পাভোলেতস মেট্রো স্টেশন মুগ্ধ করল রানাকে। এত সুন্দর স্টেশন ইউরোপ বা আমেরিকাতেও দেখেনি ও। এটার নক্সা করা হয়েছে মিউজিয়ামের ঢঙে, আর্কিটেক্টরা আধুনিক স্থাপত্যশিল্পের। সমস্ত কৌশল আর উৎকর্ষ যেন অকুণ্ঠচিত্তে ব্যবহার করেছে। প্রায় গোটা স্টেশনই কাঁচ দিয়ে ঘেরা, প্ল্যাটফর্মের ধারে ফুল বাগান। বিশাল থামগুলো আসলে থাম নয়, একেকটা স্ট্যাচু, সংখ্যায় এত বেশি যে গুনে শেষ করা মুশকিল। মাথার ওপর একশো গজ উঁচুতে সিলিং, সার সার ঝাড়বাতি ঝুলছে সেখানে। চারদিক ঝকঝক তকতক করছে, একটা ছেঁড়া কাগজ বা সিগারেটের টুকরোও চোখে পড়ল না। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কালো টানেল থেকে বেরিয়ে আসা ট্রেনগুলোকে এই পরিবেশে একেবারেই বেমানান লাগল।

প্ল্যাটফর্মে লোকজন প্রচুর। একসাথে বেশি লোক ভিড় করে নেই, ছাড়া ছাড়া ভাবে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছে সবাই। রানার পাশে থামল জসেস্কু, কিন্তু বেশিক্ষণ থাকল না। চারদিকে। একবার ভাল করে চোখ বুলিয়ে নিয়ে রানার হাতে একটা নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট ধরিয়ে দিল সে। পাসপোর্টের ভেতর আরও কিছু কাগজ-পত্র আছে। বিড়বিড় করে বলল, ট্রেন থেকে নামার আগে সব ভাল করে পড়ে নেবেন। আপনার নাম চার্লস ডিকেনস। টুরিস্ট, স্পুতনিক হোটেলে উঠেছেন। যাই ঘটুক, ভয় পাবেন না। মনে রাখবেন, ওরা কোন ইংরেজকে খুঁজছে না। শুধু যদি শান্ত থাকতে পারেন, তাতেই বিপদ কেটে যাবে।

প্ল্যাটফর্মের আরেক প্রান্তে চলে গেল জসেস্কু। পাসপোর্টের ভাঁজ খুলে ফটোটা ভাল করে দেখল রানা। পামারের ছদ্মবেশ নিয়ে আছে ও, কাজেই তার ফটোর সাথে ওর চেহারা না মেলার কোন কারণ নেই। ক্যাপ খুলে ভঁজ করল ও, চশমার সাথে সেটা রেখে দিল ওভারকোটের পকেটে। ওভারকোট খুলে ঝুলিয়ে নিল ভাজ করা হাতে। ফরমাল গাঢ় রঙের স্যুটটা অস্বস্তির কারণ হয়ে থাকল, কারণ দেখলেই বোঝা যায় বিদেশে তৈরি। কথাটা মনে হতেই চারদিকে চোখ বুলাল একবার। যা ভেবেছিল, দুএকজন রাশিয়ান ওর দিকে তাকিয়ে আছে।

সামনের লাইনে একটা ট্রেন এসে থামল। ওভারকোটটা কাঁধের ওপর ফেলে এগোল ও। ট্রেন ছাড়ার পর সীটের ওপর নড়েচড়ে বসে ঘাড় ফেরাল ও, দেখল নির্লিপ্ত চেহারা নিয়ে জসেস্কু একটা খবরের কাগজ পড়ছে, লম্বা করে দেয়া পা দুটো দুই সারি সীটের মাঝখানের প্যাসেজে বেরিয়ে আছে। অপর লোকটা এই কমপার্টমেন্টে ওঠেনি।

কিছুটা অস্বস্তিবোধের অভিনয় করতে হবে ওকে। এক এক করে আরোহীদের দিকে তাকাল রানা। নারী পুরুষ মিলিয়ে মোট পঁচিশ জন। সারা দুনিয়ার ট্রেন যাত্রীদের যেমন দেখায়, এদেরকেও তেমনি দেখাল-ক্লান্ত, একঘেয়েমির শিকার, কেন্দ্রিক, সরাসরি কেউ কারও চোখে না তাকাবার ব্যাপারে সতর্ক। তবু ওদের সামনে নিজেকে উলঙ্গ উলঙ্গ লাগল রানার। ওর পরনের কাপড়চোপড় আর কারও সাথে মিলছে না। আলো। ঝলমলে আরেক প্ল্যাটফর্মে থামল ট্রেন, কালো বোর্ডের ওপর। সাদা অক্ষরে স্টেশনের নাম লেখা-তাগানস্কায়া। মস্কোর মাঝখান থেকে উত্তর-পুব দিকে সরে যাচ্ছে ওরা।

