বাতাসে মিলিয়ে গেছে যেন মুসা।

কোথায় গেল? এদিক ওদিক তাকাচ্ছে পিনটু, চোখে অবিশ্বাস।

মুসাআ! চিৎকার করে ডাকলো রবিন।

মুসা, কোথায় তুমি? ডেকে জিজ্ঞেস করলো কিশোর।

ঢালে যতদূর চোখ যায়, চোখ বোলালো ওরা। মুসার চিহ্নও নেই। সাড়াও দিলো। কান পেতে রয়েছে তিনজনে। তারপরে শোনা গেল আওয়াজটা। কোথা থেকে আসছে বোঝা গেল না।

আমি এখানে! নিচে! আবার শোনা গেল কথা। পাহাড়ের গভীর থেকে যেন ভেসে এলো মুসার চাপা কণ্ঠ।

কোথায় তুমি? জিজ্ঞেস করলো পিনটু। বুঝতে পারছি না।

এই যে এখানে। কয়েকটা বড় বড় পাথর আছে না, যেগুলো পেরিয়ে এসেছি, ওগুলোর গোড়ায়!

আরেকটু পাশে সরলো তিনজনে। চোখে পড়লো গর্তটা। আগের বার যখন এখানে এসেছিলো, তখন ছিলো না।

মাটি খসে যাওয়ায় বেরিয়েছে। রবিন কললো।

গর্তের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কিশোর, মুসা, বেরোতে পারছো না? সাহায্য লাগবে?

বেরোতে চাই না, জবাব এলো। এটা একটা গুহা। ভেতরে অনেক পাথর আছে। ইচ্ছে করলে গর্তের মুখ ভেতর থেকে বন্ধ করে দেয়া যাবে। কাউবয়েরা দেখতে পাবে না। জলদি নেমে এসো।

পরস্পরের দিকে তাকালো তিন কিশোর।

বেশ, আসছি, জবাব দিলো কিশোর।

তাড়াতাড়ি করো, নইলে ওরা চলে আসবে। অসুবিধে নেই, ভালো জায়গা। শুকনো, খোলামেলা।

একে একে ঢুকে পড়লো তিনজনে। টর্চ বের করলো রবিন।

জানতামই না এখানে গুহা আছে! পিনটুর কণ্ঠে বিস্ময়।

টর্চের আলোয় দেখা গেল, বেশি বড় না গুহাটা। গাড়ি রাখার গ্যারেজের সমান। নিচু হাত। মেঝেতে ছড়িয়ে আছে অনেক পাথর। এখনও শুকনো রয়েছে ভেতরটা। তার মানে মুখটা যে খুলেহে বেশিক্ষণ হয়নি। নইলে যে হারে বৃষ্টি হচ্ছে এতোটা শুকনো থাকার কথা নয়।

আলোটা আরও ঘোরাও তো, কিশোর ললো।

দশ বাই পনেরো ফুট হবে গুহাটা। একপাশে পাথর জমে উঁচু হয়ে গিয়ে হাতে ঠেকেছে। গুহামুখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালে কিশোর, বহুদিন বন্ধ হয়ে ছিলো মুখটা। হয়তো ভূমিকম্পে পাথর গড়িয়ে পড়ে…

যেভাবেই হয়েছে, হয়েছে, বাধা দিয়ে বললো মুসা, সেকথা পরেও ভাবা যাবে। এখন মুখটা বন্ধ করে দেয়া দরকার। নইলে কাউবয় ব্যাটারা এসে দেখে ফেলবে।

পাথরের অভাব নেই। চারজনে মিলে গড়িয়ে গড়িয়ে পাথর নিয়ে গিয়ে রাখতে লাগলো মুখের কাছে। দ্রুত বন্ধ করে দিলো গুহামুখ দিয়ে আসা বিকেলের ধূসর আলো। মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিও আর ভেতরে আসতে পারছে না। দেয়ালে আরাম করে হেলান দিয়ে বসলো ওরা, হাসি ফুটেছে মুখে।

কয়েক ঘণ্টা থাকতে হবে আমাদের। অনুমান করলো কিশোর, আমাদের খুঁজে পাবেনা লোকগুলো। চলে যাবে। তার পর বেরোবো।

কারা ওরা? রবিনের প্রশ্ন।

ডয়েলের লোক, আর কে হবে? বললো পিনটু। নইলে ভাইয়ার হ্যাটই বা চুরি করবে কেন, আর ক্যাম্পফায়ারের পাশেই বা ফেলে রাখবে কেন?

গাড়ির চাবি খুঁজছে ওরা, কিশোর কললো। ভাবছি, গাড়িটা কোথায়? ওদেরকে তো একবারও গাড়িতে দেখা যায়নি।

গাড়ি যেখানেই থাকুক, মুসা বললো, চাবিটা ওদের ভীষণ দরকার। হয়তো ওদেরকে ফাসিয়ে দিতে ওই চাবিই যথেষ্ট, সেজন্যেই ওরকম হন্যে হয়ে খুঁজছে।

হতে পারে…

কি-ক্কি-ক্কিশোর…!

