১৬.

আরও কিছুদিন পর।

কিশোরদের লিভিং রুমে বসে আছে তিন গোয়েন্দা। টিভি দেখছে।

…এই তিনটে ছেলে স্কুল বোর্ডের সঙ্গে আইনী লড়াই লড়ছে এখন, রিপোর্টার বলছে। প্রশ্ন উঠেছে, শিক্ষার জন্যে ওদের কি আর স্কুলে পড়ার দরকার আছে? স্কুল বলছে, নেই। ওদের অভিভাবকেরা বলছে, আছে। সুতরাং লড়াইটা চলছেই…

পাশের ঘরে ফোনে কথা বলছেন মেরিচাচী। তার এক বান্ধবীর সঙ্গে। না, আমাদের উকিল বলছে, জিতটা আমাদেরই হবে।…না না…নিশ্চয় নিশ্চয়…অন্য স্কুলের খোঁজেও রয়েছি আমরা। একটা প্রাইভেট স্কুলের সঙ্গে কথাও বলেছি। নিতে রাজি হয়েছে ওরা।…কি বললেন?…ও, আঙ্কেল জ্যাক। তিনি তো নেই এখন এখানে। সুইডেন চলে গেছেন একটা বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে। তার স্ত্রীও গেছেন সঙ্গে।…নাহ, কোনভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সামনের দরজার বেল বাজল।

খুলতে যাওয়ার জন্যে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েও বসে পড়ল কিশোর।

নিশ্চয় আরেকজন সাংবাদিক। একই প্রশ্ন করতে থাকবে। গত কয়েক দিনে কম করে হলেও ডজনখানেক সাক্ষাৎকার দিয়েছে ওরা।

আগে ভাবত রেডিও-টেলিভিশনে সাক্ষাৎকার দেয়াটা মজার ব্যাপার। কিন্তু এখন আর মজা নেই। লোকে যখন ওদেরকে ফ্রীক ভাবতে আরম্ভ করেছে। স্কুল থেকেও যখন বাড়িতে বসে থাকতে হচ্ছে, স্কুলে যেতে দেয়া হচ্ছে না ওদেরকে। তা ছাড়া.কে দেখবে এখন ওদের অনুষ্ঠান? কেউ তো ওদের পছন্দ করে না।

ওই ওষুধ আমাদের জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে, ভেবে মনটা তেতো হয়ে গেল কিশোরের।

সোফা থেকে উঠে এসে দাঁড়াল দরজার কাছে। টেলিফোনে মেরিচাচী কি বলছেন ভাল করে শোনার জন্যে। এখন আর রবিনের আম্মার সঙ্গে নয়, একটা টিভি কোম্পানিকে ধমকাচ্ছেন তিনি, না, কোনমতেই যাবে না। ওই মগজ উন্নত করার ওষুধে কোন আগ্রহ নেই আমাদের।…বুঝলাম আপনাদের কোম্পানি খুব ভাল ফলের রস বানায়, কিন্তু আমার ছেলে আপনাদের বিজ্ঞাপন করতে যাবে না। সরি।

আস্তে করে সরে চলে এল কিশোর। আবার আগের জায়গায় এসে বসল। কানে আসছে মেরিচাচীর রাগত কণ্ঠ।

কার সঙ্গে কথা বলছেন? রবিন জিজ্ঞেস করল।

টেলিভিশন। আমাদের দিয়ে বিজ্ঞাপন করাতে চাইছে, বিষণ্ণ কণ্ঠে বলল কিশোর।

আগের দিনের কথা মনে পড়ল রবিনের। একটা লোক এসে বলল ওদের এজেন্ট হতে চায়। সাংঘাতিক এক পরিকল্পনা নিয়ে এসেছে সে। ওদেরকে ব্যবহার করে জুতো, ক্যান্ডি, সুগার কনের বিজ্ঞাপন করতে চায়। টেলিভিশনে শনিবার। সকালের কমিক শোতেও ওদের দিয়ে অভিনয় করাতে ইচ্ছুক। তাতে, তার ধারণা কোটি কোটি ডলার আয় হয়ে যাবে খুব সহজেই।

ভালই তো, রাজি হয়ে যাচ্ছিল মুসা। কোটিপতি হয়ে যাব আমরা। বিখ্যাত হয়ে যাব।

হু, তা তো বটেই, মুখ বাঁকিয়েছে কিশোর, বিখ্যাত ফ্রীক। অস্বাভাবিক মানুষ। সবাই আমাদেরকে আঙুল তুলে দেখাবে। আমাদের নিয়ে রসিকতা করবে। কোনদিন যদি স্বাভাবিক হইও আবার, মানুষ আর আমাদেরকে স্বাভাবিক ভাবে নেবে না।

করুণ কণ্ঠে রবিন বলেছে, টাকা-পয়সা খ্যাতি কিছুই চাই না আমি। আমি শুধু স্বাভাবিক মানুষ হয়ে স্কুলে ফিরে যেতে চাই। সবার সঙ্গে স্বাভাবিক মানুষের মত মিশতে চাই।

পরিবারের লোকজন চাইছে ওরা অপেক্ষা করুক। সাবধান থাকুক। হুট করে কোন কিছুতে সই করে না দিক। অন্তত স্কুলে ফিরে যাওয়ার ব্যাপারে আইনী লড়াইটার একটা কিনারা না হওয়া পর্যন্ত।

কিন্তু তাই বলে যে তোক আসা বন্ধ হচ্ছে তা না। নানা ধরনের লোক। খবরের কাগজ, বিজ্ঞাপন এজেন্ট, দোকানদার তো আছেই, প্রচুর ছেলেমেয়েরাও আসছে ওদের কাছে পড়ার জন্যে। আরেক দল আসছে ওদের পরামর্শ নিতে। কোন না কোন সমস্যায় পড়েছে ওরা। কি করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সেটা জানতে।

