ডাক বেইলি পাগল হয়ে উঠেছে। প্রায় পুরোপুরি পাগল। হোল্ড আপের তিন দিন আগে থেকে আজ পর্যন্ত সে এখানেই আবদ্ধ আছে। অথচ সঙ্গ ছাড়া সে টিকতে পারে না। কথা বলতে না পারলে ওর পেট ফেঁপে ওঠে।
ট্রেসার মফিট অবশ্য ওখানেই আছে, কিন্তু ওকে ভাল সঙ্গী কেউ বলবে না। বেশির ভাগ সময় সে ঘুমিয়েই কাটায়। নিজের শেয়ারের কাজটুকু করতে হচ্ছে বলে গজর-গজর করে, আর বাকি সময় একা বসে পেশেন্স খেলে। ডাক কথা বলতে পছন্দ করে বলেই লোকজন ওকে ওই নাম দিয়েছে। আরেকটা কারণ হচ্ছে ওর নাকটা লম্বা আর ঠোঁটগুলো হাঁসের মত।
আজ সকালে ওর মেজাজ খুব খারাপ। ট্রেসার কোনমতে চারটে খেয়েই আবার শুয়ে পড়েছে। এখন দিব্যি নাক ডাকছে ওর। লারামি আসছে না কেন? লারামি চমৎকারর সঙ্গী।ওর সাথে কথা বলে মজা পাওয়া যায়–সে ভাল ফাইটারও বটে। ফাইটার সম্পর্কে ডাক বেইলির কিছু নিজস্ব মতামত আছে, এবং ওর মতে লারামিই হচ্ছে দলের সবার থেকে টাফ। পিস্তলে ওর দারুণ হাত, রাইফেলও সে ভাল চালায়। একদিন লারামি বস্-এর বিরুদ্ধে দাঁড়াবে; ডাক এই ব্যাপারে নিশ্চিত। কিভাবে জেমস হার্ট খুন হয়েছে শুনে লারামি মনে খুব কষ্ট পেয়েছে।
এটা মোটেও শোভন হয়নি, বেলকে একা পেয়ে মন্তব্য করেছিল সে। হার্ট ভালমানুষ ছিল এবং ভাল একটা ফাইট দিতে চেষ্টা করেছিল। ওভাবে একটা আহত লোককে হত্যা করা কোনমতেই ঠিক হয়নি।
বস্ তোমাকে ওকথা বলতে শুনলে বিপদ আছে, সাবধান করেছিল ডাক। তুমি তো জানো সে কেমন?
তা জানি, একমত হয়েছিল লারামি। ওর চোখের ভাব কঠিন।
মনে মনে ডাক বেইলি স্বীকার করতে বাধ্য হয়েছিল লারামির কথাই ঠিক। বস্-এর হৃদয় বলতে কিছু নেই। ঠাণ্ডা মাথায় নিষ্ঠুর ভাবে মানুষ খুন করতে তার মোটেও বাধে না। লারামি এখন এখানে থাকলে ভাল হত। সোনা যে এখন আর এখানে নেই এটা ওকে জানাতে চাইছে সে। হয়তো ওগুলো পাচার করার কোন উপায় বের করেছে বস্। যাহোক রাতের বেলা ওগুলো বাসা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিরক্ত হয়ে ট্রেসারের দিকে তাকাল সে। টাক-মাথা গানম্যান হাত পা ছড়িয়ে বাঙ্কে শুয়ে নিশ্চিন্তে নাক ডাকছে। সকালে দু’জনের মধ্যে চিৎকার করে এক দফা ঝগড়া হয়ে গেছে। ট্রেসার ওকে পছন্দ করে না, এবং ট্রেসার অলস। গত চার দিনে সে একবারও বিছানা ঠিক করেনি। ঘর পরিষ্কার করাতেও সে সাহায্য করেনি। ওকে দিয়ে কখনোই বিশেষ কাজ করানো যায় না।
বাইরে বেরিয়ে গুদামের দিকে যাওয়ার সময়ে একটা ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল ডাক। বস্ বা লারামিকে দেখতে পাবে মনে করে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল সে। ওদের কেউ নয়। সাদা গেল্ডিঙের ওপর বসে আছে একজন অপরিচিত লোক। ঘোড়া থামিয়ে লোকটা হাসল।
নামটা ঠিকই মেলে। তুমি ডাক বেইলি?
হ্যাঁ। ডাকের হঠাৎ মনে পড়ল ওর গান-বেল্টটা বাঙ্ক-হাউসে চেয়ারের পিছনে ঝুলছে। তুমি কে?
আমার নাম রেড রিভার রেগান। ঘোড়ার পিঠ থেকে নেমে আড়মোড়া ভাঙল রেড। সে বলেছিল, সুন্দর গুছানো একটা জায়গা এটা, এবং কথাটা সত্যি। এটা খুঁজে বের করতে আমার বেশ সময় লেগেছে।
ডাক বেইলি দুশ্চিন্তায় পড়ল। নতুন মানুষ আসার ব্যাপারে কোন কথাই হয়নি, অথচ লোকটা তার নাম জানে। এখানে আসার পথটাও চেনে দেখা যাচ্ছে। কোমরে পিস্তল ঝোলাবার কায়দা দেখে বোঝা যাচ্ছে সে ওগুলোর ব্যবহার জানে। তুমি এটা কিভাবে খুঁজে পেলে? প্রশ্ন করল সে।
বস্ আমাকে বলেছে। আবার চারপাশ দেখে নিয়ে আস্তাবলের কাছে কতগুলো গাছের ছায়ায় নিয়ে ঘোড়াটাকে বাধল। সে বলেছিল এখানে আরও একজন আছে। ট্রেসার কি যেন নাম।
ট্রেসার মফিট। ও ঘুমাচ্ছে। সবসময়েই ও কেবল ঘুমায়। ওর স্বরে প্রচণ্ড বিরক্তি প্রকাশ পেল।
রনি লোকটাকে ঠিকই যাচাই করতে পেরেছে। একটা হাসি চাপল সে। তুমি কি ঘোড়াগুলোকে খাওয়াতে যাচ্ছিলে?
