১১.

আতঙ্কে স্তব্ধ হয়ে নিচু, ছায়ায় ঢাকা বালিয়াড়িটার দিকে তাকিয়ে আছে মুসা। ঘুরে দৌড় দিতে ইচ্ছে করছে। জিনিসটা কি দেখার কৌতূহলও দমন করতে পারছে না।

ভয় আর কৌতূহলের লড়াই চলল দীর্ঘ একটা মুহূর্ত। কৌতূহলের জয় হলো। পায়ে পায়ে এগোতে শুরু করল সে। কাছে পৌঁছে দেখল মানুষই, তবে মৃত নয়। কালো আঁটসাঁট পোশাক পরা মেয়েটা বসে আছে বালিয়াড়ির ওপর, দুই পা জড় করে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে।

লীলা! ডাকল সে।

জবাব দিল না মেয়েটা।

লীলা? জোরে ডাক দিয়ে আরেক পা আগে বাড়ল মুসা। ভয় কাটেনি এখনও। পা কাঁপছে।

তবু সাড়া দিল না মেয়েটা।

বালিয়াড়ির একেবারে কাছে এসে আবার ডাক দিল মুসা, এই, লীলা!

অবশেষে মুখ তুলল লীলা। আবছা অন্ধকারেও চকচক করছে তার গালের পানি। কাঁদছিল।

সরি, এক পা পিছিয়ে গেল মুসা। বিব্রতকর অবস্থা। কি করে সামাল। দেবে বুঝতে পারছে না। আর কোন কথা খুঁজে না পেয়ে আবার বলল, সরি!

ওর দিকে তাকিয়ে কয়েকবার চোখ মিটমিট করল লীলা। চিনতে অনেক সময় লাগল। দ্বিধান্বিত মনে হলো ওকে। যেন নিজের গভীর বেদনা, গভীর ভাবনায় হারিয়ে ছিল, বাইরের কারও সেখানে প্রবেশাধিকার নেই।

হাসল। জোর করে দুই হাত তুলে ডলে ডলে মুছল চোখের পানি। গালের পানি মুছল।

ও, তুমি! চিনতে পারিনি, থেমে থেমে বলল নীলা। নিজের হাত দুটো তুলে রেখেছে মুসা। ওগুলোকে নিয়ে কি করবে, যেন দ্বিধায় পড়ে গেছে। অবশেষে দুই পাশে ঝুলিয়ে দিল। জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে?

দীর্ঘশ্বাস ফেলল লীলা। জানি না। খালি কান্না পাচ্ছে।

রিকির জন্যে? বলেই থমকে গেল। প্রশ্নটা বোকার মত হয়ে গেল না তো! মানে, আমি বলতে চাইছি…।

 রিকির জন্যেই, লীলা বলল। সৈকতে, শহরে, যেখানেই যাই, মনে হয় এই বুঝি সামনে পড়ল রিকি। এই বুঝি ডেকে উঠল হাই করে। আমি বিশ্বাস করতে পারছি না ও নেই। ওর এ ধরনের কিছু ঘটবে দুঃস্বপ্নেও ভাবিনি। কাউকে এ ভাবে মরতে দেখিনি তো। লাশই দেখিনি কখনও।

 বুঝতে পারছি, লীলার দিক থেকে আস্তে করে পানির দিকে মুখ ফেরাল মুসা। আমিও বিশ্বাস করতে পারছি না। খুব খারাপ লাগছে আমারও। ও আমার বন্ধু ছিল।

জবাব দিল না লীলা। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে উঠে দাঁড়াল। কাপড়ে লেগে যাওয়া বালি ঝাড়ল। ধীর পায়ে নেমে এসে দাঁড়াল মুসার সামনে। এত কাছে, ওর নিঃশ্বাস পড়তে লাগল মুসার মুখে।

বন্ধু হিসেবে ও যে কি ছিল তোমার কাছে, সে তো বুঝতেই পারছি। আমার সঙ্গে মাত্র কয়েক দিনের পরিচয়, তাতেই যে কষ্টটা লাগছে, আবার চোখ দিয়ে পানি বেরিয়ে এল লীলার। গাল বেয়ে গড়াতে লাগল। সহ্য করতে পারছি না।

হ্যাঁ, ও খুব ভাল মানুষ ছিল, লীলার চোখ থেকে চোখ সরাতে পারছে না। মুসা। সম্মোহন করে ফেলা হচ্ছে যেন তাকে।

চারপাশ থেকে ওদের ঘিরে বইছে সাগরের হাওয়া।

হাত তুলল লীলা। এলোমেলো চুল সরাল মুখের ওপর থেকে। একটু বেশিক্ষণই হাতটা উঠে রইল ওর আর মুসার মুখের মাঝখানে। একটা মিষ্টি গন্ধ ঢুকল মুসার নাকে। কিসের বুঝতে পারল না সে। পারফিউমের গন্ধই হবে হয়তো।

মাথাটা চক্কর দিয়ে উঠল মুসার। এমন লাগছে কেন? আগের রাতে ভাল ঘুম হয়নি। সারাদিনে অতিরিক্ত দুশ্চিন্তা করেছে। হয়তো সেজন্যেই খারাপ লাগছে।

 কাল রাতে কেন যে সাঁতার কাটতে নেমেছিল রিকি বুঝলাম না, জোর করে লীলার চোখ থেকে চোখ সরাল মুসা।

আমিও না।

ও কিন্তু খুব শান্তশিষ্ট ছিল, মাথার ঘোর লাগা ভাবটা ঝাড়া দিয়ে সরানোর। চেষ্টা করতে লাগল মুসা। রাত দুপুরে হঠাৎ এরকম একটা কাণ্ড করার মত স্বভাব ছিল না।

 সেটা ওর সঙ্গে কয়েকদিনের পরিচয়েই বুঝেছিলাম, মুসার মাথা ছাড়িয়ে বহুদূরে দৃষ্টি ছড়িয়ে দিল লীলা। নির্জন সৈকতটা দেখছে। অবাক লেগেছে। সেজন্যেই। কাল রাতে আমাকে কটেজে পৌঁছে দিয়ে যখন বলল সে স্কিনডাইভ করতে যাচ্ছে, বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছি বাড়ি ফিরে যাবে।

