পঞ্চাশ গজ বাকি থাকতেই সার্চলাইট খুঁজে নিল ওকে, স্থির হলো ওর ওপর। সাদা, চোখ ধাধানো আলোর একটা টানেল, তার ভেতর দিয়ে হাঁটতে হলো ওকে। গেটের কাছে এক দল গার্ড, অটোমেটিক রাইফেলগুলো ওর দিকে তাক করা। ওয়াচটাওয়ার থেকেও গার্ডরা অপলক চোখে দেখছে ওকে। স্বাভাবিক থাকার চেষ্টা করল রানা, বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে। এখন আর চাইলেও ফিরে যেতে পারবে না ও। ঘুরে উল্টো দিকে হাঁটা দিলেই ওরা ভাববে ও পালাচ্ছে, এক সাথে গর্জে উঠবে ডজন খানেক রাইফেল। হাঁটু জোড়া কেমন যেন দুর্বল লাগল, মনে হলো ভাজ হয়ে যাবে। পা চলতে চায় না। শুধু মনের জোরে এগিয়ে চলল ও। কপালে ঠাণ্ডা লাগছে, তারমানে ঘাম জমেছে ওখানে। চোখের ওপর একটা হাত তুলে বিরক্তি ফুটিয়ে তুলল চেহারায়। চোখের কাছে হাতটা একটু একটু কাঁপছে।

হল্ট!

দাঁড়িয়ে পড়ল রানা। এই উপলব্ধি ধাক্কার মত লাগল-গেটের। কাছে এসে পড়েছে ও। একজন গার্ড এগিয়ে এল ওর দিকে, তাকে কাভার দিচ্ছে আরও আট-দশজন গার্ড।

পরিচয় দিন, কমরেড।

শক্ত কংক্রিটের ওপর বুট ঠুকল রানা, প্রচণ্ড রাগে হাত দুটো শরীরের পাশে ঝাঁকাল, সেই সাথে কর্কশ সুরে বলল, দয়া করে পরিচয় দিন, কমরেড ক্যাপ্টেন!

গার্ড একটও ঘাবড়াল না। একজন মিলিটারি ইন্টেলিজেন্স অফিসারের কাছ থেকে ঠিক এই আচরণই আশা করে সে। বলল, দয়া করে পরিচয় দিন, কমরেড ক্যাপ্টেন।

পকেট থেকে কাগজ-পত্র বের করে বাড়িয়ে দিল রানা, ওপরে থাকল হলুদ আইডি কার্ড। ওগুলো নেয়ার সময় রানার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল গার্ড-এই অফিসারকে আগে কখনও দেখেনি সে।

কাগজগুলো পরীক্ষা করছে গার্ড, একটা সিগারেট ধরিয়ে গেটের চারদিকে তাকাল রানা। উজ্জ্বল আলোয় আরও নয়জন। গার্ড দাড়িয়ে আছে, সবার দৃষ্টি ওর ওপর। যত দূর চলে গেছে কাঁটাতারের বেড়া, সাদা আলোয় পরিষ্কার দেখা যায়। বেড়ার ওপারে ফাঁকা একটা মাঠ, অনেক দূর পর্যন্ত আলোকিত। গেটের কাছ থেকে সামান্য দূরে একটা ব্যারিয়ার, সাদা আর লাল রঙের, নিচু হয়ে পথ আটকে রেখেছে। ব্যারিয়ারের ওপারে ইউনিফর্ম পরা আরও দুজন গার্ড। এদের রাইফেল সরাসরি রানার দিকে তাক করা নয়, কিন্তু ধরে আছে শক্তভাবে, সতর্কতার সাথে, মুহূর্তের নোটিসে লক্ষ্য ভেদ করতে পারবে। ব্যারিয়ারের দুদিকেই একটা করে গার্ড-রুম, দুটো দরজায় একজন করে গার্ড দাঁড়িয়ে আছে। গার্ডদের সবার কর্ড আর ব্যাজ পরীক্ষা করল রানা। এরা সবাই কে.জি.বি-র লোক, মিলিটারি ইন্টেলিজেন্সের একজনও নেই। মনে মনে একটু স্বস্তি অনুভব করল ও, ওকে চিনতে না পারায় এরা কেউ অবাক হবে না।

বেড়ার বাইরে কেন গিয়েছিলেন আপনি, কমরেড ক্যাপ্টেন?

