সেদিন থেকে আরও উৎসাহের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করলাম। সবুজ ক্যানভাসে মোড়া রহস্যটা সারাক্ষণ খোঁচা মারছে আমাকে। হাতছানি দিয়ে ডাকছে বিগ গাল আইল্যাণ্ড। ধৈর্য ধরার প্রতিজ্ঞা ক্রমশ দুর্বল হয়ে আসছে, অনুভব। করছি। মাত্র এক নজর দেখব জিনিসটা, নিজেকে বললাম। এখুনি নয়, পরিস্থিতি একটু শান্ত হোক…

প্রতিদিন দুএক ঘন্টা হাঁটাহাঁটি করতে দিচ্ছে ওরা আমাকে। কিন্তু আমি সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করার শক্তি চাইছি। আমার অস্থিরতা সিস্টার মে চেষ্টা করেও দমন করতে পারছে না। ম্লান মুখে একদিন সে বলেই ফেলল, মেয়েমানুষ-তার চেয়ে বড় নেশা কি হতে পারে?

অ্যাডভেঞ্চার, বললাম আমি। কিন্তু কিছুই বুঝল না সে। সম্ভবত মেয়েমানুষ বলেই বুঝল না প্রকৃতি ওদেরকে মেয়েমানুষ হিসেবেই তৈরি করেছে-পুরুষদেরকে ঘরমুখো করার জন্যে।

ডাক্তার ডানিয়েল তো অবাক। ক্ষতের ফাঁকগুলো এত তাড়াতাড়ি জোড়া লাগছে-এমন তো শুনিনি কখনও! বড় জোর আর এক হপ্তা…

দূর, দূর! তার কথা উড়িয়ে দিলাম আমি। সাতদিন পর নাইট ডিউটিতে যাচ্ছি, তার আগেই সেরে উঠতে হবে আমাকে। সব ব্যবস্থা কোন গোলমাল ছাড়াই পাকা করে ফেলেছে রামাদীন। ইতিমধ্যে পকেট খালি হয়ে গেছে আমার। নাইট ডিউটিতে এখন আমাকে যেতেই হবে।

রোজ সন্ধ্যায় দেখা করতে আসে আমার ক্রুরা। ওদের রিপোর্ট থেকে বুঝতে পারি, দ্রুত গতিতে এগিয়ে চলেছে জলকুমারীর মেরামতের কাজ। আজ সন্ধ্যায় অন্যান্য দিনের চেয়ে বেশ একটু আগে এল ল্যাম্পনি। ওর সবচেয়ে দামি পোশাক আর জুতো পরে এসেছে ও, কিন্তু কেন যেন আজ ওকে আশ্চর্য সুবোধ আর শান্ত দেখাচ্ছে। একা নয়, সাথে আরেকজনকে নিয়ে এসেছে।

ওর সাথে জুডিথকে দেখে ব্যাপারটা আঁচ করতে পারলাম। আমার নাক গলাবার আগেই নিজেদের ব্যাপারে ওরা একটা সমাধানে পৌঁছেচে বুঝতে পেরে খুশি হলাম। দুর্গের কাছে সরকারি স্কুলের শিক্ষয়িত্রী জুডিথ বয়স্কদের অক্ষরজ্ঞান দান করে। হাইস্কুল পাস করেছে সবে, দ্বীপে কলেজ থাকলে আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল। মেয়ে হিসেবে সব দিক থেকে ভাল, ছন্নছাড়া ল্যাম্পনিকে কেউ যদি বাঁধতে পারে, ও-ই পারবে।

হাউ ডু ইউ ডু, মি. রানা, সলজ্জ ভঙ্গিতে হাসল সে।

হ্যালো, জুডিথ। দুজন একসাথে এসে ভালই করেছ, তারপর ল্যাম্পনির দিকে তাকালাম, এবং চেপে রাখতে না পেরে নিঃশব্দে হেসে ফেললাম আমি। আমার চোখের দিকে অদ্ভুত এক সঙ্কোচে তাকাতেই পারছে না সে। কি বলবে ভেবে না পেয়ে। ঘামছে।

