০৩.

সবুজ নরকে যাওয়ার জন্যে সবাই তৈরি? নাটকীয় ভঙ্গিতে বলল জোনস। তাহলে আসুন, উনি আমার পক্ষিরাজে, আদর করে চার সীটের বোনানজা বিমানটার গায়ে চাপড় মারল সে।

উঠল যাত্রীরা। জোনসের পাশে মিস্টার আমান।

পেছনে গাদাগাদি করে বসল তিন গোয়েন্দা, দুজনের জায়গায় তিনজন। দুটো সীটের মাঝে হাতল নেই বলেই বসতে পারল। তাদের মালপত্র আর রাইফেল বন্দুক তোলা হয়েছে লাগেজ কম্পার্টমেন্টে।

অসুবিধে হবে না তো? জিজ্ঞেস করল কিশোর।

নাহ, এঞ্জিন স্টার্ট দিল জোনস। তোমরা তো মোটে তিনজন, তা-ও ছেলেমানুষ। ওই জায়গায় চার-চারজন পূর্ণবয়স্ক ইনডিয়ানকে তুলেছি আমি।

চারজন! জায়গা কোথায়?

মেঝেতে লম্বা হয়ে শুয়ে পড়েছে একজন। তার ওপর পা তুলে দিয়ে সীটে বসেছে তিনজন। সামনের সীটেও দুজন ছিল।

উড়তে অসুবিধে হয়নি?

উড়ব তো আমি। আমার ইচ্ছে না প্লেনের ইচ্ছে?

জোনসের ইচ্ছেতেই যে প্লেনটা চলে, সেটা বোঝা গেল খানিক পরেই। কেন তাকে লোকে পাগলা পাইক বলে, তারও প্রমাণ মিলল।

রানওয়ে নেই। ঘাসে ঢাকা বিশাল এক মাঠ, ওটাই এয়ারফিল্ড। এর ওপর দিয়েই ঝাঁকুনি খেতে খেতে ছুটে চলল বোনানজা।

গতি বাড়ছে দ্রুত। ঘণ্টায় একশো দশ কিলোমিটারে উঠে গেল, এই সময় পাশ থেকে কোণাকুণি এসে ধাক্কা মারল জোর হাওয়া, ঝড়ো হাওয়াই বলা যায়। নিমেষে নাক ঘুরে গেল প্লেনের, তীব্র গতিতে ছুটে গেল ফায়ার ব্রিগেডের একটা লরির দিকে।

দুটো উপায় আছে এখন জোনসের হাতে। ব্রেক কষা কিংবা ওড়ার চেষ্টা করা। ব্রেক কষে সুবিধে হবে না, যা গতি এখন, আটকাতে পারবে না। জোরাজুরি করতে গেলে, ব্রেক যা-ও বা আছে, তা-ও যাবে খারাপ হয়ে। বাকি রইল উড়ে যাওয়া। কিন্তু ক্ষমতার তুলনায় ভার নিয়েছে বেশি, উড়তে পারবে কিনা ঠিক মত তাতেও সন্দেহ আছে। ঘোরানো হয়তো যায় এখনও, তাহলে বিমানের এক পাশের ডানা খোয়াতে হবে। এতবড় ক্ষতি করতে রাজি নয় জোনস, প্রাণ যায়। যাক, সে-ও ভাল।

বিপদ আঁচ করে ফেলেছে এয়ারফিল্ডের লোকেরা। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ক্র্যাশ সাইরেন। গ্যাস-ভরা বোতল থেকে ছিটকে বেরোনো ছিপির মত বেরিয়ে আসছে লরির ভেতরের ফায়ারম্যানেরা, যে যেদিকে পারছে লেজ তুলে দৌড়। যেভাবে ছুটে আসছে বোনানজা, লরি সরানোর সময় নেই।

হাসি ফুটেছে পাগলা পাইকের ঠোঁটে, সোজা ছুটে যাচ্ছে লরির দিকে। এক ধাক্কায় গতিবেগ অনেক বাড়িয়ে দিয়েছে প্লেনের। আত্মহত্যা যেন তার কাছে এক ভীষণ রোমাঞ্চকর ব্যাপার।

স্তব্ধ হয়ে গেছে যাত্রীরা। নিরুপায় হয়ে হাত-পা ছেড়ে দিয়ে বসে আছে সবাই।

গতি আরও বাড়ল। প্রচণ্ড গর্জনে প্রতিবাদ জানাচ্ছে এঞ্জিন। কিন্তু জানিয়ে যে লাভ নেই, সেটাও নিশ্চয় বুঝতে পারছে, এত দিন ধরে গোলামি করছে খেপা লোকটার। কাজেই প্রতিবাদ জানালেও মনিবের নির্দেশ অমান্য করছে না। সাধ্যমত চেষ্টা করছে বাঁচার জন্যে।

সামনে বিশাল লাল ধাতব গাড়িটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে যেন। গুতো লাগাতে ছুটে যাচ্ছে প্লেন।

হঠাৎ কি জানি কি করল পাগলা পাইক, খেয়াল রাখতে পারল না যাত্রীরা। ঝটকা দিয়ে বোনজার সামনের চাকা উঠে গেল ওপরে, মসৃণ গতিতে মাটি ছাড়ল। পেছনের চাকা। শা করে উড়ে চলে এল লরির কয়েক ইঞ্চি ওপর দিয়ে। আর এক মুহূর্ত দেরি করলেই গিয়েছিল।

চেপে রাখা বাতাস ফোঁস করে ছেড়ে ফুসফুস খালি করল যাত্রীরা। কিন্তু। বিপদ পুরোপুরি কাটেনি তখনও।

টলমল করছে প্লেন, সোজা হতে চাইছে না কিছুতেই, লেজের দিকটা খালি ঝুলে পড়তে চায়। মাল বেশি বোঝাই করে ফেলেছে, সেটা একটা কারণ। আরেকটা কারণ, সমুদ্র সমতল থেকে এত উঁচুতে বাতাস খুবই পাতলা, ঠিকমত কামড় বসাতে পারছে না প্রপেলার।

মাতুলামি সামান্য কমলো। ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল প্লেন।

কিশোর জিজ্ঞেস করল, ওঠার রেট কি আপনার?

