০৩.
আজ মাতব্বর সাহেবের বৈঠকখানার সামনের চাতালে সায়রা ও ফজলুর বিচার হবে। এশার নামাযের পর গ্রামের লোকজন এসেছে। অনেক বয়স্ক মেয়েরাও এসেছে। তারা বৈঠকখানার ভিতরে বসেছে।
মসজিদের ইমাম সাহেবকে খবর দেয়া হয়েছিল। তিনিও এসেছেন। ফজলু মাকে সঙ্গে নিয়ে এসেছে। সায়রা এখনো আসে নি। তাকে ডাকতে একজনকে পাঠানো হয়েছে। মাতব্বর ইমাম সাহেবকে ঘটনাটা বলা শেষ করেছেন, এমন সময় সায়রা মাথায় ঘোমটা দিয়ে ছেলের হাত ধরে এসে বৈঠকখানার একপাশে দাঁড়াল।
তাকে দেখে একজন বলে উঠল, মাতব্বর সাহেব, এবার বিচার শুরু করুন।
মাতব্বর ফজলুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গ্রামের লোকজন বলছে মঈন সেখের বিধবা বৌ–সায়রার সঙ্গে তোর অবৈধ সম্পর্ক রয়েছে, কথাটা কি সত্য?
ফজলু অবৈধ সম্পর্ক কি জিনিস জানে না। তবু মাতব্বরের শেখান কথা বলল, হ্যাঁ সত্য।
এটা ইসলামে নিষেধ। তাই তোকে কঠিন শাস্তি পেতে হবে।
আপনারা যা শাস্তি দেবেন মাথা পেতে নেব।
মাতব্বর এবার সায়রাকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যাপারে তুই কি বলবি?
সায়রা বলল, আমি আর কি বলল? বললেও আপনারা বিশ্বাস করবেন না।
ইমাম সাহেব বললেন, আমরা বিশ্বাস করি আর না করি তুমি বল।
সায়রা বলল, তা হলে শুনন, ঐ লম্পট মাতব্বর প্রথমে আমাকে বিয়ে করার জন্য রহিমন দাদিকে আমার কাছে পাঠিয়েছিল। আমি রাজি হয় নি বলে এক গভীর রাতে আমার ঘরে ঢুকে ইজ্জতের উপর হামলা করেছিল। আমি তখন কি করেছিলাম আপনারা জানেন। হাসপাতাল থেকে ফিরে আমাকে শায়েস্তা করার জন্য ফজলুকে দিয়ে গ্রামে মিথ্যে বদনাম ছড়িয়ে আজ বিচারের ব্যবস্থা করেছেন। ফজলুর সঙ্গে আমার কোনো সম্পর্ক গড়ে উঠে নি। তবে আমার অসুখের সময়। ফজলু ও তার মা আমাকে সেবা করে ভালো করেছে। এরপর থেকে ফজলু আমার ঘরে যাতায়াত করত। কয়েকদিন আগে আমাকে বিয়ে করার কথা বলায় তাকে আমার ঘরে আসতে নিষেধ করে দিই। তারপর থেকে সে আর আসে নি। ফজলু এখন যে কথা বলল, তা মাতব্বরের শেখান বুলি। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, যা সত্য তাই বললাম।
কেউ কিছু বলার আগে মাতব্বরের একজন চামচা সামসু বলল, আমি ও শাকিল যে একরাতে তোর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ঘরের ভিতর পুরুষ মানুষের গলা পেয়ে বেড়া ফাঁক করে তোদর দু’জনকে কুকর্ম করতে দেখলাম, সেটাও কি মিথ্যে?
সায়লা বলল, হ্যাঁ মিথ্যে। এই কথাটাও মাতব্বর সাহেব তোমাকে বলতে শিখিয়েছে। আমি আল্লাহর কসম কেটে বলছি। কুকর্ম করা তো দূরের কথা, ফজলু আমার গায়ে কোনো দিন হাতও দেয় নি।
ইমাম সাহেব শাকিলকে জিজ্ঞেস করলেন, তুমিও এই ঘটনা দেখেছ?
শাকিল বলল, হ্যাঁ দেখেছি।
ইমাম সাহেব এবার ফজলুকে জিজ্ঞেস করলেন। সামসু ও শাকিল যে কথা বলল, তা কি সত্য?
ফজলু বলল, জি হুজুর সত্য।
এবার মাতব্বর লোকজনদের উদ্দেশ্য করে বললেন। তোমরাতো নিজেরা সবকিছু শুনলে। এখন তোমাদের উপরেই বিচারের রায় ছেড়ে দিলাম।
সবার আগে করিম সেখের বড় ছেলে আসগর বলল, ওদের দুজনকে পাথর মেরে মেরে ফেলা হোক।
তার কথা শুনে মাতব্বরের লোকজন বলে উঠল, হ্যাঁ, তাই করা হোক।
গ্রামের বেশিরভাগ লোক বুঝতে পারল, সায়রা লম্পট মাতব্বরের লিঙ্গ কেটে দিয়েছে বলে মাতব্বরই মিথ্যে বদনাম দিয়ে তাকে শাস্তি দেয়ার জন্য এই বিচারের। ব্যবস্থা করেছে। কিন্তু তারা গরিব বলে কেউ প্রতিবাদ করতে সাহস পেল না।
গতকাল আবু তাহের নামে এক লোক ভাইরা মুসার বাড়িতে বেড়াতে এসেছেন। তিনি একজন আলেম। শহরের এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। ভাইরা মুসার সঙ্গে তিনিও বিচার শুনতে এসেছেন।
বিচারের রায় শুনে কেউ যখন কোনো প্রতিবাদ করল না তখন তিনি দাঁড়িয়ে বললেন, রায় ইসলামী আইন অনুসারে হয়েছে, কিন্তু এই আইন সাধারণ মানুষকে প্রয়োগ করার ক্ষমতা ইসলাম দেয় নি। কেবল মাত্র ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান, তিনিই এই আইন প্রয়োগ করতে পারেন। তা ছাড়া মাতব্বরের ব্যাপারে বিবাদিনী যা কিছু বললেন, সে ব্যাপারে সত্য মিথ্যা যাচাই করে সেটার বিচার আগে করা উচিত।
আবু তাহেরের কথা শুনে মাতব্বর খুব রেগে উঠে বললেন, কে তুমি? তোমাকে এই গ্রামের লোক বলেতো মনে হচ্ছে না।