হ্যাঁ। ওটা ট্রেসারের কাজ। কিন্তু ওর মত অলস লোক আমি সারা জীবনে আর দুটো দেখিনি।
ফর্ক আছে? আমি সাহায্য করছি। খড় কোথায় আছে দেখিয়ে দাও।
ডাকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। রনির আগেআগে আস্তাবলে ঢুকল সে। পিছন দিকে বড় একটা খড়ের গাদা রয়েছে। অল্পক্ষণের মধ্যেই সব ক’টা ঘোড়াকে খড় আর কিছুটা করে কর্ন দেয়ার কাজ শেষ হলো।
ডাকের সন্দেহ পুরোপুরি যায়নি। কিন্তু রেডের জড়তাহীন সহজ সরল ব্যবহারে সে ধাঁধায় পড়েছে। বস্ না পাঠালে জায়গাটা রেড কিছুতেই খুঁজে বের করতে পারত না। এটাকে নিজের বাড়ি বলেও মনে করতে পারত না। কথা বলার লোক, আর কাজেও সাহায্য পেয়ে সে খুশি। তাই বেশি প্রশ্নের মধ্যে গেল না। বস্ পাঠায়নি এমন কোন লোক আজ পর্যন্ত এখানে আসেনি। তাছাড়া বস্ না বললে লোকটার ওদের নাম জানার কথা নয়। আজ সকালে উঁচু স্বরে ঝগড়া করার সময়ে যে নামগুলো রনি শুনতে পেয়েছে, এটা সে আঁচ করতে পারল না।
খেয়েছ? হঠাৎ প্রশ্ন করল ডাক। রান্না করা কিছু বাড়তি খাবার রয়েছে, যদি চাও খেতে পারো। কফিও আছে।
নিশ্চয়! রনি একটা লম্বা শ্বাস নিল। বুঝতে পারছে ঘরের ভিতর ঢুকলে হঠাৎ বস্লাকটা যেই হোক-এসে হাজির হলে সে পালাবার সুযোগ পাবে না। অন্য কেউ এসে পড়লেও বিপদ হতে পারে। সে হয়তো ডাক বেইলির চেয়ে চতুর হবে। যা জানার তা তাকে ঝটপট জেনে নিতে হবে। এখানে সে যতক্ষণ থাকবে, প্রতি মিনিটে ওর বিপদের সম্ভাবনা বাড়বে।
জায়গাটা সত্যিই দারুণ, তাই না? ডাক হাসিমুখে ওর দিকে চেয়ে বলল। বস্ গোপন আস্তানা একটা খুঁজে বের করেছে বটে! ভেবে অবাক হতে হয় এটার কথা সে জানল কিভাবে। তবে তার ভাবসাব দেখে মনে হয় এই জায়গার কথা সে বহু আগে থেকেই জানত! অনেক আগে থেকে।
হয়তো আমরাই এটা প্রথম ব্যবহার করছি না। যাহোক, একটা পাসিকে এখানে ঢোকার মুখের বারো ফুট দূর দিয়ে গিয়েও এটা মিস করতে দেখেছি।
এখানে খাবারের ভাল সাপ্লাই রাখা হয়, সাথে বাড়তি ঘোড়া, আর প্রচুর গুলি। একটা আর্মি দল এলেও এটা দখল করতে পারবে না।
দেখে মনে হয় না পারবে। কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল রনি। তবে এখানে অনেকদিন থাকাটা বিরক্তিকর হয়ে উঠতে পারে। সরল ভাবেই মন্তব্য করল সে-যেন সকালে ওকে গজর-গজর করতে শোনেনি। সঙ্গী হিসেবে ওকে আদর্শ বলে মনে হয় না। ঘুমন্ত আউটলর দিকে সে ইঙ্গিত করল। আমি ফ্রেণ্ডলি লোক। কথা বলতে আর শুনতে পছন্দ করি।
ওর কথায় গলে গেল ডাক। নতুন লোকটা সত্যি আলাপী। ওর মত আরও কিছু লোককে দলে নেয়া উচিত। লারামি ওদের মধ্যে সবথেকে ভাল। কিন্তু লোকটা সবসময় এদিক-ওদিক ঘুরে বেড়ায়–আস্তানায় খুব কমই থাকে। কেবল ডাককেই সর্বক্ষণ হাইড-আউটে আটকা পড়ে থাকতে হয়। ওর বেশি কথা বলাই যে এর কারণ, এটা সে আজও বোঝেনি। বস্ ওকে অনেক আগেই বিদায় করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু লারামি ওকে পছন্দ করে। তাছাড়া লোকটা ঘোড়ার ভাল যত্ন নিতে পারে। পিস্তলবাজ না হলেও ওর সাহসের অভাব নেই।
তুমি কোথাকার লোক, রেগান? প্রশ্ন করে জবাবের অপেক্ষা না রেখেই সে আবার বলল, আমি মনট্যানা থেকে এসেছি। কিন্তু অনেকদিন দেশে ফেরা হয়নি। ওয়াইওমিঙের আউলহুটে (Owlhoot-আউটলদের একটা নিরাপদ আস্তানা) ছিলাম কিছুদিন। তারপর নেব্রাসকার ওগালালায় গরু চুরি শুরু করি। একটা শহর বটে! কখনও গেছ ওখানে?
