১৭. বাট্রান্ড রাসেল
বার্ট্রান্ড রাসেল সর্বকালের শ্রেষ্ঠ সব চিন্তাবিদদের মধ্যে একজন। তার মধ্যে পাওয়া যায় বহুমুখী প্রতিভার এক সমন্বিত রূপ। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক, গণিতজ্ঞ, দার্শনিক, ঐতিহাসিক, সাহিত্যিক, সমাজতত্ত্ববিদ এবং শিক্ষাবিদ। তাঁর সুগভীর অন্তর্দৃষ্টি এবং অনুপম লিখনশৈলীর জন্য মননশীল মানুষরা তাকে চিরকাল স্মরণ করবেন। বর্তমান পৃথিবীর তিনি একজন শ্রেষ্ঠ দর্শনিক।
ইংল্যান্ডের এক উচ্চমর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে ১৮৭২ সালে ১৮ মে বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের রাসেল পরিবার ছিল উদারনৈতিক রাজনীতির সাথে যুক্ত। রাসেলের পিতামহ লর্ড জন রাসেল দু’বার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন উদারপন্থী। বার্ট্রান্ড রাসেলের পিতা ছিলেন ভাইকাউন্ট অ্যামরারলে রাসেল। তিনিও ছিলেন একজন রাজনীতি সচেতন মানুষ। মুক্ত চিন্তাবিদ হিসেবেও তাঁর খ্যাতি ছিল। পিতামহ এবং পিতার জীবনের গভীর প্রভাব পড়েছিল রাসেলের জীবনে।
আঠারো বছর বয়স পর্যন্ত বাড়িতেই গভর্নের্স এবং শিক্ষকদের তত্ত্বাবধানে রাসেলের পড়াশোনা চলেছিল। তখনকার অভিজাত পরিবারে সেটাই ছিল রীতি। কৈশোরে গণিতশাস্ত্রের ওপর রাসেলের তীব্র আগ্রহ দেখে তার গৃহশিক্ষকরা মুগ্ধ হন। পাঠ্যবইয়ের বাইরেও প্রবল অধ্যয়নস্পৃহা কৈশোর থেকেই দেখা গিয়েছিল। রাসেলের পিতামহের ছিল বিশাল ব্যক্তিগত গ্রন্থাগার। বালক রাসেলের সেখানে ছিল অবাধ বিচরণ। আঠারো বছর বয়সে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। সেখান থেকেই তিনি স্নাতক হন। ইংরেজি ছাড়াও ফরাসী ও ইতালিয়ান ভাষায় তিনি তখনই বিশেষভাবে পারদর্শী হয়ে উঠেছিলেন। স্নাতক হওয়ার পর তিনি ফ্রান্সের ব্রিটিশ দূতাবাস, প্যারিসে কিছুদিন কাজ করেন, কিন্তু অল্পদিনের মধ্যেই লন্ডনে ফিরে আসেন। মাত্র বাইশ বছর বয়সে তিনি এলিস স্মিথকে বিয়ে করেন।
বিয়ের পর রাসেল পত্নীকে নিয়ে সানেবক্সে বসবাস করতে থাকেন। তখন তিনি বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে পড়েন দর্শনশাস্ত্রে ও গণিতশাস্ত্রে। উত্তরকালে পৃথিবীর বিদগ্ধ সমাজ তাঁকে এই দুই বিষয়ে অসামান্য অবদানকারীরূপে স্বীকৃতি দিয়েছিলেন। এই সময়ে আরও দুটি বিষয়ের প্রতি তিনি বিষেভাবে আকৃষ্ট হন নারী ও পুরুষের সমানাধিকার এবং সমাজতন্ত্রবাদ বিষয়ক আন্দোলন। কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো তাকে মুগ্ধ করেছিল। কার্ল মার্কসের অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন রাসেলকে অনুপ্রাণিত করে। মানুষের জীবনের উৎকর্ষতার কারণ হল ধর্ম নয়– জ্ঞান এবং বিজ্ঞান। তখন থেকেই এটাই হয়ে ওঠে তাঁর বিশ্বাস।