তারপর, সেদিন বিকেলেরই ঘটনা। পেছনের আঙিনায় খেলছে কিশোর, রবিন আর মুসা। ওদের সঙ্গে ডন। এই সময় ড্রাইভওয়েতে ঢুকল একটা কালো রঙের ট্রাক। ফ্রিসবি খেলছিল ওরা। খেলা থামিয়ে ফিরে তাকাল। লম্বা, গাঢ় রঙের সুট পরা দুজন লোককে সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতে দেখল।

খেলা বাদ দিয়ে সেদিকে রওনা হলো ওরা। লোকগুলো কেন এসেছে দেখতে।

ততক্ষণে দরজা খুলে দিয়েছেন মেরিচাচী। ঘরে ঢুকেছে লোকগুলো।

মিসেস পাশা, একটা লোককে বলতে শুনল, আপনার স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। এখান থেকে যাব মিস্টার মিলফোর্ড আর মিস্টার আমানের বাড়িতে। একটা টেস্টের ব্যাপারে কথা বলতে এসেছি।

টেস্ট? বুঝতে পারলেন না মেরিচাচী। কুটি করলেন।

হ্যাঁ, জবাব দিল লোকটা। ইউনিভার্সিটি রিসার্চ ল্যাব থেকে এসেছি আমরা। আপনাদের ছেলেদের আমরা ল্যাবরেটরিতে নিয়ে যেতে চাই। ওদেরকে নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। এই যেমন ইনটেলিজেন্স টেস্ট। বেশ কিছু টেস্ট করব আমরা।

ঘরে ঢুকেছে তিন গোয়েন্দা। ওদের দিকে ফিরে তাকাল অন্য লোকটা। আমরা দেখতে চাই কতখানি বুদ্ধিমান তোমরা। হয়তো সরকারের কাছেও তোমরা মূল্যবান হয়ে উঠবে। দেশের জন্যে নিশ্চয় কাজ করতে চাও তোমরা, চাও না?

জবাব দিল না ওরা। নির্বাক হয়ে তাকিয়ে রইল গম্ভীর চেহারার লোকটার দিকে।

দেশের জন্যে কাজ তো সবাই করতে চায়, ওদের হয়ে জবাব দিলেন মেরিচাচী।

মাত্র কয়েক ঘন্টার জন্যে ওদেরকে চাই আমরা, প্রথম লোকটা বলল। প্রথমে ওদের লিখিত পরীক্ষা নেব আমরা। তারপর ডাক্তারদের সঙ্গে ওদের ইন্টারভিউ। এবং, তারপর অবশ্যই সার্জারি।

সার্জারি? তীক্ষ্ণ হয়ে উঠল মেরিচাচীর কণ্ঠ।

 হা। ওদের মগজ থেকে কিছু কোষের নমুনা নিতে চান ডাক্তাররা।

.

১৭.

 আর শোনার অপেক্ষা করল না মুসা। চরকির মত পাক খেয়ে ঘুরে দাঁড়াল ওরা। খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল। ওর ভয়টা সংক্রমিত হলো রবিন আর কিশোরের মাঝেও।

দুড়দাড় করে সামনের সিঁড়ি দিয়ে নেমে বেড়ার দিকে দৌড় দিল তিনজনে।

পেছন পেছন চিৎকার করতে করতে ছুটল ডন, আরে দাঁড়াও দাঁড়াও। মুসাভাই, তোমার ফ্রিসবিটা নেবে না?

ফিরেও তাকাল না ওরা। ছুটতেই থাকল। পাতাবাহারের বেড়ার একটা ফোকরে মাথা ঢুকিয়ে দিয়ে মুচড়ে মুচড়ে বেরিয়ে চলে এল অন্যপাশে। থামল না। দৌড়াতেই থাকল।

পড়শীদের বাড়ি পেরোল। মোড় নিয়ে ছুটল আরেক দিকে। পেছনে জুতোর শব্দ। ডাকতে ডাকতে আসছে সেই দুজন লোক। সামনে আরেকটা বাড়ি। পাতাবাহারের পুরু বেড়ার ওপাশে ঘন ঝোপ। সোজা তার মধ্যে গিয়ে ডাইভ দিয়ে পড়ল মুসা। রবিন আর কিশোরও ঢুকল ওর পেছন পেছন।

কিন্তু এখানেও নিরাপদ নয় বুঝতে পেরে লাফিয়ে উঠে আবার দিল দৌড়। বাড়ির আঙিনা পার হয়ে বেরিয়ে এল একটা সরু গলিতে। ছুটল সেটা ধরে। মেইন রোডের দিকে।

মেইন রোডে ওঠার আগে আবার মোড় নিল। গোটা ছয়েক ব্লক পেরোনোর পর দম নেয়ার জন্যে থামল। ফোঁস ফোঁস করে হাঁপাচ্ছে। হাপরের মত ওঠানামা করছে বুক। হাটুতে ভর দিয়ে বাঁকা হয়ে হাপাতে লাগল কিশোর। বসে পড়ল রবিন। মুসা কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে।

ব্যাটারা আসছে নাকি?  হাঁপানোর ফাঁকে কোনমতে বলল রবিন।

ফিরে তাকাল মুসা। না। দেখতে তো পাচ্ছি না। সামনের দিকে তাকাতেই চোখে পড়ল পরিচিত একটা বাড়ি। আরে, রয়দের বাড়ির কাছে চলে এসেছি।

কোন রকম দ্বিধা না করে বাড়িটার দিকে দৌড় দিল ওরা। একছুটে ঢুকে পড়ল পেছনের আঙিনায়। পেছনের একটা জানালায় এসে থাবা দিতে দিতে চিৎকার করে ডাকল মুসা, এই, বাড়ি আছো? রয়?

কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিল রয়। তিন গোয়েন্দাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। তোমরা?

হ্যাঁ, রয়, হাঁপানো বন্ধ হচ্ছে না মুসার। না জিরালে আর হবে কি করে। ভেতরে আসতে পারি? তাড়া খেয়ে পালিয়ে এসেছি আমরা।

আঁ! হ্যাঁ, এসো না, এসো। সরে ঢোকার জায়গা করে দিল রয়। রান্নাঘরে নিয়ে এলো কিশোরদেরকে। সেখানে শারিয়া আর ইমাকে বসে থাকতে দেখা গেল। টেবিলে বইখাতা ছড়ানো। তিন গোয়েন্দাকে দেখে ওরাও অবাক।

দরজাটা লাগিয়ে দাও, রয়কে অনুরোধ করল কিশোর।

ঘটনাটা কি? রয় জিজ্ঞেস করল।

শ্রাগ করল কিশোর। শার্টের বোতাম খুলে দিল। ঘেমে নেয়ে গেছে। কপাল বেয়ে ঘাম ঝরছে।

আমরা পালিয়ে এসেছি, কিশোর বলল। আর কোন উপায় না দেখে শেষে তোমাদের বাড়িটায় ঢুকে পড়েছি।

টেবিলের কাছে এগিয়ে গেল সে। বইখাতাগুলোর দিকে তাকাল। কি করছ? স্কুলের পড়া?

একটা মুহূর্ত স্তব্ধ হয়ে রইল শারিয়া। তারপর জবাব দিল, ইতিহাস পড়ছি। ভীষণ কঠিন। মনে হচ্ছে সারা সেমিস্টার, ধরে পড়েও শেষ করতে পারব না।  

মুখ থেকে বের করে গোলাপী রঙের একটা বাবলগামের বেলুন বানাল ইমা। এক মুহূর্ত ঠোঁটে আটকে রেখে আবার ভেতরে ঢুকিয়ে ফেলল। তোমরা কি স্কুলে ফেরত যাচ্ছ?

যেতে পারি, কিশোর বলল। জানি না এখনও।

আবার এক মুহূর্তের নীরবতা। কিশোরদেরকে তার বাড়িতে দেখে ভ্যাবাচ্যাকা

এগোতে যাবে, হঠাৎ পাশের একটা ঝোপ থেকে বেরিয়ে ওদের সামনে এসে দাঁড়াল মাজুল আর গাজুল।

.

১৮.

 হাঁ করে তাকিয়ে আছে তিন গোয়েন্দা। বুঝতে পারছে না এই দুজন আবার কারা। অন্য কোন ব্রেন রিসার্চ ইনস্টিটিউটের লোক না তো? এরা আবার মগজের কোন অংশটা চায়?

পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করল লোকগুলো। ভঙ্গিটা কেমন যান্ত্রিক। ধীরে ধীরে পা ফেলছে। একতালে। একসঙ্গে।

কিশোরের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে দিল ওকে। বলে দিতে লাগল, লোকগুলো বিপজ্জনক।

সামনে এসে দাঁড়াল গাজুল আর মাজুল।

কে আপনারা? জিজ্ঞেস করল কিশোর।

তোমাদের নতুন প্রভুর চর, দুজনের মধ্যে লম্বা লোকটা, গাজুল বলল।

আমাদের মনিবের সেবা করার জন্যে নিয়ে যাব তোমাদেরকে, মাজুল বলল। গোলাম বানাব তোমাদের।

গোলাম! লোকগুলোর দিকে তাকিয়ে আছে কিশোর। কারা ওরা? এ প্রশ্নের জবাব তার অতি বুদ্ধিমান মগজও দিতে পারছে না। রসিকতা করছেন, তাই না?

আমরা রসিকতা করি না, শীতল কণ্ঠে জবাব দিল গাজুল।

অন্য কোন গ্রহ থেকে এসেছেন নাকি আপনারা? মুসা জিজ্ঞেস করল ভয়ে ভয়ে। কণ্ঠস্বর অমন কেন? কেমন যান্ত্রিক। সিনেমায় দেখা রোবটগুলোর মত।

না, আমরা ভিনগ্রহবাসী নই, এই পৃথিবীরই মানুষ। তোমাদের কথাবার্তাই তো বরং আমাদের কাছে বিশ্রী লাগছে। কেমন আদিম আদিম। তোমাদের শোধরাতে সময় লাগবে। তবে শোধরাতে পারব। একবার আমাদের ঘাঁটিতে নিয়ে নিই। তারপর সব ঠিক হয়ে যাবে।

লোকগুলো রসিকতা করছে না, বুঝতে পারল কিশোর। পালানোর তাগিদ অনুভব করল।

আচমকা নড়ে উঠল সে। রবিনের হাত ধরে হ্যাঁচকা টান মেরে চিৎকার করে বলল, মুসা, পালাও।

তিনজন তিন দিকে দৌড় মারল ওরা। প্রাণপণে ছুটতে লাগল।

 কিছুদূর এসে পেছনে পায়ের শব্দ না শুনে ফিরে তাকাল মুসা।

কিশোর, ওরা আসছে না।

ফিরে তাকাল কিশোর আর রবিন।

আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে লোকগুলো। চেহারাতেও তেমন কোন ভাবান্তর নেই। রাগ, হতাশা, ক্ষোভ, কোন কিছু নেই। নির্বিকার। ভঙ্গি দেখে মনে হচ্ছে ওরা যেন জানে কোনমতেই পালাতে পারবে না তিন গোয়েন্দা। ধরা পড়বেই।

 দীর্ঘ একটা মুহূর্ত স্থির তাকিয়ে থেকে ঘুরে দাঁড়াল আবার কিশোর। হাঁটতে শুরু করল।

কোথায় যাবে?  রবিনের প্রশ্ন।

বাড়িতে।

কিন্তু লোকগুলো? রসিকতা করছিল?