ওয়ালালায় তার গত যাত্রায় কি ঘটেছিল মনে পড়তেই সে হাসল।ওর সাথে ডাগ মারফি আর ডেড শট ওয়াইলসও ছিল। স্নান করতে নেমে ওরা সাতার কাটছিল। এই সময়ে তিনজন আউটল ওদের নাগাল পায়। বিনা অস্ত্রে অল্পের জন্যে ওরা বেঁচে যায়। এক সময়ে অ্যাবিলিন আর ডজ সিটি যা ছিল, ওই সময়ে ওগালালাও ছিল ওই রকম।
হ্যাঁ, গেছি। টেক্সাস থেকে গরুর একটা দলকে তাড়িয়ে নিয়ে গেছিলাম।
ওটা আমি দু’বার করেছি। একবার কোমাঞ্চির একটা দলের সাথে যুদ্ধও করতে হয়েছে। বিশ্বাস করো, ওই ট্রেইলটায় অনেক ঝামেলা। আমার বাবা ছিল টেনেসির লোক। কিন্তু আমি যখন ছোট, তখন সে মিসৌরিতে যায়। বন্ড নবের পাশেই আমরা সেট করি–ওদের নাম
তুমি শুনেছ?
রনির মাথা আঁকিয়ে সায় দেয়ায় সে আবার বলে চলল, ওখান থেকে বেরিয়ে পড়লাম। পশ্চিমে মোষ শিকারে গেলাম। লারামির সাথে আমার পরিচয় হয় টাসকোসায়। একই সাথে আমরা পশ্চিমে গেলাম। এখানে-সেখানে কিছু গরু আর ঘোড়া তুলে নিলাম। কিন্তু জেমস ব্রাদার্সের চিন্তা মাথায় ঘুরঘুর করছে-তুমি তো জানো, ট্রেন ডাকাতি-এইসব। ওতে পয়সা ভালই রোজগার হয়।
ওটা চেষ্টা করে দেখিনি, রনি সত্যি কথাই বলল। এখানেও তো ভাল রোজগার হওয়ার কথা। ভাগে কেমন পড়ে?
ডাকের চেহারা কিছুটা উত্তেজিত হলো। ভাগ? কোন ভাগই হয়নি। সব সোনা বস্ নিজেই নিয়ে গেছে! সবই সোনার বার, সহজে পাচার করা অসম্ভব। তবে মনে হয় এগুলো ঝাড়ার একটা উপায় সে বের করেছে।
ইতস্তত করছে রনি। সে বুঝতে পারছে না আর কত প্রশ্ন ডাক বিনা সন্দেহে সহ্য করবে। শেষে সাবধানে এগোনোর সিদ্ধান্তই নিল। হয়তো এমন একটা ব্যবস্থা হতে পারে-যে জানে এটা চুরি করা সোনা, সেও তিরিশ বা চল্লিশ পারসেন্ট কমে পেলে কিনতে রাজি হতে পারে।
জানি। বসও একই কথা বলেছিল। কিন্তু মনে হচ্ছে সে নতুন একটা লাইন খুঁজে পেয়েছে। মনে হয় শীঘ্রি আমরা কিছু টাকা পাব।
একটা স্টেজ কাজের ঘটনা ইদানীং শুনলাম। দু’জন লোক মারা পড়েছে।
হ্যাঁ। টোপ গিলল না ডাক। সরে গিয়ে অন্য কথায় এল। ওর সন্দেহ না জাগিয়ে ওই কথায় ফিরে যাওয়ার আর সুযোগ রইল না। রনি চুপ করে বসে ওর কথা শুনছে, মাঝেমাঝে দু’একটা মন্তব্যও করছে।
একজন ভাল শ্রোতা পেয়ে উৎসাহের সাথে সে কথা বলে চলল।
ট্রেইল ড্রাইভ, গরু চুরি, কঠিন মার্শাল আর শেরিফ–নানান বিষয়ে সে অবিরাম কথা বলে চলেছে। গুপ্ত আস্তানা, অজানা ট্রেইল, যদিও এর বেশির ভাগই সে চেনে, তবু কিছু আছে, যার সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু ডাকের ধারণা সে সবই চেনে–আপন মনে কথা বলে চলল সে। রনি অপেক্ষা করছে, কোনমতে সেভেন পাইনসের স্টেজ হোন্ড আপের দিকে ওর কথার মোড় ঘোরাতে চাইছে।
লারামির প্রতি ডাকের এমন প্রচন্ড টান, এটা বারবার ঘুরে ফিরে ওর কথায় ফুটে উঠছে। তাই ওই ব্যাপারেই কথা বলতে উৎসাহিত করল ওকে। লারামি কি শেষ কাজটায় সাহায্য করেছিল?