অবাক কাণ্ড! মাথা ঘুরছে মুসার।

সকালে যখন শুনলাম খবরটা… কথা আটকে গেল লীলার। শব্দ করে কেঁদে উঠল।

সান্ত্বনা দেয়ার জন্যে ওর কাঁধে হাত রাখল, মুসা। কেপে উঠল লীলা। কয়েকটা সেকেন্ড ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মুখ তুলে তাকাল। জোর করে হাসি ফোঁটাল মুখে। সরি!…কি করব? কিছুতেই থামাতে পারছি না। ঘটনাটার পর তোমাকেই প্রথম পেলাম, যার সঙ্গে মন খুলে কথা বলতে পারছি।

মুসার হাতটা ধরল সে। আরও এগিয়ে এল।

অস্বস্তি বোধ করছে মুসা।

 ওর গলার দিকে তাকাচ্ছে লীলা। চোখে চোখ রাখল আবার।

 মুসার অস্বস্তি বাড়ছে। সরে যাওয়ার কথা ভাবছে।

সেটা বুঝতে পারল বোধহয় লীলা। দীর্ঘ একটা মুহূর্ত ওর চোখে চোখে চেয়ে রইল। দ্বিধা করছে। কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। যেন। আচমকা হাতটা ছেড়ে দিয়ে সরে গেল। কোন কথা না বলে ঘুরে লম্বা লম্বা পায়ে দৌড়াতে শুরু করল পাহাড়ের দিকে।

কি ভেবে মুসাও পিছু নিল তার।

.

১২.

সেরাতেও রিকিকে স্বপ্ন দেখল মুসা। তাকে সাবধান করে দিতে এসেছিল রিকি। কি করে মারা গেছে, ইনিয়ে-বিনিয়ে জানাল। রক্ত শুষে খেয়ে তাকে শেষ করে দিয়ে সাগরে ফেলে দিয়েছে। গলার ফুটো দুটো দেখাল। ভ্যাম্পায়ারের কাছ থেকে সাবধান থাকতে বলল।

 রিকি মিলিয়ে যেতেই একদল ভ্যাম্পায়ারকে আসতে দেখল মুসা। তাড়া। করল ওকে। দৌড়ে পালাতে গিয়ে আর কোন উপায় না দেখে শেষে সাগরে ঝাঁপ দিল সে। টান দিয়ে মাঝসাগরে ভাসিয়ে নিল ওকে স্রোত। প্রচণ্ড ঢেউ ঝাঁকাতে শুরু করল। বহুদূর থেকে ডাক শোনা যেতে লাগল, এই মুসা, মুসা!

ঘুম ভেঙে গেল মুসার। দেখে ঢেউয়ে নয়, কাঁধ ধরে ঝাঁকি দিচ্ছেন তার বাবা। কি ব্যাপার? ওঠো। আজ এত দেরি কেন?

অনেক রাতে শুয়েছি, চোখ ডলতে ডলতে জবাব দিল মুসা। জানালার দিকে তাকিয়ে দেখল পর্দা সরিয়ে দিয়েছেন বাবা। সোনালি রোদ এসে পড়েছে মেঝেতে।

দশটা তো বাজে, টেবিল-ঘড়িটার দিকে হাত তুললেন মিস্টার আমান। ওঠো। আমরা সব কাপড়-চোপড় পরে রেডি। জলদি উঠে কাপড় পরে নাও। পিয়ারে যাওয়ার সময় নাস্তা খেয়ে নিয়ো।

খাইছে! ক্লান্ত ভঙ্গিতে উঠে বিছানার বাইরে মেঝেতে পা রাখল মুসা। চোখের পাতা আধবোজা করে বাবার দিকে তাকাল, এখনও পুরো খুলতে পারছে না। কোথায় যেন যাওয়ার কথা আমাদের?

ভুলে গেছ? সমুদ্রে ছিপ দিয়ে মাছ ধরতে যাওয়ার কথা না? ডক্টর বেনসনের বোটে করে? ছেলের কাধ ধরে আবার ঝাঁকি দিলেন আমান। বসে, আছ কেন? জলদি করো।

কাঁধ ছেড়ে দিয়ে দরজার দিকে রওনা হলেন তিনি।

আমি পারব না, বাবা, বলেই ধপ করে আবার বালিশের ওপর পড়ল মুসা।

দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন আমান। উদ্বেগ ফুটেছে চেহারায়। কি ব্যাপার? শরীর খারাপ?

হ্যাঁ, বলেই তাড়াতাড়ি শুধরে নিল মুসা, না।…জানি না। বুঝতে পারছি না।

হয়েছে কি তোমার? দুপা এগিয়ে এলেন আমান। জ্বর-টর নাকি?

 ভীষণ ক্লান্ত লাগছে, বালিশ থেকে মাথা তুলল না মুসা। অসুস্থ হইনি। এখনও। তবে মনে হয় হব। জীবাণু ঢুকে গেছে।

মুখটাও তো কেমন সাদা সাদা লাগছে। বোটে করে ভোলা সাগরে ঘুরে এলে ঠিক হয়ে যাবে। চলো। ওঠো।

 না, বাবা, আমি পারব না। তোমরা যাও। আমি শুয়ে থাকি। ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে।

চিন্তিত ভঙ্গিতে দীর্ঘ একটা মুহূর্ত ছেলের দিকে তাকিয়ে রইলেন আমান। ঘড়ির দিকে তাকালেন। দেরি হয়ে যাচ্ছে। সত্যি যাবে না?