আ-আমি আর জু-জুডিথ বি-বিয়ে… অবশেষে তোতলাতে শুরু করল সে, বিষয়টা তোমাকে জানানো দরকার বলে মনে করলাম, বস্। 

ওকে নিজের শাসনে রাখতে পারবে বলে মনে করো, জুডিথ? হেসে উঠে জানতে চাইলাম।

পটলচেরা চোখে ল্যাম্পনির দিকে তেরছা দৃষ্টি হেনে আমাকে বলল সে, নিজের চোখেই দেখতে পাবেন।

চমৎকার-তোমাদের বিয়ের দিন আমি একটা বক্তৃতা দেব, নিশ্চয়তা দিয়ে বললাম। বিয়ের পর আমার সাথে কাজ করতে দেবে তো ওকে?

আপনার কাজ যাতে না ছাড়তে পারে তার জন্যেই তো বিয়ে। করছি ওকে!

তারপর ওরা যখন চলে গেল ক্ষীণ একটু ঈর্ষা বোধ করলাম আমি। আপন করে কাউকে পাওয়া নিশ্চয়ই সুখের অনুভূতিতে ভরে তোলে জীবন। ভাবলাম কোনদিন যদি কখনও মনের মত কাউকে পাই তাহলে বোধহয় চেষ্টা করে দেখব একবার। কিন্তু পরমুহূর্তে বাতিল করে দিলাম ভাবাবেগটাকে, আমার ভেতর একজন পাহারাদার জেগে উঠল। দুনিয়ায় মেয়ে তো অনেকই আছে, কিন্তু তাদের মধ্যে কে আমাকে বুঝবে তা আমি জানব কিভাবে? তাছাড়া নির্বাসিত একজন ছন্নছাড়াকে কষ্ট করে তারা কেউ বুঝতে চেষ্টাই বা করবে কেন?

হাতে দুদিন থাকতে ডাক্তার ডানিয়েল আমাকে মুক্তি দিল। ইতিমধ্যে প্রায় দশ সের ওজন কমে গেছে আমার, চোখের কোণে কালি পড়েছে, এবং অসহায় শিশুর মত দুর্বল বোধ করছি। বা হাতটা এখনও সিঙে ঝুলছে, ক্ষতগুলোর মুখ এখনও খোলা-তবে নিজেই এখন আমি ড্রেসিং বদল করতে পারি।

পুরানো পিকআপটা নিয়ে এসেছে ল্যাম্পনি। সিঁড়ির ধাপে দাড়িয়ে সিস্টার মে-র কাছ থেকে বিদায় নিচ্ছি আমি।

আপনার সান্নিধ্য পেয়ে খুশি হয়েছি আমি, মিস্টার রানা।

সময় করে গরিবের বাড়িতে একবার এসো। গ্রিল করা মাছ আর চমৎকার ওয়াইন খাওয়াব। কথা দিচ্ছি, হাত দুটোকে…।

হেসে ফেলে সিস্টার বলল, আগামী হপ্তায় কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে আমার। লণ্ডনে ফিরে যাচ্ছি আমি।

তাই?

হ্যাঁ, বলল সিস্টার। বয়-ফ্রেণ্ড অপেক্ষা করছে। বিয়ে করব আমরা। আপনার গল্প শোনাব ওকে।

সুখী হও, মৃদু হেসে বললাম।

গাড়িতে তুলে অ্যাডমিরালটি জেটিতে নিয়ে এল আমাকে ল্যাম্পনি। জলকুমারীতে আমাদেরকে অভ্যর্থনা জানাল রডরিক। এক ঘন্টা ধরে বোট মেরামতের অগ্রগতি যাচাই করলাম আমরা। ডেকগুলো সাদা তুষারের মত চকচক করছে। সেলুনের সমস্ত কাঠের কাজ বাতিল করে দিয়ে সে-সব জায়গায় নতুন করে ভরা হয়েছে। এত সুন্দর হয়েছে জোড়াতালির কাজ যে আমার চোখে কোথাও সামান্য দাগ পর্যন্ত ধরা পড়ল না।

