কাব্যে অলংকারের সীমা

সংস্কৃত অলংকারসাহিত্যে নানা প্রস্থান; অলংকারের সংজ্ঞানিরূপণে এই প্রস্থানকতাঁদের বিভিন্ন দৃষ্টিকোণ চোখে পড়ে। আপাত ভাবে সব প্রস্থানেরই লক্ষ্য হল কাব্যের আত্মার সন্ধান, অর্থাৎ ঠিক কোন বস্তুটি থাকলে কাব্য প্ৰাণ পায়, না থাকলে পায় না। কয়েকটি পরিচিত কাব্যসংজ্ঞা দিয়ে আরম্ভ করা যাক। প্রথম দিকের আলংকারিকদের মধ্যে অষ্টম শতকের বামন তার কাব্য লংকারগ্রন্থে কাব্যের সংজ্ঞা নিরূপণ করেছেন: রীতিরাত্মা কাব্যস্য–কাব্যের আত্মা হল রীতি।’ (১:২:৬) নবম শতকে আনন্দবর্ধন ধ্বন্যালোক-এ বললেন: ‘কাব্যসাত্মা ধ্বনিঃ–কাব্যের আত্মা হল ধ্বনি। (১:২) দশম শতকে কুন্তক তাঁর বক্রোক্তিজীবিত-এ বলছেন: ‘বক্রোক্তিঃ কাব্যজীবিতম–বক্রোক্তিই কাব্যের প্রাণ।’ ওই যুগেরই ক্ষেমেন্দ্র তাঁর ঔচিতাবিচারচর্চাগ্রন্থে বলছেন: ‘ঔচিত্যং রসসিদ্ধস্য স্থিরং কাব্যস্য জীবিতম— রসসিদ্ধ কাব্যের স্থির প্রাণ হল ঔচিত্য।’ (১:৫) চতুর্দশ শতকে বিশ্বনাথ তাঁর সাহিত্যাদর্পণ গ্রন্থে বললেন: ‘বাক্যং রসাত্মকং কাব্যম–রসাত্মক বাক্যই হল কাব্য।’ (১:৩) তার অনেক পরে সপ্তদশ শতকে শেষ উল্লেখযোগ্য। আলংকারিক জগন্নাথ তাঁর রসগঙ্গাধর গ্রন্থের সূচনাতে বলেনরমণীয়াৰ্থপ্রতিপাদকঃ শব্দঃ কাব্যম— রমণীয় অর্থের প্রতিপাদন করে যে শব্দ তাই কাব্য।’ তাহলে এ কািজন আলংকারিকদের সংজ্ঞায় রথাক্রমে রীতি, ধ্বনি, বক্রোক্তি, ঔচিত্য হল কানোর প্রাণ অথবা রসাযুক্ত বা রমণীয় অর্থের প্রতিপাদক শব্দই কাব্য। এ পর্যন্ত সংজ্ঞা কটির মধ্যে অলংকরকে কেউই কাব্যের প্রাণ বা আত্মা বলেননি। তাহলে কাব্যে অলংকারের স্থান কোথায়? সপ্তম শতকের আলংকারিক দণ্ডী বলছেন: ‘কাব্যশোভাকরান ধর্মানলংকারান প্রচক্ষতে— কাব্যের যে ধর্ম কাব্যের শোভা সৃষ্টি করে তাই অলংকার।’ (কাব্যাদর্শ ২:১) আনন্দবর্ধন বলছেন:

রসবন্তি হি বস্তুনি সালংকারাণি কানিচিৎ।
প্ৰায়েণৈব পরাং ছায়াং বিভ্ৰাল্লক্ষ্যে নিরীক্ষতে।।
অর্থাৎ, কোনও কোনও রাসযুক্ত কাব্যবস্তু অলংকৃত হয়ে প্রায়ই উৎকৃষ্ট কান্তি ধারণ করে কাব্যে লক্ষিত হয়। (২:১৭:১)

কুস্তক বলছেন:

উভাবেতাবলংকার্যে তয়োঃ পুনরলংকৃতিঃ।
বক্রোক্তিরেব বৈদগ্ধ্যভঙ্গীভণিতিরুচ্যতে।

শব্দ এবং অর্থ এ দুয়েরই অলংকরণ প্রয়োজন। এদের মধ্যে কুশল ভঙ্গির উক্তি যে বক্রোক্তি তা-ই অলংকার। (১:১০)

একাদশ শতকে মৰ্ম্মট তার কাব্যপ্রকাশ গ্রন্থে বলেন:

উপকুর্বন্তি তং সন্তং যে অঙ্গদ্বারেণ জাতুচিৎ।
হারান্দিবদলংকারাস্তো নুপ্ৰাসোপমাদয়ঃ।।
অর্থাৎ, কাব্যের যে প্ৰাণ বিদ্যমান তাকে অঙ্গরূপে। কখনও কখনও হার ইত্যাদির মতো যা অলংকৃত করে সেই অনুপ্রাস উপমা ইত্যাদিই অলংকার। (৮:৬৭)

এই মৰ্ম্মটই যঃ কৌমারহরেঃ, ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন ‘অত্র সম্মুটোং কশ্চিন্দল কারঃ/রসসৈব্য প্রাধান্যান্নালংকারঃ–এখানে স্পষ্ট কোনো অলংকার নেই; রিসের প্রাধান্যের জন্যেই অলংকার নেই।’ ক্ষেমেন্দ্ৰও অলংকারকে প্রাধান্য দেননি, বলেছেন:

কাব্যস্যালমলংকারৈঃ কিং মিথ্যাগণিতৈঃ গুণৈঃ।
যস্য জীবিতমৌচিত্যং বিচিন্ত্যাপি ন দৃশ্যতে।

জগন্নাথের কাব্য সংজ্ঞার ওপরে নাগেশভট্ট বলছেন, লক্ষণে গুণালংকারাদিনিবেশোপিন লক্ষ্যতে, বস্তুলংকারপ্রধানানাং কাব্যানামাকাব্যত্বাপত্তঃ–রসগঙ্গাধর যেখানে রমণীয় অর্থের প্ৰতিপাদক শব্দাবলীকে কাব্যসংজ্ঞা দিলেন সেখানে গুণ বা অলংকগরেব উল্লেখই নেই (কারণ) যে কাব্যে বস্তু ও অলংকার প্রধান তা হল অকাব্য।’ অন্যত্র অলংকারের প্রসঙ্গে নাগেশ বলেন, ‘প্ৰাগভিহিতলক্ষণস্য কাব্যসাত্মনো ব্যঙ্গ্যাস্য রমণীয়তাপ্রয়োজকা অলংকার নিরূপ্যন্তে—-অর্থাৎ ব্যঞ্জনালভ্য যে কাব্যের আত্মা অলংকারসমূহ তার রমণীয়তা বিধান করে। বিশ্বনাথ বলেন:

শব্দার্থয়োরস্থিরা যে ধর্মাঃ শোভাতিশায়িনঃ।
রসাদীনুপকুর্বান্তোলংকারাস্তে অঙ্গদাদয়ঃ।।
অর্থাৎ, শব্দার্থের শোভাসমৃদ্ধ যে অস্থির ধর্ম রস ইত্যাদির উপকার করে, তা হল অঙ্গদ ইত্যাদির মতো অলংকার। আনন্দবর্ধন ধ্বনি বা ব্যঞ্জনাকে কাব্যের প্রাণ বলে অভিহিত করেছেন, সেই ধ্বনিপ্রধান কাব্যে অলংকারের স্থান নিরূপণ করতে গিয়ে বলেছেন,

অপৃথগযত্ননির্বর্তঃ সোলংকারো ধ্বনৌ মতঃ।।

ধ্বনিকাব্যের সেই অলংকার পৃথক কোনও চেষ্টার দ্বারা নিম্পন্ন হবে না, অর্থাৎ সে অলঙ্কার আসবে অনায়াসে, তাকে সৃষ্টি করতে বা অনুধাবন করতে কোনও স্বতন্ত্র প্রয়াসের প্রয়োজন হবে না। (২:১৬) তিনি আরও বলেছেন:

মুখ্যা মহাকবিগিরিমলংকৃতিভুতামপি।
প্রতীয়মানচ্ছায়ৈষা ভুষা, লজেব যোষিতম।
অলংকারযুক্ত যে মহাকবিদের সৃষ্ট কাব্য তার মধ্যেও এই রাসাধ্বনিই হল মুখ্য একটি প্রতীয়মান কান্তি, তা-ই অলংকার, যেমন লজ্জা রমণীর ভুষণ। (৩:৩৭)

তাহলে দেখছি ব্যঞ্জনা এবং রসাধ্বনি যখন থেকে কাব্যে প্ৰাণ হিসেবে স্বীকৃতি পেয়েছে তখন থেকেই অলংকার গৌণ হয়ে গেছে। প্রথম যুগের আলংকারিকরা ভামহ, বামন, উদ্ভট, রুদ্রট–এরা কাব্যে অলংকরকে যত মর্যাদা দিয়েছেন। পরবর্তী কালের আলংকারিকরা, বিশেষত আনন্দবর্ধনের পর থেকে যাঁরা প্রখ্যাত প্রস্থানকৃৎ যাঁরা তাঁরা অলংকরকে সেই মর্যাদা আর দেননি। শুধু তাই নয়, রীতি, বক্রোক্তি, ঔচিত্য, ধ্বনি, রস, ইত্যাদি বিভিন্ন বস্তুকে আলংকারিকরা কাব্যের আত্মা বলেছেন, একমাত্ৰ অলংকরকেই কেউ তা বলেননি।

পাশ্চাত্য আলংকারিকদের কয়েকজনের কথা হয়তো অপ্রাসঙ্গিক হবে না। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের সিসেরো কাব্যের পক্ষে অত্যাবশ্যক যে চারটি গুণের কথা বলেছেন তা হল Coorectness বা দোষরাহিত্য, clarity বা প্রসাদগুণ, propriety বা ঔচিত্য এবং ornamentation বা অলংকার। অলংকারের মধ্যে তিনি রূপককেই শ্রেষ্ঠ স্থান দিয়েছেন। অর্থাৎ তিনি অলংকরকে কাব্যে একপাদ রূপে স্বীকার করলেন। তার কয়েক বছর পরে এপন্নোডোরস অব পের্গামীম, অলংকার সম্বন্ধে আলোচনা করে বললেন এ হল incomprehensibilia, সংস্কৃতে যাকে বলা হয়েছে, ‘অনন্তা হি বাগবিকল্পস্তৎপ্রকার এবং ংকারাঃ–বাক্যের (বা সাহিত্যের) বিকল্প অনন্ত, তার মধ্যে একটি বিকল্প হল অলংকর।’ খ্রিস্টপূর্ব প্রথম শতকের কবি ডিওনিসিস অব হালিকার্নেসস কাব্যের অপরিহার্য গুণের প্রসঙ্গে বলেছেন সেগুলি হল melos (মাধুর্য), rhythmos (ছন্দোময়ত), metabole (বৈচিত্র্য বা বিস্থিতি) আর to prepon (ঔচিত্য) ৷ ইনি সঙ্গে kalon (সৌন্দৰ্য) ও Hedone (আকর্ষণী শক্তি-র কথাও বলেছেন; এগুলি সৃষ্ট হয়। কাব্যে ঐ চারটি থাকার ফলে। লক্ষণীয়, দিওনিসিস অলংকারের উল্লেখই করেননি। প্রায় দেড়শো বছর পরে কুইণ্টিলিয়ান বললেন schema হল dianolia বা চিন্তাগত বস্তুর Trope পরিবর্তনবিন্দু, আর iexis বা শব্দাবলীরও একটা পরিবর্তনবিন্দু যা জাগতিক সত্যের (বা তথ্যের) অনুরূপ নয়। অর্থাৎ, কাব্যের শব্দ এবং অর্থ (চিন্তাগত বস্তু-র মধ্যে এক সময় বাস্তব থেকে সরে যাওয়ার যে মুহূর্তটি–যা আসে কাব্যে শোভাসম্পাদন করার জন্যে) তাই হল অলংকার। লক্ষ্য করলে দেখি diamojia-তে অর্থালংকার ও lexis-এ শব্দালংকার স্বীকৃতি পেল, আর বাস্তব থেকে সরে যাওয়ার ব্যাপারে স্বীকৃতি পেল ভঙ্গীবাণিতি বা বক্রোক্তি। এরও কিছু পরে লঞ্জিনস On Sublimity নামক সুপ্ৰসিদ্ধ গ্রন্থে বললেন কাব্যের কাব্যত্ব নির্ভর করে hypsos বা চমৎকারিত্বের উপরে এবং সেটির মুলে পাঁচটি গুণ : thought (চিন্তা); emotion (আবেগ); figures, (অলংকার); diction, (শব্দসম্ভার) এবং exalted composition (উচ্চগ্রামে রচনা)। এগুলির মধ্যে প্রধান হল চিন্তা ও আবেগ ; অতএব গৌণ হল অলংকার।