সী লেভেলে মিনিটে নয় শো ফুট, জবাব দিল জোনস। কিন্তু এখানে বড় জোর পাঁচশো।

সার্ভিস সিলিং? আকাশ ছুঁড়ে ওঠা বরফে ছাওয়া পর্বতের চূড়ার দিকে চেয়ে আছে কিশোর, দৃষ্টিতে ভয় মেশানো বিস্ময়।

সতেরো হাজার ফুট। নেহায়েত মন্দ না, কি বলো?

কিন্তু ওই চূড়া তো পেরোতে পারবেন না, সামনে হাত তুলে দেখাল কিশোর। দুই হাঁটুর ওপর বিছানো ম্যাপের দিকে তাকাল। তেরোটা বিশাল আগ্নেয়গিরি মাথা চাড়া দিয়ে আছে ইকোয়াডরে। কয়েকটা প্রায় গায়ে গায়ে ঠেকে গিয়ে ঘিরে রেখেছে কুইটোকে। ওই তো কোটোপ্যাক্সি, পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি, উঠে গেছে উনিশ হাজার ফুট উঁচুতে। কেইয়ামবি আর অ্যানটিসানার চুড়াও ওটার চেয়ে খুব একটা কম যায় না।

পেরোতে যাচ্ছে কে? বলল জোনস, গিরিপথের মাঝখান দিয়ে চলে যাব।

গিরিপথ?

ওই হলো। দুই পর্বতের মাঝের পথকেই তো গিরিপথ বলে? ঠিক আছে, শুধরে দিচ্ছি। আমরা যাব গিরি-আকাশের মধ্যে দিয়ে। নিচে হাঁটাপথ নেই ওখানটায়।

কিন্তু উত্তরে যাচ্ছেন কেন?

তোমাদেরকে বিষুবরেখা দেখানোর জন্যে। ওই যে স্তম্ভটা দেখছ? উনিশশো ছত্রিশ সালে একটা ফরাসী জরিপকারী দল বসিয়েছিল ওটা, বিষুবরেখার নির্দেশক। বুড়ো পৃথিবীটাকে দু-ভাগে ভাগ করার জন্যে বিজ্ঞানীদের কতই না চেষ্টা, আহা! আমরা এখন রয়েছি উত্তর গোলার্ধে, বলেই শাই করে নাক ঘুরিয়ে প্লেনটাকে নিয়ে চলল স্তম্ভটার দিকে। পেরিয়ে এল ওটা। এই ছিলাম উত্তর গোলার্ধে, চলে এলাম দক্ষিণে। মজার ব্যাপার না?

ভীষণ ঠাণ্ডা। ফুঁ দিয়ে হাতের তালু গরম করতে করতে মুসা বলল, বিষুবরেখা না ছাই। আমার তো মনে হচ্ছে বিষুবমেরুতে ঢুকেছি।

বিষুবমেরু বলে কিছু নেই, গম্ভীর হয়ে বলল রবিন।

না থাকলে কি? নাম একটা বানিয়ে নিলেই হলো।

ওটা কোন রাস্তা? নিচে দেখিয়ে বললেন মিস্টার আমান। প্যান-আমেরিকান হাইওয়ে?

হ্যাঁ, মাথা ঝাঁকাল জোনস।

সড়কটার ডাকনাম ওয়ানডার রোড বা বিস্ময় সড়ক, অনেক লম্বা, সেই আলাস্কা থেকে শুরু করে শেষ হয়েছে গিয়ে প্যাটাগোনিয়ায়।

ইস, মুসা বলল, ওই পথে যদি যেতে পারতাম একবার।

পারবে পারবে, আশ্বাস দিলেন তার বাবা। এখন যেখানে যাচ্ছি সেখানেই যেতে পারবে ভেবেছিলে কোন দিন? কিন্তু যাচ্ছি তো। এই নতুন ব্যবসায় যখন নেমেছি, দুনিয়ার অনেক জায়গাই দেখতে পাবে। নেমেছিই তো সেজন্যে। পয়সাও এল, খরচও পোষাল, জায়গাও দেখা হলো।

তা ঠিক, মনে মনে স্বীকার করল কিশোর, এক ঢিলে তিন পাখি। জন্তু জানোয়ার ধরাটা একটা ছুতো আসলে, দেশভ্রমণের জন্যেই এই ব্যবসার ফন্দি এটেছে দুই বুড়ো–তার চাচা আর মুসার বাবা। কিন্তু খুবই দুঃখের বিষয়, প্রথম অভিযানেই আসতে পারেননি রাশেদ পাশা। ইয়ার্ডে নাকি জরুরী কাজ, রিও ডি জেনিরো থেকেই তাকে বগলদাবা করে নিয়ে গেছেন মেরিচাচী, রকি বীচে। কিশোরকে আসতে দিয়েছেন শুধু মুসার বাবা সঙ্গে আছেন বলেই। তা-ও হুশিয়ার করে দিয়েছেন, তিনটে ছেলের একটারও যদি কোন কারণে একটু চামড়া ছিলে, দুই মিনসের সারা শরীরের চামড়া ছিলবেন তিনি। বুড়োদের ভীমরতিতে মুসার মায়েরও যথেষ্ট আপত্তি ছিল, কিন্তু মেরিচাচীর ওই সাংঘাতিক হুমকির পর আর কিছু বলার প্রয়োজন মনে করলেন না। আর রবিনের বাবা-মা আপত্তিই করেননি। তাদের কথা, ছেলে হয়ে যখন জন্মেছে, সারা জীবন কোলে বসিয়ে তো আর রাখা যাবে না। তার চেয়ে এখন থেকেই যাক যেখানে খুশি, সাহস বাড়ুক ছেলের, বেঁচে ফিরে আসতে পারলেই ওঁরা খুশি।