চ্যানেল ধরে জলকুমারীকে সেই মাটন পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম আমরা। ওর ইঞ্জিনের মিষ্টি শব্দ শুনে আর সারা শরীর জোড়া মৃদু কম্পন অনুভব করে পুলকিত হয়ে উঠলাম আমি। সন্ধ্যা লাগতে ফিরে এলাম নোঙর ফেলার জন্যে, অন্ধকার ব্রিজে বসে ক্যান থেকে চুমুক দিয়ে বিয়ার খাচ্ছি আর নিচু গলায় গল্প করছি। ওদেরকে জানালাম আগামীকাল নাইট ডিউটিতে যাচ্ছি আমরা। ওরা জানতে চাইল কোথায় যাব আর কি ধরনের কার্গো। ব্যস, এইটুকু-কোন তর্ক উঠল না।

ফেরার সময় হয়েছে, অবশেষে বলল ল্যাম্পনি। নাইট স্কুল। থেকে জুডিথকে বাড়ি পৌঁছে দিতে হবে।

ডিঙি নৌকায় চড়ে জেটিতে ফিরলাম আমরা। আমার রঙচটা পিকআপের পাশে পুলিসের একটা ল্যাণ্ড রোভার দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে এগোতে দেখে সাব-ইন্সপেক্টর টমসন বেরিয়ে এল সেটা থেকে। তার মামা রডরিকের সাথে কুশল বিনিময়ের পর আমার দিকে ফিরল সে।

দুঃখিত, মিস্টার রানা, বলল টমসন। ইন্সপেক্টর টালি দুর্গে। আপনার জন্যে অপেক্ষা করছেন। খুব নাকি জরুরি ব্যাপার।

আগামীকাল দেখা করলে হয় না?

নিজেই আসছিলেন তিনি, তারপর কি মনে করে আমাকে পাঠালেন, বলল টমসন। আপনি না গেলে আমার ওপর চোটপাট করবেন।

শুধু টমসনের কথা ভেবে যেতে রাজি হলাম আমি। ঠিক আছে, তোমার ল্যাণ্ড রোভারকে ফলো করছি আমি, কিন্তু রডরিক আর ল্যাম্পনিকে পৌঁছে দিতে হবে আগে।

সম্ভবত ঘুষের পরিমাণ নিয়ে দর কষাকষি করতে চায় টালি, ভাবলাম আমি। তাছাড়া আমার সাথে জরুরি আর কি দরকার। থাকতে পারে তার?

একটা হাঁটু দিয়ে স্টিয়ারিঙ হুইল চেপে রেখে ভাল হাতটা দিয়ে গিয়ার বদল করছি, ড্র ব্রিজ পেরিয়ে লাল বাতি অনুসরণ করে যাচ্ছি ল্যাণ্ড রোভারের। দুর্গের ভেতর ঢুকে উঠানের একপাশে দাঁড় করালাম পিকআপ।

পাহাড় সমান উঁচু পাথরের দেয়ালগুলো দুর্ভেদ্য গাম্ভীর্য নিয়ে চারদিকে দাঁড়িয়ে আছে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ক্রীতদাসদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ফসল এগুলো। দেয়ালের চওড়া মাথায় থারটি সিক্স পাউণ্ডারের জোড়া কামান বসানো রয়েছে, চ্যানেল এবং এ্যাণ্ড হারবার পর্যন্ত এগুলোর নাগাল।

দুর্গের একটা শাখা জুড়ে দ্বীপের পুলিস হেডকোয়ার্টার, কারগার এবং অস্ত্রাগার, বাকি অংশে সরকারি অফিস, প্রেসিডেন্ট ভবন এবং রাষ্ট্রীয় অতিথিশালা।

