ওরে ওরে ওরে, আমার মন মেতেছে,
তারে আজ থামায় কে রে।
সে যে আকাশ-পানে হাত পেতেছে,
তারে আজ নামায় কে রে।
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, আমারে থামায় কে রে॥
ওরে ভাই, নাচ্ রে ও ভাই, নাচ্ রে--
আজ ছাড়া পেয়ে বাঁচ্ রে--
লাজ ভয় ঘুচিয়ে দে রে।
তোরে আজ থামায় কে রে॥
<
ওরে ওরে ওরে আমার মন মেতেছে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 300