শোবার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে কলিন, প্যসির দিকে চোখ; রাইফেলের আওতায় এসে ঘোড়া থামিয়েছে ওরা। নিজেদের মধ্যে আলাপ করছে এখন। প্যসির সদস্যদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছে না কলিন, তবে পাশে দাড়িয়ে আছে হ্যারলড লেভিট, সে নাকি রবার্ট ওয়ারেনকে চিনতে পেরেছে।

তুমি এখানে দাড়াও, হ্যারলড, ওদের দিকে নজর রাখো, বললো কলিন। এদিকে আসতে দেখলেই জানাবে।

ওদের কাছে আসার সুযোগ দিয়ে, বললো হ্যারলড, তারপর আমরা যদি এক সঙ্গে আচমকা গুলি চালানো শুরু করি, ব্যাপার কি টের পাবার আগেই কিন্তু ওদের অর্ধেক স্যাডল খালি করে দেয়া যায়।

এবং বাকি অর্ধেক শহর থেকে লোকজন আসা পর্যন্ত আমাদের ঘেরাও করে রাখুক।

পাশের ঘরে চলে এলো কলিন ফোর্বস। হাত পা বাঁধা অবস্থায় মেঝেয় পড়ে আছে বিল ওয়ারেন, ডার্ক পিট আর হেলার।

ছেড়ে দেবার জন্যে একঘেয়ে কণ্ঠে কাকুতি মিনতি করছে ডার্ক পিট, ইনিয়ে বিনিয়ে বলছে নিরপেক্ষ লোক সে, আদালতের নির্দেশেই এসেছে এখানে। এখনো মারের ধকল সামলে উঠতে পারেনি বিল ওয়ারেন, ঝিমোচ্ছে সে, কোথায় রয়েছে তা নিয়ে যেন তিলমাত্র মাথা ব্যথা নেই তার। হেলারের ঠোঁটে সূক্ষ্ম বিদ্রুপাত্মক হাসি।

এবার কি করবে, কলিন? জানতে চাইলো সে।

জানি না, স্বীকার গেল কলিন।

প্যসির সঙ্গে আমাকে আলাপ করতে দাও।

কি নিয়ে আলাপ করবে?

তোমাকে গ্রেপ্তার করে ওয়াগোনারে যাতে নেয়ার ব্যবস্থা করা যায়

মাথা নাড়লো কলিন, হেলারকে কথা বলার সুযোগ দেয়ার মানে খাল কেটে কুমীর আনা, ভালো করে জানে।

কফি হাতে রান্নাঘর থেকে এলো বেলিনডা। তুমি, বললো সে, যাই করবে আমার সমর্থন পাবে।

সমাধানের একটা উপায় খুজছি আমি, বেলিনডা, বললো কলিন, কি ভাবে যে কি করি!

আমি অস্ত্র চালাতে পারি, কলিন।

বেলিনডাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কলিনের, তা না করে হাসলো, বললো, ধন্যবাদ, দোয়া কর গোলাগুলি করতে না হয় যেন।

কফি শেষ করে কাপ ফিরিয়ে দিলো কলিন, কামরায় এসেছে হ্যারলড তার দিকে তাকালো।

এগোচ্ছে ওরা, বললো হ্যারলড, সব ওয়ারেনের পাণ্ডা।

দুজন বাদে, শেরিফ আরচার আর চার্লস রেডফিলড।

ওয়ারেনের সঙ্গে রেডফিলডের সম্পর্ক কেমন?

চার্লস তার চাকরি করে না। যদিও, তবে সব সময় তার হয়ে ওকালতি করে।

উঠোনে ঢুকে পড়েছে প্যসি। মাটিতে পা ঠুকছে ঘোড়াগুলো, অস্থির, শুনতে পেলো কলিন। বেলিনডার দিকে তাকালো ও। মেঝেতে শুয়ে পড়ে, তুমি, বললো, হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেলে তোমাকে নিয়ে শঙ্কায় থাকতে চাই না আমি।

সাথে সাথে বসে পড়লো বেলিনডা, তারপর চিত হয়ে শুয়ে কলিনের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে হাসলো। কেমন জানি বোকা বোকা লাগছে নিজেকে।

সাবধান, উঠবে না!

সামনে জানালার উদ্দেশে এগিয়ে গেল কলিন, হ্যারলড আর হনডো ওর পিছু নিলো। এক পাশে সরে জায়গা করে দিলো শেরিডান আর জেলারম্যান।

ওয়ারেনের প্যসি, তিক্ত কণ্ঠে বললো জেলারম্যান। চার্লস আর জেফরি আরচার ছাড়া সব ওয়ারেন রাইডার।

বাইরে তাকালো কলিন। অশ্বারোহীরা ঘোড় ঘুরিয়ে র্যাঞ্চ হাউসের মুখোমুখি হয়েছে, এখন সবাইকে চেনা যাচ্ছে, অবশ্য সবার নাম জানে না ও। অর্ধেকের বেশি ঘোড়সওয়ার স্যাডলের ওপর আড়াআড়িভাবে রাইফেল ফেলে রেখেছে, বাকিরা পিস্তল বের করে নিয়েছে হোলসটার থেকে।

ওয়ারেনের উদ্দেশে কিছু বললো জেফরি আরচার, তারপর গলা চড়ালো।

ফোর্বস। কলিন ফোর্বস! বেরিয়ে এসো! আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই!