তাহলে দেখছি অলংকার যে কাব্যের বহিরঙ্গ তা নিয়ে প্রাচ্যে ও প্রতীচ্যে মতভেদ নেই; যদিও অন্তরঙ্গ কী তা নিয়ে, অন্তত আপােদাদূষ্টিতে, মতানৈক্য আছে। এ দেশে আমরা বলেছি, অলংকার রসকে সাহায্য করতে পারে তার পরিপূর্ণ বিকাশে: রসাদুনীপকুর্বন্তঃ’, কিংবা কাব্যাত্মনো ব্যঙ্গস্য রমণীয়তাপ্রযোজকাঃ’ অথবা ‘কাব্যশোভাকরা ধর্মাঃ’। কিন্তু রসকে থাকতে হবে আগে, তং সন্তম, তবে তো উপকুর্বন্তি’। এবং সেও ‘অঙ্গদ্বারেণ, কারণ অঙ্গী তো রস; এবং তাও জাতুচিৎ’ কখনও কখনও। অর্থাৎ কাব্যের আত্মার অপেক্ষায় গৌণ অলংকার–তার অধীন। অলংকারের উপযোগিতা অপরিহার্য নয়, কাব্যে তার সত্তা বা অধিকার আপেক্ষিক, একান্ত নয়। মৰ্ম্মট তার কাব্যপ্রকাশ-এ বলছেন, তদন্দোষে শব্দার্থেী সগুণাবানলংকৃতী পুনঃ কপি।’ (১:৪) অতএব দোেষরহিত শব্দ ও অর্থ যা গুণযুক্ত, কিন্তু কখনও কখনও অলংকৃত, তাই কাব্য। আগেই দেখেছি জগন্নাথ তাঁর কাব্যসংজ্ঞা-য় অলংকারের উল্লেখই করেননি। এ প্রসঙ্গে টীকাকার নাগেশভট্ট বলছেন, ‘কাব্যানামাকাব্যত্বাপত্তেঃ’; বস্তু বা অলংকার যে কাব্যে প্রধান তা কাব্যই নয়, তা হল অকাব্য। যাঃ কৌমারহরঃ’ শ্লোকটিতে অলংকার না থাকার প্রসঙ্গে নাগেশ বলছেন ‘রসস্যৈব প্রাধান্যান্নালংকারঃ’, অর্থাৎ রসেরই প্রাধান্য থাকার ফলে অলংকার নেই। জগন্নাথ বলছেন, ‘কাব্যাত্মনো ব্যঙ্গ্যাস্য রমণীয়তাপ্রযোজক অলংকারাঃ’, ব্যঞ্জনায় যে রসকে পাওয়া যায় তা-ই কাব্যের আত্মা আর সৌন্দর্যবিধান করতে পারে অলংকার; অর্থাৎ রস না থাকলে অলংকার সম্পূর্ণ নিৰ্ম্মফল। তাহলে অলংকার কাব্যের বহিরঙ্গই শুধু নয়, তা স্থানবিশেষে পরিহার্য; কাব্যের পক্ষে একান্ত আবশ্যক নয়, এ কথা ভারতীয় অতিমালংকারিকরা বিনা দ্বিধায় স্বীকার করে গেছেন। মৰ্ম্মট তো কাব্যের সংজ্ঞাতেই ‘অনলংকৃতী পুনঃ ক্বাপি’ বলেছেন।

এ প্রবন্ধে আমাদের আলোচ্য হল অলংকার কাব্যের কতটা শোভা সম্পাদন করতে পারে, কখন পারে, কখন পারে না। খুব সাধারণ একটা শ্লোক ধরা যাক: রঘুবংশ-এ দিলীপ ও সুদক্ষিণা রথে করে কুলগুরু বশিষ্ঠের আশ্রমে চলেছেন, কালিদাস বর্ণনা করছেন:

কাপ্যভিখ্যা তয়োরিাসীদ ব্ৰজতোঃ শুদ্ধবেষয়োঃ।
মেঘনিমুক্তয়োর্যোগে চিত্ৰাচন্দ্ৰমসোরিব।
শুদ্ধবেশ এই রাজদম্পতির যাত্রাকালে কি শোভাই না হয়েছিল, যেন নির্মেঘ আকাশে চিত্রনক্ষত্ৰসমেত চন্দ্র। (১:৪৬)

উপমা অনুষঙ্গের দ্বারা পাচ্ছি। ঊর্ধ্বলোকের ব্যঞ্জনা, নিত্যামিলিত একটি দম্পতির ব্যঞ্জনা এবং উজ্জ্বল দুটি জ্যোতিষ্কের গৌরব। শোনা যায় উপমা কালিদাসস্য, তার অর্থ এই নয় যে উপমান ও উপমেয়ের সাদৃশ্য কালিদাসে অন্য কবিদের চেয়ে বেশি; তার অর্থ কালিদাসের উপমা অভিধাগত আক্ষরিক বিবক্ষিত বিষয়ের গৌরবকে অতিক্রম করে ব্যঞ্জনার দ্বারা একটি অতিরিক্ত গৌরবের মাত্রা লাভ করে। অন্য দিকে ভারবির কিরাত জুনীয়-তে সেই বিখ্যাত শ্লোকটি দেখা যেতে পারে:

উৎফুল্লীস্থল কমলিনীবনাদমুম্মাদুৰ্দ্ধতঃ সরসিজসম্ভবঃ পর্যাগঃ।
বাত্যাভিবিয়তি বিবর্তিতঃ সমস্তাদাধিত্তে কনকময়াতপত্ৰ শোভাম।
সংক্ষেপে অর্থ হল, প্রবল বাতাসে স্থলপদ্মের বন থেকে পুস্পরেণুমণ্ডলাকারে আবর্তিত হয়ে যেন স্বর্ণচ্ছত্রের শোভা ধারণ করছে। (৫:৩৯)

এখানে বিষয়গৌরব যৎসামান্য, তার ওপরে অলংকারে কষ্টকল্পনা, তাই এর দ্বারা কবি ‘ছত্রভারবি’ সংজ্ঞা লাভ করলেন, কিন্তু এটা সৎকাব্য হয়ে উঠল না।

অনেক আগের যুগে ফিরে গেলে ঋগ্বেদ-এ অলংকার প্রয়োগের একটা অন্য যুগ পাই। ঊষার বর্ণনা করছেন কবি; মাতৃমুষ্টের যোষা, যে মেয়েটির দেহ তার মা যত্ন করে মার্জনা করে দিয়েছেন তার মতো। এখানেও স্নেহ কমনীয়তা আদর সবই উপমায় ধ্বনির দ্বারা এসেছে। বেদের উপমায় অন্য এক ধরনের বলিষ্ঠতাও দেখি:

যথা বিদ্যুদ্ধতো বৃক্ষ আমূলান্দনুশুষ্যতি।
এবং স প্রতিশুষ্যতু যো মে পাপং চিকীর্ষতি।।
যেমন বাজপাড়া গাছ মূল থেকে শুকিয়ে ওঠে তেমনই করেই সে শুকিয়ে উঠক যে আমার অনিষ্ট করতে চায়।

দেবতার বর্ণনা, মৃগো ন ভীমঃ কুচরো গিরিষ্ঠা–প্রবল পাহাড়ি জন্তুর মতো’৷ ঊষা পৃথিবীতে আত্মপ্রকাশ করুক; ‘জায়েব পত্যৈ উশতী সুবাশঃ–যেমন কামনাবতী সুসজ্জিতা বধু তার স্বামীর কাছে নিজেকে প্রকাশ করে।’ (১:১২৪:৭) শক্তির প্রকাশ একটি উষস-সূক্তে কী প্রবলভাবেই না। আত্মপ্রকাশ করেছে। কবি বলতে চান প্রত্যেক ঊষাই মানুষের পরমায়ু একদিন করে নাশ করে দেয়; ঊষা নিজে চিরতরুণী অথচ মানুষকে সে জরা, অক্ষমতার দিকে ঠেলে দেয় প্রতিদিন, যেমন করে ব্যাধস্ত্রী পাখি ধরে তার ডানাদুটো ছিঁড়ে দেয়: শ্বল্পীব কৃতুর্বিজ। আমিনানা। (১:৯২°১০)

এ সব জায়গায় অলংকার কাব্যার্থের গৌরব বৃদ্ধি করে, ব্যঞ্জনার দ্বারা অভিপ্রেত আবেগটিকে তীক্ষ্ণতর করে প্রকাশ করে–লক্ষণীয় বেদে শতকরা নকবইটি অলংকারই উপমা। কাজেই অলংকার এখানে কাব্যশোভাকর ধর্ম। কিন্তু মনে রাখতে হবে মূল আবেগটি নিজের জোরে অভিভূত করবার ক্ষমতা রাখে বলেই অলংকার তার প্রকাশকে তীক্ষ্মতর করে তুলতে পারে, তং সন্তং। রসটি খাঁটি বলেই রসাদীনুপকূর্ষন্তি।

আদি মহাকাব্য দুটিতেও মাঝে মাঝে এমন শক্তিশালী অলংকারের দেখা পাওয়া যায়। রাবণ সীতাকে হরণ করবার সময়ে তাকে নিজের পট্টমহিষী করবার লোভ দেখায়, তুচ্ছ মানুষ রামের চেয়ে সে কত প্রতাপশালী তা বলে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে; তখন সীতা বলেন:

আশীবিষ্যস্য বদনাদ দ্ৰংষ্ট্রামাদাতুমিচ্ছসি।
মন্দরং পর্বতশ্রেষ্ঠং পাণিনা হতুমিচ্ছসি।।
কালকূটং বিষং পীত্ব স্বস্তিমান গন্তুমিচ্ছসি।
রাঘবস্য প্রিয়াং ভাৰ্যামধিগন্তুং ত্বমিচ্ছসি।।
সাপের মুখ থেকে দাঁত তুলে নিতে চেষ্টা করছ, হাত দিয়ে পর্বতশ্রেষ্ঠ মন্দিরকে তুলতে চাইছ, কালকূট বিষ পান করে স্বস্তিতে চলে যেতে চাইছ (ঠিক এই রকমই ব্যাপার হল) রামের প্ৰিয়বন্ধুকে তুমি অধিকার করতে চাইছ। (অরণ্যকাণ্ড ৪৭:৩৯-৪০)

এখানে অলংকার শক্তিশালী করে তুলছে রাবণের সম্বন্ধে তার প্রগাঢ় অবজ্ঞাকে এবং রামের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে গভীর বিশ্বাসকে। প্রকরণের মধ্যে এ আবেগ দুটি না থাকলে শুধু উপমায় তা আসত না।

মহাভারত-এ কাব্যগুণে অলংকারের স্থান নিয়ে অন্যত্র আলোচনা করেছি; তারই দু-একটি ব্যবহার করা যেতে পারে। ভীষ্ম শিখণ্ডির আড়াল থেকে অৰ্জ্জুনের শরনিক্ষেপে বিদ্ধ হয়ে বলছেন :

অৰ্জ্জুনস্য ইমে বাণা নেমে বাণাঃ শিখণ্ডিনঃ।
কৃন্তন্তি মম গাত্ৰাণি মাঘমাং সেগাইব।
এ বাণ ত শিখণ্ডির নয় এ অৰ্জ্জুনের, এ আমার দেহ ভেদ করে আসছে, কাঁকড়াবিছের ছানা যেমন মায়ের দেহ কুরে কুরে খায়! (১২:১১৯:৬৫ বঙ্গবাসী সংস্করণ)

এটা জনশ্রুতি: কিন্তু উপমার শক্তি তার গভীর ব্যঞ্জনায়: ভীষ্মের সঙ্গে শিখণ্ডির কোনও সম্পর্ক নেই; অৰ্জ্জুন অপত্যস্থানীয়, তাই অৰ্জ্জুনের শরে যে মরণান্তিক যন্ত্রণা সে হল অপত্যধর্ম পদদলিত হওয়ার যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার চেয়েও তা মর্মস্তদা। বেদ-এ, রামায়ণ-মহাভারত-এর শ্রেষ্ঠ অলংকারগুলি গভীর হৃদয়াবেগকে গভীরতর করে প্রকাশ করেছে। রসকে সমৃদ্ধ করেছে, সে রস আগে থেকেই, প্রকরণেই ছিল বলেই তা সম্ভব হয়েছে। অলংকার রসকে সৃষ্টি করেনি।

কালিদাসের সাহিত্যে অলংকারের সার্থক প্রয়োগ অগণিত। একে তো কবির অলংকার-প্রয়োগ সম্বন্ধে সহজাত সংযম আছে, কোথাও আতিশয্য নেই, তার ওপরে কোথায় কোন অলংকারটি কতটা উজ্জ্বল করে তুলবে বক্তব্যকে, সমৃদ্ধ করবে। রসকে এ সম্বন্ধে তাঁর অভ্রান্ত একটি বোধ সর্বত্রই লক্ষ্য করা যায়। সীতাকে বনে বিসর্জন দিয়ে এসে লক্ষ্মণ রামচন্দ্ৰকে খবর দিলেন:

বভূব রামঃ সহসা সবাষ্পস্তুষারবর্ষীবি সহস্য চন্দ্ৰঃ।
লোকপবাদেন গৃহান্নিরস্তান তেন বৈদৌতীসুতা মনস্তাঃ।।
হঠাৎ রামের দু চোখে জল ভরে এল যেন পৌষ মাসের চন্দ্ৰ হিম বৰ্ষণ করছে; লোকপবাদে তিনি সীতাকে গৃহ থেকেই নির্বাসন দিয়েছিলেন, মন থেকে দেননি। (রঘুবংশ ১৪:৮৪)

এখানে চোখে হঠাৎ জল ভরে আসায় পৌষের ঝাপসা চাদের উপমানে রামচন্দ্রের মুখকান্তি এবং অশ্রুভরাতুর নেত্ৰ দুটির সাদৃশ্যই শুধু নেই, শীতের রাতের আকাশে এক নীরব চাঁদের ওপরে একটা হিমেল আচ্ছাদন সহসা এসে পড়ার মধ্যে গোপন শোকের নীরব প্রকাশের ব্যঞ্জনাটিও আসছে। আরও লক্ষ্য করলে দেখি এ শ্লোকের অন্তর্নিহিত গভীরতর কবিত্ব কিন্তু এর অনলংকৃত শেষার্ধে যত উপমাসসম্বলিত প্রথমার্ধে তত নয়।

