হোটেল আটলান্টিকের উল্টোদিকের একটা বিল্ডিঙের ছাদে বসে রয়েছে মেনাচিম, গলায় ঝুলছে বিনকিউলার, হাতে ওয়াকি-টকি। নিজেদের কমপ্লেক্সে এক লোককে সিকিউরিটির দায়িত্ব দিয়ে এসেছে সে, এইমাত্র তার রিপোর্ট পেল–মাসুদ রানা সবাইকে ঘোল খাইয়ে পালিয়ে গেছে। গার্ডদের ছজন পেপার রোলের নিচে চাপা পড়ে মারত্মকভাবে আহত হয়েছে, মারা গেছে তিনজন। রাগে কান দিয়ে গরম ধোয়া বেরুচ্ছে মেনাচিমের। মনে মনে প্ৰাৰ্থনা করছে, হে ঈশ্বর, লোকটাকে এইটুকু কুবুদ্ধি অন্তত দাও তুমি, সে যাতে হোটেলে অর্থাৎ পামেলার কাছে ফিরে আসে।

রাস্তার দিকে তাকিয়ে আছে মেনাচিম, রানার বিএমডব্লিউটাকে দেখা গেল। ওয়াকি-টকি মুখের সামনে তুলে কয়েকটা জরুরী নির্দেশ দিল সে।

গ্যারেজে টুকে র্যাম্প বেয়ে উঠে এল বিএমডব্লিউ, ছাদের চিহ্নিত একটা জায়গায় থামল। দরজার পাশে গোপন একটা কমবিনেশন সেফ আছে, দ্রুত ডায়াল ঘুরিয়ে সেটা খুলে ফেলল রানা, ভেতরে রেখে দিল লাল বাক্সটা। সেফ বন্ধ করে আবার ডায়াল ঘোরাল, তারপর বন্ধ করে দিল গোপন প্যানেল।

হাতে সেল ফোন নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এল রানা। চাপ দিল সাতটা বোতামে, সাত রকম আওয়াজ করে সাড়া দিল গাড়ি। এরপর শান্তভাবে গ্যারেজ থেকে বেরিয়ে এল ও, হোটেলের দিকে হাটছে। এখন কাজ বলতে লন্ডনে দ্রুত একটা রিপোর্ট পাঠানো, পামেলাকে আরও খানিক সময় দেয়া, ব্যস। ফাউলারের লোকজন ওর খোঁজ পাবার আগেই জার্মানী ছেড়ে চলে যাবে ও।

বিনকিউলারে চোখ, রানাকে দেখতে পাচ্ছে মেনাচিম। কার পার্কের উল্টোদিকে তার লোকজন রয়েছে, সাদা পোশাকে। ওয়াকি-টকি তুলে আরও কয়েকটা নির্দেশ দিল সে। একটা টো ট্রাক নিয়ে লোকগুলো কার পাথ-এর দিকে এগোল। আশপাশের গলি থেকে আরও কিছু লোক বেরিয়ে এল, হোটেলটাকে ঘিরে ফেলছে।

হোটেলে ঢুকে নিজের স্যুইটের সামনে চলে এল রানা। ভেতর থেকে কার যেন গলা ভেসে আসছে, ঠিক চিনতে পারল না। দরজায় হালকা নক করল, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। ওয়ালথারটা বের করে সাবধানে দরজা খুলল ও।

টেলিভিশনটা সিটিংরুমে, মিষ্টি একটা নারীকণ্ঠ ভেসে আসছে ওটা থেকে। খবর পড়ছে মেয়েটা বলছে, নিরাপত্তা পরিষদের আহবানে বেইজিং বা লন্ডন এখন পর্যন্ত কোন সাড়া দেয়নি এবার, এই মাত্র খবর পাওয়া গেছে….

পামেলা? ডাকল রানা।

টিভিটা বন্ধ করতে যাবে ও, খবর পাঠিকাকে বলতে শুনল, ….জার্মানীতে হামবুর্গ পুলিস একটা হোটেল কামরা থেকে মিসেস পামেলা। ফাউলারের প্রায় বিবস্ত্র লাশ উদ্ধার করেছেন। আপনারা যে নেটওঅর্কের খবর শুনছেন সেই ফাউলার মিডিয়া গ্রুপের। মালিক ম্যাডক ফাউলারের স্ত্রী ছিলেন তিনি। পুলিসের ধারণা, এই

