স্থির দৃষ্টিতে শেভার্নের দিকে তাকিয়ে আছে মিসেস ব্রুকস। আগে পাত্তা না দিলেও পরিস্থিতির পরিবর্তনে, সরাসরি বাথান বিক্রির প্রস্তাবে দ্বিধান্বিত হয়ে পড়েছে এখন-শেভার্নের মতামত জানতে চাইছে।
আরেকটু হলে শেভার্ন বলতে যাচ্ছিল টাকাটা নিয়ে বেসিন ছেড়ে কেটে পড়া উচিত, আচমকাই টের পেল গোলমালটা কোথায়। দেখল একই সময়ে বদলে গেছে লাল-চুলোর মুখোভাব, অসঙ্গতিটা সেও ধরতে পেরেছে-মুহূর্তে ম্লান হয়ে গেল অপূর্ব সুন্দর মুখটা, উদাস দৃষ্টিতে তাকাল তৃণভূমির দিকে। কামড়ে ধরায় ফ্যাকাসে হয়ে গেছে পুরু ঠোঁট জোড়া। বেচারী! ওই জঘন্য লোকটিই ছিল ওর স্বামী!
মি. ব্রুকসের স্বাক্ষর করা কোন কাগজ আছে তোমাদের কাছে? শান্ত স্বরে জানতে চাইল শেভার্ন।
কোটের পকেট থেকে একটা পোর্টফলিও বের করল টেড্রো। ভেতর থেকে একটা চিঠি বের করে এগিয়ে দিল। হস্তাক্ষরটা দেখল শেভার্ন-আগে কখনও দেখেনি। চিঠির বক্তব্য একেবারেই পরিষ্কার:
সোডা শিং, উত্তর মেক্সিকো
প্রিয় মি. টেট্রা,
মনে হচ্ছে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এখনও যদি ইচ্ছে থাকে পুরো জায়গাটাই পচিশ হাজার ডলারে পেতে পারো তুমি।
তোমারই বিশ্বস্ত,
জে ব্রুকস
নীরবে মিসেস ব্রুকসের হাতে চিঠিটা ধরিয়ে দিল শেভার্ন।
নির্বিকার মুখে চিঠিটা পড়ল মহিলা। কোথাও নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে, বলল শেষে, মুখটা পাথরের মতই ভাবলেশহীন, কিন্তু চোখ দেখে বোঝ যাচ্ছে নিজেকে সামলে রাখতে হিমশিম খাচ্ছে। এই বাথান আমার বাবার, মি. ব্রুকসের কোন অধিকার নেই এখানে!
মি. ব্রুকস আর তোমার প্রস্তাবের মধ্যে পার্থক্য মাত্র পাঁচ হাজার ডলার, মন্তব্যের সুরে যোগ করল শেভার্ন।
দর কষাকষির সময় এরকম পার্থক্য থাকেই, ফের দার্শনিক সুরে বলল মাইকেল টেস্লো। যাই হোক, বাথানটা বিক্রি করতে না চাইলে কিছুই করার নেই আমাদের ব্যর্থ হয়েই দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
চিঠিটা দরকার তোমাদের জানতে চাইল শেভার্ন।
শ্রাগ করল ব্যাংকার। তোমার দুরকার আছে?
স্থানীয় কোর্টে হয়তো মামলা উঠতে পারে, তেমন হলে গুরুত্বপূর্ণ দলিল হয়ে। দাঁড়াবে ওটা।
সঙ্গীর দিকে তাকাল টেডড্রা, পরিস্থিতির পরিবর্তনে নিদারুণ অসন্তুষ্ট দেখাচ্ছে যুবককে। উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকাল সে, হাল ছেড়ে দিয়েছে। দিয়ে দাও ওকে, শেষে বিড়বিড় করে সম্মতি দিল, কণ্ঠে হতাশা বা অসন্তোষ কোনটাই চাপা থাকল না।
চিঠিটা নিয়ে ধন্যবাদ জানাল শেভার্ন।
দুই ব্যাংকারকে রাতটা এখানেই থেকে যাওয়ার প্রস্তাব করল মিসেস ব্রুকস। নার্ভাস ভঙ্গিতে চারপাশে তাকাল টেস্রো। সত্যিই কি ইন্ডিয়ানদের ভয় নেই ট্রেইলে? শেষে উদ্বিগ্ন স্বরে প্রশ্নটা ছুড়ে দিল সে।
ইন্ডিয়ানদের নিয়ে ভয় নেই, তথ্য যোগাল শেভার্ন। কিন্তু নিচে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে সতর্ক থেকো।
হ্যাটের কিনারা স্পর্শ করল মাইকেল টেম্রো, তারপর স্যাডলে চেপে ঢাল বেয়ে নামতে শুরু করল। দাঁড়িয়ে থেকে দুজনকে চলে যেতে দেখল ওরা। দুই ব্যাংকার ক্রীকের ওপাশে পাইনের আড়ালে হারিয়ে যেতে চিঠির দিকে মনোযোগ। দিল শেভার্ন, আরেকবার পড়ার পর দীর্ঘশ্বাস ফেলল। তোমার স্বামীর লেখা, তাই না?
হ্যাঁ।
আমি সত্যিই দুঃখিত, ম্যাম।
কেন দুঃখ হবে তোমার? কিসের জন্যে? জুডের মেজাজী প্রশ্ন।
তরুণ ম্যাকলেন্ডনকে দেখল শেভার্ন, কিছু বলল না। ভাবছে ব্যাপারটা বোধহয় মিসেস ব্রুকসেরও বোধগম্য হয়নি।
চিঠিটা নিয়েছ কেন, মি. শেভার্ন? কৌতূহলী স্বরে জানতে চাইল লাল চুলো।
কিছু না বলে চিঠির তারিখের দিকে নির্দেশ করল ও।
তাতে কি? কৌতূহলী হয়ে উঠেছে জুড।
আইনত মি. ব্রুকস শুধুমাত্র তখনই বাথান বিক্রির প্রস্তাব দিতে পারে যখন তোমার বোন ওটার উত্তরাধিকার পাবে। এপ্রিলের তিন তারিখে লেখা হয়েছে চিঠিটা, অথচ তোমার বাবাকে আমি ট্রেইলে খুঁজে পেয়েছিলাম এর ঠিক তিন সপ্তাহ পর।
মুহূর্তে বদলে গেল ছেলেটার মুখ। কষে যেন গালে চড় মেরেছে কেউ, ফ্যাকাসে বিব্ৰত দেখাচ্ছে জুডাস ম্যাকলেন্ডনকে। ক্ষণিকের জন্যে সন্দিহান চাহনি ফুটে উঠেই মিলিয়ে গেল, নিদারুণ বাস্তবতা তো উপলব্ধি করলই উপরন্তু সমস্ত জেদ আর অসন্তোষও হারিয়ে গেল ক্ষুব্ধ ম্যাকলেন্ডনের মন থেকে। মুহূর্ত খানেক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল বোনের দিকে, তারপর ঘুরে হেঁটে চলে গেল।
মিসেস ব্রুকসের মন্তব্যটা মনে পড়ল শেভার্নের। উঠতি বয়সের তরুণরা কেন নিজের আদর্শ হিসেবে ছন্নছাড়া বেপরোয়া লোককে বেছে নেয়? বেচারা জুড! প্রথমে ওর নায়ককে খুন করেছে শেভার্ন। এবার নীল ম্যাকলেন্ডনের খুনের পেছনে ব্রুকসের সম্ভাব্য ভূমিকা উন্মোচন করেছে।
মনে হচ্ছে ঠিকই বলেছে মি: টেড্রা, তিক্ত স্বরে বলল জুলিয়া ব্রুকস।
কিভাবে?
সত্যিই ত্রুটিপূর্ণ এক পৃথিবীতে বাস করছি আমরা।
নিজ হাতে খুন করেছে এমন লোকের নিন্দা করে কাজের কাজ কিছু হবে না, জানে জিম শেভার্ন। আমি বরং ঘোড়াগুলোর ওপর নজর রাখছি, নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ বদল করল ও। চাই না কেউ আমাদের হাঁটতে বাধ্য করুক। শেষবারের মত চারপাশে সতর্ক দৃষ্টি চালাল, তারপর স্যাডলে চেপে এস্টেটের কাছে নেমে এল। ল্যাসো ছাড়াই চরতে থাকা চারটে ঘোড়া ধরল। ফিরে এসে দেখল কিছুটা হলেও সামলে নিয়েছে জুড, গম্ভীর মুখে বসে আছে বোনর পাশে।
ছেলেটার সঙ্গে প্রথম দেখার কথা মনে পড়ল শেভার্নের, ওর সঙ্গে শহর ছাড়ার জন্যে অধীর হয়ে পড়েছিল। ঘটনাটা যে দৃষ্টিভঙ্গিতে দেখা হোক না কেন, জুড তখনও জানত না যে ওর বাবা মারা গেছে…কিন্তু সতেরো বছরের কোন তরুণের মনে আসলে কি চলছে কখনও কি নিশ্চিত বলতে পারে কেউ-সত্যিই কি প্রতিশোধ নিতে ওর সঙ্গী হতে চেয়েছিল জুড, নাকি ওকে দেয়া ব্যাখ্যাটাই নির্জলা সত্যি? নিজের অতীত স্মরণ করল শেভার্ন, তিক্ত অনেক ঘটনা ঘরছাড়া হতে বাধ্য করেছে ওকে-অপরিবর্তনীয়, ত্রুটিপূর্ণ এক পৃথিবী পাল্টে ফেলার নেশায়!
এই এত বছর পরও কিছুই বদলায়নি, কেবল ব্যর্থতার পাল্লা ভারী হয়েছে। মিসেস ব্রুকসের জন্যে হয়তো কিছুটা আশার সঞ্চার করেছে ও, এবং প্রতিবেশীদের সঙ্গে ম্যাকলেন্ডনদের স্নায়ুযুদ্ধে খানিকটা হলেও ভারসাম্য নিয়ে এসেছে; কিন্তু তারপরও বলা যায় বুটের ধুলো ঝেড়ে সানফ্রান্সিসকোর দিকে যাত্রা করার সুযোগ এখনও রয়েছে। ওর মত অস্থির স্বভাবের মানুষের জন্যে থাকার জায়গা হতে পারে না এটা। ভেড়ার বাথান? অসম্ভব!
হয়তো ওদের প্রস্তাবটা গ্রহণ করাই উচিত ছিল! ম্লান স্বরে স্বগতোক্তি করল জুলিয়া ব্রুকস।
হয়তো, অন্যমনস্ক স্বরে বলল শেভার্ন। তোমার স্বামীর হয়তো যথেষ্ট দূরদৃষ্টি ছিল-আজকের দিনটা দেখতে পেয়েছিল সে, তোমাদের মঙ্গলের কথা চিন্তা করেই বাথান বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল।
সান্ত্বনা দেয়ার জন্যে ধন্যবাদ। আমাদের জন্যে ওর সদিচ্ছা যদি সত্যিই থাকত, তাহলে বাবাকে এভাবে মরতে হত না!
মেসার এক পাশে রান্নার আয়োজন করেছে বয়স্কা মহিলা। মহিলাকে মাংসের সঙ্গে পেঁয়াজ আর মরিচ মেশাতে দেখেছে শেভার্ন, ওর ধারণা দক্ষিণ থেকে আসার পর এ পর্যন্ত যত স্টু খেয়েছে এটা বোধহয় সবচেয়ে গরম হবে। সাধারণ কর্নের তৈরি টরটিয়ার পরিবর্তে গমের ময়দা দিয়ে সোপাপিলা তৈরি করছে। মহিলা। ময়দার মণ্ড তৈরি করার পর বেলুনি দিয়ে রোল করল প্রথমে, তারপর ত্রিকোণাকৃতির রুটির মত কেটে ফেলল। শেষে মাংসের ছোট ছোট টুকরো ভেতরে ঢুকিয়ে গরম তেলে ভেজে ফেলল।
এই প্রথমবারের মত শেভার্ন অনুভব করল ঠিকই বলেছে ইউসেবিও। পোলিয়নের বিদ্রোহের সুযোগে নিউ স্পেনের স্বাধীনতা ঘোষণা হওয়ার আগে থেকেই এখানে, পাহাড়ী অঞ্চলে বাস করছে এরা-বিচ্ছিন্ন এবং নিঃসঙ্গ ভাবে। প্রতিবেশী মেক্সিকানদের প্রতি এদের না আছে কোন আগ্রহ, না আছে কোন সহানুভূতি। এমনকি মাতৃভূমি স্পেনের প্রতিও এদের কোন পিছুটান বা দায় নেই।
এভাবেই হয়তো তোমার সমস্যা মিটে যায়! জুলিয়া ব্রুকসের নিচু স্বরের মন্তব্যে সংবিৎ ফিরে পেল শেভার্ন।
কি বললে?
বাথানটা বিক্রি করে দিলেই সব সমস্যা চুকে যাবে। নিজের ভাগ নিয়ে চলে যেতে পারবে তুমি, আমি আর জুডও অন্য কোথাও গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারব।
আমি ভেবেছি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছ তুমি।
দীর্ঘশ্বাস ফেলল মহিলা। এছাড়া আর কি করতে পারি আমি!
আচমকা গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল জুডাস ম্যাকলেন্ডনের। লড়াই করব! সরোষে প্রস্তাব করল সে। এই অঞ্চল থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার আগেই ডাবল-ও-কে শায়েস্তা করতে পারি আমরা!
শ্রাগ করল শেভার্ন। বিকল্প কিছু নেই আমাদের সামনে। গুলি করতে পারো তুমি?
পিস্তলে আনাড়ী বলতে পারো, কিন্তু রাইফেলে কখনও নিশানা মিস করিনি।
সত্যিই টিপ ভাল ওর, একমত হলো বোন।
যা ভেবেছিল, বয়স্কার তৈরি স্টু গিলতে সত্যিই হিমশিম খেতে হলো শেভার্নকে। হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছল ও, ভাবছে এই সুযোগে কানের ময়লাগুলো গলে বেরিয়ে যাবে কি-না। আড়চোখে দেখল নীরবে খাচ্ছে অন্যরা, কারও কোন সমস্যা হচ্ছে না। কোন রকমে স্টু শেষ করে আগুন গরম কফি গলায় ঢালল ও, ঝালটা চলে যাওয়ার পর একটা চুরুট ধরাল। অশান্ত একটা মাসট্যাঙকে দেখতে ক্যাম্পের বাইরে বেরিয়ে গেল জুড।
তোমাকে রক্ষা করার মত সামর্থ্য কি সত্যিই আছে ওর? কয়েক হাত দূরে বসা মিসেস ব্রুকসের উদ্দেশে জানতে চাইল শেভার্ন।
চলে যাচ্ছ তুমি? নিরুত্তাপ স্বরে জানতে চাইল লাল-চুলো।
অপূর্ব মুখটা জরিপ করল শেভার্ন, মহিলা হয় অসাধারণ অভিনেত্রী নয়তো ও থাকুক বা না-থাকুক সত্যিই তাতে কেয়ার করে না। দৃষ্টি সরিয়ে কোল্টের দিকে নজর দিল ও, মেকানিজম পরখ করার পর পকেট হাতড়ে বাড়তি অ্যামুনিশন বের করল। ভাবছি চারপাশে একটা চক্কর দিয়ে আসব, পিস্তল রিলোড করার সময় পাল্টা নিরুত্তাপ স্বরে বলল ও। কারও মুখোমুখি পড়ে গেলে ক্যাম্পে ফিরে আসা বোধহয় ঠিক হবে না, জায়গাটা চিনে ফেলবে ওরা। যতক্ষণ পর্যন্ত আমাদের আস্তানার কথা ওরা না জানছে…
সেটা কি ঠিক হবে, মি. শেভার্ন?
