কিশোর বলল, আমাদেরকে অনুসরণ করা হচ্ছে।

বাস ডিপো থেকে মুকখানেক দূরে রয়েছে ওরা। ট্রাফিক লাইটের কারণে বাধ্য না হলে থামত না, পেছনেও তাকাত না কিশোর, দেখতও না।

কই? রবিন বলল। আমি তো কিছু দেখছি না।

একটা গাড়ির পেছনে বসে পড়েছে। সাইকেল নিয়ে আসছিল। অদ্ভুত পোশাক আর হ্যাট পরেছে। পাশের গলিতে ঢুকে পড়বে।

আলো জ্বলতেই আবার সাইকেল চালাল ওরা। ডানে মোড় নিয়ে ঢুকে পড়ল একটা গলিতে। বড় বড় কয়েকটা ডাস্টবিন দেখে তার আড়ালে লুকিয়ে পড়তে ইশারা করল কিশোর।

সাইকেল চালিয়ে আসছে অদ্ভুত পোশাক পরা লোকটা। মুখ দেখা যাচ্ছে না। খাট শরীর, কুঁকে রয়েছে হ্যাণ্ডেলের ওপর, কুঁজো মানুষের মত ঠেলে বেরিয়ে আছে পিঠ। ঢোল, কালো কোট গায়ে, মাথায় বিচিত্র কানাওয়ালা হ্যাট।

ফিসফিসিয়ে মুসা বলল, একেবারে দেখি শার্লক হোমস সেজেছে।

ভাড়! বলল রবিন। আরি! উঠে দাঁড়াল কিশোর। নরি কারমল। তুমি এখানে কি করছ?

এতই চমকে গেল নরি, হাত কেঁপে সাইকেলের হ্যান্ডেল ঘুরে গিয়ে লাগল দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ওপর, কোটের সঙ্গে সাইকেল জট পাকিয়ে হুড়ুম করে পড়ল মাটিতে। হঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়াল আবার, লাথি দিয়ে ঠিক করল কোটের স্কুল। বলল, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। যা খুশি বল, কিছু মনে করব না।

হেসে ফেলল মুসা। এই পোশাক পরে?

গোয়েন্দারা তো এরকমই পরে? চেঁচিয়ে উঠল নরি।

আমাদের খুঁজে পেলে কি করে? কিশোর জিজ্ঞেস করল।

পিছু নিয়েছিলাম, গর্বের হাসি ফুটল নরির মুখে। খুব সকালে উঠে গিয়ে বসে ছিলাম স্যালভিজ ইয়ার্ডের কাছে। ইহ, এজটারদের যা খেপতে দেখলাম না। তোমরা এখানে কেন? সূত্রও পেয়েছ?

সে দেখতেই পাবে, কিশোর বলল। এই, রবিন আর মুসাকে বলল, চলো, যাই। সাইকেলে চেপে আবার গলির মুখের দিকে রওনা হল সে।

এই, যাচ্ছি কোথায়? পেছন থেকে চেঁচিয়ে বলল নরি। জোরে জোরে পেডাল ঘুরিয়ে কিশোরের পাশে চলে এল।

তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি।

না না, আমি যেতে চাই না…

ঘ্যাঁচ করে একটা গাড়ি এসে থামল পথের পাশে। দরজা খুলে প্রায় লাফিয়ে বেরিয়ে এল রস উড। এই যে, পাওয়া গেছে, এখানে। তোমার মা খুব রাগ করেছে। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে হাসল সে। না পেয়ে এলসা ঠিকই আন্দাজ করে ফেলেছে, কোথায় গেছে। কিশোর, তোমার চাচীকে কোথায় যাচ্ছি বলে এসে ভাল করেছ। নইলে খুঁজে পেতাম না।

আমি বাড়ি যাব না! চিৎকার করে বলল নরি। আমি থাকব! কাজ করব ওদের সঙ্গে।

নরি, ঝোনোর চেষ্টা করল কিশোর। এজটাররা জেনে গেছে আমরা তোমাদের কাজ করছি। রাইমিং স্ল্যাঙের কথাও জেনেছে। কি করে জানল? তুমি বলেছ। গোয়েন্দাদের পয়লা পাঠ, কক্ষনও অযথা কথা বলা উচিত নয়। মস্ত ভুল করেছ তুমি।

মাপ চাই, কিশোর, সত্যি অন্যায় হয়ে গেছে। আমার মায়ের নামে খারাপ কথা বলছিল, তাই খুব রেগে গিয়েছিলাম। আর ভুল করব না। কসম!