ম্যাকবেথ নাটকে যখন ম্যাকবেথ লেডি ম্যাকবেথের মৃত্যুসংবাদ শুনলেন তখন প্রথমে একটি সহজ উক্তি করলেন She should have died hereafter/There would have been time for such a thing। কিন্তু মৃত্যু তো মানুষের সময় সুবিধা বুঝে আসে না, তাই হঠাৎ ম্যাকবেথের মনে হল দিনের পরে দিন যত পেরিয়ে যাচ্ছে মানুষ অনিবাৰ্য ভাবে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। যেন একটা মধ্যযুগীয় পুরনো প্রাসাদের সিঁড়ি দিয়ে মোমবাতি হাতে নিয়ে কেউ দোতলার শোবার ঘরের দিকে উঠছে। নিচের সিঁড়িতে ছায়া দীর্ঘতর হচ্ছে, সে তার অতীত দিনগুলো: ওপরের সিঁড়িগুলো, মায়াবী ভবিষ্যতের দিনগুলো, যেগুলো একে একে পেরোলে শেষে ক্লান্ত মুখটা পৌঁছবে তার মহানিদ্রার শয়নকক্ষে। নিভে যাবে। বাতিটা, জীবন তো একটা চলন্ত ছায়ামাত্র, একটা ছোটখাট ভূমিকার নট মঞ্চে প্রচুর আস্ফালন করে সহসা মিলিয়ে যায় নেপথ্যে। একটা জরদািগবের মুখে বলা একটা গল্প তাতে কত না। আস্ফালন, কিন্তু আসলে সে গল্পটা সম্পূর্ণ নিরর্থক। এ বর্ণনায় পদে পদে উপমা এবং অতি সার্থক উপমা, জীবনের নিঃসািরতা প্রতিপাদন করে মৃত্যুর অনিবাৰ্যতার পটভূমিকায়। এমনই আর একটি দীর্ঘ স্বগতোক্তি হ্যামলেটের; তারও শুরুতে নেহাৎ আটপৌরে একটা মৌলিক প্রশ্ন: to be or not to be, that is the question—তার পরে দীর্ঘবিলম্বিত স্বগতোক্তি; উপমাশ্রেণির মধ্যে দিয়ে পরিস্ফুট হচ্ছে জীবনের আত্যন্তিক নিরর্থকতা। কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়ে শেক্সপীয়র কত অনলংকৃত ভাষায় বলছেন; হ্যামলেট বন্ধু হোরেশিওকে বলছেন, যদি আমাকে ভালবেসে থাকে, বন্ধু কয়েকটা দিন উৎসব থেকে সরে থেকে, এই কঠোর সংসারে কষ্টে শ্বাস নিতে নিতেই বোলো আমার কাহিনি। কোনও অলংকার নেই। তেমনই কিং লীয়ার-এ প্রিয়কন্যা কর্ডেলিয়ার মৃত্যুর পরে লীয়ার বলছেন: কেন একটা কুকুর, একটা ঘোড়া একটা ইদুরের প্রাণ থাকবে, অথচ, কেন তোমার একটু নিঃশ্বাসবায়ু জুটবে না। আরও কম শক্তিমান নাট্যকার ওয়েবস্টােরও তাঁর ডাচেস অব মালফি নাটকে নিজের ষড়যন্ত্রের ফলে মৃত বোনের দেহের সামনে দাঁড়ানো ভাইকে দিয়ে বললেন: ‘ঢেকে দাও ওর মুখ, আমার চোখে সইছে না, বড় অল্প বয়সে মৃত্যু হল ওর।’

কালিদাস বিরহের কাব্য রচনা করেছেন নানা স্থানে। প্রথম দিকের রচনা কুমারসম্ভব-এ রতি বিলাপ করছেন মদনের মৃত্যুর পরে; সে বিলাপে কত অলংকারী:

শশিনা সহ যাতি কৌমুদী সহ মেঘেন তড়িৎ প্রলীয়তে।
প্রমদা পতিবর্তুগা ইতি প্ৰতিপন্নং হি বিচেতনৈরপি।।
চাঁদের সঙ্গেই জ্যোৎস্না মিলিয়ে যায়, মেঘের সঙ্গে বিদ্যুৎ, নারী যে পতিপথগামিনী এ তো অচেতনারাও প্রতিপন্ন করেছে। (কুমারসম্ভব ৪:৩৩)

কিংবা, মদন তুমি চলে গেছ–নলিনীং ক্ষতসেতুবন্ধনো জলসংঘাত ইবাসি বিদ্রুতঃসেতু ভেঙে গিয়ে জলপ্রবাহ এসে যেমন করে পদ্মিনীকে ভাসিয়ে দেয়, তেমনই করেই। পুরুষের লেখনীতে নারীর বিরহের বর্ণনা, খাঁটি সুরটি যেন বাজেনি, যেমনটি বেজেছে পরিণততর রচনা রঘুবংশ-এ অজবিলাপে। কোথায় অলংকার সেখানে?

গৃহিণী সচিবঃ সখী মিথঃ প্রিয়শিষ্যা ললিতে কলাবিধৌ।
করুণাবিমুখেন মৃত্যুনা হরতা ত্বাং কিং ন মে হৃতম।।
সদ্যোমৃত বধু ইন্দুমতীর উদ্দেশে অজ বলছেন, ‘(তুমি ছিলে) গৃহিণী, সচিব, গোপনের সখী, ললিতকলায় ছিলে প্রিয়শিষ্যা। নিস্কুরুণ মৃত্যু তোমাকে হরণ করে কীই না। আমার নিয়ে গেল।’ (রঘুবংশ ৮:৬৭)

এখানে সমস্ত কবিত্বটা ওই ‘কিং ন মে হৃতম— এতেই আছে। আরও সহজ ভাষায় এই বিরহেরই বর্ণনা অজের মুখে:

ধূতিরস্তমিত রতিশচু্যতা বিরতং গেয়মৃতুনিরুৎসবঃ।
গতমাভরণপ্রয়োজনং পরিশূন্যং শয়নীমদ্য মে।।
ধৈর্য শেষ হয়েছে, প্রেম নিরাশ্রয়, সংগীত থেমে গেছে, ঋতু উৎসববিহীন, অলংকারের প্রয়োজন ফুরিয়েছে, আমার শয্যা আজ শূন্য। (রঘুবংশ ৮:৬৬)

এরও আগে অজ বলছেন, ‘ত্বয়ি মে ভাবনিবন্ধন রতিঃ–তোমার প্রতি আমার প্রোমেরই আসক্তি।’ (রঘুবংশ ৮:৫২) এত স্বল্প কথায় নিরলংকর ভঙ্গিতে লিখতে পারেন। শুধুমাত্র মহাকবিরাই! কালিদাসে এটি বারেবারে দেখি: অলংকার-প্রয়োগে যিনি এত সিদ্ধহস্ত তিনিই আবেগের চরম মুহূর্তে সম্পূর্ণ নিরলংকার অভিব্যক্তির ওপরেই ভরসা রাখেন। সীতাকে নিয়ে অযোধ্যায় ফেরবার সময়ে রামচন্দ্ৰ আকাশে রথ থেকে দেখাচ্ছেন নিচে অরণ্যবাসের স্মৃতিবিজড়িত অঞ্চলগুলি। সীতা নেই! অরণ্যে বর্ষা নেমেছে।

গন্ধশ্চ ধারাহতপল্বলানাং কাদমর্ধোদগত কেসরঞ্চ।
স্নিশ্বাশ্চ কেকাঃ শিখিনাং বভুর্বুৰ্ষস্মিন্নাসহ্যানি বিনা ত্বয়া মে।।
পুকুরে বৃষ্টি পড়ছে তার গন্ধ, আধাফোটা কদমফুল, ময়ূরের স্নিগ্ধ কেক ধ্বনি–এ সবই এইখানে তোমার অভাবে আমার অসহ্য হয়ে উঠেছিল। (রঘুবংশ ১৩:২৭)

কোনও অলংকারই নেই, কিন্তু বিরহের যন্ত্রণার তীব্রতা কত সহজে পৌঁছল পাঠকের মনে; অন্যান্য আবেগ ও রসেও এ ব্যাপার লক্ষ্য করা যায়। রঘুবংশ-এরই চতুর্দশ সর্গে রাম-লক্ষণ-সীতা অযোধ্যায় ফিরেছেন, কৌশল্যা সুমিত্ৰা পুত্রের আদর্শনে কেঁদে কেঁদে অন্ধ হয়েছিলেন (২য় শ্লোক), তাঁরা রামলক্ষ্মণকে কাছে পেয়ে রাক্ষসদের অস্ত্রের ক্ষতচিহ্ন পুত্রদের অঙ্গে যেন এখনও (রুধিরে) আদ্র এমন কোমল ভাবে সে ক্ষতচিহ্নগুলি স্পর্শ করতে লাগলেন। ক্ষত্ৰিয়নারীর ঈপ্সিত বীরপ্ৰসবিনী সংজ্ঞাও আর তার কামনা করলেন না।’

তে পুত্ৰয়োনৈঋতশাস্ত্ৰমাগানাদ্ৰানিবাঙ্গে সদয়ং স্পশন্ত্যৌ।
অপীন্সিতং ক্ষত্ৰকুলাঙ্গনানাং ন বীরসূশব্দমকামীয়েতমা।। (১৪:৪)
যা সব ক্ষত্ৰিয়নারীরই কাম্য সেই বীরপ্রসবিনী সংজ্ঞার জন্যে মর্মান্তিক মূল্য দিতে হয়েছে এ দুটি রাজবধুকে, চতুর্দশ বৎসরের অদর্শন, পুত্রদের সর্বাঙ্গে ক্ষত এবং তারা জীবিত অবস্থায় ফিরবেন কিনা সে বিষয়ে সুদীর্ঘকালের অনিশ্চয়, এ মূল্যে ওই সংজ্ঞা পেয়েছেন তারা; তাঁদের মনে হল এ অত্যধিক মহার্ঘ সংজ্ঞা।

বেণীসংহার বীররসের নাটক। সেখানে দেখি, যুধিষ্ঠির কৌরবদের প্রস্তাবে সন্ধি করতে উদ্যত জেনে ক্ৰোধে অধীর ভীমসেন বলছেন:

মহুমি কৌরবশতং সমরে না কোপাব্দুঃশাসনস্য রুধিরং ন পিবামুরাস্তঃ।
সঞ্চুৰ্ণয়ামি গদয়া ন সুযোধনোরূ সন্ধিং করোতু ভবতাং নৃপতিঃ পণেন।।
আমি সক্রোধে শত শত কৌরব সৈন্যকে যুদ্ধে মন্থন করব না? দুঃশাসনের বক্ষ থেকে রুধির পান করব না? গদা দিয়ে দুর্যোধনের উরু দুটো চুৰ্ণ করব না? তোমাদের রাজা মূল্য দিয়ে সন্ধি করুন গিয়ে। (২:১৭)

এখানে ভীমসেনের সারা জীবনের ক্ষত্রিয়োচিত প্ৰতিহিংসা চরিতার্থ করবার সব কটি স্বপ্ন যুধিষ্ঠিরের অক্ষত্ৰিয়সুলভ ক্ষমাবৃত্তির ফলে ব্যর্থ হতে চলেছে, উত্তাল হয়ে উঠেছে। বীরের হৃদয় চরম ব্যর্থতাবোধে, তাঁর অসহিষ্ণু ক্ৰোধের ও প্রতিহিংসার নগ্ন ও অত্যন্ত শক্তিশালী প্রকাশ এ শ্লোকে–এবং এই তীব্ৰতা শ্রোতা বা পাঠকের কাছে পৌঁছবার জন্যে কোনও অলংকারেরই প্রয়োজন হয়নি; কটি প্রশ্নই যথেষ্ট হল। অথবা অশ্বখামার সেই উক্তি:

যো যঃ শস্ত্ৰং বির্ভর্তি স্বভুজগুরুমদঃ পাণ্ডবীনাং চমূনাং
যে যঃ পাঞ্চালগোত্রে শিশুরাধিকবয়া গৰ্ভশয্যাং গতো বা।
যে যস্তৎকর্মসাক্ষী চরতি ময়ি রণে যশচযশ্চ প্ৰতীপঃ
ক্রোধান্ধস্তস্য তস্য স্বয়মিহ জগতামস্তকস্যাস্তকোহম।।
নিজের বাহুবলের গর্বে অতিশয় গর্বিত পাণ্ডবপক্ষে যে যে অস্ত্ৰধারণ করছে, পাঞ্চালগোত্রে যে যে শিশু, বৃদ্ধ বা মাতৃগর্ভস্থও (ক্রুণের আকারেও) আছে, আমার পিতার বধের যে যে সাক্ষী আছে, আমি যুদ্ধক্ষেত্রে বিচরণ করছি এখনও প্রতিযোদ্ধা। যারা আছে–ক্ৰোধে অন্ধ আমি তাদের সকলের, এমনকী স্বয়ং মৃত্যুরও, (আজি) হত্যাকারী। (৩:৩২)

পিতৃবধের ক্ষোভে ও নিরুপায় যন্ত্রণায় উন্মত্ত অশ্বখামার প্রচণ্ড ক্রোধ ও বিধ্বংসী প্ৰতিহিংসার এই জ্বলন্ত প্রকাশের জন্যে কোনও অলংকারের প্রয়োজন হয়নি, রসোত্তীর্ণ অভিধাগত অর্থই পর্যাপ্ত মনে হয়েছে কবির।

প্রিয়জন প্রিয় হয় প্রিয়কাজ করে বলে নয়, এমনিই হয়। উত্তরামচরিত-এ দু’বার শুনি কথাটা:

অকিঞ্চিদপি কুর্বাণঃ সৌখৈৰ্বিদুঃখানপোহতি।
তত্তস্য কিমপি দ্রব্যং যো হি যস্য প্রিয়ো জনঃ।। (২:১৯, ৬:৫)
কিছু না করেই আনন্দ দিয়ে দুঃখ দূর করে; যে যার প্রিয়জন সে যে তার কী বস্তু।

সমস্ত কবিত্বটাই আছে ওই অনির্বচনীয় কিমপি দ্রব্যম এর মধ্যে। যে যার প্রিয়জন সে যে ঠিক তার কী তা উচ্চারণ করে বর্ণনা বা ব্যাখ্যা করে বলা যায় না–কবির অভিপ্রেত ভাবের গাঢ়তা এরই মধ্যে বিধৃত। এমনই আর একটি উদাহরণ পাই ওই নাটকেই রামচন্দ্ৰ যখন সীতাকে বনে বিসর্জন দিয়ে জনস্থানের অরণ্যে একাকী ভ্ৰমণ করছেন, তখন বাসন্তী তাঁর ক্ষত থেকে পুনর্বারা যেন রক্তক্ষরণের ব্যবস্থা করলেন, বললেন:

ত্বং জীবিতং ত্বমসি মে হৃদয়ং দ্বিতীয়াং
ত্বং কৌমুদী নয়নয়োযোরমৃতং ত্বমঙ্গে।
ইত্যাদিভিঃ প্রিয়াশতৈরুনুরুধ্য মুগ্ধাং
তামেব–শান্তমথবা কিমিহোত্তরেণ।
তুমি আমার প্রাণ, আমার দ্বিতীয় হৃদয়, চোখে আমার জ্যোৎস্না তুমি, অঙ্গে তুমি অমৃত,’’ এই সব শতশত প্রিয়কথা সেই মুগ্ধা মেয়েটিকে বলে, তাকেই বলা–‘থাক, আর বাকিটা বলে কীই বা হবে!’ (৩:২৬)

শ্লোকটি সম্পূর্ণ নিরলংকার। স্বামীর মুখে নানা প্রিয়বাক্য শুনে শুনে সীতা মুগ্ধ প্রেমে সবই বিশ্বাস করেছিলেন। সেই সব কথা বলার পর সীতাকেই বিসর্জন দিয়েছেন। প্ৰতারিতা সখীর মর্মান্তিক দুঃখে বিহুল বাসন্তী বাক্যটি শেষ না করে অতল বিষাদ এবং ধিকৃতির সঙ্গে বাক্যের মাঝপথে থেমে গেলেন। সমস্ত গভীরতা ওই নিম্ফল উচ্চারণের অর্ধসমাপ্ত বাক্যটির মধ্যে অন্ধুশের মতো তীক্ষ্ণ হয়ে উঠে রামচন্দ্ৰকে বিদ্ধ করল। এ কাজ কোনও অলংকার কি এত সার্থক ভাবে করতে পারত?