না। ডক্টর বেনসনকে বোলো, আমার জন্যেই দেরি হয়ে গেছে তোমাদের। তিনি কিছু মনে করবেন না।

আনমনে মাথা ঝাঁকালেন আমান। আরেকবার দ্বিধা করে বেরিয়ে যাওয়ার জন্যে আবার এগোলেন দরজার দিকে। দরজার কাছে গিয়ে আবার ঘুরলেন। এখনও ভেবে দেখো। পরে কিন্তু পস্তাবে। ছিপ দিয়ে বড় মাছ ধরার সুযোগ সব সময় আসে না।

পস্তালেও কিছু করার নেই, বাবা। আমি জোর পাচ্ছি না।

মাথা ঝাঁকিয়ে কিছুটা হতাশ ভঙ্গিতেই যেন বেরিয়ে গেলেন আমান। কয়েক মিনিট পর সদর দরজা লাগানোর শব্দ কানে এল মুসার। আরও কয়েক মিনিট পর গাড়ির এঞ্জিন স্টার্ট নেয়ার শব্দ।

কিছুক্ষণ একভাবে পড়ে থাকার পর আস্তে মাথাটা সোজা করল মুসা। ভীষণ ভারী লাগছে। গতরাতের কথা মনে পড়ল। লীলার মুখোমুখি দাঁড়িয়ে থাকার সময় একটা বিচিত্র গন্ধ ঢুকেছিল নাকে। বো করে উঠেছিল মাথাটা। তারপর থেকে আর সুস্থ বোধ করেনি।

আরও মনে পড়ল, লীলা পাহাড়ের দিকে চলে গেলে সে-ও পেছন পেছন গিয়েছিল। ও কোথায় যায় দেখার জন্যে। কিন্তু কিছুদূর যাওয়ার পর এমনই মাথা ঘোরা শুরু হলো, হাটা তো দূরের কথা, দাঁড়িয়েই থাকতে পারছিল না আর। বসে পড়েছিল। তারপর আর মনে নেই। এক সময় দেখে, বালির ওপর চিত হয়ে পড়ে আছে। ওপরে খোলা আকাশ। আশেপাশে একদম নির্জন। লীলাও ছিল না। উঠে টলতে টলতে কোনমতে বাড়ি ফিরে এসেছে।

বিছানা থেকে নেমে বাথরূমে চলল। পা টলছে। পেটে মোচড় দিচ্ছে। আগের রাতের মত বেহুশ হয়ে যাবার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল।

বাথরূমে ঢুকে সিঙ্কের ওপর মুখ নামাল। হড়হড় করে বেরিয়ে আসতে লাগল পেটে যা ছিল।

ওয়াক ওয়াক আর হেঁচকি দিতে দিতে পেট ব্যথা হয়ে গেল, গলা চিরে গেল। পেটে আর কিছুই অবশিষ্ট রইল না। মনে হচ্ছে নাড়ীভুড়ি সব গিট বেঁধে গেছে। বনবন করে মাথা ঘুরছে। কপালে ঠাণ্ডা ঘাম। বাথরূমের ঠাণ্ডা। মেঝেতে বসে পড়ল সে।

কয়েক মিনিট পর গিট বাঁধা অবস্থাটা সামান্য কমল। চোখের সামনে বাথরূমের দেয়াল ঘোরাও বন্ধ হয়েছে।

জিনাকে সাবধান করতে হবে। বোঝাতেই হবে ওকে কি মস্ত বিপদে পড়েছে সে। জনের কথা বলতে হবে।

হঠাৎ কি মনে হতে তাড়াতাড়ি উঠে বেসিনের আয়নার সামনে এসে দাঁড়াল। নিজের গলায় দেখল দাগ আছে কিনা।

নেই!

আহ, বাঁচল! কিন্তু তাহলে মাথা ঘুরল কেন? বেহুশ হলো কেন? মিষ্টি গন্ধটার কথা মনে পড়ল। এরকম গন্ধ ছড়িয়েই কি মানুষকে মাতাল করে ভ্যাম্পায়ার ভূত? অবশ করে দেয় শরীর? যাতে নিরাপদে রক্ত পান করতে পারে?

তারমানে সে বেঁচে গেছে কোনভাবে। হয়তো চলে যাওয়ার পর কোন কারণে আর ফিরে আসেনি লীলা। রক্ত খায়নি। তাহলে গলায় দাঁতের দাগ থাকতই।

দাঁত ব্রাশ করল সে। চোখেমুখে ঠাণ্ডা পানির ছিটে দিল। একটা বেদিং স্যুট পরে নিল তাড়াতাড়ি। হাত-পা কাঁপছে এখনও। তবে ভ্যাম্পায়ারে রক্ত খেয়ে কাহিল করে রেখে যাওয়ার ভয়টা কেটেছে।

রান্নাঘরে নেমে এল সে। রিসিভার কানে ঠেকিয়ে জিনাদের নম্বরে ফোন করল। অধৈর্য হয়ে অপেক্ষা করতে লাগল। রিঙ হচ্ছে। একবার। দুবার।

রিঙ হয়েই চলেছে।

ধরল না। তারমানে কেউ বাড়ি নেই।

জিনা, প্লীজ! চিৎকার করে অনুরোধ করল সে। ধরো! কথা আছে। তোমার সঙ্গে!

কাউন্টারে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মুসা। কানে রিসিভার ঠেকানো। ওপাশে বেজেই চলেছে ফোন।

জিনা, প্লীজ!

 কিন্তু কেউ ধরল না তার অনুরোধে সাড়া দিয়ে।

.

১৩.

 দ্রুত নাস্তা সেরে নিয়ে আবার জিদের বাড়িতে ফোন করল মুসা। জবাব পেল না।

অনেকটা শক্তি ফিরে পেয়েছে শরীরে। জিনাকে শহরে খুঁজতে চলল সে।

খুব গরম একটা দিন। নব্বইয়ের ঘরে তাপমাত্রা। এই অঞ্চলের জন্যে গরমটা বেশি। শহরে আসতে আসতেই ক্লান্ত হয়ে গেল মুসা। মেইন স্ট্রীটের। আশপাশে সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে সৈকতে রওনা হলো।

ওখানেও পাওয়া গেল না তাকে।

বাড়িতে ফিরে এসে সারাটা দিন কাটিয়ে দিল কাউচে শুয়ে। কয়েক মিনিট পর পরই উঠে জিনাদের বাড়িতে ফোন করল। রিঙের পর রিঙ হতে থাকল, কিন্তু কারও কোন সাড়া পাওয়া গেল না। কেউ ধরল না ফোন।

বিকেলে আবার শহরে গেল সে। জিনাকে খোঁজার জন্যে।

আই, মুসা,সী-ব্রিজ রোড ধরে যাওয়ার সময় কানে এল একটা পরিচিত

ফিরে তাকাল সে।

প্রায় দৌড়ে এল টনি। তারপর, কি খবর?

