরি করায়…

এ-সবে কাজ হবে না, সম্ভব। মাথা নাড়ছে সাদা কোট। না, একদমই কাজ হবে না।

ঘেমে সারা হচ্ছে রানা। ইলেকট্রিক গ্রিড থেকে আর বোধহয় ফুটখানেক দূরে ও, তবে আঁচটা এখনই অনুভব করতে পারছে।

আরেকটু সামনে বাড়াও ওকে, সিআইএ-কে বলল বিআইও। পিঠে তোলা রানার হাতে আরেকটু চাপ দিল সিআইএ।

আর ছয় ইঞ্চি দূরে ওটা। হিটিং ইকুইপমেন্টের লালচে আভা রানার ভুরু আর চোখের পাতা পুড়িয়ে দিচ্ছে। চুল পোড়ার কটু গন্ধ ধাক্কা মারল নাকে।

এখনও সময় আছে, মিস্টার সম্ভব। চৌ মিন সম্পর্কে কী জানো বলে ফেলো। হাসছে ইংরেজ। দোস্ত, আরেকটু কাছে।

আরেকটু কাছে? অসম্ভব, সেটা সহ্য করার মত হবে না! রানা সিদ্ধান্ত নিল, গুলি খাওয়ার ঝুঁকি নিয়েই পুড়ে মরার হাত থেকে বাঁচতে চেষ্টা করতে হবে ওকে।

এই সময় বাধা পেল ওরা। হঠাৎ করে সনার দরজা খুলে গেল। সন্দেহ নেই আরেকজন খদ্দের উঁকি দিচ্ছে ভিতরে, ফ্যাসিলিটিটা ব্যবহার করতে চায় তবে অবশ্যই প্রচলিত নিয়মে বা প্রাপ্য সুবিধে সহ।

এই ডাইভারশানটাই দরকার ছিল রানার। সাদা কোট ঝট করে মাথা ঘুরিয়ে তাকাল, তারপর দেখা গেল ভিতর থেকে তালা লাগাচ্ছে দরজায়। মনে মনে রেডি, গো! বলে পিছন দিকে ডান পা চালাল রানা। সাদা টাইয়ের হাঁটুতে লাগল লাথিটা। হাড় হয়তো ভাঙেনি, তবে ব্যথায় গুঙিয়ে উঠে রানার হাত দুটো ছেড়ে দিল সে।

কাজের সময় দেখা গেল সাদা সুট পিস্তলটাকে ব্যবহার করতে। রাজি, কিন্তু ট্রিগারটাকে নয়। পিস্তলটা উল্টো করে ধরে রানার দিকে তেড়ে এল সে।

লাফ দিয়ে সিধে হলো রানা, এক পায়ে ভর দিয়ে খানিকটা। ঘুরল, নড়াচড়ায় বিরতি না দিয়ে ফ্লাইং কিক মারল ইংরেজের পিস্ত। ল ধরা হাতে।

পিস্তল উড়ল। লাথিটা থামেনি, লোকটার ঠিক চিবুকে আঘাত করল। বিদ্যুৎ-বেগে পিছনদিকে ঝাঁকি খেল মাথাটা।

মট করে গা রিরি করা একটা শব্দ শোনার আশায় ছিল রানা, তবে সেটা পূরণ হলো না। জড় কাটা গাছের মত সটান পড়ে গেল ইংরেজ। শুধুই জ্ঞান হারিয়েছে বলে মনে হয়।

ঠিক সেই মুহূর্তে পিছন দিকে ওর পিঠে ঝাঁপিয়ে পড়ল সিআইএ। দুহাত দিয়ে গলাটা পেঁচিয়ে ধরল সে। নখ সহ আঙুলগুলো ঢুকিয়ে দিচ্ছে উইন্ডপাইপে।

পিছন দিকে কনুই চালাল রানা। কিন্তু সিআইএ ছাড়ল না। ওকে।

তার দুই কড়ে আঙুল মুঠোয় ভরার সময় ঘাড়ে গরম নিঃশ্বাস। অনুভব করল রানা। লোকটার বাকি আঙুল ওর গলায় ডেবে যাচ্ছে, উইন্ডপাইপ ভেঙে ফেলবে। তবে সেটা ঘটার আগে তার আঙুল দুটো পিছনদিকে ঠেলে দিল রানা।

কানে মধু ঢেলে হাড় দুটো ভাঙল, একটার পর একটা। কিন্তু। গোঁয়ার লোকটা তারপরও থামছে না। তার ব্যথা সহ্য করার ক্ষমতা দেখে রানা অবাক।

অকেজো দুই আঙুল ছাড়াই গলা টিপে রানাকে খুন করতে চাইছে সাদা টাই। দুর্বোধ্য আওয়াজ বেরুচ্ছে মুখ থেকে, আসলে সবটুকু শক্তি ব্যবহার করায় কোত পাড়ছে।

রানাকে ধরে সামনে-পিছনে ঘন ঘন ঝাঁকাচ্ছে সে। পাশ থেকে পা চালিয়ে তার হাঁটুর ঠিক পিছনে লাথি মারল রানা। শরীরের নীচে পাটা ভঁজ হয়ে গেল, সেই সঙ্গে ঢিল পড়ল রানার গলায়।

প্রথমটার পিছু নিয়ে ছুটল আরেকটা লাথি, এটার লক্ষ্য দ্বিতীয় হাঁটুর পিছন দিক।

এই মুহূর্তে টলছে লোকটা, অবশেষে রানাকে ছেড়ে দিয়ে জ্যাকেটের ভিতর হাত ঢোকাচ্ছে, বেগুনি পোকার মত ঝুলছে অকেজো আঙুল দুটো।

এই ব্যাটা, থাম! হুঙ্কার ছাড়ল রানা, বাঁ হাত দিয়ে মারার ভঙ্গি করে চালাল ডান হাতটা।

এক ঘুসিতেই ছিটকে পড়ল বক্সার। তবে পিস্তলটা ছাড়েনি, বেরিয়ে আসছে পকেট থেকে। এগিয়ে এল রানা, লাথি চালাল পিস্তল ধরা হাতে।

পিস্তলটা ছিটকে পড়ল দূরে। ভাঙা আঙুলে লাথি লাগায় চোখে অন্ধকার দেখছে লোকটা। এক পা পিছু হটল রানা, তারপর আবার লাথি মারল-এবার লোকটার কপাল লক্ষ্য করে।

লাথি খেয়ে লোকটা কোন শব্দ করছে না। আবার পা চালাতে গিয়ে নিজেকে সামলে নিল রানা। সঙ্গীর মতই জ্ঞান হারিয়েছে লোকটা।

<

Super User