তোমাকে বেকুব মনে করেছে নাকি? বাইরে যেতে বলছে! গজগজ করে উঠলো হ্যারলড।

কেন যাবো না? বললো কলিন।

দরজা পেরোনোর আগেই ঝাঁঝরা হয়ে যাবে।

উঁহু, ইচ্ছে থাকলেও ওয়ারেন পারবে না, ওর সঙ্গে আরচার রয়েছে

খামোকা ঝুঁকি নিতে যেয়ো না, কলিন। ভেতর থেকেই সেরে নাও আলাপ-সালাপ।

কলিন! আবার ডাকলো শেরিফ। কলিন ফোর্বস!

আসছি। চেঁচিয়ে জবাব দিলো কলিন।

পরমুহূর্তে দ্বিধায় পড়ে গেল ও, হ্যারলঙের কাছে শেনি। বাবা ভাইয়ের হত্যাকাণ্ডের সেই রাত্রির কথা মনে পড়ে গেছে। সেরাতে র‍্যাঞ্চ হাউস ঘেরাও করে ফেলেছিলো প্যসি, কাভার নিয়ে আস্তে আস্তে এগিয়ে এসেছে কাছে, তারপর আত্মসমর্পণের আহবান জানিয়েছে জেফরি অরচার। আজও সেই একই ব্যক্তির নেতৃত্বে সদর্পে। উঠোনে পা রেখেছে আরেকটা প্যসি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? জেফরি আরচার হয়তো ভেবেছে র‍্যাঞ্চ হাউসে ও ছাড়া আর কেউ নেই।

আরচারের সঙ্গে তাল মেলাতে ঠিকই বের হবে ও, কিন্তু খালি হাতে, বিনা প্রস্তুতিতে নয়।

ঘাড় ফিরিয়ে সঙ্গীদের দিকে তাকালো কলিন। ওদের একটা ধাপ্পা দিলে কেমন হয়?

ভুরু নাচালো হ্যারলড। যেমন?

এতে অবশ্য কাজ নাও হতে পারে।

কি করতে চাও?

আমি বারান্দায় যাবার পর আমার প্রত্যেকটা কথার দিকে খেয়াল রাখবে তোমরা দুজন এই জানালায় থাকবে আর দুজন ওই জানালাটার কাছে। সময় বুঝে জানালার কাঁচ ভেঙে রাইফেল বের করবে, দেরি যেন না হয়, কিন্তু ওদের আগে গোলাগুলি শুরু করবে না। প্যসির প্রত্যেককে কাভার করার চেষ্টা করবো আমরা-সফল হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে।

এছাড়া উপায় দেখছে না কলিন। এতক্ষণ বেলিনডার মতোই নিরাশায় ভুগছিলো ও। প্যসির সদস্যের মধ্যে নিরপেক্ষ লোক কেবল জেফরি অরচার আর রেডফিলড। হেলার ও বিলের কথায় ওই দুজন কান দিলেও বাকি সবাই ঠিকই বিরোধিতা করতো, সামান্য ছুতোয় হত্যা করার চেষ্টা করতো ওকে। কিন্তু একটা ব্যাপারে কলিন স্থির নিশ্চিত, প্যসির প্রত্যেকটা লোকের প্রাণের মায়া আছে, ওকে পাকড়াও করতে চায় ওরা, কিন্তু সেজন্যে প্রাণ হারাতে চাইবে না নিশ্চয়ই।

হোলসটারের পিস্তল আলগা করে দরজার দিকে পা বাড়ালো কলিন, কবাট খুলে পা রাখলো বারান্দায়।

কলিনের ছায়া দেখামাত্র সবগুলো অস্ত্র ওর দিকে ফিরলো। রবার্ট ওয়ারেনের হাতেও অস্ত্র দেখা যাচ্ছে, কুৎসিত বিকৃত চেহারা তার, বোঝা যায়, ট্রিগার টানার জন্যে উতলা হয়ে আছে সে।

কলিনের জীবনের সবচেয়ে সঙ্কটময় মুহূর্ত। শিউরে উঠলো ও অজান্তে, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, মাথার ওপর হাত তুলে রেখেছে, কাউকে গুলি ছোড়ার সুযোগ দিতে চায় না। চেহারা বহু কষ্টে স্বাভাবিক রেখেছে, কিন্তু এক বিন্দু স্বস্তি বোধ করতে পারছে না।

ঠিক আছে, ওকে কাভার করে রাখো, গম্ভীর কণ্ঠে দেশ দিলো আরচার, যেমন কথা ছিলো বিচারের জন্যে শহরে নিয়ে যাবো ওকে।

বিচার তো এখানেই করা যায়, চিবিয়ে চিবিয়ে বললো না ওয়ারেন।

এই প্যসির লীডার যখন আমি, বললে আরচার, নির্দেশটা আমিই দেবো।

লম্বা করে দম নিলো ওয়ারেন। ক্লাইভ, ডাকলো সে।

বলো, রবার্ট।

কি করতে হবে জানো তুমি।

শেরিফের একটু পেছনে ক্লাইভ কাসলার, ডান হাতে সিকস গান, কলিন দেখল শেরিফের দিকে পিস্তল ঘুরিয়েই ট্রিগার টেনে দিল সে।