রাশেদ চাচা, মেরিচাচী, মুসার মা, রবিনের বাবা-মা, জিনার বাবা-মা আর রাফিয়ান এক সঙ্গেই চলে গেছে লস অ্যাঞ্জেলেসে। এই অভিযানে আসার খুব ইচ্ছে ছিল জিনার, কিন্তু তার বাবা-মা রাজি হননি।

পথটা কি একটানা গেছে, না ভেঙে ভেঙে? জিজ্ঞেস করল মুসা।

তিনটে ভাঙা আছে, রবিন বলল। তবে অসুবিধে নেই। ভাঙাগুলো জোড়া দিয়েছে সংক্ষিপ্ত নৌ কিংবা রেলপথ। গাড়ি সঙ্গে থাকলেও ঝামেলা হবে না। জাহাজে কিংবা রেলগাড়িতে তুলে সহজেই পার করে নিতে পারবে ওসব জায়গা।

সত্যি, আশ্চর্য এক সড়ক, অনেক নিচে আঁকার্বাকা ফিতের মত পথটার দিকে তাকিয়ে বললেন মিস্টার আমান। দুই আমেরিকাকে জোড়া দিয়েছে।

যত যা-ই বলুন, আকাশপথের জুড়ি নেই, আদর করে কন্ট্রোল প্যানেলে হাত রাখল জোনস। শুধু আমেরিকা কেন, সারা পৃথিবীকেই তো জোড়া দিয়ে দিয়েছে বিমান।

প্রতিবাদ করলেন না মিস্টার আমান। পৃথিবী জোড়া দেয়ার ব্যাপারে নৌ পথেরও কৃতিত্ব কম নয়, কিন্তু সে-কথা তুললেন না, খেপে যাবে পাগলা পাইক। বিমান ছাড়া আর কিছু বোঝে না সে। দুর্গম এই পাহাড়ী অঞ্চলে বিমান চালাচ্ছে পাঁচ বছর ধরে। দূরদুরান্তে চলে যায়, কোন বাধাই তাকে ঠেকিয়ে রাখতে পারেনি। আজ পর্যন্ত। কুইটো থেকে উপকূলের গোয়োইয়াকইলেই যেতে চায় না অনেক, বৈমানিক, কিন্তু জোনসের কাছে ওটা ছেলেখেলা। মনের আনন্দে অ্যান্ডিজ। পর্বতমালা পেরিয়ে সীমাহীন জঙ্গল ছাড়িয়ে তারও পরের দুর্গম অঞ্চলে চলে যায় সে, যেখানে রয়েছে অগুনতি রবার বাগান, যেখান থেকে জোগাড় হয় কুইনিন। ভেবে। অবাক হতে হয়, আজতক একটা দুর্ঘটনা ঘটায়নি সে। আকাশছোঁয়া পাহাড়ের দেয়াল, বরফে ছাওয়া পর্বত-চূড়া, ভীষণ জঙ্গল, প্রতিকূল আবহাওয়া কোন কিছুই পরাজিত করতে পারেনি তাকে, সব কিছুই হার মেনে পথ ছেড়ে দিয়েছে। তার এই রেকর্ড এ-অঞ্চলে এখনও কেউ ভাঙতে পারেনি।

এসব কথা তিন গোয়েন্দাও জানে, মিস্টার আমানই বলেছেন। দেখা যাক এবার কি খেল দেখায়, ভাবল সবাই।

সামনের পাহাড়ের দেয়ালে একটা সরু ফাটল দেখা গেল। ওটাই বোধহয় জোনসের গিরি-আকাশ। কি একখান জায়গা। দুই ধারে দুই পাহাড়ের চুড়া, হাঁ করে রয়েছে, যেন প্রকাণ্ড এক দৈত্য চোখা চোখা পাথর ঠেলে বেরিয়ে রয়েছে, যেন হায়ের মাঝে দৈত্যের দাঁত। ওসব দাঁতের যে কোন একটাতে শুধু ছোঁয়া লাগলেই ছিন্নভিন্ন হয়ে যাবে খুদে বিমানটা। সাংঘাতিক বিপজ্জনক পথ।

সীট থেকে উঠে জোনসের কাঁধের ওপর দিয়ে অলটিমিটারের দিকে তাকাল কিশোর। সতেরো হাজারের ঘর ছুঁই ছুঁই করছে কাটা। তার মানে পর্বত ডিঙিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, ওপর দিকে ফাঁকটা যেখানে বেশি সেখান দিয়েও যেতে পারবে না।

কিন্তু সতেরো হাজারও টিকল না। হঠাৎ করে সরতে শুরু করল অলটিমিটারের কাটা।

আরি! এই, কি করছিস? বোনানজাকে ধমক দিল জোনস। ওঠ ওঠ, এত নামলে চলবে কেন? ওপরে তোলার চেষ্টা করতে লাগল সে।

বোনানজার তো ওঠার খুবই ইচ্ছে কিন্তু ভর রাখতে পারছে না, উঠবে কি করে? বাতাসের ভয়াবহ নিম্নগামী স্রোত প্লেনটাকে দ্রুত নিচে টেনে নামাচ্ছে। অনেক চেষ্টা করল জোনস; ওঠাতে পারল না। নামছে তো নামছেই।

ভয় পেল যাত্রীরা। এইবার বোধহয় রেকর্ড আর টিকল না জোনসের। পাথুরে পাহাড়ে আছড়ে পড়ে ছাতু হয়ে যাবে প্লেন।

কিন্তু টানাহেঁচড়ায় এবারেও জোনসেরই জয় হলো। গিরিপথের পাথুরে মেঝের ছয়শো ফুট ওপরে এসে থামল বিমানের নিম্ন-গতি। ঢুকে পড়েছে দানবের হায়ের মধ্যে।

