স্টোনের গমনপথের দিকে তাকিয়ে রইল ক্লিফ, অসন্তোষ চেপে রাখল অনেক কষ্টে। কয়েক মুহূর্ত পর ঘাড় ফিরিয়ে রেগানের দিকে তাকাল ও।

আমি এখন একা, রেগান, বলল, বুঝতে পারছ, মেজাজ খারাপ, উল্টাপাল্টা কিছু করলে একেবারে শেষ হয়ে যাবে! এবার ঘুরে দাঁড়াও!

আদেশ পালন করল ল্যুক রেগান।

হাত পেছনে আনো।

এবারও আপত্তি করল না সে।

সামনে ঝুঁকে মেঝে থেকে হাতকড়া তুলে নিয়ে রেগানের হাতে পরিয়ে দিল ক্লিফ। তারপর বলল, যাও, সেলে ঢোকো।

রেগান সেলে ঢুকলে দরজায় তালা লাগাল ও। ফিরে এল অফিস রুমে। জানালার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাল। বিষণ্ণ চেহারা। কী করবে, বুঝতে পারছে না। একা ওর পক্ষে রোগানকে নিয়ে স্যান্তা রোসায় যাওয়া সম্ভব নয়, আবার কারও সাহায্যও পাওয়া যাবে না। কী করা যায়?

চিন্তাভাবনা করার জন্যে সময় দরকার। কিন্তু ভাবলেই কি পরিস্থিতি পাল্টে যাবে? আবার কোনও উপায় না থেকে পারে? থাকতেই হবে!

ফিরে এসে শেরিফের চেয়ারে বসল ক্লিফ। কাঁপা হাতে সিগারেট বানিয়ে ধরাল। প্রথম থেকে পুরো ব্যাপারটা আবার পর্যালোচনা করে দেখল।

কেন যেন মনে হচ্ছে রেগানকে বাঁচিয়ে রেখে ভুল করেছে ও। এই লোকটাই যত নষ্টের মূল। কিন্তু মেরে ফেললে তার স্বীকারোক্তি পাওয়া যেত না, বিবেকের দংশনে জ্বলতে হত সারা জীবন

কিন্তু রেগানের স্বীকারোক্তি পাওয়ার পরও নীতির প্রশ্নে অবিচল থাকতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়েছে ও। স্টোনের মতো দায়িত্ব এড়ানোর কথা মুহূর্তের জন্যেও ঠাই পায় নি ওর মনে। ভেতরে ভেতরে ভীত হয়ে পড়েছে ওজমাট বেঁধে গেছে পাকস্থলীর ভেতরটা। এত তাড়াতাড়ি মরতে চায় না ক্লিফ, ফাঁসির আসামীর মতো ভাবতে চায় না মৃত্যুর কথা।

কাঁধ ঝাঁকাল ফ্যারেল, প্রাণ বাঁচানোর কোনও পথ খোলা নেই। তবে প্রতি মুহূর্তে যদি সতর্ক থাকতে পারে, মরার আগে অন্তত রেগানকে মেরে যেতে পারবে ও।

ক্লান্ত দেহে উঠে দাঁড়াল ক্লিফ। ইতস্তত করে সময় নষ্ট করার মানে হয়। না। একটা দায়িত্ব চেপেছে কাঁধে, পালন করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব।

বাবার কাছে সাহায্য চাওয়ার কথা ভাবল ও, পরক্ষণে নাকচ করে দিল। চিন্তাটা। বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অধিকার ওর নেই, বহু আগেই চাকরি থেকে অবসর নিয়েছে মানুষটা; এবং এটা তার দায়িত্ব নয়।

দুপুর হয়ে এল প্রায়, এখুনি রওনা না হলে স্যান্তা রোসায় পৌঁছুতে সন্ধ্যা লেগে যাবে। কুঁচকে উঠল ক্লিফের চোখমুখ। দেরি হলেই বা কি? ওদের তো স্যান্তা রোসায় পৌঁছুতে দেয়া হবে না। তবু, যদিও ক্ষীণ, একটা সম্ভাবনা তো আছে!

সেলব্লকে এসে হেলম্যানের সেলের তালা খুলল ক্লিফ। আমি চাই না তোমার বিপদ হোক, বলল ও, তাই ছেড়ে দিচ্ছি। স্যান্তা রোসায় গিয়ে আমাদের জন্যে অপেক্ষা করো, ঠিক আছে?