কিন্তু শত্রুপক্ষের অপেক্ষায় এখানে বসে থেকেই বা কি লাভ! অবরোধ করে রাখলে পানি বা সাপ্লাই পাব না আমরা। মেসার ওপর থাকায় হয়তো খানিকটা নিশ্চিন্ত হতে পারছি, কিন্তু একেবারে নিরাপদ নই আমরা। কেবল একটা সুবিধাই পাচ্ছি-আচমকা হামলা করে আমাদের চমকে দিতে পারবে না কেউ।
মনে হচ্ছে ঠিকই বলেছ তুমি।
কালকের মধ্যে যদি ফিরে না আসি, সোডা স্প্রিং-এ চলে যেয়ো। ব্যাংকার দুজনকে বোধহয় পাবে ওখানে। প্রস্তাবটা বিবেচনা করে দেখো তখন।
মাইকেল টেড্রোর কাছ থেকে নেওয়া চিঠিটা মিসেস ব্রুকসের হাতে ধরিয়ে দিল শেভার্ন। ক্যাম্প থেকে সরে এসে স্যাডলে চাপল, তারপর ঢাল বেয়ে এস্টেটের দিকে নামতে শুরু করল। দ্বিধায় ভুগছে ও, জানে না কাজটা ঠিক হচ্ছে কি-না। সাধারণ বুদ্ধি বলছে বিশ হাজার ডলারের এক-তৃতীয়াংশ কামাই করার এরচেয়েও সহজ উপায় আছে। ক্ৰীক ধরে মাইল কয়েক চলে এল ও, একসময় সোডা স্প্রিং-এর ট্রেইলে পৌঁছে গেল।
কাজটা কঠিন হবে না, এখান থেকেই ক্রীকের গতিপথ বদলে দেয়া সম্ভব। কিন্তু ফলাফলটা হয়তো আশানুরূপ না-ও হতে পারে, হয়তো শহরের দিকে চলে যাবে পানির স্রোত, মাঝখানের মরুভূমিই পুরোটা শুষে নেবে।
আকাশে জ্বলজ্বল করছে হাজার তারা, জোনাকি পোকারা ছুটাছুটি করছে ইতস্তত। যতই ভাবছে ক্রমে সন্দিহান হয়ে উঠছে শেভার্ন, পানির গতিপথ বদলানোর দরকার হবে না বোধহয়। তাতে বরং সতর্ক হয়ে যাবে শত্রুপক্ষ, পানি গড়ানোর সঙ্গে সঙ্গে সবাই জেনে যাবে ম্যাকলেন্ডনরা ফিরে এসেছে এস্টেটে।
ইতোমধ্যে, যদি সত্যিই মাথায় ঘিলু বলে কিছু থাকে ওর, চলার মধ্যে থাকলে সানফ্রান্সিসকো পৌঁছে যাবে একসময়। বিদ্বেষপূর্ণ এই অঞ্চল ছেড়ে যে কোন জায়গায় চলে যেতে পারলেই হলো। কখনও কি সংঘাত থেকে মুক্তি মিলবে, অন্যের ঝামেলায় নিজেকে জড়ানো ছাড়া পথ চলতে পারবে না? ওকে আটকে রাখার মত কিছুই নেই এখানে। আসলেই নেই-কেবল বিশ হাজার ডলারের এক-তৃতীয়াংশ ছাড়া। এমনকি মিসেস ব্রুকস যদি ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করে, তা-ও নয়। কিভাবে ভেড়ার সঙ্গে রাত কাটায় লোকেরা?
কিন্তু তুমি নিজেই ঝামেলাটা তৈরি করেছ, মনে করিয়ে দিল ওর সত্তা।
উচিত হয়েছে। আমি যখন টেক্সাসের পথে ছিলাম তখনই চিঠিটা লিখেছে ব্রুকস, এতে কোন দায় ছিল আমার? এমন এক ট্রেইল পেছনে ফেলে যাচ্ছি পিঙ্কারটনের অন্ধ কোন গোয়েন্দাও গন্ধ শুকে শুকে ধরে ফেলতে পারবে আমাকে।
ব্রুকসকে খুন করেছ।
বরং বেচারীকে সাহায্য করেছি। ব্রুকসের হাতে যদি আমিই খুন হয়ে যেতাম তাতে মিসেস ব্রুকসের কোন লাভ হত?
বেরসিক ঘোড়াটা আচমকা হোঁচট খেতে বিবেকের উত্তর আর পেল না শেভার্ন। শক্ত পাথুরে জমির ওপর মুখ থুবড়ে পড়তে গিয়েও কোন রকমে সামলে নিল মাসট্যাঙ। স্যাডল থেকে খসে পড়তে যাচ্ছিল শেভার্ন, স্টির্যাপ থেকে পা পিছলে গেছে। দুই পা দিয়ে ঘোড়ার শরীর চেপে ধরল ও, বিড়বিড় করে শান্ত করার চেষ্টা করল ঘোড়াকে।
কয়েক পা পিছিয়ে এসেছে মাসট্যাঙ। বেচারার রহস্যময় আচরণের কারণটা এবার দেখতে পেল শেভার্ন। একেবারেই অস্বাভাবিক। চোখ কুঁচকে তাকাল ও, তারার আলোয় খুব কমই চোখে পড়ছে। আরেকটু হলে ভোলা একটা কবরে পা রাখত ঘোড়াটা! কবরের বাইরে খুঁড়ে তোলা পাথুরে মাটিতে পা হড়কে গিয়েছিল ওটার।
ঘোড়াটাকে স্থির হয়ে দাঁড়াতে বাধ্য করল ও, চারপাশের শব্দ মন দিয়ে শুনল। অস্বাভাবিক কিছু নেই, দেখাও যাচ্ছে না যেটা বিপজ্জনক হতে পারে। কিন্তু সহজাত প্রবৃত্তি বলছে খুব কাছেই বিপদ আছে কোথাও।
একই জায়গায় দাঁড়িয়ে আছে ঘোড়াটা, স্যাডলে এক চুলও নডছে না শেভার্ন। জোনাকি আর অন্যান্য নিশাচর পোকারা ছুটছে অবিরাম, মাঝে মধ্যে শরীরের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। স্যাডল ছেড়ে কবরের ভেতরটা দেখতে চাইছে ও, এবার হয়তো কোন লোক আছে ভেতরে; কিন্তু অবচেতন মন সতর্ক করছে ওকে, লাগাতার তাগাদা দিচ্ছে-এখান থেকে সরে পড়ো!
বুড়ো হয়ে যাচ্ছ, নিজের উদ্দেশে শুধাল শেভার্ন, এর আগে কখনোই এমন শঙ্কিত হওনি। চোখ কুঁচকে গাঢ় অন্ধকারের দিকে তাকাল ও, ক্রীকের মৃদু শব্দ শুনছে-নূ্যনতম ধারণা পেতে চাইছে যে মাসট্যাঙ আর ও একা নয় এখানে। কিন্তু তেমন কোন সাড়া নেই। তারপরও, স্যাডল থেকে নামল না শেভার্ন-মন সাড়া দিচ্ছে না।
পুরো ব্যাপারটাই যুক্তিহীন, প্রায় অর্থহীন। ফিরতি পথে এগোতে গিয়েও দ্বিধান্বিত হয়ে পড়ল ও। নিজের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন টের পাচ্ছে। হাল ছেড়ে দিয়ে ব্যাপারটা ভুলে যেতে পারে, হয়তো উপযুক্ত কারণও তৈরি করে নেবে মন; ঘুণাক্ষরেও জানতে পারবে না কেউ। কিন্তু ও নিজে ঠিকই জানবে, অন্যরা জেনে যাওয়ার আগেই সমস্ত আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে।
দরকার নেই, শেষে বিপদে পড়বে! সতর্ক করল ওর সত্তা।
ভ্রূক্ষেপ করল না শেভার্ন। কিন্তু মুখের মত সাহসী হওয়ায় খুব একটা লাভ নেই বোধহয়। জানে খুব বেশি ঝুঁকি না নিয়েও গর্তের ভেতরটা দেখা সম্ভব। পকেট হাতড়ে দেয়াশলাই বের করল, বুটের সাথে কাঠি ঘষে আগুন জ্বালাল। তারপর জ্বলন্ত কাঠিটা ছুড়ে ফেলল গর্তের ভেতর। ডানাহীন জোনাকি পোকার মত খসে পড়ল কাঠিটা। গর্তের তলায় পৌঁছে কয়েক সেকেন্ড হিসহিস শব্দ করল, তারপর মোলায়েম সালফারে আগুন ধরল।
গর্তটা খালি নয়। স্নান আলোয় মুহূর্তের জন্যে জীর্ণ খবরের কাগজ, বিভিন্ন ধরনের আবর্জনা আর ভাঙাচোরা একটা ক্রেট দেখতে পেল শেভার্ন। খবরের কাগজের এক প্রান্তের ছোঁয়া পেল আগুন, উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হলো পুরো গর্ত। শেভার্নের তটস্থ নার্ভে নাড়া দিয়ে গেল আলোটা, তাছাড়া আলোর বিপরীতে থাকায় বহু দূর থেকে স্পষ্ট চোখে পড়বে ওকে। লাগাম টেনে মাসট্যাঙকে পিছিয়ে আনল, আলতো স্পর দাবিয়ে সরে এল জায়গাটা থেকে।
শখানেক গজ দূরে থামল ও, অকারণ শঙ্কা বোধ করায় নিজের ওপর বিরক্ত, এবং লজ্জিত। শত্রুপক্ষের কেউ আশপাশে থাকলে অনায়াসে দেখতে পেত ওকে। এভাবে বোকার মত ঘোড়া ছোটানোও ঠিক হয়নি। যদি আরেকটা গর্তে পড়ে যেত?
থামার আগে আরও কয়েক গজ এগোল ঘোড়াটা। ঘাড়ের ওপর দিয়ে পেছন ফিরে তাকাল শেভার্ন। কবরের মুখ থেকে লাগাতার ধোঁয়া উঠছে, যেন অগ্ন্যুৎপাত হচ্ছে কোন আগ্নেয়গিরি থেকে।
সাহস হারিয়ে ফেলেছ, নিজেকে তিরস্কার করল ও, ম্যাকলেন্ডনদের পক্ষে দাঁড়ানোর আশা বাদ দিয়ে তোমার বরং সানফ্রান্সিসকোর ট্রেইল ধরা উচিত। কি জন্যে ভয় পেয়েছে ও? কমবয়েসী ঘোড়া বা লংহনের পালের মতই শঙ্কিত হয়ে পড়েছিল, কারণটা কি?
আচমকাই বিস্ফোরিত হলো কবরটা, কামানের গোলার মত বিকট শব্দ ভেঙে দিল নির্জন পাহাড়ী এলাকার নিস্তব্ধতা। আকাশে নিক্ষিপ্ত হলো ছোট ছোট নুড়িপাথর আর বালি।
তাহলে ধারণাটা একেবারে মিথ্যে ছিল না! সহজাত প্রবৃত্তির নির্দেশই মেনে চলা উচিত ওর। এখান থেকে চলে গেলেই ভাল করবে, গর্তটা পরখ করে দেখা উচিত হয়নি।
ইতোমধ্যে ধৈর্য হারিয়ে ফেলেছে ঘোড়াটা। প্রথমে অন্ধের মত ঘুটঘুটে আঁধারে ছুটতে হয়েছে, তারপর গর্তে বিস্ফোরণ, তীব্র আলোর ঝলকানি, নুড়িপাথরের ঝড় এবং স্যাডলে বসা লোকটির বেয়াড়া আচরণ-সব মিলিয়ে দ্বিধান্বিত, আতঙ্কিত হয়ে পড়েছে ওটা। তীক্ষ্ণ হ্রেষাধ্বনি করে সামনের দুপা আকাশে তুলে দিল মাসট্যাঙ, সামলে নেওয়ার কোন সুযোগই পেল না শেভার্ন। পিঠ থেকে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ঘোড়াটা। স্টির্যাপ থেকে পা সরে গেছে ওর, স্যাডলে বসে থাকতে রীতিমত হিমশিম খাচ্ছে। টানের চোটে ওপরে উঠে গেল একটা স্টির্যাপ, শেভার্নের ঊরুতে আঘাত করল। তীব্র ব্যথায় দাতে দাঁত চাপল ও, ভয় হচ্ছে স্যাডল চ্যুত না হলেও হয়তো আগামী কয়েকটা দিন খুড়িয়ে হাটতে হবে।
দৃঢ় হাতে লাগাম টেনে ধরল ও, স্যাডলের সাথে চেপে বসেছে শরীর। ভদ্র আচরণ করার সময় নেই এখন। লাগামের প্রান্ত দিয়ে সপাটে আঘাত করল ঘোড়ার মুখে, একইসঙ্গে তীব্র গালের তুবড়ি ছোটাল। অবস্থা বেগতিক দেখে হাল ছেড়ে দিল ঘোড়াটা, কিংবা শুভবুদ্ধির উদয় হলো হঠাৎ, লাফ-ঝাপ বন্ধ করে ক্রীকের পাড় ধরে ছুটতে শুরু করল। ইতোমধ্যে একটা স্টির্যাপ দখল করে নিয়েছে শেভার্ন, স্যাডলের সাথে মিশে আছে কোন রকমে। তীব্র বেগে দুটো গাছের মাঝখান দিয়ে ছুটে গেল ঘোড়াটা, মুক্ত স্টির্যাপটা ফের আঘাত করল ওর ঊরুতে।
মিনিট দশ পর হয়রানির শেষ হলো। তারার আলোয় নির্জন উপত্যকায় থমকে দাঁড়াল ঘোড়াটা, পরিশ্রমের কারণে হাঁপাচ্ছে। সত্যিই দুঃখিত, দুঃখ প্রকাশ করল শেভার্ন। সওয়ারী তোর মতই সমান রসিক বা বুদ্ধিমান হবে আশা করার অধিকার আছে তোর!
পরিশ্রান্ত মাসট্যাঙ ওর অজুহাত মেনে নেওয়ার আগেই নিজেকে সামলে নিল শেভার্ন। কোন কিছুই কি ঠিকমত ঘটতে পারে না? ক্যাম্পে ফিরে যাচ্ছে ও, আত্মবিশ্বাসী দৃঢ়চেতা একজন মানুষ। অথচ একটু আগেই আতঙ্কিত, দ্বিধান্বিত হয়ে পড়েছিল। নিশ্চিত জানে না ঠিক কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল কিংবা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, কিন্তু বহু দূর থেকে শোনা যাবে এমন। কোন বিস্ফোরণ ঘটানোর ইচ্ছে অন্তত ছিল না। কিংবা নিজে খোড়া হয়ে ফিরে আসার সাধও ছিল না; ঘোড়া আর ওর ওপর দিয়ে ধকল কম যায়নি-আগামী কদিন হয়তো খোঁড়া হয়ে থাকবে দুজনেই।
ফাঁদটা যে-ই তৈরি করুক, ফলাফল দেখতে আসবে সে।
তীক্ষ দৃষ্টিতে চারপাশ জরিপ করল শেভার্ন, আশা করছে সহজ কোন পথে ক্যাম্পে ফিরে যেতে পারবে, এবং পথে আক্রান্ত হতে পারে এমন কোন জায়গায় যেতে হবে না কিংবা আকাশের বিপরীতেও অবস্থান নিতে হবে না। তাহলে অজ্ঞাত শক্রর জন্যে কাজটা সহজ হয়ে যাবে।
কিন্তু নিরাপদেই ক্যাম্পে ফিরে এল ও।
শব্দ শুনে মনে হচ্ছিল ওস্টেনভেল্টদের উড়িয়ে দিয়েছ তুমি! কিছুটা উপহাসের সুরে মন্তব্য করল জুডাস ম্যাকলেন্ডন।
স্যাডল ত্যাগ করে ঘোড়াকে একপাশে নিয়ে এল শেভার্ন, কিছুটা হলেও খোড়াচ্ছে। ওর দুরবস্থা সম্পর্কে ভাইয়ের চেয়ে বোনকেই বেশি সচেতন মনে হলো। মনে হচ্ছে তোমাকেই উড়িয়ে দিয়েছে ওরা! হালকা সুরে মন্তব্য করল মিসেস ব্রুকস, তারপর বয়স্কা মহিলাকে বলল কি যেন-এত দ্রুত যে ধরতে পারল না শেভার্ন। লক্ষ করল তখুনি তৎপর হয়ে উঠেছে মহিলা, ওর ব্যাগ হাতড়ে গ্রীন রীভারের বোতলটা বের করে ফেলল।
খোদাকে অসংখ্য ধন্যবাদ! সময়ের কাজ সময়ে সারার বুদ্ধি মহিলাদের দিয়েছেন তিনি, দীর্ঘশ্বাস ফেলে বোতলের মুখ খুলল ও। দুই ঢোক গলায় ঢেলে, বুট খুলে কম্বলের ভেতর সেঁধিয়ে গেল। ব্যথা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। পরে যখন ঘুম ভাঙল, দেখল মাঝ আকাশ পেরিয়ে গেছে রূপালি চাঁদ।
ওরা কিভাবে জানতে পারল গর্তের কাছে যাব আমি? ওর মনে কি চিন্তা চলছে কারও পক্ষেই আঁচ করা সম্ভব নয়, এমনকি ওর বিবেকের পক্ষেও জানা সম্ভব ছিল না। কে জানবে স্রেফ কৌতূহলের বশে দেয়াশলাইয়ের একটা কাঠি গর্তে ফেলবে জিম শেভার্ন?
