৩১.

আমেনথেসের রঙ আর লোগো সংবলিত হেলিকপ্টারটা চালাচ্ছে হোসেইনি। কো-পাইলটের সিটে বসেছে সোহেল। জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে রানা, দেখছে মাইলের পর মাইল বিস্তৃত নগ্ন, উষর মরুভূমি।

বালির উপর অনাবৃত পাইপলাইনগুলো একসময় চোখে পড়ল ওর। দেখে মনে হচ্ছে কালচে-ধূসর একটা বিল্ডিঙে গিয়ে ঢুকেছে ওগুলো, অথবা সেখান থেকে বেরিয়ে এসেছে।

হেলিকপ্টারের নাক বিল্ডিংটার দিকে ঘোরাল হোসেইনি।

বিল্ডিঙের আশপাশে কোনও গাড়ি অথবা অন্য কোনও যানবাহন পার্ক করা অবস্থায় দেখা যাচ্ছে না। কোথাও কোনও মানুষ অথবা অন্য কোনও প্রাণীও দেখা যাচ্ছে না।

পরিত্যক্ত নাকি? বলল হোসেইনি।

না-ও হতে পারে, বলল সোহেল। এতক্ষণে হয়তো হেলিকপ্টারের আওয়াজ পেয়ে গেছে ওরা। আমাদেরকে লালগালিচা অভ্যর্থনা জানানোর জন্য পজিশন নিয়ে ফেলেছে সম্ভবত।

হেলিপ্যাড আছে, বলল রানা, আঙুলের ইশারায় দেখাচ্ছে ওটা।

নামছি, ল্যাণ্ড করতে শুরু করল হোসেইনি।

হেলিকপ্টারটা হেলিপ্যাড স্পর্শ করামাত্র দরজা খুলে লাফিয়ে নামল রানা, ঝুঁকে দৌড় দিয়েছে একদিকের দেয়ালের উদ্দেশে। যে-কেউ এখন চাইলে সহজ টার্গেটে পরিণত করতে পারে ওদেরকে।

একটা একে ফোর্টি সেভেন আছে রানার হাতে। দরজা জানালাগুলোর উপর চোখ বুলাল প্রত, ডান হাতের তর্জনী প্রস্তুত অবস্থায় আছে রাইফেলের ট্রিগারে। কিন্তু শত্রুপক্ষের কাউকে দেখা গেল না কোথাও।

দেয়ালে ভর দিয়ে সোহেল আর হোসেইনিকে এগোনোর ইঙ্গিত করল রানা। হেলিকপ্টার ছেড়ে বেরিয়ে দৌড়ে এসে রানার সঙ্গে যোগ দিল ওরা দুজন।

দড়াম করে একটা আওয়াজ হলো দূরে কোথাও।

দমকা বাতাসের ঝাপটায় খুলে গিয়ে দেয়ালের সঙ্গে বাড়ি খেয়েছে কোনও দরজা?

একসঙ্গে না থেকে নিজেদের মধ্যে গ্যাপ তৈরি করে নিল রানা, সোহেল আর হোসেইনি। সাবধানে এগোচ্ছে, প্রস্তুত অবস্থায় আছে প্রত্যেকের রাইফেল।

হ্যাঁ, একদিকের একটা দরজা খোলা, বাতাসে নড়ছে; বাড়ি খাচ্ছে। পুরোপুরি আটকে যেতে পারছে না, কারণ ওটার হ্যাঁযবোল্টটা বেরিয়ে আছে ইঞ্চি তিনেক।

দরজাটার দিকে ইঙ্গিত করল হোসেইনি। মাথা ঝাঁকিয়ে সায় জানাল রানা আর সোহেল।

আরও এগিয়ে গিয়ে সাবধানে দরজাটা খুলল হোসেইনি, ততক্ষণে হাঁটু গেড়ে পজিশন নিয়ে রাইফেল তাক করে ফেলেছে রানা ও সোহেল। পাল্লার সঙ্গে পিঠ ঘেঁষে ঘরের ভিতরে ঢুকে পড়ল হোসেইনি, সুইচ টিপে জ্বেলে দিল লাইট।

কেউ নেই।

ঘরে ঢুকল রানা আর সোহেল।

ধূসর রঙ করা হয়েছে দেয়ালগুলোতে, মেঝে কংক্রিটের। কয়েকটা বাকা পাইপ মেইন লাইন থেকে আলাদা হয়ে এসে ঢুকেছে একটা হাইপ্রেশার বুস্টার পাম্পে। একটু দূরে দেখা যাচ্ছে একটা এলিভেটর, হাইড্রো-ইলেকট্রিক প্লান্টে যে-রকম দেখেছিল ওরা সে-রকম।

একই সেটআপ, বলল হোসেইনি।

পাওয়ার সুইচ খুঁজে নিয়ে এলিভেটর চালু করল রানা, উঠে পড়ল ওটাতে। উঠল সোহেল আর হোসেইনিও। নিচে নামতে শুরু করল ওরা।

জমিনের দুশ ফুট নিচের একটা ল্যাবরেটরিতে হাজির হতে সময় লাগল মিনিট তিনেক।

কোথাও কেউ নেই, কন্ট্রোলরুমে ঢুকে বলল সোহেল। দেয়ালের স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে নিশ্চিত হলো এখনও রিভার্সাল মোডে কাজ করছে পাম্পগুলো। এখানকার সবাই বুঝতে পেরেছে অবস্থা বেগতিক, তাই পালিয়েছে কাজ ফেলে।

মূল ল্যাবরেটরির দরজায় গিয়ে দাঁড়াল ওরা তিনজন। ওটার বন্ধ দরজার সামনে একটা কী-প্যাড দেখা যাচ্ছে। তারমানে দরজার লকিংসিস্টেম পাসওয়ার্ড প্রোটেক্টেড।