হেলম্যানের চেহারায় স্বস্তির ছাপ পড়ল, মাথা দুলিয়ে জবাব দিল সে। ঠিক আছে, মিস্টার ফ্যারেল।

পকেট থেকে দশ ডলারের নোট বের করে হেলম্যানকে দিল ক্লিফ। হোটেলের ভাড়া আর খাওয়ার খরচ, খবরদার, হুইস্কি ছোঁবে না, বুঝেছ?

অবশ্যই, মিস্টার ফ্যারেল।

বাইরে চারটে ঘোড়া আছে, বলল ক্লিফ। একটা নিয়ে যাও। রেগানরা, পাহাড় থেকে নামলে তারপর রওনা দিয়ো, নইলে ব্যাটারা গুলি করে বসতে পারে।

আচ্ছা।

জেল থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ ফুটপাথ-এ দাঁড়িয়ে থাকল হেলম্যান, হঠাৎ আলোয় চোখ কুঁচকে গেছে। আলো সয়ে আসলে হিচরেইল থেকে একটা ঘোড়া খুলে নিয়ে চেপে বসল স্যাডলে। এগোতে শুরু করল ঘোড়াটা।

মন্থর পায়ে আবার সেলব্লকে এল ক্লিফ। বেরিয়ে যাবার আগে সোনির সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। ল্যুক রেগানকে একা রেখে যাওয়ায় ঝুঁকি আছে। এমন কেউ নেই, যাকে রেখে যাওয়া যায়।

পেছনে দরজা খোলার শব্দে ঘুরে দাঁড়াল ক্লিফ। সোনিয়া, ভীত দৃষ্টিতে দেখছে ওকে।

সেলের দরজা সশব্দে আটকে দিয়ে সোনিয়ার দিকে এগিয়ে এল ক্লিফ। চারদিকে চোখ বোলাল সোনি। স্টোন কই? জানতে চাইল।

একটা কাজে বাইরে গেছে, মিথ্যে বলল ক্লিফ, অনর্থক মেয়েটাকে ভাবনায় ফেলে কাজ নেই। স্টোন বিদায় নিয়েছে শুনলে ঘাবড়ে যাবে ও।

রেগানকে সান্তা রোসায় নিচ্ছ?

হ্যাঁ। সোনিয়ার কাঁধে হাত রাখল ক্লিফ। সোনিকে এমন কিছু বলা যাবে যাতে পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ পায়।

সকালে বাবা মায়ের সঙ্গে যাচ্ছি আমি, বলল সোনিয়া, দশটা নাগাদ পৌঁছে যাব।

সোনিয়ার দিকে তাকিয়ে মাথা দোলাল ক্লিফ। বেশ স্বাভাবিক হয়ে। এসেছে ওর চেহারা। কথা বলার জন্যে মুখ খুলল; কিন্তু বাধা দিল, সোনি।

আর একটা কথা, ক্লিফ, আমার মতে এখন পর্যন্ত কোথাও ভুল করো নি তুমি।

হাসল ক্লিফ। জানতাম, তুমি একথাই বলবে।

এবার যাই, কাল দেখা হবে।

আচ্ছা।

চলে গেল সোনিয়া। জানালার সামনে দাঁড়াল ক্লিফ। হাঁটতে হাঁটতে দৃষ্টিসীমার বাইরে চলে গেল মেয়েটা। হাঁটার ভঙ্গিতে আগের সেই চঞ্চলতা খানিকটা ফিরে এসেছে, ভাবল ও।

স্বস্তির ছাপ পড়ল ক্লিফের চেহারায়। আবার সেলকে ঢুকল ও, তালা খুলল রেগানের সেলের। বেরোও, এখুনি রওনা দেব আমরা। তোমাকে এই প্রথম ও শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, পালানোর চেষ্টা বা সন্দেহজনক আচরণ করলে সোজা খুন হয়ে যাবে। আমার সান্তা রোসায় পৌঁছুবার আশা, কম, তবে তোমার অবস্থাও বিশেষ সুবিধের নয়। ম্যাটরা হামলা করলে তোমাকে মেরে মরব আমি।

ক্লিফের সতর্কবাণীতে ম্লান হয়ে গেল ল্যুক রেগান, তাচ্ছিল্যের ছাপ উধাও হলো চেহারা থেকে। ম্যাটের সঙ্গে একটা আপোসরফায় পৌঁছুনোর চেষ্টা করো না? অনুনয় করল সে। তুমি মারা যাও, আমরা কেউই চাই না।