হুসস-কমপার্টমেন্টের দরজা খোলার সময় আওয়াজটা হয়। নতুন যারা আসে, আর পুরানো যারা নেমে যায়, সবাইকে খুঁটিয়ে পরীক্ষা করে রানা। কেউ ওর দিকে ফিরেও তাকায় না। আরেকবার জসেস্কুর দিকে তাকাবার ঝুঁকি নেয় ও। সেটা টের। পায় দীর্ঘদেহী রাশিয়ান, ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে ওর দিকে সে-ও। নিঃশব্দে তাকায়। তার দৃষ্টি, দেহ আর মুখভঙ্গি থেকে একটাই নির্দেশ বিচ্ছুরিত হয়-শান্ত থাকো।

চোখ ফিরিয়ে নেয় রানা। কোথায় যাচ্ছে ও, জানে না। রাশিয়ান ইহুদিদের কতটুকু বিশ্বাস করা যায়, তাও বুঝতে পারছে না। ওরা যে তাকে সন্দেহ করেনি, এটুকু পরিষ্কার। পিটি ডাভ হিসেবেও উতরে গেছে ও।

মনটা অস্থির হয়ে আছে। মস্কোর মাঝখানে একজন লোক। খুন হয়েছে, আর তারা ট্রেনে করে পালাচ্ছে। আইনের লোকেরা। দূর থেকে লক্ষ করেছে এই হত্যাকাণ্ড, খুনীরা কোন পথে পালাবে আন্দাজ করে নেবে তারা।

জিওনিস্ট ইন্টেলিজেন্সের ফাইলে লেখা আছে, পিটি ডাভকে মস্কো থেকে কিভাবে বের করে নিয়ে যাওয়া হবে, বা কিভাবে বিলিয়ারস্কে হাজির করা হবে, এসব তার জানার দরকার নেই। সে ভীতু লোক, তাকে কিছু না জানালেই বিপদের সম্ভাবনা কম। সারাটা পথ তাকে লাগেজ বা কার্গো হিসেবে ট্রিট করা হবে।

কুরস্কায়া স্টেশনে থামল ট্রেন। দুজন লোক নেমে গেল। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে একজন লোক উঠল। তাগড়া এক। যোয়ান, চেহারায় রগচটা ভাব, কিন্তু রানার দিকে তাকাল না।

ট্রেন ছেড়ে দিল, রানা দেখল জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে জসেস্কু। রানাও তাকাল।

ট্রেন থেকে যারা নেমেছে, কেউ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে যেতে পারেনি। ওভারকোট আর হ্যাট পরা দুজন লোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

প্ল্যাটফর্ম ছাড়িয়ে এল ট্রেন। রানার সাথে চোখাচোখি হলো জসেস্কুর। ছোট্ট করে একবার মাথা ঝাঁকাল জসেস্কু। এর অর্থ বুঝতে পারল রানা। কে.জি.বি.। খুনীর খোঁজে স্টেশনে পৌঁছে গেছে ওরা। প্রতিটি মেট্রো ট্রেনে এখুনি হয়তো উঠছে না, তবে নিঃসন্দেহে ধরে নেয়া যায় সবগুলো স্টেশন থেকে বেরুবার প্রতিটি পথ সীল করে দিচ্ছে ওরা। মেট্রো যে পালাবার জন্যে আদর্শ একটা রুট, ভাল করেই জানে ওরা। ওদের কাছে ম্যাপ আছে, আছে টাইমটেবল। খুনটা হয়েছেও পাভেলেস স্টেশনের কাছাকাছি।

তাগড়া যোয়ান লোকটা সুন্দরী এক মেয়ের দিকে অপলক তাকিয়ে আছে। এক কোণে, সীটে হেলান দিয়ে ঘুমাচ্ছে যুবতী।

জসেস্কুর দেয়া কাগজ-পত্র বের করে পড়ে নিল রানা। তারপর আবার জানালা দিয়ে বাইরে তাকাল। অন্ধকার টানেলের ভেতর দিয়ে ছুটছে ট্রেন।

পরের স্টেশন কমসোমলস্কায়া। না তাকিয়েই বুঝল রানা, উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোল জসেস্কু। স্লাইডিং ডোরের সামনে গিয়ে দাঁড়াল সে, রেলিঙের ওপর হাত।

উঠল রানা। এগিয়ে এসে দুনম্বর দরজার সামনে দাঁড়াল। ট্রেন থামল, সরে গেল দরজার কবাট। নামার আগেই কে.জি.বির কয়েকজন লোককে দেখতে পেল ও। বেশ অনেক লোক নেমেছে, ভিড়টার মাঝখানে থাকল ওরা দুজন। এগজিট গেটের দিকে এগোচ্ছে সবাই, ক্লান্ত পায়ে। রানা উপলব্ধি করল, পিছিয়ে পড়েছে জসেস্কু। কিন্তু ঘাড় ফিরিয়ে তাকাল না। গেটের গোড়ায় কয়েকজন লোক, ট্রেন থেকে সদ্য নামা আরোহীদের কাগজ-পত্র পরীক্ষা করছে তারা। পকেটে হাত ভরে চার্লস ডিকেনস-এর কাগজ-পত্র বের করল রানা-পাসপোর্ট, এন্ট্রি ভিসা, হোটেল। রিজারভেশন, ইনটুরিস্ট ইনফরমেশন বুকলেট।

