গেটের বাইরে মোটর সাইকেল থেকে নামলো ছেলেটা। লম্বা, হালকা, কালো চুল। বয়েস আঠারো মতো হবে। বেল বাজালো।

গেট খোলার জন্যে একসাথে এগোলো পাঁচজনে।

তোমরাই গিয়েছিলে, না? বললো আগন্তুক। আমি ড্যানি ওয়ালটার। ডেনার বললো, কয়েকটা বাচ্চা দেখা করতে এসেছিলো জরুরী কথা বলতে

ছেলেটার ওপর বিতৃষ্ণা জাগলো কিশোরের। এমন ভঙ্গিতে বাচ্চা কথাটা বললো, যেন সে নিজে একজন বুড়ো মানুষ। তাছাড়া তার তীক্ষ্ণ উঁচু পর্দার কণ্ঠস্বরও পছন্দ করার মতো নয়। .,

হ্যাঁ, আমরাই গিয়েছিলাম, নিষেধ মনে থাকলো না টকারের। আগ বাড়িয়ে কথা বলতে গেল আবার। আপনাদের পারিবারিক গুপ্তধন পেয়েছি।

চমৎকার। চাচা দেখলে খুশি হবে। চলো তো দেখি, কি পেয়েছো?

লিভিংরুমে নিয়ে আসা হলো ড্যানিকে। নিজের ঘরের খাটের নিচ থেকে বড় একটা সুটকেস বের করে আনলো কিশোর, তাকে সাহায্য করলো মুসা। টেবিলের ওপর রেখে বাক্সের ডালা তুললো।

দেখে বিস্ময়ে শিস দিয়ে উঠলো ড্যানি। দারুণ তো! সত্যি সত্যি পেয়েছে। দেখা যাচ্ছে!

  চিন্তিত ভঙ্গিতে তার দিকে চেয়ে রয়েছে কিশোর। লিয়ারি বলেছে, ডাক্তার ওয়ালটার নাকি খুব ভদ্রলোক। তাহলে তার ভাইপো এরকম কেন? কেমন যেন গোয়ার, দুর্বিনীত। ব্যবহারও ভালো না। জলদস্যু হামফ্রের স্বভাব পেয়েছে নাকি?

ঠিক আছে, নিয়ে যাচ্ছি, বলতে বলতে বাক্সের ডালা নামালো ড্যানি। সুটকেস বন্ধ করলো। তারপর হাতল ধরে তুলে নিলো। সুটকেসটা যে অন্যের, এ কথাটাও যেন ভুলে গেল।

এক মিনিট, ড্যানির পথরোধ করলো কিশোর। নোট লিখেছে ডেনার, সইও তার। মিস্টার ওয়ালটার লেখেননি। না লিখুন, ডেনারের কথাই নাহয় বিশ্বাস করলাম। কিন্তু আপনি যে ড্যানি ওয়ালটার, তার প্রমাণ কি? কিভাবে বুঝবো?

 হ্যাঁ, ঠিক, এগিয়ে এলো জিনা। প্রমাণ করুন, যে আপনি ড্যানি ওয়ালটার। মোটর সাইকেল এনেছেন। নিশ্চয় ড্রাইভিং লাইসেন্স আছে। দেখান।

ফ্যাকাশে হয়ে গেল ড্যানি। জ্বলন্ত চোখে তাকালো জিনা আর কিশোরের। দিকে। মানে! আমাকে সন্দেহ করছো? ডাক্তার ওয়ালটারের ভাতিজাকে?,

না, শিওর হতে চাইছি, দরজার দিকে এগিয়ে গেল, মুসা। প্রমাণ করার মতো কিছু সঙ্গে না থাকলে চলে যান। গিয়ে নিয়ে আসুন। আমাদেরকে বিশ্বাস। করাতে পারলে তারপর পাবেন সুটকেস।

বেশ, যাচ্ছি।

আগে সুটকেসটা রাখুন, বেশ উপভোগ করছে টকার। মোটর সাইকেলের এঞ্জিনের মতো একবার গোঁ গোঁ করে উঠে বললো, যান। পঞ্চাশ মাইল বেগে ছুটে চলে যাবেন। কতোক্ষণ আর লাগবে?

 কিন্তু সুটকেস রাখলো না, ড্যানি। হঠাৎ দৌড় দিলো দরজার দিকে। পাথরের। দেয়ালের মতো তার সামনে দাঁড়িয়ে গেল তিন গোয়েন্দা আর জিনা। পেছন থেকে তার জ্যাকেট খামচে ধরলো টকার।

ঝাড়া দিয়ে টকারের হাত ছাড়িয়ে ভোলা জানালার দিকে ছুটলো ড্যানি।

 বাঘের মতো লাফ দিয়ে গিয়ে পড়লো রাফিয়ান। কামড়ে ধরলো ড্যানির চামড়ার জ্যাকেটের ঝুল। দুই পা তুলে দিলো গায়ের ওপর।

হাত থেকে সুটকেস ছেড়ে দিলো নকল ড্যানি–কারোই আর বুঝতে বাকি নেই এখন, সে আসল ড্যানি নয়। জ্যাকেটটা ছাড়ানোর চেষ্টা করলো। টেনে বের করে নিলো কুকুরটার দাঁতের ফাঁক থেকে।

আবার কামড় দিলো রাফিয়ান। নকল ড্যানির জিনসের প্যান্টের পেছনে। হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেললো খানিকটা, কাপড় তো বটেই, সেই সঙ্গে কিছুটা চামড়াও। ব্যথায় চেঁচিয়ে উঠলো ছেলেটা। আবার দরজার দিকে দৌড় দিলো।

সুটকেস ফেলে দিয়েছে। আর আটকানোর কোনো মানে নেই। পথ ছেড়ে দিলো ছেলেরা।

পিছন দিকটা চেপে ধরে বারান্দা পেরিয়ে লাফ দিয়ে বাগানে পড়লো নকল ড্যানি। ইতিমধ্যে আরেক কাণ্ড হয়েছে। নটি ভেবেছে, সবাই কিছু না কিছু করেছে, তারও কিছু একটা করা দরকার। ড্যানি ঘর থেকে বেরোনোর আগেই গিয়ে লাফিয়ে উঠেছে তার কাঁধে, ঝাঁকড়া চুল খামচে ধরেছে। এখন হ্যাঁচকা টান মারছে।