হাসল ক্লিফ।

মাথা নাড়ল রেগান, দুচোখে তার স্পষ্ট ভয়।

অফিস কামরায় এনে রেগানকে দাঁড় করাল ক্লিফ। র‍্যাক থেকে স্টোনের, ডাবল ব্যারেল্ড শটগানটা তুলে নিয়ে লোড করা কিনা দেখল। রিলোড, করার সুযোগ ওকে দেয়া হবে না জেনেও ড্রয়ার থেকে গোটাকতক শেল নিয়ে পকেটে রাখল। দুটো ব্যারেলই লোড় করা, রেগানের উদ্দেশে বলল ও, ফস্কানোর তিলমাত্র সম্ভাবনা নেই, একটা গুলি খেলেই দুটুকরো হয়ে যাবে, মনে রেখো!।

সম্মোহিতের মতো শটগানের দিকে চেয়ে রইল রেগান। জিভ বের করে শুকনো ঠোঁট ভেজাল সে, ঢোক গিলে বলল, তোমাকে মেরে আমাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে ওরা, ডেপুটি!

জানি। কিন্তু আমার হাতে না মরলেও শেষ পর্যন্ত ফাঁসিতে তো তোমাকে ঝুলতেই হবে, ভয় কী? দুটোই সমান।

রেগানের ভীত চেহারা দেখে পুলক অনুভব করল ক্লিফ। চলল, ঘোড়ায় চাপো।

এলোমেলো পায়ে জেল থেকে বেরিয়ে এল ল্যুক রেগান, একটা ঘোড়ার পাশে দাঁড়াল। সামনে এসে আবার ওকে হাতকড়া পরাল ক্লিফ। লক স্যাডলে চাপলৈ লাগাম তুলে দিল তার হাতে। তারপর নিজে একটা ঘোড়ায় চেপে বসল, রাস্তার দিকে তাকাল ও।

শহরবাসীরা রাস্তার দুপাশে সার বেঁধে অপেক্ষা করছে, সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখতে এসেছে যেন! থমথমে ভাব চারদিকে। জনতার দৃষ্টি ওঁদের দুজনের ওপর নিবদ্ধ।

সামনে বাড়ো, বলল ক্লিফ ফ্যারেল।

ঘোড়ার পেটে গোড়ালির খোঁচা দিল রেগান।

ক্লিফের কনুইয়ের ভাঁজে ভাবল ব্যারেল শটগানটা দেখে মনে হবে নিতান্ত অবহেলার সঙ্গে ধরে রেখেছে; আদৌ তা নয়, রেগানের পিঠ বরাবর তাক করা রয়েছে ওটা। ওকে ঠেকাতে সরাসরি মাথায় গুলি করতে হবে প্রতিপক্ষকে, সেটা সম্ভব নয়।

ঘাড় ফিরিয়ে গ্রে বাট-এর দিকে তাকাল রেগান। এখনও নামে নি ওরা, বলল।

আমরা বেরোলেই নেমে আসবে।

ওরা দুজনই আছে, লিন্সকে নীচে দেখছি না।

ঝট করে তাকাল ক্লিফ ফ্যারেল। পাহাড়ের নীচে মাত্র দুটো ঘোড়া দেখা যাচ্ছে, লিন্স নেই। ম্যাট জেস আর লিঙ্গের খোঁজে রাস্তায় চোখ বোলাল ও, কেউ নেই। আবার সামনে তাকাল ক্লিফ, প্রতিটি ভবনের ছাদ লক্ষ্য করল তীক্ষ্ণ দৃষ্টিতে নেই।

শহর ছাড়ার আগেই হামলা চালাবে না তো?-ভাবল ক্লিফ। তাহলে তো ল্যুক মারা গেলে প্রতিশোধ নেয়ার জন্যে ডিনামাইট ফাটিয়ে দেবে

শয়তানগুলো। উৎকণ্ঠায় ভুগে লাভ নেই, আপনমনে বলল ক্লিফ, যা হবার হবে, উদ্বিগ্ন, হলেই তো পরিস্থিতি বদলাবে না!