আবু হাতের বললেন, আমি আপনাদের গ্রামের মুসার ভাইরা। পটুয়াখালী শহরে বাড়ি। গতকাল বেড়াতে এসেছি।
তা এখানে এসেছেন কেন? যান, ভাইরার ঘরে যান। তারপর মুসাকে উদ্দেশ্য করে বললেন, মেহমানকে নিয়ে চলে যাও।
মুসার অবস্থা স্বচ্ছল। তবে খুব সহজ সরল লোক। গ্রামের সাতে পাঁচে নেই। সায়রার ব্যাপারটা জানে বলে তার বিচারের রায় শোনার জন্য এসেছে। মাতব্বরের স্বভাব চরিত্র জানে। তাই তার কথা শুনে প্রতিবাদ না করে ভাইরার একটা হাত ধরে বলল, আমরা ঘরে যাই চলুন।
আবু তাহের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বিচারের শেষ দেখে তবে যাব।
মাতব্বর বললেন, তা হলে চুপচাপ বসে থাকুন, একটা কথা বলবেন না। তারপর ইমাম সাহেবকে বললেন, রায়টা আপনি ঘোষণা করুন।
ইমাম সাহেবের বাড়িও পটুয়াখালী শহরে। তিনি আবু তাহেরকে চেনেন। তাই মাতব্বর অনেক টাকা দিয়ে যে রায় দিতে বলেছিলেন। তা বলতে পারলেন না। কিছুক্ষণ চিন্তা করে আবু তাহেরকে দেখিয়ে বললেন, উনি মস্ত বড় আলেম। উনি ঠিক কথা বলেছেন। তবে এক কাজ করতে পাবেন। ওদের দুজনের বিয়ে দিয়ে দেন। তারপর মাতব্বরের কানের কাছে ফিসফিস করে বললেন, আপনার ঘটনাটি গ্রামের সবাই জেনে গেছে। আপনার উপর সবাই খুব অসন্তুষ্ট। এখন বিচারের রায় নিয়ে বেশি কচলাকচলি করা ঠিক হবে না। নচেৎ লোকজন আপনারও বিচার করতে চাইবে।
ইমাম সাহেবের কথা শুনে মাতব্বর আর দেরি করল না। বললেন, আমিও এই রায় ঘোষণা করছি।
পাথর মেরে মেরে ফেলার কথা শুনে ফজলুর কলজে শুকিয়ে গিয়েছিল। ইমাম সাহেব ও মাতব্বরের রায় শুনে কলজেয় পানি এল। সেই সঙ্গে খুশীতে মন নাচতে লাগল।
ফজলুর মা জয়তুন বিবিরও ছেলের মতো অবস্থা।
আর সায়রা রাগে ও দুঃখে চোখের পানি ফেলতে ফেলতে সবার অলক্ষ্যে ছেলের হাত ধরে চলে আসার সময় শুনতে পেল, মাতব্বর বলছে, কালই আমি ওদের বিয়ের ব্যবস্থা করব।
বিচার বসেছিল এশার নামাযের পর। মাতব্বর হ্যাজাক লাইটের ব্যবস্থা করেছিলেন। সেটা লোকজনের সামনে ছিল। সায়রা ছেলেকে নিয়ে যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানটা অন্ধকার মতো ছিল। তাই সে যখন ছেলেকে নিয়ে চলে আসে তখন কেউ জানতে পারল না।
ঘরে এসে সায়রা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহগো, তুমি আমাকে আর কত দুঃখ দেবে? আমি যে সহ্য করতে পারছি না। তারপর নিজের ও ছেলের কাপড় চোপড় জমা করে একটা পুঁটলি বাঁধতে লাগল।
হালিম সাত আট বছরের ছেলে। সবকিছু বুঝতে না পারলেও একটু একটু বুঝে। কিছুদিন আগে পাড়ার সমবসয়ী রজবের সঙ্গে যখন খেলা করছিল তখন রজবের বড় ভাই তাকে জিজ্ঞেস করেছিল, তোর মা যখন মাতব্বরের ধো*ন কেটে নেয় তখন তুই কোথায় ছিলি?
ধো*ন কি জিনিস হালিম জানে। তাই লজ্জা পেয়ে কিছু না বলে সেখান থেকে পালিয়ে এসেছিল। আসার সময় তার মনে হয়েছিল, তাই বুঝি সেদিন মায়ের কাপড়ে, বিছানায় ও ঘরের মেঝেয় অত রক্ত দেখেছে।
আজ বিচারে গিয়ে বুঝতে পেরেছে মাতব্বর ফজলু চাচার সঙ্গে মায়ের বিয়ে দিতে চায়। ঘরে এসে মাকে কাঁদতে দেখে বলল, এখন কি হবে মা? তুমি কি ফজলু চাচাকে বিয়ে করবে? ও ল্যাংড়া। সবাই ল্যাংরা চামচিকা বলে। ওকে আমি বাবা বলতে পারব না। আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই চল মা।
ততক্ষণ সায়রার পুঁটলি বাঁধা হয়ে গেছে। চোখ মুছে বলল, ঐ ল্যাংড়া চামচিকাকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে মরাও ভালো।
হালিম মাকে জড়িয়ে ধরে বলল, তুমি মরে গেলে আমার কি হবে! কাকে আমি মা বলে ডাকব?
সায়রা পুঁটলিটা এক হাতে নিয়ে অন্য হাতে হালিমের হাত ধরে বলল, তোর জন্যই তো মরতে পারছি না। নচেৎ কবেই গলায় দড়ি দিতাম। তারপর হাঁটতে শুরু করে বলল, আমরা অনেক দূরে এমন জায়গায় যাব, যেখানে মাতব্বরের মতো বদমাইশ লোক নেই। সেখানে লোকের ঘরে ঘরে কাজ করে তোকে লেখাপড়া করিয়ে মানুষ করব। তুই মানুষ হয়ে একদিন এই গ্রামে ফিরে এসে মাতব্বরকে শায়েস্তা করে তোর মায়ের উপর অত্যাচারের প্রতিশোধ নিবি।
হালিম বলল, তুমি দেখে নিও মা। আমি বড় হয়ে তোমার কথা মতো সবকিছু করব।
পরের দিন সকালে ফজলুকে আসতে দেখে মাতব্বর বললেন, কিরে ফজলু, সায়রাকে বিয়ে করার জন্য মন বুঝি আর তর সইছে না? এত সকালেই এসে পড়েছিস দেখছি?
