রিও ফ্রিয়োর নিচু জমি পেরিয়ে যখন ডাবল-বি র্যাঞ্চ হাউসের কাছাকাছি পৌঁছল বেন স্নেজেল, ততক্ষণে পশ্চিমে ঢলে পড়েছে সূর্য। গেটের কাছে আসতে আচমকা গুলির শব্দে চমকে উঠল ও, অজান্তে লাগাম টেনে ধরল। স্ট্যিাপের ওপর ভর দিয়ে শরীর উঁচু করে দেখার প্রয়াস পেল, গুলির উৎস খুঁজে বের করল স্টেবলের পেছনে বিশাল করালের কাছাকাছি দাঁড়িয়ে আছে তিনজন লোক।
হাঁটুর গুঁতোয় বাকস্কিনকে আগে বাড়াল বেন, দ্রুত র্যাঞ্চ হাউস পেরিয়ে গেল। প্রায় টানা কয়েক ঘণ্টা রাইড করেছে ও, বেসিনের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের পরিকল্পনা আর উপস্থিতি বিবেচনা করেছে–একটা সিদ্ধান্তে পৌঁছতে চেয়েছে। টম নোলান কোন কালেই বোকা ছিল না, বরং ওর চেয়ে বেশিই উপলব্ধি করেছে সে; কিন্তু একটা ব্যাপার ঘোলাটে মনে হয়েছে বেনের কাছে ওর উপস্থিতিতে বেসিনের পরিস্থিতি ভয়ঙ্কর দিকে মোড় নেবে, টম নোলানের এ আশঙ্কা কি অমূলক নয়?
দ্রুত স্যাডল ত্যাগ করল ও, তারপর লাগাম হাতে এগোল করালের দিকে। ঠিক তখনই আবারও গুলির শব্দ হলো। করালের শেষ প্রান্তে দাঁড়ানো তিনজনের দিকে এগোল ও। গান পাউডারের ধোঁয়ায় ভরে গেছে জায়গাটা। বিল ব্রেনেল, টেকোস ফারমিন আর পুরোপুরি কালো কাপড়ে ফিটফাট এক তরুণ-জেফরি ব্রেনেল। সুদৃশ্য পিস্তলটা রিলোড করছে সে। দারুণ সন্তুষ্টি ছেলেটার চোখে মুখে।
ওকে দেখে ঘুরে দাঁড়াল বিল। ঢেকুর তুলল হঠাৎ। তোমাকে ফিরতে দেখে খুশি হলাম, বেন, জড়ানো স্বরে বলল সে। আমাদের এক হাত দেখে নিচ্ছে কিড।
গোল্লায় যাক ও! বিরক্তি প্রকাশ করল টেকোস। গানশ্লিংগার নই আমি, কখনও এমন দাবিও করিনি!
হোলস্টারে লোডেড পিস্তল ভরে রাখল জেফরি, তারপর বেনের দিকে তাকাল পলকের জন্যে। ঘুরে দাঁড়িয়ে করালের বেড়ার দ্বিতীয় রেইলের ওপর সাজানো ক্যানগুলোর মুখোমুখি হলো। একজন মানুষের পেট বা বুকের উচ্চতায়। বসানো সবকটা ক্যান। খানিকটা সামনের দিকে ঝুঁকে দাড়াল জেফরি, বন্দুকবাজরা ড্র করার আগে যা করে। লম্বা একটা নিঃশ্বাস নিল সে, চোখের পলকে হাতে উঠে এল জোড়া কোল্ট, তারপর মুহুর্মুহু গুলি শুরু হলো–একবারে একটা পিস্তল থেকে গুলি পাঠাল জেফরি, শব্দ শুনে মনে হলো মেশিন পিস্তল থেকে গুলি হচ্ছে। সার বেঁধে পড়তে থাকল ক্যানগুলো।
সব ক্যান পড়ে যাওয়ার পর দুই আঙুলে পিস্তল দুটো চরকির মত ঘোরাল জেফরি, তারপর দ্রুত চামড়ার হোলস্টারে ভরে রাখল।
আনমনে মাথা নাড়ল বেন স্লেজেল। চোখ ধাঁধানো ড্র আর নিখুঁত নিশানার প্রদর্শনী দেখল এই মাত্র। জেফরিকে চালু বলতেই হবে।
ক্যানগুলো তুলে সাজাও আবার, টেকোস! গম্ভীর স্বরে, সদম্ভে নির্দেশ দিল জেফরি ব্রেনেল।
নির্দেশ তামিল করল কুক, তারপর বিলের পেছনে এসে দাঁড়াল।
থোক করে মাটিতে থুথু ফেলল বিল। নিচু করে বাঁধা একটা পিস্তল ওর ঊরুতে। তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যানের সারি দেখল, মুখটা নির্বিকার রাখার চেষ্টায় প্রায় ক্লান্ত বোধ করছে। আড়চোখে দেখল চাপা হাসি ঝুলে আছে ছোট ভাইয়ের ঠোঁটের কোণে।
এবার তোমার কারিশমা দেখাও তো, বিল! চ্যালেঞ্জ করল সে।
ক্ষণিকের দ্বিধার পর ড্র করল বিল। কোমরের কাছ থেকে গুলি করল। রেইল থেকে পড়ে গেল তিনটা ক্যান, বাকিগুলো আগের মতই খাড়া থাকল। শূটিংটাও থেমে থেমে, সময় নিয়ে করেছে; জেফরির তুলনায় যথেষ্ট শ্লথ।
মাথা নাড়ল বিল, তারপর ব্যাখ্যা দেয়ার সুরে বলল, সাধারণত এরচেয়ে ভাল করি আমি।
বেড়ার পোস্টের সঙ্গে হেলান দিল জেফরি। নিশ্চয়ই, নিশ্চয়ই! টিটকারির সুরে একমত হলো সে।
বিশ্বাস করছ না?