পুলিস হেডকোয়ার্টারের সামনের সিঁড়ি টপকে উঠলাম আমরা। পথ দেখিয়ে একপাশের দরজা দিয়ে লম্বা করিডরে নিয়ে এল আমাকে টমসন, সেখান থেকে আবার একটা সিড়ির কয়েক ধাপ নেমে আরেক করিডরে পৌঁছুলাম। তারপর আরও কয়েক প্রস্থ সিঁড়ি টপকে নেমে এলাম ছোট্ট একটা উঠানে।

এর আগে দুর্গের এত ভেতরে কখনও আসিনি আমি। সম্ভবত সেজন্যেই একটা অস্বস্তি অনুভব করছি। নিরেট পাথরের দেয়ালগুলো এদিকে কম করেও বিশ ফুট চওড়া। উঠান থেকে একটা প্যাসেজ ধরে এগোচ্ছি। শেষ মাথায় মোটা ওক কাঠের বিশাল দরজা, তাতে লোহার ভারী বার আড়াআড়িভাবে আটকে দেয়ার ব্যবস্থা রয়েছে।

ভেতরে ঢুকে ইন্সপেক্টর টালিকে দেখলাম। একজন কনস্টেবলকে নিয়ে আমার জন্যে অপেক্ষা করছে সে। লক্ষ করলাম, ওরা দুজনেই সশস্ত্র। একটা টেবিল এবং একটা মাত্র চেয়ার ছাড়া পাথরের ঘরটা সম্পূর্ণ খালি। কামরার পেছন দিকে খিলান আকৃতির একটা দরজার ওদিকে দেখা যাচ্ছে একসার সেলের দরজা। সিলিং থেকে নেমে আসা কালো তারের শেষ মাথায় ঝুলছে একশো পাওয়ারের নগ্ন একটা বালব। কামরাটা ঠিক চারকোনা নয়, পাঁচ কোনা। মেঝে আর দেয়ালে কিম্ভুতকিমাকার ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমার এফ-এন কারবাইনটা পড়ে রয়েছে টেবিলের ওপর।

আমাদের পায়ের আওয়াজ পেয়েই পায়চারি থামাল ইন্সপেক্টর টালি, চরকির মত আধপাক ঘুরে তাকাল আমার দিকে। দরজার ভেতর দিকে ভারী বার-টা ঘটাং করে তুলে দেবার শব্দ হল আমার পেছনে।

দুই পা এগিয়ে এসে কোমরে জড়ানো হোলস্টারের পিস্তলটায়। একটা হাত রাখল ইন্সপেক্টর টালি, অপর হাতটা টেবিলের দিকে তুলে বলল, মাসুদ রানা, ওটা তোমার ফায়ার আর্ম? স্যার তা নয়ই, মিস্টার পর্যন্ত উচ্চারণ করল না সে।

তুমি জানো ওটা কার, রাগের সাথে বললাম তাকে, আসলে মতলবটা কি, ইন্সপেক্টর?

রানা, অবৈধ ভাবে একটা ক্যাটাগরি এ ফায়ার আর্ম সাথে। রাখার জন্যে তোমাকে আমি গ্রেফতার করছি। তোমার কাছে একটা লাইসেন্স ছাড়া অটোমেটিক রাইফেল, টাইপ ফ্যাবরিক। ন্যাশনাল, সিরিয়াল নাম্বার ফোর-ওয়ান সিক্স থ্রি-টু-ওয়ান-ফাইভ পাওয়া গেছে।

পাগল হয়ে গেছ! হেসে উঠলাম আমি।

ভুরু কুঁচকে দেখল আমাকে টালি, হাসিটা পছন্দ হয়নি তার। সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবলকে নিঃশব্দে ইঙ্গিত দিল সে। ওদেরকে আগেই বলে রাখা হয়েছে, বিনাবাক্যব্যয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল ওরা। পরমুহূর্তে বাইরের লোহার বারটা আটকাবার শব্দ পেলাম।