নিশ্চয়। আমাদের সবথেকে ভাল লোক ওই একটাই আছে। কিন্তু ও ওই খুনের কথা জেনে খুব দুঃখ পেয়েছে।
সায়মন? কিন্তু যা শুনেছি, ওকে ওর সুযোগ দেয়া হয়েছিল।
না, সায়মন না। হার্ট।
কিন্তু সায়মনকে ডেকে হত্যা করায় বুকের পাটা দরকার। এই কথায় রনির দিকে অবাক দৃষ্টিতে চাইল ডাক। পুরো বুঝতে পারছে না সে। সায়মন এখানে কি করছিল? প্রশ্ন করল রনি।
জানি না, কিন্তু ওকে দেখেই কেন যেন খেপে উঠল বস। ডাবল ক্রসের ব্যাপারে কি যেন বলল, তারপর ওকে ডেকে একপাশে নিয়ে গেল। গুলি করে মারার উদ্দেশ্যে!
সায়মনের মত মানুষকে এভাবে ডেকে নিয়ে হত্যা করা, এটা একটু বেখাপ্পা না? লোকটা নাম করা গানম্যান ছিল। কিন্তু মনে হয় ওকেও সুযোগ দেয়া হয়েছিল।
তা ঠিক, মনে হয় এর পিছনে বসের বিশেষ কোন উদ্দেশ্য ছিল। কিন্তু সে এতই ভাল যে ওর চিন্তার কোন কারণ ছিল না।
খুব ফাস্ট
আমার বিশ্বাস, হার্ডিনের থেকেও ফাস্ট। ক্লে অ্যালিসন, ব্যাট মাস্টারসন, ওরা কেউ ওর সামনে দাঁড়াতেই পারবে না। এবং খেপলে, ওর মত নিষ্ঠুর আর কেউ হতে পারে না। হাই তুলল ডাক। লারামির এতক্ষণে এসে পৌঁছবার কথা, বলল সে, ও এসে পৌঁছলেই বাচি। আমার সিগারেটের তামাক প্রায় শেষ হয়ে এসেছে।
ডাক বেইলি আরেকটা সিগারেট তৈরি করার ফাঁকে ট্রেসার নড়েচড়ে জেগে ওঠার জোগাড় করল। ওর সম্পর্কে যা শুনেছে, তাতে মনে হয় না ওই নোক ওকে ডাকের মত সহজে মেনে নেবে। এই এলাকায় ঢুকে সে যা জেনেছে, তাতে মনে হয় ট্রেসারও ওই হোল্ড আপে জড়িত ছিল।
সে যা শুনেছে তাতে বসের সঠিক পরিচয় না পেলেও কিছু লোকের পরিচয় সে পেয়েছে। কিন্তু ওই বসকে ওর চাই-যে ঠাণ্ডা মাথায় হার্টকে ওভাবে হত্যা করেছে। রনির এখানকার কাজ শেষ হয়েছে; এখন যত জলদি বেরোনো যায় ততই ভাল। কিন্তু হঠাৎ ঘোড়ার পিঠে চড়ে এখান থেকে চলে গেলে, ডাকের কাছে সেটা অদ্ভুত ঠেকবে। পিস্তলের ব্যবহার না করে এখান থেকে বেরোতে পারলেই সবথেকে ভাল হয়। অবশ্য পরিচয় ফাস না করে যদি এখানে থাকা সম্ভব হত, তাহলে বস–যেই হোক তার দেখা পাওয়া সম্ভব হত। হার্টের হত্যাকারীকে সে চায়।
আমার ঘোড়াটাকে একটু পানি খাওয়ানো দরকার, বলে উঠে বেরিয়ে এল সে। পিছনে চেয়ার ঠেলে সরাবার আওয়াজে বুঝল ডাক চেয়ার ছেড়ে উঠে ওকে লক্ষ করে দেখছে। নির্বিকার ভাবে সে খোলা জায়গা দিয়ে এগিয়ে ঘোড়াটার পাশে হাজির হলো। ওকে দেখে ঘোড়াটা খুশির একটা হ্রেসা ধ্বনি করল। সে যদি পিস্তল ব্যবহার না করে এখান থেকে বেরোতে পারে, সেটাই সবচেয়ে ভাল হবে। ঘোড়াটাকে পানি খাওয়াবার জন্যে নিয়ে গেল সে। লক্ষ করল, পিছন থেকে ডাক ওর ওপর নজর রেখেছে। ঘোড়াটা নাক ডুবিয়ে পরিষ্কার ঠাণ্ডা পানি খেলো। রনি পাশেই একটা কাঠের গুঁড়ির ওপর বসল। কেবিনের দরজা থেকে ওকে দেখা যাচ্ছে না। হ্যাটটা খুলে পোস্টের ওপর এমন ভাবে বসাল, যে আপাত দৃষ্টিতে মনে হবে সেই ওখানে বসে আছে। হামাগুড়ি দিয়ে করাল পার হয়ে সোজা হয়ে দাড়াল। তারপর হালকা পায়ে কেবিনের পিছনে এসে দাঁড়াল।
ওর ধারণা ডাক এখন ট্রেসারকে জাগাবে। ওর ধারণা যে ঠিক তা একটু পরেই বোঝা গেল। একটা বিরক্ত স্বর খেকিয়ে উঠল। কি হয়েছে? আমাকে খামোকা কেন ওঠালে?
আমাদের এখানে একজন নতুন মানুষ কাজে এসেছে।
ট্রেসার যে চমকে বিছানায় উঠে বসেছে সেটা ওর খাটটা ককিয়ে উঠতে শুনেই বোঝা গেল। কি বললে?
একটা নতুন মানুষ। ঘণ্টা দেড়েক আগে এখানে এসেছে। ওর নাম রেড রিভার রেগান। চেনো?