 ভাল, গতি না কমিয়েই জবাব দিল মুসা।

গাছের আড়ালে নেমে যাচ্ছে সূর্য। কিন্তু গরম এখনও বেশ। বাতাসের আর্দ্রতাও বেশি। চামড়া চুলকাচ্ছে মুসার। শরীরটা লাগছে বিশ মন ওজন।

সৈকতে খুঁজে এলাম তোমাকে, মুসার সঙ্গে তাল রাখতে হিমশিম খাচ্ছে টনি। যা গরম পড়েছে, ভাবলাম ওখানেই থাকবে। এখানে আশা করিনি।

তুমিও এখানে থাকবে ভাবিনি, শুকনো গলায় মুসা বলল। আর্কেডের এয়ারকন্ডিশনের ঠাণ্ডা ফেলে সৈকতে গেলে কি বুঝে?

যেতাম না, হাসতে হাসতে বলল টনি। কি যেন খারাপ হয়ে গেছে। ওদের। মেরামত করছে।

টনি, আমার শরীরটা ভাল নেই, আগের রাতের পুরো ঘটনাটা বলল না মুসা। বেশি কথা বলতে ইচ্ছে করছে না। সময় নষ্ট না করে জিনাকে খুঁজে বের করতে হবে। কি ঘোর বিপদে রয়েছে সে, বোঝানো দরকার। টনির সঙ্গে দেখা না হওয়াটাই এখন ভাল ছিল।

হ্যাঁ, তোমাকে দেখে অসুস্থই লাগছে।

 কি রকম?

মুখ শুকনো। বিধ্বস্ত। আড়চোখে মুসার দিকে তাকিয়ে আড়ষ্ট হাসি হাসল, ভ্যাম্পায়ার নাকি?

দাঁড়িয়ে গেল মুসা, কি বলতে চাও?

 মানে, কাল যে বললে…আবার ভ্যাম্পায়ারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নাকি? কি যেন নাম, লীলা–তোমার রক্তও খেয়েছে নাকি?

না। এমনিতেই শরীর খারাপ। জ্বরটর হবে। ভাইরাস।

হাসিটা মুছে গেল টনির মুখ থেকে। মিথ্যে বলছ কেন, মুসা? সত্যি সত্যি বলো তো, কি হয়েছে তোমার?

জবাব না দিয়ে আবার হাঁটতে শুরু করল মুসা।

পিছে পিছে চলল টনি। শেষ হয়ে এল কটেজের সারি। সামনে ঘাসে ঢাকা মাঠ, যেটার ওপাশে শহর। দিনের আলো নিভে আসছে দ্রুত। যেন হ্যারিকেনের চাবির মত চাবি ঘুরিয়ে ক্রমে কমিয়ে দেয়া হচ্ছে আলোটা। দিগন্তে নেমে যাওয়া সূর্য বেগুনী আকাশে প্রচুর লাল রঙ গুলে দিয়েছে।

রাতে কার্নিভলে যাবে? জিজ্ঞেস করল টনি। আমার কয়েকজন বন্ধু প্রথমে যাবে আর্কেডে। অন্ধকার হয়ে গেলে তখন যাবে কার্নিভলে।

দেখি, কোন আগ্রহ দেখাল না মুসা। জিনাকে চোখে পড়তে চিৎকার করে উঠল, আই, জিনা!

 কয়েক গজ সামনে মাথা নিচু করে হাঁটছে জিনা। যেন কোন জিনিস খুঁজতে খুঁজতে চলেছে রাস্তায়।

জিনা! গলা আরও চড়িয়ে দিয়ে ডাকল মুসা।

মুসার মনোযোগ এখন ওর দিকে নেই বুঝে, পরে দেখা হবে বলে এগিয়ে গেল টনি। জিনার পাশ কাটানোর সময়, কেমন আছ, জিনা? বলে জবাবের অপেক্ষা না করেই হেঁটে চলে গেল।

মুসাও দৌড়ে গেল জিনার দিকে। এই, জিনা, শোনো!

 থামল জিনা। মুখ তুলে তাকাল। হাসি নেই মুখে। গম্ভীর। অ। তুমি।

বড়ই শীতল আচরণ। কেয়ারও করল না মুসা। ওসব দেখার সময় নেই। এখন। জিনার সঙ্গে কথা বলতে হবে। বোঝাতে হবে কি ঘটছে।

অধৈর্য ভঙ্গিতে মুসার দিকে তাকিয়ে রইল জিনা। ম্লান আলোতেও ফ্যাকাসে লাগছে চেহারা। চোখে ক্লান্তির ছাপ। গলার দাগ দুটো দেখা যাচ্ছে।

কথা আছে তোমার সঙ্গে, হাঁপাতে হাপাতে বলল মুসা। আমি সকাল থেকেই

হাত নেড়ে মুসার কথা যেন ঝেড়ে ফেলে দিল জিনা। আমার সময় নেই। কয়েক মিনিটের মধ্যে জনের সঙ্গে দেখা করার কথা…

ওর ব্যাপারেই কথা বলতে চাই তোমার সঙ্গে, প্রায় চিৎকার করে উঠল মুসা। নিজেকে দেখেছ আয়নায়? গলার দাগ দুটো দেখেছ?