কামরায় শুধু আমি আর টালি এখন। আমার কাছ থেকে ছয়। সাত হাত দূরে দাঁড়িয়ে আছে সে। বোতাম খোলা হোলস্টারে একটা হাত রেখে তাকিয়ে আছে আমার দিকে। ইন্সপেক্টর টালি কোন ঝুঁকি নিতে রাজি নয় আজ। তার মানে অনেক বড় কোন মতলব আছে তার।

হিজ এক্সেলেন্সি এ-সব জানে, টালি? সহাস্যে জিজ্ঞেস করলাম তাকে।

হিজ এক্সেলেন্সি আজ বিকেল চারটেয় কমনওয়েলথ কনফারেন্সে যোগ দিতে লণ্ডনে গেছেন। দুহপ্তার আগে ফিরছেন না দ্বীপে।

নিজের অজান্তে হাসিটা নিভে ফেল মুখ থেকে। শুনেই বুঝলাম মিথ্যে কথা বলছে না টালি। ঠোঁট বাঁকিয়ে বললাম, এবং তিনি চলে যাবার সাথে সাথে তোমার মনে হয়েছে দেশের নিরাপত্তা প্রচণ্ড হুমকির সম্মুখীন হয়েছে, তাই না?

এবার হাসল টালি। হ্যাঁ। এবং সে হুমকি সৃষ্টি করছ তুমি, মাসুদ রানা। শোনো, আসল কথা পাড়ার আগে আমি বলতে চাই আজ আমাকে তুমি হালকাভাবে নিলে নিজের সর্বনাশ করবে। আমি সিরিয়াস, রিয়েলি সিরিয়াস।

তা আমি বুঝতে পেরেছি। দুটো হপ্তা এখানে তোমাকে আমি একা পাচ্ছি, মাসুদ রানা। দেয়ালগুলো মোটা এবং কোথাও একটু ফুটো বা ফাটল নেই-যত ইচ্ছা চেঁচাতে পারবে তুমি।

ছাগল!

গালিটা গায়ে মাখল না টালি, বলল, দুটোর যে-কোন একটা পথ বেছে নিতে পার। হয় আমার সাথে আপোস করবে, নয়ত রামাদীন এসে তোমাকে মৃত ঘোষণা না করা পর্যন্ত পচবে।

ওই ঢ্যাঙা কবিরাজ আমার লাশ পরীক্ষা করবে? উঁহু, তার চেয়ে আমি বেঁচে থাকাই পছন্দ করব।

তোমাকে বলেছি, আমি সিরিয়াস, মাসুদ রানা! হুঙ্কার ছাড়ল টালি।

আঁতকে ওঠার ভান করে মাথাটা পিছন দিকে সরিয়ে নিলাম দ্রুত। তারপর হেসে বললাম, কি বিষয়ে আপোস করতে চাও? তোমার সাথে আমার ঝগড়াটা কিসের?

আমি জানতে চাই তোমার চার্টার পার্টি গোলাগুলি শুরু করার আগে ঠিক কোথায়-আই রিপিট-ঠিক কোথায় ডাইভিং অপারেশন চালিয়েছিল।

বলিনি তোমাকে? বলেছি, তুমি ভুলে গেছ। রাসতাফা পয়েন্টের ওদিকে কোথাও। ঠিক কোথায় তা আমি নিজেই জানি না। 

নির্দিষ্ট জায়গার বিন্দুটি পর্যন্ত জান তুমি, দৃঢ় বিশ্বাসের সাথে। বলল টালি। সুযোগটা হাতে পেয়ে হারাবার পাত্র তুমি নও। একথা তারাও জানত, সেজন্যেই তোমাকে তারা খুন করার চেষ্টা করেছে, একটু থেমে হাসল সে। আমি জানি সোজা আঙুলে ঘি উঠবে না। তাই ঠিক করেছি একটু ঝাঁকি দেব তোমাকে। ঝাঁকিয়ে হয় প্রাণ নয় সত্য, দুটোর যে-কোন একটা বের করে। আনব তোমার ভেতর থেকে। নিঃশব্দে হাসছে সে এখন।

পাল্টা হেসে আমি তাকে বললাম, কাকে ভয় দেখাচ্ছ, টালি?