হত্যাকাণ্ড পরকীয়া প্রেমের করুণ পরিণতি …

রানার বুক ধড়ফড় করছে। বেডরুমে চলে এল ও, এখানে আরেকটা টিভি চলছে। খবরের প্রতিটি শব্দ ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে গোটা সুইটে।

বিছানার ওপর নিঃসাড় পড়ে রয়েছে পামেলা। কাছে এসে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হলো রানা–মারা হয়েছে গলা টিপে। একাধারে বিস্ময়, রাগ আর শোক অবশ করে তুলল ওকে।

ফাউলারকে ছোট করে দেখা  উচিত হয়নি ওর। দেখা হবার আগে তাকে শুধু সন্দেহ করত ও। কিন্তু পরিচয় হবার পর লক্ষ করেছে স্যাটেলাইট নেভিগেশনের প্রসঙ্গটা ওঠা মাত্র লোকটা কেঁপে উঠেছিল। এ থেকেই বোঝা যায় জিপিএস-এ কারিগরি ফলিয়ে নটিংহামকে সাগরের তলায় পাঠিয়ে দিয়েছে সে। বোঝাই যখন গিয়েছিল, আরও সাবধান হওয়া উচিত ছিল ওর।

বিপদটার মধ্যে পামেলাকে টেনে আনায় নিজের ওপর রাগ হলো রানার। পামেলা অভিযোগ করেছিল রানা তার কাছ থেকে তার স্বামীর গোপন তথ্য আদায় করতে চায়। এ তোমার ভুল ধারণা বলে যে উত্তরটা দিয়েছিল ও, সেটা মিথ্যে। প্রথম থেকেই এই ইচ্ছেটা ছিল ওর। ও জানত দেখা মাত্র ওর প্রতি আকৃষ্ট হবে পামেলা। তবে জানত না যে ওদের আবার দেখা  হওয়ার মানে দাঁড়াবে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ।

এখান থেকে গুলি করলে সরাসরি আপনার মাথায় লাগাতে পারব, নরম সুর, বাথরুমে থেকে ভেসে এল। হাতের অস্ত্রটা খুব সাবধানে, ধীরে ধীরে নামিয়ে রাখুন, প্লীজ। লোকটার গলায় জার্মান টান।

কথা না বলে নির্দেশটা পালন করল রানা।

এবার মিসেস পামেলার পাশে বিছানায় শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে টিভি দেখুন।

শুলো রানা, টিভির দিকে তাকাল।

খবর পাঠিকা বলছে, ম্যাডক ফাউলার জাকার্তার এফএমজিএন হেডকোয়ার্টারের পথে প্লেনে রয়েছেন। এরইমধ্যে মর্মান্তিক দুঃসংবাদটা দেয়া হয়েছে তাকে। তার একজন মুখপাত্রের ভাষায়, বর্ণনাতীত শোকে কাতর হয়ে পড়েছেন ভদ্রলোক…

বাথরুম থেকে লোকটা বলল, আমি ড. হফম্যান। পিস্তলে আমার হাত খুব ভাল। অবিশ্বাস করলে ঠকবেন।

চোখের কোণ দিয়ে রানা দেখল ড. হফম্যান একটা বেডরুম চেয়ারে বসে আছে, হাতে হেকলার অ্যান্ড কোচ পিসেভেন কেখ্রি পিস্তল, সাইলেন্সার লাগানো। বয়েস হবে চল্লিশের মত, লম্বা আর রোগা, মাথার চুল পাতলা হতে শুরু করেছে, চোখে চশমা। চোখ দুটো আধবোজা, দৃষ্টি নিচের দিকে, এ-সব প্রায় নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে লোকটা হোমিসাইডাল ম্যানিয়াক, যে-কোন নৃশংস কাজ করতে পারে।

ড. হফম্যান পামেলাকে শুধু খুন করেনি, খুনটা করার সময় কুৎসিত ও বিকৃত কামনা চরিতার্থ করেছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল রানা, এই লোককে বেঁচে থাকতে দেবে না। টিভির ওপর চোখ, নিজেকে মুক্ত করার জন্যে কি কি করার আছে খতিয়ে দেখছে ও।

হতভম্ব হয়ে টিভির খবর পড়া দেখছে রানা। খুঁটিনাটি সমস্ত বিবরণ সহ পুরোদস্তুর একটা নিউজ স্টোরি, যা কিনা এখনও ঘটেনি, অথচ ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

যে ভদ্রলাক হোটেল সুইটটা ভাড়া নিয়েছিলেন, পুলিস তাঁর লাশও আবিষ্কার করেছে, খবর পাঠিকা বলে চলেছে, সম্ভবত নিজের গুলিতে নিজেই নিহত। এই খুন ও অাত্মহত্যার মোটিভ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিস। এফএমজিএন এর আমরা সবাই গভীর শোকে….

