চোখের সামনে সোনালি রিস্ট-ওয়াচ তুলল কর্নেল সাসকিন। রাত চারটে। মেইন হ্যাঙ্গারের খোলা দরজার ওপর দাঁড়িয়ে রয়েছে। সে, নিরাপত্তা প্রহরী, বিজ্ঞানী আর টেকনিশিয়ানদের কর্মব্যস্ততা লক্ষ করছে। খানিক আগেও গার্ডরা হাসাহাসি আর গল্প করছিল, ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক। কিন্তু তাকে দেখার পর আর কারও মুখে টু-শব্দটি নেই, যে যার নির্দিষ্ট জায়গায় পাথর হয়ে আছে। হ্যাঙ্গারের দরজায় পাশাপাশি দাঁড়িয়ে ওরা একটা প্রাচীর তৈরি করেছে, পরিচিত কেউ ঢুকতে চাইলেও তার কাগজ-পত্র চেক করবে। হ্যাঙ্গারের ভেতর, মিগ-৩১-কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তারাও সিকিউরিটি চীফের উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে উঠেছে। বিজ্ঞানীদের ওপর তীক্ষ্ণ নজর রাখছে তারা।

বিজ্ঞানী আর টেকনিশিয়ানদের অনেকেই তাকে লক্ষ করেনি কারণ মুখ তুলে তাকাবার মত সময় নেই তাদের। তবে করনিচয়কে একবার মুখ তুলতে দেখেছে সে, ওকে দেখে পাশে। দাঁড়ানো ইসরাফিলভকে কি যেন বলেওছে ফিসফিস করে।

কোইভিসতুকেও দেখতে পাচ্ছে কর্নেল। মিগ-৩১-এর খোলা। ককপিটের ভেতর তার শরীরের অর্ধেক ঢুকে আছে, পাইলটের সীটে বসা একজন টেকনিশিয়ানকে কি পরামর্শ দিচ্ছে সে।

মিগ-৩১-কে নিয়ে তেমন কোন গর্ববোধ নেই কর্নেল সাসকিনের। তার বিশ্বাস, সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার শ্রেষ্ঠ। শক্তি, বিজ্ঞান থেকে শুরু করে পার্থিব সমস্ত ব্যাপারে এই শক্তির জয়যাত্রা অব্যাহত থাকবে। আর যেখানেই কিছু অর্জনের আয়োজন আছে সেখানেই থাকবে গোপনীয়তা রক্ষা আর নিরাপত্তা বিধানের প্রয়োজন। কাজেই সোভিয়েত ইউনিয়নের প্রায় সমস্ত কর্মকাণ্ডে কে.জি.বি-র একটা বিশেষ ভূমিকা থাকতে বাধ্য। দেশের উন্নয়নে কে.জি.বি-র অবদান আছে, এটাই তার গর্ব।

তার দায়িত্ব মিগ-৩১-কে রক্ষা করা। সম্ভাব্য সবরকম সাবধানতা অবলম্বন করেছে সে, প্রয়োজনে নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দেবে। সাফল্য আর ব্যর্থতার কথা অবশ্য কেউ বলতে পারে না, ভাগ্য যদি বিমুখ হয় তাহলে আর কি করা-প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবে সে।

আজ রাতে তেমন ঠাণ্ডা পড়েনি, অথচ শীত শীত করছে। তার। পেটে অ্যাসিড জমেছে, ট্যাবলেট চুষেও লাভ হচ্ছে না। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল সে, ভাবল, টেনশনে ভোগাই আমার কপালের লিখন।

প্রোডাকশন প্রোটোটাইপ ওয়ান তার কাছ থেকে মাত্র একশো। ফিট দূরে। ওটার পিছনে, টেকনিশিয়ানদের অবহেলা গায়ে না মেখে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় আরেকটা এয়ারক্রাফট-পিপি টু। বিশাল হ্যাঙ্গারের পিছন দিকে।

পিপি ওয়ান-কে ঘিরে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলবে নাকি? চিন্তাটা বাতিল করে দিল কর্নেল। ওরা সবাই বাছাই করা লোক, ডিউটিতে পাঠাবার আগে সে নিজে ওদেরকে ব্রিফিং করেছে। কাজের মধ্যে রয়েছে ওরা, এখন ওদেরকে কিছু বলতে গেলে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়, প্রমাণ হয়ে যায় আত্মবিশ্বাসের অভাব। ধীর, দৃঢ় পদক্ষেপে দরজার অপর দিকে এগোল সে। গার্ডদের একজনের সাথে তার পার্সোনাল বডিগার্ড কথা বলছে। চোখ-ইশারায় তাকে পিছু নিতে বলে দ্বিতীয় হ্যাঙ্গারের দিকে এগোল কর্নেল।