রাসতাফা পয়েন্টের প্রশ্নই ওঠে না-অসম্ভব! এখান থেকে উত্তর দিকে কাজ করছিলে তোমরা মেইনল্যাণ্ডের দিকে। লর্ড নেলসনে তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম, তোমার ওপর নজর রাখব। তোমার মুভমেন্ট সম্পর্কে কিছু। রিপোর্ট পেয়েছি আমি।

জায়গাটা রাসতাফা পয়েন্ট ছাড়িয়ে কোথাও, নির্লজ্জ ভাবে বললাম আবার।

বেশ, কাঁধ ঝাঁকাল টালি। দেখা যাক কতক্ষণ জেদ বজায় রাখতে পার। শুরু করার আগে শুধু একটা কথা বলতে চাই, অসহ্য যন্ত্রণায় যখন মুখ খুলতে বাধ্য হবে তখন মিথ্যে কথা বলে। আমাদের সময় নষ্ট কোরো না। মনে রেখ, সত্য-মিথ্যে পরীক্ষা করার জন্যে দুই হপ্তা সময় রয়েছে আমার হাতে।

পরস্পরের দিকে তাকিয়ে আছি আমরা। কি এক গোপন পুলকে ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে টালির। লোকমুখে শুনেছি, ও নাকি নিজেই বন্দীদের ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালায় এবং তা উপভোগ করে। ওর মুখের চেহারা দ্রুত বদলে যাচ্ছে দেখে বুঝলাম আমি একজন উন্মাদ স্যাডিস্টের সামনে দাঁড়িয়ে আছি।

দ্রুত চোখ বুলিয়ে নিলাম কামরার চারদিকে।

না, তীক্ষ্ণ কণ্ঠে বলল টালি, কোনরকম চালাকি করলে গুলি খাবে।

আমার কাছ থেকে পনেরো ফুট দূরে ও। আমি নিরস্ত্র, দুর্বল। আমার পেছনে বন্ধ দরজা, তার ওপাশে দুজন সশস্ত্র পুলিস। পেশী ঢিল করে দিলাম, কাঁধ দুটো একটু নেমে এল।

এই তো সুমতি হয়েছে, আবার বলল টালি। হাতকড়া পরিয়ে তোমাকে এখন সেলে ঢোকানো হবে, তারপর তোমার ওপর কাজ শুরু করব-যখন মনে করবে আর সহ্য করতে পারছ, তখন শুধু বললেই হবে, সাথে সাথে তোমার যাতে আরাম হয় সে ব্যবস্থা করব আমি। ছোট্ট একটা ইলেকট্রিকাল টরচার সেট ব্যবহার করব তোমার ওপর। মাত্র বারো ভোল্টের গাড়ির ব্যাটারির সাহায্যে চালাব। ইস্পাতের কাঁকড়াগুলো তোমার শরীরের কোন্ কোন্ জায়গায় বসাতে হবে তা আমিই বেছে নেব। সত্যি কথা বলতে কি, মনে মনে তা আমি আগেই বেছে রেখেছি… নিজের পেছন দিকে একটা হাত নিয়ে গিয়ে দেয়াল হাতড়াচ্ছে সে।

এই প্রথম লক্ষ করলাম দেয়ালে একটা ইলেকট্রিক বেলের বোতাম রয়েছে। বোতামে চাপ দিল টালি, বন্ধ দরজার বাইরে বেল বেজে উঠল, ক্ষীণ একটু আওয়াজ ঢুকল কানে।