টিভি বন্ধ করে দিয়ে ড. হফম্যান বলল, খবরটা প্রচার করা হবে এখন থেকে এক ঘণ্টার মধ্যে। রিপোর্ট করা হয়েছে, আশা করা যায় হোটেলের পথে রওনা হয়ে গেছে পুলিস।

আগাম খবর, বিড়বিড় করল রানা। চিন্তা করছে ও। ডাক্তার হফম্যান যথেষ্ট দূরে রয়েছে, লাফ দিয়ে তাকে কাবু করা সম্ভব নয়, তার আগেই গুলি হবে।

মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী ড. হফম্যান বলল, কিন্তু নিউ ইয়র্কে বোনের সঙ্গে কথা বলে বোকামি করেছে। ও কি জানত না যে ওভারসীজ কল রিলে করে তার স্বামীর স্যাটেলাইট?

ওখান থেকে আমাকে গুলি করলে আহত্যা বলে মনে হবে না। চিন্তা করার জন্যে আরও সময় দরকার রানার।

মি. রানা, আমি ফরেনসিক মেডিসিনের প্রফেসর। এখান থেকে গুলি করেও আপনার হাতে যথেষ্ট পাউডার বার্ন-এর ব্যবস্থা করতে পারব, এমনকি ক্ষতটার চারধারে পোড়া দাগও থাকবে।

তারমানে কি এটা আপনার হবি?

আরে না! আহত দেখাল প্রফেসরকে। আমাকে খুব ভাল বেতন দেয়া হয়। সারা দুনিয়ায় কাজ পাই আমি। আমার বৈশিষ্ট্য হলো, বিখ্যাত সব লোকজনকে ওভারডোজ দিয়ে মেরে ফেলা। এবার….

হঠাৎ চেঁচিয়ে উঠল সে, মি. মেনাচিম, আপনি কি আমার কানের পর্দা ফাটাতে চান।

বুঝতে এক সেকেন্ড সময় নিল রানা, হফম্যান। তার এয়ারফোন ওয়াকি-টকিতে কথা বলছে।

আপনি কি সিরিয়াস? মেনাচিমকে জিজ্ঞেস করল হফম্যান। হকিস্টিকেও কাজ হচ্ছে না? হাত বাড়ালেই ইলেকট্রিক শখ খাচ্ছে গার্ডরা? গুলি করলে বুলেট ফিরে আসছে? ওহু গড! ঠিক আছে, অপেক্ষা করুন, জিজ্ঞেস করছি।

রানার দিকে তাকাল হফম্যান। বিব্রতকর একটা পরিস্থিতি, মি. রানা। ওরা বলছে, আপনার গাড়িতে একটা লাল বাক্স আছে। ওটা ওদের দরকার। কিন্তু আপনার গাড়ির অ্যালার্ম অফ করতে পারছে না। ওরা জানতে চাইছে কিভাবে ওটা বন্ধ করতে হয়।

মনে মনে হাসল রানা। সুযোগ একটা আসছে। কাজটা একটু জটিল।

আপনি চান আপনাকে আমি টরচার করি?

এ বিষয়েও কি ডক্টরেট করেছেন?

দাত বের করে হাসল হফম্যান। না। এটা হবি।

অ্যালার্মটা সেল ফোনের সাহায্যে বন্ধ করতে হয়। মেঝেতে ফেলে দেয়া জ্যাকেটের দিকে হাত বাড়াল রানা।

না! পিস্তল তাক করল হফম্যান। যা করার আমি করব। অত্যন্ত সাবধানে, রানার কাছ থেকে দূরত্ব বজায় রেখে, জ্যাকেটটা মেঝে থেকে তুলল সে, পকেট থেকে বের করল সেল ফোনটা। জ্যাকেটটা ফেলে দিয়ে হাতের ফোন উঁচু করল। কি করতে হবে? জিজ্ঞেস করল রানাকে। কোন চালাকি করবেন না।