পাসওয়ার্ড চেপে দরজার লক খুলেছিল হেনরি, মনে পড়ে গেল রানার। কী পাসওয়ার্ড দিয়েছিল সে, মনে করতে পারল সেটাও। এগিয়ে গিয়ে ওটা টাইপ করল কী-প্যাডে।

একটা লাল আলো জ্বলছিল কী-প্যাডে, উধাও হয়ে গেল সেটা। এখন ডিসপ্লেতে হেনরির নাম দেখা যাচ্ছে। কিন্তু সবুজ বাতি জ্বলল না, দরজাও খুলল না। তারমানে হেনরি যে-পাসওয়ার্ড ব্যবহার করে তা এন্ট্রি করা আছে এখানকার সিস্টেমে, কিন্তু ওটা দিয়ে দরজা খোলা যায় না।

লাল আলোটা জ্বলে উঠেই নিভে গেল, এখন ডিসপ্লেতে সবুজ আলো দেখা যাচ্ছে। খুলে গেছে দরজা। ল্যাবৃকোট পরা দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে দরজায়।

হেনরি? ওই তিনজনের মধ্যে যার বয়স বেশি, জিজ্ঞেস করল সে।

না, বলল রানা।

 স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তিন বায়োলজিস্ট, হতবুদ্ধি হয়ে গেছে। ওদের চেহারা বলে দিচ্ছে, হুমকি-ধমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে ওদেরকে।

কী হয়েছে এখানে? জিজ্ঞেস করল হোসেইনি। সারওয়ারের লোকেরা সব ফেলে পালিয়েছে?

মূল প্লান্ট থেকে যখন খবর এল হামলা হয়েছে সেখানে, বলছে বয়স্ক লোকটা, তখন খুব নার্ভাস হয়ে পড়ে এখানকার গার্ডরা। আপডেট আর করণীয় জানার জন্য বার বার ফোন করছিল ওরা ওখানে, কিন্তু একটা সময়ের পর কেউ রিসিভ করেনি ওদের ফোন। আতঙ্কিত হয়ে পড়ে গার্ডরা, অনুমান করে নেয় বড় রকমের হামলার শিকার হয়েছে ওদের নেতা সারওয়ার বিন জামাল। ল্যাবটা ধ্বংস করে দিতে চাইছিল ওরা, কিন্তু ভিতরে ঢুকে দরজা আটকে দিই আমরা তিনজন।

আমরা চাইনি কালো কুয়াশার অ্যান্টিভোট ধ্বংস হয়ে যাক, বলল মহিলাটা।

অ্যান্টিডোট বানাতেন কীভাবে? বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করল হোসেইনি।

হাইবারনেটিং বুলগের গায়ে যদি বৃষ্টির পানি লাগে, ওটার চামড়া থেকে একজাতের কাউন্টারঅ্যাক্টিং এজেন্ট নিঃসরণ হয়। বিশেষ সিগনাল পৌঁছে যায় ব্যাঙটার নার্ভাস সিস্টেমে, ওটা বুঝতে পারে শীতন্দ্রিা থেকে জেগে ওঠার সময় হয়েছে। মানুষের ক্ষেত্রে জেগে ওঠার ওই সিগনালের কিছুটা উন্নতি ঘটাতে হয়েছে আমাদের, তবে সেজন্য সাহায্য নিতে হয়েছে প্রাচীন লিপিফলকের।

কী পরিমাণ অ্যান্টিডোট আছে এখানে? জিজ্ঞেস করল রানা। হাইবারনেশন থেকে ফিরিয়ে আনতে পারবে শ পাঁচেক মানুষকে?

লিনোসার ঘটনার কথা বলছেন তো? …পারবে।

ওগুলো প্যাক করে নিতে স্পেশাল কোনও ইকুইপমেন্ট লাগে?

না। স্বাভাবিক রুম টেম্পারেচারে কিছু হয় না ওই অ্যান্টিডোটর।

চলুন তা হলে। হাতে সময় খুব কম আমাদের।

.

চাকাওয়ালা একটা কার্টে প্ল্যাস্টিকের অনেকগুলো ক্রেট ভোলা হয়েছে। প্রতিটা ক্রেটে আছে অ্যান্টিডোটের বারো ডজন শিশি। তিন বায়োলজিস্টের সহায়তায় ওগুলো হেলিকপ্টারে তুলল হোসেইনি।

কাজ শেষে বিল্ডিঙের ভিতরে গেল হোসেইনি। এখানে ওর জন্য অপেক্ষা করছিল রানা আর সোহেল।

অ্যান্টিডোট নিয়ে লামিয়ার কাছে যাও তুমি, বলল রানা। তারপর কী করতে হবে তা তোমাকে বলে দেবে সে। আশাকরি এতক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে মেয়েটা।

রানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর মনোভাব বুঝে নিল হোসেইনি। তুমি আর সোহেল থাকচ্ছ এখানে?

মাথা ঝাঁকাল রানা। আখতার আর বিছার সঙ্গে কিছু হিসাবনিকাশ আছে না?

আখতার! আশ্চর্য হয়েছে হোসেইনি।

আমার ধারণা আমেনথেস প্লান্ট থেকে বেশি দূরে যায়নি সে। তারমানে আমাদেরকে হেলিকপ্টার নিয়ে উড়তে দেখেছে। এখান থেকে যদি দশ মাইলের মধ্যেও থাকে লোকটা, হেলিকপ্টার আবার উড়তে দেখলে ধরে নেবে, এই জায়গা সম্পূর্ণ খালি।

তারমানে সোহেলকে নিয়ে ফাঁদ পাততে যাচ্ছ আখতার আর বিছার জন্য?

মাথা ঝাঁকাল রানা।

.