মাত্র ত্রিশ বছর বয়সে রাসেল তাঁর জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বেচ্ছায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সব স্থাবর-অস্থাবর সম্পত্তি পরিত্যাগ করেন। তিনি মনে করতেন যে সম্পদ তিনি নিজে অর্জন করেননি তা ভোগ করার কোনও অধিকার তার নেই। তিনি সেইসব সম্পত্তি দিয়ে দেন কয়েকটি মানবকল্যাণব্রতী সংস্থায়। এরপরে তিনি জীবন কাটান তাঁর লেখা এবং অধ্যাপনা থেকে লব্ধ উপার্জন থেকে। সেই তরুণ বয়স থেকেই তিনি যুদ্ধবিরোধী মনোভাব গ্রহণ করেন। সেই যুদ্ধে যদি তাঁর স্বদেশও যুক্ত থাকে তবুও তিনি মত বদলাননি। স্বদেশের অন্যায় অত্যাচারকে দেশপ্রেমের নামে কখনও তিনি সমর্থন করেননি।
চব্বিশ বছর বয়সে রাসেলের রাজনীতি সংক্রান্ত বই ‘A Study মত German Social Democracy’ প্রকাশিত হয়। তারপর প্রকাশিত হয় জ্যামিতি সংক্রান্ত বেশ কয়েকটি প্রবন্ধ। এই সময় তাঁর লেনিনের দর্শনবিদ্যা সম্পর্কিত একটি বইও প্রকাশিত হয়। এই সময় তিনি একটি গবেষণাপত্রও রচনা করেন। তাঁর সেই গবেষণার বিষয়বস্তু ছিল গণিত ও ন্যায়শাস্ত্রের মধ্যে সাদৃশ্য তুলে ধরা। রাসেল গণিত বলতে বুঝতেন তার কঠোর নৈর্ব্যক্তিকতা এবং বস্তুময়তাকে। রাসেলের বয়স যখন আটত্রিশ বছর তখন তিনি হোয়াইট হেডের সহযোগিতায় তাঁর ‘Principia Mathematica’ নামক বিশ্ববিখ্যাত গ্রন্থের রচনা শেষ করেন। তিন খণ্ডে প্রকাশিত এই বিপুলায়তন গ্রন্থ বিশ্বের গণিতের ইতিহাসে ক্লাসিকরূপে পরিগণিত হয়ে থাকে। এই গ্রন্থ রচনায় সাত বছর বিপুল পরিশ্রম করতে হয়েছিল রাসেলকে। এই গ্রন্থের জন্যেই বার্ট্রান্ড রাসের নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
জীবনের প্রথম দিকে তিনি উদারনৈতিক রাজনীতির সমর্থক থাকলেও পরে হয়ে উঠেছিলেন সমাজবাদী। তিনি অজ্ঞেয়বাদী বা নিরীশ্বরবাদী তা নিয়েও বিতর্ক ছিল একসময়। তবে তিনি যে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না, সে কথা স্পষ্টভাষায় বলে গেছেন তার অনেক গ্রন্থে-প্রবন্ধে-নিবন্ধে।
১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। রাসেল ছিলেন যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। তাঁর স্বদেশ ইংল্যান্ড তখন যুদ্ধে অংশগ্রহকারী দেশ। রাসেলের যুদ্ধবিরোধী এবং শান্তির জন্য প্রচারকার্য তাঁকে বিচ্ছিন্ন করে দিয়েছিল নিজের শ্রেণী থেকে। তবে তার সাথে ছিলেন বিখ্যাত ওয়েবদ দম্পর্তি, বার্নার্ড শ, স্ট্রিভেলিয়ান এবং হারবার্ট স্যামুয়েল প্রভৃতি বুদ্ধিজীবীরা। আরো যে কজন মনীষী এইসময় যুদ্ধবিরোধী মনোভাবের জন্যে বিশ্বখ্যাত (সেইসময় নিন্দিত) হয়ে রয়েছেন তাঁরা হলেন রোমা রোলা (১৮৬৬-১৯৬৫), অ্যালবার্ট আইনস্টাইন (১৯৭৯-১৯৫৫) এবং রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)।