দৌড়াবে, পাছা ডলবে, নাকি কাঁধ থেকে বানর ফেলবে? মহা মুশকিলে পড়ে, গেছে নকল ড্যানি। দুহাতে ধরে অনেক কষ্টে টেনে বানরটাকে নামিয়ে আনলো কাঁধ থেকে, ছুঁড়ে ফেলে দিলো। দেখে টকার গেল রেগে। লাফ দিয়ে বাগানে নেমে ইয়া বড় এক ঢিল তুলে নিয়ে ধা করে ছুঁড়ে মারলো। ধ্যাপ করে গিয়ে লাগলো সেটা ড্যানির পিঠে। ওরে বাবারে, গেছিরে! বলে আরও জোরে দিলো দৌড়। কিন্তু তার দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। বিশাল এক লরির মতো গর্জন তুলে তার পেছনে ছুটলো টকার।

গাড়ির আওয়াজ শুনে আরও ভড়কে গেল বেচারা ড্যানি। ভাবলো, গাড়ি নিয়ে তাকে তাড়া করেছে কেউ। পেছনে ফিরে তাকানোরও সাহস হলো না। এক লাফে গিয়ে চড়লো মোটর সাইকেলে। এঞ্জিন স্টার্ট দিয়ে শাঁ করে চলে গেল।

হাসতে হাসতে গড়িয়ে পড়লো ছেলেমেয়েরা।

মুসা তো একেবারে বাগানে চিত হয়ে শুয়ে পড়েছে। পেট চেপে ধরে হাসছে। হাসি কিছুটা কমলে বললো, আক্কেল থাকলে…হাহ হা…আর আসবে না…রাফি ওর পাছার চামড়া…! আবার হেসে উঠলো হো-হো করে।

হাসাহাসি চললো আরও কিছুক্ষণ।

অবশেষে হাসি থামিয়ে কিশোর বললো, স্রেফ ধাপ্পা দিয়ে নিয়ে যেতে এসেছিলো…

সে-তো বোঝাই গেল, বললো রবিন। নিশ্চয় ডেনারের কাজ।  

তাতে কোনো সন্দেহ আছে কি? আমরা যে গুপ্তধন পেয়েছি, একমাত্র সে-ই জানে…

আর লিয়ারি, মনে করিয়ে দিলো জিনা।

আরে না, প্রতিবাদ করলো মুসা। গলা কেটে ফেললেও লিয়ারি কিছু করবে। না। ভালো রান্না খেয়ে খেয়ে মহিলার ভক্ত হয়ে গেছে সে। সব শয়তানী ডেনারের।

এখন তাহলে আমরা কি করব? জিজ্ঞেস করলো রবিন। আবার যাবো ওয়ালটার লজে? দেখবো ডাক্তার ওয়ালটার এসেছেন কিনা?

তা-ই বোধহয় করতে হবে, কিশোর বললো। লিয়ারি বাজার থেকে আসুক। তাকে সব বলি। দেখি কি রিঅ্যাকশন হয়? তারপর খেয়েদেয়ে বেরোবো।

লিয়ারির অকৃত্রিম বিস্ময় দেখে বোঝা গেল, সে এই ধাপ্পাবাজিতে জড়িত নেই।

লাঞ্চের পর সাইকেল নিয়ে আবার ওয়ালটার লজে চললো ওরা।

আগের দিনের মতোই গেট বন্ধ। তবে আজ বাগানে কাউকে দেখা গেল না, ডেনারকেও না। বাংলোর দরজা-জানালাও সব বন্ধ। বেল বাজালো কিশোর। কয়েকবার। কিন্তু সাড়া পাওয়া গেল না। মনে হচ্ছে, কেউ নেই বাড়িতে।

আরও কয়েক মিনিট গেটের কাছে দাঁড়িয়ে দুইলো ওরা। বেল বাজালো। জবাব মিললো না।

নেই কেউ বাড়িতে, মুসা বললো।

হুঁ, রবিন একমত হলো তার সঙ্গে। ডাক্তার ওয়ালটারও ফেরেননি। কিন্তু, ডেনার গেল কোথায়?

কিশোরের দিকে তাকালো জিনা। কিশোর, এখন কি বরবো?

নিচের ঠোঁটে চিমটি কাটছিলো কিশোর। আঁ? ফিরে তাকালো। এখন? শেরিফকে জানাতে হবে। তবে আগে গিয়ে গুপ্তধনগুলো নিরাপদ কোথাও লুকিয়ে ফেলতে হবে। চলো, জলদি চলো।

কিশোরের এই তাড়াতাড়ি করার কারণ বুঝতে পারলো না অন্যেরা। তবে কোনো প্রশ্নও করলো না। ফিরে চললো লিয়ারি কটেজে।

.

১০.

কটেজে ফিরে গুপ্তধনগুলো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিশোর। যেন আশা করেছিলৈ, ফিরে এসে আর দেখতে পাবে না, তার আগেই ডাকাতি হয়ে যাবে।

লিয়ারিও ভীষণ উদ্বিগ্ন। ছেলেদের দেখেই বলে উঠলো, ডাক্তার এসেছেন?

না, জানালো কিশোর।

তাহলে তো মুশকিল হয়ে গেল। এতো টাকার জিনিস ঘরে রাখতে আর সাহস হচ্ছে না। কিছু একটা করা দরকার।

আমিও তাই ভাবছি। শেরিফকে খবর দেয়া দরকার।

 কি করে দেবে? তাহলে যেতে হবে কাউকে।

কেন, টেলিফোন?