মনে হয় না। কোথায় সে?
ঘোড়াকে পানি খাওয়াচ্ছে। লম্বায় আমার সমানই হবে, কিন্তু আমার চেয়ে একটু ভারি। বলল, বস্ ওকে পাঠিয়েছে। সোজা ঢুকে এসেছে–মনে হলো কোথায় আছে সে জানে। আমার নাম সে ঠিকই বলল, তোমারটাও।
নতুন মানুষ নেয়ার কোন কথাই হয়নি। আমাদের যথেষ্ট লোক আছে।
ওটা বসুকে বোলো। ক্ষুব্ধ হয়ে জবাব দিল ডাক। লোকটা সত্যিই ভাল। মনে হয় টেক্সাসের লোক।
বসের আরও লোক কিসের দরকার? এমনিতেই ভাগে টাকা কম পড়বে। লারামি, হেনরি, তুমি, আমি আর বস্-যথেষ্ট। এই লোকের এখানে নাক গলানো আমার পছন্দ হচ্ছে না। ওকে কঠিন লোক বলেই মনে হয়।
আমার গান-বেল্টটা কই? ওকে আমি দেখতে চাই। দ্রুত ছুটে ফিরে হ্যাটটা মাথায় পরে ঘোড়াটাকে আবার গাছের নিচে নিয়ে গেল রনি।
ট্রেসার দরজায় এসে দাঁড়িয়েছে–ওর বিশাল দেহ দরজাটা প্রায় ভরে ফেলেছে। ওর পরনে ময়লা শার্ট আর তালি দেয়া জিন্স্। ওর বুট গোড়ালির দিকে অনেকটা ক্ষয়ে নিচু হয়ে এসেছে। ওর পিস্তলটা একটু নিচুতে ঊরুর সাথে ফিতে দিয়ে বাঁধা। দাড়ি কামায়নি, চুল উষ্কখুষ্ক, শক্ত লোকটার চোখে বিদ্বেষ। ধীর পায়ে সূর্যের আলোয় বেরিয়ে এসে সে চিৎকার করে বলল, অ্যাই, শোনো।
রনি ওকে উপেক্ষা করল। আরও কয়েক পা এগিয়ে এল সে। অ্যাই! আমি যখন কথা বলি, জবাব আশা করি!
টপারের লাগামটা ছেড়ে ধীরে ঘুরে দাঁড়াল ড্যাশার। ওর নীল চোখ দুটো কঠিন হয়ে উঠেছে। কারও থেকে এমন ব্যবহার সে সহ্য করতে রাজি নয়। ট্রেসার যদি ঝামেলা চায় তবে সে উচিত জবাবই পাবে। আমার সাথে ভাল ভাবে কথা বললে আমি জবাব দিই। নইলে আমার ইচ্ছা হলে জবাব দেব।
খেপল ট্রেসার। কঠিন লোক, হ্যাঁহ? তোমাকে কে এখানে পাঠিয়েছে?
বস পাঠিয়েছে।
কে পাঠিয়েছে? কোন বস? বিপদের আশঙ্কায় রনির পেশীগুলো শক্ত হলো। আমি নাম বলব। মানা আছে।
আঘাতটা ঠিক জায়গাতেই পড়েছে বোঝা গেল, কারণ ইতস্তত করছে ট্রেসার। তারপর বলল, ওর চেহারার বর্ণনা দাও।
কোন বর্ণনা আমি দেব না! সরাসরি জবাব দিল রনি। আমি জানি
তুমি কে। ডাক কে তাও আমি জানি না, তবে আমাকে যে পরিচয় দেয়া হয়েছে তার সাথে ওর সবই মেলে। ওকে সহজেই চেনা যায়।
এই লোকটাকে যদি বস্ পাঠিয়ে থাকে, তবে ঝামেলা করতে চায়
ট্রেসার। ইতস্তত করছে সে। কিন্তু লোকটা যদি পাই হয়? ফিনলে হার্ট শহরে এসেছে, এটা সে জানে। ফিনলের কথা শুনে সে সিদ্ধান্ত নিয়েছিল শুর মুখোমুখি হতে চায় না। এই লোকটাই ফিনলে হতে পারে।
তোমার ভাবনার কিছু নেই! শক্ত স্বরে জবাব দিল ট্রেসার। আমি এখানকারই মানুষ! তুমিও কি তাই?