রিকল বাটনে তিনবার চাপ দিন, বলল রানা।

রানার মুখে কি যেন খুঁজল হফম্যান। রিকল বাটনে তিনবার।চাপ দিল সে। সঙ্গে সঙ্গে স্টান গান বিস্ফোরিত হলো তার হাতে। চেঁচিয়ে উঠে ফোনটা ফেলে দিল সে, ইতিমধ্যে বিছানা থেকে লাফ দিয়েছে রানা। হফম্যানের পিস্তল ধরা হাতটা ধরে ফেলল ও। ধস্তাধস্তি শুরু হলো, মেঝেতে পড়ে গিয়ে দুজনই গড়াগড়ি খাচ্ছে। হফম্যানের পিস্তল ধরা হাতের কব্জি ছাড়েনি রানা, এক পর্যায়ে  মাজলটা প্রফেসরের খুলিতে ঠেকল।

থামুন! আতঙ্কে বিকৃত শোনাল হফম্যানের গলা। মারবেন না, প্লীজ। আমি স্রেফ একজন প্রফেশনাল, নির্দেশ পালন করছি।

আমিও তাই, বলল রানা। ট্রিগার টেনে দিল ও, হফম্যানের খুলি আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হলো।

সিধে হলো রানা। ওর আসলে মানুষ মারতে কখনোই ভাল লাগে না। অথচ অবশ্য পালনীয় কর্তব্য বা দায়িত্ব কাজটা করতে বাধ্য করে ওকে। ওর জীবনে এমন দুচারটে দৃষ্টান্তও আছে, যখন ঠান্ডা মাথায় মানুষ খুন করেছে। দায়িত্ব বা কর্তব্য পালনে খুঁত রাখা ওর স্বভাব নয়, তবে কখনোই ব্যাপারটা উপভোগ করে না। মানুষ মারার পর তৃপ্তির বা সন্তুষ্টির অনুভূতি হয়েছে এমন ঘটনা ওর জীবনে বিরল। আজকের এই ঘটনাটা অবশ্য ওই শ্রেণীতে পড়ে। হফম্যানকে খুন করায় পামেলা ফিরে আসবে না ঠিকই, তবে পামেলার পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার প্রয়োজন ছিল।

পিস্তল ফেলে হফম্যানের জ্যাকেট দিয়ে মুখের রক্ত মুছল রানা, তারপর বিছানার পাশে গেল শেষবার পামেলাকে দেখার জন্যে। মেয়েটার কপালে হালকা একটা চুমো খেলো ও। এই সময় দরজায় ঘুসি মারল কেউ। তারপর চিৎকার শোনা গেল। জার্মান ভাষায় বলছে, আমরা পুলিস, দরজা খুলুন।

দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে ওদেরকে। ভেতরে দুটো লাশ ছাড়া আর কিছু পাবে না।

ঝুল-বারান্দা থেকে পাইপ বেয়ে নিচে নামল রানা। সেখান থেকে পাচিল টপকে হোটেলের পিছনের গলিতে বেরিয়ে এল।

বিনকিউলারে চোখ, রানাকে পালাতে দেখছে মেনাচিম। ওয়াকি-টকিতে দ্রুত কথা বলছে সে।

গ্যারেজের র্যাম্প বেয়ে ছুটছে  রানা। দূর থেকেই দেখতে পেল ফাউলারের গার্ডরা। এখনও ওর বিএমডব্লিউ ভাঙার চেষ্টা করছে। সেল ফোন বের করে একটা বোতামে চাপ দিল ও।

গাড়িটা থেকে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এল টিয়ার গ্যাসের ঘন, ঝাঝাল মেঘ। বিষম খেলো গার্ডরা, চোখ ফেটে পানি বেরিয়ে আসছে। দ্রুত পিছু হটল সবাই। আরেক পাশের কয়েকজন গার্ড রানাকে দেখতে পেয়ে হোলষ্টার থেকে অস্ত্র বের করল। সেল ফোনের আরেকটা বোতামে চাপ দিতে বিএমডব্লিউ গর্জে উঠল।

হেডলাইট জ্বলছে, কংক্রিটের সঙ্গে চাকা ঘষে পিছু হটল গাড়ি, টিয়ার গ্যাসে আক্রান্ত গার্ডদের ধাওয়া করছে। দুসেকেন্ড পর গিয়ার বদলে রানার দিকে ছুটে এল সেটা। আরেক পাশের লোকগুলো যখন গুলি করতে যাচ্ছে। গাড়ির বুলেটপ্রফ শরীরের আড়ালে মাথা নিচু করল রানা।