আধ পাক ঘুরে কাসলরের দিকে ফিরেছিলো শেরিফ, কাসলারের পয়লা গুলি ওর দেহ ভেদ করে আরেকটা ঘোড়ার গায়ে বিধলো, তীব্র আর্তনাদ করে উঠলো আরচার। রাইফেল ঘোরানোর চেষ্টা করলো সে, কিন্তু তার আগেই ফের গুলি করলো কাসলার এবং আবার।

লাফিয়ে কয়েক পা সামনে এগিয়ে এলো শেরিফের ঘোড়াটা লাগমে টান পড়লো না দেখে লাফাতে শুরু করলো। বাকা গেল আরচার, পিছলে দড়াম করে পড়লো মাটিতে। গুলির শব্দে আরো কয়েকটা ঘোড়া ভীত হয়ে উঠলো, সওয়ারীরা সামলে নিলো ওদের।

আড়ষ্ট ভঙ্গিতে দাড়িয়ে রয়েছে কলিন, রুদ্ধশ্বাস মুহূর্ত, চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা। অবশ্য ঠাণ্ডামাথার এই নৃশংস হত্যাকাণ্ড অপ্রত্যাশিত নয়, এখুনি একই অবস্থা হতে পরে ওরও। ক্লাইভ কাসলার পিস্তলে গুলি ভরছে এখন, আর্নেস্ট হলদের হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলো লোকটা, মানুষ হত্যা তার কাছে আর দশটা দৈনন্দিন কাজের মতোই মামুলী।

কোনোমতে চেহারা স্বাভাবিক রেখে কালারের দিকে তাকালো কলিন। ইস্পাত কঠিন চেহারা লোকটার, চোখে খুনের নেশা। রেড ফিলডের দিকে চোখ ফেরালো এবার, সন্ত্রস্ত দেখাচ্ছে তাকে, চোখ জোড়া যেন বেরিয়ে আসবে তার কোটর ছেড়ে, এই হিমেল সকালেও ঘামছে রীতিমতো।

তোমার সাহস আছে, স্বীকার করছি, ফোর্বস, বললো ওয়া রেন। কিন্তু এখন যদি জলদি মুখ না খোলো তোমারও আরচারের দশা হবে। দুটো প্রশ্নের জবাব চাই আমি।

জিভ দিয়ে ঠোঁট ভেজালে কলিন। যথা?

আমার স্ত্রী, কোথায় সে?

সম্ভবত ক্যানসাস সিটিতে, স্প্রীংগারভিল রোডে ওকে স্টেজ কোচে তুলে দিয়ে এসেছি আমি।

ঠিক?

হ্যাঁ।

ওর দিকে তাকিয়ে রইলো ওয়ারেন, জবাবটা বিচার করছে যেন, অবশেষে মাথা দোলালো সে। আমি অবশ্য আগেই আঁচ করেছিলাম, স্বীকার করলো, কিন্তু তখন দেরি হয়ে গেছে। এবার দু’নম্বর প্রশ্ন। বিল ওয়ারেন কোথায়?

মনে মনে কুঁকড়ে গেল কলিন, এই প্রশ্নটার জবাব দেয়ার সঙ্গে সঙ্গে হত্যা করা হবে ওকে, ওয়ারেনের চেহারা দেখেই বোঝা যায় সেটা।

তার আগে একটা কথা বলি?

না।

কিন্তু আমাকে যে বলতেই হচ্ছে। খুব জরুরি।

ধাপ্পা দেয়ার এটাই উপযুক্ত সময়, হয়তো কাজ হবে না, তাতে কি, মরতে তো হবেই, চেষ্টা করেই দেখা যাক!

আমার ছেলে কোথায়? বজ্রকণ্ঠে গর্জে উঠলো ওয়ারেন।

আমি যে কথাটা বলতে চাই, কায়দা করে বললো কলিন, সেটা হলো, ঠিক এই মুহূর্তে একটা রাইফেল তোমার মাথার দিকে তাকিয়ে রয়েছে, রাইফেলধারী এমন জায়গায় রয়েছে গুলি ফসকানোর কোন সম্ভাবনাই নেই।

র‍্যাঞ্চ হাউসের সামনের দিকটা চষে ফেললে ওয়ারেনের দু চোখ। কোথায়? দেখছি না তো?

ভুল হচ্ছে আরকি, বললো কলিন, আসলে ঠিক কোন রাইফেলটা যে তোমাকে নিশানা করেছে আমি নিজেও জানি না, চারটে রাইফেল কি না!

প্রথমে ডানে তারপর বামদিকের জানালার কাঁচ ভাঙার মৃদু শব্দ পেলো কলিন। আবার র‍্যাঞ্চ হাউসের সামনের অংশে নজর বোলালো ওয়ারেন, হঠাৎ আড়ষ্ট হয়ে গেল সে। এতক্ষণ পর্দা টানানো ছিলো জানালায়, কিন্তু কাঁচ ভাঙ্গার পর পর্দা সরিয়ে ফেলা হয়েছে, চারটে রাইফেলের নল বেরিয়ে আছে জানালার ফোকর দিয়ে, উঠোনের দিকে তাক করা। চারটে রাইফেলে দশ জনকে হত্যা করা সম্ভব না, কিন্তু এদের প্রত্যেকের মনে হবে রাই ফেলটা বুঝি তার দিকেই চেয়ে রয়েছে!