অথবা অভিজ্ঞানশকুন্তলম-এর ষষ্ঠ অঙ্কে যখন ধীবরের কাছে সেই হারানো অঙ্গুরীটি পাওয়া গেল তখন দুষ্যন্ত বলছেন:

কথং নু তং বন্ধুরকোমলাঙ্গুলিং করং বিহায়িসি নিমগ্নমস্তুসি।
অচেতনং নাম গুণাং ন লক্ষয়েন্মায়েব কস্মিাদেবধীরিতা প্রিয়া।
অঙ্গুরীটিকে ভর্ৎসনা করে দুষ্যন্ত বলছেন, ‘সেই কোমল বন্ধুর অঙ্গুলিযুক্ত হাতটি চেড়ে দিয়ে তুমি কেন জলে পড়েছিলে? অথবা এ অচেতন বস্তু না হয় গুণ লক্ষ্য করতে পারেনি, আমিই বা কি করে প্রিয়াকে অবহেলা করেছি।’ (৬:১৬)

এখানে বিনা অলংকারে দুষ্যন্তের আত্মধিক্কারের সমস্ত তীব্রতা সঞ্চারিত হচ্ছে শ্রোতার মনে, তাৎপর্যপূর্ণ দুটি শব্দের মাধ্যমে। প্রথমত, অচেতন’, অর্থাৎ সোনার আংটি তো জড় পদার্থ, গুণগ্ৰাহী নয়, শকুন্তলার হাত ছেড়ে চলে গেছে; আমি তো সচেতন, আমি কী করে তার হাত ছেড়ে দিলাম? দ্বিতীয়ত ‘প্রিয়া’; আংটির সঙ্গে আঙুলের তো অন্তরের সম্পর্ক নয়, কিন্তু সে তো আমার প্রিয়া ছিল, আমি তাকে ত্যাগ করলাম কী বলে?

উত্তররামচরিত-এর প্রথম অঙ্কে সুপ্ত সীতাকে কোলে নিয়ে রামচন্দ্ৰ প্ৰেমভারে বলেছেন:

ইয়ং গোহে লক্ষ্মীরিয়মমৃতবর্তির্নয়নয়োরসাবস্যাঃ স্পর্শো বপুষি বহলশ্চন্দনরসঃ।
অয়ং কষ্ঠে বাহুঃ শিশিরমসূণো মৌক্তিকসরঃ কিমস্যা ন প্রেয়ো যদি পুনরসহ্যস্তু বিরহঃ।
এ (আমার) গৃহের লক্ষ্মী, চোখে অমৃতের অঞ্জনশলাকা, এই ওর স্পর্শ দেহে (যেন) গাঢ় চন্দনরস, আমার কণ্ঠে এই বাহু এ (যেন) স্নিগ্ধশীতল মুক্তামােলা; কী-ই না। এর প্রিয়, শুধু বুঝি। এর বিরহই অসহ্য। (১:৩৮)

আসন্ন বিরহের পূর্ব মুহুর্তে এ উক্তির নাটকীয় শ্লেষ বাদ দিলেও এই কবিতার প্রেমিক হৃদয়ের সদ্যজাগ্ৰত শঙ্কাটি যেন অকম্পিত অনলংকৃত চতুর্থ চরণে। প্রথম তিনটি অলংকৃত চরণের মুগ্ধ উচ্ছাসের চেয়েও এই আবেগকাম্প্র উক্তিটি রসে অনেক বেশি সমৃদ্ধ।

বিক্রমোর্বশীয়-এর চতুর্থ অঙ্ক বিরহের আর্তিতে মুখর কিন্তু তার আগে তৃতীয়ে ছোট একটি দৃশ্যে যেখানে রাজবধু ঔশীনারী জানতে পেরেছেন স্বামী বিক্রম (পুরুদরবা) উর্বশীর প্রেমে আচ্ছন্ন। এক পূর্ণিমার সন্ধ্যায় রাজাকে ছাদে ডেকে পাঠিয়ে বললেন:

দেবী। এষাহং দেবতা।মিথুনং রোহিণী:মৃগলাঞ্ছনং সাক্ষীকৃত্যাৰ্যপুত্ৰমনুপ্ৰসাদয়ামি, অদ্য প্রভৃতি যাং স্ক্রিয়মাৰ্যপুত্ৰঃ প্রার্থয়তে যা চার্যপুত্ৰস্য সমাগমপ্রণয়িনী তয়া সহ ময়া প্রীতিবন্ধেন বর্তিত ব্যামিতি।
বিদূষক। ভবতি! কিং তাদৃশস্তে প্রিয়স্তাত্ৰভবান?
দেবী। মূঢ়! অহং খলু আত্মনঃ সুখাবসানেনার্যপুত্ৰং নিবৃতশরীরং কর্তুমিচ্ছমি। এতাবতা চিন্তয় তাবৎ প্রিয়ো ন বেতি।
(দেবী। এই আমি রোহিণী ও চন্দ্ৰ এই দেবতাযুগলকে সাক্ষী রেখে আর্যপুত্রের প্রসন্নতা বিধান করছি, আজ থেকে যে নারীকে আর্যপুত্ৰ কামনা করেন, যে নারী আর্য পুত্রের সঙ্গে মিলনে অভিলাষিণী সেই নারীর সঙ্গে আমি প্রীতির সম্পর্কে থাকব।
বিদূষক। দেবি! আৰ্যপুত্র কি তোমার তেমনই প্রিয়?
দেবী: মুখ! আমি আমরা সুখে জলাঞ্জলি দিয়ে আৰ্যপুত্রের জীবন জুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এতেই বোঝ, তিনি ততটা প্রিয় কিনা।)

যখন ঔশীনারী চিরমিলিত চন্দ্ররোহিণীকে (সাতাশটি নক্ষত্ৰবধুর মধ্যে রোহিণীই চন্দ্রের প্রিয়তমা) সাক্ষী রেখে প্রিয়কে প্রসন্ন করার ব্ৰত উদযাপন করেন। চূড়ান্ত এবং মর্মস্তিক আত্মত্যাগের মধ্যে, তখন এই অনলংকৃত অতিশয়ৌক্তিরহিত কথা কাটির মধ্যে ঔশীনারীর মৰ্মমূলে রক্তক্ষরণটি স্পষ্ট প্রতীয়মান হয় কতকগুলি ব্যঞ্জনায়। প্রথমত, চন্দ্র রোহিণীকে সাক্ষী রাখা, এই সে দিন পর্যন্ত এই দেবদম্পতি উপমান ছিলেন পুরুদারবা ও ঔশীনারীরই প্রেমের; আজ সেই প্রেমের প্রতীককে সাক্ষী রেখে প্রেমিককে দান করছেন অন্য এক রমণীকে। এই চরম দানের হেতু কী? প্রেমের যা প্রাথমিক শর্ত: পুরুদরবা যাকে কামনা করেন এবং পুরস্কারবার সঙ্গে মিলন র্যার কম্য; সেখানে ঔশীনারী যে নিতান্তই তৃতীয় ব্যক্তি, তাই সসম্মানে সরে যাওয়া ছাড়া তাঁর আজ গত্যন্তর নেই। বিদুষকের প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ এই মহীয়সী নারী বলছেন: নিজের মৰ্মমূল উৎপাটন করে প্রেমিককে উপহার দিলাম যেন তিনি শান্তি পান, সার্থকতা লাভ করেন প্রেমে; এর জন্যে নিজেকে চিরবিচ্ছেদে নির্বাসিত করছি, আর তুমি প্রশ্ন করছি এঁকে ভালবাসি কিনা। কত সহজে সম্পূর্ণ স্বভাবোক্তির মধ্যে দিয়ে এই আত্মবলিদান রূপ পেল ভাষায়। অলংকার এখানে বাহুল্য হত, বাধা হত, ক্ষুন্ন করত এর ঋজু মহিমাকে।

কুমারসম্ভব-এ পার্বতী তপস্যা করছেন মহাদেবকে পাওয়ার জন্য; না থাকতে পেরে মহাদেব তরুণ ব্ৰহ্মচারীর বেশে তপোবনের দ্বারে উপস্থিত। তাঁর প্রশ্নের উত্তরে পার্বতীর সখী পার্বতীর তপস্যার বিবরণ দিচ্ছেন; এক সময়ে বললেন:

ত্ৰিভাগশেষাসু নিশাসু চক্ষণং নিমীল্য নেত্ৰে সহসা বাবুধ্যত।
ক্ক নীলকণ্ঠ! ব্ৰজসীত্যলক্ষ্যবাগসত্যকণ্ঠাপিতবাহুবন্ধন।

ত্রিযামা রজনীর শেষ যামে চোখ দুটি বুজে আসে, সহসা জেগে ওঠেন; ‘কোথায় চললে, নীলকণ্ঠ?’ এই কথা বলে অসত্য কণ্ঠে বাহুবন্ধন অৰ্পণ করেন। (৫’৫৭)

পার্বতীর প্রেম প্রত্যাখ্যাত হয়েছিল তৃতীয় সর্গে, তখন মহাদেব হিমালয়ের সে অঞ্চল ত্যাগ করে অন্যত্র চলে যান তপস্যার জন্যে।— এখন সমস্ত রাত জাগেন পাৰ্ব্বতী, তপস্যায়ঃ এবং বিরহে। ভোররাত্রে যখন দুটি চোখ বন্ধ হয় স্বপ্নে দেখেন মহাদেব তাঁকে প্রত্যাখ্যান করে কোথায় চলে যাচ্ছেন। সেদিন বাধা দিতে পারেননি, এখন দু হাতের আলিঙ্গনে তাকে বাঁধতে চান, কিন্তু কোথায় নীলকণ্ঠ? এ তো স্বপ্ন শুধু। এই দ্বিতীয়বারের বঞ্চনার তীব্রতা এমন করে কি কোনও অলংকারে প্রকাশ পেত? পেলে কালিদাস অলংকারের আশ্রয় অবশ্যই নিতেন। ঠিক তেমনই ছদ্মবেশী শিবের মুখে অনেক শিবনিন্দ শোনার পর পার্বতী বললেন

অলং বিবাদেন যথাশ্রুতত্ত্বয়া তথাবিধস্তাবিদশেষমত্স্তু সঃ।
মমাত্ৰ ভবৈকরসং মনঃ স্থিতং ন কামবৃত্তির্বচনীয়মীক্ষতে।।
‘বিবাদ নিৰ্ম্মফল; তুমি যেমন শুনেছ, (শিবের বিষয়ে) সে সম্পূৰ্ণ সেই রকমই হোক, আমার মন এখানে ভাবে একরস, যে নিজের ইচ্ছেমত চলে সে নিন্দাকে গ্রাহ করে না। (৫:৮২) অর্থাৎ শিব নিন্দনীয় মেনেও যদি নিই, তাহলেও আমি আমার সংকল্পে অটল থাকবে, কারণ, আমার মন এ ব্যাপারে প্রেমের ভাবে একরস। অর্থাৎ তুমি শিবের সম্বন্ধে আমার জুগুঙ্গা উৎপাদনের চেষ্টা করছি কিন্তু সে-ও তো একটা রস, আমার মন প্রেমে এমনই পরিপূর্ণ যে দ্বিতীয় কোনও রসের স্থানই নেই। সেখানে। পার্বতীর প্রেমের গভীরতা ঐকান্তিকতা এমন করে কি অলংকারের মধ্যে দিয়ে পৌঁছত আমাদের কাছে যেমন পৌঁছেছে। ওই ‘ভাবৈকরস’ শব্দটি দিয়ে?