এ ধরনের ফাঁদ আগেও দেখেছে ও-যুদ্ধক্ষেত্রে। পিছু নেওয়া শত্রুদের বোকা বানাতে এরকম ফাঁদের জুড়ি নেই। কিন্তু কোন রকম টোপ বা উস্কানি ছাড়া একেবারে জায়গামত পৌঁছে গেছে ও…বড় অস্বাভাবিক, নেহায়েত গর্দভ না হলে এরকম দৈবাৎ যোগাযোগ আশা করবে না কেউ। দূরে করুণ সুরে ডেকে উঠল একটা কয়োট, ডাকটা যেন ওর দ্বিধাকে আরও বাড়িয়ে দিল।
নিশ্চিত ভাবেই বলা যায়, ওকে উড়িয়ে দেওয়ার জন্যে আয়োজন করা হয়নি ফাঁদটার। বরং স্রেফ কাকতালীয় ভাবে ফাঁদে পড়েছে ও। হয়তো কারও জন্যেই তৈরি করা হয়নি ওটা। পরে এর হোতা কিংবা টার্গেট সম্পর্কে জানতে পারবে। সেজন্যে সময় দরকার, দরকার ওর ক্ষতগুলো সেরে ওঠার ফুরসত।
মি. শেভার্ন, জেগে আছ? লাল-চুলোর মৃদু স্বর শুনতে পেল শেভার্ন।
দুর্ভাগ্যক্রমে।
তোমার আঘাতগুলো কি মারাত্মক?
উঁহু, তেমন গুরুতর নয়। কয়েকদিন বিশ্রাম নিলে সেরে যাবে।
ভাবছি আমাদের মধ্যে কে আগে সেরে উঠবে।
কেমন বোধ করছ তুমি?
ভাল। মনে হয় তাপ আর রক্তক্ষরণের জন্যেই দুর্বল হয়ে পড়েছিলাম। এখন যেহেতু যাত্রার ধকল নেই, আর পাহাড়ী পরিবেশও সামলে উঠতে সাহায্য করছে। আমাকে।
তারপরও লড়াই চালিয়ে যেতে চাইছ? খোদা যদি সাহায্য করে।
হ্যাঁ, অন্যমনস্ক স্বরে বলল শেভার্ন। ঈশ্বরের ওপর নির্ভর করতে দোষ নেই, দায়ও নেই। এই ব্যাপারটা সবসময়ই উপকারী।
তুমি বোধহয় আস্তিক নও, মি. শেভার্ন? সেটা নির্ভর করে আমাকে কিসে বিশ্বাস করতে বলল তার ওপর।
অবশ্যই একমাত্র খোদায়! ব্রহ্মা, বিষ্ণু বা শিব?
আলাপচারিতার সমাপ্তি হলো এখানেই। তারাজ্বলা আকাশের দিকে তাকিয়ে থাকল শেভার্ন, নিজের ইতিকর্তব্য ছাড়া আর সবকিছুই ভাবছে: এভাবে আর কত রাত কাটাতে হবে, যদ্দিন না কোথাও স্থির হওয়ার ইচ্ছে হবে? তেমন জায়গা কি আদৌ খুঁজে পাবে? হয়তো অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত। আরও দূরে কি কোন জায়গা আছে? সানফ্রান্সিসকো পৌঁছে জানার চেষ্টা করবে।
ধীরে ধীরে অন্যদের মত সহজ, গভীর হয়ে এল জুলিয়া ব্রুকসের শ্বাস প্রশ্বাস, একা হয়ে গেল শেভার্ন। দুই ব্যাংকারের দৈবাৎ উপস্থিতি সম্পর্কে ভাবছে। বিশ হাজার ডলার কি যুক্তিসঙ্গত অফার? পরিস্থিতির বিচারে অবশ্য যৌক্তিকই মনে হয়, কারণ নাছোড়বান্দা শত্রুরা ম্যাকলেন্ডনদের চারপাশে ভিড় করেছে, বৃত্তটা ক্রমশ ছোট করে আনছে…
অফারটা ন্যায্য। বুড়ো নীল ম্যাকলেন্ডনের উইলে দশ হাজার পশুর কথা বলা হয়েছে। প্রতিটি ভেড়ার দাম এক ডলার এবং বাথানটা চালু অবস্থায় থাকলে হয়তো অন্যায্য বলা যেত অফারটাকে। কিন্তু ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে র্যাঞ্চ হাউস, মেষপালকরা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। দয়া দেখাতে এত দূর ছুটে আসেনি ব্যাংকাররা।
বাবার শত্রুদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করত আমার স্বামী!
ম্যাকলেন্ডনের শত্রু আর জামাতা জানে, এমন কি জানা নেই জুড বা জুলিয়া ব্রুকসের? নিজের হত্যাকারীর পরিচয় জানত বুড়ো, কিন্তু বলেনি ওকে। বললেই বোধহয় ভাল হত।
ব্যাংকার দুজন নিশ্চয়ই যাত্রা বিরতি করবে সোডা স্প্রিং-এ। দুএকদিন থাকাও বিচিত্র নয়। বেসিনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর করবে, এটাই স্বাভাবিক, সান্তা ফের উদ্দেশে দীর্ঘ যাত্রা শুরু করার আগে অপেক্ষায় থাকবে বিপদগ্রস্ত ম্যাকলেন্ডনরা প্রস্তাবটা গ্রহণ করবে। হয়তো এখানকার ঝামেলার খবর শোনেইনি বেটারা।
দীর্ঘশ্বাস ফেলল শেভার্ন। কিছুই জানা নেই ওর। কোমরে লাগাতার ব্যথা হচ্ছে, আসলে পুরো শরীরেই চাপ চাপ ব্যথা। লাফ-ঝাপ দিয়ে ভালই ভুগিয়েছে। ওকে মাসট্যাঙটা। আজ রাতে আর ঘুম হবে না। কম্বল ছেড়ে উঠে পড়ল ও, তারপর তাজা একটা মাসট্যাঙে স্যাডল চাপাল।
আবার? তন্দ্রালু স্বরে উদ্বেগ প্রকাশ করল মিসেস ব্রুকস।
হ্যাঁ, দাঁতে দাঁত চেপে স্যাডলে চাপল শেভার্ন।
ঢালু পথ বেয়ে একশো গজ নেমে গেল ঘোড়াটা, প্রতিটি পদক্ষেপে ব্যথা ছড়িয়ে পড়ছে শেভার্নের শরীরে, এতটা যে পরে সমান জমিতে পৌঁছার পর মাসট্যাঙটা দৌড়াতে শুরু করলেও কোন ব্যথা অনুভব করল না, সম্ভবত ক্লান্ত হয়ে গেছে স্নায়ুগুলো।
চড়াইয়ের মাঝপথ থেকে ভোলামেলা জায়গার শুরু, অন্য একটা ট্রেইলে যথেষ্ট আড়াল রয়েছে। সামান্য বিপদের আশঙ্কা থাকলেও ভোলা পথটাই পছন্দ করল শেভার্ন। ক্রীকের কাছে বিস্ফোরণের ফলাফল দেখতে যদি কেউ আসত, এতক্ষণে ম্যাকলেন্ডনদের পোড়া বাড়ির আশপাশে নিশ্চই উকিঝুঁকি দিত।
সোডা স্প্রিং-এর ট্রেইল পেরিয়ে আরও কয়েক মাইল এগোল ও। প্রতি মুহূর্তে শরীরে, বিশেষ করে কোমরে ব্যথা অনুভব করছে। গান পাউডারের পোড়া গন্ধ পাচ্ছে এখন। মাসট্যাঙের গতি কমিয়ে ক্রীকের পাড় ধরে এগোল ও। কবরের কাছাকাছি পৌঁছে গেছে, গর্তটা বিশাল হয়ে গেছে এখন।
ঘোড়াটাকেও ক্লান্তিতে পেয়ে বসেছে। শেভার্ন নিজে যতটা না ক্লান্ত তারচেয়ে বেশি ব্যথায় পর্যদস্ত। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল, পুব আকাশ ফরসা হতে শুরু করেছে, সূর্য উঠতে বড়জোর ঘন্টা খানেক বাকি। মেঘের আড়াল থেকে বেরিয়ে এল চাঁদ, ক্যাম্প ছাড়ার পর এই প্রথম চারপাশ কিছুটা হলেও স্পষ্ট দেখতে পাচ্ছে, দুলকি চালে ঘোড়া ছোটানোর সুযোগ হলো।
ক্রীকটা খুব বেশি চওড়া নয় এদিকে, বরং কিছুটা সরু হয়ে এসেছে। নিচের বসতির দিকে ক্রীকের গতিপথ বদলে দেওয়ার ব্যাপারে খুব উৎসাহী ছিল জুডাস আর ইউসেবিও। উপত্যকাটা প্রায় আধ-মাইল প্রশস্ত, কিন্তু নিচে ঘাসের অভাব নেই, ম্যাকলেন্ডন এস্টেটের কাছাকাছি যেমন দেখেছে-ঘাসের গোড়া পর্যন্ত খেতে পারেনি ভেড়ার দল।
স্যাডল ছাড়ার সময় দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করল ও, জমির ঘাস পরখ করল তীক্ষ্ণ দৃষ্টিতে। ভেড়ার দল চরেছে, কিন্ত তারপরও ক্ষুধার্ত একটা গরু চরতে পারবে কয়েক মাস, এই মুহূর্তে ওর ঘোড়াটা সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করেছে। ওস্টেনভেল্টরা ঠিক কতটা জমি ক্লেইম করেছে? কটা গরু আছে ওদের? অথচ গরু চরানোর সামান্য চিহ্নও নেই আশপাশে!
আরও কয়েক মাইল এগোল ও, জানে ওস্টেনভেল্টদের হেডকোয়ার্টার থেকে বেশি দূরে নেই। নাক কুঁচকে বাতাসে গন্ধ শুকল, কিন্তু উল্টোদিকে কোন আগুন জ্বালানো হলেও বেরসিক বাতাস গন্ধটা এদিকে বয়ে নিয়ে আসছে না। পুব আকাশে রঙ ধরতে শুরু করেছে, ফুরফুরে বাতাস বইছে। পাইনের সুবাসিত বাতাস। কয়েকশো গজ দূরে দৃষ্টি চলে যাওয়ার মত আলো ফুটেছে। ধীরে ধীরে সন্দেহটা বাস্তবে রূপ নিচ্ছে: চারপাশে প্রচুর ঘাস, দীর্ঘ তাজা এবং কিন্তু পর্যাপ্ত গরু চরছে না। ওস্টেনভেস্টরা তাহলে কিসের বাথান করছে?