গোড়ালিতে ভর দিলো কলিন, সতর্ক, জানে এখুনি মৃত্যু ঘটতে পারে ওর, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষশ আশ।

ইচ্ছে করলে আমাকে তুমি মেরে ফেলতে পারো, ওয়ারেন, স্পষ্ট কণ্ঠে বললে কলিন। আমি জানি সেটা। কিন্তু সঙ্গে সঙ্গে তোমারও মরণ ঘটবে। এর আগে রাইফেলের হাত থেকে বাঁচার চেষ্টা করেছে। কোনোদিন?

এতক্ষণে ওয়ারেনের চোখে ভয়ের ছাপ পড়লো, চেহারা শাদা হয়ে গেছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে, ঘাড় ফিরিয়ে প্রতিক্ষণে সঙ্গীদের দিকে তাকাচ্ছে। ইচ্ছে করলে জানালা বরাবর গুলি বর্ষণের নির্দেশ দিতে পারে, কিন্তু তার মানে হবে জানালার ওপাশে রাইফেলধারীদের উস্কে দেয়া, এটুকু বোঝার ক্ষমতা সে রাখে। গ্যাড়াকলেই পড়া গেছে। ভাবলো ওয়ারেন।

কে কে আছে ওখানে? কর্কশ কণ্ঠে জানতে চাইলো সে।

মোট চারজন, সবাই আমাদের পুরোনো কাউহ্যানড, স্প্রীংগারভিল রোডের কবরগুলোর কথা এরা সবাই জানে। ওই হত্যাকাণ্ডের বিচারের জন্যে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে, ওয়ারেন, যারা ওই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কাউকে মাফ করা হবে না।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসে গেছে, বুঝতে পারছে কলিন। উঠোনের ওই লোকগুলো সশস্ত্র এবং যেকোনো মুহূর্তে ওরা আবার মরিয়া হয়ে উঠতে পারে, গোলাগুলি শুরু হলেই প্রথমে প্রাণ দিতে হবে ওকে, কিন্তু তারপরও এক চাল এগিয়ে আছে ও। প্রতিপক্ষের ওই লোকগুলোর প্রাণের মায়া, বেঁচে থাকার অদম্য ইচ্ছাই ওর তুরুপের তাস। ওয়ারেন জানে একটা রাইফেল তার দিকে তাক করা, বিশ গজ দূরত্বে ওটার গুলি ফসকানোর প্রশ্নই ওঠেনা। লড়াই শুরু হওয়ামাত্র অবশিষ্ট তিনটে রাইফেলও গর্জে উঠবে, কার গায়ে লাগবে গুলি কেউ জানে না! রক্তলোলুপ না হলে লড়াইয়ের ঝুঁকি নেবে না কেউ।

রক্তলোলুপ?

ঝট করে শেরিফের হত্যাকারীর দিকে তাকালো কলিন। স্যাডলে ঝুঁকে বসে রয়েছে কাসলার, একবার এই জানালায় আরেকবার ওই জানালায় ঘুরে বেড়াচ্ছে তার দৃষ্টি, আড়ষ্ট চেহারা দেখে বোঝা যায় মানসিক চাপের মধ্যে আছে সে। আর কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারবে লোকটা? ভাবতে গিয়ে শিউরে উঠলো কলিন।

হাত নামালো ও, আস্তে আস্তে।

কাসলার! তীক্ষ্ণ কণ্ঠে বললো তারপর, কাসলার, তুমি সবার আগে পিস্তল ফেলো! এখুনি!

কথা শেষ করার আগেই হোলসটার থেকে পিস্তল বের করে কাসলারকে কাভার করলো ও।

হ্যারলড!

আছি, কলিন! ডান দিকের জানালা থেকে জবাব এলো।

ওয়ারেনকে কে কাভার করছে?

আমি, অপর জানালা থেকে বললো শেরিডান। কড়ে আঙল নাড়লেও খুন হয়ে যাবে।

ওরা দুজন পিস্তল ফেলে স্যাডল থেকে নামার সময় আমি কাভার করছি, বললো কলিন। তোমরা বাকিদের ওপর নজর রাখো। কাসলার, পিস্তল ফেলতে বললাম না তোমাকে! জলদি ফেলল। তারপর স্যাডল থেকে নেমে ছেড়ে দাও ঘোড়াটা।

মুহূর্তের জন্যে ইতস্তত করলো কাসলার, অবশেষে ঢিল পড়লো তার কাধে, হাত থেকে খসে পড়লো পিস্তল। মাটিতে নেমে কলিনের দিকে তাকিয়ে দাড়িয়ে রইলো, খুনের নেশা উধাও দৃষ্টি থেকে।

ওয়ারেন, এবার তুমি।

এভাবে পার পাবে না, ফোর্বস! এই বলে দিচ্ছি।

হতচ্ছাড়া রাইফেলটা ফেলে! ধমকে উঠলো কলিন। গান বেলট খুলে নেমে পড়ে স্যাডল থেকে।

চোয়াল নড়লো ওয়ারেনের, কিন্তু কোনো কথা বেরোলো না। রাইফেল ফেলে গানবেলটের বালস-এ হাত রাখলো সে, মাটিতে পড়লে ওটা।

স্যাডল থেকে নেমে র‍্যাঞ্চ হাউসের দিকে ফিরে পা ফাঁক করে দাড়িয়ে রইলো ওয়ারেন, হাপাচ্ছে, রাগে?