 সোজা যদি চলে যেত পথটা, এক কথা ছিল। বেজায় সরু, তার ওপর রয়েছে নানা রকম বাঁক, মোচড়। কোনটা ইংরেজি S অক্ষরের মত, কোনটা বা U; হাত পা ছেড়ে দিল যাত্রীরা। ম্যাপের দিকে চোখ নেই কিশোরের, গাইডবুক বন্ধ করে ফেলেছে রবিন। মুসার চোখ বন্ধ। তাকাতেই সাহস পাচ্ছে না।

পাগলা পাইক নির্বিকার। স্বচ্ছন্দে এগিয়ে নিয়ে চলেছে বিমানকে। প্রতিটি বাক, মোড়, মোড় তার চেনা। সেটা বড় কথা নয়। সরু পথে যেভাবে। বিমানটাকে সামালাচ্ছে, সেটাই দেখার মত। এই মুহূর্তে আরেকটা নিম্নগামী ট্রেতে যদি পড়ে বিমান, কি হবে বোধহয় ভাবছেই না সে। কিন্তু ভেবে ভেবে এই ভীষণ ঠাণ্ডার মাঝেও দরদর করে ঘামছে যাত্রীরা।

দূধর্ষ পাইলটের কাছে আরেকবার হার মানল বিরূপ প্রকৃতি। নামতে শুরু করেছে পাথুরে মেঝে, ফাঁক হচ্ছে ফাটল। হুশ করে খোলা আকাশে বেরিয়ে এল। বিমান। পেছনে গুটিসুটি মেরে পড়ে থাকল যেন পরাজিত, মার খাওয়া পাহাড় আর গিরিপথ।

নতুন এক পৃথিবীতে বেরিয়ে এসেছে বোনানজা। পেছনে হারিয়ে গেছে প্রশান্ত উপকূলের রুক্ষ, ধূসর অঞ্চল, বৃষ্টি যেখানে প্রায় হয়ই না। নিচে, আশেপাশে আর; সামনে এখন ছড়িয়ে আছে উজ্জ্বল সবুজ বনভূমি, যেখানে পানির কোন অভাব নেই। রোদ চকচকে সবুজের মাঝে জালের মত বিছিয়ে রয়েছে যেন রূপালি নদী নালাগুলো।

দেখো দেখো! উচ্ছাসে চেঁচিয়ে উঠল মুসা, খানিক আগে ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল যে ভুলেই গেছে। মেঘ! কি টকটকে লাল!

নিচে, সবুজের ঠিক ওপর দিয়ে ভেসে চলেছে ছোট্ট এক টুকরো: হ্যাঁ, মেঘই বলা যায়।

প্রজাপতি, হেসে বলল জোনস। বেশি না, এই কয়েক হাজার কোটি হবে। একসঙ্গে রয়েছে তো, মেঘের মত লাগছে। ওই যে দেখো, আরেকটা সবুজ মেঘ।

টিয়ে না? বলল রবিন।

হ্যাঁ।

ইয়াপুরা নদীর ওদিকে কিন্তু এতসব দেখিনি।

ওটা তো মরু জঙ্গল। এদিকে সেরকম না। এখানে শুধু রঙ আর রঙ। উজ্জল সবুজ, হলুদ, লাল। মিশ্র রঙ যে কত আছে। কাকাতুয়া আর টিউকান পাখির রাজ্যে। তো যাইনি এখনও। বিশ্বাস করতে পারবে না। মনে হবে বুঝি ছবি দেখছ, কাঁচা রঙ গুলে লাগিয়ে দিয়েছে কেউ।

ওই যে নিচে একটা নদী, মুসা বলল। ওটাই আমাজন?

আমাজনের দাদীর মা বলতে পারো। ওটার নাম প্যাটেট, কিছু দূরে গিয়ে জন্ম দিয়েছে আমাজনের দাদী প্যাসটাজাকে। প্যাসটাজার মেয়ে ম্যারানন, এবং ম্যারাননের ছেলে হলে গিয়ে আমাজন।

খুব সুন্দর বলেছেন, আন্তরিক প্রশংসা করল কিশোর।

প্রশংসায় লজ্জা পেল জোনস, লজ্জিত হাসি হাসল। অবাক হলো কিশোর-পাগলা পাইকও লজ্জা পায় তাহলে?

আশ্চর্য কি জানো? মিস্টার আমান বললেন, প্যাটেটের উল্টো দিকে মাত্র। একশো মাইল দূরে প্রশান্ত মহাসাগর। অথচ সেদিকে ফিরেও তাকাল না নদীটা। মুখ ঘুরিয়ে নিয়ে তিন হাজার মাইল পাহাড়-জঙ্গল পাড়ি দিয়ে, ঘুরে-ফিরে গিয়ে পড়েছে আটলান্টিকে।

আমরাও তাকেই অনুসরণ করতে যাচ্ছি, হাসল কিশোর, তাতে ভয়ের। ছোঁয়া। কত বিপদ আর রহস্য অপেক্ষা করছে কে জানে!

নদীর ওপর দিয়ে উড়ে চলেছে প্লেন।

অবশেষে শ্যাম্বো নদীর সঙ্গে মিলিত হলো প্যাটেট, জন্ম দিল প্যাসটাজার।

ওই যে প্যাসটাজা, হাত তুলল জোনস। বিড়বিড় করল, রহস্যময় নদী। জিভারোদের নদী।

 টপো নামের ছোট্ট একটা সীমান্ত ঘাটি পেরোল ওরা, তার পর মেরা ছাড়াল। সভ্যতার সামান্যতম ছোঁয়া যা ছিল, তা-ও এখন শেষ। পুরোপুরি অসভ্য এলাকার ওপর এসে পড়েছে ওরা।

সামনে ইনডিয়ানদের একটা গ্রাম, নাম পুইয়ো।

গাইডবুক দেখে বলল রবিন, পুইয়োর পর থেকে শুরু হয়েছে ঘন জঙ্গল। পথ। এত বেশি দুর্গম, হেঁটে যাওয়াও সম্ভব না। উপায় একটাই, নৌকা।