খুলির পাশ দিয়ে একটা বুলেট বেরিয়ে গেল। চমকে উঠে পিছনে তাকাতেই র্যাম্পে একজন লোককে দেখতে পেল রানা, হাতে পিস্তল নিয়ে ওর দিকেই ছুটে আসছে। গাড়ির কাছাকাছি দরজাটা খুলে ভেতরে ঢুকল ও। আরও দুটো বুলেট ছুটে এল, লাগল গাড়ির গায়ে।

পিছনের সীটের নিচে লুকিয়ে রয়েছে রানা, তবে সেল ফোনের খুদে মনিটরে গাড়ির সামনেটা পরিষ্কার দেখতে পাচ্ছে। গ্যারেজের ভেতরে, র্যাম্পে আর রাস্তায়, সব মিলিয়ে বিশ কি পচিশজন সশস্ত্র গার্ড আছে, আন্দাজ করল ও। বিএমডব্লিউতে রকেট ছাড়াও

নানারকম অস্ত্র আছে। ইচ্ছে করলে সব কটাকে মেরে ফেলতে পারে ও। তা না মেরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ারই ইচ্ছে ওর। যাচ্ছেও তাই, কিন্তু দেখা গেল মেনাচিমের নির্দেশে তার গার্ডরা। র্যাম্পের নিচে দাঁড়িয়ে নাইন মিলিমিটার সাব-মেশিন গান তাক করছে ওর দিকে।

গাড়ি ঘুরিয়ে নিল রানা, র্যাম্প বেয়ে উঠে যাচ্ছে গ্যারেজের টপ ফ্লোরে। ছতলায় উঠে এসে গোটা চত্বরটা ফাঁকা দেখল রানা। গার্ডরা পিছু নিয়েছে, জানে ও। তারা  টপ ফ্লোরে উঠে আসার আগেই গোপন প্যানেল থেকে অ্যাকসেস ডিভাহসটা বের করে পকেটে ভরল। পরমুহুর্তে স্পীড বাড়িয়ে দিয়ে দরজা খুলে নেমে পড়ল। রেলিং ভেঙে ছতলা থেকে নিচে লাফ দিল গাড়ি। ডানা গজায়নি, তবু শূন্যে উড়ছে বিএমডব্লিউ। রাস্তার ঠিক কোথায় পড়ল দেখার জন্যে অপেক্ষা করল না, সিড়ি বেয়ে তর তর করে নিচে নেমে আসছে রানা।

গ্যারেজের কোন লেভেলেই গাডরা নেই, র্যাম্প বেয়ে রাস্তায়  বেরিয়ে গেছে। রাস্তার উল্টোদিকের একটা বিল্ডিঙের গায়ে  সরাসরি ধাক্কা খেয়ে কয়েকটা জানালা চুরমার করে দিয়েছে। বিএমডব্লিউ, তারপর খসে পড়েছে নিচের পাকা ফুটপাথে। রাস্তায় যানবাহন থেমে গেছে, চারদিক থেকে ছুটে আসছে লোকজন। র্যাম্প থেকে নিচে নেমে ভিড়ের মধ্যে মিশে গেল রানা, উল্টো দিকের ছাদ থেকে ওকে দেখতে পেল শুধু মেনাচিম। কিন্তু এখন

আর করার কিছু নেই তার, ওয়াকি-টকিতে ডেকেও কোন গার্ডের সাড়া পাচ্ছে না সে। তার লোকজন সেট অফ করে বিএমডব্লিউ এর দিকে ছুটছে।

ভিড় ঠেলে একটা পার্কিং লটে চলে এল রানা, লাল একটা টয়োটার ইগনিশনে চাবি দেখতে পেয়ে ভাগ্যকে ধন্যবাদ দিল, দরজা খুলে উঠে বসল সীটে।