সরি, নরি, কিশোর বলল। তুমি থেকে কোন উপকার করতে পারবে না, অসুবিধেই করবে। মিস্টার উডের সঙ্গে চলে যাও।

কালো মেঘ জমল নরির মুখে, দেখে মনে হচ্ছে যে-কোন মুহূর্তে বর্ষণ শুরু হতে পারে। সাইকেলটা ঠেলে নিয়ে গেল গাড়ির কাছে। ওটা তুলতে তুলতে উকিল জিজ্ঞেস করল, তোমাদের কিছু অগ্রগতি হয়েছে?

নিশ্চয় হয়েছে, মুসা জবাব দিল। দ্বিতীয় ধাঁধাটার সমাধানও খুব তাড়াতাড়ি করে ফেলব।

গুড। কোর্টে উইলটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি আমি। এখন যত তাড়াতাড়ি পাথরগুলো বের করতে পার, ভাল। তোমাদের কপাল ভাল, বেশির ভাগ লোকই গুপ্তধন খোঁজা বাদ দিয়েছে। যোগাযোগ রাখবে।

রাখব, রবিন বলল।

গাড়ি নিয়ে চলে গেল উকিল। যতক্ষণ তিন গোয়েন্দাকে দেখা গেল, পেছনে। ফিরে ছলছল চোখে তাকিয়ে রইল নরি।

বাস ডিপোতে পৌঁছে ছেলেটার দেখা পেল ওরা, যে শুঁটকির খবর দিয়েছিল।  ওর নাম ডিক ব্রাউন। ডিপোর পাশের একটা বাড়ির দরজায় তিন গোয়েন্দার সঙ্গে দেখা করল সে, যাতে শুঁটকি ওদের দেখে না ফেলে।

ডিক বলল, সারা সকাল বাসে করে ঘুরেছে টেরি, ডিপো ম্যানেজার বলেছে আমাকে। দুটো রুট ঘুরে এসেছে ইতিমধ্যেই, তৃতীয় আরেকটায় যাবার জন্যে বাসে চড়েছে।

যেন তার কথার প্রমাণ দিতেই ডিপো থেকে বেরিয়ে এল একটা বাস, ছেলেদের সামনে দিয়ে চলে গেল। দেয়ালের আড়ালে লুকিয়ে গেল ওরা। সামনের একটা সিটে বসেছে টেরি, চেহারা থমথমে। খুব চিন্তিত মনে হল, মুসা বলল।

যা খুঁজছে পাচ্ছে না বোধহয়, বলল ডিক। যে দুটো বাসে করে ঘুরে এসেছে, দুটোরই ড্রাইভারের সঙ্গে কথা বলেছি আমি। দুজনকেই নাকি জিজ্ঞেস করেছে সে, ফ্রেণ্ড-এর সঙ্গে ছন্দের মিল আছে, এরকম কিছু আছে কিনা পথে। ড্রাইভাররা কিছু বলতে পারেনি। হাসল ছেলেটা। যাওয়ার মময় হল আমার। তোমাদের দৌলতে অনেক মজা পেলাম। ধন্যবাদ।

তোমাকেও অনেক ধন্যবাদ, ডিক, কিশোর বলল। যদি পুরস্কার পাই, তোমাকেও ভাগ দেব।

ডিক চলে গেছে। উজ্জ্বল রোদে রাস্তায় দাঁড়িয়ে ভাবছে মুসা, কিসের সঙ্গে ছন্দ মেলে ফ্রেণ্ড-এর?

কিশোর, রবিন বলল, পিস্তল এমন কি নির্দেশ করেছে, যে-জন্যে বাস ডিপোতে আসতে হয়েছে শুঁটকিকে?

হতে পারে কাউন্টি পার্ক বাস স্টপেজের দিকে নির্দেশ করেছিল পিস্তল, কিশোর বলল। মূর্তির কাছেই ওটা। ধাঁধায় রাইড শব্দটাও রয়েছে। শুঁটকি হয়ত মনে করেছে বাসে চড়তে বলা হয়েছে।

কিন্তু তাহলে এখানে কেন এল? পার্কের স্টপেজ থেকে কেন চড়ল না?