এবার হেসে উঠল জেফরি। সিরেনোর সেই বিখ্যাত গানফাইটের কথা অনেক শুনেছি। দু’জন লোককে খুন করেছ তুমি, বিল, আরেকজনকে নাকি বিকলাঙ্গ করেছ। তোমাদের দুজনই আছে এখানে, সিরেনোর ইতিহাসে সবচেয়ে চালু দুই পিস্তলবাজ!
চোখ ফিরিয়ে নিল বিল। হাতের চেটো দিয়ে মুখের ঘাম মুছল। কিন্তু বরাবর এরচেয়ে ভাল শূটিং করি আমি, জেফ, প্রায় অসন্তোষের সুরে সাফাই গাইল সে। আজকে ঠিক চলছে না হাত দুটো।
ফালতু কথা বলো না তো! চাছাছোলা স্বরে বলল ছেলেটা।
যথেষ্ট হয়েছে, জেফ! দ্রুত বেনের দিকে তাকাল টেকোস, শ্রাগ করল।
বেড়ার গায়ে হেলান দিল বেন। আমার মনে হয় একটু বেশি গিলে ফেলেছ তুমি, বিল।
ওটা আমার ব্যাপার! কিন্তু এ অবস্থায় শূটিং করা সত্যিই বিপজ্জনক, তাই না?
ঠিকই সামাল দিতে পারব আমি।
নিশ্চয়ই।
একটা পিস্তল তুলে সিলিন্ডার খুলল জেফরি। সময় নিয়ে নতুন বুলেট ভরল, কিন্তু দৃষ্টি ভাইয়ের ওপর স্থির হয়ে আছে। সিরেনোয় গাট-হুক রাইডারদের কিভাবে ধরাশায়ী করলে, বলো আমাদের, বিল! তখন ঠিক কেমন লেগেছিল তোমার? কিভাবে করলে কাজটা? দু’জন পটল তুলল আর তোমার গুলিতে ডান কনুই হারিয়ে ফেলল ফ্রেড মোরিস। তোমার তুলনায় ব্রেনের কৃতিত্ব অবশ্য অনেক কম, তবুও বলা যায় অন্য একজনকে আহত করে যোগ্য সহযোগিতা করেছে সে। পেটে এক গ্যালন হুইস্কি পড়ার পরও চোস্ত শূটিং বলা যাবে এটাকে, তাই না?
লাল হয়ে গেছে বিলের ফর্সা মুখ। তৎক্ষণাৎ ভাইয়ের দিকে, দু’পা এগোল সে, একটা মুঠি উঠে গেছে মাথার ওপর। কিন্তু একেবারে নির্বিকার দেখাচ্ছে ছেলেটাকে, সিলিন্ডার বন্ধ করে দু’পা পিছিয়ে গেল সে, তারপর মুহূর্তের মধ্যে পিস্তলে বিলের পেট নিশানা করল। যেখানে ছিলে ওখানেই থাকো, বিল! শীতল সাবধানী সুরে বলল সে। আমার গায়ে হাত দিতে এসো, না। গালিগালাজও কোরো না, তাহলে কিন্তু তোমার পেটে একটা ফুটো তৈরি করে দেব।
থমকে দাঁড়াল বিল ব্রেনেল। বিহ্বল, মুখে ঘাম জমতে শুরু করেছে। পিস্তলটা সরিয়ে রাখো! নেশা ছুটে গেছে তার, ভয় ফুটে উঠল স্বরে।
ঢোক গিলল টেকোস ফারমিন, আড়চোখে বেনের দিকে তাকাল। দেখো, ছেলেরা, কি শুরু করেছ তোমরা!
চুপ করো তুমি! দাবড়ানি দিল জেফরি।
মাতাল কিংবা সুস্থই হোক, ইচ্ছে করলে এক হাতে ছেলেটাকে পিটিয়ে তক্তা বানাতে পারবে বিল, কিন্তু পেট বরাবর ছুটে আসা একটা সীসাকে সামাল দেওয়ার ক্ষমতা নেই ওর। বহু আগেই সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে।
দু’পা পিছিয়ে হোলস্টারে কোল্টটা ফেরত পাঠাল জেফরি। ক্ষীণ হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। বেহেড মাতাল, উস্কানি আর তাচ্ছিল্যের সুরে বলল সে। সিরেনোর সেই গানফাইটের নায়ক তুমি নও, বিল। বেনই আসল কাজ সেরেছে, এবং তুমিও জানো সেটা। কিন্তু এত মিথ্যে বলেছ, যে কথাটা তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করেছ।
খানিকটা পাশ ফিরে বেনের দিকে তাকাল বিল, অনুনয় ফুটে উঠেছে চাহনিতে। ওকে বলো, বেন। ভুলটা ভেঙে দাও!