অনেকটা স্বস্তি বোধ করছে এখন কলিন। অবশেষে সফল হতে যাচ্ছে ও, প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক দুটো সাপের বিষদাত উপড়ে ফেলতে পেরেছে। অন্যদের নিয়ে তেমন উৎকণ্ঠার কিছু নেই।

প্যাটেন! চেঁচিয়ে বললো ও, এবার তুমি! লুইস প্যাটেনের দিকে ঘুরলো কলিনের পিস্তল।

ঠিক এই সময় গোলমাল বাধালো রেডফিলড। ওই লোক এমন কিছু করতে পারে কল্পনাতেও আসেনি কলিনের। হয়তো অনিচ্ছেকৃত, সন্ত্রস্ত হয়ে পালানোর চেষ্টা সম্ভবত, আচমকা খোড়ার পেটে স্পার দাবিয়ে বসলো সে, লাফিয়ে উঠলো তার ঘোড়া। ভারসাম্য বজায় রাখতে অজান্তে উঁচু করলো পিস্তল ধরা হাতটা।

জানালার পেছনে যারা অপেক্ষমান, রাইফেলধারীরা ব্যাপার কি বুঝে ওঠার অবকাশ পেলো না। তারা স্রেফ দেখলো রেডফিলডের ঘোড়া লাফিয়ে আরেকটা ঘোড়ার ওপর পড়তে যাচ্ছে, ধরে নিলো পিস্তল উচিয়ে গুলি করতে যাচ্ছে সে, ফলে আচমকা আগুন ঝরালো ওদের রাইফেল।

এভাবেই শুরু। ভিড়ের এক কিনার থেকে সহসা বেপরোয়া ভাবে জানালা লক্ষ্য করে গুলি ছুড়ে বসলো এরিক মেইন, তারপর দৌড়ে ঘোড়ার আড়ালে চলে যাবার চেষ্টা করলো, কিন্তু দেরি হয়ে গেছে, জামালার দিক থেকে ছুটে এলো একটা গুলি, কাধে বিধলো তার।

বারান্দায় দাড়িয়ে সংঘর্ষের সূচনা প্রত্যক্ষ করলো কলিন ফো। চেঁচিয়ে রেডফিলডকে সাবধান করতে যাচ্ছিলো, কিন্তু তার আগেই প্রতিপক্ষের শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের পর্বটি ভেস্তে গেছে। ঘোড় ঘুরিয়ে উল্টোদিকে ছুট লাগালে তিনজন। এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে অন্যরা। ঘরে ঢুকে পড়ার ফুরসত পেলো না কলিন, হঠাৎ একটা গুলি এসে লাগলো কাঁধে, তীব্র ধাক্কায় এক পাশে কাত হয়ে গেল ও, আছড়ে পড়ল দেয়ালের ওপর, চেয়ে রয়েছে উঠোনের দিকে, চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা। তিনজন অশ্বারোহী পালাচ্ছে, স্যাডলের সঙ্গে মিশে গেছে ওরা। একেবেঁকে আস্তাবলের দিকে দৌড়ে যাচ্ছে একজন। ফেলে দেয়া পিস্তল তুলে নিতে ঝাঁপিয়ে পড়লো ওয়ারেন আর কাসলার। পিস্তলটা জাবড়ে ধরেই হাঁটুতে ভর দিয়ে বসলো ওয়ারেন, কলিনের দিকে তাক করলো ওটা, খিস্তি করছে অবিরাম। নিজেকে আর সামলাতে পারলো না। কলিন, মেঝেতে লুটিয়ে পড়তে পড়তে ওয়ারেনের উদ্দেশে গুলি ছুড়লো ও, পরপর দুবার, তারপর গুলি করলো কাসলারকে, চোখ থেকে খুনের নেশা আবার উধাও হলো তার।

দোলনার মতো দুলছে ওয়ারেন, বাতাসে আঁকিবুকি কাটছে যেন তার পিস্তল, অপর হাত দিয়ে ধরে ওটাকে স্থির করতে চাইলে সে। আবার গুলি করলে কলিন, তারপর পিস্তল ঘোরালো ক্লাইভ কাসলারের দিকে। ট্রিগার টানলে, ‘ক্লিক’ শব্দ হলো শুধু, গুলি বের হলো না!