না। আমাদেরকে ধরার নতুন কোন ফন্দি আঁটছে ওরা। বুঝতে পারছি না কি করবে।

.

স্যালভিজ ইয়ার্ডের পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকল ওরা।

সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখল মেরিচাচীকে।

গাড়ির চাবি হাতে গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছেন রাশেদ পাশা।

নেমে এলেন মেরিচাচী। কিশোরের সামনে দাঁড়ালেন। এত দেরি করলি কেন?  

আবার দুটো লোক আমাদের ধরে নিয়ে যাবার চেষ্টা করেছিল, জবাব দিল কিশোর।

কারা ওরা?

কি জানি। অদ্ভুত নাম, গাজুল আর মাজুল। বলল ওদের মনিবের জন্যে আমাদের নিয়ে যেতে চায় ওরা। গোলাম বানাবে।

চট করে রাশেদ পাশার দিকে তাকালেন মেরিচাচী। কি কাণ্ডই না শুরু হলো। যন্ত্রণা! এর একটা বিহিত করা দরকার। পুলিশে ডায়ারি করাব নাকি? কি বলো?

দেখা যাক, চিন্তিত ভঙ্গিতে গাল চুলকালেন রাশেদ পাশা। আগে স্কুলের সমস্যাটার একটা ফয়সালা করে আসি। কিশোর, তোরা ভেতরে যা। আমরা না আসা পর্যন্ত ঘর থেকে বেরোবি না। কাউকে ঢুকতে দিবি না। কারও সঙ্গে কথা বলবি না। যে-ই আসে আসুক।

পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকল তিনজনে।

 চকলেটের গন্ধ আসছে।

খিদেটা চাগিয়ে উঠল মুসার। নিশ্চয় কেক বানাচ্ছিলেন আন্টি। দেখো তো, কোথায় আছে?

এই যে, এখানে, কাউন্টারের ওপাশ থেকে জবাব এল। মাথা তুলল ডন। একটা ট্রে বের করে কাউন্টারের ওপরে রাখল। তাতে ইয়া বড় এক কেক। এক টুকরো কেটে নিয়ে আয়েশ করে চিবাচ্ছে সে।

এত দৌড়াদৌড়ি ও এত পরিশ্রম গেছে যে, কিশোর আর রবিনেরও খিদে লেগেছে। কেকটা দেখে আর সহ্য হলো না। দৌড়ে গেল তিনজনেই। ঝাঁপিয়ে পড়ল কেকের ওপর।

দেখতে দেখতে সাবাড় করে ফেলল অত বড় কেকটা।

রেফ্রিজারেটর থেকে কোকের বোতল বের করল কিশোর। তিনটে গ্রাসে ঢালল। রবিন আর মুসার হাতে একটা করে গ্লাস তুলে দিয়ে নিজে নিল তৃতীয়টা। ডনকে বলল, তুমি খেতে চাইলে ঢেলে নাও।

রবিন বলল কিশোরকে, চলো, লিভিং রূমে গিয়ে বসি। সিনেমা-টিনেমা দেখে সময় কাটাই।

কিন্তু লিভিং রূমে ঢুকেই থমকে দাঁড়াতে হলো ওদের। হাসিমুখে দাঁড়িয়ে আছে গাজুল আর মাজুল।

মাজুলের দিকে তাকিয়ে ইঙ্গিত করল গাজুল।

মুহূর্তে ডনের পাশে চলে এল মাজুল। তার কলার চেপে ধরল। লাফ দিয়ে ডান হাতে বেরিয়ে এসেছে একটা পিস্তলের মত জিনিস। সেটা তুলে তাক করল একটা পাথরের ফ্লাওয়ার ভাসের দিকে। টিপে দিল ট্রিগার।

আগুনে পানি পড়লে ছ্যাৎ করে যেমন শব্দ হয়, তেমনি একটা শব্দ করে মুহূর্তে নেই হয়ে গেল জিনিসটা। একেবারে গায়েব।

হাঁ হয়ে গেল তিন গোয়েন্দা।

তাহলে বুঝলে তো, হাসিমুখে বলল গাজুল, তোমাদেরও কি অবস্থা করতে পারি আমরা। কিন্তু করব না। কারণ গোলাম বানানোর জন্যে বহু কষ্টে তোমাদের খুঁজে বের করেছি আমরা। গোলাম হওয়ার উপযুক্ত বানিয়েছি। বোকা থেকে বুদ্ধিমান বানিয়েছি। এখন তোমরা আমাদের কাছে মূল্যবান। তবে তাই কলে ওই বাচ্চা ছেলেটাকেও কিছু করব না, তা ভেবো না। আমাদের কাছে ওর এক কানাকড়ি দাম নেই।

পিস্তলটা ডনের মাথায় ঠেকিয়ে চাপ দিল মাজুল।

 ব্যথা লাগল। চিৎকার করে উঠল ডন। লাথি মারল মাজুলের হাঁটুতে।

পাটা সরিয়ে নিল মাজুল। ব্যথা পেল কিনা বোঝা গেল না। কারণ টু শব্দও করল না সে। তবে পিস্তলের নলের মুখটা আরও ঠেসে ধরল ডনের মাথায়।

ব্যথায় ককাতে লাগল ডন।

 পা বাড়াল মুসা।

উঁহু, আঙুল নেড়ে সাবধান করল গাজুল, কোন কিছু করার চেষ্টা করলে ও মারা যাবে, ডনকে দেখাল সে। ও মরে যাবার পরও তোমাদেরকে ছাড়া হবে না। হয় আমাদের কথা মানবে, নয়তো মরবে।  

কি করতে বলেন আমাদের জিজ্ঞেস করল কিশোর।

কোন রকম ঝামেলা না করে আমাদের সঙ্গে চলো, গাজুল বলল।

 কোথায়?