ফজলু স্লান মুখে বলল, কাকে বিয়ে করব? সায়রাতো কাল রাতেই ছেলেকে নিয়ে চলে গেছে।
বিচার শুরুর আগে মাতব্বর ইমাম সাহেবকে বলেছিলেন, আমার লোকেরা পাথর মেরে মেরে ফেলার কথা বলবে। গ্রামের লোকজন যদি আপত্তি না করে তা হলে সায়রাকে ঐ শাস্তি দেয়ার কথা বলবেন। ফজলুকে বাঁচাবার ব্যবস্থা আমি করব। আর গ্রামের লোকজন যদি আপত্তি করে, তা হলে ওদের বিয়ে দেয়ার কথা বলবেন। তাই আবু তাহেরের কথা শুনে ইমাম সাহেব ওদের বিয়ে দেয়ার কথা বলছেন। মাতব্বরের দৃঢ় ধারণা ছিল, সায়রা কিছুতেই ফজলুকে বিয়ে করবে না। রাতের মধ্যে হয় বিষ খাবে, নচেৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে।
এখন ফজলুর কথা শুনে মাতব্বরের মনে হল, সায়রা যেন তার গালে পায়ের জুতো খুলে মেরে খিলখিল করে হেসে বলছে, লম্পট মাতব্বর, সেদিন তোর পুরুষাঙ্গ কেটেছি, আর আজ তোর গালে মুতে দিয়ে চলে গেলাম।
এইসব মনে হতে মাতব্বর রেগে লাল হয়ে কিছুক্ষণ কথা বলতে পারলেন না। বড় বড় চোখ বের করে ফজলুর দিকে তাকিয়ে রইলেন।
তাই দেখে ফজলু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এতে আমার কি দোষ? ঐ শালী রাতের বেলা পালিয়ে যাবে জানলে সারারাত ওর ঘর পাহারা দিতাম।
মাতব্বর রাগের সঙ্গে বললেন, তুই এখান থেকে দূর হয়ে যা।
তার উপর মাতব্বর রেগে গেল কেন ফজলু বুঝতে পারল না। খোঁড়াতে খোঁড়াতে চলে গেল।
এমন সময় করিম সেখের বড় ছেলে আসগর এসে বলল, চাচা শুনেছেন, সায়রা ছেলেকে নিয়ে রাতেই পালিয়ে গেছে?
মাতব্বরের রাগ তখনও পড়ে নি। গম্ভীর স্বরে বললেন, পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাক না কেন, ধরে এনে কি করি সবাই দেখবে। ওকে ধরে আনার জন্য লোক লাগাচ্ছি, তুমিও তাই কর।
আসগর বলল, আপনি না বললেও ওকে খোঁজার ব্যবস্থা করতাম। এই কথা বলে চলে গেল।
মাতব্বর চামচাদের দ্বারা সায়রাকে ধরে আনার জন্য খোঁজ করলেও তার নাম গন্ধও পেল না। শেষে মাতব্বর মঈন সেখের বাস্তুভিটে দখল করে ফলের বাগান করলেন।
.
সে সব বিশ বাইশ বছর আগের কথা। এখন মাতব্বর বুড়ো হয়ে গেছেন। তার একমাত্র ছেলে রশিদের বিয়ে দিয়েছেন। দু’তিনটে পোতা-পুতিনের দাদা হয়েছেন। রশিদ পুরো বাপের চরিত্র পেয়েছে। কোনো মেয়ে চোখে ধরলে তাকে যেমন করে তোক ভোগ করবেই। মাতব্বর ছেলের দুশ্চরিত্রের কথা জেনেও নিজের কথা ভেবে তাকে কিছু বলতে পারেন না। টাকা পয়সা দিয়ে ছেলের অপকর্ম চাপা দেয়ার চেষ্টা করেন।
আজ কয়েকজন লোক রক্তাক্ত রসিদকে ধরাধরি করে তাদের বৈঠকখানায় নিয়ে এলে মাতব্বর ছেলের অবস্থা দেখে হায় হায় করে উঠে বললেন, কোন হারামির বাচ্চা এমন কাজ করল?
লোকজনের মধ্যে মাতব্বরের চাকর জয়নুদ্দিন বলল, আমি গাভীর জন্য বাগানের পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে ওনাকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখে লোকজন ডেকে নিয়ে এলাম।
মাতব্বর তাড়াতাড়ি রসিদকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নিজেও সঙ্গে গেলেন। থানার পাশ থেকে হাসপাতাল যাওয়ার পথ। তাই মাতব্বর ভাবলেন, প্রথমে থানায় গিয়ে ছেলেকে দেখিয়ে কেস করবেন। তারপর হাসপাতালে নিয়ে যাবেন।
দারোগা আলি হোসেনের সঙ্গে মাতব্বরের খুব খাতির। পুকুরের বড় মাছ, বাগানের ফল পাকাড়ী ও তরীতরকারী পাঠিয়ে দেন। তাছাড়াও ঈদ বকরীঈদে টাকা পয়সাও দেন। তাই বাহেরচর গ্রামের কোনো ব্যাপারেই দারোগা নাক গলান না। কেউ কোনো ব্যাপারে থানায় কেস করতে গেলে কেস না নিয়ে মাতব্বরের কাছে পাঠিয়ে দেন।
থানায় এসে মাতব্বর আলি হোসেনকে দেখতে না পেয়ে একজন পুলিশকে জিজ্ঞেস করলেন, আলি হোসেন দারোগা কোথায়?
পুলিশ মাতব্বরকে চেনে। বলল, ওনাকে হঠাৎ অন্য থানায় বদলী করা হয়েছে। ওনার জায়গায় অন্য একজন এসেছেন।
ওনার নাম কি?
হালিম।
উনি কোথায়?
উনি ভিতরের রুমে কাজ করছেন। আপনি বসুন আমি ডেকে নিয়ে আসছি।
এখন বসার সময় নেই। ছেলের অবস্থা দেখছেন না? হাসপাতালে নিয়ে যেতে হবে। ওনাকে তাড়াতাড়ি ডাকুন।
হালিম দারোগা এসে সালাম বিনিময় করে রসিদের অবস্থা দেখে বললেন, ওনার এরকম অবস্থা কে করল?
মাতব্বর বললেন, কে করেছে আপনি খুঁজে বের করবেন। সেইজন্য তো কেস করতে এলাম। যা কিছু করার তাড়াতাড়ি করুণ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
হালিম দারোগা কেস লিখে জিজ্ঞেস করলেন, কাকে আপনার সন্দেহ হয়?
মাতব্বর বললেন, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস গ্রামের কোনো লোকেরই নেই। এখন আমি কারো নাম বলতে পারব না। ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, ফিরে এসে আপনাকে খবর দেব, আপনি আসবেন। তখন বিস্তারিত আলাপ করব। এর মধ্যে আপনি তদন্ত শুরু করুন, কার দ্বারা এই কাজ হয়েছে। এখন আসি বলে লোকজনদের বললেন, রশিদকে ভ্যান গাড়িতে তোল, হাসপাতালে যেতে হবে। তারপর নিচু স্বরে বললেন, আসামীকে ধরতে পারলে মোটা পুরস্কার পাবেন।
.
০৪.