দেখো, মুসা, মুহূর্তে রাগ চড়ে গেল জিনার। আবার সেই এক প্যাচাল শুরু কোরো না, মুখ ঘুরিয়ে নিল সে।

এক মিনিট, জিনা, অনুরোধের সুরে বলল মুসা। হাত রাখল জিনার কাঁধে। মাত্র একটা মিনিট ধৈর্য ধরে আমার কথা শোনো।

দীর্ঘ একটা মুহূর্ত চিন্তা করল জিনা। বেশ, ঠিক এক মিনিট। কিন্তু ভ্যাম্পায়ারের কথা যদি বলতে চাও, শুনব না।

জিনা, আমি ভ্যাম্পায়ারের কথাই বলতে চাই, মরিয়া হয়ে বলল মুসা। নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করছে। জন একটা ভ্যাম্পায়ার। আমি জেনে গেছি। লীলাও তাই। ওরা দুজনেই ভ্যাম্পায়ার।

গুড-বাই, মুসা, শীতল কণ্ঠে বলল জিনা। চোখ ওপরে তুলে, দুই হাত নেড়ে মুসাকে বিদেয় হতে ইঙ্গিত করল।

জিনা, শোনো! প্লীজ!

না! শুনব না! চিৎকার করে উঠল জিনা। যাও তুমি!

কাল রাতে রিকি আমাকে বলেছে…

ঝটকা দিয়ে মুসার দিকে মুখ ফেরাল জিনা, কি বললে!

 কাল রাতে, রিকি আমাকে বলল…

কোথায় দেখা হলো ওর সঙ্গে!

স্বপ্নে

মুসা, তোমার চিকিৎসা হওয়া দরকার, অনেকটা মোলায়েম হয়ে গেল জিনার কণ্ঠ। সহানুভূতির সুর। রিকির জন্যে আমাদের সবারই কষ্ট…কিন্তু তোমার বেলায় বাড়াবাড়ি হয়ে গেছে…তোমার মগজে কিছু ঘটে গেছে। তোমার চিকিৎসা দরকার।

না, আমার কোন কিছুর দরকার নেই, হতাশা চাপা দিতে পারল না মুসা। আমি জানি আমি ঠিক আছি, জিনা। আমার কথা শুনলে পাগলামিই মনে

হা, পাগলই হয়ে গেছ তুমি, মুসার চোখে চোখ রেখে বলল জিনা। সেটা নিজে তুমি বুঝতে পারছ না।

আমি জানি আমি পাগল হইনি! দয়া করে আমার কথা কি একটু শুনবে?

এখন পারব না। আমি এখন একটা জিনিস খুঁজছি।

কি জিনিস খুঁজছ?

মাথা নিচু করে আবার হাঁটতে শুরু করল জিনা। মনে হলো কিছু হারিয়েছে রাস্তায়। স্যান্ডেলের ঘষায় খসখস শব্দ হচ্ছে। চঞ্চল হয়ে খোঁজাখুঁজি করছে চোখ জোড়া। মুসার দিকে না তাকিয়ে জবাব দিল, একটা রূপার ক্রুশ। কাল রাতে জনের সঙ্গে বেরিয়েছিলাম। তখন কোনভাবে গলা থেকে পড়ে গেছে ওটা।

ক্রুশ! তোমার গলায় ক্রুশ! তাজ্জব হয়ে গেল মুসা। তুমি আবার ধর্ম পালন শুরু করলে কবে থেকে? গির্জায় যাও?

ধর্ম পালন না করলে কি ক্রুশ গলায় পরা যায় না? গত জন্মদিনে আমার এক নানা দিয়েছিলেন। আসলে ওটা একটা লকেট। ক্রুশের মত করে তৈরি। মাঝখানে একটা পাথর বসানো।

তোমার নানা কি পাদ্রী নাকি?

 কি করে বুঝলে?

নাতনীকে ক্রুশের মত লকেট উপহার দেন যিনি, তিনি ওরকমই কিছু হবেন, এটা আন্দাজ করতে জ্যোতিষ হওয়া লাগে না। কিন্তু কাল পরতে গিয়েছিলে কেন?

মা সুটকেস থেকে জিনিসপত্র বের করছিল। ওটা দেখে হঠাৎ পরতে ইচ্ছে করল। নিয়ে নিলাম। হারিয়ে ফেলব কল্পনাই করিনি। খুঁজে এখন বের করতেই হবে। নইলে খুব কষ্ট পাবে মা। রেগে যাবে।

রূপার ক্রুশ! অন্ধকারে যেন আশার আলো দেখতে পেল মুসা। শুনেছে, ভূতেরা নাকি ক্রুশকে ভয় করে। ভ্যাম্পায়ারেরা তো যমের মত ভয় করে।

জন দেখেছে নাকি ওটা? উত্তেজিত হয়ে উঠেছে মুসা। দেখে কি করল? তোমার গলায় দেখে সরে গেল না? ফেলে দিতে বলল না? কুঁকড়ে গিয়েছিল?

জবাব দিল না জিনা।

ওর সামনে এসে দাঁড়াল মুসা। মুখ দেখে অনুমানের চেষ্টা করল, জন কি করেছিল।

এ রকম পাগলের মত করছ কেন তুমি, বলো তো? ভুরু কুঁচকে ফেলেছে জিনা। সত্যি কথাটা শুনবে? ক্রুশটা ওকে দেখিয়েছি। ও পছন্দ করেছে।

চোখ অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করেনি?

না। মোটেও ভয় পায়নি। বরং চেনের হুক একবার খুলে গিয়েছিল। সে ওটা আটকে দিতে সাহায্য করেছে আমাকে।

পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল দুজনে। তারপর রুক্ষকণ্ঠে জিনা বলল, এতেই প্রমাণ হয়ে গেল তোমার ধারণা ভুল।

না, কিছুই প্রমাণ হলো না, নাছোড়বান্দার মত জিনার পিছে পিছে হাঁটতে লাগল মুসা। ভিন্নভাবে জিনাকে বোঝানোর চেষ্টা চালাল, এখনও তোমার ক্লান্ত লাগে? সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়?