প্রবল বিতৃষ্ণা বোধ করছে শেভার্ন। আজকের অভিযানও যদি অসম্ভবের পেছনে অর্থহীন ছোটাছুটি প্রমাণিত হয় তাহলে পুরো দিনটাই হারাতে হবে ওকে, কারণ ফিরে গিয়ে স্রেফ বিশ্রাম নেওয়া ছাড়া কিছুই করার থাকবে না। পাহাড়ের কিনারার দিকে তাকাল ও, আচমকা ক্ৰীকের বাঁকের কাছে প্রথম গরুটা দেখতে পেল।
লংহর্ন। খুব একটা হৃষ্টপুষ্ট নয়। আমদানী করা ষাঁড়ের ব্রীডিং ঘটিয়ে যে গরুর জাতের উন্নতি করা সম্ভব, এখানকার লোকেরা তথ্যটা বোধহয় জানে না। ঘোড়া থামিয়ে উপত্যকায় সতর্ক নজর চালাল শেভার্ন। স্পার দাবাতে যাচ্ছিল, ঠিক এসময়ে বাঁকের মুখে কালো ধোয়া চোখে পড়ল। সন্তর্পণে এগোল ও, দেখল নিস্তেজ হয়ে যাচ্ছে ধোয়াটা। কেউ বোধহয় নাস্তা তৈরি করার জন্যে আগুন জ্বালিয়েছে। ভাল করে তাকাতে দেখল পোলের তৈরি একটা দালান আছে। সেখানে।
দালান ছাড়িয়ে উপত্যকাটা আরও সঙ্কীর্ণ হয়ে, শেষে ক্যানিয়নের মুখে দুভাগ হয়ে গেছে। ছোট ছোট চারণভূমি দেখা যাচ্ছে, আর আছে ঘন গাছপালা। অনায়াসে ওখানে নিজেকে লুকিয়ে রাখা যাবে, তবে বসতির এত কাছাকাছি যাওয়া উচিত হবে না বোধহয়। গরুর জন্যে আকর্ষণীয় যে কোন জায়গা ওর জন্যে বিপজ্জনক হতে পারে, কারণ গরু মানেই রাইডার, আর রাইডার থাকা মানে কুকুরও থাকতে পারে। র্যাঞ্চ হাউসের এত কাছাকাছি কুকুরের উপস্থিতি একেবারে অসম্ভব কিছু নয়।
ন্যাড়া ঢালের ওপর দৃষ্টি রেখে স্পর দাবাল ও, সচেতন যাতে র্যাঞ্চ হাউস থেকে কারও চোখে পড়ে না যায়। নিচে কোথাও ডেকে উঠল একটা মোরগ।
মিনিট বিশেক পরে, সিকি মাইল দূরের এক পাহাড়ের চূড়ায় উঠে এল ও, থেমে নিচের দিকে তাকাল। ঘোড়াটাকে পাহাড়ের ওপাশে রেখে এসেছে। ঘাসের ওপর বসে ক্যান্টিনটা পাশে রাখল। ধরেই নিয়েছে দীর্ঘ এবং তাপদ একটা দিন কাটাতে হবে এখানে। কেউ যদি স্রেফ ঘুরতেও এদিকে চলে আসে, অনায়াসে দেখে ফেলবে ওকে। তবে চুরুট টানার ইচ্ছেটাকে যেহেতু গলা টিপে রেখেছে, আপাতত কারও কৌতূহলী হয়ে ওঠার সম্ভাবনা নেই।
ডাবল-ও র্যাঞ্চ হাউস জরিপ করল শেভার্ন। উপত্যকা থেকে দেখার সময় মাত্র একটা অংশ চোখে পড়ছিল, উচ্চতার সুবিধার জন্যে এখন মূল দালান ছাড়াও বার্ন, করাল…সবই দেখতে পাচ্ছে। পোল করালে প্রায় এক ডজন ঘোড়া; বাঙ্ক হাউসে লোকজনের সাড়া টের পাওয়া যাচ্ছে, ঘুম থেকে উঠছে বোধহয়। করাল ছাড়িয়ে কৃক শ্যাকের দিকে এগোল কয়েকজন।
এর আগে কোন র্যাঞ্চ হাউস দেখে কখনও করুণা বোধ করেনি শেভার্ন, আজ করতে হলো। স্রেফ কেবিন বলা যেতে পারে বড়সড় বাড়িটাকে, খুব বেশি হলে একটা কামরা আর বাঙ্ক হাউস আছে। অবশ্য কেউ যদি ভেতরটা পাল্টে ফেলে থাকে, তাহলে ভিন্ন কথা; কিন্তু বাইরে থেকে লগের তৈরি জোড়া চোখে পড়ছে না। সব মিলিয়ে হয়তো এক ডজন লোক থাকতে পারবে, যদি না ডাবলিং করে থাকে এরা। এক কোণে কৃক শ্যাক, ছাতের কিনারা ধসে পড়ায় লগের তৈরি একটা খুঁটি বেরিয়ে পড়েছে।
করালের খুঁটিতে ঘুণ ধরেছে, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে হিচিং রেইলের কাঠ। ওঅটর ট্রাফগুলো এতটাই ক্ষয়ে গেছে যে পানি ধরছে না তেমন। করালের পেছনে মরচে পড়া একটা নিড়ানি যন্ত্র দেখা যাচ্ছে, কিন্তু শস্যের কোন চিহ্ন নেই সারা এলাকায়। সম্ভবত নতুন করে ঘাস গজিয়ে ওঠার আগে শেষবার ব্যবহার করা হয়েছিল ওটা।
চুরুটের জন্যে পকেটে হাত ঢুকিয়েছিল শেভার্ন, মনে পড়ল সকাল এখন। চুরুট ধরানো ঠিক হবে না। দেখল কূক শ্যাক থেকে বেরিয়ে আসছে লোকজন, ঢেকুর তুলে দাঁত খিলাল করছে। তারপর করালে গিয়ে ঘোড়ার সাজ পরাতে ব্যস্ত হয়ে পড়ল।
ঠিক ওর কানের কাছে নাক ঝাড়ল একটা ঘোড়া। চমকে ফিরে তাকাল শেভার্ন, ভাবছে কিভাবে পিকেট তুলে এখানে চলে এসেছে ঘোড়াটা। কিন্তু ঘোড়াটা ওর নয়। স্যাডল পরানো ইঁদুর রঙা একটা মাসট্যাঙ, খোড়াচ্ছে খানিকটা।
ঘোড়াটার খোঁজে কেউ এখানে চলে এলেই সর্বনাশের মোলোকলা পূর্ণ হবে। দ্রুত পিছিয়ে এল ও, কিন্তু অনুসরণ করল ঘোড়াটা। ভাগ বেটা, বাড়ি যা! চাপা স্বরে ঘোড়াটাকে ক্ষান্ত করার প্রয়াস পেল শেভার্ন, হ্যাট দিয়ে ওটার চিবুকে বাড়ি লাগাল। কিন্তু মুখ সরিয়ে নিল ঘোড়াটা, তারপর আচমকা ওর হ্যাট কামড়ে ধরে। কেড়ে নিল।
এমন ট্রিক ঘোড়াটা শিখল কোত্থেকে! বিম্ময় নিয়ে ভাবছে শেভার্ন। এদিকে মোটেই ভয় পাচ্ছে না খোড়া মাসট্যাঙ, খেলাটা যেন দারুণ উপভোগ করছে, ওর কাছাকাছি হলো আরও। শেভার্ন হ্যাট পুনরুদ্ধার করতে হাত বাড়াতে মুখ সরিয়ে নিল, খোড়া পায়ে দুটো লাফ দিয়ে নাগালের বাইরে চলে গেল। ঘোড়াটা একটা মেয়ার, আবিষ্কার করল শেভার্ন।
কপালে ঘাম জমছে, টের পেল ও, নড়াচড়ার সময় কোমরে ব্যথা পাচ্ছে। বেরসিক মেয়ারটা নির্মম তামাশা করছে ওর সঙ্গে, কাছে গেলেই সরে যাচ্ছে। ব্যথা থাকায় আড়ষ্ট হয়ে যাচ্ছে শেভার্নের চলা, রিফ্লেক্স ধীর হয়ে গেছে, খোড়া হলেও তাই প্রতিবারই ওকে ফাঁকি দিতে সক্ষম হলো মেয়ারটা। ধীর গতিতে ঢাল বেয়ে নেমে গেল ওটা, সরাসরি করালের দিকে এগোচ্ছে। দাঁতের সারির ফাঁকে শেভার্নের স্যাভিলানো হ্যাটটা ধরে রেখেছে এখনও।
.
১০.
যে-ই কৌশলটা শিখিয়ে থাকুক, নিশ্চই ভাবেনি কাউকে বিপদে ফেলবে অতি উৎসাহী নিরীহ ঘোড়াটা। মিনিট পূর্ণ হওয়ার আগেই খোলা জায়গায় চলে যাবে মাসট্যাঙ, স্যাভিলানোটা অনেক দূর থেকে চোখে পড়বে যে কারও। এই অঞ্চলে এটাই বোধহয় একমাত্র স্যাভিলানো। র্যাঞ্চ হাউসের লোকজন নিশ্চই শুনেছে অদ্ভুত হ্যাটটার মালিক জিম শেভার্ন; দুদিন আগে ট্রেইলে ওর মুখোমুখি হয়েছিল চারজন, জীবিত দুজনের কেউ আশপাশে থাকলে ঠিকই চিনতে পারবে।
খেল খতম! নিচু স্বরে শিস বাজানোর সময় ভাবল শেভার্ন। আশা করছে করালের লোকগুলো ঘোড়ায় স্যাডল পরানোয় ব্যস্ত থাকবে, খোড়া মাসট্যাঙের খুরের শব্দ হয়তো কারও কানে যাবে না। প্রথমে থমকে দাঁড়াল মাসট্যাঙটা, তারপর ঘুরে ফিরল ওর দিকে, বড়বড় চোখে কৌতূহলী দৃষ্টি। স্বস্তির নিঃশ্বাস ফেলল শেভার্ন, সিদ্ধান্ত নিল আর কখনও বিবেকের সাথে তর্ক করবে না।
ধীরে ধীরে ফিরতি পথে এগিয়ে এল ঘোড়াটা, ওর কাছ থেকে দুহাত দূরে থামল। শেভার্নের পায়ের কাছে ফেলল হ্যাটটা। স্যাভিলানো তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই মাথায় চাপাল ও।
চলে যাচ্ছে না ঘোড়াটা, তেমন কোন লক্ষণই নেই। মাসট্যাঙের মালিক বোধহয় এরইমধ্যে খোঁজ করতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে এদিকে চলে আসবে নিশ্চই। নিজের ঘোড়ার লাগাম টাইট করল শেভার্ন, স্যাডলে চেপে বসতে উদ্যত হলো, স্যাডল হর্ন চেপে ধরেছে এক হাতে। চলে যা, বোকার হদ্দ! চাপা স্বরে গাল দিল ও, কিন্তু সাহসের চূড়ান্ত দেখাচ্ছে ঘোড়াটা। ওর পেটে গুতো দিয়ে পকেটে মুখ ঢোকানোর চেষ্টা করছে। চিনি নেই আমার কাছে! নে, চুরুট আছে! বলে বাড়িয়ে ধরল ও একটা।
চুরুটটা বোধহয় পছন্দ হয়েছে মাসট্যাঙের, আরেকটার জন্যে ওর কোমরে গুতো মারছে। হ্যাট দিয়ে সপাটে ওটার মুখে বাড়ি মারল শেভার্ন। পিছিয়ে গেল। ঘোড়াটা, অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে থাকল। হ্যাট নেড়ে ওটাকে তাড়ানোর চেষ্টা করল ও, ভুলেই গিয়েছিল সারা শরীরে ব্যথা। তীব্র যন্ত্রণা বোধ করতে নিঃশ্বাস আটকে এল ওর, অজান্তে হাঁটু গেড়ে বসে পড়ল, মুহূর্তের জন্যে দুটো সূর্য ভেসে উঠল চোখের সামনে। কিন্তু কাজ হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে র্যাঞ্চ হাউঙ্গের দিকে এগোতে শুরু করেছে ইঁদুর রঙা মাসট্যাঙ, শেভার্নের সঙ্গে খুনসুটি করার কিংবা চুরুট খাওয়ার খায়েশ মিটে গেছে।
দৃষ্টি পরিষ্কার হয়ে এল ক্রমশ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, স্পষ্ট অনুভব করতে পারল জিম শেভার্ন।
ঢাল বেয়ে দ্রুত উঠে আসছে কেউ, চিৎকার করছে লোকটা: নেলি, কোথায় গেলি? আরে কোত্থেকে এল ঘোড়াটা?
পাহাড়ের কোল থেকে খোলা উপত্যকায় ঢুকল লোকটা, ঠিক শেভার্নের মাথার কাছে। এখনও হাঁটুর ওপর বসে আছে শেভার্ন, দৃষ্টি পরিষ্কার করে নিতে হিমশিম খাচ্ছে। সূর্যের আলো চোখ ধাধিয়ে দিচ্ছে, হ্যাটটা মাথায় চাপাল ও।
শেভার্ন টের পেল ওর চেয়ে বরং আগন্তুকই বেশি বিহ্বল হয়ে পড়েছে, থমকে দাড়িয়েছে ঘোড়াটা। সওয়ারী এবং সওয়ার, দুজনেই দ্রুত লয়ে শ্বাস ফেলছে। স্রেফ রিফ্লেক্সবশত শেভার্নের হাতে উঠে এসেছে কোন্ট দুটো, আগকের বুক বরাবর নিশানা করে রেখেছে।
ওহ্, জেসাস! শ্বাস টানার ফাঁকে বিস্ময় প্রকাশ করল লোকটা, এ যে লাইমি!
নড়ল না শেভার্ন। এখনও হাঁটু গেড়ে আছে, দুহাতে দুই কোল্ট, ব্যথা চলে যাওয়ার অপেক্ষায় আছে। শেষে দৃষ্টি পরিষ্কার হয়ে এল। একটা বে ঘোড়া দেখতে পেল সামনে, পাশেই দাঁড়িয়ে আছে একটা ছেলে। দেখে মনে হচ্ছে নডতেও ভুলে গেছে, মাথার ওপর হাত না তুললেও বুকের সামনে আড়াআড়ি করে রেখেছে।
তোমার জন্যেই অপেক্ষা করছিলাম, শান্ত স্বরে বলল ও। নেমে এসো তো, বাছা, সব খবর শোনাও আমাকে।
তাকিয়ে থাকল ছেলেটা, ঢোক গিলে সাহস সঞ্চয় করল। তারপর দ্রুত স্যাডল ছাড়ল।
একটা কোল্ট নেড়ে ইঙ্গিত করল শেভার্ন। আরাম করে বোসো।
আ-আমাকে খুন করবে না তো?
কোন কারণ দেখাতে পারবে যেজন্যে তোমাকে খুন করা উচিত?
আমি জানতাম না ঘোড়াটা ওই মহিলার।
কার?
জানি না!
ধীরে ধীরে ট্রিগারে চাপ বাড়াল শেভার্ন।
মিজ ব্রুকসের!
খুব খারাপ! একটা পিস্তল হোলস্টারে ফেরত পাঠাল ও, অন্যটা আগের মতই রইল।
কি খারাপ? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল তরুণ।
ঘোড়া চোরদের শাস্তি নিশ্চয়ই জানা আছে তোমার?
শঙ্কিত চাহনিই বলে দিচ্ছে জানে সে। সতেরো হবে ছেলেটার বয়েস, জুডাস ম্যাকলেন্ডনের বয়সী। ফর্সা মুখে কয়েকটা ফুটকি চিহ্ন রয়ে গেছে এখনও।
নাম কি তোমার? জানতে চাইল শেভার্ন, ছেলেটা উত্তর না দেওয়ায় যোগ করল: ঘোড়া চোর চেনা-অচেনায় অবশ্য কিছু যায়-আসে না, বয়সটাও যথেষ্ট হয়েছে তোমার।
কিন্তু ওরা সবাই একই কাজ করছে! প্রতিবাদ করল ছেলেটা।
তাহলে নিশ্চিন্তে বলা যায় দড়ির খুব কাছাকাছি আছে প্রত্যেকে।
আমি জানতাম না ঘোড়াটা মিজ ব্রুকসের!
কিন্তু এটা তো জানতে যে ঘোড়াটা তোমার নয়। যাকগে, প্রসঙ্গটা বরং কিছুক্ষণের জন্যে বাদ দেয়া যাক। কখনও এরকম জোড়া কোল্ট দেখেছ?
আর দেখতে না পেলেই বরং খুশি হব। কিন্তু তাতে কি, ফাঁসিতে না ঝোলালেও নিশ্চয়ই গুলি করে মারবে আমাকে!
সময়ই সেটা বলে দেবে, নিস্পৃহ কণ্ঠে বলল ও। এবার আমার ঘোড়াটা তৈরি করো তো। ঘোড়ার ওপাশে যেয়ো না আবার। তাহলে কিন্তু ঘোড়ার আশা ত্যাগ করতে হবে আমাকে, যদিও তোমারটা পেয়ে যাব।
নিজের ঘোড়াকেও গুলি করবে তুমি?
তুমি যদি বাধ্য করো।
নির্দেশ তামিল করল ছেলেটা। ইতোমধ্যে অনেকটা সামলে নিয়েছে শেভার্ন, তবে বিপর্যস্ত শরীরে তরুণের সামনে স্যাডলে চাপার ইচ্ছে নেই। মেয়ারটাকে একটা লীড রোপ দিয়ে বাঁধো এবার।
ম্যাকলেন্ডনদের কাছে ফিরিয়ে নেবে ঘোড়াটা?
তুমি নেবে।
পরিস্থিতিটা সুখকর নয়, তবে মৃত্যুর চেয়ে শ্রেয়তর, বুঝতে অসুবিধে হলো তরুণের। বিনা বাক্য ব্যয়ে নির্দেশ তামিল করল সে, মেয়ারটাকে নিয়ে এসে দেখল নিজের ঘোড়ার লাগাম হাতে দাঁড়িয়ে আছে শেভার্ন, অন্য হাতে কোল্ট।
জনি! নিচে, র্যাঞ্চ হাউসের কাছে চেঁচাল কেউ। নিকুচি করি তোমার, ছোকরা! আবার কোথায় ডুব দিয়েছ?
শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল ছেলেটা।
দরকার হলে খুন করব তোমাকে, স্রেফ খোশগল্প করছে যেন এমন সুরে বলল শেভার্ন। ব্যাপারটা তোমার ওপর নির্ভর করছে, কাউকে নিজের চেহারা না দেখিয়ে কিংবা কিছু না জানিয়ে যদি ক্রীকের কাছে পৌঁছে যেতে পারো, তাহলে কিছুই বলার নেই আমার। এবার এগোও, বাছা, নিঃশব্দে এবং গাছের আড়ালে থেকো। খুব বেশি জোরে ঘোড়া ছুটিয়ো না। আমার কোল্টগুলো কিন্তু একশো গজ দূর থেকেও লক্ষ্যভেদ করে। দেখেছ তো, এগুলো একটু ভিন্ন চেহারার? বুলেটগুলোও বিশেষ ভাবে তৈরি, এক্সপ্লোসিভ বুলেট! পঞ্চাশ গজ দূর থেকেও গুলি লাগলে নির্ঘাত তোমার মেরুদণ্ড গুড়িয়ে যাবে।
তেমন কিছুই করব না, বলে স্যাডলে চাপল ছেলেটা, মেয়ারের লাগাম হাতে এগোল অস্পষ্ট ট্রেইল ধরে।
মিনিট খানেক অপেক্ষা করল শেভার্ন, ছেলেটাকে কিছু দূর এগোতে দিল, তারপর নিজের ঘোড়ার স্যাডলে চাপল। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করল ও, হাঁটুর গুতোয় ঘোড়াকে এগোনোর তাড়া দিল।
জনি, কি হলো তোমার? এক্ষুণি ফিরে এসো!