সাফিয়া দবিরের বড় মেয়ে। দবিরের আরো তিন চারটে ছেলেমেয়ে আছে। সে খুব গরিব। অন্যের খেতে খামারে কাজ করে সংসার চালায়। যেদিন কাজ হয় না, সেদিন সবাইকে নিয়ে উপোস থাকে। পাঁচ ছয় বছর আগে গ্রামে প্রাইমারী স্কুল হলেও অভাবের কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করানোর কথা ভাবতেই পারে নি। সাফিয়া দেখতে শুনতে ভালো, স্বাস্থ্যও ভালো। বয়স প্রায় বিশ বছর। দবির অনেক চেষ্টা-চরিত্র করে বছর দেড়েক আগে পাশের গ্রামের হারেসের ছেলে হান্নানের সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ের সময় জামাইকে পাঁচ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও সব টাকা দবির দিতে পারে নি। বলেছিল, কিছু দিনের মধ্যে বাকিটা দিয়ে দেবে। কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরও যখন দিতে পারল না তখন জামাই ও তার মা-বাবা বৌকে মারধর করে বাপের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য পাঠায়। সাফিয়া জানে, বাবা দিতে পারবে না। তবু কয়েকবার এসেছে। দবির মেয়ের উপর অত্যাচারের কথা জেনেও দিতে পারে নি। সাফিয়া বাপের দুবরস্থার কথা জেনে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে স্বামীর ঘর। করছিল। শেষে যখন তারা মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বলে দেয় টাকা যদি না নিয়ে আসিস, তা হলে তোকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে ছেলের আবার বিয়ে দেব। সেই থেকে আজ চার পাঁচ মাস হল মা বাপের সংসারে রয়েছে।
সাফিয়া লেখাপড়া না করলেও বেশ চালাক চতুর। সাবালক হওয়ার পর বাইরে বেরোলে সবাই যে তার দিকে তাকিয়ে থাকে বুঝতে পারে। তাই খুব। দরকার না হলে ঘরের আশপাশ ছাড়া দূরে কোথা যায় না।
দবির ও তার বৌ হাজরা মাতব্বরের ছেলে রশিদের স্বভাব চরিত্রের কথা জানে। তাই তারাও মেয়েকে বড় একটা বাইরে যেতে দেয় না। তবু একদিন সাফিয়া রসিদের সামনে পড়ে গিয়েছিল। সে দিন হাজেরার খুব জ্বর থাকায় সাফিয়াকে মাতব্বরের পুকুরে থেকে পানি আনতে পাঠিয়েছিল। পানি নিয়ে ফেরার সময় রসিদের সামনে পড়ে যায়।
রশিদ তখন বাইরে থেকে ঘরে ফিরছিল। সাফিয়াকে দেখে পথ আগলে বলল, তুই দবিরের মেয়ে না?
রশিদকে দেখে সাফিয়ার বুক ভয়ে ধুকধুক করতে লাগল। কোনোরকমে বলল, হ্যাঁ।
রশিদ বলল, বিয়ের পর তুই আগের থেকে আরো বেশি সুন্দরী হয়েছিস। তারপর জিজ্ঞেস করল, তুই রোজ আমাদের পুকুর থেকে পানি নিতে আসিস?
সাফিয়া বলল, না, মা নিয়ে যায়। আজ তার খুব জ্বর, তাই আমি এসেছি।
রশিদ বলল, তোর মা পানি নিতে আসে। তার কষ্ট হয় না? এবার থেকে তুই আসবি বুঝলি?
সাফিয়া কিছু না বলে পাশকেটে চলে এসেছিল। তারপর থেকে সে আর কোনো দিন মাতব্বরের পুকুর থেকে পানি আনতে যায় নি।
মেয়ে স্বামীর ঘর থেকে চলে আসায় দবির খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। মাতব্বরের ছেলে রশিদের কথা ভেবে। তাই তাকে বাইরে কোথাও যেতে নিষেধ করে দিয়েছে।
গত দুদিন দবির কাজ পাই নি। তাই তার ঘরে দুদিন হাঁড়িও চড়ে নি। আজ খা পড়ায় একজনের কাজে গেছে।
দুপুরের দিকে ছোট ছেলেমেয়েদের কান্না সহ্য না করতে পেরে হাজেরা সন্ধ্যের সময় দিয়ে যাবে বলে পাড়ার সুবেদ আলি চাচার বৌ-এর কাছ থেকে এক কেজি চাল ধার নিয়ে এসে সাফিয়াকে বলেছিল, যাতো মা, মাতব্বরের পুকুর পাড় থেকে কিছু কলমী শাক নিয়ে আয়। শুধু নুন ভাত কি করে তোরা খাবি।
সাফিয়ার তখন রশিদের কথা মনে পড়তে বলল, সেদিন পানি আনতে গিয়ে মাতব্বরের ছেলের সামনে পড়ে গিয়েছিলাম। তাকে দেখলে আমার খুব ভয় করে।
অন্য সময় হলে হাজেরা মেয়ের কথা বুঝতে পারত। তাকে না পাঠিয়ে নিজেই যেত, কিন্তু দু’দিন পেটে কিছু পড়েনি তার উপর গায়ে জ্বর। তাই বুঝতে না পেরে রাগের সঙ্গে বলল, মাতব্বরের ছেলে কি তোকে গিলে খেয়ে ফেলবে? যা বললাম কর।
সাফিয়া মাকে রেগে যেতে দেখে আর কিছু না বলে অনিচ্ছা সত্ত্বেও শাক তুলতে গিয়েছিল।
হাজেরা মেয়েকে কাঁদতে কাঁদতে খালি হাতে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? কি হয়েছে?
সাফিয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘটনাটা বলে বলল, বুড়ো লোকটা এসে না রক্ষা করলে আমাকে গলায় দড়ি দিতে হত।
হাজেরা বলল, আল্লাহ বুড়ো লোকটার ভালো করুক। তারপর আবার বলল, রশিদ বুড়োটাকে কিছু বলে নি?
তা আমি কি করে বলব? উনি রশিদের ঘাড় এমন জোরে ধরেছিল, রশিদ নড়াচড়া করতে পারে নি। জান মা, লোকটাকে দেখে মনে হল, যেন ফেরেস্তা। লম্বা চওড়া, মুখ ভর্তি দাড়ি, ফরসা টকটকে দেখতে কি সুন্দর। আমাকে বলল, তুমি ঘরে চলে যাও, এ আর কোনোদিন তোমার দিকে চোখ তুলে তাকাবে না।
হাজেরা কিছুক্ষণ অবাক হয়ে মেয়ের মুখের দিকে চেয়ে থেকে বলল, এরকম লোকতো এ তল্লাটে কখনও দেখি নি। মনে হয়, দূরের অন্য কোনো গ্রামের মানুষ ঐ পথ দিয়ে যাচ্ছিল।
সন্ধ্যাবেলা দবির ফিরে এলে হাজেরা স্বামীকে ঘটনাটা জানাল।
শুনে দবির খুব রেগে উঠে বলল, ওকে বাইরে পাঠাতে তোমাকে নিষেধ করেছি না? আর কনোদিন পাঠাবে না। তারপর মেয়েকে রাগারাগি করে বলল, তোকেও তো বাইরে যেতে নিষেধ করেছি। তবু গেলি কেন?