এলিভেটর দিয়ে নিচে এসেছে রানা আর সোহেল, সেটআপটা দেখেছে ভালোমতো।

আখতার আর বিছার সঙ্গে যে-কবার মোলাকাত হয়েছে আমাদের, বলল রানা, প্রতিবারই একজন স্নাইপার মজুদ করে রেখেছিল আখতার।

এবং আমার ধারণা প্রতিবারই লোকটা ছিল বিছা।

তারমানে একজায়গায় থাকা যাবে না আমাদের দুজনকে।

আমি থাকব কন্ট্রোলরুমে। দেখব কী করে আখতার। তুই কোথায় থাকবি?

জবাব দিল না রানা, এদিকওদিক তাকাচ্ছে। খেয়াল করল, এলিভেটরের ধাতব বাক্সটা নিচে নামার পরও ওটার সঙ্গে শাফটের দেয়ালের ফুটখানেক ব্যবধান রয়ে গেছে।

এলিভেটরের দিকে এগিয়ে গেল ও, ওটাকে পাশ কাটিয়ে ধাতব ফ্রেম বেয়ে উপরে উঠতে শুরু করল। নির্দিষ্ট দূরত্ব পর পর, অনেকটা রেললাইনের মতো, সমান্তরাল দুটো ফ্রেমকে অনুভূমিকভাবে সংযুক্ত করেছে আরেকটা ধাতব ফ্রেম। ও রকম প্রথম ফ্রেমে পাছা ঠেকিয়ে বসল রানা, একদিকের কাঁধ যতখানি সম্ভব ঠেকিয়ে দিয়েছে শাফটের দেয়ালে। দুপা ঝুলিয়ে না রেখে তুলে এনেছে অনুভূমিক ফ্রেমটার উপর।

এলিভেটরটা চালু কর তো, আওয়াজ দিল সোহেলকে।

রানার কোনও ক্ষতি হবে না নিশ্চিত হওয়ার পর এলিভেটর চালু করল সোহেল। রানার ফুটখানেক দূর দিয়ে চলে গেল ওটা। ধাতব বাক্সটা যখন চলে যাচ্ছে, তখন ওটা ভেদ করে ভিতরে দেখার চেষ্টা করল রানা। না, কিছুই দেখা যাচ্ছে না।

তারমানে আখতার বা বিছা অথবা ওদের দুজনই যদি এলিভেটর দিয়ে নিচে নামে, ফ্রেমে ভর দিয়ে বসে থাকা রানাকে দেখতে পাবে না।

একে ফোর্টি সেভেনের বদলে এখন একটা বেরেটা কুগার পয়েন্ট ফোর ফাইভ অটোমেটিক পিস্তল রয়েছে রানার হাতে। অস্ত্রটা দ্রুত চেক করে নিল ও।

.

মরুর বুকে ঝড় তুলেছে ল্যাণ্ডরোভারটা, চালাচ্ছে বিছা। কোথাও অন্য কোনও ভেহিকেল নেই বলে স্টিয়ারিং ধরে গ্যাসপ্যাডেল চেপে রাখাই ওর কাজ, তাই গাড়ির পাশাপাশি চিন্তার ঘোড়াও ছুটিয়েছে।

নুমার ওই দুই এজেন্টের চেহারা যেন দেখতে পাচ্ছে সে চোখের সামনে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমেনথেসের মতো শক্তিশালী একটা সংগঠনের উপর মরণকামড় হানল ওরা!

সারওয়ার বেঁচে আছে কি নেই তাতে কিছু যায়-আসে না বিছার। আখতারের কী হবে শেষপর্যন্ত তা নিয়েও খুব একটা চিন্তিত না। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে সে। যদি বেঁচে থাকে, বদলা নেবেই সে ওই দুজনের উপর। প্রমাণ করে ছাড়বে, সে আসলেই বিছা! তারপর খেটেখুটে আবার দাঁড় করাবে দলটা। নেতৃত্বের দায়িত্ব তুলে নেবে নিজের কাঁধে। তারপর…

থাক, কাঁঠাল যখন গাছে তখন গোঁফে তেল দিয়ে লাভ নেই। নিজেকে সংযত করল বিছা।

প্যাসেঞ্জার সিটে বসে আছে আখতার। একটা কথাও বলছে না। জানালার কাঁচ ভেদ করে বাইরে তাকিয়ে আছে। কিছুই দেখার নেই, তারপরও কী দেখছে এত মনোযোগ দিয়ে, সে-ই জানে।

পাম্পিংস্টেশনটা নজরে আসামাত্র ব্রেক চাপল বিছা।

কী হয়েছে? জিজ্ঞেস করল আখতার।

স্টেশনের দিকে ইঙ্গিত করল বিছা।

একটা বিনকিউলার বের করল আখতার, তাকাল নির্দিষ্ট দিকে। হেলিপ্যাডে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে।

ওটা তো আমাদের! বলল সে।

মাথা ঝাঁকাল বিছা। কী করছে ওটা ওখানে, সেটাই প্রশ্ন।

চোখ থেকে এখনও বিনকিউলার নামায়নি আখতার। দেখতে পাচ্ছে, একটা চাকাওয়ালা কার্ট ঠেলতে ঠেলতে বেরিয়ে এল ল্যাবের টেকনিশিয়ানরা। ওটা থেকে প্ল্যাস্টিকের ক্রেট তুলছে হেলিকপ্টারে। তিন বায়োলজিস্ট চড়ে বসল ওটাতে। আপাতদৃষ্টিতে যাকে পাইলট বলে মনে হচ্ছে, সে কিছুক্ষণের জন্য গিয়ে ঢুকল বিল্ডিঙের ভিতরে, তারপর বেরিয়ে এসে হেলিকপ্টার নিয়ে উড়াল দিল।

সব অ্যান্টিডোট নিয়ে গেল ওরা, বলল আখতার।

 কিন্তু বড় কথা হচ্ছে, প্লান্টটা এখন সম্পূর্ণ খালি।

ঠিক বলেছ। মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে পাম্পগুলো রিপ্রোগ্রাম করব আমি। অ্যাকুইফার থেকে আবার পানি টানতে শুরু করবে ওগুলো। সবাইকে বুঝিয়ে দেব, এখনও কিস্তিমাত হয়নি আমেনথেসের।

আবার ছুটতে শুরু করল ল্যাণ্ডরোভারটা।

.