অমরুশতক-এ স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক সম্পর্ক যখন আর অবশিষ্ট নেই, তখনকার একটি বর্ণনা হল,

কোপো যত্ৰ ভুকুটিরচনা নিগ্ৰহো যত্র মৌনং যত্রান্যোন্যস্মিতমনুনয়ো দৃষ্টিপাতঃ প্ৰসাদঃ।
তস্য প্রেমণাস্তদিদমধুনা বৈশসং পশ্য জাতং ত্বং পাদান্তে লুঠসি ন চ মে মনুমোক্ষঃ খলায়াঃ।
যেখানে ভুকুটিই (ছিল) ক্ৰোধ, মৌন (ছিল) অত্যাচার, পরস্পরের প্রতি স্মিতহাস্যই (ছিল) অনুনয় এবং চোখের চাহনি (ছিল) প্রসাদ, সেই প্রেমের এখন (কী ভাবে) মৃত্যু হয়েছে দেখ, তুমি আমার পদতলে লুষ্ঠিত, আর খলস্বভাবা আমার ক্ৰোধ এখনও যায় না।

অর্থাৎ যে দম্পতির মিলিত জীবনে মান-অভিমান মিলিয়ে যেত সামান্য একটু স্মিতহাস্য দৃষ্টিপাতে আজ তাদের মধ্যে প্রেম এমনই একান্ত বিলুপ্ত যে, স্বামী পদতলে লুষ্ঠিত তবু স্ত্রীর ক্ৰোধ যায় না। প্রেমের মৃত্যু জীবনে ঘটলেও সংস্কৃত সাহিত্যে প্রায় দেখা যায় না, এখানে সেই গভীর প্রেমের নিষ্কারুণ মৃত্যুর এমন দুর্লভ মর্মস্পশী চিত্রটি নির্মিত হয়েছে কোনও অলংকারের প্রয়োগ ব্যতিরেকেই। এই আতলাস্ত হতাশা ও বিষাদ অলংকৃত্যুবচনে এমন করে। প্ৰকাশ পেত না।

অভিজ্ঞানশকুন্তলম-এর সপ্তম অঙ্কে দুষ্যন্ত ও সর্বদমনের যখন দেখা হল তখন দুষ্যন্ত যদি বা সবেমাত্র জেনেছেন যে সর্বদমন তাঁর পুত্র, সর্বদমন কিন্তু জানে না আশ্রমে এই নবাগত ব্যক্তিটি কে; সে মাকে জিজ্ঞাসা করছে কি এষঃ?’শকুন্তলা উত্তর দিচ্ছেন ‘বৎস তে ভাগধেয়ানি পৃচ্ছ–‘বাছা, তোমার ভাগ্যকে প্রশ্ন কর।’ অর্থাৎ পঞ্চম অঙ্কে একদিন তিনি বড় আশা করে রাজসভায় দুষ্যন্তের স্ত্রী বলে নিজের পরিচয় দিতে গিয়ে বিদুপে জর্জরিত ও প্রত্যাখ্যাত হয়েছিলেন, আজ সন্তানকে পিতৃপরিচয় নিজের মুখে জানাতে তাই সাহস পাচ্ছেন না। ভাগ্য তাঁর সঙ্গে চরম বঞ্চনা করেছিল। সে আশঙ্কা এখনও যায়নি, তাই ছেলেকে বলছেন সে তার ভাগ্যকে প্রশ্ন করুক। শকুন্তলার মর্মান্তিক লাঞ্ছনা ও ক্ষোভ যেন উদ্বেল হয়ে উঠেছে। ওই আপাত সংযত ছোট বাক্যটিতে। বাক্যটি নিরলংকর তা নিতান্ত সংক্ষিপ্ত।

এমনই এক অবস্থায় সদ্য বনে বিসর্জিত সীতাকে লক্ষ্মণ যখন রাজধানীতে ফিরে যাওয়ার আগে জিজ্ঞাসা করলেন ফিরে রামচন্দ্ৰকে তিনি সীতার কাছ থেকে কী কথা জানাবেন তখন সীতা বলেন:

বাচ্যুত্ত্বয়া মদ্ধচনাৎস রাজা বহ্নে বিশুদ্ধামপি যৎ সমক্ষম।
মাং লোকবাদশ্রবণান্দহাসীঃ শ্রুতস্য কিং তৎ সদৃশং কুলস্য।
আমার কথায় রাজাকে বোলো, তার চোখের সামনে অগ্নিতে শুদ্ধ প্রমাণিত হয়েছি যে-আমি, লোকের নিন্দায় আজ সেই-আমাকে যে তিনি ত্যাগ করছেন এ কি তার বিদ্যা বা বংশের উপযুক্ত কাজ হল? (রঘুবংশ ১৪:৬১)

অপমানিতা চিরদুঃখিনী নিরপরাধা নারীর মর্মবেদনা। এখানে তীক্ষ্ণ একটি প্রশ্নের উপরে কঁপিছে যেন। এ প্রশ্নের উত্তর নেই; সমস্ত বঞ্চিতার হয়ে এই নিদারুণ অনুযোগ অনুত্তরিত রইল চিরকাল ধরে। অলংকারে বিড়ম্বিত হত এই ঋজু ভাষণের গৌরব। এত অপরাধেও রামচন্দ্রের প্রতি তাঁর প্ৰেম অবিচল। তাই বলছেন:

সাহং তপঃ সূর্যনিবিষ্টদৃষ্টিরূধৰ্ব্বং প্রসূতেশ্চরিতুং যতিষ্যে।
ভুয়ো যথা মে জননাস্তরে হিপি ত্বমেব ভর্তা ন চ বিপ্ৰয়োগঃ।
(বোলো রামচন্দ্ৰকে) আমি সন্তনজন্ম পর্যন্ত সূর্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে তপশ্চরণে যত্নবতী হব যেন পরের জন্মে তোমাকেই স্বামী পাই, আর বিচ্ছেদ যেন না হয়। (১৪:৬৬)

এখানে সমস্ত কাব্যটি রয়েছে ওই চতুর্থ চরণে–‘আর বিরহ যেন না হয়।’ এ জন্মের সবচেয়ে সুখ পেয়েছেন বনবাসের বছর কাটিতে। আদর্শনের, বিচ্ছেদের দুঃখের মধ্যেই ছিল লোকনিন্দার সূত্র, পরজন্মে যেন নিত্য মিলিত জীবন পান এই আর্ত প্রার্থনা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্যে ওই কঠিন তপস্যা–এ সবই যেন একটি সংবাদ দেওয়ার ভঙ্গিতেই বলা, অথচ সীতার সম্পূর্ণ মর্মপীড়া কত তীক্ষ্ণ ভাবেই না প্রকাশ পেল এই শ্লোকে। এ-কাজ অলংকারে এমন করে হত না।

মেঘদূত-এ পূর্বমেঘে অলংকারের প্রাচুর্য, উত্তরমেঘে পরিমিত হলেও সুপ্রযুক্ত অলংকাবে কাব্যে দীপ্তি এসেছে বহুবার। মেঘের কাছে যক্ষ তার স্ত্রীর বর্ণনা করে বলেছে, সেই স্বল্পভাষিণী মেয়েটিকে আমার দ্বিতীয় জীবন বলে জেনো, আজ আমি দূরে, সে যেন রাতের চক্ৰবাকীর মতোই একা। উৎকণ্ঠায় গুরুভার এই দিনগুলো যাচ্ছে, সে যেন হিমে মথিত শোভা পদ্মসরোবরের মতো বিবর্ণ’ (উত্তরমেঘ ২০) এখানে অনুপ্রাস উৎপ্রেক্ষার দ্বারা যক্ষবন্ধুর বিরহক্লিষ্ট অবস্থাটি সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। যক্ষ তার বধূর বিরহিণী রূপটিকে সৃষ্টি করছে: সে হিমে দলিত পদ্মফুলের মতো, অথবা ভোরের পুব আকাশে প্রতিপদের চন্দ্ৰকলার মতোই ক্ষীণ তনু দেহটি। সম্ভবত এ উপমার ওপরে বাল্মীকির প্রভাব আছে; অশোকবনে সীতার বর্ণনাতেও এ উপমানটি আছে। (৫:১৫:১৯) ‘দর্শ শুক্লপক্ষাদৌ চন্দ্ররেখামিবামলামশুক্লপক্ষের শুরুতে নির্মল চন্দ্ৰকলার মতো দেখলেন’ (উত্তরমেঘ ২৬) বা, মেঘলা দিনের স্থলপদ্মনিব মতো— ঠিক জাগ্রতও নয় প্রসুপ্তও নয় (২৭); এ সব নানা উপমায় তার বিরহদীন মূর্তিটি ফুটে উঠেছে। কিন্তু যক্ষ যখন তার নিজের বিরহের বর্ণনা করছে তখন সে অলংকার ব্যবহার করছে না। একবার বলছে:

শব্দাখেয়ং যদ্যপি কিল তে যঃ সখীনাং পুরস্তাৎ
কৰ্ণে লোলঃ কথয়িতুমভূদাননাস্পৰ্শলোভাৎ।
সোহিত্যিক্রান্তঃ শ্রবণবিষয়ং লোচনাভ্যামদৃষ্ট-
স্তামুৎকণ্ঠবিরচিত পদং মন্মুখেনেদমাহ।
যে কথা সখীদের সামনে অনায়াসেই উচ্চারণ করে বলা চলত। সে কথাও যে কানে কনে বলবার জন্যে উৎসুক হয়ে উঠত তোমার আনন। স্পর্শ করার লোভে, সে-ই আজ শ্রবণপথের বাইরে অতিক্রান্ত, চোখে দেখারও বাইরে, (তাই) তার উৎকণ্ঠায় পদ রচনা করে আমার মুখে এই কথা বলে পাঠিয়েছে। (উত্তরমেঘ ৪০)

এখানে সমস্ত কবিতাটির প্রাণকেন্দ্ৰ হল একটা বৈসাদৃশ্য–কাছাকাছি থেকেও আরও কাছে এসে প্রিয়ামুখের স্পর্শ পাওয়ার লোভে অতি সহজ কথাও যে-মানুষ কানেকশনে বলতে চাইত, সে আজ এত দূরে যে সেখানে চোখের দৃষ্টি পৌঁছয় না, কথার শব্দ শোনা যায় না। এই দুস্তর ব্যবধান স্পৰ্শলোভী যক্ষের কাছে কত যে দুর্বিষহ তা ব্যক্ত করার জন্যে অলংকারকুশল কবি কোনও অলংকারই ব্যবহার করলেন না। যক্ষ বধূকে বলে পাঠাচ্ছে:

তুমিৗলিখ্য প্রণয়কুপিতাং ধাতুরাগৈঃ শিলায়া
মাত্মানং তে চরণপতিতং যাবদিচ্ছিামি কর্তুম।
অস্ত্ৰৈস্তাবন্মুহুরুপচিতৈদৃষ্টিরালুপ্যতে মে
ত্রুরস্তস্নিগ্নপি ন সহাতে সঙ্গমং নৌ কৃতান্তঃ।
ধাতুর রঙে শিলাখণ্ডের ওপরে প্রণয়কুপিতা তোমাকে একে যখনই নিজে তোমার পায়ে পড়তে যাই তখনই চোখে জল ভরে এসে দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়; নিষ্ঠুর দুর্ভাগ্য সেখানেও আমাদের মিলন সহা করে না। (উত্তরমেঘ ৪২)

সম্পূর্ণ অনলংকৃত একটি বিবরণ! এক বিবাহাতুর যক্ষ বিরাহবিনোদনের জন্যে রামগিরি পৰ্ব্বতের নানারঙা পাথর দিয়ে শিলাখণ্ডের ওপরে প্রিয়ার চিত্র আঁকে। কেমন প্রিয়া? প্রেমের কলহে কুপিতা। কুপিতা বলেই যেন সে মুখ ফিরিয়ে রেখেছে, তাকে কাছে পাচ্ছে না যক্ষ। তাই সে আলেখ্যগত প্রিয়ার পদতলে লুষ্ঠিত হয়ে মানভঞ্জন করতে উদ্যত হয়, যদি প্রিয়া প্রসন্ন হয়ে কাছে আসে। কিন্তু প্রিয়াকে প্রসন্ন করাই হয় না, সহসা দুচোখ জলে ভরে ওঠে, যেন নিষ্ঠর দুনিয়তি চিত্রগত প্রিযর সঙ্গেও তার মিলন সইতে পারে না; অভিশাপ যে বিচ্ছেদের। সমস্ত করুণ ভাবটি আছে একটা অসম্ভব চেষ্টার ব্যর্থতায়, যে চেষ্টার পিছনে আছে যাক্ষের বিরহোম্মাদ। মেঘদূত-এ যেমন অনাড়ম্বর শব্দসম্ভার, তেমনই অতি সহজ অন্ধয়, তেমনই অলংকারবিরল এর রচনা ’ এখন, এই পরিণততম বিরহকাব্য রচনার ঋতুকে কালিদাস রসের আরও গভীরে প্রবেশ কবতে বলেই অলংকাবা এখন তার কাছে পরিহার্য বহিরঙ্গ! তাই কাব্য রসের গভীরতায়: পৌঁছতে পেরেছে বলেই তিনি বিশুদ্ধ স্বভাবোক্তির দ্বারাই বোদাকে রসলোকের গভীরে উওরণ করে দিতে পারেন;

রামায়ণে সীতাকে দ্বিতীয়বার অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে বলায় তিনি বললেন:

মনসা কৰ্মণ বাচা যথা বামমভ্যৰ্চয়ে
তথা মে মাধবী দেবী বিবরং দাতুমৰ্হতি।।
যদি মনে, কাজে ও কথায় রামকেই অৰ্চনা করে থাকি তো পৃথিবী আমাকে বিবরে (আশ্রয়) পান করুন। (৭.৯৭:২৫)

রামায়ণ-এ এইটি সীতার শেষ উঞ্জি, রামচন্দ্ৰ, সমাজ এবং জীবনের ওপরে প্রগাঢ় ক্ষোভ ও অভিমান নিয়ে উচ্চারিত কথা ক’টি কোনও অলংকারের প্রযোজন হয়নি, স্বভাবোক্তিই যথেষ্ট হয়েছে, কারণ সীতাক বেদনা নিজের তীব্ৰতাতেই রসোত্তীৰ্ণ।

যেখানে উপলব্ধির মধ্যে। জটিলতা, অস্তদ্বন্দ্ব বা মিশ্র আবেগ থাকে, সেখানে আপাতসরল অনলংকৃ৩ বাক্যে এগুলি আরও সার্থক ভাবে প্রকাশ পায় . মহাভারত-এ যুদ্ধের পূর্ব রাত্রে ধৃতরাষ্ট্র সঞ্জয়াকে সপ্তদ্বীপা বসুমতীর বর্ণনা প্রসঙ্গে ভারতবর্ষের বর্ণনা বিশেষ করে শুনতে চাইলেন:

