পথের মাঝখানে গাড়ি নিয়ে এসেছে টিহা উল্টো দিক থেকে যদি কোন গাড়ি আসে এখন, মুখোমুখি সংঘর্ষে চুরমার হয়ে যাবে দুটোই।
সামনে গাড়ি দেখা গেল না। ভীষণ দৈত্য মনে হচ্ছে এখন সামনের মোড়ের পাথুরে পাহাড়ী দেয়ালটাকে!
ড্যাশবোর্ডে পা, আর সীটের পেছনে পিঠের চাপ দিয়ে শরীরটাকে কঠিন করে তুলেছে কিশোর আর রবিন। ধাক্কা প্রতিরোধের জন্যে তৈরি কতখানি ঠেকাতে পারবে, আদৌ পারবে কিনা, জানে না।
শাঁই করে ভানে স্টিয়ারিং কার্ট টিনহা, একই সঙ্গে রিভার্স করে দিল গীয়ার এখনও দেয়ালটা চটে আসছে মানে হচ্ছে।
চোখের পলকে ঘটে গেল অনেকগুলো ঘটনা, একটা স্ফুলিঙ্গ ছুটতে যতখানি সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে; হঠাৎ যেন এক পাশে সরে গেল দেয়াল, পরক্ষণেই পাশের জানালার কয়েক ইঞ্চি তফাতে চলে এল। গো গো চিৎকারে তার প্রতিবাদ জানাচ্ছে ইঞ্জিন। সীট খামচে ধরেছে কিশোর আর রবিন। কাজগুলো করছে অনেকটা অবচেতন, স্বয়ংক্রিয়ভাবে। আসলে তাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাদের মগজ।
স্টিয়ারিং এখনও জানেই চেপে রেখেছে টিনহা! ঘষা খেয়ে তীক্ষ্ণ চিৎকারে কান ঝালাপালা করে দিচ্ছে টায়ার। জোর ঘষা লাগছে জানালার সঙ্গে দেয়ালের! খামচে টেনে জানালার চামড়া ছিড়ে রাখতে চাইছে রুক্ষ পাথরের দেয়াল।
স্টিয়ারিং সোজা করল টিনহা। দেয়ালের সঙ্গে একপাশের পুরো বডির ঘষা লাগছে এখন। চাকা জ্যাম হয়ে গেল। পিছলে আরও দশ গজ মত সামনে বাড়ল গাড়ি, প্রচণ্ড ঝাকুনি দিয়ে থেমে গেল। বন্ধ হয়ে গেল ইঞ্জিন।
পুরো এক মিনিট কেউ কোন কথা বলতে পারল না। স্টিয়ারিঙে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে টিনহা, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে।
ও-কে, মাথা তুলল টিনহা কণ্ঠস্বর খসখসে, কিন্তু সামলে নিয়েছে অসাধারণ স্নায়ুর জোর। চলো, নামি। দেখি, ক্ষতি কতখানি হয়েছে। রবিন, তোমার দিক দিয়ে বেরোতে হবে, এদিকে দরজা আটকে গেছে! – নামল তিনজনে। রবিনের গায়ের কাঁপুনি থামেনি। গাড়ির গায়ে হেলান দিয়ে পঁড়িয়ে থাকল আরও কিছুক্ষণ। মনে পড়ল মুসার কথা।
ঝট করে সোজা হলো রবিন, তাড়াতাড়ি গিয়ে পেছনের টেইলগেট নামিয়ে উকি দিল। চেঁচিয়ে ডাকল, কিশোর, দেখে যাও।
ছুটে এল কিশোর। দুজনে উঠে পড়ল ট্রাকের পেছনে।
হাত-পা ছড়িয়ে উপুড় হয়ে পড়ে আছে মুসা। নিথর। তাড়াতাড়ি তার হাত তুলে নিয়ে নাড়ি দেখল রবিন।
নড়েচড়ে উঠল মুসা। চোখ মেলল। ফিসফিস করে বলল, আল্লাহরে।…বেঁচে আছি না মরে গেছি…
বেঁচেই আছ, এত উত্তেজনার মাঝেও মুসার কথার ধরনে না হেসে পারল না রবিন, স্বস্তির নিঃশ্বাস ফেলল বন্ধুকে নিরাপদ দেখে। পালস ঠিক আছে, কপার ভঙ্গিও আগের মতই।
কে বলল আগের মত? উঠে বসে হাত-পা ভেঙেছে কিনা টিপেটুপে দেখল সা। গলার ভেতরে কোলাব্যাঙ ঢুকেছে বুঝতে পারছ না?…কিন্তু হয়েছিল কি? ঠাটা পড়েছিল? নাকি দৌড়ের বাজি লাগিয়েছিল।
মাথা নাড়ল কিশোর। আমার মনে হয় ব্রেকের সংযোগ কেটে দিয়েছে কেউ।
ইচ্ছে করে উঠে দাঁড়াল মুসা।
চলো, গিয়ে দেখি, বলল রবিন!