ঘটাং করে লোহার বার নামিয়ে দরজা খুলে কামরার ভেতর ঢুকল পুলিস দুজন।

এই লোক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যে একটা মারাত্মক হুমকি, ওদেরকে বলল টালি। একে সেলের ভেতর নিয়ে যাও।

কিন্তু পুলিস দুজন অর্ডার পেয়েও ইতস্তত করছে। আমাকে ওরা চেনে, তাই অভিযোগটার সত্যতা সম্পর্কে চিন্তা করছে।

সঙ সেজে দাঁড়িয়ে আছ কেন? কুইক! ধমক মারল টালি।

দ্রুত আমার দুপাশে চলে এল পুলিস দুজন। আমার আহত বাহুর ওপর হালকাভাবে একটা হাত রাখল টমসন। ভাল কাটা মৃদু ঝাঁকিয়ে টালি এবং তার পেছনের সেলের দিকে পা বাড়ালাম। ওর ওপর ঝাঁপিয়ে পড়ার আধ সেকেণ্ডের একটা মাত্র সুযোগ চাই আমি।

তোমার মা কেমন আছে, টমসন? সরল আলাপের সুরে। জানতে চাইলাম।

ভাল আছেন, মিস্টার রানা, সসঙ্কোচে বিড়বিড় করে বলল টমসন। ইন্সপেক্টরের ব্যবহার দেখে তারই যেন মাথা কাটা। যাচ্ছে।

জন্মদিনে যে উপহারটা পাঠিয়েছিলাম সেটা পেয়েছেন? টমসনকে অন্যমনস্ক করে তুলতে চাইছি। টালির পাশে চলে এসেছি আমরা, দরজার একপাশে দাঁড়িয়ে আছে সে। শরীরের। পাশে ঝুলছে রুলার ধরা ডান হাতটা।

হ্যাঁ, পেয়েছেন, মিস্টার রানা, বলল টমসন।

বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। ধাক্কা খেয়ে একপাশে সরে। গেল টমসন এবং টালি কিছু বুঝতে পারার আগেই আমার একটা ভাঁজ করা হাঁটু ওর তলপেটের নিচে প্রচণ্ড গুতো মারল। নিখুঁত, সুডৌল একটা গুতো-এর জন্যে যতবড় মূল্যই দিতে হোক আমাকে, তৃপ্তির তুলনায় তা নিতান্ত সস্তা বলেই মনে হবে আমার।

মেঝে থেকে পা দুটো পুরোপুরি আঠারো ইঞ্চি শূন্যে উঠে গেল ইংরেজের, দরজা পেরিয়ে সেলগুলোর লোহার রডে গিয়ে ধাক্কা খেল। তারপর পিঠ বাঁকা করে ঝুঁকে পড়ল নিজের পায়ের দিকে, দুহাত দিয়ে চেপে আছে দুই উরুর সংযোগস্থল, চাপা। গোঙানির শব্দ বেরিয়ে আসছে খোলা মুখ থেকে-কেটলির ভেতর। পানি ফুটতে শুরু করলে এই ধরনের শব্দ হয়, ডিগবাজি খেয়ে। পড়ে যাচ্ছে দেখে এগিয়ে গিয়ে আরেকটা হাঁটুর গুতো মারতে চাইলাম, কিন্তু পুলিস দুজনের বিস্ময়ের ঘোর কেটেছে এতক্ষণে, তারা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কামরার মাঝখানে টেনে আনল। এখন আর ওরা সম্মান দেখাচ্ছে না, আমার আহত হাতটা ধরে মোচড় দিচ্ছে।

কাজটা খারাপ করলেন, মিস্টার রানা! রেগেমেগ চেঁচাচ্ছে। টমসন। আপনার কাছ থেকে এ-ধরনের জঘন্য কাজ আশা করিনি আমি…

আহত হাতটা মুচড়ে ধরেছে টমসন, দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছি। পাল্টা চিৎকার করে বললাম, প্রেসিডেন্ট স্বয়ং আমাকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন, টমসন! তুমিও তা জান!