যদিদং ভারতংবষং যত্ৰেদং মুছিতং বিলম
যতত্ৰদ্ধতিমাত্রলুক্কোহয়ং পুত্রো দুৰ্যোধনো মম।।
যত্র গৃদ্ধাঃ পাণ্ডুপুত্ৰ যত্র মে সজ্জতে মনঃ।
‘এইযে ভারতবর্ষ, যেখানে বলের প্রকাশ যেখানে আমার পুত্ৰ দুৰ্যোধন অতিমাত্র লুব্ধ, যেখানে পাণ্ডুপুত্ররাও লুব্ধ, যেখানে আমার মন আসক্ত।’ (৬:১০:১, ২)

বল এবং লোভের নগ্ন প্ৰকাশ যে ভারতবর্ষে নিজের পুত্রের মাত্র-ছাড়ানো লোভ, তার সঙ্গে পাণ্ডুপুত্রদের লোভের সংঘাতে যেখানে আগামী কাল থেকে ভ্ৰাতৃঘাতী যুদ্ধ শুরু হবে। এই কদৰ্য, রিপুপ্রাবল্যের পরিবেশ সূচনা করে ধূতরাষ্ট্র। ঘৃণা বা নির্বেদের ভরে যদি বলতেন, ‘এ দেশে বাঁচতে আর রুচি নেই, তাহলে প্ৰত্যাশিত সংবেদনে জাগা সহজ হত, কিন্তু ওই কদৰ্যতার নগ্ন রূপ বর্ণনা করেই ধুতরাষ্ট্র বললেন, আমার মন এখানেই, এই হতভাগ্য দেশেই আসক্ত। এখানে পরস্পর-বিরুদ্ধ আবেগের যুগপৎ বা আনুপূর্বিক সমাবেশ থাকায় উপলব্ধির জটিলতা আছে, এবং এই আবেগের বিরোধের মধ্যে জীবনবোধের এক ঋদ্ধ প্ৰকাশ আছে। যে প্রকাশ অনলংকৃত বাগভঙ্গিতে যত শক্তিশালী, অলংকারে ততটা হত না। রামায়ণ-এ এবং বিশেষ করে মহাভারত-এ আপাতবিরুদ্ধ আবেগের নিকট সমাবেশে অস্তদ্বন্দ্ব ও আবেগের সংঘাতে সমৃদ্ধতির এক কাব্য স্পষ্ট হয়েছে, যা পরবর্তী যুগে ক্ৰমেই বিরল হয়ে এসেছে। বৃহদারণ্যকোপনিষদ-এ জনক যাজ্ঞবল্ক্যকে বলছেন:

‘যাজ্ঞবল্ক্য, কিংজ্যোতিরয়ং পুরুষোহিতি-যজ্ঞবল্ক্য, কোন জ্যোতিতে পুরুষ জ্যোথিম্মান?’
যাজ্ঞবল্ক্য বললেন, ‘আদিত্যজ্যোতিঃ— সূর্যের জ্যোতি।’
আর আদিত্য অস্ত গেলে?
‘চন্দ্রমা।‘
‘চন্দ্রমা অস্ত গেলে?’
‘অগ্নি।‘
‘অগ্নি নির্বাপিত হলে?’
‘বাক।’
‘বাক শান্ত হলে?’
‘আত্মা।’ (বৃহদারণ্যকোপনিষৎ ৪:৩:২-৬)

বাইরের সমস্ত জ্যোতি নির্বাপিত হলে মানুষের অন্তরাত্মাই জ্যোতিষ্ক হয়ে তাকে আলো দেখায়, সেই অন্তরাত্মার অনির্বােণ দীপ্তিই সর্বতমিস্রার অন্তিম প্রতীকগর। এত বড় এবং এত জটিল উপলব্ধির কী সার্থক প্ৰকাশ ঘটল বিনা অলংকারে। উপলব্ধির গাঢ়তাতেই অলংকার নিম্প্রয়োজন হয়ে উঠল।

স্বভাবোক্তি অলংকার কী না এ নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। কারণ একটিমাত্র, স্বভাবোক্তি বারবার অলংকৃত বাক্যকেও পরাস্ত করেছে নিজের মহিমায়। স্বভাবোক্তি মাত্রই শ্ৰেষ্ঠ কাব্য নয়, কিন্তু এমন অজস্র উদাহরণ পাওয়া যাবে, যেখানে স্বভাবোক্তির দীপ্তি অলংকৃত বাক্যে পাওয়া যেত না। মৃচ্ছকটিক নাটকে আশৈশবের সহচরী মন্দনিকা শর্বিলককে বিবাহ করে বসন্তসেনাকে প্ৰণাম করে বিদায় নিচ্ছেন: বসন্তসেনা তাকে তুলে বলছেন ইদানীং ত্বমেব বন্দনীয়া সংবৃত্তা/গচ্ছ ইদানীং, আরোহ প্রবহণং স্মরমীম–এখন তুমিই হলে বন্দনীয়া, এখন যাও, গাড়িতে ওঠ গিয়ে, আমাকে স্মরণ কোরো।’ নিতান্তই আটপৌরে বাগভঙ্গি, কিন্তু এর মধ্যে বসন্তসেনার একটি প্রবল চাপা দীর্ঘশ্বাস রয়ে গেছে। নিস্ক্রয়মূল্যে না হোক বসন্তসেনার দক্ষিণ্যে মন্দনিকা আর গণিকা নয়, সে শবিলকের বধু হয়ে গণিকত্ব থেকে মুক্ত হয়ে কুলনারীর মর্যাদা পেল, আর যার আনুকূল্যে এটা সম্ভব হল সেই বসন্তসেনা নিজে গণিকাই রয়ে গেলেন। এর সমস্ত বেদনা প্রকাশ পাচ্ছে ওই কাটাকাটা বাক্যবিন্যাসে, যেন নিজের নিম্পরিণাম প্রেমের বেদনা এবং আসন্ন সখীবিচ্ছেদের দুঃখে তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, এ মুহুর্তে দীর্ঘ বাক্যবিন্যাস সম্ভব নয়। কোন অলংকার এ দুঃখের তীব্রতাকে এমন করে স্পর্শ করতে পারত? (তুলনীয় অভিজ্ঞানশকুন্তলম-এর চতুর্থ অঙ্কে শকুন্তলাকে বিদায় দিতে হবে, এ দুঃখে পালকপিতা কথের সেই বিখ্যাত শ্লোকটি: যাস্যতাদ্য শকুন্তলেতি হৃদয়ং সংস্পষ্টমুৎকণ্ঠয়া।’ সম্পূর্ণ নিরলংকার, শুধু স্বভাবোক্তি দিয়ে এ বর্ণনা এত শক্তিশালী হয়ে উঠল।) এখানে বিবক্ষিত বস্তুটির নিজেরই এমন ঐশ্বৰ্য আছে যে, অলংকার এখানে রসসৃষ্টির ব্যাঘাত ঘটাত। সপ্তম অঙ্কে শকুন্তলার বর্ণনা বসনে পরিধূসারে বসানা’ সে কি প্রথম অঙ্কের ন প্রভারলিং জ্যোতি-র থেকে কাব্যমূল্যে কোন অংশে হীন? মনে পড়ে মৰ্ম্মটের কথা— ‘রাসস্যৈব প্রাধান্যান্নালংকারঃ ‘।

তাহলে দেখছি সুকবি, যিনি তাঁর কাব্যের অন্যত্ৰ অলংকার প্রয়োগে সিদ্ধহস্ততার বহু প্ৰমাণ দিয়েছেন তিনিও স্থানবিশেষে অলংকরকে বাহুল্য বা বাধা জ্ঞান করে পরিহার করেন। তাঁরা জানেন উপলব্ধির এমন জ্বলন্ত রূপও আছে, যা তার আপনি তেজে অলংকরকে পরিহাস করে। এ বোধ যতক্ষণ কবিদের থাকে ততক্ষশই কাব্যে অলংকারের প্রয়োগ সুপরিমিত থাকে; না হলে মাঘ ও নৈষিধের উদয় হয়। এই পরিমিতি বোধের মধ্যেই মহাকবি ও হীনকবির পার্থক্য এবং এ বোধ আসে। অলংকারের পরিহার্যতার স্থানকালপাত্রের বোধ থেকে। সৎকবি বহু অলংকার সার্থক ভাবে প্রয়োগ করতে জেনেও প্রয়োজন মতো ক্ষেত্রে সে লোভ সংবরণ করতে জানেন। শুধু যখন অলংকার তাঁর উপলব্ধি প্রকাশের একমাত্র বাহন হতে পারে তখন, এবং ঠিক যতটুকু এবং যে অলংকার প্রয়োগ করলে সে উদ্দেশ্য সিদ্ধ হয়, তখন ততটুকু সেই অলংকার প্রয়োগ করেন। কিন্তু এরও একটা শর্ত আছে সৎকাব্যে, তা হল অলংকারপ্রয়োগের পূর্বেই কাব্যটিকে তার উপলব্ধির স্তরে খাঁটি ও সজীব হতে হবে, নইলে সেটা শবদেহে অলংকার বিন্যাসের মতো নিরর্থক প্রয়াস হবে। এর ভুরি ভুরি উদাহরণ সপ্তম শতাব্দী থেকে বহু কাব্যে-নাটকে পাওয়া যায়।

আলংকারিকরা কখনো অলংকরকে কাব্যের আত্মা বা প্ৰাণ বলে অত্যধিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেননি, করেছেন, মন্দ কবিযশঃপ্রার্থীরা। কাব্যে যাঁদের মূলধন নেই, অর্থাৎ জীবনবোধে কোনও বৈশিষ্ট্য নেই, তারাই এই বড় ফাকিটা ঢাকবার জন্যে অত্যধিক অলংকারপ্রয়োগে তৎপর হয়ে উঠেছেন। রসবোদ্ধা পাঠকের কাছে এই অধম কাব্য নিরতিশয় পীড়াদায়ক হয় ওঠে। এই অন্তঃসারশূন্য অলংকারবহুল রচনা সপ্তম শতাব্দীতে খুব বাড়তে থাকে। বাণভট্ট হর্ষচরিত-এ বলছেন,
‘প্ৰায়ঃ কুকবয়ো লোকে রাগাধিষ্ঠিতদৃষ্টয়ঃ।
কোকিলা ইব জায়স্তে বাচালাঃ কামকারিণঃ।।
সন্তি শ্বান ইবাসংখ্যা জাতিভাজো গৃহে গৃহে।
উৎপাদক ন বহবঃ কবয়ঃ।’
অর্থাৎ, ‘রিপুতে আরক্তদৃষ্টি কুকবিরা কোকিলের মতোই বাচাল এবং স্বেচ্ছাচারী। নামেই কবি অসংখ্য গৃহে গৃহে আছে যেমন থাকে কুকুর, এরা সৃষ্টি করতে পারে না।’ (১:৫, ৬) এ ব্যাপার সর্বদেশে সর্বকালেই ঘটেছে কিন্তু তেমন সমালোচনা না থাকার ফলে মুড়িমিছড়ির একদর হয়ে গেছে। প্রায়ই, তাই কালিদাসের কাব্যও মহাকাব্য আর মেঠের হয়গ্ৰীববিধ কাব্যও মহাকাব্য। শুধু তাই নয়। এদের মতো অনুপ্রাণিত কবিদের জন্য কবিশিক্ষা গ্ৰন্থ রচনা হয়েছে যাতে প্রেরণার অভাব এরা পূর্ণ করতে পারে পাণ্ডিত্যে ও কৌশলে। এমনকী ষষ্ঠ শতাব্দীর শেষে দন্তীও একটু স্থান রেখেছেন এদের জন্যে।

কাব্যের নানা অবাস্তর ভেদের মধ্যেও অকবির সৃষ্টির জন্যে আসন রাখা আছে—গুণীভূতব্যঙ্গা কাব্য, চিত্রকাব্যইত্যাদি। অলংকারশাস্ত্রের উদাহরণে যে বহুল পরিমাণ কুরুচিপূর্ণ প্রেরণাহীন অলংকারসর্বস্ব শ্লোক ইতস্তত ছড়ানো আছে–এবং সৎকাব্য থেকে কম উদাহরণ আছে–তাতেই প্রতিপন্ন হয় কাব্যের সংজ্ঞা না হোক কাব্য সম্বন্ধে বোধটা স্কুল ও সংবেদনাবাজিত হয়ে উঠেছিল। তথাকথিত সহৃদয় কাব্যে কবি খুঁজতেন কৌশল এবং ভট্টিকাব্যের কবি সজ্ঞানে সুস্থ শরীরে বললেন:
ব্যাখ্যাগম্যমিদং কাব্যমুৎসবঃ সুধিয়ামলম।
হতা দুর্মের্ধসশশ্চাস্মিন বিদ্বৎপ্রিয়তয়া ময়া।
(এই রাবণবধকাব্যটি) ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে। এতে পণ্ডিতের উৎসব, যারা মেধাবী নয় তাদের আমি এ কাব্যে হনন করেছি। আমার বিদ্বৎপ্রীতির জন্যে। (রাবণবধ, ২২:৩৪)

সুবন্ধু শ্লাঘাসহকারে বললেন, প্রত্যক্ষরশ্লেষময় তার কাব্য। অর্থাৎ পরবর্তী কবিরা আর উদ্দেশ্য ঘোষণা করার প্রয়োজন বোধ করলেন না, সরাসরি বহিরঙ্গপ্রধান কৌশলনির্ভর কাব্য রচনা করতে লাগলেন এবং শ্রোতারা বাহবা দিতে লাগলেন।

কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখি অলংকারশাস্ত্ৰ কাব্যকে পাঠকের মনোরঞ্জনের অমঙ্গলনাশের, উপদেশের, যশোর, অর্থের উপায়ই বলেছেন (কাব্যং যশসেহর্থকৃতে শিবেতরক্ষতয়ে/সদ্যঃ পরনির্বতয়ে কান্তাসম্মিততয়োপদেশযুজে)