হাজেরা বলল, ও তো বাইরে যেতে চায় নি। আমিই জোর করে পাঠিয়েছি।
রাতে খাওয়ার পর ছোট ভাই-বোনেরা ঘুমিয়ে পড়লেও সাফিয়ার চোখে ঘুম নেই। সে দুপুরের ঘটনাটা ভাবছিল, বুড়ো লোকটা কে হতে পারে? মা বলল, এ তল্লাটে ওরকম লোক নেই। তা হলে আল্লাহ কি কোনো ফেরেস্তাকে পাঠিয়েছিল। আমার ইজ্জত রক্ষা করার জন্য।
দবির ও হাজেরার চোখেও ঘুম নেই। এক সময় দবির স্ত্রীকে বলল, রশিদের চোখে যখন সাফিয়া পড়েছে তখন আজ রক্ষা পেলেও পরে পাবে না। ওকে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়াই ভালো।
হাজেরা বলল, সে কথা আমিও ভাবছি। কিন্তু বাকি তিন হাজার টাকাটা না দিলে সাফিয়া কি যেতে চাইবে? না ওকে পাঠান ঠিক হবে? জামাই তো বলেই দিয়েছে, টাকা না নিয়ে এলে তালাক দিয়ে ফেরৎ পাঠিয়ে দেবে।
দবির একটা দীর্ঘনিশ্বাস ফেলে অনেকক্ষণ চুপ করে রইল।
হাজেরা বলল, কিছু বলছ না যে?
দবির আবার একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল, ওর জন্য খুব চিন্তা হয়। জানি ওর ভাগ্যে কি আছে।
এমন সময় শুনতে পেল, বাইরে থেকে কেউ যেন বলছে, দবির ভাই কি ঘুমিয়ে পড়েছেন?
অচেনা গলা শুনে ভয়ে তাদের গলা শুকিয়ে গেল। দবির ও হাজেরা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
আবার শুনতে পেল, দবির ভাই, একটু বাইরে আসুন, কথা আছে।
স্বামী কিছু বলতে যাচ্ছে দেখে হাজেরা তার মুখে হাত চাপা দিয়ে ফিস ফিস করে বলল, নিশ্চয় রশিদের লোক। কথা বলো না, চুপ করে থাক।
রশিদ বৌ-এর হাতটা সরিয়ে দিয়ে বলল, কে তুমি?
নাম বললে আমাকে চিনবেন না। কোনো ভয় নেই। বাইরে আসুন।
এত রাতে এসেছ কেন? যা বলার দিনে এসে বলো।
দিনে আসতে পারব না। আপনি ভয় পাচ্ছেন কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনার ভালোর জন্যই এসেছি। দু’একটা কথা বলেই চলে যাব।
লোকটা শুদ্ধ ভাষায় কথা বলছে শুনে রশিদ বৌকে বলল, রশিদের লোক হলে শুদ্ধ ভাষায় কথা বলছে কি করে? মনে হয় ভিন গাঁয়ের লোক।
একটা ঘরের মধ্যেই সাফিয়া ভাইবোনের নিয়ে অন্য বিছানায় ঘুমায়। সেও লোকটার কথা শুনেছে। উঠে এসে মা বাবাকে অনুচ্চ স্বরে বলল, মনে হয় সেই বুড়ো লোকটা এসেছে।
দবির বলল, তোর একথা মনে হল কেন?
এই লোকের গলা ঠিক সেই বুড়ো লোকটার মতো।
কি হল ভাই আল্লাহর কসম কেটে বললাম, তবু বিশ্বাস হচ্ছে না?
দবির আর দেরি করল না। হারিকেনের পলতে বাড়িয়ে হাতে করে দরজা খুলে বেরিয়ে এল।
লোকটা এগিয়ে এসে সালাম দিল।
দবির সালামের উত্তর দিয়ে হারিকেন উঁচু করে বলল, কে আপনি? আপনাকে তো চিনতে পারছি না।
দরজার আড়াল থেকে মুখ বাড়িয়ে সাফিয়া তাকে দেখে ঠিক চিনতে পারল। গলা একই রকম হলেও এর দাড়ি ছোট ও কালো। সে লোকটার দাড়ি ছিল খুব লম্বা ও ধবধবে সাদা। তবে মুখটা যেন একইরকম মনে হল। ভাবল, তখন হয়তো ভুল দেখেছিলাম। তাই বাবার কাছে এসে বলল, উনিই আমাকে মাতব্বরের ছেলের হাত থেকে বাঁচিয়েছেন।
মেয়ের কথা শুনে দবিরের ভয় কেটে গেল। বলল, একটা পাটি এনে বিছিয়ে দে।
সাফিয়া ঘর থেকে একটা পাটি এনে বিছিয়ে দিতে দবিরর বলল, আপনি বসুন।
লোকটা বসে বলল, আপনিও বসুন। দু’চারটে কথা জিজ্ঞেস করব।
দবির বলল, আপনার পরিচয় আগে বলুন।
আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার চেয়ে বয়সে ছোট। আমার পরিচয় জানার দরকার নেই। যা বলছি শুনুন, তারপর সাফিয়াকে দেখিয়ে বলল, ওর জন্য কোনো দুশ্চিন্তা করবেন না। মনে হয়, মাতব্বরের ছেলের কি অবস্থা। হয়েছে তা আপনারা শোনেন নি। যে বুড়ো লোকটা আপনার মেয়ের ইজ্জৎ বাঁচিয়েছেন, তিনি মাতব্বরের ছেলের একটা হাত কেটে দিয়েছেন আর একটা চোখ তুলে নিয়েছেন। সে আর কোনো দিন কোনো মেয়ের দিকে নজর দেবে না। আমার কথা সত্য না মিথ্যা খোঁজ নিলেই জানতে পারবেন।
দবির মনে মনে খুশী হয়ে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে ভিন গাঁয়ের লোক। একথা তুমি জানলে কি করে? আর এত রাতেই বা আমাদের কথাটা জানাতে এসেছ কেন?