উত্তর দিতে এক মুহূর্ত দেরি করল রানা। প্রথমে হাত বাড়িয়ে গার্ডের কলারে টোকা দিল। সাথে সাথে চোখ বাঁকা করে নিজের কলার দেখল গার্ড। সাদা কলারে কালো একটা চুল আটকে আছে। চোখে ঘুম নিয়ে দাড়ি কামাতে গেলে এই হয়। তোমার ওপর হুকুম আছে, বলল রানা, তেমনি আমার ওপরও হুকুম আছে। খবর রাখো, প্রজেক্ট এলাকার আশপাশে একজন বিদেশী এজেন্ট ঘুর ঘুর করছে? সামনের দিকে একটু ঝুঁকল রানা, যেন। গার্ডের চোখ দুটো ভাল করে দেখতে চায়। নাকি এ-সব খবর রাখার প্রয়োজন বোধ করো না?

উত্তর দিতে সৈনিকও একটু দেরি করল। তারপর বলল, জ্বী, কমরেড ক্যাপ্টেন, আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আর এই তোমাদের সতর্ক থাকার নমুনা? বাঁ হাতের তর্জনী কাঁধের ওপর ফেলল রানা। ওদিকে ঝোপ আর জঙ্গল, কেউ যদি লুকিয়ে থাকে? একটা কুকুর নিয়ে আধঘণ্টা পর পর একবার করে টহল দাও ওদিকে।

থমথমে চেহারা নিয়ে রানার মুখের দিকে তাকিয়ে থাকল। গার্ড। রানার চোখেও পলক পড়ল না। এক সময় গার্ডের চোখের পাতা কাঁপল। খটাস করে বুট ঠুকে স্যালুট করল সে, মাথা ঝাঁকাল। জ্বী, কমরেড ক্যাপ্টেন। ভাল পরামর্শ দিয়েছেন।

ঠোঁটে ক্ষীণ হাসি নিয়ে ক্যাপ ছুঁলো রানা। গার্ডের কাছ থেকে ইঙ্গিত পেয়ে ইউনিফর্ম পরা কে.জি.বি-র একজন লোক ব্যারিয়ার তুলে দিল। রানা লক্ষ করল, গার্ড-রুমের একটা দরজা থেকে। একজন লোক ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। সম্ভবত দ্বিতীয়। গেটে ফোন করে জানাবে সে, অফিসারকে ভেতরে ঢোকার অনুমতি দেয়া হয়েছে।

এগোল রানা। বুক আর পা এখনও কাঁপছে ওর। মনে হলো, . শরীর থেকে ওর পা দুটো হাজার মাইল দূরে।

যতই এগোল রানা, ম্লান হয়ে এল আলো। হঠাৎ ছ্যাঁৎ করে উঠল বুক। সার্চলাইটের আলো ঘুরে গেছে, সরাসরি খুঁজে নিয়েছে ওকে। পিছন থেকে কর্কশ আদেশ পাবার অপেক্ষায় উৎকর্ণ হয়ে থাকল ও। ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাবার ইচ্ছেটা অনেক কষ্টে দমন করল। জানে, ওয়াচটাওয়ার আর গেটের গার্ডরা তাকিয়ে আছে ওর দিকে। তারপর হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল সামনেটা, সার্চলাইট নিভে গেছে। পাঁচ সেকেন্ডে পাঁচ পা এগোল রানা, তারপর আবার জ্বলে উঠল সার্চলাইট। দ্বিতীয় গেটের কাছাকাছি চলে এসেছে ও, গেটের পাশে একটা ট্রাক, ট্রাকের মাথায় সার্চলাইট বসানো রয়েছে। একটা আওয়াজ শুনে আকাশের দিকে তাকাল রানা, অন্ধকার আকাশে কিছুই দেখা গেল না। দূরে কোথাও রয়েছে হেলিকপ্টারটা, কে জানে কি মনে করে নিভিয়ে রেখেছে সব আলো।

বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে পড়ল রানা। একজন মাত্র গার্ডকে দেখল ও। এগিয়ে এসে গেটের ওপারে থামল। এই সময় আরও একজন লোক বেরিয়ে এল গার্ড রুম থেকে, রাইফেল উঁচিয়ে কাভার দিচ্ছে প্রথম গার্ডকে। তার কাছ থেকে ইঙ্গিত পেয়ে প্রথম গার্ড মাথা ঝাঁকাল। পকেট থেকে আইডি কার্ড বের করল রানা, লোহার গেটের ফাঁক দিয়ে গলিয়ে দিল হাত। সিগারেটটা ফেলে দিল ও, বুটের তলায় পিষে চ্যাপ্টা করল, কোমরে হাত রেখে অপেক্ষা করছে ও, দেরি করিয়ে দেয়ায় চেহারায় রাগ আর বিরক্তির ছাপ।

কার্ড থেকে মুখ তুলে স্যালুট ঠুকল গার্ড। এক মুহূর্ত পর খুলে গেল গেটের গায়ে বসানো ছোট্ট দরজা। ঢোকার সময় একটু নিচু হতে হলো রানাকে, পিছনে ঘটাং করে শব্দ হতে বুঝল আবার বন্ধ করা হলো দরজা। ভেতরে ঢুকে বেড়ার এদিক ওদিক ভাল করে দেখল ও, চিন্তিত ভাবে গাল চুলকাল, তারপর হাঁটা ধরল রানওয়ে ঘিরে থাকা পথটা ধরে। ট্রাকের মাথার ওপর ঘুরে গেল সার্চলাইট। সামনে নিজের গাঢ় আর লম্বা ছায়া নিয়ে এগোল। রানা।

আধ মিনিট পর আবার অন্ধকার। হ্যাঙ্গারের দিকে আলো। দেখা যাচ্ছে, অনেকটা দূর এখনও। গেটের গার্ডরা ওর কথা হয়তো ভুলেই গেছে, তবু অন্ধকারেও পিঠে তাদের দৃষ্টি অনুভব করল ও। শার্টটা ভিজে গেছে ঘামে, বুক কাঁপছে এখনও। রাস্তা থেকে রানওয়ের ওপর উঠে এল ও।

ত্রিশ গজের মত এগিয়েছে রানা, হুট করে কোত্থেকে যেন মাথার ওপর চলে এল একটা হেলিকপ্টার। বাতাসের ঝাপটায়। ক্যাপটা উড়ে যাবার আগেই হাত দিয়ে সেটা ধরে ফেলল ও। ট্রাউজার আর জ্যাকেট শরীরের সাথে সেঁটে গেল। মুখ তুলে ওপর দিকে তাকাল ও। কপ্টারের খোলা দরজায় একটা লালচে মুখ। লোকটাকে উদ্দেশ্য করে একটা হাত নাড়ল ও। লোকটা। হাসল তারপর ঘাড় ফিরিয়ে পাইলটকে কি যেন বলল। বিরাট একটা ইউ টার্ন নিয়ে চলে গেল কপ্টার। ক্যাপটা মাথায় ভাল। করে বসিয়ে নিয়ে হ্যাঙ্গারের দিকে এগোল রানা।