গুলি করার আর প্রয়োজন ছিলো না অবশ্য। র‍্যাঞ্চ হাউসের ভেতর থেকে কাসলারের উদ্দেশে ছুটে গেল একটা বুলেট, পাঁই করে আধপাক ঘুরলো কাসলার। আবার রাঞ্চের জানালায় রাইফেলের বজ্রনিনাদ। ভাঁজ হয়ে গেল ক্লাইভ, মুখ থুবড়ে পড়ে গেল ঘোড়া থেকে বেশ তফাতে।

যেমন হঠাৎ শুরু, তেমনি শেষ হলো সংঘর্ষ।

কলিন অস্পষ্টভাবে অনুভব করলো হ্যারলড, ইনডো আর অন্য কে একজন ঘর থেকে বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসেছে ওর পাশে। হ্যালডের হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে সে, বলছে, ভেতরে নিয়ে চলো ওকে, তারপর দেখো ক্ষতটা মারাত্মক কি না! বেলিনডা।

তাড়াহুড়োর কিছু নেই, বেলিনডা, দুর্বল কণ্ঠে বললো কলিন।

ক্লান্ত বোধ করছে ও, বড্ড ক্লান্ত। কাধের তীব্র যন্ত্রণা যেন মাথা খারাপ করে দেবে! ঝিমুনি আসছে, জোর করে ঝিমুনি ভাব দূর করে দিলো ও, পিটপিট করে তাকালো আবার ওয়ারেনের দিকে। কাত হয়ে পড়ে আছে লোকটা, নড়ছে না একটুও। কঠিন পথে জীবন কাটিয়েছে, মৃত্যুটাও এসেছে তার কঠিন রূপেই।

কেমন বোধ করছো, কলিন, জানতে চাইলে হনডো।

খুব খারাপ না, বললো কলিন, কাধে সামান্য লেগেছে মাত্র।

আমার কাছে মোটেও সামান্য মনে হচ্ছে না, বললো হ্যারলড। অবশ্য আরো মারাত্মক হতে পারতো।

ভেতরে নিয়ে যাও ওকে।’ বললো বেলিনডা, এখানে বসে বকবক করে না!

‘না’ বললো কলিন। একটু দাড়াও।

উঠোনের দিকে তাকালো ও। বার্নের দরজার কাছে পড়ে মোচড় খাচ্ছে একজন, ওয়ারেনের পাশে আরো তিনটে নিথর দেহ গুনলো কলিন। এরিক মেইন, রেডফিলড এবং অপরিচিত একজন।

চারজন চম্পট দিয়েছে, জানালো হ্যারলড।

চারজন? প্রশ্ন কলিনের, আমি তো তিনজনকে দেখলাম।

না, চারজন। পালানোর সময় বোধ হয় ওদের দুজন চোট পেয়েছে।

চার্লস দেখছি নড়ছে, বললো কলিন, পাশের ওই লোকটাও।

কাসলার। তোমাকে আগে ভেতরে নিয়ে যাই, তারপর ওদের দেখবো ডাক্তার আনতে শহরে পাঠাবো কাউকে।

এবার আর আপত্তি করলো না কলিন। ওকে ঘরে নিয়ে আসা হলো।

ড্যানিয়েল ফোর্বসের খাস কামরায় এনে বিছানায় শোয়ানো হলো, ওর কাঁধের ক্ষতে ব্যাণ্ডেজ করে দিলো বেলিনডা অরি শেরিডান। একটু পরেই চেতনা হারালো ও।

হ্যারলডের উদ্বিগ্ন কণ্ঠস্বরে ঘোর, কাটলো কলিনের।

কলিন, বললো হ্যারলড, এই যে, কলিন, ইচ্ছে ছিলো না তবু জাগাতে হলো, আরেকদল ঘোড়সওয়ার আসছে এদিকে। চোদ্দ পনেরোজনের কম না!

আরেকটা প্যসি? আবার লড়াই করা সম্ভব হবে না ওদের পক্ষে।

ধরে বসাও আমাকে জড়ানো গলায় বললে কলিন।

নাহ, বললো হ্যারলড, আমি দেখছি ব্যাপারটা। বেলিনডা?

কি? দরজায় দাড়িয়ে বললো বেলিনডা।

এদিকে এসো। তোমার কাজ হলো একে পাহারা দেয়, যেন বিছানা ছাড়তে না পারে।

পারবে না, বললো বেলিনডা। বিছানার কিনারে বুকে হাত বেঁধে বসলো বেলিনডা, ভয়ঙ্কর চেহারা। দোরগোড়ায় পৌঁছে থামলো হ্যারলড, ঘাড় ফিরিয়ে তাকালো। এরিক মেইন মরেনি, জানালো সে, এখনো মুখ খোলেনি, তবে খুলবে।

অন্যরা?

চার্লসও বেঁচে আছে–আর যারা পালাতে পেরেছিলো–বাকি সবাই অক্কা পেয়েছে।

বিল আর অ্যারিন হেলার?