অপেক্ষা করছে রানা।

একসময় ঘুরতে শুরু করল এলিভেটরের গিয়ার, ওঠানামা করছে স্টিলের দড়ি। শাফটের দেয়ালের সঙ্গে যতখানি সম্ভব ঘেঁষে গেল রানা। ওকে ছাড়িয়ে আরও ফুট ত্রিশেক নিচে নামল এলিভেটর, থামল। দরজা খুলে বেরিয়ে গেল দুজন লোক, হাঁটছে।

আখতারকে চেনে রানা, তাই বিছাকে চিনে নিতে অসুবিধা হলো না। ওদের দুজনের হাতেই ফায়ারআর্মস, উঁচিয়ে রেখেছে–ঝামেলার আশঙ্কা করছে সম্ভবত।

আখতারের হাতে মোটা নলের একটা পিস্তল। বিছা, বরাবরের মতো, বহন করছে লম্বা ব্যারেলের একটা স্নাইপার রাইফেল।

আমরা দুজন ছাড়া আর কেউ নেই এখানে, বলল আখতার, পিস্তল ঢুকিয়ে রাখছে হোলস্টারে। কোনও একটা জায়গা খুঁজে বের করে আমাকে কভার দাও। নুমার লোক দুটো তোমার চেয়েও বড় বিছা, কোন্ সময় হাজির হয়ে যাবে ঠিক নেই।

এদিকওদিক তাকাচ্ছে বিছা। রানার মতো এলিভেটর শাফটই পছন্দ হলো ওর, এগিয়ে গেল সেদিকে। রানার মতোই এলিভেটরের সামনে থামল, ওটার সঙ্গে শাফটের দেয়ালের ফারাকটা দেখছে।

অন্ধকার এখন একমাত্র আড়াল রানার। ইচ্ছা করলে দুই গুলিতে খুন করতে পারে বিছা আর আখতারকে, কিন্তু এখনও আক্রান্ত হয়নি ও। তা ছাড়া সম্ভব হলে জ্যান্ত ধরতে চায় ওই দুজনকে। তারপরও কুগার তাক করল বিছার চাদিতে, ট্রিগারে আঙুল।

কন্ট্রোলরুমের দিকে এগিয়ে যাচ্ছে আখতার। মেটাল ফ্রেম বেয়ে উঠছে বিছা। রানার ঠিক দশ ফুট নিচে থামল, রানার মতোই অন্ধকারের আড়াল নিল। কাঁধ থেকে খসিয়ে কোলের উপর রাখল স্নাইপার রাইফেলটা। চোখে অন্ধকার সওয়াতে সময় লাগছে ওর। কড়কড়ে রোদের মধ্যে গাড়ি চালিয়েছে এতক্ষণ, মরুর সাদা বালি সে-রোদের তেজ আরও বাড়িয়ে দিয়েছে।

কন্ট্রোলরুমের দরজার সামনে থেমে দাঁড়িয়েছে আখতার। একবার ঘাড় ঘুরিয়ে তাকাল, সম্ভবত বোঝার চেষ্টা করছে ঠিক কোথায় আছে বিছা। ওর মন বলছে দরকার নেই, তারপরও ষষ্ঠ ইন্দ্রিয়ের তাড়নায় সাবধানে ঢুকল কন্ট্রোলরুমে।

অপেক্ষা করছে বিছা।

পাম্পগুলো মহাসমারোহে চলছে এখনও। অথচ এতক্ষণে কমে আসার কথা ছিল ওগুলোর আওয়াজ। করছে। কী আখতার? কীসের জন্য অপেক্ষা করছে?

বেশ খানিকটা ঝুঁকল বিছা, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কন্ট্রোলরুমের দিকে। বিপদের আশঙ্কা করছে না, তাই রাইফেলটা আলগোছে ধরে আছে এখনও। একটা ছায়ামূর্তি হেঁটেচলে বেড়াচ্ছে কন্ট্রোলরুমের ভিতরে, কী যেন চেক করছে। একটু পর বসে পড়ল কন্ট্রোলের সামনে।

চমকে উঠল বিছা।

আরে! ওটা তো আখতার না!

বিছার দিকে পিঠ দিয়ে বসা ওই লোক অন্য কেউ।

কে সে?

একটাই মাত্র বিকল্পের কথা মনে পড়ল বিছার-মাসুদ রানা।

কোনও সন্দেহ নেই…হেলিকপ্টার নিয়ে উড়াল দেয়ার আগে পাইলট কী কাজে যেন ঢুকেছিল প্লান্টের ভিতরে। নিশ্চয়ই তখন ভিতরে ছিল রানা। নিশ্চয়ই আখতারের জন্য ফঁদ পেতেছে সে।

কিন্তু বিছার কথা ভুলে গেছে লোকটা।

রাইফেল তুলছে বিছা। এতক্ষণে নিশ্চয়ই লাশ হয়ে গেছে আখতার। বিছার অনুমান, সাইলেন্সারওয়ালা পিস্তল দিয়ে গুলি করা হয়েছে লোকটাকে, তাই গুলির আওয়াজ শোনা যায়নি। কিন্তু বিছার কোনও সাইলেন্সারের দরকার নেই।