বেন জানে এতটুকু মিথ্যে বলেনি জেফরি, দুঃখজনক হলেও সত্যি যে ভুল ধারণাটাই বিশ্বাস করতে শুরু করেছে বিল ব্রেনেল। সারাক্ষণ নেশার ঘোরে যার বসবাস, সহজে তাকে সচেতন করা যাবে না, বিল সেটা মেনেও নেবে না।
ব্যাপারটা এড়িয়ে যেতেই মনস্থির করল বেন। ভুলে যাও, জেফ, তরুণের দিকে ফিরে বলল ও। ভেতরে যাও। দেখতেই পাচ্ছ, বিল ঠিক সুস্থির নেই।
পাশ ফিরে থুথু ফেলল তরুণ, ভঙ্গিটায় একইসঙ্গে ঔদ্ধত্য আর বিদ্রূপ প্রকাশ পেল। দুই মহা পিস্তলবাজ! ঠোঁট বাঁকিয়ে টিপ্পনি কাটল সে।
অপমানটা অসহ্য বোধ হলো বিলের, ধৈর্য হারিয়েছে। চরকির মত আধ-পাক ঘুরে দাঁড়াল, একইসঙ্গে ছোবল হেনেছে হোলস্টারে। কিন্তু জেফরি অনেক বেশি ক্ষিপ্র, ভোজবাজির মত লাফিয়ে হাতে উঠে এল জোড়া কোল্ট; ততক্ষণে মাত্র হোলস্টার মুক্ত হয়েছে বিল ব্রেনেলের পিস্তল।
আরেকজন মানুষ তারচেয়েও ক্ষিপ্র বেন স্লেজেল। করালের বেড়ার রেইল ধরে টান দিল ও, আড়াই ফুট দীর্ঘ একটা অংশ ভেঙে চলে এল হাতে। গায়ের জোরে সেটা দিয়ে জেফরির বাহু বরাবর আঘাত করল ও, ছেলেটা ট্রিগার টানার মুহূর্ত খানেক আগে। ভারী কাঠের চেলার আঘাতে ঘুরে গেল জেফরির শরীর। কিন্তু ট্রিগার টেনে দিয়েছে তরুণ, সামান্য নড়ে গেল নিশানা।
গুলির তীক্ষ্ণ শব্দের পরপরই আর্ত চিৎকার করে হাঁটু ভেঙে পড়ে গেল টেকোস ফারমিন। সেকেন্ড কয়েক ওভাবেই স্থির হয়ে থাকল দেহটা, তারপর ধুলো মাখা ইয়ার্ডে মুখ থুবড়ে পড়ল।
দ্রুত সক্রিয় হলো বেন। কঁধ দিয়ে ঠেলে সরিয়ে দিল বিল ব্রেনেলকে, দুই ভাইয়ের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আঘাতটা, তখনও সামলে উঠতে পারেনি তরুণ, শরীর কাঁপছে ওর, পিস্তল তুলে নিশানা করার চেষ্টা করছে আবার।
দু’পা এগিয়ে জেফরির কজি চেপে ধরল বেন, চাপ দিয়ে খসাতে চাইল মুঠিতে ধরা, পিস্তল। কিন্তু পাল্টা জোর খাটাচ্ছে ছেলেটা, বাধ্য হয়ে হাতটা ওপরের দিকে ঠেলে দিল বেন। এবারে সময়মত কাজটা করেছে, আরেকবার। গর্জে উঠল জেফরির পিস্তল। আকাশে চলে গেল গুলিটা।
অদম্য ক্রোধে জ্বলে উঠল বেনের সারা শরীর। গায়ের জোরে জেফরির কজি মুচড়ে ধরল ও, টের পেল হাল ছেড়ে দিয়ে শরীর শিথিল করে দিল ছেলেটা। মুঠি থেকে মাটিতে পড়ল কোল্ট। লাথি মেরে করালের ভেতর ওটাকে পাঠিয়ে দিল বেন।
নিকুচি করি তোমার!সরোষে বিষোদ্গার করল তরুণ, বেনকে ধরতে হাত বাড়াল সে। চোখে নগ্ন আক্রোশ আর শীতল চাহনি।
ডান হাতের মুঠি চালাল বেন। জেফরির চিবুকে গিয়ে লাগল ঘুসিটা। উড়ে গিয়ে বালির ওপর পড়ল সে, যন্ত্রণায় কুঁচকে গেছে মুখ। কিন্তু বিদ্বেষ বা আক্রোশ বিদায় নেয়নি চাহনি থেকে। রাগে জ্বলছে চোখ দুটো, বেনের চোখে চোখ রেখে থুথু ফেলল। থুথুর সঙ্গে নিজের রক্ত দেখে খেপা বিড়ালের মত গরগর করে উঠল।
খোদা! ওর মাথা খারাপ হয়ে গেছে! জড়ানো স্বরে বলে উঠল বিল।
ওর সঙ্গে লাগতে যাওয়ার আগেই তোমার বোঝা উচিত ছিল ব্যাপারটা? বিরক্তি প্রকাশ করল বেন। পালাক্রমে দুই ভাইকে নিরীখ করল, বুঝল কিছুটা হলেও শান্ত হয়েছে জেফরি, আপাতত কারও জন্যেই বিপজ্জনক নয় সে। দ্রুত টেকোস ফারমিনের পাশে এসে দাড়াল ও, ঝুঁকে উপুড় হয়ে পড়ে থাকা দেহটা চিৎ করল। শূন্য দৃষ্টি কূকের চোখে, চোখ ভোলা কিন্তু কিছুই দেখছে না। আর কখনও তাকাবে না মানুষটা।
নিশ্চিত হওয়ার জন্যে গলায় ধমনীর স্পন্দন পরখ করল বেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে সিধে হলো। মাটিতে পড়ে থাকা হ্যাট তুলে নিয়ে ফিরল দুই ভাইয়ের দিকে।
মরে গেছে নাকি? বিমূঢ় স্বরে জানতে চাইল বিল ব্রেনেল।
নড করল ও।
খোদা, নরক নেমে এসেছে এখানে!
র্যাঞ্চ হাউসের দিকে তাকাল বেন। গুলির শব্দ শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসছে মিরিয়াম। দরজায় দাঁড়িয়ে আছে কেট, এ বাড়ির কুক। পরনের অ্যানে হাত মুছছে মহিলা।
ইদানীং প্রায়ই উসখুস করত ও, ত্যক্ত স্বরে অভিযোগ করল বিল। ঝামেলা খুঁজে বেড়াত। সিরেনোর গানফাইটের কথা তুলে প্রায়ই খোঁচাত আমাকে। আমিই। তো লোকগুলোকে মেরেছিলাম, তাই না, বেন?
ধীরে ধীরে বিলের দিকে ফিরল বেন। চুপ করো, মাতাল বোকার হদ্দ! তোমাদের দুজনের কারণে মারা গেছে নিরীহ মানুষটা!
রেইল দিয়ে তুমিই তো জেফরিকে মেরেছ।
তা না করলে তুমিই খুন হয়ে যেতে, বিল!