সামনেই হ্যাঙ্গার, একশো গজও হবে না। দরজায় গার্ড, কংক্রিটের মেঝেতে সাদা আলো। আরও সামনে এসে অস্পষ্ট। যান্ত্রিক আওয়াজ পেল রানা, হ্যাঙ্গারের ভেতর মেশিন চলছে। ধনুকের মত বেঁকে গিয়ে আবার সোজা হয়েছে ট্যাক্সি-ওয়ে, বাঁকটা ঘুরে আসতেই হ্যাঙ্গারের খোলা দরজা সরাসরি রানার সামনে পড়ল। উত্তেজনার শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল সারা শরীরে। দাঁড়িয়ে পড়ে হ্যাঙ্গারের ভেতরটা ভাল করে দেখা। উচিত হবে না। প্রচণ্ড একটা কৌতূহল অনুভব করল ও, এগজিবিশনের সামনে দিয়ে যাবার সময় বাচ্চা ছেলেরা যেমন। অনুভব করে। হ্যাঙ্গারের ভেতর থেকে একটা গুঞ্জনের আওয়াজ ভেসে এল। ভেতরে লোকজনের জটলা, বেশিরভাগই ইউনিফর্ম পরা গার্ড। মিগ-৩১ মাত্র মুহূর্তের জন্যে ধরা পড়ল ওর চোখে, আশ্চর্য লম্বাটে আর ছুঁচালো নাক ক্রমশ ওপর দিকে বেড়ে আকাশের দিকে তাক করা। রূপালি ফিউজিলাজের কাছে খুদে আকৃতির মানুষগুলো কিলবিল করছে। দেখার সুযোগ আরও দুএক সেকেন্ড ছিল কিন্তু মুখ ফিরিয়ে নিল রানা। এভাবে একদৃষ্টে তাকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারে।

পাশেই কে.জি.বি. সিকিউরিটি হেডকোয়ার্টার। এখানেও ইউনিফর্ম পরা গার্ডদের ব্যস্ততা লক্ষ করল রানা। লম্বা লম্বা পা ফেলে, কারও দিকে না তাকিয়ে সোজা গেটের কাছে পৌঁছুল ও। দরজায় দুজন গার্ড, দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করল, তারপর একই সাথে স্যালুট ঠুকল তারা। কিন্তু হঠাৎ করে দরজাটা খুলে গেল ভেতর থেকে। ভেতরেও একজন গার্ডকে দেখল রানা, এক পাশে সরে গেল সে। ঢুকতে যাবে রানা, দরজায় উদয় হলো একজন অফিসার। আগেই এর ফটো দেখেছে রানা, সাথে সাথে চিনতে পারল। কর্নেল সাসকিন মিকোয়ান প্রজেক্টের সিকিউরিটি চীফ। দ্রুত স্যালুট করল রানা, আঙুল দিয়ে ক্যাপ স্পর্শ করল। কর্নেলকে ক্লান্ত আর উদ্বিগ্ন দেখল ও।

দোরগোড়ায় থমকে দাঁড়িয়ে পড়েছে কর্নেল সাসকিন। তার তীক্ষ্ণ দৃষ্টি রানার অন্তর ভেদ করে গেল যেন। কঠিন সুরে জানতে চাইল সে, কি চাই, ক্যাপ্টেন?

কোথায় ভুল হয়েছে বুঝতে পারল রানা। তার আচরণ দেখে কর্নেলের ধারণা হয়েছে, ও রিপোর্ট করতে চায়। কর্নেলের পিছনেই দাঁড়িয়ে রয়েছে মেজর রাভিক, রানার দিকে চেয়ে রয়েছে। অবাক চোখে। সর্বনাশ, ভাবল রানা। মিলিটারি ইন্টেলিজেন্সের সমস্ত লোক এখানে মেজর রাভিকের অধীনে দায়িত্ব পালন করছে। তাদের প্রত্যেককে চেনার কথা মেজরের। সবাইকে। সামনাসামনি যদি নাও দেখে থাকে, ফটো নিশ্চই দেখেছে। কিন্তু ক্যাপ্টেন অদরিকের কোন অস্তিত্বই নেই মিলিটারি ইন্টেলিজেন্সে। কাজেই তাকে দেখার কোন প্রশ্নও ওঠে না। তুমি কে হে? এখন। যদি জানতে চায়?