আমি সে সময় ওখান দিয়ে যাচ্ছিলাম, আপনার মেয়ের আর্তচিৎকার শুনে বাগানের ভিতর তাকাতে দেখতে গেলাম, মাতব্বরের ছেলে আপনার মেয়ের শালীনতাহানীর চেষ্টা করছে। পরক্ষণে দেখলাম, একটা বুড়োলোক মাতব্বরের ছেলের ঘাড় ধরে দাঁড় করিয়ে আপনার মেয়েকে চলে যেতে বললেন। আপনার মেয়ে চলে যাওয়ার পর বুড়ো লোকটা মাতব্বরের ছেলের প্রথমে একটা হাত কেটে দিল। তারপর তার একটা চোখ তুলে নিল।
দবির জিজ্ঞেস করল, কিন্তু তুমি তো ভিন গাঁয়ের লোক আমাদের ঘর চিনলে কি করে? আর মাতব্বরের ছেলেকেই বা চিনলে কি করে? ঘরে না গিয়ে এতক্ষণ ছিলেই বা কোথায়?
ওসব আপনার জানার দরকার নেই। এখন আমার কথার উত্তর দিন। মেয়ের। বিয়ে দেন নি কেন? সেয়ানা মেয়ে ঘরে রাখতে নেই, তা জানেন না?
দবির বলল, বিয়ে দিয়েছি। তারপর সাফিয়ার সব ঘটনা বলল।
আপনার মেয়ের নাম কি?
সাফিয়া।
জামায়ের নাম ঠিকানা বলুন। দবির নাম ঠিকানা বলার পর বলল, কয়েকদিনের মধ্যেই জামাই আসবে সাফিয়াকে নিয়ে যেতে।
কিন্তু জামাই যদি বাকি টাকাটা চায়?
যাতে না চায়, সে ব্যবস্থা আমি করব। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। মনে কিছু নেবেন না। এবার আসি বলে লোকটা দাঁড়িয়ে পড়ল।
দবির লোকটার কথা শুনে খুব খুশী হয়েছে। সেও দাঁড়িয়ে পড়ে বলল, এতরাতে অন্ধকারে যাবেন কি করে? এখানেই থাকুন, কাল সকালে যাবেন।
লোকটা বলল, থাকতে পারব না, আমাকে যেতেই হবে। আমার কাছে টর্চ লাইট আছে, অসুবিধে হবে না।
কিন্তু আপনি যাবেন কোথায়?
তা বলা যাবে না। শুনুন, আমার কথা কাউকেই বলবেন না। তারপর সাফিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে ছোট বোনের মতো মনে করে বলছি। আমার কথা তোমার স্বামীকেও বলবে না। আমি যদি কখনো তোমার শ্বশুরবাড়িতে যাই, তখন আমাকে না চেনার ভান করে থাকবে। ভুলেও আমার কাছে আসবে না, আমার সঙ্গে কথাও বলবে না। তারপর সালাম বিনিময় করে চলে গেল।
সবাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দবির মেয়েকে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় এই লোকই তোকে মাতব্বরের ছেলের হাত থেকে বাঁচিয়েছে? লোকটা তো বলল, একটা বুড়ো লোক বাঁচিয়েছে।
সাফিয়া বলল, তখন আমি বুড়ো লোক দেখেছিলাম, কিন্তু ওনাকে দেখে ও ওনার কথা শুনে মনে হচ্ছে, উনিই আমাকে বাঁচিয়েছেন।
হাজেরা বলল, যেই বাঁচাক না কেন লোকটা যে বলল, জামাই এসে সাফিয়াকে নিয়ে যাবে, সত্যিই কি জামাই আসবে?
দবির বলল, সে কথা আল্লাহই জানে। দেখা যাক না আসে কিনা।
.
সাফিয়ার শ্বশুর হারিস ছেলে হান্নানকে নিয়ে ক্ষেতে কাজ করছিল। হঠাৎ দেখতে পেল, সাদা পাইজামা পাঞ্জাবী পরা দাড়িওয়ালা লম্বা চওড়া একটা বুড়ো লোক তাদের সামনে দাঁড়িয়ে আছে।
বুড়ো লোকটাকে মৌলভী মনে করে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন হুজুর?
বুড়ো লোকটা বলল, আপনার নাম হারিস না?
জি।
আর ঐ ছেলের নাম নিশ্চয় হান্নান?
হারিস অবাক হয়ে বলল, জি। কিন্তু আপনাকে তো চিনতে পারছি না?
আমি ভিন গাঁয়ের লোক, চিনবেন কি করে?
তা এখানে এসেছেন কেন?
কয়েকটা কথা বলতে এসেছি।
কি কথা বলুন।
আশ-পাশের ক্ষেতে যারা কাজ করছে সবাইকে ডাকুন। তাদের সামনে বলব।
হারিস ছেলেকে বলল, যা সবাইকে ডেকে নিয়ে আয়। ইনাকে দেখিয়ে বলবি হুজুর ডাকছেন।
কিছুক্ষণের মধ্যে দু’একজন করে পনের বিশজন লোক এসে গেল।
বুড়ো লোকটা বলল, আমি কিছু আলাপ করব। তার আগে কয়েকটা কথা জিজ্ঞেস করব। আপনাদের মধ্যে যিনি একটু জ্ঞানী, তিনি উত্তর দেবেন।
ওদের মধ্যে সাত্তার জ্ঞানী লোক। সবাই তাকে দেখিয়ে বলল, উনি উত্তর দেবেন।
বুড়ো লোকটা সাত্তারকে উদ্দেশ্য করে বলল, আপনারা তো মুসলমান, তাই?
সাত্তার বলল, জি।
মুসলমানদের হারাম খাওয়া নিষেধ, তা নিশ্চয় জানেন?
জি, জানি।
আপনারা নামায রোযা করেন?
জি, করি।
হারাম খেয়ে নামায রোযা করলে আল্লাহ কবুল করে না। তা জানেন?
জি জানি, মৌলবীদের মুখে শুনেছি।
তা হলে আপনারা হারাম খান কেন?
আমরা চাষ করে গায়ে গতরে খেটে খাই। হারাম খেতে যাব কেন?
ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছে থেকে সোনা-দানা, টাকা পয়সা দাবি করে নেয়া যে হারাম, তা জানেন?
এটা হারাম হবে কেন? সব ছেলের বাপেরা নেয় এবং বিয়ের সময় মেয়ের বাবাও মেয়ে জামাইকে কিছু দেয়।
সবাই দেয়া-নেয়া করে না। তবে আজকাল বেশিরভাগ লোক দেয়া-নেয়া করে। মনে করুণ আপনারা দুই ভাই। আপনি কি অন্য ভাইয়ের কাছে থেকে অন্যায়ভাবে কোনো কিছু দাবি করে নিতে পারেন?
না পারি না।
এটা নিশ্চয় হারাম হবে?
হ্যাঁ হবে।
এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা জানেন তো?