কিশোরের অনুমান ঠিক, বোঝা গেল। ওরা ট্রাকের পেছন থেকে নেমে এসে দেখল, বনেট তুলে ভেতরে দেখছে টিনহা। ব্রেক প্যাডালের কানেকশন রডটা কাটা, হ্যাণ্ডৱেকের সংযোগও বিচ্ছিন্ন। করাত দিয়ে নিখুতভাবে কাটা হয়েছে।
উলফের বাড়ির বাইরে যখন ছিল, তখন কেটেছে, কিশোর বলল। অনেকক্ষণ সময় পেয়েছে কাটার।
কে কাটল? ভুরু কোঁচকাল টিনহা। কেন?
কিশোরও জানে না এই প্রশ্নের জবাব। এ-নিয়ে ভাবতে হবে ঠাণ্ডা মাথায়।
পরের দুঘন্টায় অনেক কাজ করতে হলো। একটা টেলিফোন বুদে গিয়ে ওশন ওয়ারম্ভে ফোন করল টিনহা। ক্রেন নিয়ে এল তার দুই মেকসিকান বন্ধু। সাদা পিকআপটাকে টেনে নিয়ে চলল ওরা। তিন গোয়েন্দাকে গাড়িতে করে নিয়ে গিয়ে পৌঁছে দিল ইয়ার্ডে।
সোজা এসে হেডকোয়ার্টারে ঢুকল কিশোর। সুইভেল চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসল। পুরোপুরি চালু করে দিল মগজ।
কে, শব্দ করে ভাবছে কিশোর, যাতে তার ভাবনায় সাহায্য করতে পারে রবিন আর মুসা, কেউ একজন চাইছে না, আমরা ক্যাপটেন শ্যাটানোগার বোটটা খুঁজে বের করি। আজ আমাদের খুন করতে চেয়েছিল সে-ই, কিংবা মারাত্মক আহত, টিনহাকে ঠেকাতে চেয়েছিল। ঠেকাতে চেয়েছিল আমাদের সবাইকেই, যাতে রোভারকে ট্রেনিং দিয়ে বোর্টটা খুঁজতে না পারি। থামল সে, নিচের ঠোঁটে চিমটি কাটল, তারপর বলল, তিনজন এখন আমাদের সন্দেহভাজন, চিনি, এমন তিনজন। এক, এক আঙুল তুলল সে, বিংগো উলফ। কিন্তু বোটটা খুঁজে পেলেই তার লাভ বেশি। সে-ই তো সব করেছে, টিনহাকে ফোন করেছে, তিমিটাকে উদ্ধার করতে সাহায্য করেছে, তার বাড়িতে পুলে জায়গা দিয়েছে, ওটাকে ট্রেনিং দেয়াতে বাধ্য করেছে টিনহাকে। এ সবই প্রমাণ করে, আমাদের সাফল্য চায় সে।
আবার থামল কিশোর। দুই আঙুল তুলল। দুই নম্বর, নীল বনেট।.ওর সম্পর্কে কি জানি আমরা? বলতে গেলে কিছুই না। আমাদের সম্পর্কে অনেক কিছু জানে সে। আমাদের সঙ্গে তার দেখা হওয়ার আগে থেকেই জানে আমাদের নাম, আমরা কে? কি করে জানল?