উঁহু, অনায়াসে ওকে গুলি করতে পারতাম আমি।
কিছুই করতে পারতে না, সোজাসাপ্টা বলল বেন। সেই ক্ষমতা হারিয়ে ফেলেছ তুমি। …একজন মানুষ মারা গেছে, তোমাদের যে কারও চেয়ে ভাল ছিল মানুষটা।
বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকল বিল। আপাতত, নেশা ছুটে গেছে, কিন্তু একটু পরই হয়তো এক গ্যালন হুইস্কি গিলে ভুলে যাবে সব। দায়িত্ব আর বাস্তবতা, এভাবেই এড়িয়ে যাচ্ছে সে।
বিভ্রান্ত দেখাচ্ছে মিরিয়ামকে, ছুটে আসায় হাঁপাচ্ছে। কৃকের পাশে গিয়ে বসল মেয়েটা, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। উঠে দাঁড়িয়ে যখন বেনের দিকে ফিরল, মেয়েটির চোখে বেদনা আর হতাশা দেখতে পেল বেন।
ওর মতই হতভাগ্য মানুষটার অভাব বোধ করবে মিরিয়াম, ভাবল বেন, এবং কুকের দুঃখজনক মৃত্যুর হতাশা: মেয়েটিকে পোড়াবে বহু দিন।
কি হবে এখন, বেন? শুকনো, ম্লান স্বরে জানতে চাইল মিরিয়াম।
জানি না, তবে শহরে যাচ্ছি আমি।
শহরে!?
শেরিফকে নিয়ে আসতে হবে। সবকিছু আইনের হাতে ছেড়ে দেয়ার সময় হয়েছে।
স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল মিরিয়াম, চোখে শঙ্কা ফুটে উঠেছে। বেন ভেবেছিল মেয়েটির চোখে বিদ্রোহ দেখতে পাবে, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ করল সিদ্ধান্তটা বিনা তর্কে মেনে নিয়েছে সে।
বাকস্কিনের দিকে এগোল ও, স্যাডলে বসে ফিরে তাকাল বিল আর মিরিয়ামের দিকে। লাশটা ওখানেই থাকুক, কম্বল বা একটা কিছু দিয়ে ঢেকে রাখো। জেফরিকে আশপাশে থাকতে বোলো, শেরিফ হয়তো প্রশ্ন কররে ওকে। হাঁটুর তোয় এগোল বাকস্কিন। সিরেনোর উদ্দেশে যাত্রা করল বেন স্লেজেল।
সিরেনোয় যখন পৌঁছল ও, ততক্ষণে সন্ধে হয়ে গেছে।
দূর থেকে শহরের বাতির হলদে আভা চোখে পড়ছে। ঠাণ্ডা বাতাস বইছে। প্রেয়ারিতে। মালভূমির মত উঁচু জমির ঢাল ভেঙে নিচের দিকে নামতে শুরু করল বেন স্লেজেল। ঢালের নিচে ছোট্ট শহরটাকে দেখা যাচ্ছে অস্পষ্ট ছবির মত। উল্টো বাতাসের সঙ্গে কাঠ পোড়ার কটু গন্ধ আর খাবারের সুবাস ভেসে আসছে। জীর্ণ বোর্ডওঅক আর ক্ষত-বিক্ষত রাস্তায় ফ্যাকাসে আলো এসে পড়েছে, দেখল। বেন। সেলুন বা ড্যান্স হল থেকে ভেসে আসা পিয়ানোর ক্ষীণ সুর কানে বাজছে।
গত কয়েক বছরে বেশ বদলে গেছে সিরেনো টাউন। বেশিরভাগ বাড়িই জীর্ণ, চুনকাম করা হয়নি বহু দিন। একসময় ছোট্ট একটা শহর ছিল, স্থানীয় র্যাঞ্চারদের জন্যে কেনা-কাটা এবং গরুর বাজার হয়ে গেছে এখন। আয়তনে বড় হয়েছে বটে, কিন্তু সবকিছুতে যত্নের অভাব।
সরাসরি শেরিফের অফিসের দিকে এগোল ও। কাছাকাছি এসে স্যাডল ছাড়ল, হিচিং রেইলে ঘোড়া বেঁধে পোর্চে উঠে এল। ঠিক তখনই দক্ষিণের প্রেয়ারি থেকে ধেয়ে এল ঠাণ্ডা হিমেল বাতাস, সঙ্গে বৃষ্টির বড়বড় ফোঁটা। ঘুরে দীর্ঘ মূল রাস্তার দিকে তাকাল ও, চল্লিশ গজ দূরে “কটনউড” সেলুন। ছয় বছর আগের স্মৃতি মনে পড়ল: ওটার সামনেই পাঁচ লেযি-এন ক্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তরুণ বিল ব্রেনেল আর বেন স্লেজেল।
স্মৃতিটা কখনোই মুছে যাওয়ার নয়, একেবারে তাজা মনে হচ্ছে। অথচ সেদিনের পর আর কখনও সিরেনোয় পা রাখেনি ও। আজ, ছয় বছর পর, আবারও এল। মনে মনে দুটো পরিস্থিতির তফাৎ বিবেচনা করল বেন•••বাইশ বছরের টগবগে এক তরুণ ছিল ও সেদিন। জেফরির মত বেপরোয়া স্বভাব বা ঔদ্ধত্য ছিল না; কিন্তু খানিকটা হলেও অস্থিরতা কাজ করত মনে। ঠাণ্ডা মাথায় বিপদ সামলে ওঠার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ ছিল ওরা।
কিভাবে পাচজন লোককে মোকাবিলা করেছে ওরা, হিসেবটা এখনও মেলাতে পারে না বেন। বিলকে নিয়ে মাত্র সেলুন থেকে বেরিয়ে এসেছিল; পোর্চ ছেড়ে রাস্তায় নামতেই পড়ে গেল ফ্রেড মোরিসের তোপের মুখে। একা থাকলে হয়তো উল্টো ঘুরে ঝেড়ে দৌড় দিত, নিদেনপক্ষে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত নিশ্চয়ই; কিন্তু শেষে দেখা গেছে শুধু, রুখেই দাঁড়ায়নি ওরা, বরং নির্মম হয়ে উঠেছিল-পাঁচজনের বিরুদ্ধে পিস্তলবাজিতে খাড়া থাকতে হলে যতটা নিষ্ঠুর হওয়া উচিত, ঠিক ততটাই। বেন জানত বিলের পক্ষে ঠিক ভাবে নিশানা করাও সম্ভব হবে না, কিন্তু পরোয়া করেনি ও, অদম্য জেদ আর বিদ্বেষই শক্তি যুগিয়েছে ওকে। ফ্রেড মোরিসের জন্যে নিশ্চয়ই দারুণ চমকের ছিল পুরো ব্যাপারটা।