জি জানি।
তা হলে ছেলের বিয়ের সময় মেয়ের বাপের কাছে যা কিছু দাবি করে নেয়া হয়, তা সেই ভাইয়ের কাছে অন্যায়ভাবে দাবি করে নেয়া হল নাকি?
এই কথার উত্তর দিতে না পেরে সাত্তার চুপ করে রইল।
তাই দেখে বুড়ো লোকটা আবার বলল, হাদিসে আছে, রাসুলুল্লাহ (দঃ) বলিয়াছেন, “এক মুসলমান অন্য মুসলমানের ভাই। এক মুসলমান অন্য মুসলমানের জন্য হারাম, তার জান-মাল এবং তাহার সম্পদ(১)।” [(১) বর্ণনায় : আবু হোরাইরা (রাঃ)-মুসলিম।]
তা হলে বুঝে দেখুন, ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে যা কিছু দাবি করে নেয়া হয়, তা নিশ্চয় হারাম হবে। তবে হ্যাঁ, মেয়ের বাপের যদি কিছু দেয়ার সামর্থ থাকে এবং খুশী হয়ে কিছু মেয়ে জামাইকে দিতে চায়, তা দিতে পারে। কিন্তু তা সবাইকে জানিয়ে নয়; গোপনে দেবে। তা না হলে সবাইকে জানিয়ে দিলে তার দেখা দেখি অন্য ছেলেরা ও তাদের গার্জেনরা বিয়ের সময় ঐসব দাবি করবে। এই ব্যাপারটা বিজাতীয়দের সমাজে প্রচলন। তারা এটাকে বিয়ের পণ বলে। বিজাতীয়দের কোনো জিনিস মুসলমানদের অনুসরণ করা উচিত নয়, বরং গোনাহর কাজ। আমাদের নবী করিম (দঃ) বলিয়াছেন, “যে বিবাহে যত খরচ কম হবে, সেই বিবাহে আল্লাহর রহমত তত বেশী বর্ষিত হবে।”
আপনারা যদি মুসলমান বলে দাবি করেন, তা হলে এখন থেকে ছেলের বিয়ে দেয়ার সময় মেয়ের বাপের কাছে দাবি করে কোনো কিছু নেবেন না এবং মেয়ের বিয়ে দেয়ার সময় যদি ছেলের বাপ কোনো কিছু দাবি করে, তা হলে সেখানে মেয়ের বিয়ে দেবেন না।
জাব্বার নামে এক লোক বলল, তা হলে তো মেয়েদের বিয়েই হবে না।
কে বলেছে হবে না, নিশ্চয় হবে। আল্লাহ ও তার রাসুলে (দঃ) এর হুকুম মোতাবেক আপনারা চলুন। দেখবেন, আল্লাহ সে ব্যবস্থা করে দেবেন। আজকাল আল্লাহ ও তাঁর রাসুল (দঃ) এর হুকুম কেউ মেনে চলছে না। তাই মুসলমানরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে এবং নানান সমস্যায় ভুগছে।
এবার আমি আসি। আপনাদের অনেক কাজের ক্ষতি করলাম, সে জন্য মাফ চাইছি বলে বুড়োলোকটা চলে যেতে উদ্দত হলে সাত্তার বলল, হুজুর, আপনার পরিচয় বললেন না?
আমি আল্লাহর এক নাদান বান্দা বলে হাঁটতে শুরু করল।
.
একদিন হারিস মসজিদ থেকে এশার নামায পড়ে ঘরের কাছে এসেছে, এমন সময় পিছন থেকে একজন লোকের গলা শুনতে পেল, এই যে ভাই শুনুন।
হারিস ঘুরে দাঁড়াল, লোকটা কাছে এসে সালাম দিল।
অন্ধকার রাত বলে হারিস হারিকেন নিয়ে নামায পড়তে গিয়েছিল। সালামের উত্তর দিয়ে হারিকেনটা উপরে তুলে বলল, আপনাকে মসজিদে নামায পড়তে দেখলাম না?
হ্যাঁ, আমি থানার দারোগা। আপনার সঙ্গে কিছু আলাপ আছে।
পুলিশের নাম শুনলে এখনও প্রত্যন্ত অঞ্চলের লোকেরা ভয় পায়। হারিসও পেল। তবু সাহস করে বলল, একটু দাঁড়ান আপনার বসার ব্যবস্থা করে আসি। তারপর ঘরে ঢুকে স্ত্রীকে ও ছেলে হান্নানকে বলল, থানা থেকে দারোগা সাহেব এসেছেন।
হান্নান ভয় পেয়ে বলল, হঠাৎ দারোগা সাহেব আমাদের ঘরে এল কেন?
হারিস বলল, কি যেন আলাপ করবেন বললেন, তুই এই দাওয়াতে একটা পাটি বিছিয়ে দে, আমি ওনাকে নিয়ে আসি।
হারিসের স্ত্রী সবুরন বলল, কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে না কি?
হারিস বলল, সে পরে হয় হবে, এখন যাই ওনাকে নিয়ে আসি।
দারোগা বুঝতে পারল, ওরা ভয় পেয়েছে। তাই হারিস ফিরে এলে বলল, রাতে এসেছি বলে আপনারা ভয় পাবেন না। অল্প কিছুক্ষণ আলাপ করেই চলে যাব।
দারোগার কথা শুনে হারিসের ভয় কমল। বলল, চলুন ভিতরে বসে আলাপ করবেন।
ভিতরে এসে দারোগা তাদেরকে বসতে বলে নিজেও বসলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার ছেলে মেয়ে কয়টা?
হারিস বলল, তিন ছেলে ও দুই মেয়ে। তারপর হান্নানকে দেখিয়ে বলল, ও সবার বড়।
ছেলেমেয়ের কারো বিয়ে দেন নি?
বড় ছেলে ও বড় মেয়ের বিয়ে দিয়েছি, বাকিরা ছোট।
কত দিন হল বড় ছেলের বিয়ে দিয়েছেন?
তা প্রায় দেড় বছর হতে চলল।
পোতা পুতিন হয় নি?
না।
বৌমা এখন কোথায়? এখানে না বাপের বাড়িতে?
বাপের বাড়িতে।
বাপের বাড়ি কোন গ্রামে?
বাহেরচর গ্রামে।
বৌমা কত দিন আগে বাপের বাড়ি গেছে?