নষ্ট। তারটার ছিঁড়েছে বোধহয় কোনো জায়গায় ঝড়ে। বাজারে গিয়েছিলাম যে, তখনই মিস্ত্রীকে খবর দিয়ে এসেছি। চলে আসবে।

হুঁ! তাহলে শেরিফের অফিসে গিয়েই খবর দিতে হবে। তবে তার আগে কোথাও লুকিয়ে ফেলতে হবে এগুলো, গুপ্তধনের সুটকেসটা দেখালো কিশোর।

কিন্তু কোথায় লুকানো যায়? চিলেকোঠার কথা ভাবলে প্রথমে। ওখানে গিয়ে দেখা গেল, জায়গা নেই।

মুসা পরামর্শ দিলো, একটা ট্রাংকে ভরে তালা দিয়ে রাখলে কেমন হয়? কিশোর রাজি হলো না। তার ধারণা, ওখানেই প্রথম খুঁজবে চোরেরা। শেষে সেলারে লুকিয়ে রাখবে ঠিক করলো ওরা। সিঁড়ি দিয়ে নেমে এলো মাটির নিচের ঘরে।

পুরনো আমলের একটা বয়লার পড়ে আছে। বাতিল। এখন আর কাজ হয় না। ওটা দিয়ে। তার মধ্যে লুকানোর কথা বললো রবিন। দেখা গেল, বয়লারের মুখটা খুব ছোট। বাক্সটা ঢুকবে না তার মধ্যে।

ঘরের একধারে পড়ে রয়েছে একগাদা বস্তা। তুড়ি বাজিয়ে কিশোর বললো, পেয়েছি। ওখানে লুকাবো।

কোথায়? অবাক হয়ে জানতে চাইলো মুসা।

ওই যে, ওই বস্তাগুলোর তলায়। তার ওপর পুরনো একটা ময়লা চাদর ফেলে রাখবো। ব্যস, তাহলেই হবে। চোরেরা ভাবতেই পারবে না এতো দামী জিনিস ওরকম সাধারণ জায়গায় লুকানো হয়েছে।

 আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো টকার, আচ্ছা, এতো ঝামেলা কেন। করতে যাচ্ছো? চোর কি আসবেই?

সেই সম্ভাবনাই বেশি! ধাক্কা দিয়ে নিতে আসার সাহসূ যখন করেছে, চুরি করা তো আরও সোজা।

খুব সাবধানে একটা একটা করে বস্তা তুলে পাশে নামিয়ে রাখলো কিশোর। কয়েকটা বস্তা সরানোর পর সুটকেসটা রাখ। বাকি বস্তাগুলোর ওপর। তারপর নামিয়ে রাখা বস্তাগুলো তুলে আবার আগের মতো সাজিয়ে দিলো সুটকেসটার ওপর। তার ওপর বিছিয়ে দিলো একটা পুরনো চাদর, এলোমেলোভাবে। যেন অনেকদিন থেকেই ওটা ওভাবে পড়ে আছে।

ঘরের আরেক ধারে পুরনো, একটা ভাঙা খাট ফেলে রাখা হয়েছে। কি ভেবে, ওই খাটটা তুলে এনে বস্তাগুলোর ওপর রাখতে বললো কিশোর।

ধরাধরি করে খাটটা তুলে এনে বস্তার দিকের দেয়াল ঘেঁষে রাখলো ওরা। ঢাকা পড়ে গেল বস্তাগুলো,। খাটের নিচ দিয়ে উঁকি না দিলে আর চোখে পড়ে না।

যাক, আপাতত নিরাপদ, হাত ঝাড়তে ঝাড়তে বললো কিশোর।

তো, শেরিফকে কি আজই খবর দিতে হবে? জিনা জিজ্ঞেস করলো।

হ্যাঁ, তাড়াতাড়ি করা উচিত! অযথা ঝুঁকি নেয়ার কোনো মানে হয় না। কেন, তুমি যাবে নাকি?

নাহয় গেলামই।

কিন্তু সেলার থেকে বেরিয়েই বেরোনোর আশা বাদ দিলো ওরা। আবার কালো মেঘে ঢেকে গেছে আকাশ। দেখে বিশ্বাসই হতে চায় না, এই কিছুক্ষণ আগেও ঝকঝকে রোদ ছিলো।

কি আর করা? ঘরে বসেই কাটাতে হলো।

বিকেলের দিকে বৃষ্টি আরও বাড়লো। সাঁঝ হলো, রাত নামলো। আমার কোনো লক্ষণ নেই।

সারা রাত পালা করে পাহারা দিলো ওরা। এরকম দুর্যোগের রাতেই চোর ডাকাত আসার সম্ভাবনা বেশি। কিন্তু তাদের ধারণা ভুল হলো। কেউ এলো না। নিরাপদেই কেটে গেল রাতটা।

পরদিন সকালে আবার রোদ উঠলো।

নাস্তা সেরেই বেরিয়ে পড়বে ঠিক করলো ওরা। জিনা আর রবিন যাবে শেরিফকে খবর দিতে। কিশোর আর মুসা যাবে আবার ওয়ালটার লজে, ডাক্তার। এসেছেন কিনা খোঁজ নেয়ার জন্যে। আর টকার থাকবে কটেজে, লিয়ারির সঙ্গে। বাড়ি পাহারা দেবে। চোর-ডাকাত এলে ছুটে গিয়ে খবর দেবে কিশোর আর মুসাকে।

প্রথমে ঘরে থাকতে রাজি হলো না টুকার।

তাকে বোঝালো মুসা। শেষে বললো, তোমার গাড়ি চালানোর এই তো। সুযোগ। সোজা রেসিং-কার হয়ে ছুটে যাবে। তাছাড়া রাফিয়ান আর নটি থাকছে। নকল ড্যানির কি অবস্থা করেছিলো, ভুলে গেছো?

হাসি ফুটলো টকারের মুখে।

বেরিয়ে পড়লো ওরা যার যার মতো।

ওয়ালটার লজে চললো কিশোর আর মুসা। গিয়ে দেখা গেল, আগের দিনের মতোই জানালা-দরজা বন্ধ। ডেনারও নেই বাগানে। বেল বাজালো, কিন্তু সাড়া পাওয়া গেল না। খানিকটা নিরাশ হয়েই কটেজে ফিরে এলো দুজনে।

ওখানেও কোনো রকম অঘটন ঘটেনি। দ্বিধায় পড়ে গেল কিশোর। তবে কি তার সন্দেহ অমূলক? গুপ্তধন চুরি করার আর কোনো চেষ্টা হবে না?

কিছুক্ষণ পরেই পিকাপ নিয়ে এলেন শেরিফ। সঙ্গে রবিন আর জিনা। তাদের সাইকেলগুলো পিকাপের পেছনে তুলে নিয়ে এসেছে।

গাড়ি থেকে নামলেন শেরিফ লিউবার্তো জিংকোনাইশান। তিন গোয়েন্দার পরিচিত। (সাগর সৈকত দ্রষ্টব্য) হেসে এগিয়ে এসে হাত মেলালেন কিশোর আর মুসার সঙ্গে। বললেন, কি ব্যাপার? তোমরা যেখানেই যাও, গুপ্তধন চলে আসে নাকি তোমাদের সঙ্গে দেখা করতে?