কেউ জবাব দিল না।
অনেক মিছে কথা বলেছে সে আমাদের সঙ্গে, টিনহার বাবা সেজেছে, আবার বলে চলল কিশোর। তবে কিছু সত্যি কথাও বলেছে। বলেছে, ক্যাপটেন শ্যাটানোগার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল উলফ, সে-সময় ঝড়ে ক্যাপটেনের বোট ডুবেছে মেকসিকোতে যাওয়ার সময়, না না, দড়াও, হাত তুলল সে, ভুল বলেছি। বাজা ক্যালিফোর্নিয়া থেকে ফেরার সময়।
চুপ করে রইল দুই সহকারী।
নিথর হয়ে বসে রইল কিশোর কয়েক মুহুর্ত, তারপর হাত বাড়িয়ে টেনে নিল টেলিফোন। ডায়াল করল।
হ্যালো, স্পীকারে বেজে উঠল টিনহার কণ্ঠ।
আমি কিশোর।
ও, কিশোর। ভাল আছো? উদ্বিগ্ন মনে হচ্ছে।
না, উদ্বিগ্ন নই, জবাব দিল কিশোর। বিস্মিত।
বিস্মিত! কেন?
কয়েকটা কথা জানা দরকার। হয়ত সাহায্য করতে পারবেন।
বলো।
ওশন ওয়ারন্ডে আপনাকে আমাদের একটা কার্ড দিয়েছিলাম মনে আছে? কাউকে দেখিয়েছেন?
না।
কার্ডটা কি করেছেন?
ডেস্কের ওপরই ফেলে রেখেছিলাম।
অন্য কেউ দেখে ফেলতে পারে?
পারে। আরও কয়েকজন ট্রেনার বসে ওঘরে। দরজার তাল্য প্রায় সব সময়েই ভোলা থাকে। তোমরা সেদিন চলে যাওয়ার পর কার্ডটা রেখে তাড়াতাড়ি…
…চলে গিয়েছিলেন রোভারের কাছে, ও ভাল আছে কিনা দেখতে।
তুমি জানলে কি করে? মোড়ের কাছেই ছিলাম আমরা। আপনাকে পিকআপ নিয়ে যেতে দেখেছি।
অ। তোমাদের নাকের ডগা দিয়েই গেছি তাহলে, থামল টিনহা। আর কিছু বলবে?
আপনার বাবার সম্পর্কে। উলফকে শেষ কবে নিয়ে গিয়েছিলেন আপনার বাবা যেবার তাঁর বোট ডুবেছে?
দীর্ঘ নীরবতা। মনে করার চেষ্টা করছে বোধহয় টিনহা। বলতে পারব না। মাঝেমধ্যেই কাজে খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আর স্যান পেড্রোতে যাওয়া সম্ভব হয় না। সান্তা মনিকায় আমার এক বান্ধবীর ঘর শেয়ার করি। প্রতি সোমবারে বাবাকে দেখতে যেতাম স্যান পেড্রোতে। কিন্তু সেবার সান ডিয়েগোতে গিয়েছিলাম, বাড়ি যাইনি। দু-হপ্তা বাবার খোজ নিতে পারিনি, তারপর হাসপাতাল থেকে ফোন এল… কণ্ঠরুদ্ধ হয়ে গেল তার। মর্মান্তিক সেই মুহূর্তটা মনে পড়েছে হয়তো।
সহানুভূতি দেখিয়ে চুপ করে রইল কিশোর, টিনহাকে সামলে নেয়ার সময় দিল। কোন দিকে নিয়ে যা বুঝাতে পারছি। পুরো চোদ্দ-পনেরো দিনই হয়তো বাবা আর উল সাগরে ছিল, এবং সেটা জানার উপায় ছিল না, এই তো?
তাই নয় কি? পাল্টা প্রশ্ন করল কিশোর।
ব্যাপারটা খুব জরুরী?
জরুরী, জানাল কিশোর।
টিনহা লাইন কেটে দেয়ার পরও অনেকক্ষণ গুম হয়ে বসে রইল গোয়েন্দা প্রধান, গভীর ভাবনায় ডুবে রইল। সত্যিই কি বাজায় গিয়েছিল ক্যাপটেন আর উল? ফেরার পথেই ঝড়ে পড়েছিল? জানতে হবে।
কিন্তু কিভাবে? মুখ তুলে তাকাল মুসার দিকে। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করতে হবে। যাবে?
নিশ্চই? উঠে দাঁড়াল মুসা। যাব না মানে।
রবিন?
যাব, বিখ্যাত চিত্রপরিচালককে সাহায্যের অনুরোধ করবে, বুঝতে পারছে রবিন, কিন্তু একটা কথা ভুলে যায়নি। তিনজন সন্দেহভাজনের মধ্যে দুজনের নাম উল্লেখ করেছে কিশোর, আরেকজন কে?
কিশোর, এক সেকেণ্ড, বলল রবিন। আরেকজন কাকে সন্দেহ করছ?