আর এত ঘোরাঘুরি করছে কেন? ওদের আলোচনায় যোগ দিল মুসা।

হুম, ঠিকই বলেছ, কিশোর বলল। চলো তো, রুটের নকশাগুলো দেখি। প্রশ্নের জবাব মিলতেও পারে।

ডিপোর ভেতরে ঢুকে, নকশা দেখায় মন দিল ওরা।

এই দেখ, বলল কিশোর। তিনটে রুট দিয়ে বাস যায় পার্কের মেইন স্টপেজে।

তারমানে কোন রুটের কথা বলেছে কারমল, রবিন বলল, শুঁটকি জানে না।

আমরাও জানি না, নিরাশ ভঙ্গিতে হাত নাড়ল মুসা।

ভুরু কোঁচকাল কিশোর। বিশেষ কোন রুটের কথা বলেছে, যেটা ধাঁধা সমাধানে সাহায্য করবে। দেখি তো আরেকবার ধাঁধাগুলো, পকেট থেকে নকলটা বের করল সে। পড়ল, অ্যাবাভ দ্য অ্যাপলস অ্যাণ্ড পেয়ারস অল অ্যালোন; দ্য লেডি ফ্রম আ ব্রিস্টল রাইডস ফ্রম ফ্রেণ্ড।

কোন রুটের নাম্বার ফ্রেণ্ডের সঙ্গে ছন্দ মেলায় না তো? মুসা বলল।

শব্দটার উচ্চারণ ফ্রেন হলে টেন-এর সঙ্গে মিলত। কিন্তু ডি-টা বাদ দিই কি করে? কিশোর, বইতে কি রাইড ফ্রম আ ফ্রেণ্ড-এর কোন মানেই লেখা নেই?

না, আমি অন্তত পাইনি। যতদূর মনে হচ্ছে বাসের কথাই বলেছে কামল। সেই বাসে চড়ে হয়ত কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যেত। হয়ত এটা স্ল্যাং নয়, যা বলেছে তা-ই বুঝিয়েছে। কার সঙ্গে দেখা করতে যেত, সেটা জানতে পারলে…

থেমে গেল কিশোর। চোখ মিটমিট করল কয়েকবার। জেনি এজটার এসে দাঁড়িয়েছে কাছে। চোখের তারায় ভয় ফুটেছে। ঠিকই বলেছ তুমি, ইয়াং ম্যান। মনে হয় বুঝতে পারছি কোন বন্ধুর কথা বলেছে।

মুসা বলল, কিশোর, ওর কথা বিশ্বাস কোরো না। ভাওতা দিয়ে…

না না, ভাঁওতা দিচ্ছি না, তাড়াতাড়ি বলল জেনি। তোমাদেরও দোষ নেই। সন্দেহ করার মত কাজই করেছি আমরা। আমাকে বাধ্য করেছিল মাইক। ভয়ানক লোক। সাঙঘাতিক ভয় করি ওকে। তবে এবার ওকে থামানোর সময় হয়েছে, ওর ভালর জন্যেই।

থামাবেন? কিশোর বলল।

কাউকে দিয়ে বাঁধার সমাধান করিয়ে, যাতে সত্যিকারের স্বত্তাধিকারীরা রহগুলো পায়। জানো, স্যালভিজ ইয়ার্ডে আবার গিয়েছিলাম আমি, তোমাদের কাছে, তোমার চাচীর কাছে মাপ চাইতে! আর আমি সাহায্য করছি না মাইককে, যতই ভয় দেখাক।

খাইছে, মুসা বলল, আপনাকে মারধোর করেছে নাকি?