জেল ছেড়ে আধ ব্লক দূরে এসে পড়েছে ওরা। হঠাৎ ক্লিফের খেয়াল হলো, উত্তেজনায় দম আটকে রেখেছে, ফোঁস করে এক মুখ বাতাস ছাড়ল।

মস্থর গতিতে গড়িয়ে যাচ্ছে অপেক্ষার মুহূর্তগুলো।

আরও বাড়ল জেলের সঙ্গে দূরত্ব। একটা হ্যামারে চেপে বসেছে ক্লিফের আঙুল।

গুড়ম!

অচিমকা গুলির শব্দে কুঁকড়ে গেল ক্লিফ, নিমেষে পিছিয়ে আনল শটগানের হ্যামার।

রাশ টেনে ঘোড়া থামাল ল্যুক। ক্লিফও থামল, অবাক হয়ে আবিষ্কার করল ওর গায়ে লাগে নি গুলিটা। কে গুলি করল?

পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে কঁপা প্রতিধ্বনি ফিরে এল। পাহাড় থেকে আসে নি গুলিটা, শহরের ভেতরেই রয়েছে অস্ত্রধারী।

কিন্তু অস্ত্রধারী রেগানদের কেউ নয়, তাহলে ও অক্ষত থাকত না।

কে?

ল্যুকের ওপর নজর রাখার জন্যে দুগজের মতো সামনে এগোল ক্লিফ। হঠাৎ গ্রে বাট-এর দিকে তাকাতেই দেখল লুটিয়ে পড়ছে ঝুঁকের এক ভাই, মার্ক। প্রলম্বিত আর্তনাদ আঘাত করল কানের পর্দায়।

নড়তেও ভুলে গেল চমকিত ক্লিফ। অসহায় চেহারায় লক্ষ্য করল, ডিনামাইটের সলতেয় আগুন ধরাতে সামনে ঝুঁকে পড়েছে জনি রেগান।

আবার গর্জাল অদৃশ্য রাইফেল, আবার কয়েক মুহূর্ত পর প্রতিধ্বনি ভেসে এল।

স্প্রীয়ের মতো সোজা হয়ে গেল জনি, বাঁকাচোরা ভঙ্গিতে পিছিয়ে গিয়ে ঠেস দিয়ে দাঁড়াল পাথুরে দেয়ালে। আবারও গর্জাল রাইফেলটা। কেউ যেন পেরেক দিয়ে পাহাড়ের সঙ্গে গেঁথে দিল জনিকে। কয়েক মুহূর্তে লেগে রইল সে, তারপর হুড়মুড় করে আছড়ে পড়ল, একদিকে হেলে পড়ল মাথাটা, নড়ল না আর।

বিস্ময়ে থ হয়ে গেছে ফ্যারেল। পাহাড়ের ওই হুমকিতে এত অভ্যস্ত হয়ে পড়েছিল, এখন আর তার অস্তিত্ব নেই বিশ্বাস করতে পারছে না।

হঠাৎ খেয়াল হলো জেল থেকে অনেক দূরে এসে পড়েছে ওরা, এবং লকের আরও তিনটি ভাই এখনও বেঁচে, কাছেপিঠেই আছে তারা!

যেদিকে এগোবে, বিপদ সমান। ল্যুকের দিকে একবার তাকিয়ে রাস্তার এমাথা ওমাথায় চোখ বোলাল ফ্যারেল। কানের কাছে কে যেন বলে উঠল, ছোট! জলদি!

ছত্রভঙ্গ হয়ে পড়েছে জনতা, এদিকে ওদিকে ছোটাছুটি করছে সবাই। ধরে নিয়েছে, ডিনামাইটের ফিউজে আগুন লেগেছে, বিস্ফোরণের আগেই পালাতে হবে।

গুলি খাওয়ার আগেই হয়তো ফিউজে আগুন ধরিয়ে দিয়েছে জনি, হয়তো ধরায় নি, যাই হোক, শহরবাসীর সাহায্য পেতে কিছু সময় লাগবে…ঘণ্টাখানেক পালানো ছাড়া অন্য কিছু ভাববে না কেউ; পরে ডিনামাইট নাঃ ফাটলে যার যার ঘরে ফিরতেও দেখি করবে না।

জেলহাউসকে, এখন হাজার মাইল দূরে বলে মনে হচ্ছে। শটগান উঁচিয়ে ধরল ক্লিফ ফ্যারেল। ফের জেলে চলো, রেগান, বলল ও, প্রার্থনা করো, যেন পথে কোনও বাধা না আসে।

<

Super User