হ্যাঁ, হাঁটুতে রাখা ম্যাপে টোকা দিল কিশোর। বিন্দু বিন্দ বসিয়ে চিহ্ন দিয়েছে। অর্থাৎ, এখানটায় সার্ভে হয়নি এখনও।

ছোট একটা পাহাড়ী নদী দেখা গেল। সেটা পেরোনোর জন্যে তৈরি হয়েছে। দড়ির ঝোলানো সেতু। সেতুর পরে খানিকটা ভোলা জায়গা।

গন্তব্য এসে গেছে। নামার জন্যে তৈরি হলো জোনস।

স্টলিং স্পীড কত? জিজ্ঞেস করল কিশোর।

পঁচানব্বই কিলোমিটার, জবাব দিল জোনস।

আরিব্বাবা। চমকে গেল কিশোর। নিচে মাঠটা খুবই ছোট 1 মিনিটে দেড় কিলোমিটারেরও বেশি গতিবেগ। এই অবস্থায় ল্যাণ্ড করবে কি করে প্লেন? তার ওপর ঠিকমত ব্রেক কাজ করে না। আরেকটা কেরামতি দেখাতে হবে জোনসকে।

মাঠের শেষে কতগুলো কুঁড়ে। এধরনের কুঁড়ে তিন গোয়েন্দার পরিচিত। জিভারো ইনডিয়ানদের বাড়িঘর, ইয়াপুরায় দেখেছে। আস্ত গাছের বেড়া। শুধু ঘাসের বেড়াও আছে কিছু কিছু ঘরের।

বিমানের নাক নামাল জোনস, চিলের মত ছোঁ মারল যেন। মাটিতে হোঁচট খেল চাকা, প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ছুটতে শুরু করল। একটা বড় কুঁড়ের ঘাসের বেড়া ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ল ভেতরে। গতি এমনিতেই কমে এসেছিল, বাধা পেয়ে ধাক্কা দিয়ে থেমে গেল। ঘরে কয়েকজন ইনডিয়ান শুয়ে-বসে আরাম করছিল নিশ্চিন্তে। তাতে ব্যাঘাত ঘটাল বেরসিক বোনানজা। লাফিয়ে উঠে যে যেদিকে পারল দৌড় দিল ওরা। গলা ফাটিয়ে চিৎকার করছে।

 বিচিত্র কায়দায় নরমুণ্ড শিকারীদের স্বাগতম জানাল, যেন পাগলা পাইক। ভাগ্যিস ইনডিয়ানদের কেউ আহত হয়নি। তাহলে কুঁড়ের তাকে সাজিয়ে রাখা খুদে মুণ্ডগুলোর সঙ্গে নির্ঘাত যোগ হত আরও পাঁচটা মাথা।

.

০৪.

মনে হলো ভীমরুলের চাকে ঢিল পড়েছে। ছুরি-বল্লম নিয়ে ছুটে এল ইনডিয়ানরা। যোদ্ধাদের বিকট চিৎকার তো আছেই, সেই সঙ্গে চেঁচিয়ে গ্রাম মাথায় করেছে। মেয়েমানুষ আর বাচ্চারা।

ককপিটের দরজা দিয়ে মাথা বের করে দিল জোনস। মুখে হাসি। জিভারোদের কায়দায় স্বাগত জানাল বুড়ো সর্দারকে। চেঁচামেচি কমল না তাতে, কিন্তু নিমেষে রাগ মুছে গিয়ে জন্ম নিল উল্লাস। পাগলা পাইক তাদের অতিপরিচিত। সিংকোনা আর কুইনিন সংগ্রহকারীদের নিয়ে আগেও অনেকবার এসেছে।

যাত্রীদের পরিচয় করিয়ে দিল জোনস।

স্বাগত জানাল ইনডিয়ানরা। মেহমানদের নিয়ে চলল সর্দারের কুঁড়েতে। খুব পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম, ঝকঝকে তকতকে, হামুর গ্রামটা এত পরিষ্কার ছিল না। ইনডিয়ানদের একই উপজাতি, কিন্তু গ্রামে গ্রামে কত তফাৎ।

গ্রাম দেখে মানুষগুলোকে মনেই হয় না। এরা ভয়াবহ নরমুণ্ড শিকারী। গ্রামের বাইরে ভুট্টা আর সীমের খেত, কলা বাগান। কিছু কিছু কুঁড়েতে রয়েছে তাত, কাপড় তৈরি হয়। খরস্রোতা প্যাসটাজীর ঘাটে বাঁধা রয়েছে সারি সারি নৌকা, আস্ত গাছ কুঁদে তৈরি।

বুদ্ধিমান লোক ওরা বলল জোনান, আমার খুব সাহসী! ইনকারা কোন দিন। হারাতে পারেনি ওর। নয়াড়রা জোর করে কিছুদিন শাসন করেছিল বটে, কিন্তু পরে সব ইনডিয়ানরা এক হয়ে শুয়োর খেদান খেদিয়েছে তাদের। ইকোয়াডর সরকারও ওদের ঘাটায় না, হার যার মত থাকতে দেয়।

শার্ট-প্যান্ট পায় কোথায়? সভ্য জগতের পোশাক? জিজ্ঞেস করল মুসা।

তাঁত আছে, বানিয়ে নেয়। এমনিতে কাপড়-চোপড় পরেই থাকে ওরা, কিন্তু লড়াই বাধলে অন্যরকম। উলঙ্গ হয়ে গায়ে রঙ মেখে সঙ সাজে, একেকটা যোদ্ধা। তখন একেকটা ভূত। বিকট করে ফেলে চেহারা।

শার্ট-প্যান্ট পরা অবস্থায়ও কিছু লোককে বুনো দেখাচ্ছে। কালো ঝাঁকড়া চুল এলোমেলোভাবে নেমেছে ঘাড়ের কাছে। মাথায় টিউকান পাখির পালকে তৈরি মুকুট।

প্রতি দু-জন জিভারোর একজন সভ্য, আরেকজন বুনো, বলল জোনস। সে এক মজার ব্যাপার। কোন্‌জনের পাল্লায় পড়লে কি ঘটবে নিশ্চয় আন্দাজ করতে পারছ।

সর্দারের কুঁড়ের বেড়ায় ঝুলছে রাশি রাশি ব্লো-গান,বল্লম, ধনুক আর তীর। আছে রাজকীয় টিগ্রে আর কুটিল চিতাবাঘের চামড়া।

খাবারের সময় হয়েছে। খাবার এল।

আরিব্বাবা, এত বড় ডিম! বলল রবিন। মুরগীগুলো কত বড়?