যেখানে আমি নিয়ে যাব।

আরেকবার ডনের দিকে তাকাল কিশোর। মাজুলের হাতের পিস্তলটার দিকে তাকাল। শুধু আমি গেলে হয় না?

না, তোমাদের তিনজনকেই যেতে হবে।

রবিন বলল, ঝামেলা বাধিয়ে লাভ নেই, কিশোর। তুমি গেলে আমিও যাব। ডন বাঁচুক।

আমিও যাব, দ্বিধা না করে বলল মুসা।

হাসি ফুটল গাজুলের মুখে। মানুষদের এ ধরনের আন্তরিকতাগুলো আমাকে অবাক করে। কেমন বোকার মত অন্যের জন্যে প্রাণ দিতে রাজি হয়ে যায়। যাকগে, আমার কি। মাজুলের দিকে তাকাল সে। মাজুল, আমি ওকে না বলা পর্যন্ত এখানে থাকো। ওকে আটকে রাখো। আমি ওদের নিয়ে যাচ্ছি। ও-কে বললে তুমিও চলে আসবে।

এটাকে কি করব? ডনের কথা জিজ্ঞেস করল মাজুল।

তোমার যা খুশি, গাজুল বলল।

তাহলে আমরা যাব না, সঙ্গে সঙ্গে বেঁকে বসল কিশোর। ওকে বাঁচানোর জন্যে আমরা যেতে রাজি হয়েছি। আমাদেরকে কথা দিতে হবে ডনের কোন ক্ষতি হবে না।

এক মুহূর্ত ভাবল গাজুল। ঘাড় কাত করল। ঠিক আছে, কথা দিচ্ছি। ছেলেটার কোন ক্ষতি হবে না। এখন চলো।

আপনার কথার বিশ্বাস কি?

আমরা কথা দিলে কথা রাখি, এটাই আমাদের নিয়ম। সেজন্যে ভেবেচিন্তে কথা দিই। নাও, চলো তো এখন, দেরি হয়ে যাচ্ছে।

.

১৯.

 বাইরের আঙিনায় একটা কালো কাঁচে ঢাকা গাড়ি দাঁড়িয়ে আছে।

কিশোর, মুসা আর রবিনকে এনে সেটাতে তুলল গাজুল। ইঞ্জিন স্টার্ট দিল।

ইয়ার্ড থেকে বেরিয়ে গাড়ির গতি যতটা সম্ভব বাড়িয়ে দিল গাজুল। শহর থেকে বেরোতে সময় লাগল না। সোজা চলল বুনো অঞ্চলের দিকে।

বনের মধ্যে ঢুকল গাড়ি। আঁকাবাকা কাঁচা রাস্তা পার হয়ে এসে ঢুকল বনের মাঝখানের এক টুকরো খোলা জায়গায়।

গাড়ি থেকে তিন গোয়েন্দাকে নামতে বলল গাজুল।

অবাক হয়ে কিশোর দেখল, খোলা জায়গাটায় বিশাল একটা গোলকের মত জিনিস দাঁড়িয়ে আছে। আটটা পা। গায়ে নাম লেখা: টাইম ট্রাভেল-৭।

নামটা স্মৃতির পাতায় কোথায় যেন অনুরণন তুলল। চেনা চেনা মনে হচ্ছে তার, কিন্তু চিনতে পারছে না গোলকটাকে। কোথায় দেখেছে এ জিনিস? মনে করতে পারল না।

গোলকের কাছে তিন গোয়েন্দাকে নিয়ে এল গাজুল। মোবাইল ফোনের মত একটা যন্ত্র বের করে কথা বলল। গুঞ্জন উঠল গোলকের ভেতরে। আট পায়ের মাঝখানে একটা গোল চাকতির মত ঢাকনা খুলে গিয়ে ঝুলে পড়ল ধীরে ধীরে। মই নেমে এল গোলকের পেটের ভেতর থেকে। সেটা বেয়ে উঠে যেতে আদেশ করল গাজুল।

উঠে গেল তিন গোয়েন্দা। জিনিসটাকে স্পেসশিপের মত লাগল ওদের কাছে। ভেতরে আলো এত উজ্জ্বল, চোখ মিটমিট করতে লাগল ওরা।

চারপাশে তাকিয়ে দেখতে লাগল কিশোর। ছোট ছোট ডজনখানেক খুপরিমত চোখে পড়ল। এমন করে সাজানো, মৌচাকের মত দেখতে। মৌচাকের ভেতরে যেমন খুপরি করা থাকে।

গাজুলকে সাহায্য করতে এগিয়ে এল তারই মত আরেকজন। ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে গিয়ে তিন গোয়েন্দাকে ঢোকাল একটা কিউবের মত দেখতে চারকোনা ঘরে। জেলখানার দরজার মত দরজাটা ঠেলে দিল। রূপালী রঙের শিকগুলো ঝলমল করছে। মৃদু আলোকিত টিউব লাইটের মত। তালা লাগানোর শব্দ কানে এল ওদের।