কিশোরও হাসলো। সে-রকমই তো লাগে। চলুন, দেখাবো।

বারান্দায় বেরিয়ে এসেছে লিয়ারি। জিজ্ঞেস করলো, কেমন আছেন, শেরিফ?

ভালো। আপনি?

ভালো। যান, দেখুন গিয়ে। আমি চা করে ফেলছি। না খেয়ে যাবেন না কিন্তু, বলেই তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল লিয়ারি।

সিঁড়ি বেয়ে আগে আগে নামলো কিশোর। নেমেই চিৎকার করে উঠলো।

কি হলো! হুড়মুড় করে নেমে এলো অন্যেরা। চমকে গেল কিশোরের মতোই। খাটটা সরানো। কাত হয়ে পড়ে আছে বস্তার প। চাদরটা ছুঁড়ে ফেলা হয়েছে। একধারে। সুটকেসটা নেই।

ভুরু কুঁচকে রেখেছেন শেরিফ। শিওর, ওখানেই রেখেছিলে?

নিশ্চয়ই! মুসা বললো। অনেক কষ্ট করেছি লুকিয়ে রাখতে।

স্থির দাঁড়িয়ে রয়েছে কিশোর। ভাবছে। কিন্তু ঢুকলো কিভাবে? বিড়বিড় করলো আনমনে। পাথরের দেয়াল…লিয়ারি বলেছিলো, আগে নাকি হান্টিং লজ। ছিলো এটা। সেই বাড়ি ভেঙে তার ওপর তৈরি হয়েছে লিয়ারি কটেজ। সেলারের দরজায় নিজের হাতে তালা লাগিয়েছি আমি, নিজের হাতে খুলোম। তাহলে?

ওই জানালা দিয়ে নয় তো? দেয়ালের অনেক ওপরের ছোট জানালাটা। দেখালো রবিন। ওটা দিয়েই ঘরে আলো আসে।

না। ওটা দিয়ে বড় মানুষ কেউ ঢুকতে পারবে না। বাচ্চাটাচ্চা, টকারের মতো হলে কিন্তু এতো ভারি একটা সুটকেস নিয়ে ওখানে উঠতে পারবে না টকারের মতো কেউ। বড় মানুষ হলেও মইয়ের দরকার হবে।

দা মিস্টরি অভ দা লকড় রুম! চেঁচিয়ে উঠলো টকার। একটা গোয়েন্দা, গল্পের বইয়ের নাম। পড়েছে সে। প্রায় ওটার মতোই কাণ্ড হয়েছে এখানেও। ঢোকার পথ নেই। তাহলে সুটকেস নিয়ে গায়েব হলো কিভাবে?

দরজা-জানালা সব পরীক্ষা করে দেখলেন শেরিফ। ভেঙে ঢোকার কোনো চিহ্ন নেই।

ওপরে উঠে এলো সবাই।

শুনে, আরেকটু হলেই হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়েছিলো লিয়ারি। ছলকে খানিকটা চা পড়ে গেল মেঝেতে।

প্রথম থেকে সব বলো তো আবার, শুনি, সোফায় বসে বললেন শেরিফ।

গোড়া থেকে আবার বলা হলো তাকে।

হুঁ, চা শেষ করে কাপটা ঠক করে নামিয়ে রাখলেন টেবিলে। ওই ডেনার ব্যাটাকেই গিয়ে ধরতে হবে। জানতে হবে, কাকে পাঠিয়েছিলো ড্যানির পরিচয়। দিয়ে।

.

১১.

সরাসরি সব অস্বীকার করলো ডেনার-সে কিছুই জানে না। এমনকি নোটটাও নাকি সে লেখেনি। সেটা প্রমাণও করা গেল না। কারণ, হাতের লেখা মিললো না। মহাধড়িবাজ লোক। নিশ্চয় অন্য কাউকে দিয়ে লিখিয়েছে, হতে পারে নকল ড্যানিকে দিয়েই। তাকে ধরা গেল না। হয়তো লুকিয়ে আছে কোথাও, কিংবা পালিয়ে গেছে। মোট কথা, ডেনারের মুখ থেকে কিছুই বের করা গেল না। তাকে, ছেড়ে দিতে বাধ্য হলেন শেরিফ। দোষী প্রমাণ করতে না পারলে আটকে রাখবেন কিভাবে?

হতাশ হয়ে কটেজে ফিরে এলো ছেলেরা। কিশোর নিশ্চিত, কাজটা ডেনারই করেছে। দুপুরের খাওয়া শেষে আলোচনায় বসলো সবাই।

মিটিঙে সিদ্ধান্ত নেয়া হলো, তদন্ত চালিয়ে যাবে ওরা।

সেলারে চলো, বললো কিশোর। আরেকবার খুঁজে দেখি, কোনো সূত্র। পাওয়া যায় কিনা।

ওখানে গিয়ে আর কি দেখবো? মুসা বললো। তখন আমরা সবাই দেখেছি। শেরিফ দেখেছেন। থাকলে কি পাওয়া যেতো না?

দেখেছি। তবে একটা জায়গা বাকি রয়ে গেছে। মনে পড়েছে আমার।

অবাক হয়ে বললো মুসা, কোথায়?

চলো। দেখাবো।

আবার সেলারে নামলো ওরা।

ঢুকেই জিজ্ঞেস করলো মুসা, কোথায়?