এই দ্বিতীয় হ্যাঙ্গারেই তৈরি করা হয়েছে মিগ-৩১। ভেতরটা এখন অন্ধকার আর বাইরে থেকে তালা দেয়া। গোটা হ্যাঙ্গারটাকে ঘিরে আছে একদল গার্ড। ওদেরকে বলতে হবে ভেতরে ঢুকে আরেকবার সার্চ করো।

সময় বয়ে যাচ্ছে, বিপদ আসি আসি করেও আসছে না, একটু একটু করে ভয় কেটে গিয়ে বিশ্বাস বাড়ছে তার। সহকারী মেজর রোমানভের ধারণাই বোধহয় ঠিক, ভাবল সে। জসেস্কুর সহকারী লোকটা বিদেশী বটে, কিন্তু এসপিওনাজ এজেন্ট নাও হতে পারে-সম্ভবত টেকনিক্যাল এক্সপার্ট। তাকে পাঠানো হয়েছে। কোইভিসতু আর অন্যান্যদের সাথে কথা বলার জন্যে। এক জোড়া চোখ ছাড়া আর কি অস্ত্র সাথে আনতে পারে লোকটা? দুই হ্যাঙ্গারের মাঝখানের আলোকিত জায়গাটা পেরোবার সময় কাঁটাতারের বেড়ার ওপারে তাকাল কর্নেল। ওদিকে কোথাও পাহাড়, উঁচু ঢিবি বা বালিয়াড়ি নেই, যেখানে দাঁড়িয়ে রানওয়ের ওপর ভালভাবে নজর রাখা যায়। প্রোডাকশন হ্যাঙ্গার সার্চ করা হয়ে গেলে, নিজেকে সে স্মরণ করিয়ে দিল, বেড়ার ওপারেও ডগ পেট্রল পাঠাতে হবে।

কিন্তু মনের খুঁতখুঁতে ভাব তবু যায় না। কেন যেন সন্দেহ হচ্ছে, কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েছে লোকটা। না, এই শেষ। সময়ে কোন ঝুঁকি নেবে না সে। গোটা প্রজেক্ট এলাকা আরেকবার তন্ন তন্ন করে সার্চ করতে হবে।

এক নম্বর হ্যাঙ্গার থেকে কর্নেল সাসকিনকে বেরিয়ে যেতে। দেখল কোইভিসতু। মইয়ের নিচে তাকাল সে, দেখল তার দিকে তাকিয়ে দুজন মেকানিক নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছে। আর হাসছে। ওদের মুখের ওপর, দুজনকেই অবাক করে দিয়ে, কোইভিসতুও একগাল হাসল। তাকে ওরা আতঙ্কিত আর ভয়ে কাঁপতে দেখবে বলে আশা করেছিল, ওদের মুখের ওপর হাসতে পেরে অদ্ভুত একটা তৃপ্তি অনুভব করল কোইভিসতু।

কমরেড ডিরেক্টর, মিগ-৩১-এর পাইলটের সীটে বসা টেকনিশিয়ান বলল, বেশি সময় নেই, তাড়াতাড়ি শেষ করুন।

উইপনস-গাইডেন্স সিস্টেমের সার্কিটগুলো শেষবারের মত চেক করে নিচ্ছে কোইভিসতু। ইট্রুমেন্ট প্যানেলের বাঁ দিকের একটা অংশ খুলে ফেলা হয়েছে, ভেতরে দেখা যাচ্ছে জটিল ওয়্যারিং আর মিনিয়েচার সার্কিট। কোইভিসতুর নির্দেশে। ফাইন্যাল চেকিঙের কাজ এগিয়ে চলেছে।

সে জানে, মেকানিক আর টেকনিশিয়ানদের অনেকেই কে.জি.বি-র লোক। লেবার ক্যাম্পে থাকার সময়, তারপর একটানা গত পাঁচ বছর ধরে বাধ্য করা হয়েছে তাকে এই উইপনস-গাইডেন্স সিস্টেমের ওপর কাজ করতে। পাইলটের আসনে বসা টেকনিশিয়ান ফচ আজ প্রায় সাত বছর ধরে তার। সহকারী হিসেবে কাজ করছে। কোইভিসতু জানে, ফচ কে.জি.বির একজন চর, তার ওপর নজর রাখার দায়িত্ব পালন করছে। ফচের বাবা ছিল একজন নাৎসী, রেড আর্মির হাতে উনিশশো পঁয়তাল্লিশ সালে গ্রেফতার হয়। টেকনিশিয়ান হিসেবে ফচ একটা প্রতিভা। শত্রু হলেও প্রতিভার প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে। কোইভিসতুর। ফচ কে.জি.বি. এজেন্ট, সেজন্যে তার ওপর ওর কোন বিদ্বেষ নেই। ওরা যে যার দায়িত্ব পালন করছে মাত্র, নিয়তির বিধান খণ্ডায় কে!