তোমার ওই বোকার মত প্রশ্নের কোন জবাব আর আমি দেব না, মুসার দিকে ফিরেও তাকাল না জিনা।

হাল ছাড়ল না মুসা, দিনের বেলা কখনও দেখা হয়েছে জনের সঙ্গে দেখা না করার ছুতো দেখায়নি-বলেনি দিনে জরুরী কাজ থাকে বলে আসতে পারে না? ও যেখানে কাজ করে সে-জায়গাটা চেনো? একবারও তোমার মনে হয়নি সেরাতে আমরা যখন পিজ্জা খাচ্ছিলাম, কেন সে মুখে তুলতেও রাজি হয়নি?

রাগে ঝাঁকি দিয়ে ঘুরে দাঁড়াল জিনা। মুঠো হয়ে গেছে দুই হাত। মুসা, তোমার মাথা খারাপ হয়ে গেছে।

যা জিজ্ঞেস করছি, জবাব দাও, জিনা!

তুমি এখন বিদেয় হলে আমি খুশি হব।

না, বিদেয় হব না। যতক্ষণ না তুমি আমার কথা শুনছ, আমি যাব না।

মুসা, দোহাই লাগে তোমার! চিৎকার করে উঠল জিনা, যাও এখন! বিরক্ত কোরো না! আমার অসহ্য লাগছে!

গেল না মুসা। বরং জিনাকে শান্ত করার জন্যে ওর কাঁধে হাত রাখতে গেল।

ঝটকা দিয়ে সরে গেল জিনা।

জনের আগমনটা টেরই পায়নি মুসা। যখন দেখল, নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এল, খাইছে!

জনের পরনে কালো জিনস, গায়ে লম্বা হাতাওয়ালা কালো পুলওভার। এত গরমের মধ্যে এই পোশাক পরে না সাধারণত কেউ।

কি হয়েছে? মুসার দিকে তেড়া দৃষ্টিতে তাকিয়ে থেকে জানতে চাইল সে।

ভয়ে বুকের মধ্যে কাঁপুনি শুরু হলো মুসার। পেটে খামচি দিয়ে ধরার মত অনুভূতি। ঠাণ্ডা হয়ে আসতে লাগল হাত-পা।

না, কিছু হয়নি, জিনা বলল।

এক পা পিছিয়ে এল মুসা। দুহাত ঝুলে পড়েছে দুই পাশে। জনের চোখের জ্বলন্ত দৃষ্টি যেন, গরম লোহার চোখা শিকের মত ঢুকে যাচ্ছে তার মগজের মধ্যে।

বললাম তো কিছু হয়নি, জন যে রেগে যাচ্ছে বুঝতে পেরে তাড়াতাড়ি বলল জিনা। এমনি কথা বলছিলাম আমরা।

জিনার দিকে ফিরল জন। মুহূর্তে বদলে গেল মুখের ভঙ্গি। হাসল। সেই এমনি কথাটা আমাকে নিয়েই হচ্ছিল। মুসাকে আমার নাম বলতে শুনলাম।

হ্যাঁ, ভুল শোনোনি, জনের হাত ধরল জিনা। টান দিল।

পাশাপাশি হাঁটতে শুরু করল দুজনে। চলে যাচ্ছে।

কিছুই করার নেই আর মুসার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। জনের জ্বলন্ত দৃষ্টি যেন এখনও বিদ্ধ করছে ওকে।

চলতে চলতে একবার ফিরে তাকাল জিনা। মুসা এখনও পেছন পেছন আসছে কিনা দেখল বোধহয়। জন একটিবারের জন্যেও ফিরল না।

 ঠিকই সন্দেহ করেছি আমি! নিজেকে বলল মুসা। আমার ধারণাই ঠিক! পথের মোড়ে দুজনকে হারিয়ে যেতে দেখল।

কিন্তু কি করে প্রমাণ করবে জিনার কাছে? কিশোরকে খবর দেবে? যদি ওকে না পাওয়া যায়? পাওয়া গেলেও আসতে যদি দেরি করে ফেলে? বাঁচানো যাবে না জিনাকে।

বাঁচাতে হলে তাড়াতাড়ি কিছু করা দরকার।

 কি করবে? কি করে বোঝাবে ওকে?

উপায়টা বিদ্যুৎ চমকের মত ঝিলিক দিয়ে উঠল মাথার মধ্যে। হ্যাঁ, এটাই। একমাত্র পথ! নিজের চোখে দেখলে বিশ্বাস করতে বাধ্য হবে জিনা।

.

১৪.

ক্যামেরা নিয়ে কোথায় যাচ্ছ? লিভিং রূম থেকে ডেকে জিজ্ঞেস করলেন মিস্টার আমান।

দরজার কাছে দাঁড়িয়ে গেল মুসা। ও, বাবা, তুমি। দেখিইনি। খাপে ভরা ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে ঘরের মধ্যে এগিয়ে এল আবার। কখন এলে?

এই তো। কিসের ছবি তুলতে যাচ্ছ?

রাতে সৈকতে অনেক পাখি পড়ে, মিথ্যে কথা বলল মুসা। ভ্যাম্পায়ারের কথা বললে বাবাও হয়তো বিশ্বাস করবেন না। একশো একটা কথা বলা, লাগবে। বোঝানোর জন্যে। অত সময় নেই। দেখি, তোলা যায় নাকি?

হাতের পত্রিকাটা কোলের ওপর নামিয়ে রাখলেন আমান। পাখি? রাতের বেলা? কি পাখি? সী-গাল ছাড়া আর তো কিছু দেখেছি বলে মনে পড়ে না।

ওগুলোই তুলব। নানা রকম কাণ্ড করে রাতের বেলা। এমন ভাবে তাড়া। করে বেড়ায় একে অন্যকে

কিন্তু তার জন্যে তো মুভি ক্যামেরা দরকার। স্টিল ফটোগ্রাফে কি আর ধরা যাবে নাকি?