যুদ্ধবিরোধী মনোভাব এবং শান্তিবাদী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্যে স্বদেশবাসীর কাছে লাঞ্ছিত হয়েছিলেন রাসেল। তাকে কারাবাস এবং জরিমানা দুই দণ্ডই ভোগ করতে হয়েছিল। এমন কী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে ট্রিনিটি কলেজে তিনি অধ্যাপনা করতেন তারাও রাসেলকে কর্মচ্যুত করেন। পরে অবশ্য তিনি আবার সেখানে আমন্ত্রিত হন। ১৯১৭ সালের শেষভাগে ব্রিকসটনের কারাগারে ছয় মাস কাটিয়েছিলেন তিনি। কারাগারে বসেই তিনি তিনটে গ্রন্থ রচনা করেন।
প্রথম বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর যুগান্তকারী ঘটনা হল রুশ বিপ্লব। রাসেল এই ঘটনাকে অভিনন্দিত করেছিলেন। কারণ রুশ বিপ্লবের বাণী ছিল ‘Power to the Soviets, land to the Peasants, breads to the Hungry and peace to the People.’ সোভিয়েট ইউনিয়ন রাসেলকে আমন্ত্রণ জানান একজন বেসরকারি প্রতিনিধিরূপে। সেখানে তিনি লেনিনের সাথে সমাজতন্ত্র নিয়ে মুখোমুখি আলোচনা করার সুযোগ পান। রাশিয়া পরিভ্রমণ শেষ করে তিনি গিয়েছিলেন। চীনে। সেখানে তিনি সান-ইয়াৎ-সেনের সাথে আলোচনা করার সুযোগ পান। সান-ইয়াৎ-সেন তাকে প্রভাবিত করেন। কিছুদিন সেখানে তিনি অধ্যাপনাও করেন আমন্ত্রিত হয়ে। এই দুই দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর বিখ্যাত দুটি বই ‘The Practice and Theory of Bolshevism” এবং “The Problem of China”।
প্রথম বিশ্বযুদ্ধের সক্রিয় বিরোধী ছিলেন রাসেল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে করেছিলেন সমর্থন। অনেকেই সেজন্যে রাসেলকে ভুল বুঝেছিলেন। কিন্তু এর মধ্যে কোনও দ্বিচারিতা ছিল না। রাসেলের বিশ্বাস ছিল হিটলারের ফ্যাসিবাদ মানবতার শত্রু। সেই শত্রুকে নিশ্চিহ্ন করতে যুদ্ধকে সমর্থন করা ছাড়া দ্বিতীয় কোন পথ নেই। প্রথম বিশ্বযুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী শক্তিসমূহের মধ্যে স্বার্থের সংঘর্ষ, যা ছিল মানব সভ্যতার বিপক্ষে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিটলারের ফ্যাসিবাদের বিরুদ্ধে মানব কল্যাণের স্বার্থে। সেখানে কোনও রকম নিরপেক্ষতারও সুযোগ নেই।
উদারপন্থী থেকে সমাজবাদীতে রূপান্তরিত হওয়ার পর লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব তার মনে নতুন আশার সঞ্চার করেছিল।
রাসেলের চরিত্রের বৈশিষ্ট্য ছিল তিনি যা লিখতেন বা বলতেন তা একান্তভাবে বিশ্বাস করতেন এবং নিজের জীবনে প্রয়োগ করতেন। ১৯৩৯ সালে রাসেল ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের করলিয়া বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের অধ্যাপক। ১৯৪০’র প্রথমে নিউইয়র্কের সিটি কলেজে দর্শন-শাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার জন্যে তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি সেই আমন্ত্রণ গ্রহনও করেন। কিন্তু নিউইয়র্কের ধর্মযাজকরা রাসেল ধর্ম এবং নৈতিকতা সম্বন্ধে ভিন্নমতাবলম্বী ছিলেন বলে তার প্রবল বিরোধীতা করেন। রাসেলকে শেষ পর্যন্ত সেই পদে যোগদান করতে দেওয়া হয় নি। ১৯৪০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মতন্ত্রের এই ছিল রূপ।