রবিনের তোতলামিতে থেমে গেল কিশোর। তাকালো টর্চের আলোর দিকে। গুহার পেছন দিকে ধরে রেখেছে রবিন।

ওই… ওই পাথরটার…

চোখ! ঢোক গিললো পিনটু। দাঁতও আছে!

খাইছে! কেঁপে উঠলো মুসার কণ্ঠ। খুলি!

স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কিশোর। ধীরে ধীরে উজ্জ্বল হলো মুখ। উঠে এগিয়ে গেল সেদিকে।

খুলিই। ওখান থেকে বললো সে। এই এসে, মাটি খুঁড়তে হবে।

হাড়গোড় আছে। অস্বস্তিতে ভরা মুসার কণ্ঠ। ভূমিকম্পে মাটি চাপা পড়ে মরেছিলো হয়তো!

এই, কাপড় আছে, রবিন বললো।

একটা বোতাম! তুলে নিলো পিনটু। তামার তৈরি বোতামটায় ময়লা জমে কালো হয়ে গেছে। ঘষে পরিষ্কার করলো সে। আরি, আমেরিকান আর্মির!

ভূমিকম্পে মরেনি, বুঝলে, খুলিটা দেখতে দেখতে বললো কিশোর। খুন করা হয়েছে একে। এই দেখো, গুলির ফুটো।

উত্তেজিত গলায় বলতে লাগলো গোয়েন্দাপ্রধান, মনে হচ্ছে ঈগলের বাসাটা খুঁজে পেলাম! এখানেই লুকানোর মতলব করেছিলেন ডন পিউটো, তলোয়ারটাও হয়তো এখানেই লুকিয়েছেন। কনডর ক্যাসলের ঠিক নিচে এই গুহা, সূত্রের সঙ্গে মিলে যায়। তাঁর ছেলে স্যানটিনো নিশ্চয় জানতে এই গুহার কথা।

কিশোর, পিনটু কললো, এই লোকটা কি সার্জেন্ট ডগলাসের দলের কেউ?

বোধহয়। আমার বিশ্বাস, আরও কঙ্কাল আছে এখানে।

কয়েকটা পাথর দেখিয়ে মুসা বললো, আলগা। ধসে পড়েছে। ওপাশে কিছু আছে নাকি?

মাথা ঝাঁকালো কিশোর। থাকতে পারে।

দ্রুত পাথরগুলো প্রাতে লাগলো ছেলেরা। কিন্তু যতোই সরায়, কমে না আর। একটা রালে তিনটে এসে পড়ে। তবে ধৈর্য হারালো না ওরা। সরিয়ে চললো এক এক করে। ফাঁক বাড়তে লাগলো আস্তে আস্তে।

বেরিয়ে পড়লো একটা সরু সুড়ঙ্গ। আলো হাতে আগে আগে হামাগুড়ি দিয়ে ঢুকলো রবিন। সোজা এগিয়েছে সুড়ঙ্গটা। কয়েক মিনিট পরে আরেকটা গুহা আবিষ্কার করলো সে, প্রথমটার চেয়ে তিন গুণ বড়।

রবিনের পেছনে ঢুকলো পিনই। উঠে দাঁড়িয়ে বললো, অনেক বড়!

প্রথমটার চেয়ে এটা উঁচুও বেশি, প্রায় দ্বিগুণ।

একেবারে ক্যাসলের নিচে, রকিন বললো।

লুকানোর চমৎকার জায়গা, বললো মুসা। সহজেই ভেতর থেকে পাথর দিয়ে মুখ বন্ধ করে দেয়া যায়। জানা না থাকলে বাইরে থেকে কেউ কিছু বুঝতেই পারবে না।

যতোদিন খুশি থাকা যাবে এখানে, মন্তব্য করলো পিনটু, যদি বাইরে থেকে নিয়মিত খবর দিয়ে যাওয়া হয়।

তবে, কিশোর বললো, আমার মনে হয় না সময়মতো মুখটা বন্ধ করতে পেরেছিলেন ডন। হাত তুলে বয়ে দেখালো সে।

আসেটা সামান্য সরালো রবিন, ভালোমতো দেখার জন্যে। আরেকটা কাল পড়ে আছে। কালচে হয়ে আসা তামার বোম পড়ে রয়েছে কয়েকটা, আর পাশেই পড়ে আছে একটা পুরানো মরচে ধরা রাইফেল।