এ তো দেখি খাঁচার মধ্যে এনে ভরেছে আমাদের, মুসা বলল। জানোয়ারের খাঁচা।

রূপালী রঙের একটা সরু গলি ধরে চলে গেল লোকগুলো। খাঁচার দেয়ালে হেলান দিয়ে বসল গোয়েন্দারা। তীব্র আলো চোখে সইয়ে নেয়ার অপেক্ষা করছে। বুকের মধ্যে দুরুদুরু করছে হৃৎপিণ্ডটা।

নিশ্চয় এখুনি উড়াল দেবে এই জিনিসটা, রবিন বলল। আর কোনদিন আমরা আমাদের বাড়িঘর দেখতে পাব না। বাবা-মা, বন্ধু-বান্ধব কাউকে দেখব না। শেষ দিকে ভারী হয়ে এল তার কণ্ঠস্বর।

বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে মুসা বলল, তবু যাই হোক, ডনকে তো বাঁচাতে পারলাম। কি বলো, কিশোর?  

নীরবে মাথা ঝাঁকাল শুধু কিশোর।

সত্যি কি বাঁচাতে পারলাম?  রবিনের প্রশ্ন। কি, মনে হয় তোমার, কিশোর, মাজুল আর গাজুল কথা রাখবে?

শিওর হওয়ার তো কোন উপায় নেই। তবু ভালটাই আশা করি। ধরে নিলাম রাখবে।

তা তো বুঝলাম, দুই হাতে শিক চেপে ধরল রবিন। কিন্তু আমাদের কি হবে এখন?

এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা উপায় বের করতেই হবে আমাদের, ফিসফিস করে বলল কিশোর। একবার এটা উড়ে গেলে বাড়ি ফেরার পথ চিরদিনের জন্যে বন্ধ হয়ে যাবে আমাদের।

চোখ ধাঁধানো উজ্জ্বল আঁচাটার চারপাশে তাকাল সে। যে দরজাটা দিয়ে ঢুকেছে ওরা সেটা ছাড়া বেরোনোর আর কোন দরজা নেই। আছে কেবল খাঁচার পর খাঁচা, ওপরে, নিচে, চারপাশে মুরগীর খাঁচা একটার ওপর আরেকটা যেমন করে সাজিয়ে রাখা হয় সেভাবে।

দরজার শিকগুলোতে হাত বুলিয়ে দেখল কিশোর। এমন ভাবে মিশে রয়েছে, দেখাই যায় না কোথায় আছে। হাত বোলাতে বোলাতে বলে উঠল সে, দাঁড়াও দাঁড়াও, কোথায় আছে বুঝতে পারছি!

দরজার শিক ধরে টান দিল সে। ঠেলা দিল। ঝাঁকি দিল। পাশে ঠেলে সরানোর চেষ্টা করল। প্রথমে ডানে, তারপর বাঁয়ে।

নাহ, নাড়াতেই পারছি না, জোরে এক নিঃশ্বাস ফেলে বলল সে।

তিনজনে মিলে ঠেললে কেমন হয়? মুসা বলল।

উঁহু, লাভ হবে না, মাথা নাড়ল কিশোর। নিরেট ধাতু। কিছুই করতে পারব না। তার ওপর রয়েছে তালা। আর মজার ব্যাপারটা হলো, তালাটা দেখতেও পাচ্ছি না আমরা। কিন্তু জানি, আছে ওটা ওখানে। কোন হুড়কো-টুড়কোও দেখা যাচ্ছে না, দেখো।

ভুরু কুঁচকে বলল রবিন, কিছুই করতে পারছি না। অথচ মজাটা দেখো, অতি বুদ্ধিমান হওয়ার কারণে স্কুল থেকেই বের করে দিল আমাদেরকে। বুদ্ধিমান হয়ে তাহলে লাভটা কি হলো?

লাভ হবে, কিশোর বলল। ভাবতে থাকলে।

তাহলে ভাবছ না কেন?

উজ্জ্বল শিকগুলোর ফাঁক দিয়ে বাইরে তাকাল কিশোর। গাজুলকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখল। কখন কোনখান দিয়ে এসে উদয় হয়েছে বুঝতেও পারেনি গোয়েন্দারা। ঠিক তার পেছনে মাজুলকে উঁকি দিতে দেখল কিশোর।

গাজুল বলল, আমাদের কথা আমরা রেখেছি। ছেলেটাকে ছেড়ে দিয়ে এসেছে মাজুল। এখন আমরা রওনা হব। স্নায়ু শান্ত করো। আমাদের যদি শোনাতে না চাও জোরে কথা বলবে না। এতক্ষণ যা যা বলেছ, কন্ট্রোল প্যানেল থেকে সব শুনতে পেয়েছি আমরা।

আমাদের ছেড়ে দিন, হাতজোড় করে অনুরোধ করল মুসা। দোহাই আপনাদের। আমরা গোলাম হতে পারব না।

হ্যাঁ, ঠিক, তার সঙ্গে সুর মেলাল কিশোর। ভাল গোলাম আমরা কোনদিনই হতে পারব না। বেকার ধরে নিয়ে যাচ্ছেন আমাদের। আপনাদের মনিব আমাদের পেয়ে মোটেও খুশি হবেন না। বরং প্রচণ্ড রেগে যাবেন। আপনারা জানেন না, আমাদের স্বভাব-চরিত্র একটুও ভাল না। কাজ করতে ইচ্ছে করে না আমাদের। কেউ আমাদের কথা শোনাতে পারে না। সব সময় খালি কুচিন্তা ঘোরে আমাদের মগজে। ক্ষতিকর চিন্তা। এ রকম শয়তান মানসিকতার কাউকে দিয়ে কি আর গোলামের কাজ করানো যায়?