টয়োটা নিয়ে চলে যাচ্ছে রানা। দেখতে পেয়ে অশ্রাব্য গালি দিল মেনাচিম। দুশ্চিন্তা হচ্ছে তার, মাসুদ রানাকে ধরতে না পারায় বস তাকে এক হাত নেবেন। এফএমজিএন টিভি নেটওঅর্ক থেকে যা-ই ঘোষণা করা হোক, হামবুর্গে বসেই স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েছে ম্যাডক ফাউলার। মেনাচিম আর ড. হফম্যানকে রানার স্যুইটে রেখে সরাসরি এয়ারপোর্টে চলে আসে সে, সঙ্গে ছিল টেকনো-টেরোরিস্ট খায়রুল কবির। ব্যক্তিগত জেট প্লেনে বসে অপেক্ষা করছিল, আশা মাসুদ রানা হয় ধরা পড়বে, নয়তো ওর মৃত্যু সংবাদ দেয়া হবে তাকে। কিন্তু কোনটাই ঘটেনি। এয়ারপোর্টে এসে মেনাচিম তাকে রিপোর্ট করল, রানা পালিয়েছে, লাল বাক্সটাও উদ্ধার করা সম্ভব হয়নি।

প্লেন আকাশে উঠল, জাকার্তার পথে রওনা হয়ে মুম্বাইতে রিফুয়েলের জন্যে থামবে। ফাউলার গভীর চিন্তায় মগ্ন। দুবার তার মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কবির। পিছনের সীটে নাক ডেকে ঘুমাচ্ছে মেনাচিম।

মুম্বাই পর্যন্ত কারও সঙ্গে কথা বলল না ফাউলার। ফুয়েল নেয়ার পর আবার যখন আকাশে উঠল জেট, মেনাচিমের ঘুম ভাঙাল সে। বলল, মাসুদ রানা এরপর কোথায় যাবে, আমি আন্দাজ করতে পারছি। আমি চাই সেখানে হাজির থাকবে তুমি, তার একটা পাকা ব্যবস্থা করবে। এবার যদি ব্যর্থ হও, তোমার সার্ভিস আর আমার দরকার হবে না।

মেনাচিম কিছু বলতে যাচ্ছিল, কড়া ধমক দিয়ে তাকে থামিয়ে দিল ফাউলার। কোন কথা নয়!

কবিরের দিকে ফিরল সে, বলল, অনেক চিন্তা-ভাবনা করে। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

মাসুদ রানা সম্পর্কে? জিজ্ঞেস করল কবির।

শুধু মাসুদ রানা সম্পর্কে নয় বলল ফাউলার। বাংলাদেশ সম্পর্কেও।

কবির হতভম্ব। বুঝলাম না। এর মধ্যে বাংলাদেশ কোথেকে এল?

চোখ গরম করে কবিরের দিকে তাকাল ফাউলার। আপনিই আমাকে জানিয়েছেন, বাংলাদেশ দরিদ্র একটা দেশ, কিন্তু দেশটার কাউন্টার ইন্টেলিজেন্স গোটা দুনিয়ার আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল আর টেরোরিস্টদের জন্যে আতঙ্ক বিশেষ। বলেননি?

তা বলেছি..

আরও বলেছেন, একবার যখন আমার বিরুদ্ধে লেগেছে ওরা, এর একটা সুরাহা না করা পর্যন্ত থামবে না।

হ্যাঁ, কিন্তু…

বাংলাদেশ জাতিসংঘের অ্যান্টি-টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্য ঠিক? দুনিয়ার প্রায় সব বড় শহরে বিসিআই-এর কাভার রানা এজেন্সির শাখা অফিস আছে ঠিক? তার ওপর, আপনাকেও ওরা খুঁজছে। কাজেই আমি যদি বাংলাদেশকে আমার প্রতিদ্বন্ধী মনে করি, আমাকে আপনি দোষ দিতে পারেন না।

আপনার কথায় যুক্তি আছে, মানলাম, বলল কবির। কিন্তু তারপরও কথা থাকে। বিসিআইকে ছোট করে দেখা উচিত হবে না

কে ছোট করে দেখছে? বরং উল্টোটাই সত্যি। সিআইএ বা ব্রিটিশ সিক্রেট সার্ভিসকে আমি কেয়ার করি না, ইন্টারপোলকেও গোনার মধ্যে ধরি না। বড় করে একটা শ্বাস নিল ফাউলার। একের পর এক বড় বড় অনেকগুলো প্রজেক্টে হাত দিতে যাচ্ছি আমরা কাজেই প্রধান শত্রুপক্ষকে কেটে-ছেটে ছোট করে রাখতে চাই, কাজের সময় যাতে ঝামেলা না করে।

ঠিক কি করতে চাইছেন বলবেন আমাকে? কবিরকে উদ্বিগ্ন দেখাচ্ছে।

তার আগে বলুন, আপনি এত ভয় পাচ্ছেন কেন? কঠিন সুরে জিজ্ঞেস করল ফাউলার।

ভয় পাবার কারণ আছে, মি. ফাউলার, ভারী গলায় বলল কবির। মাসুদ রানা একাই একশো। ওর সঙ্গে যে-ই লাগতে গেছে সে-ই ধ্বংস হয়ে গেছে। আপনি বরং আমার পরামর্শ…