মুভি আর পাব কোথায় এখন। স্টিলই তুলব, বাবার সঙ্গে মিথ্যে বলতে খারাপ লাগছে মুসার। কিন্তু সত্যি বলার আপাতত কোন পথও দেখতে পাচ্ছে না। জিনাকে বিশ্বাস করাতে পারেনি, টনিকে পারেনি, বাবাকেও পারবে বলে মনে হয় না। বিশ্বাস না করে যদি মাথায় গণ্ডগোল হয়েছে ভেবে ওকে আটকে দিতে চান, জিনার মহাসর্বনাশ ঘটে যাবে। এতবড় ঝুঁকি এখন কিছুতেই নিতে পারবে না সে।

ঠিক আছে, যা পারো তোলোগে, বললেন তিনি। কিন্তু এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে, নইলে ছবি ভাল ওঠে না। দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি, পত্রিকা রেখে উঠে এলেন আমান। রাতের বেলা এটা দিয়ে ছবি তুলতে গেলে ফোকাসিঙের দিকে নজর রাখতে হয়। দেখি, দাও, ঠিক করে দিই।

কার্নিভলে যাওয়ার জন্যে অস্থির হয়ে উঠেছে মুসা। কিন্তু বেশি তাড়াহুড়ো করলে সন্দেহ হবে বাবার। যা করতে চাইছে করুক। ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল

খাপ থেকে ক্যামেরাটা খুলে নিলেন আমান। কিভাবে সবচেয়ে ভাল ফোকাসিং হবে দেখিয়ে দিলেন। চোখের সামনে কোনভাবে ধরে কিভাবে শাটার টিপতে হবে তা-ও বুঝিয়ে দিলেন।

বাবাকে ধন্যবাদ দিয়ে গুড-নাইট বলে বেরিয়ে এল মুসা।

কানির্ভলে গিয়ে পুরো এক রোল ফিল জিনা আর জনের ওপর খরচ করার ইচ্ছে ওর। ও শুনেছে, ভূতের ছবি ওঠে না। প্রতিটি ছবিতেই যখন জিনা দেখবে ওর একলার ছবি আছে, আশেপাশের সব কিছুর ছবি আছে, কেবল জনের নেই, তখন মুসার কথা বিশ্বাস করতে বাধ্য হবে। জনকে ভ্যাম্পায়ার প্রমাণ করার এটাই একমাত্র পথ।

অর্ধেক দৌড়ে অর্ধেক হেঁটে কার্নিভলে এসে পৌঁছল সে। শক্তিশালী স্পটলাইটের আলোর নিচে এসে দাঁড়াল। আশপাশের সমস্ত জায়গায় জিনা আর জনকে খুঁজতে লাগল ওর চোখ। চতুর্দিক থেকে কানে আসছে চিৎকার চেঁচামেচি, হই-হট্টগোল, হাসির শব্দ। হঠাৎ মনে পড়ল লীলার কথা। ও কোথায় এখন? সৈকতে? নতুন কোন শিকারের সন্ধানে ঘোরাফেরা করছে?

লীলার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে জিনাদের খুঁজতে লাগল সে। দুই হাতে ধরে রেখেছে ক্যামেরাটা। যেখানে যে অবস্থায় দেখবে ওদের, সেভাবেই তুলে ফেলবে। ফেরিস হুইলটার কাছে এল। জনতার ভিড়। ভিড়ের দিকে তাকিয়ে ওদের মধ্যে খুঁজল জিনা আর জনকে। হুইলে চড়ার জন্যে চিৎকার করতে করতে ছুটে এল একদল ছেলেমেয়ে। ধাক্কা মারল মুসার গায়ে।

কাত হয়ে পড়তে পড়তে এক হাতে ক্যামেরা ধরে রেখে আরেক হাতে একটা খুঁটি আঁকড়ে পতন ঠেকাল মুসা। অল্পের জন্যে মাটিতে পড়ল না ক্যামেরাটা। বিড়বিড় করে বলল, উফ, পাগল হয়ে গেছে এক্কেবারে! ক্যামেরা এভাবে হাতে রাখার সাহস পেল না আর। যে রকম উত্তেজিত হয়ে আছে ছেলেমেয়েগুলো, কখন কি ঘটিয়ে বসে ঠিক নেই। খাপে ভরল আবার। তবে ঢাকনাটা না লাগিয়ে খোলাই রাখল।

কয়েক মিনিটের মধ্যেই পেয়ে গেল জিনা আর জনকে। ফেরিস হুইলটা থেকে একটু দূরে হাত ধরাধরি করে হাটছে।

তাড়াতাড়ি ক্যামেরা খুলে আনতে গিয়ে খাপের ফিতে হাতে পেঁচিয়ে ফেলল মুসা। উত্তেজনায় কাঁপছে। পাশ থেকে খাপটা চলে এল পেটের ওপর। গলার ফিতেতে টান লাগল। কোনমতে বের করে আনল ক্যামেরাটা।

সবে শাটারে টিপ দিচ্ছে, ক্যামেরার চোখ আটকে দিয়ে সামনে চলে এল একটা মেয়ে। শেষ মুহূর্তে মুসার দিকে তাকিয়ে সরি বলল। দেরি হয়ে গেছে ততক্ষণে। শাটার টিপে ফেলেছে মুসা। প্রথম ছবিটা নষ্ট হলো।

দ্বিতীয়বার সুযোগ নেয়ার আগেই কয়েক গজ দূরে সরে গেল জিনারা। একটা রিফ্রেশমেন্ট বুদের কাছে গিয়ে সুযোগ মিলল আবার। কয়েক ফুটের মধ্যে চলে এল মুসা। ক্যামেরা তুলে শাটার টিপল। তারপর টিপেই চলল, একের পর এক।

ফোকাস ঠিক করে আরও কাছে থেকে তোলার জন্যে এগিয়ে এল সে। আলো ঠিক আছে নাকি দেখল। তারপর আবার জিনা আর জনকে ফ্রেমে আটকে শাটার টিপতে লাগল।

মুখ তুলল জিনা।

ঝট করে বুদের আড়ালে সরে গিয়ে মাথা নিচু করে ফেলল মুসা।

দেখে ফেলল নাকি?