সে টের পাচ্ছে, ওর ধমনী আর শিরায় খরস্রোতা নদীর মতো ছুটছে রক্ত। হৃৎস্পন্দন বেড়ে গেছে অনেক, কী কারণে জানে না। একরাশ কালো চুলে ভরা মাসুদ রানার মাথা, নিশানা করল সে।

রাইফেলের ট্রিগার টানতে যাবে বিছা, এমন সময়, যে কাঁধে বাঁট ঠেকিয়েছে সেখানে আসল মাসুদ রানার প্রচণ্ড একটা লাথি খেল। ধাতব ফ্রেম বেয়ে নেমে এসেছে রানা টিকটিকির মতো নিঃশব্দে, অতি উত্তেজিত থাকায় কিছুই টের পায়নি বিছা।

রাইফেলটা ছুটে গেল বিছার হাত থেকে, নিচের আরেকটা ফ্রেমে আছড়ে পড়ে ধাতব সংঘর্ষের আওয়াজ তুলল ওটা। তারপর সোজা গিয়ে পড়ল জমিনে।

ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল বিছা ওর রাইফেলের মতো, দাঁতে দাঁত পিষে আঁকড়ে ধরল ফ্রেমটা। চট করে সরে এল কিছুটা দূরে, ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে, একইসঙ্গে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।

স্পষ্ট দেখা যায় না, কিন্তু আরেকটা ছায়ামূর্তির অস্তিত্ব ঠাহর করা যায়। বিছার মুখোমুখি দাঁড়িয়ে আছে সে।

আত্মসমর্পণ করো, শান্ত গলায় বলল রানা।

কণ্ঠটা কার, চিনতে একটুও ভুল হলো না বিছার। আগুনলাগা বারুদের স্তূপের মতো বিস্ফোরিত হলো ওর রাগ।

বুদ্ধির খেলায় ওকে হারিয়ে দিয়েছে মাসুদ রানা। হারিয়ে দিয়েছে কৌশলেও। এবং লোকটা একবার না, একাধিকবার করেছে কাজটা।

কিন্তু সে জানে না, আত্মসমর্পণ করতে শেখেনি বিছা। ওকে শেখানো হয়েছে, হয় মারো নয়তো মরো, আমেনথেসের গুপ্তঘাতকদের একমাত্র নীতি।

একটা ছুরি বের করল বিছা, অন্যহাতে শাফটের দেয়ালে ভর দিয়ে এগিয়ে যাচ্ছে রানার দিকে।

আত্মসমর্পণ করো, আবারও বলল রানা।

জবাবে রানাকে লক্ষ্য করে ডাইভ দিল বিছা।

কুগারের ট্রিগারে পর পর তিনবার টান দিল রানা। আওয়াজটা এত দ্রুত হলো যে, মনে হলো মাত্র একবার গুলি করেছে ও।

রাইফেলের মতো বিছাও আছড়ে পড়ল জমিনে। ব্যথা টের পেল না–আগেই মারা গেছে।

.

যতক্ষণে কায়রোয় ফিরল রানা আর সোহেল, ততক্ষণে আমেনথেস ইন্টারন্যাশনালের ঠিকুজি বের করে ফেলেছে পুলিশ এবং অন্যান্য ডিটেকটিভ এজেন্সি। পেছনে থেকে ওদেরকে ব্যাকআপ দিয়েছে মিশরের সেনাবাহিনী।

একটা ডেটাবেই পাওয়া গেছে যাতে স্পষ্ট উল্লেখ আছে। কবে, কার সঙ্গে, কত টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটা। কোন্ কাজের জন্য কাকে কত ঘুষ দেয়া হয়েছে, তা-ও লেখা আছে। অপারেটিভদের নাম পাওয়া গেছে। বিদেশি কোন কোন্ দেশের কোন্ কোন্ রাজনীতিক হাত মিলিয়েছিল, তা-ও জানা গেছে।

এসবে তেমন আগ্রহ নেই রানার; সোজা হাসপাতালে গেল ও লামিয়ার সঙ্গে দেখা করতে।

বেচারীর পায়ের মাংস ফুটো করে বেরিয়ে গিয়েছিল বুলেট, ক্ষতস্থান ভালোমত পরিষ্কার করে ব্যাণ্ডেজ করা হয়েছে। অনেক রক্ত হারিয়েছে, প্রচুর রক্ত দেয়ার পরও দুর্বলতা যায়নি। সুস্থ হতে সময় লাগবে।

রানাকে দেখে একটুখানি হাসল মেয়েটা। জ্ঞান হারানোর পর থেকে যা যা ঘটেছে, সব খুঁটিয়ে শুনল রানার কাছ থেকে।

ইটালি থেকে একটা মেডিকেল টিম হাজির হয়েছে। ওরা লামিয়াকে নিয়ে যাবে এয়ারপোর্টে, সেখান থেকে একটা বিশেষ প্লেনে করে ইটালিতে।

বেডস্ট্রেচারটা যখন বের করা হচ্ছে কেবিন থেকে, রানার একটা হাত ধরল লামিয়া। পূর্ণদৃষ্টিতে তাকিয়ে আছে রানার দিকে। বলল, যদি একটা কথা জানতে চাই, কিছু মনে করবে?

মাথা নাড়ল রানা, বুঝতে পারছে কী বলবে লামিয়া। মেয়েটার হাত ধরে হাঁটছে।

কে তুমি?

মুচকি হাসল রানা, ওর অনুমান ঠিক হয়েছে। ধরে নাও তোমারই মতো কোনও ইন্টেলিজেন্সের লোক, অন্য কোনও দেশের।

চমকে ওঠার বদলে মিষ্টি হাসল মেয়েটা। আমার পরিচয় তোমার কাছে ফাঁস করল কে?