কি সেটা।

অন্তত এখুনি মাসুদ রানাকে ঘাটাবেন না, প্লীজ, কবিরের গলায় আবেদনের সুর। চীন আর ব্রিটেনকে ভুল বুঝিয়ে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার আমাদের এই প্ল্যান আসুন বাতিল করি। আমাদের এখন উচিত আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া। এফএমজিএন তার বৈধ কর্মসূচী নিয়ে কাজ করতে থাকুক। পরিস্থিতি ঠাণ্ডা হোক। তারপর নতুন করে শুরু করব আমরা।

রাগে লাল হয়ে উঠছে ফাউলারের চেহারা। অথচ আপনাকে আমি অত্যন্ত সাহসী বলেই জানতাম!

অহমিকায় ঘা লাগল কবিরের, বলল, আমার সাহস কারও চেয়ে কম নয়, মি. ফাউলার। কিন্তু মাসুদ রানা বা বিসিআইকে সাহস দেখাতে যাওয়াটা বোকামি। তাছাড়া, আরও একটা ব্যাপারে আমার আপত্তি আছে।

আরও একটা ব্যাপারে মানে?

প্রোবিং মেশিন উঁকি আমার তৈরি, মি. ফাউলার, বলল কবির। অ্যাকসেস ডিভাইসটাও আফগানিস্তান থেকে আমি কিনে এনেছি। প্রথম থেকেই আমি চেয়েছি জিপিএস-এ কারিগরি ফলিয়ে গভীর সমুদ্রের জাহাজগুলোকে বিপথে এনে ডুবিয়ে দেব, তারপর ওগুলোর মূল্যবান কার্গো উদ্ধার করে আনব। তাতেই প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আয় হবে। কিন্তু আমার টেকনলজি ব্যবহার করে আপনি দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে অশান্তি আর হাঙ্গামা সৃষ্টি করতে চাইছেন। এর পরিণতি খারাপ হতে বাধ্য।

বেতনভুক কর্মচারী প্রকাশ্যে বিদ্রোহী হয়ে উঠতে চাইছে দেখে ফাউলার যতটা না রাগল, তারচেয়ে বেশি হলো বিস্মিত। কিছুক্ষণ চিন্তা করল সে। টেকনো-টেরোরিস্ট খায়রুল কবির দুনিয়ায় মাত্র একজনই আছে, তাকে সে হারাবার ঝুকি নিতে পারে না। কবির তাকে ছেড়ে চলে গেলে অনেক প্রজেক্টই বাতিল করে দিতে হবে। আপস করার জন্যে মানসিক প্রস্তুতি নিল সে অনিচ্ছাসত্ত্বেও। ঠিক আছে, চীন আর ব্রিটেনকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার প্ল্যানটা আমি বাতিল করে দিলাম। আপনাকে নিয়ে জাহাজ ডোবাবার কাজটাই হবে আমার প্রধান পেশা। কিন্তু….

কিন্তু?

মাসুদ রানা আমাকে খেপিয়ে তুলেছে,বলল ফাউলার। আমি প্রতিশোধ নেবই।

কিন্তু…আচ্ছা বলুন, কিভাবে প্রতিশোধ নিতে চান। নটিংহাম থেকে যে ক্রুজ মিসাইলটা উদ্ধার করা হয়েছে তাতে একটা নিউক্লিয়ার ওঅরহেড আছে। আমি ওটা ঢাকায় ফেলতে চাই।

আতঙ্কে বোবা হয়ে গেল কবির, কথাই বলতে পারল না।

আপনার কোন আপত্তি নেই তো? ফাউলারের গলায় বিদ্রুপ।

কিন্তু এ তো স্রেফ পাগলামি, মি. ফাউলার! প্রতিবাদ করল কবির। ঢাকায় প্রায় এক কোটি লোকের বাস। নিউক্লিয়ার বোমা ফাটলে কেউ তারা বাচবে না। এত লোককে মারবেন আপনি, বিনিময়ে কি পাবেন? এ তো কোন ব্যবসায়ীর কথা হলো না!