আস্তে করে মাথাটা আবার বাড়িয়ে দিয়ে দেয়ালের ওপরে তুলে সাবধানে। উঁকি দিল।

না, দেখেনি। জনের দিকে ফিরেছে আবার জিনা। কথা বলছে।

আরও সতর্ক হয়ে গেল মুসা। কোনমতেই জনের চোখে পড়া চলবে না। জন দেখলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে মুসার উদ্দেশ্য। তারপর কি যে ঘটাবে। খোদাই জানে! ভ্যাম্পায়ারদের ভয়াবহ ক্ষমতার কথা কল্পনা করে এত লোকজন আর আলোর মধ্যেও গায়ে কাঁটা দিল ওর।

দুজনের পেছনে লেগেই রইল সে। ছবি যা তোলা হয়েছে, তাতেই কাজ হয়ে যাবে, তবু আরও ভাল ছবি তোলার অপেক্ষায় রইল সে। পিছে পিছে ঘুরতে লাগল ওদের।

ফেরিস হুইলে চড়ল দুজনে। মেটাল কারে পাশাপাশি বসল, খুব কাছাকাছি, গা ঘেঁষাঘেঁষি করে।

জুম লেন্স অ্যাডজাস্ট করে ক্যামেরার চোখ দুজনের দিকে তুলে শাটার টিপে দিল মুসা।

নিশ্চয় ছবিটা ভাল উঠেছে। কিন্তু থামল না মুসা। পুরো একটা রোলই শেষ করবে। কোন খুঁত রাখতে চায় না। বেশি ছবি হলে জিনাকে বিশ্বাস। করানো সহজ হবে।

ফেরিস হুইল থেকে নামার পরও ওদের পিছে লেগে রইল সে। গেম বুদগুলোর পাশ দিয়ে হাঁটছে দুজনে। চওড়া গলিপথের অন্যপাশে বুদের আড়ালে থেকে ওদের অনুসরণ করে চলল সে। সুযোগ পেলেই ক্যামেরা তুলে শাটার টেপে।

ফিল্মে অল্প কয়েকটা শট বাকি থাকতে গলি থেকে বেরিয়ে এল।

ভিড়ের মধ্যে ঢুকতে গিয়ে হঠাৎ ফিরে তাকাল জিনা। মুসাকে দেখে ফেলল। না চেনার ভান করল। জনের একটা হাত তুলে নিয়ে চোখ ফেরাল অন্য দিকে।

জিনা কিছু বলল না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুসা। বলল না বলেই জনের চোখে পড়ল না।

বেশিক্ষণ আর থাকবে না দুজনের এই খাতির। জন ভ্যাম্পায়ার-এটা বোঝার পর কি প্রতিক্রিয়া হবে জিনার, কি করবে, কল্পনায় দৃশ্যটা দেখে মুচকি হাসি ফুটল ওর ঠোঁটে।

আর ওদের অলক্ষে ছবি তোলা যাবে না। দরকারও নেই। অনেক তুলেছে। ক্যামেরাটা খাপে ভরল মুসা।

আসল কাজ হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি পারা যায় ছবিগুলো ডেভেলপ করতে হবে। জিনাকে দেখাতে হবে।

খাপটা পেটের সঙ্গে চেপে ধরে দৌড় দিল সে। না ধরলে বাড়ি লাগে। কার্নিভলের মাঠ থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, এই সময় ওর নাম ধরে ডাকল কে যেন। টনিই হবে।

কিন্তু থামল না মুসা। ফিরেও তাকাল না।

সারি সারি গাড়ির ফাঁক-ফোকর দিয়ে পার্কিং লটটা প্রায় দৌড়ে পেরোল সে। মেইন রোডে বেরিয়ে ছোটার গতি বাড়িয়ে দিল। ফিল্ম ডেভেলপ করার দোকানটা রয়েছে এক ব্লক দূরে, ডিউন লেনের মোড়ে। বড় বড় হরফে বিজ্ঞাপন করে রেখেছে ওরা: এক ঘণ্টার মধ্যে ছবি দিয়ে দেয়া হয়।

ছবি পেতে এক ঘণ্টা! তারপর আর বড় জোর এক ঘণ্টা। ঘণ্টা দুয়েকের মধ্যেই জিনাকে বোঝাতে সক্ষম হবে সে, জন একটা ভ্যাম্পায়ার।

মেইন রোড পেরিয়ে অন্যপাশের ফুটপাথে উঠল মুসা। উত্তেজনায় ধাক্কা। মেরে বসতে লাগল এর ওর গায়ে। পরোয়াই করল না। কনুইয়ের গুতোয়। ভিড় সরিয়ে পথ করে নিয়ে ছুটে চলল। একটাই লক্ষ্য–ক্যামেরার দোকান।

মাঝবয়েসী এক লোক কোন্ আইসক্রীম খাচ্ছিল। মুসার ধাক্কা লেগে হাত থেকে পড়ে গেল আইসক্রীম। ছুটতে ছুটতেই সরি বলল মুসা। লোকটার জবাব শোনার অপেক্ষা করল না। ক্যাঙারুর মত লাফাতে লাফাতে চলেছে ডিউন লেনের দিকে।

কাছাকাছি পৌঁছে আবার রাস্তা পেরোতে হবে। ট্র্যাফিক লাইটের দিকে তাকাল না। দিল দৌড়। সামনে পড়ল নীল রঙের একটা স্টেশন ওয়াগন। ঘ্যাচ করে ব্রেক কষল ড্রাইভার। জানালা দিয়ে মুখ বাড়িয়ে কি যেন বলল।

ফিরেও তাকাল না মুসা।

ওর কানে বাজছে কেবল এক ঘণ্টা। এক ঘণ্টার মধ্যে হাতে এসে যাবে ছবিগুলো। জন যে ভ্যাম্পায়ার, তার জোরাল প্রমাণ।

দোকানটার সামনে এসে দাঁড়াল সে। কোনদিকে না তাকিয়ে দরজার নব চেপে ধরে টান দিল।

কিছুই ঘটল না। নব ঘুরল না। দরজাও খুলল না।

বন্ধ হয়ে গেছে দোকান। অন্ধকার। বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল তার।

Super User