পৃথিবীর নিয়ন্ত্রণ কেন্দ্রে বিশাল স্ক্রিনে মহাকাশযানটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মধ্যবয়স্ক মানুষটি কাঁপা গলায় বলল, ওয়ার্মহোলে প্রবেশ করেছে।

পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটি বলল, কী মনে হয় তোমার প্রজেক্টটি কি সফল হবে?

আমরা এক্ষুনি সেটি দেখতে পারব! যদি সফল হয় তা হলে তারা এক্ষুনি বের হয়ে আসবে। তাদের হিসাবে যত সময়ই লাগুক আমাদের হিসাবে সেটা হবে কয়েক মুহূর্ত।

নিয়ন্ত্রণ কেন্দ্রের মানুষগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।

<

Muhammed Zafar Iqbal ।। মুহম্মদ জাফর ইকবাল