 হাসল জোনস। মুরগীগুলো? একেকটা কম পক্ষে দশ ফুট লম্বা। যা দাঁত আর চোয়ালের যা জোর, আমাদেরই চিবিয়ে কিমা বানিয়ে দিতে পারে।

অ্যালিগেটরের ডিম, রবিন, হেসে বলল কিশোর। কেমন লাগছে?

মুখ বিকৃত করে ফেলল রবিন। এতক্ষণ তো ভালই লাগছিল। জেনেও খেতে খারাপ লাগছে না তোমার?

এখানে খাওয়ার বাছবিচার করলে মারা পড়ব। মনকে মানিয়ে নিয়েছি। স্বাদ যখন ভাল, অসুবিধে কি?

কাবাবটা কিসের মাংসের? জিজ্ঞেস করল মুসা। নিশ্চয় জংলী ছাগল?

 জংলীই, তবে ছাগল নয়, ইগুয়ানা, জবাব দিল জোনস। পাঁচ-ছয় ফুট লম্বা এক জাতের গুইসাপ, এদিকের জঙ্গলে অভাব নেই। চিড়িয়াখানার জন্যে নিতে পারো। খাচ্ছ যে, কিসের মাংস বলো তো ওটা?

বনগরু, রবিন বলল। এত অখাদ্যের মধ্যে এটা মোটামুটি ভাল খাদ্য মনে হচ্ছে তার, অন্তত রুচিসম্মত। আরেক টুকরো কেটে নিয়ে কামড় বসাল।

উঁহু। সিংহ, পার্বত্য সিংহ।

মানে…পুমার মাংস! ওয়াক, থুহ! চিবানো মাংস থুথু করে ফেলে দিল। রবিন।

ও কিছু না। দু-দিনেই অভ্যাস হয়ে যাবে, বললেন মিস্টার আমান। কিশোর বলল না, মনটাকে তৈরি করে নিলেই হলো।

কিন্তু পারল না রবিন। আমিষ খাওয়া বাদ দিয়ে নিরামিষের দিকে ঝুঁকল। ভুট্টার। আটার মোটা রুটি আর কলা-পেঁপে। কিন্তু ঘিনঘিনে ভাবটা দূর করতে পারল না। রুচি আরও নষ্ট করল তাকে সাজানো অসংখ্য নরমুণ্ড। একটা মাথা ঝুলছে দরজার ঠিক ওপরে। রবিন যেখানে বসেছে সেখান থেকে খুব বেশি চোখে পড়ে।

রবিনের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালেন মিস্টার আমান। বললেন, ওটাকে বেশি সম্মান দেয়া হয়েছে।

ইংরেজি বোঝে না সর্দার। কিন্তু মুণ্ডটার দিকে মেহমানদের ঘনঘন তাকাতে দেখে অনুমান করে নিল, ওটার আলোচনাই হচ্ছে। জোনসকে কিছু বলল।

জিভারোদের সবারই ভাষা মোটামুটি এক হলেও অঞ্চলে অঞ্চলে কিছু রদবদল রয়েছে। ইয়াপুরার যে ভাষাটী তিন গোয়েন্দা জানে, তার সঙ্গে পুইয়োর ভাষার পার্থক্য আছে, তাই পুরোপুরি বুঝতে পারল না।

সর্দারের দাদার মুণ্ড ওটা, দোভাষীর কাজ চালাল জোনস। একটু থেমে বলল, কারও কারও মতে মুণ্ড সংরক্ষণ বর্বরতা। আসলে কি তাই? এরা তো শুধু মাথাটা মমি করে রাখছে, মিশরী রাজারা যে পুরো দেহটাই মমি করে রাখত? মরে যাওয়ার পর লাশটা নিয়ে কি করা হলো না হলো, সেটা কোন ব্যাপারই নয়। এই ইণ্ডিয়ানদের রীতিটা বরং ভালই মনে হয় আমার কাছে। মৃত্যুর পরও প্রিয়জনের স্মৃতি এভাবে ধরে রাখতে পারাটা…দাদা নাকি খুব ভালবাসত সর্দারকে, সর্দারও ভালবাসত দাদাকে। তাই এভাবে সবচেয়ে বড় সম্মান দিয়ে ঝুলিয়ে রেখেছে। দরজার ওপর।

আত্মীয়-স্বজনের মুণ্ড যত খুশি রাখুক, কে বলতে যাচ্ছে, মুসা বলল, কিন্তু। শত্রুর মাথা যে রাখে? নিশ্চয় সম্মান দেখানোর জন্যে নয়?

সেটা অন্য কারণ। ওদের বিশ্বাস, শক্তিশালী একজন যোদ্ধার মাথা কাছে। রাখতে পারলে মৃতের শক্তিটা তার মধ্যে চলে আসবে। দুর্বল লোক, মেয়েমানুষ কিংবা বাচ্চার মাথা তো রাখে না। মুণ্ড সংরক্ষণের পদ্ধতিটাও খুব জটিল, তাই আজেবাজে মাথার পেছনে সময় নষ্ট করতে চায় না।

যদি না সেটা থেকে কিছু আয় হয়, যোগ করলেন মিস্টার আমান, তাই না?