ব্যবসা জাহান্নামে যাক, হিসাহস করে বলল ফাউলার। প্রতিশোধ, প্রতিশোধ নিতে চাই।

কিন্তু পরিণতি? ভেবে দেখেছেন, তারপর কি হবে?

গলা ছেড়ে হেসে উঠল ফাউলার। তারপর কি হবে মানে? আমার হাতে নিউক্লিয়ার অস্ত্র আছে ভেবে দুনিয়ার সবাই আমাকে ভয় করবে। আর সেটাই তো চাই আমি।

আমি আপনার সঙ্গে একমত নই, কারণ…

কারণটা আমি আন্দাজ করতে পারছি, মি. কবির, বললেন ফাউলার, হঠাৎ গম্ভীর হয়ে উঠেছেন। আপনি বাংলাদেশী ওখানে আপনার অনেক অাত্মীয়-স্বজন আছে। তবে চিন্তার কিছু নেই, তাদেরকে সময় দেয়া হবে। গোপনে খবর পাঠান ঢাকায়, তারা যাতে সরে যেতে পারে। আর যদি দেশপ্রেমের মত সস্তা ভাবাবেগ এখনও আপনাকে ভোগায়, ও-সব বাজে জিনিস থেকে মুক্ত হবার এখনই সময়।

ক্রুর, নিষ্ঠুর হাসি ফুটল তরুণ টেরোরিস্ট কবিরের ঠোঁটে। দেশপ্রেম? হাহ ! ওই রোগ আমার কোনকালেই ছিল না, মি.ফাউলার। সত্যি কথা বলতে কি, আমিও দেখতে চাই মাসুদ রানা আর বিসিআই ধ্বংস হয়ে গেছে। কারণ আমার বাবা কবির চৌধুরী ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তাকে ওরা একদিনের জন্যেও শাস্তি পেতে দেয়নি। মাসুদ রানা মারা গেলে বা বিসিআই হেডকোয়ার্টার ধুলোর সঙ্গে মিশে গেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আমি আসলে ভাবছি পরিণতির কথা…

আপনি আমার নির্দেশ মত কাজ করুন, মি. কবির,ফাউলার বলল। পরিণতি সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে না।

এক সেকেন্ড ইতস্তত করে কাধ ঝাকাল কবির। ঠিক আছে, তবে পরে কিন্তু বলতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। আরেকটা কথা মি. ফাউলার…

বলে ফেলুন।

বাংলাদেশের বিমান ও নৌ-বাহিনীকে যতটা দুর্বল বলে মনে করা হয় আসলে কিন্তু ততটা দুর্বল নয়। গোপন খবর হলো, বাংলাদেশ এয়ার ফোর্সের কাছে মিগ-টোয়েনটি নাইনও আছে, এয়ার-টু-এয়ার মিসাইল সহ। ওগুলো বিশেষ ধরনের মিসাইল, হিট-সীকারস তো বটেই, আবার রিমোট-কট্রোলের সাহায্যে গাইডও করা যায়। ধরুন ওভাঅরহেড নিয়ে ক্রুজ মিসাইল রওনা হলো, কিন্তু ওদের একটা এয়ার-টু-এয়ার মিসাইল মাঝ-আকাশে বাধা দিল ওটাকে।

তো কি হলো? নিউক্লিয়ার ডিভাইসটা হয় ঢাকার আকাশে, নয়তো বঙ্গোপসাগরের ওপরে ফাটবে। ফলাফল তো প্রায় একই হবে।

না, হবে না, বলল কবির। কারণ ওদের গাইডেড মিসাইল। আমাদের মিসাইলে আঘাত হানবে ঠিকই, তবে হয়তো নিউক্লিয়ার ওঅরহেডে নয়, শুধু ক্রুজে। ওঅরহেডটা তখন সাগরে পড়ে ডুবে যাবে, ফাটবে না।

তাচ্ছিল্যের হাসি হেসে ফাউলার বললেন, এ-সব আপনার কষ্ট-কল্পনাবাদ দিন তো!

আপনাকে আমার আরও একটা তথ্য দেয়া দরকার, বলল কবির। ওই বিশেষ ধরনের মিসাইল ওদের নৌ-বাহিনীর কয়েকটা গান-বোটেও রাখা হয়েছে। সে-রকম দুটো গান-বোট বর্তমানে শ্রীলংকায় রয়েছে–শুভেচ্ছা সফরে।

গুরুত্ব না দিয়ে ফাউলার অন্য প্রসঙ্গে চলে গেল।

<

Super User