হারিস লেখাপড়া তেমন না জানলেও খুব চালাক লোক। প্রথমে দারোগার কথা শুনে ভেবেছিল, গ্রামের কেউ হয়তো চুরি ডাকাতি করেছে, তার খোঁজ নিতে এসেছেন। তা না করে তার পরিবারিক সবকিছু জিজ্ঞেস করছেন দেখে চিন্তা করল, তা হলে কি বিয়াই তার মেয়ের উপর অত্যাচারের কথা থানায় জানিয়েছে। তাই বোধ হয় দারোগা সাহেব এসেছেন। কথাটা চিন্তা করে ঘাবড়ে গেল।
তাকে চুপ করে থাকতে দেখে দারাগো সাহেব বললেন, বৌমা কতদিন তার বাপের বাড়িতে আছে বললেন না যে?
যতটা সম্ভব সংযত কণ্ঠে হারিস বলল, এই তো কয়েকদিন আগে ছেলে বৌকে সেখানে রেখে এসেছে।
আপনি মুসলমান ও নামাযীলোক হয়ে মিথ্যা কথা বলছেন কেন?
হারিস আরো ঘাবড়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি মিথ্যে বলতে যাব কেন?
দারোগা সাহেব গর্জে উঠলেন, আবার মিথ্যে কথা বলছেন। আমি তো জানি, বৌমার বাপ আপনার দাবি করা টাকা দিতে পারে নি বলে বৌমাকে সবাই মিলে মারধর করতেন। পাঁচ-ছয়মাস আগে মারধর করার পর বের করে দিয়েছেন। আর বলেছেন, বাকি সব টাকা না নিয়ে এলে তালাক দিয়ে আবার ছেলের বিয়ে দেবেন? শুনুন, আপনারা জানেন কিনা জানি না, সরকার নির্দেশ দিয়েছে, ছেলের বিয়েতে যারা যৌতুক দাবি করবে, তাদের কমপক্ষে পাঁচ বছর জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
আমি কিছু দিন হল এই থানায় নতুন এসেছি। গ্রামে গ্রামে ঘুরে খোঁজ নিচ্ছি কারা ছেলের বিয়েতে যৌতুক দাবি করছে, আর কারা বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য বৌয়ের উপর অত্যাচার করছে। বাহেরচর গ্রামে খোঁজ নিতে গিয়ে দবির সেখের কাছ থেকে তাদের মেয়ের উপর অত্যাচারের কথা শুনে এসেছি। আমি থানায় বলে এসেছি, কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে আপনাকে, আপনার স্ত্রী ও এই ছেলেকে ধরে নিয়ে যাবে। তারপর বুঝবেন যৌতুক দাবি করার ও বৌমার উপর অত্যাচার করার ফল।
হারিস ও হান্নানের তখন দু’দিন আগে ক্ষেতে কাজ করার সময় হুজুরের কথা মনে পড়ল। দু’জনেই হাউ-মাউ করে কেঁদে উঠে দারোগা সাহেবের পা ধরতে গেল।
দারোগা সাহেব বাধা দিয়ে বললেন, এখন আর কাঁদলে কি হবে? যে পাপ আপনারা করেছেন, তার ফল তো ভোগ করতেই হবে।
হারিস কাঁদতে কাঁদতেই দু’দিন আগে হুজুরের কথা বলে বলল, ভেবেছি, আর কখনো ছেলের বিয়েতে যৌতুক দাবি করব না। আপনি আমাদের এবারের মতো মাফ করে দিন। কথা দিচ্ছি, এরকম কাজ আর করব না। আর বিয়াই এর কাছে পাওনা টাকাও চাইব না।
থানায় ধরে নিয়ে যাবে ও তাদের জেল-জরিমানা হবে শুনে হারিসের স্ত্রী সবুরন ভয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছিল আর মনে মনে বলছিল, কি ঝকমারী করে বৌ-এর গায়ে হাত তুলেছিলাম। স্বামী থেমে যেতে ঘরের ভিতর থেকেই ভিজে গলায় বলল, হ্যাঁ দারোগা সাহেব, এবারের মতো আমাদের মাফ করে দিন। আমরা আর কোনো ছেলের বিয়েতে যৌতুক দাবি করব না। কালকেই হান্নানকে পাঠাব বৌকে নিয়ে আসতে।
দারাগা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ঠিক আছে, আপনারা আমার মা বাবার বয়সী, তাই এবারের মতো কিছু করলাম না। কিন্তু আবার যদি শুনি বৌমার উপর আপনারা এতটুকু অত্যাচার করেছেন, তা হলে সেদিন বুঝবেন কি করি। আর একটা কথা, আপনারা খোঁজ নিয়ে রাখবেন, এই গ্রামের অন্য কোনো ঘরে যৌতুকের কারণে কোনো বৌ-এর উপর অত্যাচার হচ্ছে কিনা–সে রকম যদি কেউ থাকে, তবে তাকে সরকারের আইনের কথা ও আমার কথা বলবেন। যখন আসব তখন তাদের কথা আমাকে বলবেন। আর একটা কথা, আমি গ্রামের লোকজনদের বলছি ছোট ছেলেমেয়েদের যেন স্কুলে পাঠায়। যারা পাঠাবে না সরকার তাদের বিরুদ্ধে এ্যাকসান নেবে। আপনার ছেলেমেয়েদেরও পাঠাবেন। তারপর দাঁড়িয়ে উঠে বললেন, এবার আসি।
হারিস বলল, কিছু না খেয়েই যাবেন? একটু বসুন গরিবের ঘরে কিছু মুখে দিয়ে যাবেন।
খেয়ে গেলে দেরি হয়ে যাবে। ততক্ষণ পুলিশরা চলে আসবে। তারপর সালাম বিনিময় করে চলে যাওয়ার সময় বললেন, বৌমাকে নিয়ে আসার পর থানায় গিয়ে দাওয়াত দেবেন, তখন এসে খাব।
দারোগা চলে যাওয়ার পর সবুরন তাদের কাছে এসে ছেলেকে বলল, কাল সকালেই তুই বৌকে নিয়ে আসতে যাবি। দারোগা সাহেব যদি শোনে বৌকে নিয়ে আসি নি, তা হলে কি করবে সে কথাতো বলেই গেল।
হান্নান বলল, আমি আনতে গেলে যদি গ্রামের লোকজন নিয়ে আমার শ্বশুর বেঁধে রাখে? তার চেয়ে আব্বা গিয়ে নিয়ে আসুক।
সবুরন বলল, তোর আব্বাকেও যদি বেঁধে রাখে? তখন কি হবে? তোকে বেঁধে রাখলে তোর আব্বা গিয়ে তাদের কাছে মাফ চেয়ে তোকে ও তোর বৌকে তবু নিয়ে আসতে পারবে।
হারিস বলল, সব থেকে ভালো হবে আমরা তিনজনেই যাই চল। দোষ স্বীকার করে মাফ চেয়ে বেয়াইকে বলব, বাকি টাকা আর দিতে হবে না। বৌকে নিয়ে যেতে এসেছি।
হান্নান বলল, সেটাই ভালো হবে।
<