সেলের সামনে বসে পড়েছে টালি। আহত জায়গাটা এখনও চেপে ধরে আছে হাত দিয়ে। যন্ত্রণায় বিকৃত হয়ে আছে মুখ।

এটা আমার বিরুদ্ধে একটা জঘন্য ষড়যন্ত্র, টমসন। জানি, দ্রুত সময় বয়ে যাচ্ছে-টালি উঠে দাঁড়াবার শক্তি ফিরে পেলে পরিস্থিতি আমার বিপক্ষে চলে যাবে। ওর হুকুম অমান্য করার সাহস টমসন বা কনস্টেবলটার হবে না।

ওই সেলের ভেতর আমাকে ভরতে পারলে ও আমাকে খুন করবে, টমসন…

শাট আপ! চেঁচিয়ে উঠল টালি। উঠে দাঁড়িয়েছে। এগিয়ে আসছে এদিকে।

প্রেসিডেন্ট দেশে নেই বলেই…

শাট আপ! শাট আপ! মাথার ওপর রুলার তুলে আমার সামনে এসে পড়ল টালি।

শিশুর মত অসহায় বোধ করছি আমি। আত্মরক্ষার চেষ্টা করব সে-উপায় নেই আমার। বেকায়দাভাবে ধরে রেখেছে আমাকে ওরা। বেছে বেছে ক্ষতগুলোর উপর রুলারের বাড়ি মারছে টালি। প্রচণ্ড ব্যথায় মোচড় খাচ্ছে আমার শরীর। গলার ভেতর থেকে কাতর ধ্বনি বেরিয়ে আসছে। ওরা আমাকে ছাড়ছে না।

শাট আপ! ব্যথায় এবং ক্রোধে উন্মাদ হয়ে গেছে টালি। তোকে আমি খুন করব, বাস্টার্ড। রুলারটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল সে। হোলস্টার হাতড়ে পিস্তলটা ধরতে চাইছে।

এতক্ষণ যা আশা করছিলাম, এবার তা ঘটল। আমাকে ছেড়ে দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ল টমসন।

না! মাথা নেড়ে চেঁচিয়ে উঠল সে। ওটা হবে না। টালির দিকে ঝুঁকে পড়ে লম্বা কালো হাতটা দিয়ে টালির কজি চেপে ধরল।

সরো, সরো সামনে থেকে। আমি অর্ডার করছি, চিৎকার করে বলল টালি। কিন্তু হোলস্টার থেকে তার হাত সরিয়ে দিয়ে। পিস্তলটা বের করে নিল টমসন, পিছিয়ে এল।

এর জন্যে ভুগতে হবে তোমাকে, টমসনকে শাসাচ্ছে টালি। তোমার ডিউটি..

আমার ডিউটি সম্পর্কে আমি সচেতন, ইন্সপেক্টর, শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল টমসন। বন্দীকে খুন হতে দেখা আমার ডিউটির। মধ্যে পড়ে না। এরপর আমার দিকে ফিরল সে। মিস্টার রানা, আপনার বোধহয় এখান থেকে চলে যাওয়াই ভাল।

একজন বন্দীকে পালাতে সাহায্য করছ, নিষ্ফল আক্রোশে। দাঁতে দাঁত ঘষল টালি। এর মজাটা তোমাকে টের পাওয়াব আমি…

কোন ওয়ারেন্ট দেখেছি বলে তো মনে পড়ছে না, বাধা দিয়ে বলল টমসন। প্রেসিডেন্ট ফিরে এসে একটা ওয়ারেন্টে যদি সই করেন, তখন মিস্টার রানাকে খুঁজে নিয়ে আসা যাবে।

ব্যাটা কালো ভূত! হাঁপাচ্ছে টালি। বাস্টার্ড নিগার…আমার দিকে তাকাল টমসন। যান! বলল সে, পালান!

<

Super User