অর্থাৎ অনেক অবাস্তর ফলপ্ৰাপ্তির কথা বললেও এরা কখনওই বলবেন না কাব্য জীবনকে বুঝতে সাহায্য করে, এর মুখ্য উদ্দেশ্য হল জীবনের পুনর্মূল্যায়ন। জীবনের গভীরতম সমস্যা ও সংঘাতের প্রতিফলন ও তার মাধ্যমে জীবনের মূল্যবোধের যাচাই করাই কাব্যের প্রাথমিক করণীয়–এই সংজ্ঞা নিরূপণ করলে কাব্য বিনোদনমাত্র না হয়ে উচ্চতর স্তরে আরোহণ করতে পারত। বিয়োগান্তকে কাব্যে স্বীকার করা হয়নি–সংস্কৃত কাব্য ও অলংকারশাস্ত্ৰে এ এক চুড়ান্ত অভিশাপ। রামায়ণ-মহাভারত-এর মূল সুরটি এবং প্রকৃত উপসংহার এদের আদিমতম মহাকাব্যকলেবরে বিয়োগান্ত, রঘুবংশও অবক্ষয়ের গ্লানিতে মলিন, বিষন্ন, খণ্ডকাব্য; মেঘদূত বিরহের আর্তিতে করুণ। উত্তররামচরিত-এ ভবভূতি ছুয়ে গেছেন সে গভীরতাকে, উচ্চারণ করে বলেওছেন, ‘একো রসঃ করুণ এব। নিমিত্তভেদাৎ পৃথক পৃথগিবাশ্রয়তে বিবর্তন–রস একটিই, করুণ, প্রয়োজন অনুসারে নানা পৃথক রূপে তা বিবর্তিত হয় মাত্র।’

আর একটি কারণ হল কাব্যের আপেক্ষিক মান নির্ণয়ের কোনও সুস্থ সমালোচনার ধারা সমাজে বা আলংকারিক মহলে প্রবর্তিত হয়নি। কাব্যগুলিকে বিশ্লেষণ করে অংশত ও/বা সম্পূর্ণত উৎকর্ষ-অপকর্ষের বিচার হত না। এ-ও অবক্ষয়ের একটি কারণ। হয়তো এ ধরনের মানদণ্ড সৃষ্ট হওয়া সহজ ছিল না— এতগুলি বিভিন্ন অলংকার প্রস্থানের প্রাদুর্ভাব ও প্রসারের জন্যও। অনেক পরে সংহতি প্রবর্তনের চেষ্টা দেখা যায় বিশ্বনাথ, মৰ্ম্মটে, কিন্তু অলংকার ততদিনে শবব্যবচ্ছেদে পরিণত হয়েছে, কারণ, সংস্কৃত কাব্য ততদিনে নিম্প্রাণ। কালিদাসের পরে যখন ভট্টি, ভারবি, মাঘী, নৈষধকার কাব্য রচনা করছেন তখনও, কালিদাস কেন ভাল, এরা কোথায় দীদনতর, কেন হীনতর। তার কোনও সার্থক আলোচনাই হল না। একটা প্ৰমাণ, অধিকাংশ আলংকারিক উদাহরণ সংকলন করেছেন অর্বাচীন অ-কবিদের গ্রন্থ থেকে অথবা স্বরচিত অ-কাব্য থেকে; কালিদাস থেকে উদাহরণ শোকাবহরদাপে কম। পাশ্চাত্ত্য সাহিত্যে সামগ্রিক ও আপেক্ষিক মূল্যবিচারের যে ধারাটি চলিত ছিল তাতে প্রায়শই সুস্থ সাহিত্য অভ্যর্থনা পেত এবং অসৎকাব্য অসৎকাব্য বলেই বিবেচিত হত। বিশুদ্ধ ভঙ্গিবৈচিত্র্য ও অলংকারের প্রাচুর্যোকাব্যের কাব্যত্ব সেখানে কখনওই নির্ভর করেনি, বোধহায় রোম সাম্রাজ্যের আমলে যাকে ল্যাটিন সাহিত্যের রজত যুগ’ বলে অভিহিত করা হয়। সেই শ’দুই বছর বাদে। যে সব শ্লোক শুধুই অলংকার শাস্ত্ৰে দোষের বা অ-কাব্যের উদাহরণ হতে পারত। তাই পরিবেশিত হল কাব্যের নানা আলোচনায় সাহিতে্যুর ভূমিকায়।

তৃতীয় একটি কারণ মনে হয় সাহিত্য লঘুপ্ৰমোদের অঙ্গন ছেড়ে জীবনের অন্দর-মহলে বিশেষ প্রবেশ করল না, যেখানে জীবনের তাৎপর্যােসার্থকতা উদ্দেশ্য নিয়ে বিচিন্তা বা অন্বেষণা। মনে পড়ে। কীটসের কাব্য The Fall of Hyperion-এ কবি এসেছেন কাব্যলক্ষ্মী মনোিটার মন্দিরে, মহৎকাব্য রচনার গুঢ় তত্ত্বটি জানতে। দেবী প্রথমে তাঁকে ধিক্কার দিলেন। পরে ব্যক্তি করলেন কবিত্বের চরম রহস্যটি:

‘None can usurp this height, returned that shade
But those to whom the miseries of this world
Are miseries, and will mot let them rest.
‘(কবিত্বের) এই (দুরারোহ) শিখরে কেউ সহজে উত্তরণ করতে পারে না, পারে শুধু তারা এ জীবনের আর্তি যাদের কাছে আর্তিই এবং তাতে যারা অস্থির হয়ে ওঠে।’

এই মানদণ্ডের সাক্ষাৎ সংস্কৃত অলংকারের কোনও গ্রন্থে পাই না। মহৎ কাব্য যশ অর্থ আনন্দ ছাড়াও যে আরও কিছু দিতে পারে বলেই তা মহৎ কাব্য, জীবনের দুরূহ ও জটিল নৈতিক মূল্যবোধের, আবেগের, প্রত্যয়ের সংঘাতেও দিশারী হওয়াই যে মহৎ কাব্যের যথার্থ ভূমিকা এ বোধ না পাই অধিকাংশ অলংকারশাস্ত্ৰে, না পাই কালিদাসোত্তর কাব্যে।

কাব্যের অবক্ষয়ের চতুর্থ একটা ঐতিহাসিক কারণও আছে। দশম একাদশ শতক থেকে কথ্যভাষাগুলির অভ্যুত্থান ঘটল, এবং সজীব, জীবনজিজ্ঞাসার কাব্য কথ্যভাষাতেই রচিত হতে লাগল। ফলে সংস্কৃত মজা নদীর শুকনো খাত হয়ে পড়ে রইল, বহতা নদীর স্রোতেই কাব্যপিপাসুর তৃষ্ণা মিটতে লাগল। কবীরের দোঁহায় দেখি: ‘বহতা পানী নির্মলা, বদ্ধ গন্ধিলা জায়–যে জলে স্রোত আছে তাই নির্মল, বদ্ধ জলার জল দুৰ্গন্ধ।’ আবার দেখি সংস্কৃত কূপজল, কবীরা, ভাসা বহতা নীর— সংস্কৃত হল। কুয়োর জল, কবীর, ভাষা হল বহতা জল।’ জনসাধারণও বুঝতে পারছে সংস্কৃতে পাণ্ডিত্যপ্রকাশের অবকাশ আছে, প্রাণের উপলব্ধি প্রকাশের পক্ষে তা অব্যবহার্য, সে-কাগজের জন্যে আছে কথ্যভাষা। দ্বাদশ শতকের পর থেকে প্রথম ক্ৰমে ক্রমে রাজসভার ভাষা হিসেবে সংস্কৃত অপসারিত হল, বিজয়ীদের ফারসি ভাষাই রাজকার্যের বাহন হয়ে উঠল। রাজসভায় সংস্কৃতের পৃষ্ঠপোষকতা আর রইল না। রাজসভায়। এ ভাষা তখন মুষ্টিমেয়ের চিত্তবিনোদনের মাধ্যম; এই মুষ্টিমেয় তখন জমিদারদের ও দেশীয় রাজাদের সভাপণ্ডিত ও সভাসদগণ–এরা বিদ্বান কিন্তু রসবোদ্ধা নন। কাজেই কাব্যের কাছে এদের প্রত্যাশা পাণ্ডিত্যের, রসসিদ্ধির নয়। দেহের অবয়বের ভঙ্গি ও বিন্যাসেই ভরতনাট্যম ও মণিপুরী, ইত্যাদি নৃত্যশিল্পকৃতির সৃষ্টি হয়, আবার দেহাবয়বের ভিন্ন প্রকারের সঞ্চালন ও বিন্যাসে সার্কাসও হয়। একটি রসোত্তীর্ণ মানুষকে অভিভূত তন্ময় করবার ক্ষমতা রাখে, অন্যটিতে বিস্ময় ও চমক আছে কাজেই তা বাহাদুরি দেখিয়ে বাহবা পায়। আমাদের দুৰ্ভাগ্য, আমরা কাব্যে ভঙ্গিবৈচিত্র্য ও অলংকারপ্রাচুর্য খুঁজলাম, একশো চৌষট্টি রকমে বলতে পারলাম তোমার মুখ চন্দ্রের মতো বা পদ্মের মতো; কিন্তু এর জন্যে কোনও উপলব্ধির প্রয়োজনই হয় না, কাব্য বা অলংকরশাস্ত্র পড়া থাকলেই চলে। কাব্যে রূপ পেলাম, সৌন্দর্য বা রমণীয়তা পেলাম না। অথচ আমরাই বলেছি, ‘তদেব রদপং রমণীয়তায়া মুহুর্মুহুর্ষন্নবতামুপৈতি–যা মুহুর্মুহু নূতন হয়ে প্রতিভাত হয় তা-ই হল রমণীয়তার রূপ।’ কোথায় সে মুহুর্মুহু নবীনতা? তা,কেবল অলংকারবৈচিত্র্যে মুখ পদ্মের মতো বলার শ’ দেড়েক ভঙ্গি। এর মধ্যে কাব্য যে দেউলে হয়ে গেছে সে বোধটা পর্যন্ত প্ৰত্যক্ষ ভাবে কোনও অলংকারগ্রন্থে নেই।

পরোক্ষ ভাবে আছে। যখন দেখি ব্যঞ্জনাপ্রস্থান আক্রান্ত হচ্ছে, বিদ্রাপের লক্ষ্য হচ্ছে তখন বুঝি। এ হল প্ৰাণবানের সম্বন্ধে মুমূর্ষর ঈর্ষা। তবু বলব, বিস্ময়ের বস্তু হল এই যে, কাব্যে যখন প্রাণ অন্তৰ্হিত তখনও আলংকারিকরা কখনও বলেননি। অলংকার কাব্যের প্রাণ। একেবারে প্রথম দিকের ভামহ বামন প্রভৃতিরা ছাড়া অলংকরকে তত প্রাধান্য পায় কেউই দেননি (পরে অবশ্য রুষ্যক ও রুদ্রটিও দিয়েছিলেন); সম্ভবত অলংকারের চর্চা দিয়েই কাব্যালোচনার সূত্রপাত বলেই এর নাম অলংকারশাস্ত্ৰ। কিন্তু দুটি ব্যাপার প্রণিধানযোগ্য: একটি হল রস-ও ধ্বনি প্রস্থানের মতো সুস্থ, সার্বজনীন ও সূক্ষ্ম আলোচনাপ্রসূত দুটি প্রস্থান যখন এসেছেন তখনও কাব্যে কোনও নতুন প্রাণসঞ্চার হল না, ভঙ্গিবৈচিত্ৰ্য এবং অলংকারবাহুল্যের মর্যাদা হ্রাস পেল না। দ্বিতীয়ত, কাব্যের কাব্যত্ব সম্বন্ধে যতগুলি প্ৰস্থান সৃষ্টি হয়েছে তখনও সবগুলিকে সংহত করে একটি সুস্থ সর্বাঙ্গীন মানদণ্ড নির্মিত হল না। কাব্যে সম্পূর্ণাঙ্গতা বিচারের জন্যে। সম্ভবত সংস্কৃত ভাষা বহু পূর্বেই শুধু বিদগ্ধজনের পরিশীলিত ভাষা হয়ে যাওয়ায় এবং প্রাকৃত ভাষাগুলি অবহেলিত থাকায় এই মারাত্মক অভাবগুলি সাহিত্য সমালোচক সমাজে থেকেই গেল।

কারণ যাই হোক, ফলটা শোচনীয় হল। শুধু যে সৎ, সুস্থ, গভীর এবং রসোত্তীর্ণ সাহিত্য সৃষ্টির পথ রুদ্ধ হল অবিরত অলংকার চর্চায় ও প্রয়োগে তা-ই নায়, অসৎ অসুস্থ কাব্যও কাব্যপদবাচ্য হয়ে উঠল। যে বাণভট্টে সত্যকার সৃষ্টিপ্রতিভার স্বাক্ষর আছে, তার কাব্যে বারেবারে তিনিও বিকৃতরুচি অলংকারপ্রিয় রসবোধহীন পাঠকের মনোরঞ্জনের জন্যে লেখনী ধারণ করতে দ্বিধা করলেন না। স্বয়ং বাণভট্টেরই যখন এই অবস্থা তখন অন্যে পরের কথা।