হ্যাঁ। তবে নিজের কুঁড়েতে বাছা বাছা মাথা ছাড়া রাখবে না কিছুতেই।

আমাদেরকে আবার সম্মানিত করার চেষ্টা করবে না তো? তাকের। মুণ্ডগুলোর দিকে বাঁকা চোখে তাকাল মুসা।

বিশ্বাস কি? হাসল জোনস। একটা কথা কিন্তু বলিনি। বিদেশীদের মাথার বিশেষ কদর করে ওরা। ওদের ধারণা, ওসব মাথায় জাদুশক্তি খুব বেশি। তাই অলৌকিক ক্ষমতার লোভে ওগুলো জোগাড় করে।

খাইছে। নিজের মাথা চেপে ধরে সর্দারের দিকে ফিরল মলা : না বাপু.. সর্দারের পো, আমার এটাতে কিছু নেই বাবা। আমি নেহায়েত মুখখ-সুখখু মানুষ। প্রায়ই বোকা, আদা, গর্দভ বলে গাল দেয় কিশোর। টিচাররা তো বলদ ছাড়া কিছুই বলে না। তবে হ্যাঁ, বুদ্ধি যদি বাড়াতেই চাও, ওরটা রাখতে পারো। আর বইয়ের বিদ্যে চাইলে রবিনেরটা।

হেসে উঠল জোনস। কিশোর আর রবিন হাসল। মিস্টার অমানও হাসছেন। কিছুই না বুঝে সর্দারও জোরে জোরে হাসতে লাগল।

হাসার পর, হাসার কারণ জানতে চাইল সর্দার।

বলল জোনস।

আঁতকে উঠল সর্দার। গম্ভীর হয়ে গেছে। জোরে জোরে মাথা নেড়ে কিছু, বলল।

ও বলছে, অনুবাদ করল জোনস, মেহমানদের মাথা কিছুতেই কাটে না জিভারোরা। তাতে নাকি ভীষণ পাপ হয়।

যাক বারা, বাচলাম, এতক্ষণে নিশ্চিন্ত হলো মুসা। এত ভাল ভাল খাবার, গিলতেই পারছিলাম না।

শেষ হলো খাওয়া।

উঠে গিয়ে তাকে সাজানো ট্রফিগুলো দেখতে লাগলেন মিস্টার আমান। ওরকম একটা মুণ্ডের জন্যে হাজার ডলার দিতে রাজি আছে লস অ্যাঞ্জেলেসের মিউজিয়াম অভ নেচারাল হিস্ট্রি।

কিশোর এসে দাঁড়িয়েছে পাশে। আংকেল, একটা কিনে নিলে কেমন হয়?

প্রথমে রাজি হলো না সর্দার।

কিন্তু নাছোড়বান্দা জোনসের কবলে পড়েছে। নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করল সে। বোঝাল, বিশাল কুঁড়েতে নিয়ে দরজার কাছে রাখা হবে মাথাটা। এত বড় কুঁড়ে ইনডিয়ানদের কোন গ্রামে নেই। হাজার হাজার মানুষ দেখতে আসবে রোজ। দেখে জিভারোদের প্রশংসা করবে। এত বড় সম্মান কি ছেড়ে দেয়া, উচিত?

গলে গেল সর্দার, প্রথমেই চোখ তুলে তাকাল তার দাদার দিকে। কিন্তু না, দাদাকে কাছছাড়া করতে পারবে না সে, বড় বেশি ভালবাসে। তাক থেকে আরেকটা সুন্দর ট্রফি নিয়ে এল। আমাদের সব চেয়ে বড় যোদ্ধাদের একজন। খুব। জ্ঞানী আর ভাল লোক। ও যাবে তোমাদের দেশে।

নাম কি?

কিকামু।

দাম কত?

 দ্বিধায় পড়ে গেল সর্দার। উপহারের দাম নেয়াটা ভাল দেখায় না। মাথা নাড়ল সে।

জোনসও ছাড়বে না।

শেষে জোর করে কিছু টাকা সর্দারের হাতে গুঁজে দিলেন মিস্টার আমান। বললেন, এটা মেহমানদের তরফ থেকে উপহার।

এরপর সর্দার জানতে চাইল, মেহমানরা কেন এসেছে।

 শুনে মুখের ভাব বদলে গেল সর্দারের। অনেক কথা বলল।

সর্দার বলছে, জোনস জানাল, ওদিকে যাওয়া ঠিক হবে না আপনাদের। মারা পড়বেন। ভাটির ইনডিয়ানরা নাকি মোটেও সুবিধের নয়। সাংঘাতিক বুনো, মাথা কাটার বাছবিচার নেই, বিদেশীদের একদম দেখতে পারে না।

কিন্তু ফিরে যেতে রাজি নন মিস্টার আমান। ওদের কাছে বন্দুক নেই।

নেই। কিন্তু ব্লো-গান আছে, বিষাক্ত চোখা কাঠি ছোড়ে। তাছাড়া বল্লম। আছে, বিষমাখা তীর আছে, নিশানা মিস করে না।

জানি। ওদের সঙ্গে ভাব করে নেব।

ভাব করার আগেই যদি বিষ ঢোকায় আপনাদের রক্তে?