আসছি, উত্তর দিল শেভার্ন, স্পার দাবিয়েছে এবার।
শঙ্কা আর উদ্বেগ নিয়ে এগোল ও, আশঙ্কা করছে উপত্যকায় ডাবল-ও রাইডারদের মুখোমুখি হয়ে পড়বে। কিন্তু তেমন কিছু ঘটল না, হয়তো অন্য কোন উপত্যকায় চলে গেছে লোকগুলো। ছেলেটার ঠিক একশো গজ পেছনে থাকল ও। ইঁদুর রঙা মেয়ারের ভাবগতিক সুবিধের ঠেকছে না, প্রায়ই মাথা নাড়ছে আর ছোটার সময় অ্যথা বেশি শব্দ করছে। মাঝে মধ্যে পিছিয়ে পড়ছে, ওটাকে লীড করে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে জনি।
এভাবে নিজেকে না জড়ালেও পারতে! ভেতর থেকে বলে উঠল শেভার্নের সত্তা। ওর মনে পড়ল পণ করেছে আর তর্ক করবে না বিবেকের সঙ্গে। ছেলেটাকে বিপদে ফেলেছ তুমি! ওর ওপর চড়াও হওয়ার কি দরকার ছিল?
ওকে যেতে দিলেই ভাল হত? ফিরে গিয়ে অন্যদের বলে দিত আমার কথা!
অসৎ সঙ্গে সর্বনাশ! ছেলেটার একটা সুযোগ পাওয়া উচিত!
ম্যাকলেন্ডনরাও তা পেতে পারে-পাওয়া উচিত।
এবার আর কোন উত্তর পাওয়া গেল না। কোমবে লাগাতার ব্যথা অনুভব করছে ও, কিন্তু সহ্য করা ছাড়া উপায় নেই। ভাবছে ছেলেটাকে নিয়ে শেষপর্যন্ত কি করবে। এই বয়সে বহু তরুণ ফাঁসিতে ঝুলেছে এই অপরাধে। কিন্তু আরেক তরুণের মৃত্যুর কারণ হওয়ার ইচ্ছে নেই শেভার্নের।
বিস্ফোরিত কবরের কাছে পৌঁছে গেছে ছেলেটা। মুহূর্তের জন্যে সেদিকে তাকাল জনি, তারপর নির্বিকার মুখে এগোল একই পথ ধরে। স্পার দাবিয়ে দূরত্ব কিছুটা কমিয়ে আনল শেভার্ন, ভাবছে কিভাবে ফাঁসির আতঙ্কে অস্থির জনির সঙ্গে সহজ ভাবে কথা বলতে পারে। তুমি খুঁড়েছ এটা? জানতে চাইল ও।
বিস্ময় ছেলেটার চোখে।
জানো কে করেছে কাজটা?
আবারও মনে হলো উত্তরটা জানা নেই জনির।
ম্যাকলেন্ডনদের ঘোড়া চুরি করা ছাড়া আর কি অপরাধ করেছ?
কিছুই না! আতঙ্কের বদলে উমা প্রকাশ পেল জনির কণ্ঠে।
ভেড়া মেরেছ?
উত্তর নেই।
মেষপালকদের খুন করেছ?
হার্ডারদের খুন করার মধ্যে দোষের কি আছে! বিড়বিড় করে বিদ্বেষ প্রকাশ করল জনি।
সত্যিই দোষের কিছু নেই, যদি সেটা আইনের দৃষ্টিতে ঠিক হয়। কিন্তু কোন উস্কানি ছাড়া যদি কাউকে খুন করো, ঘোড়া চুরির মত একই সাজা হবে তোমার।
জ্ঞান দেয়ার দরকার নেই আমাকে! আগে বা পরে ঠিকই আমাকে খুন করবে। তুমি। তোমার সঙ্গে অহঙ্কারী, অত্যাচারী ম্যাকলেন্ডনদের পার্থক্য কি?
অহঙ্কারী এবং অত্যাচারী?
কোন উত্তর এল না এবার।
ম্যাকলেন্ডনরা কি ক্ষতি করেছে তোমার?
ইয়াঙ্কিদের নিকুচি করি!
এবার কিছুটা পরিষ্কার হলো বোধহয়, অন্তত শেভার্নের কাছে তাই মনে হচ্ছে। বেসিনের একটা অংশের লোক এখনও আঞ্চলিকতাকে গুরুত্ব দিচ্ছে, ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে ওর। আমিও একজন ইয়াঙ্কি*! [*(আমেরিকায়) নিউ ইংল্যান্ড বা উত্তর যুক্তরাষ্ট্রের নাগরিক]
জানি না তুমি কি। কিন্তু বাজি ধরে বলতে পারি কখনও কোন যুদ্ধে হারোনি।
হাসি চাপতে সত্যিই হিমশিম খেতে হলো ওকে। একটা নয়, স্বীকার করল শেভার্ন, কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করল না আসলে দুটো যুদ্ধে হেরেছে এবং তৃতীয়টিতে প্রায় নিশ্চিত পরাজয়ের সম্মুখীন। গৃহযুদ্ধের সময় ব্যক্তিগত ভাবে কোন ক্ষতি হয়েছে তোমার? জানতে চাইল ও, ভাবছে খুব বেশি হলে সাত হবে তখন ছেলেটার বয়স। জেনে কি হবে ওর?
নিজেকে ছাড়া কিছুই হারানোর ছিল না আমার।
গৃহযুদ্ধের পরের কঠিন ও তিক্ত সময়টা স্মরণ করল শেভার্ন। ক্ষতিগ্রস্ত, স্বজনহারা পরিবারগুলো তখনও সামলে উঠতে পারেনি, ফসলের অপেক্ষার ফাঁকে আধপেটা অবস্থায় কাটাতে হয়েছে অনেককে। ওর নিজের ক্ষতিও কম হয়নি। ভাবছি কিভাবে তোমার জীবন ধাঁচানো যায়, অন্যমনস্ক স্বরে বলল ও।
জনিকে দেখে মনে হলো কথাটা যেন শুনতেই পায়নি, ট্রেইল আর মেয়ারের দিকে মনোযোগ।
আমি যেখানে বড় হয়েছি, ভেড়ামারার জন্যেও ওখানে ছেলেদের ফাঁসিতে ঝোলায় লোকজন।
এবারও কোন উত্তর এল না।
ছোট ছোট অপরাধের জন্যে অবশ্য কিছু ওঅর্ক-হাউস আছে, জেলখানা না বলে শুদ্ধিখানা বলা উচিত-গরীব হয়ে জন্মানো তেমনই একটা অপরাধ। স্কিলির কথা শুনেছ কখনও, ওঅর্ক-হাউসের সবচেয়ে চালু খাবার?
আমার তো মনে হয় ব্যাপারটা শুধু তুমিই জানো।
হয়তো তুমিও কিছুটা জানো। ওঅর্ক-হাউসে পৌঁছার পর শুধু এ জিনিসই জুটবে। প্রয়োজনের চেয়ে বেশি দেবে না ওরা, কিন্তু তুমি নিজেও চাইবে না কারণ ওটা এতই ঝাল। ছেলেরা প্রথম দিকে জিনিসটা খেতেই পারে না। ক্ষুধামন্দা কাটানোর জন্যে বারো ঘন্টা কাজ করতে হয় ওদের।
স্যাডল হর্নে স্থির হয়ে থাকল ছেলেটার চোখ! সেটাও মনে হয় খুব খারাপ নয়, শেষে বিড়বিড় করে বলল সে। নিদেনপক্ষে দিনে একবার তো খাবার দেয় ওরা, তাই না?
নিজের খেলায় হেরে গেছে ও। ছেলেটা সামনের দিকে মনোযোগ দিচ্ছে বলে স্বস্তি অনুভব করল, কারণ আচমকা ওর চোখ ভিজে ওঠা দেখতে পায়নি সে। হয়তো ওর বিবেকই ঠিক বলেছে, আনমনে ভাবল শেভার্ন, বখে যাওয়া এই তরুণের একটা সুযোগ পাওয়া উচিত।
ক্রীকের পাশের ট্রেইল ধরে এগোচ্ছে ঘোড় তিনটে, এখনও পেছনেই আছে শেভার্ন। ছেলেটাকে নিয়ে কি করবে তাই নিয়ে ভাবছে।
বহু লোককে খুন করেছ তুমি, এমনকি তরুণরাও বাদ যাচেছ না, বলল ওর বিবেক, কণ্ঠে উপহাস।
প্রশংসাটা ফিরিয়ে দিতে এদের প্রায় সবাই মুখিয়ে ছিল! ক্ষুব্ধ মনে উত্তর দিল শেভার্ন।
কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছ? বিস্ময়ের সুরে জানতে চাইল জনি।
কিছু না। অন্য একজনের সঙ্গে কথা বলছিলাম।
এখানে তো আর কেউ নেই!
সহসা উৎসাহ বোধ করল শেভার্ন, আশা করছে পটাতে পারবে জনিকে। টেলিগ্রাফের কথা শুনেছ কখনও?
মাথা নাড়ল ছেলেটা।
নতুন জিনিস। কেবল কথা বললেই হয়, তার বা সংযোগ লাগে না।
সত্যি? কার সঙ্গে কথা বলছিলে?
সোডা স্প্রিং-এর শেরিফের সঙ্গে।
স্পষ্ট অবিশ্বাস দেখা গেল ছেলেটার চোখে।
কি বললে? কাঁপতে থাকা ঘোড়ার কানের কাছে মুখ নিয়ে বলল শেভার্ন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। তুমি কি অপেক্ষা করবে?
আমি কেন শুনতে পাচ্ছি না? দ্বিধান্বিত স্বরে জানতে চাইল জনি।
কারণ মেশিনটার সঙ্গে সংযোগ বা সংস্পর্শ নেই তোমার, ব্যাখ্যা করল ও, তারপর ফের কাল্পনিক টেলিগ্রাফ-এর দিকে মনোযোগ দিল। হ্যাঁ, শেরিফ, পাঠিয়ে দিচ্ছি ওকে। উঁহু, কাগজ লিখে দিতে পারব না। আমি বরং ওর বর্ণনা দেই… কিছুক্ষণ অপেক্ষা করল ও, আড়চোখে দেখল সবিস্ময়ে ওর কাণ্ডকারখানা দেখছে জনি; অসম্ভব ঘটনাটা বিশ্বাস করবে কি-না বুঝতে পারছে না, কিছুটা হলেও প্রভাবিত হয়েছে শেভার্নের আচরণে, তবে দ্বিধাও কাটছে না। হয়তো বড়দের মুখে টেলিগ্রাফ, গ্যাসের বাতি, স্টীমবোট বা আধুনিক ট্রেনের কথা শুনেছে।
সতেরো-আঠারো হবে ওর বয়েস, ঘোড়ার কানের কাছে বলে যাচ্ছে শেভার্ন। বেয়াড়া পিচ্চি একটা আঁচিল! খড়ের তৈরি একটা হ্যাট ওর মাথায়, জুতার তলায় সোল নেই। মেটে রঙের একটা ডান মেয়ারে রাইড করছে, স্যাডলের বয়স ঘোড়াটার দ্বিগুণ হবে। থেমে ও-প্রান্তের কথা শোনার ভান করল ও, তারপর নির্বিকার মুখে জনির দিকে ফিরল। শেরিফ আমাকে আশ্বস্ত করেছে। শহরে ঢোকার সঙ্গে সঙ্গেই গুলি করবে না তোমাকে।
কে বলল সোডা স্প্রিং–এ যাচ্ছি আমি?
আমিই ধরে নিয়েছি। চিন্তা কোরো না, শহরে পৌঁছার পরপরই তোমার ফাঁসি দ্রুত কার্যকর করবে লোকজন, সেরকমই ব্যবস্থা করে রাখবে শেরিফ। ব্যস্ততার জন্যে যেতে পারব না আমি, কালপ্রিটরা যাতে নেক-টাই পার্টিটা ভেস্তে দিতে শহরে যেতে না পারে সেটা নিশ্চিত করতে হবে আমার।
কালপ্রিট?
র্যাঞ্চে তোমার বন্ধুদের কথা বলছি।
ওদের নিয়ে কি করবে তুমি?
বিচক্ষণ মানুষ ওরা, কি করছে পুরোপুরি সচেতন। এবার কি তুমি…
শহরে আমাকে ফাঁসিতে ঝোলাবে ওরা?
নিশ্চয়ই। কিন্তু র্যাঞ্চে তোমার বন্ধুরা এত সহজে ছাড়া পাবে না। ভাল করে শুনে রাখো, তুমি যদি শহর থেকে পালানোর চেষ্টা করো, নিশ্চিত ভাবে বলা যায় পিছু নেবে শেরিফ। সামান্য এক ঘোড়াচোরের পিছু নিয়ে মরুভূমি পাড়ি দিতে নিশ্চয়ই ভাল লাগবে না ওদের, ধরা মাত্র ঝামেলা চুকিয়ে ফেলতে চাইবে। ক্ষণিকের জন্যে থামল শেভার্ন, ছেলেটাকে ভড়কে দেয়ার সময় দিল। সময় থাকতে রওনা দাও, সোডা স্প্রিং এড়িয়ে টেক্সাসের দিকে চলে যেয়ো না আবার। আইন পিছু নিয়েছে এমন সব লোকেরা অবশ্য ওখানে নতুন ভাবে জীবন শুরু করে, কিন্তু এতটা সাহস বা বয়েস হয়নি তোমার, বাছা। ছেলেটার মুখ জরিপ করল ও, জানে তথ্যটা ঠিকই মাথায় ঢুকেছে জনির, কিন্তু চেপে রাখতে চাইছে। যাকগে, সোডা স্প্রিং-এর ট্রেইলে চলে এসেছি আমরা।
তাহলে একাই আমাকে শহরে পাঠাচ্ছ?