দুই সুড়ঙ্গের পান্না তুলে ফেলেছে কিশোর, রবিনের কথার জবাব দিল না। অদৃশ্য হয়ে গেল সুড়ঙ্গের ভেতরে।
হুঁ, বেশ জটিলই মনে হচ্ছে, সব শুনে বললেন ডেভিস ক্রিস্টোফার। বলো, দেখি কিছু করা যায় কিনা।
পর পর কয়েকটা ফোন করলেন তিনি বিভিন্ন জায়গায়। তারপর বেয়ারাকে ডেকে আইসক্রীম আনতে বললেন। বিশাল টেবিলে তার সামনে পড়ে থাকা খোলা ফাইলটা আবার টেনে নিতে নিতে বললেন, তোমরা খাও, আমি কাজটা সেরে নিই, খুব জরুরী। চিন্তা নেই, খবর এসে যাবে।
ধীরে ধীরে খেলো ছেলেরা। কাজ করেই চলেছেন মিস্টার ক্রিস্টোফার। চুপচাপ বসে থেকে তাদের সময় আর কাটতে চাইছে না। কথাও বলতে পারছে না, চিত্রপরিচালকের কাজের অসুবিধে হবে। অস্বস্তিকর পরিবেশ। কিশোর প্রায় বলেই ফেলেছিল, আমরা এখন যাই, বাড়ি গিয়ে ফোন করে খবর জেনে নেব, ঠিক এই সময় বাজল ফোন।
রিসিভার তুলে নিলেন মিস্টার ক্রিস্টোফার। নীরবে শুনতে লাগলেন ওপাশের কথা শুনছেন, মাঝে মধ্যে হাঁ করছেন।
উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে ছেলেরা, মুসা কাত হয়ে গেছে একপাশে, যেন ওভাবে ঝুঁকে কান খাড়া করলেই রিসিভারের কথা শোনা যাবে।
অবশেষে রিসিভার নামিয়ে ছেলেদের দিকে তাকালেন মিস্টার ক্রিস্টোফার, খবর কিছু পেয়েছি। কিন্তু তোমাদের কেসে এটা কি করে ফিট হবে বুঝতে পারছি না।
কি খবর, স্যার? উত্তেজনায় সামনে ঝুঁকে এল কিশোর, আর ধৈর্য ধরতে পারছে না।
মেকসিকান ইমিগ্রেশন অথরিটির কাছে ফোন করেছিলাম। খোজ নিয়েছে ওরা। ফেব্রুয়ারির দশ তারিখে ক্যাপটেন শ্যাটামোগার বোটে উঠেছিল বিংগো উলফ। লা পাজে, বন্দরে ছিল দুদিন, বারোই ফেব্রুয়ারি রওনা হয়েছে।
মাথা নোয়াল কিশোর, কুটি করল। থ্যাংক ইউ, স্যার, বলল সে। ক্যাপটেন শ্যাটানোগার বোট ডুবেছে সতেরো তারিখে, নিঃসন্দেহ বাজা থেকে ফেরার পথে। স্যান পেড্রোতে ফিরছিল, এই সময় ঝড়ে পড়ে বোট। মূসা আর রবিনের দিকে তাকাল। আমার যা মনে হয়, মেকসিকো উপকূলের কাছেই কোথাও মাল চালান দেয়। তবে, আবার চিত্রপরিচালকের দিকে ফিরল সে, সেবার বোধহয় কোন কারণে মাল নামাতে পারেনি। ওগুলো নিয়েই আবার ফেরত আসছিল। কিংবা মিছে কথা বলেছে উলফ, ক্যালকুলেটরগুলো আদৌ নেই জাহাজে। আপনার কি মনে হয়, স্যার?
বুঝতে পারছি না, হাসলেন মিস্টার ক্রিস্টোফার। প্রথমেই তো বললাম, এবারের কেসটা বেশ জটিল।
আমার কাছেও পরিষ্কার হয়নি এখনও, উঠল কিশোর। তো আমরা আজ যাই, স্যার।
এসে।
দরজার দিকে চলল তিন গোয়েন্দা। পেছন থেকে চেয়ে আছেন চিত্রপরিচালক মুচকি হাসি ফুটল ঠোঁটে। বিড় বিড় করলেন, ছেলে একখান। ওর পেট থেকে কথা আদায় করা ফাইলটা টেনে নিলেন আবার।
<