ঝুঁকি নিতেই হবে। আমেরিকান জিওগ্রাফিক্যাল সোসাইটিকে কথা দিয়ে। এসেছি, প্যাসটাজার ভাটি অঞ্চলের একটা খসড়া ম্যাপ করে নিয়ে যাব। চুক্তি মোতাবেক বেশ কিছু টাকাও দিয়েছে খরচের জন্যে। চিড়িয়াখানা আর সার্কাস পার্টির কাছ থেকেও আগাম টাকা নিয়ে এসেছি, দুর্লভ জানোয়ার জোগাড় করে দেব। বলে। এখন তো আর পিছিয়ে যেতে পারি না। সর্দারকে জিজ্ঞেস করুন, একটা নৌকা বিক্রি করবে কিনা।

তাতে আপত্তি নেই সর্দারের। কিন্তু বিষণ্ণ মুখে বার বার বলল, মেহমানদের কিছুতেই যাওয়া উচিত হচ্ছে না ওদিকে। বোকা বিদেশীগুলোকে কিছুতেই নিরস্ত করতে না পেরে, শেষে রাতটা অন্তত তার সঙ্গে কাটিয়ে যাওয়ার দাওয়াত করল সর্দার।

এতে রাজি হলো অভিযাত্রীরা। সর্দারকে অখুশি করতে চাইল না।

আবার কুমিরের ডিম খেতে হবে। গুঙিয়ে উঠল রবিন।

তা নাহয় খেলাম। আমার ভয়, জংলী হারামীদের তীর খেয়ে না মরি, মুসা। বলল।

দেখো, গম্ভীর হয়ে বললেন মিস্টার আমান, ভয় পেলে কিংবা খুঁতখুঁত করলে অ্যাডভেঞ্চার হয় না। আরাম চাইলে বাড়িতে বসে থাকলেই পারতে। এখনও সময় আছে, ইচ্ছে করলে জোনসের সঙ্গে ফিরে যেতে পারো। …

ম্যাজিকের মত কাজ করল তার কথা। ডজন ডজন কুমিরের ডিম খেতেও আপত্তি রইল না রবিনের। জংলীদের তীর কেন, বল্লমের খোঁচায় মোরব্বা হতে রাজি আছে মুসা, তবু কাপুরুষ দুর্নাম নিয়ে রকি বীচে ফিরে যাবে না।

প্রায় সারাদিনই খায় এখানকার জিভারোরা।

কিছুক্ষণ যেতে না যেতেই আবার এল খাবার। তবে এবার আর কুমিরের ডিম। নয়। লালচে-সাদা মাংসের বেশ বড় বড় টুকরো।. খুব নরম। আশটে গন্ধ, অনেকটা মাছের মত, তবে স্বাদটা মুরগীর। মুখে দিয়ে ভাল লাগল রবিনের, জিজ্ঞেস। করল না কিসের মাংস। জানলেই যাবে অরুচি হয়ে।

কিন্তু মুসা জিজ্ঞেস করে বসল।

বোয়া কনসট্রিকটর, জানাল জোনস। এক জাতের মস্ত অজগর।

ব্যাটারা সাপও বাদ দেয় না, বিড়বিড় করল রবিন। চিবানো থামাল না, কিন্তু। বিস্বাদ হয়ে গেল খাবার। কোত করে গিলে ফেলল। বকা শুনতে আর রাজি নয়।

তার অবস্থাটা বুঝলেন মিস্টার আমান। হেসে বললেন, খেলে ক্ষতিটা কি বলো? যদি হজম হয় আর স্বাদ খারাপ না হয়? কেন, সভ্য ফরাসীরা শামুক খায় না, চীনারা পাখির বাসা খায় না, জাপানীরা আগাছা খায় না? আর আমরাও তো সী সাইডের রেস্টুরেন্টগুলোতে গিয়ে পিচ্ছিল ঝিনুক খেয়ে আসি হরহামেশা। তুমিও তো অনেক খেয়েছ। ধর্মের কারণে আমরা শুয়োর খাই না, তোমরা তো খাও। তোমার আমার মাঝেই তো খাবারের ফারাক। আসল কথা হলো, মানুষ যেখানে যেভাবে থাকে, প্রকৃতি তাকে যে খাবার সাপ্লাই করে, তাই খেয়ে বেঁচে থাকতে হয়। কারও কাছে সেটা অমৃত, কারও কাছে কিলবিলে শুয়োপোকা

কিন্তু লেকচারে কি আর কাজ হয়? অভ্যাস বড় বাজে জিনিস। খাওয়াটা আর ফেলল না বটে রবিন, তবে রুচিও হলো না, জোর করেই গিলতে লাগল।

বিকেলে কুইটোতে ফিরে চলল জোনস।

বিষণ্ণ মুখে তাকে বিদায় জানাল অভিযাত্রীরা। দিগন্তে হারিয়ে গেল প্লেন। তাদের মনে হলো, সভ্যতার শেষ ছোঁয়াটুকুও যেন মুছে গেল।

 সাঁঝ হতেই আশপাশের বনে শুরু হলো নানারকম গর্জন, চিৎকার, কাশি– দিনের শব্দগুলোর সঙ্গে ওগুলোর মিল নেই।

সারারাত ভাল ঘুম হলো না কিশোরের। খালি এপাশ ওপাশ করল মাদুরের। ওপর বিছানো কম্বলে শুয়ে। একটা ব্যাপারে শিওর হয়ে গেল, ঠিক জায়গায়ই এসেছে ওরা, ঠিক জায়গাতেই চলেছে দুর্লভ জন্তু ধরার জন্যে। জন্তু-জানোয়ারের স্বর্গ এই অঞ্চল।

শেষ রাতের দিকে সামান্য তন্দ্রামত এসেছিল। স্বপ্ন দেখল, তাদের তাড়া করছে ভীষণ চেহারার নরমুণ্ড শিকারী জংলীরা।

টুটে গেল তন্দ্রা। ঘেমে গেছে সারা শরীর। জংলীদের ভয়াবহ চেহারা ভাসছে এখন্ও চোখের সামনে। তাদের মাঝেই ধীরে ধীরে উঁকি দিল আরেকটা চেহারা, জংলীদের চেয়ে কম কুৎসিত নয়। সেই লোকটা, কুইটোতে সেরাতে যে পিছু। নিয়েছিল।

জোর করে মন থেকে চেহারাটা দূর করার চেষ্টা করল কিশোর। নিজেকে বোঝাল, কুইটো থেকে অনেক দূরে দুর্গম জঙ্গলের মধ্যে রয়েছে ওরা, এখানে। আসতে পারবে না সেই লোক।

কিন্তু বুঝ মানল না মন।

<

Super User