পাচজনের বিরুদ্ধে দু’জন–গাণিতিক হিসেবে কোন ভাবেই মেলে না, কিংবা সম্ভাবনা বিচার করলেও একতরফা লড়াই হওয়ার কথা। কিন্তু ডাবল-বির দুই তরুণ মাথা উঁচু করে শহর ছেড়েছে সেদিন। ক্ষণিকের জন্যে খেপা, বুনো ষাঁড়ের মত বেপরোয়া হয়ে উঠেছিল বেন, ফ্রেড মোরিসকে পিস্তলের দিকে হাত বাড়াতে দেখেই নিজের অস্ত্র বের করে একের পর এক গুলি করেছে। ফলাফল দেখার সুযোগ বা সময় কোনটাই ছিল না, এমনকি বিলের কি হলো তা দেখারও ফুরসত ছিল না।
গান পাউডারের ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর দেখা গেল ওর পাশেই খাড়া হয়ে দাঁড়িয়ে আছে বিল, নেশার ঘোর কেটে গেছে পুরোপুরি। ভয়ের লেশমাত্র নেই চোখে-মুখে, তবে খানিকটা বিস্ময় ছিল চাহনিতে, বুঝতে পারছিল না সত্যিকারে কি ঘটেছে। উল্টোদিকে ত্রিশ গজ দূরে ধূলিময় রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল ফ্রেড মোরিস, ডান বাহু ধরে কাতরাচ্ছে। আরও একজন পড়ে ছিল, ঠিক নেড়ি কুকুরের মত। মাত্র একটা লোক বহাল তবিয়তে ফিরতে পেরেছে, পাশে দাঁড়ানো সঙ্গীকে পড়ে যেতে দেখে উল্টো দৌড় দিয়েছে। লেযি-এনে ফিরে যায়নি সে, বেসিন ছেড়েই চলে গেছে।
ছয় বছরে অনেক কিছুই বদলে গেছে। বেন নিজে পরিণত হয়েছে, তারুণ্যের অস্থিরতা বা বেপরোয়া স্বভাব নেই। ইচ্ছে করলেও ছয় বছর আগের মত ওকে খেপিয়ে তুলতে পারবে না কেউ, স্বয়ং টম নোলানও পারবে না। কিছু করার আগে পরিণতি আর নিজের সম্ভাবনা বিচার করতে শিখেছে, পোড়-খাওয়া জীবনের অভিজ্ঞতার মূল্য এখানেই। সূক্ষ্ম বিচারশক্তি আর বিপদ থেকে দূরে থাকার প্রবৃত্তি তৈরি হয়েছে মনের গভীরে, ওর অজান্তে। ছয় বছর আগের মত ওরকম ভেল্কি দেখানো এখন আর সম্ভব নয়, জানে বেন, একমাত্র কোণঠাসা হলেই সেটা সম্ভব।
ঘুরে শেরিফের অফিসের দিকে এগোল ও। দরজাটা বন্ধ। পাল্লার সঙ্গে একটা কার্ড ঝুলছে, তাতে লেখা:
পাসি নিয়ে বাইরে আছি। রোববার সকালে ফিরব।
-এডলে ভার্ন, শেরিফ
ডাবল-বিতে ফিরে গিয়ে কাজ নেই, তাছাড়া ইচ্ছেও নেই ওর। ক্লান্তি লাগছে, একটা ড্রিঙ্ক হলে ভাল হয়, অনুভব করল বেন। সবচেয়ে কাছের বারের উদ্দেশে এগোল ও, নামটা দেখার চেষ্টাও করল না। ব্যাটউইং দরজা ঠেলে ভেতরে ঢুকে সরাসরি মেহগনির কিনারে এসে দাঁড়াল।
বাইরে বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরও বেশ জমে গেছে সেলুন। কয়েকটা টেবিলে পোকার চলছে, খেলোয়াড়ের চেয়ে দর্শকই বেশি। কোণের এক টেবিলে ঢুলতে শুরু করেছে এক মাতাল। মেহগনির সঙ্গে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তিনজন লোক, হাতে হুইস্কির গ্লাস; নির্বিকার মুখে তাকিয়ে আছে দেয়াল জোড়া আয়নার দিকে, যার যার নিজস্ব ভাবনায় মগ্ন।
কি দেব তোমাকে? জানতে চাইল বারটেন্ডার, একটা ন্যাকড়া দিয়ে মেহগনির মসৃণ পিঠ মুছছে।
রাই।
বোতল আর গ্লাস ওর সামনে ঠেলে দিল লোকটা। গ্লাসে পানীয় ঢেলে মুখের কাছে তুলে ধরল বেন।
তুমি বেন স্লেজেল, তাই না? ওকে নিরীখ করছে বারকীপ।
ক্ষীণ নড় করল বেন, টের পেল আচমকা নীরব হয়ে গেছে পুরো সেলুন, দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। স্থির হয়ে গেছে পোকার খেলোয়াড়দের হাত, বারের মাঝামাঝি দাঁড়ানো তিনজনের দিকে ঘুরে গেল তাদের দৃষ্টি, তারপর বেনের ওপর স্থির হলো।
সেলুনে ঢুকে কারও দিকে তাকায়নি বেন, কিন্তু এবার তাকাতে বাধ্য হলো। তিনজনের দলটাকে দিয়ে শুরু করল ও, পরিস্থিতি সেই দাবি করছে। শীতল একটা অনুভূতি হলো ওর। ফ্রেড মোরিস, স্লিম আর কার্লি।
এখনও মেহগনি মুছছে বারকীপ। বহু দিন বাইরে ছিলে তুমি, তাই না?