ওর পক্ষে সব সম্ভব, কেঁপে উঠল জেনি। সেজন্যেই তোমাদের সাহায্য করতে এসেছি, ওকে ঠেকানোর জন্যে। আমাকে সাহায্য করবে? কারমলের বন্ধুর আসল ঠিকানা আমি জানি না, তবে মেরে তার কাছে নিয়ে যেতে পারব।

ভ্রূকুটি করল কিশোর। লোকটি কে, মিস এজটার?।

বলছি…তুমি কিশোর, তাই না? আর তুমি রবিন, তুমি মুসা।

মাথা ঝাঁকাল তিনজনেই। সন্দেহ যাচ্ছে না।

হাসল জেনি। গুড। আমার মামা প্রায়ই গিয়ে দাবা খেলত মিস্টার মারফি নামে একটা লোকের সঙ্গে।

তার কাছে বাসে করে যেতেন কারমল? মুসা জানতে চাইল।

হ্যাঁ। তবে বলতে পারব না কোন রুটের কোন বাসে করে যেত। থাকে কোথায়? রবিন জিজ্ঞেস করল।

বললাম না, ঠিকানা জানি না। তবে মামার বাড়ির পাশে পার্কের ধারে একটা বাড়ি আছে মারফির।

মাথা ঝাঁকাল কিশোর। তিনটে বাস রুটই গেছে ওই এলাকার ভেতর দিয়ে। বলল, মিস্টার মারফির কথাই হয়ত বলেছেন কারমল। চেষ্টা করে দেখা যেতে পারে। তা যাব কিভাবে?

জেনি বলল, অনেক দূর, সাইকেলে করে যেতে অসুবিধে হবে। আমাকে যদি বিশ্বাস কর, আমার গাড়িতে করে নিয়ে যেতে পারি।

বেশ… দ্বিধা যাচ্ছে না কিশোরের।

বাড়িটা কোথায় বলে দিতে পারি তোমাদের, দ্বিধা দেখে বলল জেনি। তোমাদের সঙ্গে বাসে যেতেও আমার আপত্তি নেই। হাসল সে।

পরস্পরের দিকে তাকাল ছেলেরা। গাড়িতে গেলে অবশ্যই সময় বাঁচবে,মুসা বলল।

সিদ্ধান্ত নিয়ে ফেলল কিশোর। সময়ের দাম আছে। ঠিক আছে, মিস এজটার, গাড়িতেই যাব।

গুড, জেনি বলল, ডিপোর পার্কিং লটে গাড়ি রেখেছি। তোমাদের সাইকেল ওখানেই রেখে নাও।

গাড়িতে আর কেউ নেই, ওঠার আগে এ-ব্যাপারে নিশ্চিত হয়ে নিল ছেলেরা। সতর্ক থাকল। বোটানিক্যাল গার্ডেন ছাড়িয়ে এল গাড়ি, পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো ছোট ছো। কটেজের দিকে এগোল। কিছুক্ষণ পর সরু একটা রাস্তা দেখিয়ে জেনি বলল, ওপথেই যেতে হবে।

বসন্তের চমৎকার রোদ। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আনমনা হয়ে পড়ল কিশোর আর মুসা, সতর্কতা চলে গেল। আরাম করে হেলান দিয়ে বসল ওরা।

পুরানো একটা কটেজের সামনে গাড়ি থামাল জেনি। বলল, এটাই।

বেরিয়ে এল ছেলেরা। মুগ্ধ হয়ে দেখছে। সুন্দর জায়গা। পাখির গানে মুখরিত।

সন্দেহ কিছুটা থেকেই গেল রবিনের, সাবধানে ডাকল, মিস্টার মারফি? মিস্টার মারফি আছেন? মিস্টার কারমলের কথা আলোচনা করতে এসেছিলাম,

যদি…

কাঁপা কাঁপা বৃদ্ধ-কণ্ঠ ভেসে এল কটেজের ভেতর থেকে, কে? কারমলের কথা বলছ? দাবা খেলতে আসত, কক্ষনও পারত না আমার সঙ্গে। সব সময় হারত। এস, ভেতরে এস।

আর দ্বিধা রইল না। ভেতরে ঢুকতে ঢুকতে কিশোর বলল, স্যার, কারমল এখানে বাসে করে আসতেন, তাই না? কখনও কি বাস আর আ বল অভ টোয়াইন সম্পর্কে কিছু বলেছেন?

ওপাশের দেয়াল ঘেঁষে কুককেসের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, ছেলেদের দিকে পেছন করে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন।

হাল্লো, গর্দভের দল!

এ-কি! কোথায় বৃদ্ধ মিস্টার মারফি! বুড়োর ছদ্মবেশ পরে রয়েছে মাইক এজটার, হাতে সেই ওয়াকিং স্টিক, মুখে কুৎসিত হাসি। ওদের পেছনে সশব্দে দরজাটা বন্ধ করে দিল জেনি এজটার।

<

Super User