রাসেলের জীবনের শেষ বিশ বছর ছিল সবচেয়ে কর্মময়। তাঁর বয়স যখন অষ্টাশি তখন তিনি গড়ে তোলেন ‘Campaign for Nuclear Disartaiment নামে একটি বড় আন্দোলন। তিনি চেয়েছিলেন পৃথিবীতে পারমানবিক মারণাস্ত্র উৎপাদন বন্ধ হোক। পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে জনমত গঠনে তিনি লন্ডনে সত্যাগ্রহ শুরু করেন। তিনি নেতৃত্ব দেন সেই সত্যাগ্রহে । নব্বই ছুঁই ছুঁই সেই জ্ঞানতাপসকে কারাগারে প্রেরণ করেন ব্রিটিশ সরকার। বাসেল দম্পতির দু’মাস কারাবাস হয়েছিল। পৃথিবীর যে কোনও প্রান্তে যখন সংঘর্ষ দেখা দিয়েছে, রাসেল তার কারণ অনুসন্ধান করে অন্যায়কে প্রতিরোধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি দ্বিধাহীনভাবে ধিক্কার দিয়েছেন অন্যায়কারী রাষ্ট্র এবং সরকারকে। সেই রাষ্ট্র পুঁজিবাদী বা সাম্যবাদী যে মতবাদেরই হোক না কেন। তার শেষ জীবনের অধিকাংশ সময় অধিকার করে নিয়েছিল ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন সংগঠনে। তাঁর ‘War Crimes in Vietnam’ গ্রন্থটিতে রাসেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী রাষ্ট্রগুলিকে মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।
সমগ্র বিশ্ব ছিল রাসেলের কর্মক্ষেত্রের পরিমণ্ডল। যেখানে অন্যায় দেখেছেন সেখানেই তার প্রতিবাদী কণ্ঠকে দেখা গেছে। পৃথিবীর সব নির্যাতিত মানুষের দুঃখে তিনি বিচলিত হয়েছেন। ভারতে স্বাধীনতা সংগ্রামকে তিনি সক্রিয়ভাবে সমর্থন করেছেন। “India League’-র সভাপতি ছিলেন তিনি। তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন মানব কল্যাণে। সবরকম নিষ্ঠুরতা, হীনতা, কুসংস্কার, ধর্মান্ধতা থেকে মানবতার শত্রুদের তিনি ধিক্কার দিয়েছেন। তাঁর কাছে ভাল atalans to bet 1607: “The good life is one inspired by love and guided by knowledge.” দেশের এবং বিদেশের সরকারের বিরাগভাজন হতে হয়েছিল তাকে অনেকবার। তবুও তিনি তাঁর পথ এবং মত নিয়ে কোনওদিন আপোষ করেন নি। প্রতিবাদই জীবন, মেনে নেওয়াই মৃত্যু’- এই বিশ্বাসে অটল ছিলেন সারাজীবন। তাঁর মতো কর্মীপুরুষ এবং অনবদ্য ব্যক্তিত্বসম্পন্ন মানুষ পৃথিবীতে হয়ত আর জন্ম নেবে না। আবার তার মতো অকৃত্রিম মানবদরদীও বোধহয় শেষ। তিনি যে সুন্দর জীবনের স্বপ্ন দেখতেন, যে সমাজ-ভাবনা ছিল তাঁর, তা তিনি তুলে ধরেছেন “The Conquest of happiness” গ্রন্থে। বর্তমান সভ্য জগতের কাছে এটা তার উত্তরপুরুষরা যতদিন তা দীপ্যমান রাখতে পারবে, ততদিন তাদের কাছে সেই শিখা আলোকিত মশাল হয়েই থাকবে। রাসেলের জীবন এবং চিন্তাধারা কোনও দিন পৃথিবী থেকে মুছে যাবে না।
১৯৭০ সালের ৩ ফেব্রুয়ারি তাঁর মহাজীবনের অবসান। পৃথিবীর মানুষ চিরকাল তাঁকে অসীম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
<