ওই যে, হাত তুলে দেখালো কিশোর।

 ওগুলো তো বস্তা! ধাক্কা লেগে পড়েছে।

হ্যাঁ, বস্তা। তবে ধাক্কা নয়, বরং বলা ভালো, ঠেলা দিয়ে ফেলেছে।

ঠেলা তো পরে দিয়েছে। ঢুকলো কোনখান…

সেটাই তো দেখতে এলাম। বস্তাগুলোর দিকে এগিয়ে গেল কিশোর। দ্রুত সরাতে শুরু করলো।

গোপন পথ-টথ আছে ভাবছো নাকি? পাশে এসে দাঁড়িয়েছে রবিন।

হ্যাঁ।

রবিন আর মুসাও হাত লাগালো। দেখতে দেখতে সরিয়ে ফেললো সমস্ত বস্তা। কিন্তু কোথায় গুপ্তপথ? কোনো চিহ্নই নেই। নিরেট পাথরের দেয়াল যেন ব্যঙ্গ করে হাসছে ওদের দিকে চেয়ে।

দেয়ালটার দিকে তাকিয়ে রইলো কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটলো দুবার।

এবার কি বলবে? মুসা বললো।

এখনও বলবো গুপ্তপথ আছে। নইলে ঢোকার আর কোনো উপায় নেই। এসো, খুঁজে দেখি। বসে পড়ে দেয়ালে হাত রাখলো কিশোর। হাত বুলিয়ে দেখতে লাগলো, কোথাও বাধে কিনা, পাথরের কোনো কিনার বেরিয়ে আছে কিনা।

নেই। অন্যান্য খাঁজগুলোর মতোই বস্তার পেছনের চৌকোণা বড় পাথরটার কিনারে খাজ। অন্যগুলোর সঙ্গে কোনো তফাত নেই।

এই, এসো তো, ডাকলো কিশোর। সবাই ধাক্কা দাও।

জোরে ধাক্কা দিতেই সরে গেল পাথরটা, দরজার পাল্লার মতো বেরিয়ে পড়লো। কালো সুড়ঙ্গমুখ। টকার ধাক্কা দিচ্ছিলো এক কিনারে, আরেকটু হলেই হুমড়ি খেয়ে পড়েছিলো সুড়ঙ্গের মধ্যে, যেভাবে হঠাৎ সরেছে পাথরটা।

তাহলে আমিই ঠিক! এতোক্ষণে হাসি ফুটলো গোয়েন্দাপ্রধানের মুখে। পুরনো এলাকা এটা, বাড়িঘর বেশির ভাগই পুরনো আমলের। আর এটা তো সবচেয়ে পুরনোগুলোর একটা। তখন লোকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে সুড়ঙ্গ-যোগাযোগ রাখতো। বিশেষ করে হামফ্রে ওয়ালটারের মতো লোকেরা। আমার বিশ্বাস, এই সুড়ঙ্গ চলে গেছে একেবারে দুর্গটার নিচে। আর গেছে। ওয়ালটার লজের নিচ দিয়ে, কিংবা পাশ দিয়ে। এটা জানে ডেনার। রাতে এই পথ। দিয়েই চুরি করতে এসেছিলো। আর এমনি কপাল, একেবারে তার পথের মুখেই জিনিসগুলো রেখে দিলাম। আমি একটা গর্দভ! আরও ভালোমতো ভাবা উচিত ছিলো।

এখানে সুড়ঙ্গ রয়েছে জানার কথা নয় তোমার, রবিন বললো। একটা কথা ঠিকই বলেছে। ডেনারই কাজটা করেছে। ওয়ালটারদের ওখানে অনেক দিন কাজ করছে সে, সব কিছু তার চেনা, জানা। সুড়ঙ্গ যে আছে, জানে।

তাহলে এখনও দাঁড়িয়ে আছি কেন আমরা? বলে উঠলো মুসা। চলো না যাই। ও-ব্যাটা যেখান দিয়ে এসে নিয়ে গেছে, ওখান দিয়ে গিয়ে আমরা আবার ফেরত নিয়ে আসি।

গেলেই তো আর হলো না, জিনা বললো। নিয়ে গিয়ে কোথায় লুকিয়েছে কি করে জানবো? তবে, এই সুড়ঙ্গ কোথায় গেছে দেখতে আপত্তি নেই আমার।

বললে হয়তো যেতে দেবে না, তাই লিয়ারিকে কিছু জানালো না ওরা। ঘরে গিয়ে টর্চ নিয়ে এলো। ঢুকে পড়লো সুড়ঙ্গে।

গুপ্তদরজার কয়েক কদম পরেই সিঁড়ি পাওয়া গেল, নিচে নেমে গেছে। ওটা। দিয়ে নেমে সরু একটা গলিপথ পাওয়া গেল, দুধারে পাথরের দেয়াল, মাথার ওপরে পাথরের ছাত, মানুষের তৈরি।

এগিয়ে চলেছে ওরা। মনে হচ্ছে, ধীরে ধীরে নেমে গেছে পথটা। তবে এতো নিচেও পানি নেই, শুকনো।

আগে আগে চলেছে মুসা। হঠাৎ টর্চ নিভিয়ে দাঁড়িয়ে গেল। তার গায়ের ওপর। এসে প্রায় হুমড়ি খেয়ে পড়লো কিশোর। কি হলো?

শ শ শ! একটা শব্দ শুনলাম!

কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইলো ওরা। কিছুই ঘটলো না। কিন্তু মুসা যখন শুনেছে বলেছে, নিশ্চয় শুনেছে, ভুল হতে পারে না। তার শ্রবণশক্তি খুবই প্রখর।

চোখে সয়ে এলো অন্ধকার। সামনে আবছা আলো পড়লো এখন।

 খোলা! বললো টকার। সুড়ঙ্গ শেষ নাকি…

চুপ? তাকে থামিয়ে দিলো কিশোর।

আরও কিছুক্ষণ পঁড়িয়ে থাকার পরও কিছুই ঘটলো না দেখে আবার এগোলো ওরা। খুব সাবধানে, পা টিপে টিপে। শুরুতে যেমন নেমেছিলো, এখন আবার উঠে যাচ্ছে পথটা। শেষ মাথায় পৌঁছে গেল। সুড়ঙ্গমুখ ঘিরে ঘন হয়ে জন্মেছে লতাপাতা, ঝোপ। ওগুলোর ফাঁক দিয়ে চোখে পড়লো উজ্জ্বল রোদ।

সাবধানে মাথা উঁচু করলো মুসা। আরি, ওয়ালটার লজ! ফিসফিস করে। বললো সে। ওই যে, বাংলোটা দেখতে পাচ্ছি।

পেছন থেকে কিশোরও মাথা উঁচু করে দেখলো।

এবার কি করবো? জানতে চাইলো মুসা। বেরোবো?