কেউ না। আমি বুঝে নিয়েছি।

কীভাবে?

যেসব তেলেসমাতি দেখিয়েছ তুমি এই কদিনে, সাধারণ একজন ডাক্তারের পক্ষে তা সম্ভব না কিছুতেই।

রানার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরল লামিয়া। রানা, আসবে আমার সঙ্গে ইটালিতে?

অদ্ভুত কোনও আবেগ টের পেল রানা। ওটা ভালোবাসা না, মায়াও না। অল্প কিছুদিনের পরিচয়ে ওকে পছন্দ হয়ে গেছে মেয়েটার, ওকে শূন্যহাতে ফিরিয়ে দিতে খারাপ লাগছে।

সময় নেই, না? রানা চুপ করে আছে দেখে বলল লামিয়া।

কিছু কাজ বাকি রয়ে গেছে এখনও, বলল রানা।

কী কাজ?

আসিফ আর তানিয়ার সঙ্গে যোগাযোগ করতে হবে। অ্যাডমিরালের বিষয়সম্পত্তির ব্যাপারে কী করল ওরা, জানতে চাই।

আফসোস হচ্ছে আমার। শেষপর্যন্ত থাকতে পারলাম না তোমার সঙ্গে।

ডিসুজার ওখানে বলেছিলে, তোমার অধীনে আছি আমি আর সোহেল। মিশন শেষ হয়নি এখনও, কাজেই এখনও তোমার অধীনেই আছি আমি। চিন্তা কোরো না, বিস্তারিত রিপোর্ট পৌঁছে দেব তোমার কাছে।

আমাকে খুঁজে পাবে কীভাবে?

পাব, একটুখানি হাসল রানা। ধরে নাও ওটা আমার এই মিশনের শেষ কাজ। তোমারও কিন্তু একটা কাজ বাকি রয়ে গেল।

কী?

আলবার্তো। তোমাদের ওই বদমাশ রাজনীতিবিদ। ধরাছোঁয়ার বাইরে যেন না থাকে সে।

থাকবে না। কথা দিলাম।

হাসপাতালের বাইরে বেরিয়ে এসেছে ওরা। অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে লামিয়াকে। রানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। রানাও দেখছে মেয়েটাকে।

কিছুক্ষণ পর প্যাঁ-পোঁ আওয়াজ করতে করতে এয়ারপোর্টের দিকে ছুট লাগাল অ্যাম্বুলেন্সটা।

হোটেলের দিকে হাঁটছে রানা। কী যেন একটা কাঁটার মতো বিঁধে আছে মনে।

.

আসিফের সঙ্গে ফোনে কথা বলছে রানা। কী ঘটেছে দিনানে, জানাল আসিফ।

তারমানে লংবোটের পেইন্টিং এখনও রয়ে গেছে লাইব্রেরির ভিতরে? বলল রানা।

হ্যাঁ, মাসুদ ভাই।

ওটার ফ্রেমের কভার ছেঁড়ার সুযোগ পাওনি?

সুযোগ! প্রোক্টর খুনের ঘটনা নিয়ে মাতামাতি শুরু করেছে স্থানীয় পুলিশ। আমরা বলতে গেলে গা ঢাকা দিয়ে আছি। পরিস্থিতি ঠাণ্ডা না হওয়া পর্যন্ত লাইব্রেরির কাছেও যেতে চাই না।

আচ্ছা, তোমাদের কেন মনে হলো ফ্রেমের ভিতরে মূল্যবান কিছু লুকিয়ে রেখেছেন অ্যাডমিরাল?

কারণ একটা চিঠিতে তিনি বলেছেন, সত্যি প্রকাশিত না হওয়াই ভালো। জানতে চেয়েছেন, তা হলে কি ওই অস্ত্র নৌকায় করে কোথাও পাঠিয়ে দেয়াই উচিত?

কী বললে? পিঠ খাড়া হয়ে গেছে রানার।

কথাটা আবার বলল আসিফ।

যত জলদি সম্ভব মাল্টায় চলে এসো তানিয়াকে নিয়ে, জরুরি গলায় বলল রানা। ডিসুজা দম্পতির বাসায় দেখা হবে তোমাদের সঙ্গে।

.

৩২.

 টেলিভিশনের সামনে থেকে কিছুতেই সরতে পারছে না আলবার্তো। যা দেখছে, তা বিশ্বাস করতে পারছে না।

আমেনথেস হাইড্রো-ইলেকট্রিক প্রান্টে গিজগিজ করছে মিশরীয় পুলিশ আর সেনাবাহিনীর অফিসাররা। আমেনথেসের সব গোমর ফাঁস হয়ে গেছে। প্লান্টের পার্কিংলটে কিছুদিন আগেও দাঁড়িয়ে থাকত দামি দামি ল্যাণ্ডরোভার, এখন সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর জিপ, ট্যাঙ্ক আর ট্রাক।

খবরে বার বার বলা হচ্ছে, সব অপকর্মের হোতা সারওয়ার বিন জামাল নিহত হয়েছে। এবং ওর ডান হাত হুসাইন আখতার ধরা পড়েছে। ইন্টারোগেশনের জন্য ওকে নিজেদের জিম্মায় নিয়েছে মিশরের সেনাবাহিনী, কোনও সন্দেহ নেই যাবজ্জীবন কারাদণ্ড হবে লোকটার। ভেঙে গেছে আমেনথেস, ধরা পড়েছে ওদের অনেকে, দেশি-বিদেশি আর কারা জড়িত ছিল ওদের সঙ্গে সে-তথ্য বেরিয়ে আসছে আস্তে আস্তে।