কিন্তু আমরা করাব, গাজুল বলল। গোলামদের কি ভাবে কাজ করাতে হয় জানা আছে আমাদের।

মাজুলকে নিয়ে চলে গেল সে।

নিজেদের সম্পর্কে এত এখারাপ কথা বলেও লাভ হলো না। গুঙিয়ে উঠল

শিক চেপে ধরে দাঁড়িয়ে রইল তিনজনে।

আর কিছু করার নেই, কি বলো? ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল মুসা। কোনই লাভ হলো না। কিছুই করতে পারব না আমরা।

কিন্তু উপায় আছে কিনা ভাবতে দোষ কি? রবিন বলল। অতি বুদ্ধিমান হয়ে গেছি আমরা। বুদ্ধি খরচ করে যদি নিজেদের বাঁচাতেই না পারলাম, তাহলে আর এ বুদ্ধি দিয়ে করবটা কি?

স্থির দৃষ্টিতে রবিনের দিকে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল কিশোর। ঠিক। কাজেই যদি না লাগল এত বুদ্ধি দিয়ে করবটা কি? এই বুদ্ধির জন্যেই যত যন্ত্রণা। আজ আমাদের এই দুরবস্থা। গোলাম বানানোর জন্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে।

মাথা ঝাঁকিয়ে সায় জানাল তার দুই সহকারী।

দীর্ঘ একটা মুহূর্ত নীরব হয়ে রইল তিনজনে। তাকিয়ে রইল ওদের সামনের রূপালী রঙের মৌচাকের মত খুপরিগুলোর দিকে।

তারপর ঘুরে তাকাল রবিন। বিড়বিড় করে বলল কিশোরকে, ভাবো। ভেবে বের করো না কিছু।

নাহ, হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে জবাব দিল কিশোর, কোন উপায় দেখছি না। কিছুই বের করতে পারছি না। কিছু না। তোমরা চেষ্টা করো না।

তুমি পারছ না আর আমরা পারব কোত্থেকে? হাল ছেড়ে দেয়ার ভঙ্গিতে বলল মুসা।

আমি এখন ভাবতেই পারছি না কিছু, কিশোর বলল। মগজের ভেতরটা কেমন ঘোলাটে হয়ে উঠেছে। স্পষ্ট হচ্ছে না কিছু। এই গোলকনটাতে ঢোকার পর থেকেই ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে মাথাটা।

কিশোরের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রবিন। কি বুঝল কে জানে। ঢোক গিলল। চোখ বড় বড় হয়ে গেল। চিৎকার করে উঠল হঠাৎ, আমারও হচ্ছে এ রকম! মগজের ওষুধ! নিশ্চয় কার্যকারিতা হারাচ্ছে! শেষ হয়ে যাচ্ছে ওষুধের ক্ষমতা!

কাঁপতে শুরু করল খাঁচাটা। দুলতে শুরু করল। ঢেউয়ের মধ্যে পড়া নৌকার মত। পেছনে শোনা গেল ইঞ্জিনের জোরাল গর্জন। শক্ত করে শিক চেপে ধরল

থরথর করে কাঁপতে শুরু করেছে পুরো গোলকটা।

 উড়াল দিচ্ছে এটা চিৎকার করে উঠল মুসা। উড়ে যাচ্ছে। এখন কি করব?  

.

২০.

 ওখানে নেমে হয়তো ওদের বোকা বানাতে পারব, কম্পিত কণ্ঠে বলল মুসা। হয়তো কথা বলতে পারব ওদের মনিবের সঙ্গে। বাড়ি পাঠিয়ে দিতে অনুরোধ করব। পাঠিয়ে দিতেও পারেন।

কি কারণটা আছে দেয়ার? খাঁচার রূপালী শিকে কপাল ঠেকিয়ে বলল কিশোর, মোটেও বুদ্ধিমান মনে হচ্ছে না আর নিজেকে। স্পষ্ট করে কিছুই ভাবতে পারছি না। কিছু বুঝতেও পারছি না।

বুঝতে তো আমিও পারছি না, রবিন বলল। কেন এমন হচ্ছে? বেশি ভয় পাওয়ার জন্যে? গাজুল ঠিকই বলে গেছে যদি শান্ত হতে পারি আমরা, স্নায়ুকে শান্ত করতে পারি, হয়তো… কথা শেষ না করেই চুপ হয়ে গেল সে।

ওর দিকে তাকিয়ে থেকে মুসা বলল, আমাদেরকে অতি বুদ্ধিমান বানানোর চেষ্টা করেছিল ওরা। নামার পর যখন দেখবে আবার বোকা হয়ে গেছি আমরা, কি করবে তখন? মেরে ফেলবে? নাকি বাড়ি পাঠিয়ে দেবে?

জবাব দেয়ার সময় পেল না রবিন কিংবা মুসা।

মাজুল এসে হাজির হয়েছে খাঁচার সামনে। গর্জে উঠে বলল, তোমাদের মিথ্যে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমাদের। কি ভেবেছ তোমরা? মিথ্যে বলে আমাদের ফাঁকি দিতে পারবে? একটা কথা জেনে রাখো, মগজশক্তি রসায়নের কার্যকারিতা কখনও কমে না, মরার আগে কোনদিন কমবে না। অতএব ভাওতাবাজি বন্ধ করো।

কিন্তু, আপনি বুঝতে পারছেন না, কিশোর বলল, আমাদের বেলায় কমেছে…

চুপ, গোলামের দল। ধমকে উঠল মাজুল। আমাদের বোকা বানাতে পারবে না। কতগুলো কাগজ খাঁচার ফাঁক দিয়ে ঠেলে দিল সে।

কাগজগুলো হাতে নিল কিশোর। বোকার মত তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কি এগুলো?