হাতঘড়ি দেখল কোইভিসতু। চারটে চার। প্রিন্টেড একটা সার্কিট চেক করছে ফচ, এই ফাঁকে হ্যাঙ্গারের ভেতর নিরাপত্তা ব্যবস্থা জরিপ করে নিল সে।

মিগ-৩১-এর টেইল ইউনিট ছাড়িয়ে আরও সামনে চলে গেল তার দৃষ্টি, ওদিকে এককোণে দ্বিতীয় প্রোটোটাইপটা রয়েছে। প্রথমটার তুলনায় নিশ্চভ দেখাল ওটাকে। কিন্তু সে জানে, ওটারও ফুয়েল ট্যাংক সম্পূর্ণ ভরা আছে। ফ্যাক্টরির ওপর কোন ধরনের বিমান হামলা হলে মুহূর্তের নোটিসে আকাশে উঠে যেতে পারবে। সোভিয়েত ইউনিয়নের সমস্ত এয়ারক্রাফটই, হোক সেটা

প্রোটোটাইপ, প্রোডাকশন মডেল বা সার্ভিস এয়ারক্রাফট, সামরিক বিমান হলেই হলো, সর্বক্ষণ হামলা ঠেকাবার জন্যে প্রস্তত হয়ে থাকে।

কাজেই, পিটি ডাভ প্রথম প্রোটোটাইপ নিয়ে আকাশে ওঠার সাথে সাথে কি ঘটবে আন্দাজ করা কঠিন নয়। প্রথমটার পিছনে দ্বিতীয়টাকে লেলিয়ে দেবে ওরা। অস্ত্রসজ্জার জন্যে খানিক দেরি হবে বটে, তাও খুব বেশি হলে ঘণ্টাখানেক। সিস্টেম্স আর কন্ট্রোলস্ চেকিং হয়তো বাদই দেবে। দ্বিতীয় মিগ-৩১ আকাশে থেকেই রিফুয়েলিঙের সুবিধে ভোগ করবে, কিন্তু পিটিকে রিফুয়েলিঙের জন্যে নিচে কোথাও নামতে হবে। ইসরাফিলভ আর করনিচয়ের সাহায্য নিয়ে দ্বিতীয় প্লেনটাকে অচল করে দেবে। সে, তা না হলে ধরা পড়ে যাবে পিটি।

আকাশে ওঠার পর পিপি টু-ই পিটির একমাত্র বিপদ। অন্তত আর কোন বিমান পিটির মিগ-৩১-এর সাথে পাল্লা দিয়ে পারবে না।

আগুন।

এটাই একমাত্র সমাধান, ভাবল কোইভিসতু। হ্যাঙ্গারের ভেতর দাউ দাউ আগুন জ্বলে উঠলে আতঙ্কিত হয়ে পড়বে সবাই, সেই সুযোগে প্লেনের ককপিটে উঠে বসবে পিটি, প্লেনটাকে গড়িয়ে নিয়ে বাইরে, ট্যাক্সি-ওয়েতে চলে যাবে। কেউ কিছু সন্দেহ করবে না, সবাই ধরে নেবে প্রোটোটাইপ ওয়ানকে আগুন। থেকে বাঁচাবার চেষ্টা করছে পাইলট। এক ঢিলে দুই পাখি। পিটিও পালাবার সুযোগ পাবে, ওর পিছু ধাওয়া করার উপায়ও থাকবে না।

আগুন ধরানো কোন সমস্যা না। হ্যাঙ্গারের ভেতর প্রচুর তেল, কাঠ ছাড়াও দাহ্য পদার্থের কোন অভাব নেই। সহকারীদের আগেই এ-ব্যাপারে পরামর্শ দিয়ে রেখেছে সে। ওদের সাথে আরও একবার কথা বলা দরকার।