হাতের তালু ঘামছে। ধড়াস ধড়াস করছে বুকের ভেতরটা। মিগ-৩১ এখান থেকে একশো গজও দূরে নয়, মনে পড়ল, ওটা। নিয়ে পালাবার জন্যেই এসেছে ও অথচ সোজা হেঁটে এসে ধরা। দিল খোদ সিকিউরিটি চীফের হাতে। সরাসরি না তাকিয়েও। গার্ডদের রাইফেল আর কর্নেলের হোলস্টারে গোঁজা রিভলভারটা দেখে নিল রানা। এখন এখানে গ্রেফতার হওয়ার অর্থ জানা আছে ওর, প্রাণ থাকতে সেটা মেনে নেবে না ও।

কটমট করে তাকিয়ে আছে কর্নেল সাসকিন, তার কাঁধের ওপর দিয়ে রানার দিকে তাকিয়ে আছে মেজর রাভিক। কমরেড কর্নেল, আপনার অনুমতি ছাড়াই গার্ডদের আমি নির্দেশ দিয়েছি, ওরা যেন কুকুর নিয়ে বাইরের ঝোপগুলো দেখে আসে, রুশ ভাষায়, স্পষ্ট উচ্চারণে বলল রানা।

চেহারা দেখে মনে হলো কথাগুলোর মর্ম বুঝতে এক সেকেন্ড দেরি হলো কর্নেলের, যেন রানার চোখে চোখ রেখে অন্য কিছু। ভাবছিল সে। দ্রুত, ছোট্ট করে মাথা ঝাঁকাল, বলল, বুদ্ধিটা ভাল। ধন্যবাদ, ক্যাপ্টেন। দস্তানা পরা হাত দিয়ে ক্যাপ স্পর্শ করল কর্নেল, রানাকে পাশ কাটাল।

হাত নামাল রানা, তারপর আবার তুলল মেজর রাভিক ওকে পাশ কাটাতে শুরু করায়। পরম স্বস্তির সাথে একটু একটু করে। গরম নিঃশ্বাস ছাড়ল রানা, ওর রিপোর্ট সেকেন্ড-ইন-কমান্ডও অনুমোদন করেছে। মেজর রাভিক ক্যাপ ছুঁলো না, ছোট্ট করে শুধু। মাথা ঝাঁকাল, এখন আর তাকে বিস্মিতও দেখাল না। রানা শুনল, ওর পিছন থেকে কর্নেল সাসকিন বলছে, এদিকে এরা তিনজন ভেতরে ঢুকেছে, এদের আর বেরুতে দেয়া হবে না। এবার তাহলে মুদি ব্যাটা মোলায়েভকে ধরতে হয়।

হ্যাঁ, আর দেরি করার মানে হয় না। ওকে…ওর বউকেও।

কোন কারণ ছাড়া দাঁড়িয়ে থাকা যায় না, কাজেই দরজা টপকে এগোল রানা, ওদের কথা আর শোনা হলো না। ও ভেতরে ঢুকতেই তৃতীয় গার্ড বাইরে বেরিয়ে গিয়ে বন্ধ করে দিল। দরজা। সরু করিডর, ফাঁকা। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছল রানা, কাঁধ কঁকিয়ে জ্যাকেটটা ঠিকমত বসিয়ে নিল ঘাড়ে, ক্যাপটা সোজা করল। খানিক দূর এগিয়ে একটা সিঁড়ির সামনে থামল ও। ওপরে অফিসার্স মেস আর পাইলটদের রেস্ট-রুম। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় মোলায়েভের কথা ভাবল ও। পিটি ডাভের ফটো পাঠানো হয়েছিল মস্কো আর বিলিয়ারস্কে, সেটা কি দেখেছে মোলায়েভ? ওর এখনকার ছদ্মবেশ আর পরিচয় সম্পর্কে তার কোন ধারণা আছে? সিঁড়ির মাথায় উঠে হাতঘড়ি দেখল ও। এখনও তিনটে বাজেনি। তারমানে তিন ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হবে।

তিন ঘণ্টায় কত কি ঘটতে পারে! তারপর ভাবল, মুদি লোকটা কি রকম সাহসী?