হ্যাঁ।
দেশটা ঘুরে দেখেছ? বেশ! আমার মনে হয় সব লোকেরই সংসারের জোয়াল কাধে নেওয়ার আগে দেশটা ঘুরে দেখা উচিত। এবার কিন্তু…
চুপ করো, টড! ধমকে উঠল ফ্রেড মোরিস।
মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল বারটেন্ডার। আড়চোখে মোরিসের দিকে তাকাল, লেযি-এন ক্রুর কনুইহীন গদাকৃতির হাত থেকে চোখ সরাতে পারছে না।
মজার কিছু দেখতে পাচ্ছ নাকি, টড? জানতে চাইল মোরিস।
কে, আমি? মাথা খারাপ, মজার কিছুই দেখতে পাইনি!
তাহলে আমার কনুইয়ে কি দেখছ? শীতল, চাঁছাছোলা স্বরে জানতে চাইল মোরিস, যেন একটা র্যাটল ভাষা খুঁজে পেয়েছে।
ঘাম জমতে শুরু করেছে বারকীপের চর্বিবহুল মুখে। আমি…
এক হাত-অলা লোক এর আগে দেখোনি নাকি? নিশ্চয়ই, ফ্রেড। আমার এক চাচা… চোপরাও!
মুহূর্তের জন্যেও নড়েনি বেন, টডের সঙ্গে ফ্রেড মোরিসের তর্ক শুনছিল মনোযোগ দিয়ে। বাজি ধরে বলতে পারবে আসলে ঝামেলা খুঁজছে লেযি-এন ক্রু, এবং তার যা স্বভাব সেটা পেয়ে যেতে দেরিও হবে না। বেনের গুলিতে কনুই হারানোর আগে থেকেই ঝগড়াটে ছিল সে, আর এখন বাতাসে কেবলই রক্ত আর মৃত্যুর গন্ধ শুকে বেড়ায়।
সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বারকীপ, ভয়ে জমে গেছে শরীর। সারা সেলুনে পিনপতন নিস্তব্ধতা। ঘড়ির টিকটিক শব্দ, টড ম্যালকমের দ্রুত লয়ের নিঃশ্বাস এবং মাঝে মধ্যে লোকজনের পায়ের ভর বদল করে দাঁড়ানোর ক্ষীণ শব্দ–এই হচ্ছে এ মুহূর্তে একটা জমজমাট সেলুনে একমাত্র কোলাহল। কেউ কেউ চলে যেতে ইচ্ছুক, কিন্তু আচমকা নড়ে উঠলে নরক গুলজার হয়ে উঠবে সেলুনটা, এরকম তটস্থ পরিস্থিতিতে যে কেউ পিস্তলের দিকে হাত বাড়াতে পারে-যেই নড়বে, হয়তো প্রাণের বিনিময়ে সেই ভুলের খেসারত দিতে হবে তাকে।
সেলুনের প্রতিটি লোক জানে গোবেচারা টড ম্যালকমের প্রতি সত্যিকার কোন আগ্রহ নেই ফ্রেড মোরিসের, বরং বেন স্লেজেলকে জড়াতে চাইছে সে। এটাই তার রীতি। কিন্তু সমস্যাটা অন্যখানে, মাঝখানের লোকটা অযথাই বলির পাঁঠা হয়ে যেতে পারে।
হুইস্কির গ্লাস তুলে বারকীপের মুখে ছুঁড়ে মারল ফ্রেড মোরিস।
ক্ষণিকের জন্যে চোখে অন্ধকার দেখল টড ম্যালকম। হাতের চেটো দিয়ে। চোখ-মুখ মুছল সে, তারপর বিষণ্ণ দৃষ্টিতে তাকাল লেযি-এন ক্রুদের দিকে, মোরিসের ওপর স্থির হলো দৃষ্টি। এভাবে আমাকে ত্যক্ত বা অপমান করার অধিকার নেই তোমার, ফ্রেড!
তাই নাকি? তীক্ষ্ণ হয়ে উঠল মোরিসের কণ্ঠ। অধিকার নেই আমার? তাহলে কি আশা করো তুমি? কাপুরুষ জারজ! কনুইহীন কোন লোকের হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করতে পারো, অথচ বুক ফুলিয়ে সামনে দাঁড়ানোর সাহস নেই! বারের তলায় একটা ডাবল-বেরেল শটগান আছে না তোমার? যদি আমার ওপর অধিকার ফলাতেই চাও, টড, বের করো ওটা!
রক্তশূন্য হয়ে গেছে বারটেন্ডারের মুখ, মেহগনির কিনারায় চেপে বসল হাত দুটো। ভয় পেয়েছে মানুষটা, কিন্তু মোটেই কাপুরুষ নয় সে, এবং ভীত একজন মানুষ ঠাণ্ডা মাথার যে কোন লোকের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে কখনও কখনও। শটগানটা বের করলে, হয়তো একটা-দুটো গুলি করার সুযোগ পাবে, কিন্তু নিশ্চিত বলা যায় না গুলিটা মোরিস বা ওর সাঙ্গপাঙ্গদের শরীরে লাগবে, বরং নিরীহ কেউ মারা পড়তে পারে। সবচেয়ে বড় কথা হোলস্টারে ছোবল হানার জন্যে মুখিয়ে আছে মোরিস, টড হয়তো শটগানে হাত রাখার আগেই পড়ে যাবে ওর লাশ।
সহজ ভাবে নাও ব্যাপারটা, ফ্রেড, স্নান কণ্ঠে বলল টড, কিন্তু কণ্ঠে তোষামোদের সুর নেই। তোমার সঙ্গে লাগতে চাই না আমি। কেনই বা চাইব! আড়চোখে বেনের দিকে তাকাল সে। এর আগে কখনও আমার সঙ্গে ঝামেলা হয়নি তোমার, স্লেজেল এখানে আসার পর থেকেই…
স্লেজেল? ওর সঙ্গে এসবের সম্পর্ক কি?