এক মিনিট, বললো কিশোর। দরজা-জানালা তো বন্ধ দেখা যাচ্ছে, অন্তত এদিকেরগুলো। দেখি, কেউ বেরোয় কিনা।

আমার দম বন্ধ হয়ে আসছে, সুড়ঙ্গের ভেতর থেকে বললো টকার। বেরোও।

তার কথার জবাব দিলো না কেউ।

 পুরো এক মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে কিশোর বললো, হ্যাঁ, এবার বেরোনো যায়। শব্দ করবে না। ডেনার দেখে ফেললে হুঁশিয়ার হয়ে যাবে। বলা যায় না, বিপদেও ফেলে দিতে পারে।

বেরিয়ে এলো সবাই।

পুরো এলাকাটাই নির্জন, লাগছে। সুড়ঙ্গমুখের কাছে ঝোপের ভেতরে বসে রইলো ওরা। সময় কাটছে খুব ধীরে। কিশোর ভাবছে, নিশ্চয় গাছপালা পরিষ্কার করার সময় কোনোভাবে এই সুড়ঙ্গমুখ আবিষ্কার করে ফেলেছে ডেনার। হয়তো ডাক্তার ওয়ালটারও এ-সম্পর্কে কিছু জানেন না।

আরও কিছুক্ষণ কাটলো।

 ঝোপ থেকে বেরোনোর নির্দেশ দিলো কিশোর।

বাড়িটার দিকে এগোলো ওরা। শান্ত, যেন ঘুমিয়ে রয়েছে বাংলো।

 নেই কেউ, টকার বললো।

আস্তে বলো, বললো কিশোর। শুনে ফেলবে।

যদি থাকে, বললো জিনা।

থাকতেও পারে।

বাংলোর ধার ঘুরে একপাশে চলে এলো ওরা। খানিক দূরে. একটা ছোট। কটেজ দেখা গেল।

নিশ্চয় ওখানে থাকে ডেনার, কটেজটা দেখিয়ে বললো রবিন।

চলো, গিয়ে দেখি, কিশোর বললো। আছে কিনা।

কী? মুসার প্রশ্ন। গুপ্তধনগুলো?

না, ডেনার। আমার মনে হয় না। গুপ্তধন ঘরে রাখবে। ভয় আছে না? শেরিফ যদি গিয়ে খোঁজাখুঁজি করে?

যাবো? যদি দেখে ফেলে? দ্বিধা করছে মুসা।

নাথিং ভেনচার, নাথিং উইন। এরকম কাজ আর আগে কখনও করেনি টকার, খুব মজা পাচ্ছে। এর তুলনায় গাড়ি হওয়াটা অনেক পানসে মনে হচ্ছে এখন তার কাছে।

ঠিক, সায়, জানিয়ে বললো কিশোর। ঝুঁকি না নিলে জিতবো কিভাবে? আর, ফরচুন ফোভাব দা বোল্ড।  

হয়েছে হয়েছে, দুহাত তুললো মুসা। ওসব তত্ত্বকথা শুনতে ভাল্লাগে না। চলো যাই।

 কটেজের পেছনের ছোট বাগানে চলে এলো ওরা, বিন্দুমাত্র শব্দ করলো না। রাফিয়ানও একেবারে চুপ। টকারের কাঁধে বসা নটিও। কিভাবে যেন বুঝে গেছে, এখন জরুরী অবস্থা।

উঁকি দিয়ে দেখে এলো রবিন। ডেনার ব্যাটা আছে ঘরে! আরও একজন। আছে। কোন

দেখি তো, এগিয়ে গেল মুসা। কয়েক কদম এগিয়ে হামাগুড়ি দিয়ে। এগোলো। থামলো গিয়ে নিচতলার একটা জানালার নিচে। তারপর ধীরে, খুব ধীরে মাথা তুললো।

অন্যেরাও একইরকম ভাবে গিয়ে থামলো তার পাশে। এক এক করে মাথা তুলতে লাগলো। ঘামছে দরদর করে, যতোটা না পরিশ্রমে, তার চেয়ে বেশি উত্তেজনায়। গরম তেমন নেই। ঝোপ থেকে যখন বেরিয়েছিলো; কড়া রোদ ছিলো। এখন নেই। যেন চোখের পলকে কোথা থেকে এসে উদয় হয়েছে কালো মেঘ, ঢেকে দিচ্ছে সূর্য।

বাইরের আলোর তুলনায় ঘরের ভেতরে অন্ধকার। আবছামতো দেখা যাচ্ছে দুজন মানুষকে। তবে ওদের চিনতে কোনো অসুবিধে হলো না ছেলেদের।

একজন ডেনার। অন্যজন সেই কালো-চুল তরুণ, নকল ড্যানি। একটা টেবিলের দুধারে বসেছে দুজনে। টেবিলের ওপর দুই বোতল বিয়ার। শান্ত কণ্ঠে কথা বলছে। নিজেদের আলোচনায় এতোই মগ্ন, ওদেরকে যে দেখছে পাঁচজোড়া চোখ, খেয়ালই করলো না।

.

১২.

আসার সময়, শেরিফের একজন লোককেও দেখোনি? আশ্চর্য! বললো ডেনার। এই একটু আগে এসেছিলো ওরা, কটেজে খুঁজে দেখতে। গাধার দল। খালিহাতে ফিরে গেছে। ওদের বোকামি দেখে হাসি পেয়েছিলো আমার।

চাচা, তুমি একটা জিনিয়াস, হেসে বললো তরুণ। নিশ্চয় তাজ্জব করে দিয়েছে ওদের। ওরা কল্পনাও করতে পারবে না, কোথায় লুকিয়েছো।

 না তা পারবে না। তোমাকে তো আগেই বলেছি, কিছু করতে পারবে না।

তবে, এজন্যে ছেলেগুলোকেও ধন্যবাদ দেয়া দরকার। ওরাই তো খুঁজে পেয়েছে। আর এমন জায়গায় নিয়ে লুকিয়েছে…হাহ হাহ হা! যা-ই বলো, সেলারে না রেখে ঘরে রাখলে কিন্তু বের করে আনা মুশকিল হতো। বিচ্ছ একেকটা। সঙ্গে। বাঘের মতো এক কুত্তা। বানরটাও আস্ত বাঁদর। এক মুহূর্ত চুপ করলো। খুলে দেখেছো নাকি?