শেষ পর্যন্ত পিটি সত্যি পালাতে পারবে কিনা, এই প্রশ্নে কোন উদ্বেগ নেই কোইভিসতুর। পিটির মিগ-৩১ কোন রাডারে ধরা পড়বে না। তারমানেই রাশিয়ানরা ইনফ্রা-রেড বা প্রক্সিমিটি মিসাইল ছুঁড়তে চাইলে প্রথমে ওদেরকে প্লেনটা দেখতে পেতে হবে। ঝক ঝক এয়ারক্রাফট পিটিকে ধাওয়া করতে পারে, কিন্তু তাতে কোন লাভ হবে না।

এয়ারকিঙের টেইল সেকশনের দিকে তাকাল কোইভিসতু। স্পেশ্যাল টেইল ইউনিটে কাজ করছে ইসরাফিলভ, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা তার নিজের প্রজেক্ট, তার সহকারী হিসেবে এই প্রজেক্টে কাজ করছে করনিচয়। টেইল-অ্যাসেম্বলিতে রয়েছে। অ্যান্টি-মিসাইল সিস্টেম আর ইসিএম গিয়ার, এ-দুটো কাজে লাগবে পিটির। কোইভিসতুর ধারণা, পরীক্ষামূলক হলেও সিস্টেমটা কাজ করবে। এর আগে মাত্র একবার একটা আরপিভিতে ব্যবহার করা হয়েছে। আজ অবশ্য উইপনসট্রায়ালের এটাও একটা অংশ, পাইলট সিস্টেমটার কার্যকারিতা পরখ করবে।

সময় নিয়ে একটু উদ্বেগ বোধ করল কোইভিসতু। ফার্স্ট সেক্রেটারি আসবেন সকাল নটায়। তার আগেই ওদের তিনজনকে গ্রেফতার করা হবে, জানে সে। খুব বেশি হলে সাড়ে ছটার মধ্যে শেষ হয়ে যাবে তাদের কাজ। তারমানে ওদের দৃষ্টি অন্য দিকে ফেরাবার শেষ সময় ওই সাড়ে ছটা-পিটির জন্যেও টেক-অফ করার আদর্শ সময় হতে পারে ওটা। পাঁচটায় বিরতি, ওরা কফি খাবে। তখনই সহকারীদের সাথে কথা বলবে সে।

কড়া নজর রাখা হচ্ছে তার ওপর। ঘণ্টাখানেক আগে টয়লেটে গিয়েছিল সে, যেন দেয়াল ফুড়ে বেরিয়ে এল একজন গার্ড, পিছু নিয়ে টয়লেটের দরজা পর্যন্ত গেল সে।

নষ্ট পাওয়ার ট্রানজিসটর খুঁজে বের করছে ফচ, আর মিনিট কয়েকের মধ্যে পেয়ে যাবে। ফাইনাল চেক শেষ করতে তারপর আর বেশি সময় লাগার কথা নয়।

পেয়েছি, কমরেড ডাইরেক্টর, মুখ তুলে কোইভিসতুর দিকে তাকাল ফচ। তার ঠোঁটে তেরছা একটু হাসি লেগে রয়েছে, যেন বুঝতে পেরেছে নষ্ট ট্রানজিসটরটা কোইভিসতুই ওখানে ফিট করে রেখেছিল, কাজ শেষ করতে যাতে দেরি হয়।

কোইভিসতুও হাসল। কিন্তু ম্লান।

ফচের হাত থেকে চৌকো প্লাস্টিকটা নিয়ে নেড়েচেড়ে দেখল কোইভিসতু। ঠিক আছে, তুলে ফেলো ওটা। আর একটা আনছি আমি।

টেকনিক্যাল স্টোর থেকে? কিন্তু আপনি কেন যাবেন…

কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা ধরে গেছে, বলল কোইভিসতু। ওটা নিয়ে আসি, তাহলে সিধে হয়েএকটু হাঁটাও হবে। ফচকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মই বেয়ে নেমে এল সে।

 

হারামখোর, বুন্ধু কাঁহিকে! ও মরে গেছে, ওকে তোমরা মেরে ফেলেছ! বিস্ফোরিত হলো ইন্সপেক্টর বাজারনিক। ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল লুদভিক আর গরচয়েভ, দুজনকেই বোকা বোকা, হতভম্ব দেখাল।

রাসকিনের লাশের সামনে থেকে উঠে দাঁড়াল বাজারনিক, রাগে ফুঁসছে।

ওদের দিকে পিছন ফিরে ফোনের রিসিভার তুলে ডায়াল করল মেজর রোমানভ। বাজারনিকের মুখ থেকে আবার গালাগালির তুবড়ি ছুটল, তার দিকে ফিরে রোমানভ শান্ত গলায় বলল, মরে গেছে তো কি হয়েছে? ও কিছু জানত না।

জানত না!