বারের ওপর হুইস্কির গ্লাস নামিয়ে রেখে ধীরে ধীরে পাশ ফিরল বেন, লেযি এন ক্রুদের মুখোমুখি হলো। ওকে একা থাকতে দাও, ফ্রেড, শান্ত নিষ্কম্প সুরে বলল ও।
টড আর আমার ফাইটে নাক গলাচ্ছ তুমি, স্লেজেল?
শুধু শুধু ওকে ত্যক্ত করছ কেন? আমার সঙ্গে ঝামেলা করতে চাইছ, বেশ তো! তোমার সামনেই দাঁড়িয়ে আছি আমি। এবার অবশ্য ঘুমের মধ্যে আক্রমণ করতে পারবে না, তাই না?
পাশ ফিরে থুথু ফেলল মোরিস। ট্রেসপাস করছিলে তুমি। তাই তো করছিল ও, বয়েজ? সঙ্গীদের উদ্দেশে জানতে চাইল সে।
নীরবে নড় করল স্লিম আর কার্লি।
তাহলে ফয়সালা হয়েই গেছে? স্মিত হেসে জিজ্ঞেস করল বেন।
হয়নি নাকি? তাচ্ছিল্যের সঙ্গে পাল্টা জানতে চাইল মোরিস।
স্থির দৃষ্টিতে খাটো ভালুককে নিরীখ করল বেন, ক্রমশ ধৈর্য হারাচ্ছে। দেখো, মোরিস, নিজেকে শান্ত রেখে মৃদু কণ্ঠে বলল, শুধু কথা বলেই কাজ সারতে চাচ্ছ? যদি সাহস থাকে তো সেলুন ছেড়ে বাইরে এসো, রাস্তায় সামনা সামনি লড়ব আমরা, পুরুষ মানুষের মত।
ওর কথা শোনো, পরামর্শ দিল স্লিম।
থুথু ফেলল কার্লি। যাচ্ছ না কেন, ফ্রেড? ঠিকই ওকে সামলাতে পারবে তুমি।
একটু আগের আত্মবিশ্বাস এখন আর ততটা নেই ফ্রেড মোরিসের, ক্ষণিকের জন্যে চিন্তিত চাহনি ফুটে উঠল চোখের তারায়, দ্বিধা করছে। নীল চোখের গভীরে তাকিয়ে লেযি-এন ক্রুর ভাবনা স্পষ্ট পড়তে পারল বেন। হিসেব কষছে সে। বাররূমের উজ্জ্বল আলোয় কাউকে কোণঠাসা করা এক কথা, যখন সাহায্য করার জন্যে দু’জন সঙ্গী থাকে; আর বৃষ্টিস্নাত অন্ধকার রাতে ভোলা রাস্তায় কারও মুখোমুখি হওয়া পুরোপুরি ভিন্ন ব্যাপার, লোকটা যেই হোক। কিন্তু এ লোক যেনতেন কেউ নয়, একবার হিসেব গরমিল করে দিয়েছে সে-নিরন্তর সেই সাক্ষ্য দিচ্ছে ওর কনুইহীন ডান হাতটা-এরচেয়ে ফেয়ার ফাইট কখনও হতে পারে না!
কৌশলে দাবার খুঁটি উল্টে দিয়েছে বেন স্লেজেল, তিক্ত মনে উপলব্ধি করল ফ্রেড মোরিস। এখনই ড্র করতে হবে, নয়তো বেরিয়ে গিয়ে রাস্তায় মুখোমুখি লড়তে হবে। বিকল্প কোন উপায় নেই। কিন্তু সমস্যা অন্যখানে, যে কোন একটা পথ বেছে নেওয়ার কোন ইচ্ছেই নেই ওর; কারণ এভাবে সবকিছু পরিকল্পনা করেনি বা ভাবেনি ও। ব্যাপারটা পরিষ্কার জানে মোরিস, এবং বুঝতে পারছে বেন স্লেজেলও ওর আসল উদ্দেশ্য টের পেয়ে গেছে।
দীর্ঘদেহী যুবক আরেকটা জিনিস জানে–স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে স্লেজেল-মোরিসের মনে হলো ওর চোখের গভীরে তাকিয়ে ভেতরটা অনায়াসে পড়ে নিচ্ছে। হাতটা হারানোর পর থেকে কিছুটা হলেও বদলে গেছে ফ্রেড মোরিস। ঘুমন্ত কোন লোকের অসহায়ত্বের সুযোগ নেওয়া এক কথা, যখন সঙ্গে দু’জন গানম্যান থাকে; সমান-সমান সুযোগ পাবে এমন পরিস্থিতিতে সেই একই লোকের মোকাবিলা করা আরেক কথা, যখন লোকটা নিজেই মুখিয়ে থাকে লড়ার জন্যে।
তো, মোরিস? শান্ত, আগের চেয়েও শান্ত স্বরে তাগাদা দিল বেন।
জানালার শার্সি এবং অ্যাডোবি দেয়ালে আক্রোশ ঝাড়ছে দমকা বাতাস আর বৃষ্টির ছাঁট, চাপা শব্দ হচ্ছে। ঘড়িটা টিকটিক করছে। এছাড়া আরও একটা শব্দ শোনা গেল এবার: কর্দমাক্ত রাস্তা ধরে ছুটে আসছে কয়েকটা ঘোড়া। বাইরে এসে থামল লোকগুলো, কয়েকটা কণ্ঠ এগিয়ে এল সেলুনের দিকে। পোর্চে বুটের ভারী শব্দ হলো, তারপর ঝট করে খুলে গেল ব্যাটউইং দরজা। অর্ধ-ডজন লোক ঢুকল ভেতরে, সবার সামনে বিশালদেহী চল্লিশোর্ধ্ব এডলে ভার্ন। মাথা থেকে হ্যাট সরিয়ে পানি ঝাড়ল শেরিফ, ধূলিমলিন মেঝেয় ছিটিয়ে পড়ল বৃষ্টির পানি।
বারের সঙ্গে পেট ঠেকিয়ে দাঁড়াও, বয়েজ, সহাস্যে সঙ্গীদের উদ্দেশে বলল সে, সবকটা দাঁত বেরিয়ে পড়েছে। আজকে ড্রিঙ্কের পয়সা আমি দেব। ব্যাটাদের একেবারে খেদিয়ে দিয়েছি কাউন্টির শেষ সীমানা পর্যন্ত!