পাথরের আড়ালে কভার নিয়েছিলো বোঝা যাচ্ছে, মুসা কললো। আরেকজন সৈন্য।

ওই, আরও একজন, কিশোর দেখালো।

উপুড় হয়ে ওহার প্রায় মাঝখানে পড়ে রয়েছে তৃতীয় কঙ্কালটা। এটার পাশেও তামার বোতাম আছে। আর আছে চামড়ার বুট, বেল্ট আর হোলস্টার। নষ্ট হয়ে এসেছে। কঙ্কালের এক হাতের আঙুলের কাছে পড়ে রয়েছে একটা মেকসিকান ওয়রস্টাইল রিভলভার।

নিশ্চয় সার্জেন্ট ডগলাস। ধীরে ধীরে মাথা নাড়লো কিশোর, পালানোর পর ওদেরকে যে আর পাওয়া যায়নি, এটাই কারণ।

কিন্তু, চারপাশে চোখ বোলাচ্ছে পিনটু, ডন কোথায়?

গুহার চারপাশে টর্চের আলো বোলালো রবিন। লুকানোর কোনো জায়গা চোখে পড়লো না, শুধু খাড়া, শূন্য দেয়াল।

এই তিনজনকে গুলি করে মেরেছে কেউ, মুসা বললো। কে মারলো? ডন পিউটো?

বোধহয়, নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার কিশোর। কিন্তু তাই যদি করবেন, তাহলে তো সহজেই ওদেরকে কবর দিয়ে এখানে থাকতে পারতেন। কেন থাকলেন না?

হয়তো তিনি মারেননি, মুসা বললো। মারাটা কঠিনও ছিলো অবশ্য। তিনজন ট্রেইনড সৈন্যের বিরুদ্ধে একা…।

ডনই মেরেছেন! বলে উঠলো রবিন। ওই দেখো!

কোণের দিকে অন্ধকার মতো একটা জায়গায় আলো ফেলেছে রবিন। ছোট একটা গর্ত রয়েছে ওখানে দেয়ালের গোড়ায়। ভালো করে না তাকালে চোখে পড়ে না ওটা। লুকিয়ে থাকার চমৎকার জায়গা। ওখানেই দেখা গেল চতুর্থ কঙ্কালটা। এগিয়ে গেল ছেলেরা। কঙ্কালের পোশাক সৈন্যদের চেয়ে আলাদা। পাশে পড়ে আছে একটা মেকসিকান হ্যাট, ইনডিয়ান ডিজাইন। আর আছে দুটো মরচে পড়া রাইফেল।

হ্যাটটা তুলে নিলো পিনটু। স্থানীয় ইনডিয়ানদের তৈরি। একে বলে কনচো। এজন্যেই…বুঝলে, এজন্যেই ডন পিউটোকে কোনোদিন কেউ দেখেনি… ধরে এলো তার গলা।

মাথা ঝাঁকালো কিশোর। পালিয়ে এসে কনডর ক্যাসলের এই গুহায় লুকানোর মতলব করেছিলেন ডন। পিছু নিয়েছিলো ডগলাস আর তার দুই করপোরাল। এখানে এসে ঢুকেছিলো। ওদেরকে গুলি করে মেরেছেন ডন। তবে তিনিও রেহাই পাননি ওদের গুলি থেকে। তার পর ভূমিকম্প হয়েছিলো, বন্ধ হয়ে গিয়েছিলো গুহামুখ, ওদেরকে আর কেউ খুঁজে পায়নি। একেবারে গায়েব হয়ে গিয়েছিলো চার চারজন মানুষ।

কিন্তু কিশোর, রবিন প্রশ্ন তুললো, তার বন্ধুরা এখানে খুঁজতে এলো না কেন? ওরা নিশ্চয় জানতো ঈগল তার বাসা খুঁজে পেয়েছে।

এই প্রশ্নের জবাব আমরা কোনোদিনই জানতে পারবো না। হয়তো তাঁর বন্ধুরা জানতোই না যে তিনি এসেছেন, জানানোর সময়ই হয়তো পাননি। কিংবা ওরা আসার আগেই ভূমিকম্পে বন্ধ হয়ে গিয়েছিলো গুহামুখ। স্যানটিনো যুদ্ধ শেষে বাড়ি ফিরে হয়তো এমন কাউকে পায়নি, যে তাকে জানাতে পারে ডগলাসের রিপোর্ট ঠিক নয়। তলোয়ারটা সাগরে পড়ে গেছে একথা নিশ্চয় বিশ্বাস করেনি সে, ভেবেছিলো, চুরি হয়ে গেছে।

কিশোওর! চেঁচিয়ে উঠলো মুসা। করটেজ সোর্ডটার কথা ভুলেই গিয়েছিলাম আমরা! এখানেই হয়তো আছে!

গুহাটায় তন্ন তন্ন করে খুঁজলো ওর।

কিন্তু পাওয়া গেল না তলোয়ার।

<

Super User