দেখেছি। চমকে গিয়েছিলাম একেবারে। এতো দামী দামী সব জিনিস।

 কিন্তু চাচা, ওসব জিনিস বেচবে কোথায়? যে দেখবে সে-ই সন্দেহ করবে।

তুই কি ভাবছিস সেকথা ভাবিনি? ব্যবস্থাও করে ফেলেছি। হলিউডে একটা লোক আছে, চোরাই মালের ব্যবসা করে। তার নাম লিংকার। আমার পুরনো দোস্ত। ওর কাছে নিয়ে গেলেই ব্যবস্থা হয়ে যাবে। তবে তাড়াহুড়ো নেই। আর তাড়াহুড়ো করা উচিতও হবে না। শেরিফ কিছুদিন কড়া নজর রাখবে আমার ওপর। পরিস্থিতি এখন গরম, ঠাণ্ডা হয়ে নিক, তারপর ধীরেসুস্থে তুলে নেবো। এখন যেখানে আছে সেখানেই নিরাপদ, থাক।

সফল হবো তো, চাচা?

এখনও তোর সন্দেহ আছে নাকি, ডজ?

এরপর আর বিশেষ কোনো কথা হলো না। নীরবে বিয়ার খেয়ে চললো দুজনে। এক সময় উঠে বেরিয়ে গেল ডজ। মোটর সাইকেলের এঞ্জিন স্টার্ট নেয়ার। শব্দ হলো। পথের দিকে আস্তে আস্তে মিলিয়ে গেল আওয়াজ।

মাথা নিচু করে ফেললো ছেলেরা। একে অন্যের দিকে তাকালো। অল্প সময়ে অনেক কথা জেনে ফেলেছে। শেরিফ এসেছিলেন, ডেনারের কটেজ খুঁজে বিফল হয়ে ফিরে গেছেন, কিছু পাওয়া যায়নি। আর ড্যানি সেজে যে গিয়েছিলো, তার আসল নাম ডজ, ডেনারের ভাইপো। চাচা-ভাতিজা মিলে গুপ্তধনগুলো চুরি করেছে। তৃতীয় আরেক লোক, লিংকারের মাধ্যমে ওগুলো বিক্রি করবে। তবে সেটা কয়েকদিন পর। তারমানে গোয়েন্দাদের হাতে সময় আছে। খুঁজে বের করার চেষ্টা করতে পারবে।

কিন্তু আসল কথাটাই জানা যায়নি। ডেনবার একবারও বলেনি, গুপ্তধনগুলো কোথায় লুকিয়েছে।

আর এখানে থেকে কোনো লাভ নেই। ডেনার দেখে ফেললে বিপদে পড়বে। লিয়ারি কটেজে ফিরে চললো ওরা।

ওয়ালটার লজের সীমানার বাইরে চলে এলো।

 ডাক্তার ওয়ালটার থাকলে সুবিধে হতো এখন, জিনা বললো। আজকালের মধ্যে চলে এলেও ইতো। তাকে বলতে পারতাম।

কি আর হতো? রবিন হাত নাড়লো। যা জেনেছি, শেরিফকে গিয়েও তো বলা যায়। কিন্তু লাভটা কি হবে?

 ঠিকই বলেছো, চিন্তিত মনে হচ্ছে গোয়েন্দাপ্রধানকে। বড় জোর আবার ধরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করবেন ডেনারকে। ডেনার অস্বীকার করবে। তাতে আরও ক্ষতি হবে। আবারও হুঁশিয়ার হয়ে যাবে সে। গুপ্তধন নিয়ে পালিয়ে যাবে। নাহ, খুঁজে বের করার চেষ্টা আমাদেরকেই করতে হবে।…আমার ধারণা, ওয়ালটার লজের কাছাকাছি কোথাও লুকানো হয়েছে ওগুলো। বেশি দূরে রাখেনি ডেনার। আর এ-রকম সাধারণ চোরেরা যা করে, তা-ই করবে। মাঝে মাঝেই দেখতে যাবে, ঠিকমতো আছে কিনা জিনিসগুলো। এখন আমাদের প্রধান কাজ হলো ওঁর ওপর চোখ রাখা। ও-ই পথ দেখিয়ে নিয়ে যাবে আমাদেকে।

বেশ,মুসা বললো। কাল থেকে তাহলে তা-ই করা যাবে।

পরদিনও ডাক্তার ওয়ালটার ফিরলেন না। তিনি থাকলে সুবিধে হতো, ছেলেদের। তার অনুমতি নিয়ে সহজেই খুঁজতে পারতো ওয়ালটার লজ.আর আশপাশের এলাকায়। অনধিকার প্রবেশের দায় এড়াতে পারতো।

ওয়ালটার লজে ঢুকলো না ওরা। ঝোপের আড়ালে লুকিয়ে পালা করে চোখ রাখতে লাগলো ডেনারের কটেজের ওপর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, রাতে বাদ।

কিন্তু লোকটার দৈনন্দিন কাজ বড় একঘেয়ে। ওয়ালটার লজের সীমানার বাইরেই যায় না, শুধু বাজার করা ছাড়া। হয় ঘরে বসে থাকে, নয়তো বাগানের লতাপাতা ঘাস সাফ করে।

দুদিন কাটলো এভাবে।

কিশোর এখন বিশ্বাস করতে আরম্ভ করেছে, কটেজের ভেতরে বা বাইরে খুব কাছেই কোথাও গুপ্তধন লুকিয়েছে ডেনার। শেরিফের লোক জায়গামতো খুঁজতে পারেনি, তাই পায়নি।

কিশোরের সঙ্গে একমত হলো অন্যেরাও। নইলে কটেজ থেকে দূরে পারতপক্ষে যায় না কেন ডেনার? আসলে, কুকুর যেমন হাড় পাহারা দেয়, লোকটাও জিনিসগুলো পাহারা দিচ্ছে কাছে কাছে থেকে।

নাহ্, এভাবে চলতে পারে না, তৃতীয়দিন বললো কিশোর।

কিছু একটা করা দরকার। আজ ডেনার, বাজারে গেলেই ঢুকবো। আমরা আবার তার কটেজে খুঁজে দেখবো।

যদি ধরা পড়ি? মুসা প্রশ্ন তুললো।

পড়লে কি করবে? সে নিজেই এখন শেরিফের ভয়ে অস্থির। বেশি বাড়াবাড়ি করলে বলবো, আমরা সব জানি। চুপ হয়ে যাবে।

বললো বটে কিশোর, কিন্তু কথাটা তার নিজেরই পছন্দ হলো না। সত্যি কি চুপ হবে? ওরকম একজন লোক, এতোগুলো দামী জিনিসের জন্যে বেপরোয়া হয়ে উঠতে পারে। হয়তো আগ্নেয়াস্ত্র রয়েছে তার কাছে, কে জানে!