মেক্সিকো পৌঁছা’র আগে বোধহয় থামবে না কেউ, উত্তরে হাসল এক ডেপুটি। এটাই এডলে ভার্নের রীতি, তাই না?
ধীরে ধীরে বারের দিকে ফিরে দাঁড়াল ফ্রেড মোরিস। পাশে এসে দাঁড়িয়েছে কার্লি আর স্লিম। বারের অন্য প্রান্তে এসে জমায়েত হওয়া পাসির সদস্যদের দিকে এগিয়ে গেল টড ম্যালকম, মুখে নিদারুণ স্বস্তি।
হ্যালো, শেরিফ, স্বাগত জানাল বেন।
ঝটিতি ফিরে তাকাল ভার্ন। খোদা! এ যে দেখছি বেন স্লেজেল! প্রায় দৌড়ে এল সে, বিশাল হাতটা বাড়িয়ে ধরেছে। তোমাকে দেখে খুশি হলাম, বেন। ডেপুটির ব্যাজ পরার ইচ্ছে আছে?
মাথা নাড়ল ও। এখনই নয়, এড।
যখনই ইচ্ছে করে বলতে দ্বিধা কোরো না। দক্ষিণে একটা ট্রেন লুঠ করেছে ডরোটিও নাভারেজ, দলবল সহ মেক্সিকোর উদ্দেশে ছুট লাগিয়েছে। অযথা ওর। পেছনে ছোটার কোন কারণ দেখছি না আমি। এরই মধ্যে টেলিগ্রাম করে খবরটা ছড়িয়ে দিয়েছি। আশা করছি ধরা পড়ে যাবে ব্যাটা।
অনেকক্ষণ পর খেলার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পেল পোকার খেলোয়াড়রা। মুখ খোলার ইচেছ নেই কারও, অন্তত আজ রাতে আবারও ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে পাল্লা দিয়ে ঢুলতে শুরু করেছে মাতাল লোকটা। নিজেদের ড্রিঙ্ক গলায় ঢেলে সেলুন ছেড়ে বেরিয়ে গেল ফ্রেড মোরিস আর ওর সঙ্গীরা।
শেরিফকে এক পাশে সরিয়ে নিয়ে এল বেন, তারপর সিরেনোয় আসার কারণ ব্যাখ্যা করল।
আনমনে মাথা নাড়ল এডলে ভার্ন। বেচারা টেকোস! এই জিনিসটাই আশঙ্কা করছিলাম আমি, বেন, জানতাম যে কোন দিন ওই ছেলের হাতে খুন হয়ে যাবে কেউ।
এটা একটা দুর্ঘটনা, এড।
মানুষ কোরবানি নয়? ক্ষণিকের জন্যে ভাবল বেন। মনে হয় না তেমন কিছু ঘটেছে। নিশ্চয়ই ভাইয়ের বিরুদ্ধে ড্র করেনি ছেলেটা, করেছে কি?
পকেট হাতড়ে তামাক আর কাগজ বের করল বেন। মনে করার চেষ্টা করল মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা। বিল ব্রেনেলই আগে পিস্তলে হাত বাড়িয়েছে, স্পষ্ট জানে বেন, মাতাল না হলে হয়তো জঘন্য কাজটা করত না সে। অপরিণত খামখেয়ালী তরুণের মত নিজের বিপদ ডেকে এনেছে; এবং পরাজিত হয়েছে মুখোমুখি লড়াইয়ে। কিন্তু যে সর্বনাশ বিলের হতে পারত, তাই হয়েছে টেকোস ফারমিনের। বেন রেইল দিয়ে জেফরিকে আঘাত করায় ভিন্ন পথ নিয়েছে বুলেটটা, কিন্তু সেটা করা ছাড়া উপায়ও ছিল না, নইলে নির্ঘাত ছোট ভাইয়ের হাতে খুন হয়ে যেত বিল ব্রেনেল।
তো, তোমার কি ধারণা? শান্ত স্বরে জানতে চাইল ভার্ন।
আগে বরং ডাবল-বিতে যাই, ওখানে গিয়ে সবকিছু খোলসা করা যাবে, নিচু স্বরে প্রস্তাব করল বেন।
নড করল শেরিফ। মুহূর্তের জন্যে শান্ত নীল চোখ জোড়া নিরীখ করল বেনকে, স্পষ্ট টের পাচ্ছে সাধারণ একটা বিবরণের চেয়েও বেশি কিছু আছে বেন–স্লেজেলের গল্পের অন্তরালে। হয়তো সত্যিই স্রেফ দুর্ঘটনাবশত খুন হয়েছে টেকো ফারমিন, কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে ইঙ্গিত করছে, বদ্ধমূল ধারণা এডলে ভার্নের।
<