ঠিক। যথেষ্ট স্মার্ট তুমি, আশা করি এখানে ফিরে আসার সাহস করবে না। শহরে যাওয়া ছাড়া তো তোমার কোন উপায় দেখছি না! জানো তো সোডা স্প্রিং এর ওপাশে বিশ মাইলের মধ্যে কোন ওঅটর হোল নেই? সুতরাং পালানোর চিন্তা ভুলেও মাথায় এনো না।
মাথা ঝাঁকিয়ে রওনা দিল জনি। একই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখল শেভার্ন, পুরো আধ-ঘণ্টা। একসময় দূর দিগন্তে মিলিয়ে গেল জনির অবয়ব।
মেয়ারের লীড রোপ হাতে তুলে নিয়ে এস্টেটের ট্রেইল ধরল শেভার্ন। দপদপে ব্যথা হচ্ছে কোমরে, ঘোড়ার নড়াচড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে সেটা।
সূর্যের দিকে তাকাল ও। মাঝ-সকাল পেরিয়ে গেছে ইতোমধ্যে। খোলামেলা জায়গায় এভাবে ঘুরে বেড়ানো মোটেই উচিত হচ্ছে না, পেনি-ফার্দিং রাইডারদের কেউ যদি জনির খোঁজে এদিকে আসত? আতঙ্কিত একটা ছেলে ফিরে আসছে না নিশ্চিত হওয়ার জন্যে আধঘণ্টা ট্রেইলে চোখ রাখার দরকার ছিল না। জনিকে চিনতে ভুল না হয়ে থাকলে, নিশ্চিত ভাবে বলা যায় টেক্সাসে পৌঁছার আগে থামবে না ছেলেটা। ঘোড়া চুরির দায়ে ফাঁসিতে ঝোলার চেয়ে বরং সুস্থ ঝামেলাহীন একটা জীবন শুরু করতে পারবে সে।
এস্টেট ছাড়িয়ে মেসার ট্রেইল ধরল শেভার্ন, নির্বিকার মুখে ছাইয়ের স্তূপ দেখল একবার। মেসার ওপর ছড়ানো ছিটানো বাকবোর্ডের মাঝখানে তৈরি ক্যাম্পে পৌঁছল একটু পর। জুডাস ম্যাকলেন্ডনকে দেখা যাচ্ছে না কোথাও। আগের চেয়ে খানিকটা চাঙা লাগছে মিসেস ব্রুকসকে।
ব্লসম! সবিস্ময়ে চিৎকার করে ছুটে এল লাল-চুলো, উদ্ধার করা মাসট্যাঙের গলা জড়িয়ে ধরল আনন্দে।
স্যাডল ছেড়ে নিজের ঘোড়ার যত্ন নিল শেভার্ন, তারপর বাকবোর্ডের ছায়ায় বেডরোলে বসে পড়ল। জায়গাটায় কয়েক ঘণ্টা ছায়া থাকবে। শুয়ে স্যাভিলানো দিয়ে মুখ ঢাকল ও।
ঘুম থেকে ওঠার পর দেখল তখনও ফিরে আসেনি জুড। জুড ফিরে এলে ওকে. এখানেই থাকতে বোলো, লাল-চুলোর উদ্দেশে বলল শেভার্ন। তোমাদের ওপর চোখ রাখতে পারবে ও। তাছাড়া ক্যাম্পে অন্তত একজন পুরুষ থাকা উচিত।
শেষ বিকেলের লালিমার ছোপ লেগেছে আকাশে, চোখ কুঁচকে নিচের উপত্যকার দিকে তাকাল জুলিয়া ব্রুকস। ঘুরে শেভার্নের পাশে এসে দাঁড়াল। দোষটা আমারই, হাতে কোন কাজ না থাকায় অস্থির হয়ে পড়ছিল ও। আমিই ওকে…
কোথায় ও?
পাশে একটা ক্যানিয়ন আছে, ঘোড়াগুলো ওখানেই রেখেছে। সবকিছু ঠিকঠাক আছে কি-না দেখতে গেছে।
শেভার্ন খেয়াল করল ক্লান্তি, অসুস্থতা বা বিষণ্ণতার পরও পুরোপুরি রমণীয় দেখাচ্ছে জুলিয়া ব্রুকসকে-কোথাও এতটুকু ঘাটতি নেই, পরিপূর্ণ এক নারী।
এস্টেট হয়ে কারও পক্ষে কি আমাদের অগোচরে নিচের উপত্যকায় যাওয়া সম্ভব?
সম্ভব, তবে চোখে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
মহিলার দিকে তাকাল শেভার্ন।
চোদ্দ বছর বয়স থেকে এই পাহাড়ে কেটেছে আমার, ব্যাখ্যা করল লাল চুলো। বেশিরভাগ সময় ব্লসমের পিঠে। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, গুরুত্বহীন বিষয়ে আলাপ করে বিশ্রামের ব্যাঘাত ঘটিয়ে লাভ নেই। ধন্যবাদ, মি. শেভার্ন। ফিরে আসার সময় কোন ঝামেলা হয়নি তো?
তেমন কিছু নয়, ব্যাখ্যা করল ও।
তুমি নিশ্চিত ছেলেটা ফিরে আসবে না?
শ্রাগ করল শেভার্ন।
তোমার কাছ থেকে অন্য কিছু আশা করেছিলাম।
তুমি কি মনে করো বাচ্চা ছেলেদের প্রলুব্ধ করছি আমি?
তা করছ না জেনে খুশিই হয়েছি।
কটা ভেড়া বা ঘোড়া আছে, ধারণা করতে পারছ? প্রসঙ্গ বদল করল ও।
উঁহু, পরিষ্কার কোন ধারণা নেই, স্রেফ আন্দাজ। সোডা স্প্রিং-এ যখন গিয়েছিলাম, কিছু হার্ডার ছিল তখনও; কিন্তু অবস্থা বেগতিক দেখে এ তল্লাট ছেড়ে পালিয়েছে ওরা। এর সবই অবশ্য রোজাওরার ধারণা।
তাহলে এটাই বয়স্কা মহিলার নাম। ভেড়া?
কার তদারক করবে ওরা? ভেড়া নেই বলেই তো চলে গেছে।
তাহলে পেনি-ফার্দিং ভেড়াও মারছে?
কি বললে, মি. শেভার্ন?
নিচের উপত্যকার লোকগুলোর কথা বলছি-ওস্টেনভেল্ট বাথানের পাঞ্চার বা রাইডার।
হ্যাঁ, আমার ধারণা ওরাই নেতৃত্ব দিচ্ছে। ছোট ছোট আরও কয়েকটা আউটফিট আছে অবশ্য। কিন্তু এদের কেউই নিজের গরুর বদলে আমাদের ভেড়ার মাংস খাওয়া ছাড়া তেমন ক্ষতি করেনি, আমরাও কখনও পাত্তা দেইনি। এসব হবেই। এরচেয়ে খারাপ কিছু করছে কি-না জানা নেই আমাদের, অন্তত তেমন কোন ঘটনা ঘটতে দেখেনি কেউ। কিন্তু কি নামে যেন ডাকলে ওদের, পেনি…শব্দটা কি?
ব্যাখ্যা করল শেভার্ন। বড় চাকাঅলা একটা বাই-সাইকেল, যেটাকে ইংল্যান্ডের বড়সড় পেনির মত দেখায়, তুলনায় ছোট চাকাকে দেখায় ফার্দিং-এর মত।
ওভাবে কখনও ভাবিনি, অন্যমনস্ক স্বরে বলল মিসেস ব্রুকস। ঠিকই বলেছ তুমি।
কখনও কি ভেবেছ কেন বেসিন থেকে তোমাদের তাড়ানোর জন্যে মরিয়া হয়ে উঠেছে ওরা?
প্রশ্নটায় থমকে গেল মহিলা, ভুরু কুঁচকে উঠেছে। হয়তো ভেড়া আর গরুর চিরন্তন বিবাদের কারণেই।
অন্য কোন কারণ নেই?
না, মি. শেভার্ন।
প্রসঙ্গটার সমাপ্তি ওখানেই হলো। পানির মজুদ শেষ হয়ে গেছে ওদের, জুড না থাকায় একমাত্র পুরুষ হিসেবে কাজটা ওকেই করতে হবে। একটা ঘোড়ায় যতগুলো সম্ভব ক্যান্টিন আর পাত্র নিয়ে চেপে বসল শেভার্ন, চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিশ্চিন্ত হলো, তারপর ঢাল বেয়ে নামতে শুরু করল ক্রীকের উদ্দেশে।
পেনি-ফার্দিং বোধহয় ইতোমধ্যে জেনে গেছে তাদের আরও এক রাইডার নিখোঁজ হয়েছে। এ কদিনে ওদের কজন মারা গেছে? যে দুটো লাশ নিয়ে শহরে ফিরে এসেছিল ও, দুজনেই কি ডাবল-ও পাঞ্চার? পরে ট্রেইলের গোলাগুলিতে অন্তত একজন মারা গেছে এবং না মরলেও গুরুতর আহত হয়েছে আরেকজন, নিশ্চিত শেভার্ন। আরও কজনের মুখোমুখি হতে হবে ওকে?
ইতোমধ্যে হয়তো শত্রুপক্ষের ধারণা হয়ে থাকবে লড়াইয়ের শেষ পর্যায়ে চলে এসেছে ওরা; বেঁচে থাকা ম্যাকলেন্ডনরা হাল ছেড়ে দিয়ে চলে যাবে অন্য কোথাও, যাওয়ার আগে এস্টেটের ছাইয়ের স্তূপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে।
দুরাশা! ওরা ঠিকই জানবে, জিম শেভার্ন ওরফে লাইমি বেঁচে আছে এখনও। বেসিনের সবাই, এমনকি কিছু ফ্রেইটারও জানে যে বেঁচে আছে ও। কিছুদিনের মধ্যে ওরা জেনে যাবে আবারও পাইকারী হারে খুন করতে শুরু করেছে জিম শেভর্ন।
তোমার বরং বাস্তব অবস্থার দিকে মনোযোগ দেওয়া উচিত।
আবারও তুমি? কয়েক ঘণ্টা ঘুমানোর পরও কোমরের ব্যথাটা যায়নি ওর, বিবেকের সঙ্গে তর্ক করার মূড এখন মোটেই নেই।
জনি নামের ওই ছেলেটার মাথায় আজগুবি জিনিস ঢুকিয়ে দেওয়ার বদলে বরং ওকে জিজ্ঞেস করতে পারতে পেনি-ফার্দিং-এর কজন রাইডার আহত বা নিহত হয়েছে, মোট কজন আছে ওদের, কিংবা ঠিক কত গরু আছে ডাবল-ও-র।
দীর্ঘশ্বাস ফেলে ক্যান্টিন আর পাত্র ভরতে শুরু করল শেভার্ন। ক্লান্ত না হলে হয়তো ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে আরও মনোযোগী হতে পারত। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এবং সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে এখন। ও বরং অন্য এক তরুণকে নিয়ে ভাবছে এখন, ক্যাম্পের চারপাশে রেকি করার বুদ্ধিটা জুডের মাথায় আসতে পারে। ইচ্ছে করলে ক্রীকের ধারে কিংবা একেবারে নিচের উপত্যকায়ও চলে যেতে পারে সে, জুডের বয়সটাই এমন যে সুযোগ পেলে অতি উৎসাহী হতে দ্বিধা করবে না। ব্যাপারটা নিঃসন্দেহে বিপজ্জনক।
আচমকা শীতল বাতাস দোলা দিল ওকে। দক্ষিণ আকাশে ঘন কালো মেঘ জমেছে। শেষ বিকেলের আলো ঝিমিয়ে এসেছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে হঠাৎ। যে কোন সময়ে বৃষ্টি নামবে। দ্রুত ক্যান্টিন ভরে যখন মেসার কাছাকাছি চলে এল ও, ততক্ষণে বৃষ্টি পড়তে শুরু করেছে।
মিসেস ব্রুকসের সঙ্গে তেরপলৈর নিচে এসে দাঁড়াল শেভার্ন, দেখল উদাস দৃষ্টিতে তেরপলের কিনারা দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির পানি দেখছে বয়স্কা মহিলা।
আকাশে ঝড়ের পূর্বাভাস, জোর বাতাস বইছে। বৃষ্টির ছাঁট এসে পড়ছে ওদের শরীরে। ঝড় আর ঠাণ্ডার কারণেই কোমরের ব্যথাটা বেড়ে গেল কি-না, আনমনে ভাবছে শেভার্ন। বোধহয় না। পুরানো ব্যথা বা ক্ষতের ক্ষেত্রে সচরাচর এমন হয়। বৃষ্টিটা কি অনেকক্ষণ থাকবে?
বছরের এই সময়ে বেশিক্ষণ থাকে না, জানাল জুলিয়া ব্রুকস।
কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হলো, বৃষ্টি থামার কোন লক্ষণ নেই। জুডও ফিরে আসেনি। দূরে বৃষ্টির মধ্যে ভিজতে থাকা ঘোড়াগুলো দেখল শেভার্ন, মাথা নিচু করে দাড়িয়ে আছে সবকটা, বাকবোর্ডের চাকার সঙ্গে লাগাম বাধা। ওগুলোকে ছেড়ে দেয়া উচিত, এ সুযোগে বিশ্রাম নিতে পারবে। ক্যানিয়ন থেকে তাজা ঘোড়া নিয়ে আসা দরকার, যেগুলোর তদারক করতে গেছে জুড। চোখ-কান খোলা রেখো, বলে একটা ঘোড়ায় চাপল শেভার্ন। ভাবছে ওর মতই মিসেস ব্রুকসের ক্ষতটাও একই পরিমাণ জ্বালাচ্ছে কি-না।
ঝড়ের মধ্যে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে না ও। এই অঞ্চলে বৃষ্টি নিশ্চয়ই আশীর্বাদের মত, কদাচিৎ দেখা যায়। স্বভাবতই বৃষ্টির মধ্যে কাজ করবে না কেউ। কিন্তু নিরাপদ ক্যাম্প থেকে বেলোনো ছাড়া উপায় নেই ওর, শিগগিরই ঘোড়াগুলো রাউন্ড আপ করতে না পারলে ছড়িয়ে পড়বে; শেষে অন্ধকারে খুঁজতে গিয়ে বিস্ফোরক ভরা আরেকটা গর্তে পড়বে না কে বলতে পারে!
পাশের উপত্যকায় নেমে আসার পর উল্টোদিকের ঢাল বেয়ে ওঠা শুরু করল শেভার্ন। কয়েকশো গজ উঠে চারটে ঘোড়াকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। সব ঘোড়ার লাগাম একত্রিত করে ফিরতি পথ ধরল ও।
এখানে কি করছি আমি? বিরক্তির সঙ্গে স্বগতোক্তি করল শেভার্ন। ভেড়ার তদারকি করে নিশ্চয়ই সানফ্রান্সিসকো যাওয়া যাবে না?