না, বলল রোমানভ।

তাহলে? এখন কি হবে? তোমার মহামূল্যবান মিগ-৩১ যে…

ম্লান একটু হাসল রোমানভ। জানি। মিগ-৩১-এর বিপদ। কাটেনি। সেজন্যেই তো এখনও মস্কোয় রয়েছি আমি, সেজন্যেই। তো কথা বলতে চাইছি কমপিউটর রুমের সাথে।

হাতঘড়ি দেখল বাজারনিক। সাড়ে চারটে। কটা বাজে খেয়াল আছে?

হ্যালো? রিসিভার থেকে হাত সরিয়ে কথা বলল রোমানভ। রোমানভ। খবর কি? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে, যত। তাড়াতাড়ি সম্ভব তালিকাটা চাই আমি। ক্রেডলে রিসিভার। নামিয়ে রাখল সে, বাজারনিকের দিকে ফিরল। অপারেটর বলল, এটা একটা জটিল কাজ, আরও সময় লাগবে। ওহে, লাশটাকে নিয়ে যাও তোমরা-আমার ঘেন্না লাগছে।

লাশ নিয়ে কামরা থেকে বেরিয়ে গেল লুদভিক আর গরচয়েভ। বাজারনিক জানতে চাইল, কি চেক করছে ওরা?

একটা তালিকা এরইমধ্যে তৈরি করেছে, বলল রোমানভ, কিন্তু তাতে মাত্র সাত-আট জন অ্যারোনটিকস এক্সপার্টের নাম রয়েছে-আমেরিকা আর ইউরোপের। বয়স আর যোগ্যতার বিচারে, আমরা যাকে এখানে খুঁজছি তার সমান। এখন ওরা কে কোথায় আছে সেটা জানার চেষ্টা চলছে।

চেষ্টা করতে করতেই যদি সময় পেরিয়ে যায় তাহলে আর লাভ…

পায়চারি শুরু করল রোমানভ।। কিন্তু করারও তো কিছু নেই। হয় আমরা সময় মত তথ্যটা পাব, না-হয় পাব না। এ নিয়ে চিন্তা-ভাবনা না করাই ভাল। এসো, কমপিউটরকে আর কি জিজ্ঞেস করা যেতে পারে, একটু ভেবে দেখি।

এক মুহূর্ত পর বাজারনিক বলল, এয়ারক্রাফট সম্পর্কে সম্ভাব্য সব কিছু চেক করে দেখতে বলতে পারো। সব পদের লোক সম্পর্কে…

কিভাবে?

আমেরিকান বা ইউরোপিয়ান অ্যারোস্পেস প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদের সবার ফাইল চেক করা যেতে পারে, বলল বাজারনিক। ওরা আমাদের এখানে একজন যোগ্য, সমর্থ, বুদ্ধিমান লোককে পাঠিয়েছে। একজন অ্যাস্ট্রনট হতে অসুবিধে কোথায়? আমাদের একজন কসমোন-এর কথা ধরো-কি দেখতে হবে, কি প্রশ্ন করতে হবে, ইনফরমেশন অ্যানালাইজ করার নিয়ম ইত্যাদি সবই তার জানা।

রোমানভকে চিন্তিত দেখাল। পায়চারি থামিয়ে বাজারনিকের মুখের দিকে তাকিয়ে থাকল সে।

আমরা যাকে খুঁজছি তার বয়স পঁচিশ থেকে আটাশ, শক্তসমর্থ, বুদ্ধিমান-প্রথমে তাকে তুমি একজন এজেন্ট বলে সন্দেহ করেছিলে। হতে পারে তার কমান্ডো ট্রেনিং আছে, নিঃসন্দেহে সে ভাল একজন পাইলট। নাসার অ্যাস্ট্রটরা সবচেয়ে সেরা ট্রেনিং। পাওয়া…

পাইলট? ভাল একজন পাইলট? চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে রোমানভের। হতে পারে! ওরা হয়তো মিগ-৩১। হাইজ্যাক…

এই তো, ঠিক লাইনে চিন্তা করছ! কমপিউটরকে বলো…

না, দ্রুত মাথা নাড়াল রোমানভ। টেলিফোনে কাজ হবে। চলো, আমরা নিজেরাই যাই। কমপিউটর ইনডেক্স দেখে। অপারেটরকে পরামর্শ দিতে পারব ঠিক কি চাই আমরা। দুনিয়ার সেরা পাইলটদের একটা তালিকা হাতে পেলে…

আর তারা কে কোথায় আছে জানতে পারলে…

বুঝতে পারব কাকে পাঠিয়েছে ওরা!

তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল ওরা। ঘড়িতে তখন চারটে চল্লিশ।

*

শাওয়ার-কিউবিকল-এ একটা চেয়ার নিয়ে এসেছে রানা, মেঝেতে লুটিয়ে থাকা ভারী পর্দা ভাঁজ করে চেয়ারের পিঠে ঝুলিয়ে দিয়েছে-যাতে পানির ছিটে গায়ে না লাগে। শাওয়ারটা অন করা, কিউবিকল-এর ভেতর ঘন কুয়াশার মত বাশ্চ ভেসে। বেড়াচ্ছে।

এখনও কোন বিপদ হয়নি, কিন্তু মনে মনে জানে, জসেস্কু নির্ঘাত ধরা পড়বে, আর ধরা পড়লে তার মুখ থেকে ঠিকই কথা আদায় করবে কে.জি.বি। শারীরিক অত্যাচার কতক্ষণ সইতে পারবে জসেস্কু, সেটাই হলো প্রশ্ন। সে মুখ খুললে ওকে খুঁজে বের করা কে.জি.বি-র জন্যে কোন সমস্যাই নয়।

এসো, মনে মনে আহ্বান জানাল রানা, আমিও তৈরি হয়ে আছি। যাই ঘটুক না কেন, এয়ারকিঙের একেবারে কাছে পৌঁছে। ধরা পড়তে রাজি নই বাপু। ককপিটে যদি চড়তে না পারি, লাশ হয়ে ফেরত যাব, হেরে গিয়ে প্রাণে বাঁচতে রাজি নই।

কোইভিসতু আর তার সহকারীদের কথা মনে পড়ল ওর। ওদের সাহসের সত্যিই তুলনা হয় না।

ইউনিফর্ম খুলে শুধু শর্টস পরে চেয়ারে বসে আছে রানা। বেনিনের সাথে একই লকারে মিলিটারি ইন্টেলিজেন্সের ইউনিফর্মটা রেখেছে ও। লকারটা আরেকবার খুলতে হয়েছিল ওকে। এক হাত দিয়ে অচেতন শরীরটাকে ধরে রেখে আরেক হাতে ইউনিফর্মটা ভেতরে গুঁজে দিতে হিমশিম খেয়ে গিয়েছিল ও।

গরম বাতাস, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে গরম থাকছে শরীরটা। চোখে ঘুম, কিন্তু জানে এখন ঘুমানো মানে মৃত্যুকে একটা সুবর্ণ সুযোগ করে দেয়া।

প্রথমে সামনের রুম থেকে ভেসে আসা আওয়াজটা ওর কানে ঢুকল না। দ্বিতীয়বার ডাকল লোকটা, সাথে সাথে শিরদাঁড়া খাড়া হয়ে গেল ওর। রেস্ট-রুমে কেউ ঢুকেছে।

সাবধানে, ধীরে ধীরে উঠে দাঁড়াল রানা, চেয়ারটা যাতে কোন শব্দ না করে। কে?

সিকিউরিটি চেক, কর্নেল-জরুরী।

সন্দেহ নেই, কে.জি.বি.। কর্নেল সাসকিন তাহলে সন্দেহ করছে বিদেশী এজেন্ট প্রজেক্ট এলাকার ভেতর ঢুকে পড়েছে?

কি চাই তোমার? কর্কশ সুরে জানতে চাইল রানা। আরও একটা লাশ? নাকি শুধু আহত করার সুযোগ পাওয়া যাবে?

আপনার আইডেনটিফিকেশন।

মাথায় যেন বাজ পড়ল রানার। কয়েক সেকেন্ড অসাড় হয়ে থাকল ওর চিন্তাশক্তি, ওর দ্বারা এ-ধরনের একটা ভুল হতে পারে বিশ্বাসই করতে পারল না। ছি, ধিক্কার দিল নিজেকে। এই ভুলের ক্ষমা হয় না। বেনিনের কাগজ-পত্র বেনিনের পকেটেই রয়ে গেছে সব, বের করে নেয়ার কথা মনেই পড়েনি ওর। ইচ্ছে হলো। চড়িয়ে নিজের গাল দুটো ফাটিয়ে দেয়। আইডি কার্ড চাইছে ওরা, দেখাতে না পারলে,..