দেখতে পাচ্ছ না? ধাঁধা, মাজুল বলল। মগজকে ব্যস্ত রাখো। বুদ্ধি তীক্ষ্ণ হবে।

নিরাসক্ত ভঙ্গিতে কাগজগুলোর দিকে তাকিয়ে রইল কিশোর। কি করে আপনার ধারণা হলো, এ সব ছাইপাশ আমাদের ভাল লাগবে?

ভাল লাগুক বা না লাগুক, তোমাদেরকে এগুলোর সমাধান করতেই হবে, একঘেয়ে কণ্ঠে বলল মাজুল। মগজটাকে সাফ রাখতে হবে তোমাদের। ভোতা মগজ একদম পছন্দ করেন না আমাদের মনিব।

কিন্তু কিন্তু আমরা তো…

ওসব বুঝিটুঝি না। করতেই হবে তোমাদেরকে।

মস্ত বড় একটা ভুল করছেন আপনারা, রবিন বলল। অকারণে আমাদের টেনে না নিয়ে গিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে আসুন। আমাদেরকে দিয়ে কোন উপকার হবে না আপনাদের। কোন কাজ হবে না। গোলাম হওয়ার উপযুক্ত নই আমরা।

জবাব দিল না মাজুল। ঘুরে রওনা হয়ে গেল। ফিরে গেল কন্ট্রোল ডেকে।

ও…ও আমাদেরকে বিশ্বাস করল না, গুঙিয়ে উঠল কিশোর। সত্যিই যে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বাস করানো গেল না ওকে।

কি করব আমরা এখন? কেঁদে ফেলবে যেন রবিন।

 মাথায় হাত দিয়ে চুপচাপ বসে থাকল মুসা। কোন কথা বলল না।

প্রথম ক্রসওয়ার্ড পাজলটার দিকে তাকাল কিশোর। পড়ে শোনাল রবিন আর মুসাকে। বলল, চার অক্ষরের শব্দ, উল্টো দিকে যেতে হবে।

চিবুক ডলল রবিন। ম! অনেকক্ষণ ধরে ভাবল। সূত্রটা কি বলল তো আবার। ভুলে গেছি।

ভুলে তো যাবেই, এত কঠিন। আমিও মাথামুণ্ড কিছু বুঝতে পারছি না। দূর বাদ দাও এটা। দেখি তো পরেরটা…

গলা বাড়িয়ে দেখল রবিন। তিন অক্ষরের…এই, মুসা, দেখো না পারো নাকি।

পারব তো না-ই, আমার দেখতেও ইচ্ছে করছে না, নিরাসক্ত গলায় বলে চোখ ফিরিয়ে আরেক দিকে তাকিয়ে রইল মুসা।

নীরব হয়ে গেল তিনজনে।

কিন্তু হাল ছাড়ল না কিশোর। কাগজটার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করল, ডগ দিয়ে শুরু করলে কেমন হয়? ডগ মানে কুকুর।

হাতের পেন্সিলটা নামিয়ে কাগজে ডগ শব্দটা লিখতে গিয়ে থেমে গেল সে। কোনটাতে লিখব? সাদা ঘরটায় না কালো ঘরটায়?

মনে হয় সাদা ঘরটায়, রবিন বলল। না না, কালো ঘরটায়। ধূর, বুঝতে পারছি না। এক কাজ করো। সাদাটাতেই লেখো।

পেন্সিল নামাল আবার কিশোর। খসখস করে ঘষল কাগজে। আরি, লেখা বেরোচ্ছে না কেন?  

বেরোবে কি করে? ধরেছই তো উল্টো করে,রবিন বলল।

আমি আগেই দেখেছি, তিক্ত:হাসি হেসে বলল মুসা। ইরেজারের দিকটা দিয়ে লেখা শুরু করেছে সে।

তাহলে বললে না কেন? কিশোর বলল।

ইচ্ছে করল না।

চোখের পাতা সরু করে পেন্সিলের পেছনে লাগানোরবারটার দিকে তাকিয়ে রইল কিশোর। বিড়বিড় করে বলল, ইরেজার কি জিনিস?

চোখ বড় বড় করে তাকিয়ে রইল রবিন। তাই তো! আমিও তো জানি না।

কিশোরের হাত থেকে কাগজ আর পেন্সিল খসে পড়ে গেল। করুণ কণ্ঠে বলে উঠল, আবার বোকা হয়ে গেছি আমরা!… আগের চেয়ে হাদা!

কেঁপে উঠল রবিন। কান্নার সুরের মত ফোঁপানি বেরিয়ে এল গলা থেকে। কোন সন্দেহ নেই তাতে। ওষুধের ক্রিয়া শেষ হয়ে গেছে। মস্ত ক্ষতি করে দিয়ে গেছে আমাদের। একেবারে বোকা বানিয়ে ফেলেছে।

আতঙ্কিত হয়ে পড়ল কিশোর। জোরে জোরে মাথা নাড়তে শুরু করল। কি করব আমরা এখন? এতটাই বোকা হয়ে গেছি পালানোর কোন বুদ্ধিই আর কোনদিন বের করতে পারব না।

ভেউ ভেউ করে কাঁদতে শুরু করল রবিন।

তার কান্না দেখে মুসারও কান্না পেতে লাগল। মুখটাকে করুণ করে তুলে কিশোরকে জিজ্ঞেস করল, বেরোব কি ভাবে আমরা এখন? বুদ্ধি ঘোলা হয়ে গেছে। বাঁচার তো কোন উপায়ই আর বের করতে পারব না।

Super User