বেঁধে রাখা হয়েছে, পিটকেও।

দেখো, কারা এলো, বললো কলিন, যেভাবেই হোক ওদের আগে আমাদের বক্তব্য শোনানোর চেষ্টা করো।

বেরিয়ে গেল হ্যারলড।

ব্যাপারটা, বললো বেলিনডা, সহজভাবে নিতে চেষ্টা করো, কলিন। যথেষ্ট করেছে তুমি। যতক্ষণ বারান্দায় ছিলে, প্রতিটি মুহূর্ত কি যে আতঙ্কে কাটিয়েছি আমি। ইশ, গোলাগুলি শুরু হলো যখন–

থেমে গেল বেলিনডা, ঘাড় ফিরিয়ে জানালার দিকে তাকালো।

একটুর জন্যে গড়বড় হয়ে গেল, ধীর গলায় বললো কলিন। সবচেয়ে ভয়ঙ্কর লোকদুটো পরাস্ত হলো আর হঠাৎ ঝামেলা শুরু করলো কিনা নিরীহ রেডফিলড! কেন অমন করলো সে? মানুষকে বোঝা কঠিন। অনেক সময় খুব সাহসী লোকও চাপের মুখে ভেঙে পড়ে আর মহাভীতু প্রচণ্ড সাহসের পরিচয় দিয়ে বসে।

কথা বলো না তো, বললে বেলিনডা।

ডাক্তার আনতে গেছে কে?

হনডো। এবার চুপ। খামোকা হয়রান হচ্ছ। ডাক্তার এসে কাধের গুলি বের করার জন্যে খোঁচাখুচি শুরু করবে, তখন সহ্য করার জন্যে শক্তি লাগবে, জমিয়ে রাখ।

উঠোনে ঘোড়ার খুরের শব্দ, সমবেত চাপা কণ্ঠস্বর। জানালার কাছে গিয়ে দাঁড়ালো বেলিনডা, বাইরে তাকালো।

শহরের কিছু লোক, বললো ও, মানে প্রায় সবাই। হ্যারলডের সঙ্গে কথা বলছে কে যেন, আগে কোনোদিন দেখিনি তাকে, বিশালদেহী লোক, বছর চল্লিশেক হবে বয়স, ভেসটে একটা ব্যাজ আঁটা দেখতে পাচ্ছি।

বর্ণনার সাথে মেলে এমন কারো কথা মনে করতে পারলো না কলিন। উঠে বসতে গেল ও, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ব্যথায় চোখে অন্ধ কার দেখলো, দুলে উঠলো পৃথিবী। ছুটে এসে ওকে ধরলো বেলিনডা, আলগোছে শুইয়ে দিলো আবার, আপত্তি করলো না। কলিন।

ভেতরে ঢুকছে ওরা, ওকে জানালে বেলিনডা, ভদ্র আচরণ করো।

সরাসরি এ-ঘরে এলো না অতিথিরা। মিনিট দশেক পর সপ্রতিভ চেহারায় দরজায় এসে দাড়ালো হ্যারলড, বেলিনডার বর্ণিত সেই আগন্তুকও রয়েছে সঙ্গে।

কলিন, এর নাম আর্ল সিমুর, বললো হ্যারলড, স্যানতা ফে’র ইউএস মার্শাল, বিশেষ কাজে স্প্রীংগারভিলে এসেছিলো, ওখানে লিনডা ওয়ারেনের সঙ্গে ওর আলাপ হয়।

বিছানার কাছে এগিয়ে এলো সিমুর। হ্যালো, ফোর্বস, বললো সে, খুব ঝামেলায় গেল সকালটা, না?

হ্যাঁ, বললো কলিন।

ভোরের স্টেজে ওয়াগোনারে পৌঁছেছি আমি, বললো সিমুর। গতকাল শেষরাতে একটা প্যসি এদিকে এসেছে শুনে লোকজন জোগাড় করে পিছু নিয়েছি, দেরি হয়ে যাবে আশঙ্কা ছিলো, কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে আমার কোনো প্রয়োজনই ছিলো না।

তাহলে–কি ঘটেছে বুঝতে পেরেছ?

হ্যাঁ। কেন, তাও, বললো সিমুর। এখানে আসার আগেই সব জানতে পারি আমি। লিনডা-মিসেস ওয়ারেনের কাছে। চমৎকার মহিলা, তাই না?

হ্যাঁ, বললে কলিন, তাই।

অবশ্য একটু একগুয়ে,বলে চললো সিমুর, প্রথম যখন আমাকে স্প্রীংগারভিলের কাছের কবরগুলোর কথা বললো, বিশ্বাস করা দূরে থাক, আমলই দিইনি, কিন্তু মহিলা নাছোড়বান্দা। এ কে শেষে বাধ্য হয়ে অকুস্থলে গেলাম, খুঁজে পেলাম কবরগুলো। খানিক আগে আরেকটা চমক খেয়েছি আমি, তোমরা যাকে রবার্ট ওয়ারেন বলছ, তার চেহারা দেখলাম, ওকলাহোমায় অন্য নামে পরিচিত ছিলো লোকটা, রাস ম্যাকডোনালড, দুই আড়া বছরই আগে জেল ভেঙে পালায়, ব্যাঙ্ক ডাকাতির একটা চেষ্টা চালায় এরপর, ব্যর্থ হয়, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ব্যাঙ্ক ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয়েছিলো? বললেকলিন, তাহলে এখানে র‍্যাঞ্চ কেনার জন্যে টাকা পেলো কোথায়?