ঘোড়ার কাছে ফিরে গেল রনি। জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে ট্রেসার।
মুহূর্তের জন্যে গুলি করতে ইচ্ছে হচ্ছিল ওর–কিন্তু মনটা যেন কেমন দুর্বল হয়ে এল–মনে হলো এই লোকের বিরুদ্ধে পিস্তলের খেলায় নামলে তাকে মরতে হবে। কিন্তু ভয় ওর ধাতে সয় না। ভয় কাটিয়ে উত্তেজিত হয়ে উঠল সে। কঠিন লোক বলে ওর অহঙ্কার আছে। কেবল বসের কাছেই সে একটু নিচু হয়ে থাকে। এমনকি লারামিও ওকে ঘাটাতে চায় না। এড়িয়ে যায়। জানে নোকটা সহজেই খেপে ওঠে।
অযথা হত্যা লারামির নীতি-বিরুদ্ধ।
ঘোড়ার কাছে পৌঁছে ইতস্তত করছে রনি। বোকা নয় সে। জানে সময় দ্রুত শেষ হয়ে আসছে। দলের লোকজন ফিরবে। ওদের কেউ হয়তো ওকে সেভেন পাইনসের শহরে দেখে থাকতে পারে। তাছাড়া ওরা সবাই আসবে সরাসরি বস্-এর কাছ থেকে। সুতরাং ওরা জানবে নতুন কাউকে নিয়োগ করা হয়নি।
ট্রেসার সন্দিগ্ধ ভাবে ওকে লক্ষ করছে। মনে মনে নিজেকে দুষছে রনি। এই লোকটা জেগে ওঠার আগেই তার সরে পড়া উচিত ছিল। ধীরে ঘোড়া নিয়ে আস্তাবলের দিকে সরতে শুরু করল। একটা সংঘর্ষ ছাড়া এখান থেকে বেরোনো যাবে না বুঝে মনে একটা জ্বালা বোধ করছে রনি। সাধারণত সহজে রাগে না সে। কিন্তু এখন ওর ভিতরটাও খেপে উঠছে।
দরজা আটকে দাঁড়িয়ে আছে ট্রেসার। রনিকে সরাসরি কেবিনের দিকে আসতে দেখে দরজা ছেড়ে সরে দাঁড়াল সে। ভিতরে ঢুকে রনি
কফি পটটা পরিষ্কার করে আগুনে চাপাল।
কফি আমি সব সময়েই পছন্দ করি, অনিশ্চিতভাবে মন্তব্য করল ডাক।
ট্রেসার কিছুই বলল না, দরজা ছেড়ে ভিতরে ঢুকে একটা চেয়ারে বসল সে। চেয়ারটা ঘুরিয়ে রনির মুখোমুখি করে নিল।
টপারের কথা ভাবছে রনি। পিঠে চড়লে ওই ঢাল বেয়ে উঠতে রক্তরাঙা ট্রেইল
পারবে না ও। কিন্তু অন্য কোন পথে গেলে প্রহরীর গুলি খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ট্রেইল ধরে এগোনোও বুদ্ধিমানের কাজ হবে না। ওদিক থেকে কেউ এসে পড়তে পারে। তখন গোলাগুলি ছাড়া কোন উপায় থাকবে না। হয় মারতে হবে, নইলে মরতে হবে।
তোমরা কেউ পোকার খেলো?
হ্যাঁ, খেলি। ড্র পোকার আমার খুব পছন্দ। ট্রেসারও খেলে।
তবে-ট্রেসার খোঁচা দেয়ার সুযোগটা ছাড়ল না–আমি কার সাথে খেলব, এতে আমার বাছ-বিচার আছে!
রনি নীরবে, ধীরে ঘুরে দাঁড়াল। কফি পটটা হাতে তুলে নিয়েছিল সে, ওটা এখন নামিয়ে রাখল। মনে হচ্ছে তুমি গায়ে-পড়ে ঝামেলা করতে চাই, বন্ধু? আমি কিন্তু ঝামেলা চাচ্ছি না। বস্ যখন আমাকে এই আউটফিটের কথা বলেছিল তখন ভাল লোকজনের কথাই বলেছিল। তোমার মত বিষাক্ত মানুষের কথা সে বলেনি। আমি যদি থাকি, তাহলে তোমাকে আমার নিশ্চয় মেরে ফেলতে হবে!
ট্রেসারের ঠোঁট চিকন হলো। আমাকে মারবে? তাচ্ছিল্যের সাথে বলল সে। তুমি নিশ্চয় নিজেকে একজন বড় গানম্যান মনে করো।
বোঝার একটাই উপায় আছে, বলল রনি। তুমি যে কোন সময়ে চেষ্টা করে দেখতে পারো। ঠাণ্ডা নীল চোখের লোকটা ট্রেসারকে পাল্টা হুমকি দিল। মরতে চাইলে কেউ তোমাকে ঠেকাবে না।
ট্রেসারের আঙুলগুলো ওর পিস্তলের বাটের ওপর ছটফট করছে। চোখ দুটো সচেতন। তবু রেড রিভার রেগানের নীল চোখের দিকে চেয়ে ওর ভিতরটা কেমন যেন কুঁকড়ে এল। একটা মাছি উড়ে গিয়ে ওর নাকের ওপর বসল। একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল ওর শিরদাঁড়া বেয়ে।
আমি কে তুমি জানো?
তাতে কিছু আসে যায় না। মরা মানুষের পরিচয়ে আমার কোন আগ্রহ নেই।
কী, এত বড় কথা?