এরপর আর কিছু ভাবা যায় না।

দ্রুত চিন্তা করছে রানা। বিপদ থেকে বাঁচতে হবে। গলা। চড়িয়ে বলল, জাহান্নামে যাও, আমি এখন গোসল করছি। বিরক্ত করার আর লোক পাওনি, না?

রেস্ট-রুম থেকে মাত্র পাঁচ গজ দূরে দাঁড়িয়ে রয়েছে রানা। গার্ড আর ওর মাঝখানে শুধু একটা ভারী পর্দা। ও কি একা এসেছে, নাকি সাথে আরও কেউ আছে?

দুঃখিত, কমরেড কর্নেল, কিন্তু…।

বুদ্ধিটা নিশ্চই তোমার মাথা থেকে বেরিয়েছে, সোলজার? বুঝতে পারছি, রেস্ট-রুম সার্চ করতে এসেছ তুমি, সামান্য একজন গার্ড হয়েও কতটা ক্ষমতা রাখো দেখাতে এসেছ আমাকে। কর্নেল সাসকিন কোথায়? সে জানে?

না, মানে…

ক্ষীণ একটু হাসি ফুটল রানার ঠোঁটে। কিন্তু আর কিছু বলল না ও। আধ মিনিট পেরিয়ে গেল। তারপর হুঙ্কার ছাড়ল ও, এখনও তুমি ওখানে দাঁড়িয়ে আছ! তোমার স্পর্ধা তো কম নয়। দেখছি!

আবার অপেক্ষা। সন্দেহ নেই, পর্দার তলা দিয়ে ওর ছায়া। দেখতে পেয়েছে গার্ড। কিন্তু লোকটা যে চলে যায়নি, বুঝতে পারল রানা। যাবার আগে ক্ষমা চাইবে। যদি না চায়, ধরে নিতে হবে সরাসরি কর্নেল সাসকিনকে গিয়ে রিপোর্ট করবে সে। নাকি এগিয়ে এসে পর্দা সরাবে, দেখতে চাইবে ওকে?

অটোমেটিকটা বেনিনের বাথরোবে, বাথরোব ঝুলছে বাথরুমের দরজার পিছনে। ওদিকে যাওয়ার কোন উপায় নেই, দেখে ফেলবে। মারতে হলে খালি হাতেই মারতে হবে। কিন্তু লোকটা যদি গুলি করে? গুলির আওয়াজ হলে…

দুঃখিত, কমরেড কর্নেল, প্রায় আধ মিনিট পর নিস্তব্ধতা ভাঙল গার্ড। কিন্তু…সাবধানে থাকবেন, কমরেড কর্নেল। কমরেড কর্নেল সাসকিন অর্ডার দিয়েছেন, সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করতে হবে-এজেন্ট লোকটা নাকি ভারী বিপজ্জনক।

কান পেতে থাকল রানা। বুটের অস্পষ্ট আওয়াজ পাওয়া গেল। দূরে সরে যাচ্ছে। তারপর আরও একটা শব্দ, দরজা বন্ধ হলো।

হাঁফ ছাড়ল রানা।

দরজা বন্ধ দেখলে কেউ সন্দেহ করতে পারে, তাই খুলে রেখেছিল ও। লকার থেকে আইডি কার্ড বের করে দ্বিতীয়বার চিন্তা করে দেখল-না, খোলাই থাকুক। অটোমেটিকটা বাথরোব থেকে নিয়ে এসে নিজের কাছে রাখল এবার।

হাতঘড়ি দেখল ও। এখনও অনেক দেরি। এই মুহূর্তে কি করছে ওরা তিনজন-কোইভিসতু, ইসরাফিলভ আর করনিচয়?

 

আর সবাই ক্যান্টিনে গেছে, কিন্তু ওদের তিনজনকে হ্যাঙ্গার থেকে বেরুতে দেয়া হয়নি। এয়ারক্রাফটের পাশেই মেঝের ওপর বসে কফি খাচ্ছে ওরা। টেকনিশিয়ানরা সবাই একসাথে যায়নি, পালা করে হ্যাঙ্গার থেকে বেরিয়েছে। একদল ফিরে এলে আরেক দল গেছে। আর গার্ডরা কেউই হ্যাঙ্গার ছেড়ে মুহূর্তের জন্যে নড়েনি। টেকনিশিয়ানদের একটা দল ফিসফিস করে আলাপ করছে।