এখন কী করবে আলবার্তো? কী করা উচিত ওর? বুঝতে পারছে না সে।

টের পেল, প্রচণ্ড অস্থির হয়ে পড়েছে।

কলিংবেল বাজল এমন সময়। কেউ এসেছে।

কে? সদর-দরজায় গিয়ে জিজ্ঞেস করল পিয়োলা।

পুলিশ। দরজা খুলুন, সিনোর আলবার্তো।

আলবার্তোর মনে হলো, কয়েকটা স্পন্দন মিস্ করেছে ওর হৃৎপিণ্ড।

পুলিশ পৌঁছে গেছে ওর দরজায়? এত জলদি? তারমানে…।

সংসদের সদস্যপদ নিশ্চিত হারাবে আলবার্তো–যেন দেখতে পাচ্ছে চোখের সামনে। চোদ্দশিকের আড়ালে কাটাতে হবে বাকি জীবন, কোনও সন্দেহ নেই। সে মরার পরও চরম লাঞ্ছনা আর অপমান পিছু ছাড়বে না ওর।

সিনোর আলবার্তো! দরজায় কিল মারছে পুলিশের সদস্যরা। দরজা খুলুন!

ওয়ালকেবিনেটের দিকে এগিয়ে গেল আলবার্তো। একটা নাইন মিলিমিটার পিস্তল বের করল সেখান থেকে। মুখ হাঁ করে ভিতরে ঢোকাল পিস্তলের নল, টান দিল ট্রিগারে।

দরজা ভেঙে ভিতরে ঢোকার পর পুলিশ বুঝল, দেরি হয়ে গেছে।

.

এটিন ডিসুজার আঁকা ছবিটার সামনে দাঁড়িয়ে আছে রানা। ওর একপাশে আসিফ, আরেকপাশে তানিয়া। আসিফের সঙ্গে দাঁড়িয়ে আছেন মিস্টার ডিসুজা, তানিয়ার সঙ্গে মিসেস ডিসুজা।

ছবিটা নামাতে হবে, বলল রানা।

 কেন করতে হবে কাজটা, তা ইতোমধ্যেই জানিয়েছে রানা ডিসুজা দম্পতিকে।

সাবধানে নামানো হলো পেইন্টিংটা। ক্যানভাসের পেছনের লাইনিং কাটার কাজে ব্যবহৃত হলো একটা রেযর ব্লেড। ভিতরে হাত ঢুকিয়ে দিল রানা, বের করে আনল ভাজকরা বড় একটা পার্চমেন্ট। সেটার সঙ্গে আছে আরেকটা কাগজ, ওটাও ভাজকরা।

পার্চমেন্টের ভাঁজ খুলল রানী, নিয়ে গিয়ে বিছাল ডাইনিংটেবিলের কাঁচের উপর। হায়ারোগ্লিফিক্স চিনতে কষ্ট হয় না।

এবার অন্য কাগজটার ভাঁজ খুলল রানা। একেবারে শুরুতেই লেখা আছে:

কালো কুয়াশা।

নিচে লেখা: ডিসেম্বর, আঠারো শ পাঁচ।

তার নিচে বর্ণনা করা হয়েছে কীভাবে বানাতে হবে এবং সেটার অ্যান্টিডোট।

সত্যি প্রকাশিত না হওয়াই সম্ভবত ভালো, বলল রানা। টেবিলের কোনা ঘুরে চলে এল আরেকদিকে, মুখোমুখি হলে বাকি চারজনের। সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে আমাদের।

কীসের?

ইচ্ছা করলে ভয়ঙ্কর এই মারণাস্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি আমরা, ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারি। কালো কুয়াশার ফর্মুলা যদি খারাপ লোকের হাতে পড়ে, তা হলে খারাপ কাজেই ব্যবহার করবে সে। সারওয়ার বিন জামাল তার প্রমাণ।

আগুন লাগিয়ে ছাই করে দিন এই পার্চমেন্ট আর কাগজ, বললেন ডিসুজা। আমার কোনও আপত্তি নেই।

আমারও না, বললেন মিসেস ডিসুজা।

স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। সারওয়ারের ল্যাব ধ্বংস হয়ে গেছে, মারা পড়েছে ওখানকার বায়োলজিস্টরা, কাজেই আর উৎপাদিত হবে না কখনও।

কিন্তু অ্যান্টিডোট বানানোর তিন বায়োলজিস্ট তো… কথা শেষ করল না তানিয়া।

লাভ নেই। বানানোর থিয়োরি জানে ওরা, হাতেকলমে কখনও করেনি কাজটা। তিনজনে একসঙ্গে মিলেও কিছু করতে পারবে না। তা ছাড়া ও-রকম কোনও ইচ্ছাও নেই ওদের।

নিজ স্বার্থেই এবং সেটার অ্যান্টিভোট বানানোর জন্য আলাদা টিম গঠন করেছিল সারওয়ার, বললেন ডিসুজা।

মাথা ঝাঁকাল রানা।

.

বিসিআই হেডঅফিস, মতিঝিল, ঢাকা।

সোহেলের তৈরি-করা রিপোর্টের শেষাংশ পড়ছেন মেজর জেনারেল (অবঃ) রাহাত খান।

….এখনও রিভার্সাল মোডে চলছে আমেনথেসের সবগুলো পাম্প। নীল নদ থেকে পানি তুলে অ্যাকুইফারে ফেরত পাঠাচ্ছে ওগুলো। বিলিয়ন বিলিয়ন গ্যালন পানি দিয়ে ভরে যাচ্ছে লিবিয়ার লেক আর কুয়াগুলো।

প্রচণ্ড চাপে লিবিয়ার কোনও কোনও জায়গার মাটি ভেদ করে আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে বের হচ্ছে পানি। ক্র্যাচে ভর দিয়ে ও-রকম এক আগ্নেয়গিরির কাছে গিয়েছিলেন খালিদ সাইফুল্লাহ, গোসল করেছেন সেটাতে, সে-দৃশ্য ভিডিওতে ধারণ করে পাঠিয়ে দিয়েছেন আসিফ আর তানিয়ার কাছে।