মিসেস ব্রুকস নিঃসন্দেহে আকর্ষণীয় মহিলা, এবং পুরোপুরি সুস্থ হলে এখনকার চেয়েও কাক্ষিত, আকর্ষণীয় মনে হবে তাকে। বাবা, স্বামী কিংবা বগলের কাছে এক খাবলা মাংস হারানোর শোক ঠিকই সামলে নিতে পারবে লাল চুলো। আর জুডাস ম্যাকলেন্ডন এখনও ওর কাছে একটা ধাঁধার মত, একেবারে নিস্পৃহ থাকছে ছেলেটা…আচমকা শেভার্ন উপলব্ধি করল কেন এত চুপচাপ থাকছে তরুণ। ওকে খুন করার কোন পরিকল্পনা ছিল না তার। বেসিনের অশান্তি বিতৃষ্ণ করে তুলেছিল ছেলেটাকে, এতটাই যে ওর সঙ্গে যোগ দিতে চেয়েছিল-যে কোন জায়গায় চলে যেতে পারলেই কৃতার্থ হত। কিন্তু এখন বিবেকের দংশন অনুভব করছে, পরিস্থিতি অসহায় করে তুলেছে ওকে-অসহায় বোনকে ছেড়ে গিয়ে ভুল করতে যাচ্ছিল এই উপলব্ধি অপরাধবোধ এনে দিয়েছে ছেলেটার মধ্যে।
ছেলেটা কোথায় আছে কে জানে। বেশি সাহস দেখাতে গিয়ে পেনি-ফার্নিং রাইডারদের মুখোমুখি পড়ে যায়নি তো? তেমন হলে কপালে খারাবি আছে ওর। বয়স কম বলে কারও দয়া পাবে না। ম্যাকলেন্ডনদের খুন করছে ওরা, ভেড়া বা হার্ডারদের মারছে নির্বিচারে। বয়স কোন বাধা হতে পারে না নিষ্ঠুর লোকগুলোর কাছে।
হয়তো শুধু প্রতিহিংসার কারণেই ম্যাকলেন্ডনদের বিরুদ্ধাচরণ করছে না ওরা। ম্যাকলেন্ডনদের জমির ওপর লোভ নেই ওদের, কারণ জমির অভাব নেই এখানে; গরু আর ভেড়ার বিরোধকেও ততটা গুরুত্ব দিতে নারাজ শেভার্ন। জমি আর র্যাঞ্চিংই যদি আসল কারণ হত তাহলে হাড্ডিসার গুটিকয়েক গরুর দিকে মনোযোগ দিত ওস্টেনভেল্টরা। বেসিনের অশান্তির পেছনে এরচেয়েও গৃঢ় কোন কারণ আছে…সেটা পরিষ্কার না জানলেও আন্দাজ করতে পারছে ও। পরিচিত শত্রুর পরোয়া করছে না ওরা, ভয়ও পাচ্ছে না; হয়তো শেভার্নই অপরিচিত শত্রুকে ভয় পেতে বাধ্য করতে পারে ওদের।
ইতোমধ্যে খেলাটা ভালই শুরু করেছে ও, ভেবে খানিকটা প্রশান্তি অনুভব করল শেভার্ন। র্যাঞ্চ হাউসের এত কাছাকাছি থেকে একটা ঘোড়া আর তরুণ এক। ছেলের অদৃশ্য হওয়া নিয়ে নিশ্চয়ই চিন্তা করতে শুরু করেছে ওরা? বৃষ্টি থেমে গেলে, আবারও নিচের উপত্যকায় যাবে ও, প্রমাণ করবে ছাইয়ের ভস্ম থেকেও উঠে দাড়াতে পারে ম্যাকলেন্ডনরা।
মেসার কাছাকাছি এসেছে ঠিক এসময়ে ভারী রাইফেলের গুলির শব্দ ভেঙে দিল সুনসান নীরবতা। মুহূর্তের জন্যে থমকে দাঁড়াল শেভার্ন, ঘোড়ার লাগাম টেনে ধরেছে। স্রেফ রিফ্লেক্সবশত হাতে উঠে এসেছে কোল্ট জোড়া। রাইফেলের শব্দ-ঠিক এরকম ভারী, গম্ভীর শব্দ শুনতে পেয়েছিল গোল্ডেন ঈগল থেকে বেরিয়ে আসার সময়, পেছন দরজা থেকে ওকে আক্রমণ করেছিল মিসেস ব্রুকস, তখন অবশ্য জানত না এসব। বোঝা যাচ্ছে কাঁধে চোট পাবে জেনেও ভারী রাইফেল থেকে গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে মহিলা। ওকে সতর্ক করার জন্যে, নাকি সত্যিই বিপদে পড়েছে?
দ্বিতীয় শটের অপেক্ষায় থাকল শেভার্ন, কিন্তু অনেকক্ষণ পরও এল না।
অবশ্য আসবে না, ধরেই নিয়েছে ও। হয়তো ভারী রাইফেলের রিকয়েলের ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে আছে মিসেস ব্রুকস, ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করেছে নতুন করে।
দুরে কম ক্যালিবারের কিছু অস্ত্রের শব্দ শোনা গেল এবার। ভুয়া কি-না নিশ্চিত হতে পারল না. শেভার্ন। বোকার মত ভেবেছে বৃষ্টি বা ঝড়, থামার আগে এমন কিছু ঘটবে না। কিন্তু আগেই আঁচ করা উচিত ছিল। বহু দিনের সৈনিক জীবনে ও কি দেখেনি যুদ্ধের প্রথম দুর্লঙ্ঘ্য ও পবিত্র আইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সারা উচিত সবচেয়ে খারাপ আবহাওয়ায়? শত্রু যখন আক্রমণ আশা করে না তখনই হামলা করার মোক্ষম সময়!
লড়াই কি বৃষ্টি নিয়ে এল, নাকি ডিমের কাছে ফিরে এসেছে মুরগীর বাচ্চা? বৃষ্টির মধ্যে এখানে অপেক্ষায় থেকে দর্শনশাস্ত্র চর্চা করলে হবে, নাকি ক্যাম্পে ফিরে মহিলাকে সাহায্য করা উচিত? ওপরে গিয়ে অন্যদের সাথে যোগ দিলেও, পাল্টা আক্রমণ করার সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। রোজাওরা বোধহয় জানেই না কিভাবে গুলি ছুড়তে হয়। তাছাড়া, যা অন্ধকার, টার্গেট চোখে। পড়লে তো! হাল ছেড়ে দেওয়ার আগে কয় রাউন্ড গুলি করতে পারবে জুলিয়া ব্রুকস?
একটা ঘোড়াও নেই ওদের সঙ্গে! ইতোমধ্যে ঘেরাও না হলেও, সুযোগ থাকা সত্ত্বেও মেসা থেকে সরে যেতে পারবে না ওরা। ঘোড়া নিয়ে মেসায় চলে যেতে পারে শেভার্ন, কিন্তু চিহ্ন অনুসরণ করতে অসুবিধে হবে না পেনি-ফার্নিং রাইডারদের। মাথা নেড়ে আইডিয়াটা বাতিল করে দিল ও, তারপরই ধারণাটা এল মাথায়-শত্রুপক্ষ হয়তো ধরে নিয়েছে মহিলাদের সঙ্গে ওপরেই আছে শেভার্ন। হামলাকারীদের পেছনে গিয়ে অবস্থান নিতে পারলে ভাল হত। স্যাডল ছেড়ে একটা ঝোপের সঙ্গে ঘোড়া বেঁধে রাখল ও। কোমরের ব্যথায় কুঁচকে উঠেছে মুখ।
বৃষ্টি বেড়ে গেছে হঠাৎ, মুষলধারে পড়ছে এখন। দৃষ্টিপথে ধোয়াটে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে যেন, আবছা অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। শেভার্ন জানে। শত্রুপক্ষকে দেখতে পাবে না, একই অসুবিধে লোকগুলোরও হবে। গাছের আবছা কাঠামো, পাহাড়ের শরীর ঠাওর করতে পারছে কোন রকমে, কিন্তু জানে আচমকা ডাবল-ও রাইডারদের মুখোমুখি হয়ে যেতে পারে।
দাঁড়িয়ে কান সজাগ করল ও। বৃষ্টির লাগাতার শব্দ ছাড়া অন্য কিছু শোনা। যাচ্ছে না। ক্রীকের কি অবস্থা হবে? বাঁধ তৈরি করে ক্রীকের গতিপথ আর বদলাতে হবে না, বৃষ্টিতে অন্তত এই একটা লাভ হয়েছে। অন্ধকারের মধ্যে ক্ষীণ হাসল শেভার্ন, বেগার খাটুনি বেঁচেছে ওর!
লোকগুলো আছে কোথায়? একটু আগেও স্প্রিংফিল্ডের ভারী আওয়াজ আর পরবর্তীতে পিস্তলের বিরামহীন শব্দ কানে এসেছে। বোধহয় ওর মতই বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় আছে প্রতিপক্ষ। কিছু যখন চোখে পড়ছে না, তখন কি করার আছে আর?
ঠাণ্ডা লাগছে, শীতে গা কাঁপছে ওর। ভিজে চুপচুপে হয়ে গেছে শরীর। আচমকা সামনে ক্ষীণ একটা শব্দ শুনতে পেল, অন্তত ভোর্নের কাছে তাই মনে হলো, দাঁড়িয়ে থেকে অপেক্ষায় থাকল ও। দ্বিধান্বিত হয়ে উঠেছে, কিন্তু শেষে বাতিল করে দিল সম্ভাবনাটা-স্রেফ মনের কল্পনা বোধহয়। মনে শঙ্কা জাগছে, ঠাণ্ডা পেয়ে বসলে বিপদ হবে, এমনিতেই ম্যালেরিয়ার জন্যে যথেষ্ট ভুগতে হয়েছে ওকে।
এক পা আগে বাড়ল ও, আশা করছে ধারে-কাছে একটা আশ্রয় খুঁজে পাবে। আচমকা শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল সারা দেহে, দাঁড়িয়ে গেছে শরীরের সবকটা রোম। বিপদ! খুব কাছেই আছে কেউ!
বিপদ কি ওর জন্যে নতুন কিছু? নিশ্চয়ই না।
শেষ মুহূর্তে ঝাঁপ দিয়ে কাদার মধ্যে শুয়ে পড়ল শেভার্ন। তীব্র আলোর ঝলক আর বজ্রপাতের মত শব্দে কানে তালা লাগার জো হলো। মাথা নিচু করে ঠায়। একই জায়গায় পড়ে থাকল ও, নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। মাথার ওপর দিয়ে বিচিত্র শব্দ তুলে ছুটে যাচ্ছে তপ্ত সীসা।
মিনিট খানেক পর গোলাগুলি থেমে গেল, সুনসান নীরবতা নেমে এল উপত্যকায়। কান খাড়া করে শব্দ শোনার প্রয়াস পেল শেভার্ন, কিন্তু নিজের নিঃশ্বাস আর বৃষ্টির শব্দই কেবল শুনতে পাচ্ছে। ভেজা মাটির সঙ্গে চিবুক ঠেকিয়ে সামনের দিক দেখার চেষ্টা করল ও, ঘুটঘুটে অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। শরীর টানটান, হাতে জোড়া কোল্ট তৈরি, টার্গেট দেখতে পেলেই গুলি করবে। জানে যে কোন সময়ে বেরিয়ে আসবে লোকগুলো, ওর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে অন্তত একজন তো আসবেই।
বৃষ্টির ছাঁট যেন চড় মারছে নাকে-মুখে, শেভার্নের অন্তত তাই মনে হচ্ছে। শীতল বাতাস কাপ ধরিয়ে দিচ্ছে শরীরে, কিন্তু এতটুকু নড়ার সাহস হচ্ছে না। তাহলেই মরতে হবে, প্রতিপক্ষ ওর অবস্থান তো জানবেই উপরন্তু ঝোলার বিড়াল বেরিয়ে যাবে। শক্ররা যতক্ষণ ওকে মৃত বলে জানবে ততই সম্ভাবনা বাড়বে ওর। ঠিক কজনকে সামাল দিতে হবে জানা নেই, তবে শেভার্নের ধারণা অন্তত চারজন। হবে। সবাইকে একসঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না, লোকগুলোকে চমকে দিতে পারলে হয়তো…
কাদায় পা পিছলে যাওয়ার শব্দ কানে এল ওর, কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে কেউ। চোখ পিটপিট করে চোখের পাতায় জমে থাকা বৃষ্টির পানি সরিয়ে দিল শেভার্ন, তারপর পরিপূর্ণ দৃষ্টি মেলে দেখার চেষ্টা করল। হ্যাটটা কোথায় পড়েছে কে জানে, ওটা থাকলে ভাল হত। তুমুল বৃষ্টি কুয়াশার মত গাঢ় পর্দা তৈরি করেছে, আচমকা দুলে উঠল পর্দাটা। ঝড়ো বাতাস, নাকি সামনে এসে দাঁড়িয়েছে কেউ?
শীতল শিহরণ বয়ে গেল মেরুদণ্ডে, আড়ষ্ট হয়ে গেছে শরীরের সমস্ত পেশী। দম বন্ধ করে পড়ে থাকল ও, চোখে অপলক দৃষ্টি। সেকেন্ড খানেক। পরই আবছা একটা কাঠামো ধরা পড়ল। ঠিকই দেখেছে, দশ হাত দূরে এসে দাঁড়িয়েছে বিশালদেহী এক লোক। নীল রঙের একটা শার্ট লোকটার পরনে, বৃষ্টিতে ভেজায় কালচে দেখাচ্ছে। সন্তর্পণে দুপা আগে বাড়ল সে, চলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সতর্ক।
আরেক পা এগিয়ে আয়, বাপ! মনে মনে আওড়াল শেভার্ন। শরীর শিথিল হয়ে গেছে ওর, জানে ওকে দেখতে পাচ্ছে লোকটা। ঝুঁকিটা না নিয়ে উপায় নেই। ইচ্ছে করলে অনায়াসে লোকটাকে ফেলে দিতে পারে, কিন্তু তাহলে সতর্ক হয়ে যাবে অন্যরা। চাইছে সবাই বেরিয়ে আসুক, একবারে কয়েকটা শিকার চাই ওর।
কাদায় বুটের শব্দ এবার স্পষ্ট শুনতে পেল শেভার্ন। বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নীল শার্ট, বিপদের আশঙ্কা বোধহয় বাতিল করে দিয়েছে। পেছনে আরও দুজনকে দেখা যাচ্ছে।
খতম! নিচু স্বরে বলল একটা কণ্ঠ।
জেমস, দেখে এসো তো হারামজাদা সত্যিই মরেছে কি-না, চাপা স্বরে নির্দেশ দিল অন্য একজন। ওর ব্যাপারে নিশ্চিন্ত না হয়ে মেসার ওপরে যাওয়া যাবে না। এ লোক জিম শেভার্ন না হয়ে অন্য কেউও হতে পারে।
এবার, চাঁদ!
ঝটিতি উঠে বসল শেভার্ন, ওঠার মধ্যেই আগুন ওগরাল ডান হাতের কোল্ট। নীল শার্টের বুকে একটা ফুটো তৈরি হলো প্রথমে, বুলেটের ধাক্কায় থমকে দাঁড়াল সে, তারপর ধীর ভঙ্গিতে হাঁটু ভেঙে পড়ে গেল। কিন্তু তার দিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই শেভার্ন বা অন্য কারও।
মাত্র দশ হাত দূরের টার্গেট, মিস হওয়ার কোন সম্ভাবনাই নেই। কিন্তু তারপরও হলো, ফস্কে গেল শেভার্নের পরের গুলি। অন্যদের মধ্যে সামনের লোকটাই বেশি চালু এবং সতর্কও বোধহয়, নীল শার্টের পতন দেখার সঙ্গে সঙ্গে হাতের পিস্তল তুলে গুলি করেছে। গুলি করার ফাঁকে সরে গেল এক কদম, শেভার্নের গুলিটা পেছনের লোকটার পেট ফুটো করল। কাটা কলা গাছের মত দড়াম করে থকথকে কাদায় আছড়ে পড়ল সে।
উঠতে যাচ্ছিল শেভার্ন, আচমকা পা হড়কে যেতে থমকে গেল। নিমেষে আড়ষ্ট হয়ে গেল উরুর পেশী, শ্লথ হয়ে গেল গতি; তবে সেটাই শাপেবর হলো। লোকটার পরের গুলি ওর চাদিতে আলতো স্পর্শ দিয়েই চলে গেল। মাথা ঘুরে উঠল ওর, চারপাশে হাজারটা রঙিন বাতি জ্বলে উঠল। জ্ঞান হারানোর আগে একটা জিনিসই দেখতে পেল: ওর তৃতীয় গুলি ত্রিনয়নের সৃষ্টি করেছে লোকটার কপালে।
মাথায় দপদপে ব্যথা আর রজপাতের কড়াৎ শব্দে চেতনা ফিরে পেল শেভার্ন : আচ্ছন্নের মত লাগছে ওর, বজ্রপাতের তীব্র আলোর ঝলক চোখ ধাধিয়ে দিয়েছে। নিজের অবস্থান সম্পর্কে পুরোপুরি সচেতন হতে টের পেল কাদার মধ্যে পড়ে আছে, ঢাল বেয়ে নেমে আসা পানির ছিটা লাগছে নাকে-মুখে।
মেসার ওপরমহিলাদের ফেলে এসেছি আমি!
স্থির হয়ে পড়ে থাকল ও, মুহূর্ত খানেক পেরিয়ে গেল। তাহলে এভাবেই বজ্রপাতে মারা যায় মানুষ-পুরোপুরি সচেতন কিন্তু নড়াচড়ারও সুযোগ থাকে না? একটা গর্তে ফেলে ওকে মাটি চাপা দেওয়ার সময়ও কি এমন সচেতন থাকবে?