মুহূর্তে ঘটে গেল ঘটনা। খাপ থেকে পিস্তল বের করার আগেই দুটো গুলি বিধল ট্রেসারের বুকে। প্রায় একই জায়গায়, বুকের বাম দিকে–এক ইঞ্চি ব্যবধানে।
চিত হয়ে পড়ল সে, মৃত।
একবার বেইলির দিকে চাইল সে। লোকটা দ্রুত এগিয়ে সঙ্গীকে পরীক্ষা করে দেখল। সন্দেহ নেই সে মৃত। অথচ এদিককার সবথেকে নামজাদা গানম্যান ছিল সে। নবাগত লোকটা ওকে এভাবে সুযোগ দিয়ে…ভাবতে পারছে না ডাক। চোখের সামনে এভাবে ট্রেসার…অবশ্য ট্রেসারেরই দোষ, সেই আগে পিস্তল বের করার জন্যে হাত বাড়িয়েছিল। সবটাই সে নিজে দেখেছে। অস্বীকার করার কোন উপায় নেই। ও পিস্তলের বাঁটে হাত দেয়ার আগে পিস্তল তোলেনি রেগান। তাই সে কিছুই বলল না। বলার উপায়ও নেই-কারণ সবটাই সে দেখেছে। লড়াই ট্রেসারই প্রথম শুরু করেছে। এটা ওরই দোষ।
রেড রিভার রেগান নীল চোখে ওদিকে চাইল। ওকে সুযোগ আমি দিয়েছিলাম। নিজের মৃত্যু সে নিজেই ডেকে এনেছে।
মাথা ঝাঁকাল ডাক। ও-ও সবসময়েই ছিল ঝগড়াটে। সবটাই আমি দেখেছি। তোমাকে কেউ দোষ দিতে পারবে না।
এবার যাবার একটা ভাল সুযোগ দেখে তা ছাড়ল না রনি। মনে হয়, বলল সে, এখন আমার বসের সাথে দেখা করে ওকে সব কথা জানানো দরকার। এটা সে পছন্দ করবে না।
মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল ডাক। হ্যাঁ। তোমার ওর সাথে দেখা করা দরকার। তবে সে খুব বিরক্ত হবে বলে মনে হয় না। তুমি আছ, ওর চেয়ে অনেক ভাল পিস্তলবাজ তুমি। অনেক ফাস্ট।
পিস্তলে দুটো গুলি ভরে নিল রনি, তারপর দরজা দিয়ে বেরিয়ে এল। ঘোড়ায় চড়ে যেদিক দিয়ে এসেছে সেদিকেই রওনা হলো রনি।
ডাক বেরিয়ে ওকে উল্টো পথে যেতে দেখে খুব অবাক হলো। কিন্তু রনি সোজা পথে বেরোতে চায় না, কারও সাথে দেখা হয়ে যেতে পারে–তাহলে ঝামেলা হবে। ঝামেলা নিজে ডেকে আনতে চায় না সে। ওটা যদি সেধে ওর কাছে আসে, সে তার ব্যবস্থা নিতে পারবে।
ঘোড়ার পিঠ থেকে নেমে ওকে হটিয়ে নিয়ে রিজ পার হলো সে। কারণ ওকে পিঠে নিয়ে ওই ঢালু রিজ পার হতে পারত না টুপার। ওপারে পৌঁছে ঘোড়ায় চেপে রওনা হলো রনি।
সেভেন পাইনস আজকে জম-জমাট। কারণ আজ সবাই বেতন পেয়েছে। রনিকে নিয়ে ক্লান্ত গেল্ডিঙটা সেভেন পাইনসে ঢুকল।
আস্তাবলে পৌঁছে ঘোড়াটাকে রাখল সে। আস্তাবলরক্ষীই ওটার যত্ন নেবে। সেলুনগুলো ভর্তি। সবাই আনন্দ করছে–পে ডে। পিয়ানো বাজছে। সেইসাথে বাইরে কিছু মাতালও ওই সুরে বেসুরো গলায় গান গাইছে। পিয়ানো আর চিৎকারের আওয়াজ শহরটাকে যেন মাতিয়ে রেখেছে। মাঝে মাঝে পিস্তলের আওয়াজও শোনা যাচ্ছে–কিন্তু সেটা কাউকে মারার জন্যে নয়–স্ফূর্তিতে। অ্যাডাম বারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাণ্ডা সতর্ক চোখে সে সব খেয়াল করে দেখছে।
ওরা হৈচৈ করে বটে। কিন্তু ক্যাশ টাকা দিয়ে মদ কিনে খায়।
একটা চতুর কল্পনা এটা। একটা ভুয়ো ক্লেইমে কিছু সোনা ছড়িয়ে রেখো, এতে অন্য সোনাগুলো পাচার করা সহজ হবে। ওগুলো নিজের মাইন থেকে এসেছে বলে দাবি করা যাবে।
সোনা সোনাই। খনি থেকে একবার বেরিয়ে এলে, কোন খনি থেকে এল, এটা বোঝার কারও উপায় নেই।
একটা লোক দরজায় এসে দাঁড়িয়েছে। শান্ত ঠাণ্ডা চোখ। ওর পরনে মাইনারের পোশাক। কিন্তু দুটো গান ঝুলছে ওর দুপাশে। ভুরু কুঁচকাল অ্যাডাম। লোকটা নতুন তারপর সে চিনতে পারল।
লোকটা ফিনলে হার্ট।
জেমস অনেক কথাই বলেছে ওর ভাই ফিনলের সম্পর্কে। পিস্তলে জেমস-এর হাত ভাল ছিল, একথা সবাই জানে। কিন্তু সে সবসময়েই বড়াই করত যে তার ভাইয়ের হাত আরও ভাল। এই ছিপছিপে লোকটার দিকে এক নজর দেখলেই বোঝা যায় এই লোকের একটা লক্ষ্য আছে। সেটা থেকে ওকে কেউ নড়াতে পারবে না।
বারের মাথায় নিজের আসন পেরিয়ে ঘুরে এগিয়ে এল অ্যাডাম। সেভেন পাইনস-এ ওয়েলকাম! স্বাগত জানাল অ্যাডাম। স্ট্রেঞ্জার, তাই না?