পানি ফিরে পাওয়ায় দাঙ্গা স্তিমিত হয়েছে দেশটাতে। গদি শেষপর্যন্ত হারায়নি বর্তমান সরকার। যারা কু করার চেষ্টা করেছিল তাদের বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্রুত পুনর্গঠিত হয়েছে তিউনিসিয়া ও আলজেরিয়ার সরকার। আপাতত কোনও অশান্তি নেই দেশ দুটোতে।

বড় রকমের আন্তর্জাতিক ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়তে গিয়েও বেঁচে গেছে মিশর। পদোন্নতি দিয়ে লুফর হোসেইনিকে ফিরিয়ে নেয়া হয়েছে সেনাবাহিনীতে। আর্মি ইন্টেলিজেন্স পুনর্গঠনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়া হয়েছে ওকে।

আমেনথেস প্লান্টের মূল অফিসে ডিসুজার ডায়েরিটা রেখে আমাদেরকে মোকাবেলা করার জন্য নিচে নেমেছিল বিছা। ওটা পরে উদ্ধার করে হোসেইনি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে ওই ডায়েরি থেকে।

ফারাও আখেনেতেনের আমলে ওসিরিসের পুরোহিতরা প্রত্যক্ষ করেন, বুলফ্রগ খেলে যে-কোনও কারণেই হোক একরকম আচ্ছন্নতা পেয়ে বসে অল্পবয়সী কুমিরদের। ব্যাপারটা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে শুরু করেন তারা। ওই ব্যাঙের শরীর থেকে বিশেষ একজাতের ওষুধ বানিয়ে তা মানবদেহের উপর প্রয়োগ করে দেখেন, জীবন্মত অবস্থায় চলে যাচ্ছে সবাই। অস্ত্র হিসেবে নয়, বরং চিকিৎসার জন্য ওষুধটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন তারা। নিজেদের মন্দিরে বুলগের গোপন সংরক্ষণাগার গড়ে তোলেন। এই ব্যাপারে কিছু লিপিফলক বানিয়ে সেগুলোও গোপনে সংরক্ষণ করা হয় কোনও কোনও মন্দিরে।

আমেনথেস প্লান্টের অদূরে গুহাব্যবস্থার উপস্থিতি টের পায় সারওয়ার বিন জামাল, পানি সরিয়ে ফেলে সেখানে নিজের গোপন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় শবপ্রকোষ্ঠে এমনকিছু লিপিফলক খুঁজে পায় সে, যা ওকে তৈরিতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। কিন্তু প্রথম থেকেই ঠিক করে রেখেছিল সে, মানবজাতির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ওটা।

তবে আমরা অ্যান্টিডোট খুঁজে পাওয়ায় বেঁচে গেছে কালো কুয়াশার কবলে পড়া লিনোসার সব মানুষ। এখন আর কেউই ভর্তি নেই হাসপাতালে। সবাই ফিরে গেছে যার যার বাড়িতে, স্বাভাবিক জীবনযাপন করছে…

ফাইলটা বন্ধ করলেন রাহাত খান। খালফানি গুলি করেছিল রানাকে। ওর ড্রাই স্যুটের ব্রেস্টপ্লেটে নিশ্চয়ই প্রতিহত হয়েছে বুলেট, না?

জী, স্যর, বলল সোহেল।

মাথা ঝাঁকালেন মেজর জেনারেল। ওয়্যারহাউসের ভিতরে ঢুকে পড়া সেই পুরুষ আর মহিলা কারা, জানা গেছে?

তখন আসলে আমার আর রানার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল লামিয়া। ভেবেছিল, আমরা হয়তো নিজেদের দেখভাল নিজেরা করতে পারব না। তাই ওর টিমকে বলে দুজন এজেন্টকে নিয়ে আসে গেস্টের ছদ্মবেশে। ওরা যখন টের পায় নকল গার্ডদের নিয়ে ওয়্যারহাউস ঘিরে ফেলেছে আখতার, ঠেকাতে যায়।

হুঁ। রানা কোথায়?

আমার কাছ থেকে ছুটি নিয়ে একজায়গায় গেছে।

তোমার কাছ থেকে ছুটি নিয়েছে! মানে?

আপনার কাছে চাইলে পাবে না, তাই আমাকে বলল ম্যানেজ করতে…

ভ্রূ কুঁচকে গেছে রাহাত খানের, টিপটিপ করতে শুরু করেছে কপালের একটা শিরা। কোথায় গেছে সে?

ইটালিতে। লামিয়ার কাছে।

কী!

বলল, মেয়েটাকে খুঁজে বের করা নাকি জরুরি…

কেন?

ওই ইটালিয়ান সৈন্যরা…টানেলের ভিতরে যাদের আর্মার্ড কার পেয়েছিলাম আমরা…ওরা ওখানে গেল কী করে সে-ইতিহাস জানতে চায়…ওদের আত্মীয়স্বজনকে জানানো…।

আরে রাখো তোমার ইতিহাস! আমি বুঝি না, না? রেগে গেছেন রাহাত খান, চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন কাঁচদেয়ালের দিকে। মতিঝিলের ব্যস্ত একটা রাস্তার উপর চোখ বুলাচ্ছেন। যাক-গে। ওকে আর শোধরানো গেল না। আর ওকেই বা দোষ দিই কী করে? চুম্বকের মত টানে ওকে ছুঁড়িগুলো।

মুচকি হাসল সোহেল, টেবিলের উপর থেকে ফাইলটা তুলে নিয়ে বেরিয়ে গেল মেজর জেনারেলের কামরা থেকে।

<

Super User