 

রাত সাড়ে তিনটের সময় ওপরতলায়, পাইলটদের রেস্ট-রুমে উঠে এল লেফটেন্যান্ট কর্নেল বেনিন। ভেতরে ঢুকে ঘুরল সে, হাত বাড়াল সুইচের দিকে। সুইচে নয়, আরেকজনের হাতে তার হাত ঠেকল। চমকে ওঠার সময় পেল বেনিন, সতর্ক হওয়ার সুযোগ মিলল না। দেড় মন ওজনের একটা ঘুসি পড়ল তার কানের পাশে। আততায়ীকে চাক্ষুষ করার কোন সুযোগ হলো না তার, করিডরের আবছা আলোয় দেখল ঘরের মেঝে বিদ্যুৎগতিতে উঠে আসছে-মুহূর্তে ধরাশায়ী হলো সে।

খুট করে একটা আওয়াজ হলো, উজ্জ্বল আলোয় ভরে উঠল। ঘর। মেঝেতে ছিটকে পড়া নিঃসাড় শরীরটার দিকে তাকিয়ে এক সেকেন্ড স্থির হয়ে থাকল রানা। তারপর দরজা বন্ধ করল, মুঠো করা হাতটায় ফুঁ দিল কয়েকবার, এগিয়ে এসে দাঁড়াল বেনিনের। অচেতন শরীরের পাশে।

পকেট থেকে হাইপোডারমিক সিরিঞ্জ আর মেডিসিনের একটা খুদে শিশি বের করল রানা, বেনিনের পাশে হাঁটু গেড়ে বসল। প্রথমে পালস দেখল, তারপর পুশ করল ইঞ্জেকশন। বেলা বারোটার আগে বেচারার ঘুম ভাঙবে না।

বেনিনকে চিৎ করল রানা। চেহারা দেখে মনে হলো ওর চেয়ে বছর কয়েকের বড়ই হবে। তবে শরীরের কাঠামো দুজনের প্রায় একই রকম। মেঝের ওপর দিয়ে টেনে খাড়া। দাঁড়িয়ে থাকা লকারগুলোর সামনে বেনিনকে নিয়ে এল ও। পকেট থেকে কোইভিসতুর দেয়া মাস্টার কী বের করে খুলে ফেলল একটা লকার।

ভেতরে কিছু নেই, খালি। একটা পা ঠেকিয়ে দরজার কবাট। খুলে রাখল ও। প্রথমে বেনিনের মাথা আর কাঁধ লকারের ভেতর ঢোকাল, তারপর তার দুই বগলের নিচে হাত গলিয়ে টেনে খাড়া করল তাকে। লকারের ভেতর দাঁড়িয়ে থাকল বেনিন, কিন্তু রানা তাকে ছেড়ে দিলেই সে পড়ে যাবে। ছাড়ল রানা, সেই সাথে বন্ধও করে দিল দরজার কবাট, শরীরটা আর বেরিয়ে আসার সুযোগ পেল না। চাবি ঘুরিয়ে লকারের তালা বন্ধ করল রানা।

আরেকটা লকার খুলে প্রেশার স্যুটটা পরীক্ষা করল ও। এটা বেনিনের প্রেশার স্যুট, ওর গায়েও ফিট করবে। ভাগ্য ভালই বলতে হবে যে সাধারণ এয়ারক্রাফট প্রেশার স্যুটের উন্নত। সংস্করণ এটা, দর্জিকে দিয়ে তৈরি করানো নাসার স্পেস স্যুটের মত কিছু নয়। তা যদি হত, দুজনের কাঠামোয় সামান্যতম হেরফের হলেও রানার গায়ে ফিট করত না স্যুটটা। নাসার স্পেস-স্যুট যার জন্যে তৈরি সে ছাড়া আর কেউ পরতে চাইলে গায়ে ফিট করবে না, এমন নিখুঁতভাবে তৈরি করা হয়।

স্যুট পরীক্ষা শেষ করে মিলিটারি ইন্টেলিজেন্সের ইউনিফর্ম খুলে ফেলল রানা। তিনটে পঁয়তাল্লিশ। তলপেটের কাছে একটা সুড়সুড়ি অনুভব করল ও। সময় যেন কাটছে না। গা থেকে শার্ট খোলার সময় কজির খানিক ওপরে টেপ দিয়ে আটকানো ব্লিপার ডিভাইসটা দেখে নিল ও। এটার মাধ্যমেই ডাক আসবে হ্যাঙ্গারে যাবার।

আরও আড়াই ঘণ্টা!

<

Super User