মনে হয় না তেমন কিছু হবে। ইতোমধ্যে ব্যতিক্রম অনুভব করতে শুরু করেছে। নিঃশ্বাস নেওয়া দরকার। শরীর নাড়তে গিয়ে অনুভব করল পারছে না। বুক ফুলে উঠল, শ্বাস নিতে গিয়ে কাশি উঠল, মুখ দিয়ে বেরিয়ে এল কাদা-মাখা পানি।
কাশির দমকে কাঁপছে সারা শরীর, গড়ান দিয়ে কিছুটা সরে গেল ও। অবস্থার উন্নতি হলো এবার, এখানে অন্তত ডুবে মরতে হবে না। ভাবছে সত্যিই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নাকি শুনতেই পাচ্ছে না। আবারও কাশি আর বমি শুরু হলো, এবার পুরোপুরি সংজ্ঞা হারাল শেভার্ন।
ফের যখন সচেতন হলো, অনুভব করল নডতে পারছে না। চারপাশে অন্ধকার কিন্তু পরিষ্কার আকাশে তারার মেলা দেখতে পাচ্ছে। বাতাস বা বৃষ্টি কোনটাই নেই এখন। নডতে গিয়ে ভুলটা বুঝতে পারল। পক্ষাঘাতে আক্রান্ত হয়নি, বরং হাত-পা বাঁধা ওর!
তবে নিঃশ্বাস নিতে পারছে নিয়মিত। অনেকক্ষণ হবে বোধহয়, ধারণা করল শেভার্ন। মুখে এখনও বমির কটু স্বাদ অনুভব করতে পারছে। পাশেই আগুন জ্বালিয়েছে কেউ, আকারে বোঝা যাচ্ছে উত্তাপ নয় বরং স্রেফ আলোর জন্যে। দেখা যাচ্ছে না লোকটাকে, তবে জীর্ণ এক জোড়া বুট চোখে পড়ছে। বুটগুলো ওর পরিচিত, এর মালিককে আজ সকালেই টেক্সাসের উদ্দেশে চলে যেতে প্ররোচিত করেছে।
শোনা যাক হোটেলের সামনের লিঞ্চিং স্টেজে শেরিফের সাথে কি কথা বলেছ তুমি, বিদ্রুপের স্বরে বলল ছেলেটা।
বজ্রপাতে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কি-না, আনমনে ভাবল শেভার্ন। সহসা মনে পড়ল অদ্ভুত এক যুক্তি দিয়ে ভাঁওতা দিয়েছিল ছেলেটাকে। আইডিয়াটা কাজে লাগানোর সুযোগ এখনও আছে।
এবার আমার ইচ্ছেমত খেল দেখাও তো, মিস্টার, নিস্পৃহ স্বরে বলল ছেলেটা, তবে কণ্ঠে তাচ্ছিল্যের সুর স্পষ্ট। ওদের নামিয়ে আনো এখানে।
তুমি নিশ্চয়ই মিসেস ব্রুকসের কথা বলছ না…
কার কথা বলছি ভাল করেই জানো তুমি। ওই শয়তানের বাচ্চাটাকে আনার। ব্যবস্থা করো!
বুঝতে পেরেছি, দীর্ঘশ্বাস ফেলে বলল শেভার্ন। জুড কি ক্ষতি করেছে তোমার?
আমার ভাগের বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সে!
ব্যাপারটা অবশ্যম্ভাবী, অন্তত শেভার্নের তাই ধারণা। প্রায় একই বয়সের দুজন-পুরো বেসিনে বোধহয় ওদের বয়সী আর কেউ নেই। অন্তরঙ্গ বন্ধু এবং খেলার সঙ্গী হতে পারত। কিন্তু বাস্তবে তা হয়নি।
নিজের ওপর কিছুটা হলেও বিরক্তি বোধ করছে ও। ঘোড়া চুরির শাস্তি এ দেশে ফাঁসি, কিন্তু ছেলেটাকে মারেনি। এখন নিজেই বিপদে পড়েছে, ওকে খুন করতে যাচ্ছে জনি। সম্ভবত শিগগিরই কাজটা সারবে না। বুঝতে পারছি না কিভাবে মিসেস রুকসের সঙ্গে যোগায়োগ কবর বিড়বিড় করল।
ওভাবে নয়। চিৎকার করে ডাকো।
মানে?
চিৎকার করে ওই শুয়োরের বাচ্চাকে নেমে আসতে বলো-একা!
চোখ কুঁচকে দৃষ্টি পরিষ্কার করার প্রয়াস পেল শেভার্ন। বোঝা যাচ্ছে পেনি ফার্দিংরা ধরতে পারেনি জুডাস ম্যাকলেন্ডনকে। ওরা ভাবছে মেসার ওপরে মহিলাদের সঙ্গে আছে ছেলেটা। তাহলে কোথায় গেছে জুড?
ছোট্ট একটা বোল্ডারের ওপর এতক্ষণ বসে ছিল জনি, উঠে আগুনের চারপাশে চক্কর দিল। কাছে এসে লাথি হাঁকাল শেভার্নের উদরে। ছেলেটা জানল কিভাবে ওর কোন কোমরে ব্যথা, তিক্ত মনে ভাবল শেভার্ন। কোমর তো মাত্র দুটো, সুতরাং স্রেফ কাকতালীয় ভাবে দুর্ভোগ বেড়ে গেছে ওর।
জলদি! ফের লাথি হাঁকাল জনি।
প্রথমে স্ট্রির্যাপ, তারপর ঘোড়ার আঘাত, এবং এখন ঘোড়া চোরের বুটের খোঁচা! আবার কখনও হাঁটতে পারবে কি-না কে জানে, আনমনে ভাবল শেভার্ন। আসলে কি করতে বলছ আমাকে? বিষণ্ণ স্বরে জানতে চাইল ও, বুঝতে পারছে। মাথাটা পরিষ্কার করতে হবে শিগগিরই, যেভাবে হোক ঠকাতে হবে ছেলেটাকে।
হারামীর বাচ্চাটাকে নেমে আসতে বলো!
বাঁধন থাকার পরও শ্রাগ করল শেভার্ন, যতটা সম্ভব হলো। নড়াচড়ার ফলে ব্যথার একটা প্রবাহ ছড়িয়ে পড়ল হাতে-পায়ে। চেষ্টা করতে খারাপ লাগবে না। আমার, কিন্তু অন্তত একটা কারণ দেখাতে পারবে যেজন্যে আমার কথা শুনবে ও?
কারণ নইলে তোমাকে খুন করব আমি!
কিন্তু তাতে জুডাস ম্যাকলেন্ডনের কি আসে-যায়? লাথিটা মাঝপথে থেমে যেতে সন্তোষ বোধ করল শেভার্ন, স্মিত হেসে খেই ধরল: হতে পারে ম্যাকলেন্ডনদের পরোয়া করো না তুমি, কিন্তু জুডের বুটজোড়া পেলে ঠিকই পরবে!
ছ্যাঁচোড়দের বুট? প্রবল বিদ্বেষের সঙ্গে তাচ্ছিল্য করল জনি।
অন্য কোন দিন হলে হয়তো হাসত শেভার্ন। সময় বদলে যায়, ব্যাখ্যা করল, আগামী দশ বছরেও হাল ফ্যাশনের ওরকম একজোড়া বুট কেনার সামর্থ্য হবে না তোমার। এক হিসেবে কিছুটা সান্ত্বনা পেতে পারো, কারণ ছাচোড়দের বুট বদলে সাধারণ জুতোয় পরিণত করতে পারবে না তুমি, চামড়া বদলে ফেললেও ম্যাকলেন্ডনদের ছাপ তাতে থেকে যাবে, তাই না? যদি ততদিন বেঁচে থাকোও, দশ বছর পর দেখা যাবে তুমি বা তোমার বন্ধুরা শেষপর্যন্ত ঘঁাচোড়দের বুটই পরতে শুরু করেছ।
লাথি চালানোর জন্যে জীর্ণ বুটটা মাটি থেকে ওপরে তুলল ছেলেটা।
কিন্তু ব্যাপার কি জানো, দ্রুত বলল ও। এখান থেকে যতই চিৎকার করি আমি, আসলে তাতে কোন কাজ হবে না। হয়তো ডাবল-ও থেকে গরুর দল ছুটে আসতে পারে, কিন্তু আমার কথায় নিরাপদ আশ্রয় ছেড়ে নিচে নামবে না জুডাস ম্যাকলেন্ডন। অনায়াসে এক ডজন লোককে ঠেকিয়ে দিতে পারবে ওরা।
তোমাকে খুন করলেও নয়? লাথি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে জনি, শেভার্নের একটা পিস্তল ক করল।
খুন করা সহজ, ব্লাফ দিল ও। আমি তোমার জীবন না বাচালে হয়তো আরও সহজ হত।
কিন্তু আমি তোমার জীবন বাঁচাতে যাচ্ছি না!
তেমন কোন কারণও দেখতে পাচ্ছি না। আগে-পরে, শেরিফ তোমাকে ধরতে পারলে ফাঁসি তোমার এমনিতেই হবে। ঘোড়া চোরদের ঝটপট ফাঁসি দেওয়া উচিত। লোকজন সাধারণত চাবুক চালিয়ে আসামীর দুপায়ের ফাঁক থেকে ঘোড়াটাকে সরিয়ে দেয়, তাতেই ঘাড় ভেঙে যায় লোকটার।
বহু পুরানো গল্প।
তাছাড়া, খুনের কারণে বাড়তি একটা সুবিধা পাবে আইন-একটু ভিন্ন ভাবে ফাঁসির আয়োজন করবে ওরা। মাঝে মধ্যে এমনও হয়েছে, আসামীকে নিজ পায়ে দাঁড়াতে বাধ্য করে, তারপর ল্যাসোর টানে মাটি থেকে ওপরে তুলতে শুরু করে। শুনেছি সোডা স্প্রিং-এ এক লোক আছে যে কাজটায় দারুণ হাত পাকিয়েছে-শেষবার, বেচারা খুনীকে পুরো দুই ঘন্টা আঙুলের ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে। থেমে ক্ষীণ হাসল শেভার্ন, তারপর খেই ধরল। মাঝে মধ্যে এরচেয়েও চমৎকার আয়োজন করে লোকজন। পুরো একটা দিন হয়তো ঝুলিয়ে রাখে, নামিয়ে দেয় কিছুক্ষণের জন্যে। প্রতিটা খুনের জন্যে দুবার করে ফাঁসি দেয় ওরা।
শেভার্নের কৌশলে খুব একটা কাজ হয়েছে বলে মনে হলো না, অন্তত জনির। চেহারায় কোন শঙ্কা বা ভয় নেই; বিদ্বেষ, বিতৃষ্ণা বা প্রতিহিংসা-সবই জ্বলজ্বল করছে কালো চোখে। হয়তো হাতে অস্ত্র আছে বলেই আশানুরূপ প্রতিক্রিয়া হয়নি।
ওকে নিচে আসতে বলো! প্রায় খেপা সুরে নির্দেশ দিল ছেলেটা, বোঝা যাচ্ছে শেভার্নের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি বলে নিজের ওপরই বিরক্ত হয়ে উঠেছে।
নিশ্চয়ই! কিন্তু কি বলব? এখানে এসে নিজের প্রাণের বিনিময়ে বোনের স্বামীর হত্যাকারীর জীবন বাঁচাতে?
মুহূর্তের জন্যে থমকে গেল ছেলেটা। কাকে খুন করেছ তুমি?
আমার ধারণা লোকটার নাম ব্রুকস। মেসার ওপর থেকে আমাদের ওপর নজর রাখছে যেই মহিলা, ওর স্বামী বোধহয়।
বোকা বানানোর চেষ্টা করছ আমাকে!
কেন করব?
নীরব থাকল জনি, আনমনে কোল্টটা নাড়াচাড়া করছে হাতের মুঠিতে।
মনে আছে, তোমাকে বলেছিলাম এই পিস্তলের বুলেটগুলো একটু ভিন্ন। রকমের? এক্সপ্লোসিভ বুলেট। খুব কাছ থেকে গুলি করার জন্যে উপযুক্ত নয় মোটেই। আমাকে মারতে গেলে নিজের চামড়ার ঝুঁকি নিতে হবে তোমার।
পিছিয়ে যেতে পারব আমি।
নিশ্চয়ই। তাহলে কেন তোমাকে সতর্ক করছি?
জানি না। কেন?
কারণ এখনও তোমার মহামূল্যবান জীবন বাঁচানোর চেষ্টা করছি আমি! প্রায় বিদ্রুপের সুরে বলল শেভার্ন।
উঁহু, মরতে যাচ্ছি না আমি। বরং তুমিই বিপদে আছ।
ঠিক আছে, তাহলে তাই করো।
উঠে দাঁড়াও! হঠাৎ করেই নির্দেশ দিল ছেলেটা।
আগে তাহলে অন্তত পায়ের বাঁধনটা খুলে দিতে হবে।
হতাশা দেখা গেল ছেলেটার চোখে-মুখে, মুহূর্তের জন্যে শেভার্নের ভয় হলো হয়তো সত্যিই গুলি করবে জনি। নির্বিকার মুখে দেখল ও ছেলেটাকে, দ্বিধায় ভুগছে তরুণ, আনমনে পায়চারি করছে আগুনের ধারে। তারপর এগিয়ে এসে ছুরির এক পোচে ওর পায়ের বাঁধন কেটে দিল।
গড়ান দিয়ে সরে এল শেভার্ন। অনেকক্ষণ রক্ত প্রবাহ বন্ধ ছিল, এবার চালু হওয়ায় শিরশিরে ব্যথা শুরু হলো। দাঁতে দাঁত চেপে চিৎকার করা থেকে নিজেকে বিরত রাখল, শেষপর্যন্ত কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াল-মাতাল মুষ্টিযোদ্ধার মত কাঁপছে। শরীর, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। কোথায় যাব?
এই যে এখানে, আঙুল তুলে কয়েক হাত দূরে খোলা একটা জায়গা নির্দেশ করল জনি। এমন জায়গায় দাড়াও যাতে ম্যাকলেন্ডন কুত্তীটা তোমাকে স্পষ্ট দেখতে পায়!
ছেলেটার পিস্তলের খোঁচায় পাহাড়ের গোড়ার দিকে কয়েক গজ সরে যেতে হলো ওকে।
ঠিক আছে, দাঁড়াও এখানে! বেঁকিয়ে উঠল সে। পিছিয়ে গিয়ে আগুনে আরও কয়েকটা শুকনো ডাল ফেলল। শেভার্ন যতটা ভেবেছিল তারচেয়ে চাল ছেলে। আগুনের সামনে রেখেছে ওকে, কিন্তু নিজে রয়ে গেছে আড়ালে। মিজ ব্রুকস! চিৎকার করল সে এবার। তোমার লোককে ধরেছি আমি। ওকে যদি সুস্থ পেতে চাও, ভাইকে নিয়ে নিচে নেমে এসো।
না! চড়া, স্পষ্ট স্বরের জবাব এল মেসার ওপর থেকে।
জবাবটা মেসার ওপর থেকে এলেও পেছনে একটা নুড়িপাথর গড়ানোর শব্দ স্পষ্ট শুনতে পেল শেভার্ন। ঘুরে দাঁড়াল ও, উজ্জ্বল আলোয় চোখ ধাধিয়ে গেছে, কিন্তু দেখল ওর মতই বিস্মিত হয়েছে জনি। ঝটিতি দুপা পিছিয়ে অন্ধকারে আড়াল করতে চাইল নিজেকে।
কে ওখানে? অধীর, সন্দিহান কণ্ঠে জানতে চাইল জনি। অন্ধকারের উদ্দেশে পিস্তল বাগিয়ে ধরল, কিন্তু ভঙ্গিটা অনিশ্চিত। কমলা রঙের ঝিলিক দেখা গেল জায়গাটায়, অস্ফুট শব্দ করে হাত থেকে পিস্তল ফেলে দিল জনি, দুহাতে পেট চেপে ধরে ঝুঁকে পড়ল সামনের দিকে।
<