পরমুহূর্তে পেয়ে গেল ও জবাবটা।

হেলার।

সে-ই টাকার ব্যবস্থা করেছে। হেলারই নাটের গুর। শেষের দিকে বোধ হয় ওয়ারেনকে বশে রাখতে পারছিলো না। ওকে ওয়ায়েনের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা ব্যাখ্যা পাওয়া গেল এবার। ওরা যে কেউ একজন মারা গেলে শেষ পর্যন্ত হেলারই লাভবান হতো। ওয়ারেন র‍্যাঞ্চের মালিকানা দাবি করতে পারতো একদিকে, কিনে নিতে পারত ফোর্বস র‍্যাঞ্চটাও…দুটো র‍্যাঞ্চের মালিকানাই হেলারের লক্ষ্য ছিলো?

হেলারের সঙ্গে কথা বলতে চাই আমি, গম্ভীর কন্ঠে বললো কলিন।

না, আমি, বললো হ্যারলড, কি বলতে হবে আমি জানি।

সেদিন বিকেলে আবার শোবার ঘরের দরজায় দাঁড়ালো সিমুর। একটু পরেই আমরা চলে যাচ্ছি, ফোর্বস, বললো সে। হেলারকে শহরে নিয়ে গিয়ে হাজতে ঢোকাতে চাই। ম্যাকডোনালডের ছেলে, মানে তোমরা যাকে বিল ওয়ারেন হিসেবে জানো, তাকেও নিয়ে যাচ্ছি। আগামী কয়েকটা দিন এই মামলার ছেড়া সুতোগুলো একত্র করার চেষ্টা করব আমরা, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ফয়সালার ব্যবস্থা নেবে। ব্যক্তিগতভাবে আমার ধারণা তোমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। হেলারের স্বীকারোক্তিতেই স্পষ্ট বোঝা যায় এতসবের পেছনে সে-ই আসল লোক। আচ্ছা, ক্যানসাস সিটিতে যাবার সম্ভাবনা আছে নাকি তোমার কিছুদিনের মধ্যে?

ক্যানসাস সিটি? বললো কলিন। এক মুহূর্ত ভাবলো। লিনডা অসাধারণ মেয়ে সন্দেহ নেই, যে কোনো পুরুষের জীবন পূর্ণ করে তুলতে পারবে। কিন্তু ক্যানসাস সিটির মতো একটা জায়গায় গিয়ে কি করবে কলিন? বিস্তর্ণ খোলা প্রান্তরের মানুষ ও, যেখানে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায়, ফুলবাবু সেজে থাকতে হয় না।

নাহ, অবশেষে বললে ও, নেই।

কদিন পর আবার দেখা হবে তাহলে, বললে সিমুর, আশা করি শিগগির সুস্থ হয়ে ওঠো। ডাক্তার বলেছে কাঁধের ক্ষতটা তেমন মারাত্মক নয়।

সম্ভব হলে কালই উঠে বসার চেষ্টা করবো আমি, বললো কলিন, এমন একটা র‍্যাঞ্চের কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না!

চমৎকার কিছু সঙ্গীও পেয়েছো তুমি!

সেরা।

শুধু একটা মেয়ের অভাব।

সেটাও পূরণ করা হয়তো সম্ভব, বললো কলিন।

জানালার দিকে তাকালো ও, বেলিনডার চেহারা রক্তিম হয়ে উঠলো, লক্ষ্য করলো।

হেসে ফেললো সিমুর, ওদের দুজনের উদ্দেশে হাত নেড়ে বেরিয়ে গেল। ওকে বিদায় সম্ভাষণ জানানো আর হলো না কলিনের।

জানালার কাছে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইলো বেলিনডা, এখন ওর চেহারা দেখতে পাচ্ছে না কলিন।

বেলিনডার দিকে চেয়ে রইলো ও। ভবঘুরে মানুষের পক্ষে একাকী জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনে স্থির হওয়ার জন্যে বিয়ে অপরিহার্য। নিজস্ব একটা র‍্যাঞ্চ আছে বেলিনডার, ঠিক; ওরও আছে; কিন্তু দুটো র‍্যাঞ্চ তো একসঙ্গে চালানো যায়।

আমি এবার বাড়ি ফিরবো, বললো বেলিনা।

তাহলে আমিও উঠে পড়বে, বললে কলিন।

চট করে ঘুরলো বেলিনডা। না! কিছুতেই উঠবে না তুমি। ডাক্তার বলেছে।

–আমার এখন শুশ্রূবার দরকার।

কিন্তু আমাকে মেরির কথা ভাবতে হবে না?

র‍্যাঞ্চে ওর দেখাশোনার জন্যে এলেনা আছে।

কিন্তু আমি ওর মা।

তাহলে কাউকে পাঠিয়ে দাও, নিয়ে আসুক ওকে, এখানে ওর কোনো কষ্ট হবে না।

কাজটা কি ভালো দেখাবে?

আমার কাছে তো চমৎকার মনে হচ্ছে, বললো কলিন। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো উপায়।

আবার আরক্ত হলো বেলিনডার চেহারা। বুঝে বলছো তো?

মাথা দোলালো কলিন। এবার এদিকে এসো।

এক পা সামনে এসে দাঁড়িয়ে পড়লো বেলিনডা। ভেবে দেখার জন্যে একটু সময় দেবে না?

পাঁচ সেকেণ্ড সময় দিলাম, বললো কলিন। তারপর উঠে বসবো।

পাঁচ সেকেণ্ড পর উঠে বসার উপক্রম করলো কলিন, কিন্তু তার আর প্রয়োজন হলো না।

<

Super User