না। স্বরটা নিচু আর ঠাণ্ডা।
সরি, সহজ স্বরে বলল অ্যাডাম। তোমাকে আঘাত দিতে চাইনি আমি। তোমাকে কোনভাবে সাহায্য করতে পারলে আমি খুশি হর।
চারপাশে একবার চেয়ে দেখল লোকটা। তারপর অ্যাডামের চোখে চোখ রাখল। রনি ড্যাশারকে কোথায় পাওয়া যাবে? প্রশ্ন করল ফিনলে।
জয় হয়েছে–একটা পুলক অনুভব করল অ্যাডাম। ড্যাশার? ভুরু উঁচাল সে। মানে যে লোকটা ডাকাতির পরে দেখা দিয়েছিল? ও তো রকিঙ কে-তে গানম্যানের কাজ নিয়েছে।
আজ রাতে সে কি শহরে এসেছে?
হয়তো। আমার সাথে ওর দেখা হয়নি। সাবধানে কথা বলছে। অ্যাডাম। আমার নাম অ্যাডাম। আমি এই সেলুনের মালিক।
লোকটার মুখের ভাবে কোন পরিবর্তন দেখা গেল না। আমার নাম হার্ট, তরুণ লোকটা বলল। আমার একটা ভাই এখানে থাকত।
জেমস। ওকে আমি ভালভাবেই চিনতাম। চমৎকার মানুষ!
দীর্ঘ এক মিনিট অ্যাডামের দিকে চেয়ে থাকল হার্ট। তোমার সম্পর্কে সে ওই কথা বলেনি।
অ্যাডাম ওর কথায় খুব ক্ষুব্ধ হলো। ফিনলের ব্যবহারে সে অত্যন্ত বিরক্ত বোধ করছে। হাজার হলেও সে এই শহরের মেয়র। এই লোকটা তাকে এভাবে অগ্রাহ্য করছে, এটা ওর সইছে না। জেমসের কাউকে তোয়াক্কা না করে চলাফেরা করা। এটাও ওর খুব অপছন্দ ছিল। ওর ভাইও ওর চেয়ে কিছু কম যায় না বরং একটু বেশিই। দুজন একই রকম।
খুব খারাপ কথা! ফেটে পড়ল অ্যাডাম। আমাকে অপছন্দ করার ওর কোন কারণ দেখি না। আর ও কে, যে আমার মত মানুষকে বিচার করবে? অ্যাডাম মানুষকে মানুষ বলে গণ্য করে না। সে নিজেই সবার বড়। মেয়র।
ওহ, ওসব কথা ভুলে যাও। বিষয়টা যে কেমন বিচ্ছিরি আকার নিয়েছে, এটার সে প্রতিবাদ করল না। ওর একটাই প্রশ্ন-ড্যাশার কই?
জানি না। হয়তো শহরেই আছে। আসলে কি যে ঘটেছে সেটা কেউ জানে না। ড্যাশার আসার পরে আমরা কোন গুলির শব্দ শুনিনি।
তাহলে বলতে চাও, ড্যাশারই মেরেছে ওকে?
না, তা বলছি না, তবে ঘটনা যেন একটু কেমন। বলা যায় না, হয়তো রনিও জেমসকে মেরে থাকতে পারে।
ঠিক আছে, ওর সাথে কথা বলতে চাই আমি। অ্যাডাম বুঝতে পারছে এটাই জেমসের ভাই ফিনলে হার্ট। ও যে পিস্তলবাজিতে দক্ষ এটা সবাই জানে। ওদের মধ্যে একটা গান-ফাইট হোক এটাই সে চাইছে। আমি ওকে চাই। ও কি শহরে আছে?
হয়তো, জানি না আমি। জবাব দিল সে। আসলেই সে জানে না, ও শহরে আছে কিনা।
আমার ওর সাথে দেখা করা দরকার।
তোমাকে আর অপেক্ষা করতে হবে না। অ্যাডামের স্বরটা সন্তুষ্টিতে একটু কঠিন শোনাল। আর, সায়মন, কোন গান-ফাইটারের হাতে মারা পড়েছে। ও নিজেও ভাল গানম্যান ছিল। কিন্তু যে ওকে
মেরেছে সে আরও ভাল। ওকে যথাযথ সুযোগ খুনী দিয়েছিল।
তাই? গ্লাসটা বারের ওপর রাখল হার্ট। আমি ভাবছি, শান্তস্বরে সে বলল, রনি ড্যাশারের সাথে আমার কিছু কথা হওয়া দরকার।
তোমাকে আর অপেক্ষা করতে হবে না। অ্যাডামের গলার স্বর একটা বিকৃত আনন্দে ফ্যাসফ্যাসে শোনাল। ওই যে, দরজায় ওকে দেখা যাচ্ছে!
ফিনলে হার্ট ঘুরে ট্রেইলের সবথেকে নামকরা পিস্তলবাজের মুখোমুখি হলো। লোকটা ওয়াইল্ড বিল হিককের মতই নামকরা ফাইটার। বারে বসা লোকজনের মাথার উপর দিয়ে ওর দিকে তাকাল হার্ট। সতর্ক নীল চোখ, কঠিন চোয়াল, সুদর্শন লোকটা কালো চওড়া হ্যাটের তলা দিয়ে ওর দিকেই চেয়ে আছে। ঊরুর সাথে বাঁধা দুটো সাদা হাতলের পিস্তল ওর দু’পাশে ঝুলছে। লোকটা ওই সময়ের একজন ভয়ঙ্কর আর সম্মানিত মানুষ।
বার থেকে কিছুটা দরজার দিকে এগিয়ে পরিষ্কার গলায় সে বলল, ড্যাশার, তোমার সাথে আমার কিছু কথা আছে।
<