কাব্যের মানদণ্ড, উদ্দেশ্য, বিচার, লক্ষ্য সবই অবনমিত হল। সে তখন চিত্তবিনোদনের বস্তু হয়ে উঠল। সচেতন ভাবে মানবিক, আবেগের, নীতির, প্রত্যয়ের সব বাস্তব সমস্যাকে পরিহার করতে লাগল। একটি সৌন্দর্যের কল্পলোক সৃষ্টির প্রয়াসে কাব্য জীবনকে বিসর্জন দিতেও দ্বিধা করল না। এই সৌন্দর্যের উৎস কোথায়? দেহের, বিশেষত নারীদেহের এবং নিসর্গের বর্ণনার দ্বারা, ভোগবিলাসের নানা বর্ণনার দ্বারা অবাস্তব একটি কল্পলোক সৃষ্টি করে তার উপাদানকে নানা ভাবে বিন্যস্ত করে কাব্য নির্মাণ করতে লাগল। সমস্যা যেটা দেখা দিল তা হল: নিসর্গই হোক নারীদেহই হোক সবই বহুপরিচিত, তার দ্বারা নতুন কিছুআপাত ভাবেও উপস্থাপিত করা খুবই কঠিন। কবিরা এ সমস্যার সমাধান করলেন অভিনব এক পন্থায়: পরিচিত বিষয়কে অপরিচিত ভঙ্গিতে পরিবেশন করে। এই ভঙ্গি হল মুখ্যত অলংকারবৈচিত্ৰ্য। তাই দেখি সাহিত্যে ও অলংকারশাস্ত্ৰে অলংকারের প্রকারভেদ চক্রবৃদ্ধি হারে বাড়ছে। অনুচ্চারিত হলেও সকলেই স্বীকার করছেন রসসৃষ্টির দেবদুর্লভ শক্তি আর নেই। সেই সর্বস্বান্ত অবস্থাকে ঢাকা দেওয়ার কাজে ডাক পড়ল। অলংকারের। প্ৰবল ঘটা করে এল ভঙ্গিবৈচিত্র্য, এল অসংখ্য অলংকার। যা সৃষ্টি হল তাতে চমক প্রচুর, নেই শুধু উপলব্ধি, নেই প্রেরণা, জীবন সম্বন্ধে কোনও নতুন বোধ, প্রকৃতপক্ষে যা হল কাব্যের প্রাণ। দীর্ঘায়ত বৰ্ণনা, যত তার ঘটা তত ছটা, কিন্তু প্রকৃতি বর্ণনাই হোক আর রূপ বর্ণনাই হোক, যুদ্ধ বর্ণনাই হোক আর সূর্যাস্ত বৰ্ণনাই হোক–যতক্ষণ না তার প্রাণকেন্দ্ৰে থাকছে কোনও যথার্থ উপলব্ধি ততক্ষণ তা নিতান্তই বহিরঙ্গ। ওই যে মৰ্ম্মট বললেন, ‘উপকুর্বন্তি তং সন্তং’, সেইখানেই ঠেকে গেল এই অবক্ষয়ধমী সাহিত্য রস। সার্থক কোনও উপলব্ধি, জীবনকে দেখার নতুন কোনও দৃষ্টিকোণ যখন নেই, অর্থাৎ অঙ্গী যখন নেই তখন কার অঙ্গদ্বারেণ আসবে অলংকার? বিশ্বনাথের কথাও তো তাই ছিল ‘শব্দার্থয়োরস্থিরা যে ধর্মাঃ শোভাতিশায়িনঃ। রসাদী নুপকুৰ্ব্বস্তোহিলংকদ্ধারাভোহঙ্গদাদয়ঃ ৷’ শব্দার্থময় কাব্যের শোভাবৃদ্ধিকারী ‘অস্থির’ যে ধর্মগুলি রসাদির উপকার করে। ক্রমে অস্থির ধর্ম শুধু যে স্থির হয়ে উঠল তাই নয়। রসাদির অবর্তমানে তার উপকার করার প্রশ্ন যখন আর নেই তখন অলংকারই রসের স্থানে অভিষিক্ত হয়ে রাজজু করতে লাগল।

পরিশেষে একটি কথা: বর্ণনা–তা সে যত অলংকারবহুল যত মনোরমই হোক না। কেন–কখনও মহৎ সাহিত্যের প্রধান উপাদান হয়ে উঠতে পারে না। মহৎ সাহিত্যের ভিত্তিই হল জীবনবোধ এবং তার প্রকাশে অলংকার থাকলেও তার উপলব্ধিগত জটিলতাও থাকবে; নিঃশেষ অর্থ পাওয়া যায় না। যেমন:
হিরন্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতং মুখং,
তত্তে পুষঃপাবৃণু সত্যধর্মীয় দৃষ্টয়ে। (বৃহদারণ্যকোপনিষৎ (৫:১৫:১)
এর অর্থকরা হয়: সোনার পাথর দিয়ে সত্যের মুখ ঢাকা আছে, পূষন সেই ঢাকা তোমার জন্যে খুলে দিন সত্যধর্ম দেখবার জন্যে। বলা বাহুল্য, অভিধাগত অর্থ ও অলংকার বুঝলেও এ কাব্য সম্পূর্ণ বোঝা যায় না। কারণ এখানে কবির উপলব্ধির মধ্যেই দুরূহতা আছে, যা ভাবগতও নয়। আবার সম্পূৰ্ব্বত চিন্তাপ্রসূতও নয়, যে, কোনও দর্শন প্রস্থানের শরণাপন্ন হলে সুরাহা হবে। তাতে দার্শনিক ব্যাখ্যা মিলবে ঠিকই কিন্তু কবির উপলব্ধিটির যথার্থ পরিচয় মিলবে না। কিংবা অথর্ববেদের সেই, ‘দেবস্য পশ্য কাব্যং ন মামার ন জীৰ্যন্তি—দেবতার কাব্যটি দেখ, তা মরেও না জীৰ্ণও হয় না’— এটা বললে কি পূর্ণ উপলব্ধিটি হৃদয়ঙ্গম করা যায়? ‘দেবতার কাব্য’ কি অলংকার না অভিধাগত অর্থেই বুঝতে হবে। অথবা যস্য ছায়ামৃতং যস্য মৃত্যুঃ ‘ এর অর্থের জন্যে দেড় হাজার বছর পরের এক বিশিষ্ট দার্শনিক প্রস্থানের প্রবক্তা শংকরাচার্যের ওপরে ভার দিলে স্বভাবতই একটি প্রস্থানগত ব্যাখ্যাই মিলবে এবং সেটি কবির অভিপ্রেত অর্থ হবে না তা বলাই বাহুল্য। তার পরিবর্তে যদি এ কাব্যাংশটিকে কবির উপলব্ধিরূপেই গ্রহণ করি তাহলে লক্ষ্য করব। আপাতবিরোধী (অমৃত/মৃত্যু) অনুভবের জটিলতাতে ও অন্তৰ্দ্ধােন্দুর গাঢ়তাতে এ-কাব্য সমৃদ্ধ। তেমনই:
ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াত্তপতি সূর্যঃ
ভয়াদিন্দ্ৰশ্চ চন্দ্ৰশ্চ মৃত্যুধাবতি পঞ্চমঃ। (কঠোপনিষৎ ২:৩:৩)

এর মধ্যে মহাজাগতিক যে পরিবেশটি সৃষ্ট হয়েছে তার মধ্যে সক্রিয় উপাদান হল ভয়

একে কি আক্ষরিক অর্থে নিলে কোনও অর্থ পাওয়া যায়? তার ভয়ে অগ্নি তাপ দেয়, সূর্য তাপ দেয়, ভয়ে ইন্দ্ৰ চন্দ্র ও মৃত্যু ধাবিত হয়। এতে অলংকার নেই, না, সমাসোক্তিতেও এর অর্থ নিহিত নেই, এ কাব্য অলংকরকে অতিক্রম করে কাব্য হয়ে উঠেছে উপলব্ধির গভীরতায়। অথবা যখন শুনি:

ন তত্ৰ সূর্যে ভাতি ন চন্দ্ৰতারকং
নেমো বিদ্যুতো ভাস্তি কুতোহয়ামগ্নিঃ।
তমেব ভান্তমনুভাতি সৰ্বং
তস্য ভাসা সর্ববিদং বিভাতি।। (কঠোপনিষৎ ২:২:১৫)
অর্থ, সেখানে সূৰ্য আলো দেয় না, বিদ্যুৎ দেয় না, এই অগ্নিই বা কোথায়? দীপ্যমান তার দীপ্তি অবলম্বনে অন্য সব কিছু দীপ্তি দেয়, তার উজ্জলতাতেই এই সব কিছ উজ্জ্বল। এখানে কোনও অলংকার নেই, কাব্যটি নির্ভর করছে উপলব্ধির মহিমার ওপরে। এখানেও সেই রসস্যৈব প্রাধান্যান্নালংকারঃ।’ কাব্য যে অলংকরকে ছাড়াই সম্পূর্ণ রসের মহিমাতেই অনবদ্য হয়ে উঠতে পারে আনন্দবর্ধন ও জগন্নাথ ছাড়া এ কথা স্পষ্ট করে কেউই বলেননি। এবং দুঃখের বিষয় এদের কোনও সার্থক প্রভাব কবিদের ওপরে বা আলংকারিকদের ওপরে পড়ল না। অলংকারের প্রাধান্য ঘুচল না। বরং ক্রমে ক্রমে অলংকারই হয়ে উঠল। সর্বেসর্বা। উপরের শ্লোকটিতে যে নিরলংকার উক্তি তাকে স্বভাবোক্তি নাম দিলেও হয়তো ঠিক হয় না। কারণ, এর অর্থ অভিধায় ধরা পড়ে না। ব্যঞ্জনাসমৃদ্ধ রসের গৌরবেই এর গৌরব সম্যক অনুভূত হয়। যে অনুভবের মধ্যে বিচিত্র অঙ্গ অনুভব আনাগোনা করে তা ওই অঙ্গী ও অঙ্গরসের দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে মিশ্র জটিল এক উপলব্ধির রসায়নে পরিণত হয় এবং এইখানেই তার ঐশ্বৰ্য অৰ্জ্জুনের রথে শিখণ্ডীকে দেখে ভীষ্ম যখন অস্ত্ৰত্যাগ করেন, তখন, ‘গ্ৰীষ্মসন্তপ্ত মানুষ যেমন করে প্রথম বর্ষণের জলধারার প্রতীক্ষা করে তেমনই করেই ভীষ্ম শিখণ্ডীর শণধারা গ্রহণ করলেন।’।
উষ্ণার্তো হি নরো যদ্বজুলধারাঃ প্রতীচ্ছতি।
তথা জগ্ৰাহ গাঙ্গেয়ঃ শরধারাঃ শিখাণ্ডিনঃ। (৬:১২৭:২৩, ২৪)

উপমায় এর সবটুকু সৌন্দর্য নিহিত নেই, ব্যঞ্জনার দ্বারা জীবনের তাপে তপ্ত বৃদ্ধের মৃত্যুর মধ্যে মুক্তির প্রতীক্ষা ধ্বনিত হচ্ছে। সমস্ত দৃশ্যটির অন্তর্নিহিত গ্লানি ও ধিক্কার এবং মৃত্যুর মধ্যে এই পঙ্কিল জীবনকে ধুয়ে শুচি হয়ে চলে যাওয়াব, গ্লানিবর্জিত জীবনের স্বস্তি ফিরে পাওয়ার ব্যঞ্জনা–এর কাব্যমূল্য উপমানির্ভর নয়। যদিও এ উপমাটি নিরতিশয় সার্থক।

তবু বলব একেবারে তুঙ্গে পৌঁছে কবিতা নিরলংকারই হয়। পার্বতী যখন বলেন মমাত্র ভাবৈকরসং মনঃ স্থিতং’, বা কিং লীয়ার নাটকের শেষে এডগার যখন বলে

The oldest have borne most; we that are young
Shall never see so much nor live so long.
তখন এই সম্পূর্ণ নিরলংকার বচনের মধ্যে উপলব্ধির যে গাঢ়তা তা কোনও অলংকৃত ভাষণে ধরা পড়ত না। সীতার জীবনের সমস্ত ক্ষুব্ধ বেদনা, বঞ্চনা ও অভিমান যেমন প্রকাশ পেল এই শ্লোকে:
মনসা কৰ্মণা বাচা যথা রামর্ভ্যচয়ে।
তথা মে মাধবী দেবী বিবরং দাতুমৰ্হতি। (৭:৯৭:১৫)

ঠিক এই মুহুর্তে সীতার অন্তৰ্দাহ এত গভীর যে অলংকারের প্রয়োগটি রসসঞ্চারে বিঘ্ন ঘটাত। একটি স্তরে গিয়ে অলংকার প্রয়োগের নিপুণ কবিও বলেন, ‘আমার এ গান ছেড়েছে তার সকল অহংকার’; একটি স্তরে কাব্য তার সোনার আবরণ উন্মোচন করে নিরঞ্জন উপলব্ধির সত্যের মহিমাতেই সহৃদয়চিত্তকে অভিভূত করে।

চুনি, পান্না, লীলা সবই হীরের জাত, নানা বর্ণের ছটায় সুন্দর তারা, কিন্তু হীরেই সবচেয়ে দামি। বৈজ্ঞানিক বলেন, যে প্রচণ্ড তাপ ও চাপে হীরে তৈরি হয়, এই মণিগুলির জন্যে ততটা প্রয়োজন হয় না। কবির উপলব্ধিতে যখন সেই তীব্ৰতা সেই প্ৰাবল্য থাকে, যার ফলে তার জীবনজিজ্ঞাসা তীক্ষ্ণ হয়ে ওঠে, কঠিন বেদনার ঘনীভূত চাপ ও তাপে কাব্য তখন নিরঞ্জন মহিমায় কমলহীরে হয়ে ওঠে। এবং এ স্তরের জীবনজিজ্ঞাসায় বেদনার উপলব্ধি কোথাও না কোথাও অন্তর্নিহিত থাকেই (Our sweetest songs are those that tell of saddest thought)। আমরাও ত বলেছি মাথুরেই পদকতাঁর শক্তির শেষ স্বাক্ষর। সংস্কৃত কাব্যনাটক দুঃখান্ত পরিণতিকে বর্জন করে, জীবনজিজ্ঞাসাঁই যে মহৎকাব্যের অস্তিম অন্বেষা। এ কথা কোথাও না। স্বীকার করে কাব্যে জীবনের গভীরতম প্রকাশের অবকাশ অনেকটাই রোধ করেছে। ক্ষতিপূরণ করতে এসেছে অলংকার তার বিচিত্ৰ চমক নিয়ে, কিন্তু কমলহীরের দুতি সে পাবে কোথায়?

Super User