গার্ডদের সাথে, আড়চোখে ওদের তিনজনের দিকে তাকাচ্ছে, হাসছে লুকিয়ে লুকিয়ে।

কোইভিসতু লক্ষ করল কফির কাপে চুমুক দেয়ার সময় করনিচয়ের ঠোঁট কাপল। অভয় বা আশ্বাস দেয়ার কোন মানে হয় না, হাস্যকর শোনাবে। সহানুভূতি প্রকাশ করার কোন ইচ্ছেও জাগল না। এ-পথে তারা স্বেচ্ছায় এসেছে।

তবু, জীবনের মায়া বড় মায়া। খারাপ বা ভয় তো একটু। লাগবেই। নিজের কথা নয়, কোইভিসতু মেয়েটার কথা ভাবছে। আগেই ব্যবস্থা করা ছিল, পিটি ডাভ তাদের কোয়ার্টার থেকে বেরিয়ে আসার পরপরই সলভিনার প্রেমিক এসে সলভিনাকে বিলিয়ারস্ক থেকে বের করে নিয়ে গেছে। মেয়েটার কপালে শেষ পর্যন্ত কি আছে, কোইভিসতু জানে না। তাকে গ্রেফতার করা হবে, জানে সে। হয়তো ষড়যন্ত্রে সলভিনারও হাত আছে বলে ওকেও ওরা গ্রেফতার করতে পারে। ছেলেটার সাথে আজ সকালেই বিয়ে হয়ে যাবে সলভিনার, স্ত্রীকে রক্ষার জন্যে চেষ্টার কোন ত্রুটি করবে না সে। তার বাপ অত্যন্ত প্রভাবশালী লোক, ছেলের মুখ চেয়ে সে-ও হয়তো পুত্রবধূকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। বাকি সলভিনার ভাগ্য।

ইসরাফিলভকে খুব অস্থির দেখাল। দায়িত্বের ব্যাপারে অত্যন্ত সচেতন সে। নিচু গলায় জিজ্ঞেস করল, সময় তো আর বেশি নেই, তাই না? কি করতে হবে বলে ফেলুন।

আমি আর আধ ঘণ্টা সময় নষ্ট করতে পারব, বলল কোইভিসতু। কাজ শেষ করতে তার বেশি দেরি হলে ফচ সন্দেহ। করবে।

আমাদেরও সেই একই অবস্থা, বলল ইসরাফিলভ। টেইলঅ্যাসেম্বলির কাজ শেষ করতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়েছি আমরা দুজন। আর বড়জোর আধ ঘণ্টা, এর মধ্যেই কাজ শেষ করতে হবে।

ওরা আমাদের সাথে এ-ধরনের আচরণ না করলেও পারত, বিড়বিড় করে বলল করনিচয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, খেলা শেষ।

ওরা চাইছে আমরা ভয়ে জড়োসড়ো হয়ে থাকি, বলল কোইভিসতু। ওদেরকে খুশি হতে দিই কেন? এসো, এমন ভাব দেখাই যেন কিছুই আমরা বুঝতে পারছি না-ভয় পাইনি আমরা।

কাজের কথা বলুন!

ইসরাফিলভের দিকে তাকাল কোইভিসতু। যা বলেছিলাম, আগুন। না, ওদিকে তাকিয়ো না। দ্বিতীয় প্রোটোটাইপের কাছে। কোন একটা অজুহাত দেখিয়ে ওদিকে আমাদের একজনকে যেতে হবে। এখন নির্দিষ্ট একটা সময় ঠিক করে ফেলা দরকার।

সাড়ে ছটা, তার বেশি দেরি করা যাবে না।

বেশ, তাই, বলল কোইভিসতু।

ধরাবার দায়িত্ব আমার, বলল ইসরাফিলভ। ছটা দশে আমি টয়লেটে যাবার নাম করে টেইল-সেকশন ছেড়ে যাব, গার্ডদের কেউ যদি সাথে যেতে চায়, ব্যাটাকে মরতে হবে।

শুধু যদি আর কোন উপায় না দেখো তাহলেই কারও সাথে লাগবে, সাবধান করে দিল কোইভিসতু। আমি চাই না তুমি আহত হও। অটোমেটিকটা সাথে আছে তো? মাথা ঝাঁকাল ইসরাফিলভ। গুড। টয়লেট থেকে বেরিয়ে এসে আগুন লাগাবার জন্যে যা যা দরকার সব তুমি দ্বিতীয় প্রোটোটাইপের পিছনে পাবে। কয়েক ড্রাম পেট্রল আর…

কিভাবে আগুন ধরাতে হয়, আমি জানি, হিস হিস করে বলল ইসরাফিলভ।

তাহলে এসো, পিটি ডাভের সাফল্যের জন্যে শেষবার প্রার্থনা করি আমরা…

<

Super User