কিন্তু পরিকল্পনায় অটল রইলো কিশোর।

সুযোগ মিললো সেদিন বিকেলেই। ওয়ালটার লজের এক প্রান্তের লনের ঘাস ছাঁটতে গেল ডেনার। অনেকক্ষণ লাগবে কাজ করতে। সোজা তার কটেজের দিকে এগিয়ে গেল ছেলেমেয়েরা।

 ঢুকতে অসুবিধে হলো না। নিচতলার একটা জানালা খোলা। চৌকাঠ ডিঙিয়ে টপাটপ ভেতরে ঢুকে পড়লো ওরা।

অনেক খোঁজাখুঁজি করলো। কিছুই পেলো না।

 জোরে নিঃশ্বাস ফেলে বললো মুসা, পাবো কি? শেরিফের লোকেরা ট্রেনিং পাওয়া, চোরাই জিনিস কিভাবে খুঁজতে হয় ভালো করেই জানে। তারা যখন পায়নি, আমাদের আশা করাটাই বোকামি হয়েছে।

কিশোর, রবিন জিজ্ঞেস করলো। কিছু বলবে?

 আমার এখনও বিশ্বাস, ধারেকাছেই কোথাও রয়েছে ওগুলো। কটেজের ওধারে ছোট ছোট দুটো ঘর আছে না, ওগুলোতেও খুঁজতে হবে…

থেমে গেল কিশোর। পায়ের শব্দ এগিয়ে আসছে।

 নিশ্চয়ই ডেনার! কাঁপা গলায় বললো জিনা।

উঁকি দিয়ে দেখার জন্যে পা বাড়ালো টকার, তাকে আটকালো কিশোর। দ্রুত। একবার সারা ঘরে চোখ বোলালো, ওদের কোনো চিহ্ন ফেলে যাচ্ছে কিনা। দেখলো। তারপর সবাইকে নিয়ে আবার নিঃশব্দে জানালা দিয়ে বেরিয়ে এলো বাইরে।

ওরা বেরোতে আর সামান্য, দেরি করলেই ধরা পড়ে যেতো। ডেনারই আসছে।

 ফেরার পথে ছোট একটা পশুচারণভূমিতে, একটা ওক গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলো ওরা।

নিরাশ হলে চলবে না, বললো কিশোর। কাল আবার খুঁজতে যাবো। আমি শিওর, দুর্গ আর লজের তলায় আরও সুড়ঙ্গ আছে। ওরকম কোনোটাতেই গুপ্তধন লুকিয়েছে ডেনার।

পরদিন আবার গেল ওরা। ওয়ালটার লজে পাতাবাহারের বেড়া ছাঁটতে ব্যস্ত ডেনার। সেদিন আর তার কটেজে ঢুকলো না ওরা। বাগান, আর বাগানের কাছের। ছড়ানো চত্বরে খুঁজতে লাগলো। একটা ছাউনি দেখা গেল, সামনের দিকে দেয়াল নেই। খোলা। ওটা লুকানোর জায়গা নয়। তবু তার ভেতরে খুঁজে দেখা হলো।

ছাউনি থেকে বেরিয়ে আরেকটা ছোট ছাউনিমতো দেখতে পেলো। ভেতরে পাথরে তৈরি কাপড় ধোয়ার জায়গা। জায়গাটাকে ঘিরে দেয়া হয়েছে ফুটখানেক উঁচু পাথরের দেয়াল দিয়ে।

পায়ে পায়ে সেদিকে এগোলো কিশোর। প্রত্যেকটা পাথর খুঁটিয়ে দেখলো। তারপর হাত নেড়ে ডাকলো, এই দেখে যাও।

প্রায় ছুটে এলো সবাই।

এই পাথরটা সরাতে হবে।

নিচে কিছু আছে ভাবছো? জিজ্ঞেস করলো মুসা।

দেখাই যাক না সরিয়ে।

সবাই হাত লাগালো। সহজেই সরিয়ে ফেললো পাথরটা। পুরনো মরচে ধরা, একটা হ্যাঁণ্ডেল দেখা গেল। ওটা ধরে টানতেই কাজ করলো পুরনো মেকানিজম, কাপড় ধোয়ার জায়গাটার ওপর থেকে সরে গেল একটা বড় পাথর। বেরিয়ে পড়লো একটা গহ্বর। আরেকটা সুড়ঙ্গমুখ? নাকি কুয়া? কিন্তু কুয়ার ওপর এই বিশেষ ব্যবস্থায় ঢাকনা লাগাতে যাবে কেন?

 নিশ্চয় সুড়ঙ্গ, অন্ধকারে গর্তটার ভেতরে উঁকি দিয়ে দেখলো কিশোর। চলো, নেমে দেখি।

দরকার পড়তে পারে। তাই টর্চ সঙ্গেই এনেছে ওরা।

হ্যাঁ, সুড়ঙ্গই। সিঁড়িও আছে। একে একে নেমে পড়লো সবাই। রাফিয়ান নামলো জিনার পেছনে। কিশোর রয়েছে আগে।

 সিঁড়ির পাশে দেয়ালে একটা লেভার দেখা গেল। কিসের লেভার? ওপরের পাথরের ঢাকনাটা নিচ থেকে বন্ধ করার?–ভাবলো কিশোর। চাপ দিলো। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ওপরের ঢাকনা। উল্টো দিকে চাপ দিতেই খুলে গেল আবার।

ঠিক এই সময় শোনা গেল ভারি জুতোর আওয়াজ। এদিকেই আসছে।

তাড়াতাড়ি লেভার চেপে আবার ঢাকনা বন্ধ করে দিলো কিশোর। নিশ্চয় ডেনার। আমাদের দেখেছে বলে মনে হয় না। এখন এখানে এসে না ঢুকলেই বাঁচি।

ডেনারের অপেক্ষায় দাঁড়িয়ে রইলো না ওরা। সে দেখে ফেলবে, আগেই লুকানোর একটা জায়গা খুঁজে বের করার জন্যে সুড়ঙ্গ ধরে আগে বড়িলো, দ্রুত।

দুরুদুরু করছে সবার বুক। কিশোরের পেছনে রয়েছে রবিন, তার পেছনে টকার আর তার কাঁধে নটি। মুসা রয়েছে তার পেছনে। সবার পেছন জিনা আর রাফিয়ান।

<

Super User