একজন কে.জি.বি. এজেন্টের সামনে দাঁড়াতে হলো রানাকে। লোকটার মুখে মাংস নেই, শুধুই যেন হাড়। গর্তে ঢোকা চোখে। অন্তর্ভেদী দৃষ্টি। আর সবাইকে বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখে। রানার কাগজ-পত্র খুঁটিয়ে পরীক্ষা করল সে। ফটোর সাথে রানার চেহারা আট-দশ বার মিলিয়ে দেখল। চার্লস ডিকেনস মস্কোয় আসার পর, তিন দিন আগে, তার নামে যে-সব কাগজ-পত্র ইস্যু করা হয়েছে সেগুলোও ভাল করে দেখল। মনে মনে ভাবছে রানা, স্পুতনিক হোটেলে সত্যি কি এই নামে কোন লোক উঠেছে সেদিন?

আপনাকে স্নান দেখাচ্ছে, মি. ডিকেনস, ইংরেজিতে মন্তব্য। করল এজেন্ট। হাসছে, মনে হলো কিছু সন্দেহ করেনি।

খাওয়াদাওয়ায় অনিয়ম, পেটটা ভাল যাচ্ছে না, বলল রানা। হাসল ও।

ফটোয় আপনি চশমা পরে রয়েছেন, মি. ডিকেনস।

পকেটে হাত চাপড়াল রানা। আছে।

আপনি বলছেন, স্পুতনিকের খাবার ভাল না?

ঠিক উল্টোটা-আমার জন্যে একটু বেশি রিচ।

ধন্যবাদ, মি. ডিকেনস, ধন্যবাদ। পাসপোর্ট সহ অন্যান্য। ডকুমেন্টের নম্বর একটা নোটবুকে টুকে নিল লোকটা, তারপর সব ফিরিয়ে দিল। গেট পেরিয়ে সিঁড়িতে উঠল রানা। পিছন ফিরে। একবারও তাকাল না।

সিঁড়ির মাথায় উঠে বিশাল একটা রেলওয়ে ম্যাপের সামনে দাঁড়াল রানা। মস্কোর মেট্রো সিস্টেমের খুঁটিনাটি সবই এই ম্যাপ দেখে জানা যাবে। ম্যাপে চোখ, কিন্তু মনটা খুঁত খুঁত করছে। সিঁড়ির মাথায় উঠতে জসেস্কু এত দেরি করছে কেন? ওদের কি আটকানো হয়েছে? সিঁড়ির নিচে তাকাবার একটা ঝোক চাপল, কিন্তু তাকাল না। মনোযোগ চলে গেল অন্য আরেক দিকে। কোনদিকে তাকায়নি রানা, কিছু তাই দেখেওনি। শুধু কিছু শব্দ ওকে সতর্ক করে তুলল। জুতোর আওয়াজ, কর্কশ কণ্ঠস্বর-সবই খুব অস্পষ্ট। কিন্তু হার্টবিট বাড়ছে।

সাবধানে, ধীরে ধীরে ঘাড় ফেরাল রানা, হঁাৎ করে উঠল বুক। স্টেশনের মেইন গেট দিয়ে কখন ওরা ঢুকেছে, বলতে পারবে না ও। এরই মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে ওরা। অসংখ্য লোক স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, তাদের সবাইকে ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে লোকজন লাইন দিতে শুরু করেছে, সবার কাগজ-পত্র আবার নতুন করে পরীক্ষা করা হবে।

সিঁড়ির নিচে, প্ল্যাটফর্মের ডান দিকে কে.জি.বি-র এজেন্টরা আগের মতই আরোহীদের কাগজ-পত্র চেক করছে। সিড়ির আরেক দিকে, বায়ে, নতুন যারা এসেছে ওদের সম্পর্কে এখনও কিছু জানে না তারা।

ওরাও কে.জি.বি, কিন্তু অন্য ডিপার্টমেন্টের, সম্ভবত সেকেন্ড চীফ ডাইরেক্টরেট থেকে পাঠানো হয়েছে। পঞ্চাশ থেকে ষাটজনের একটা বাহিনী ঢুকে পড়েছে স্টেশনের ভেতর, কয়েক দলে ভাগ হয়ে আরোহীদের কাগজ-পত্র চেক করছে ওরা। একজন লোককে কয়েকবার পড়তে হচ্ছে চেকিঙের সামনে। মৃদু প্রতিবাদের আওয়াজ উঠল এদিক ওদিক থেকে, উত্তরে শোনা গেল কর্কশ ধমক।

রানার কাঁধে একটা হাত পড়ল। বুঝল, জসেস্কু। কিন্তু তাকাল না। ওর দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির বাঁ দিকে ফিরল জসেস্কু। আঁতকে উঠল সে, নিঃশ্বাসের সাথে একটা শব্দ বেরিয়ে এল, সর্বনাশ?

কেন? দ্রুত জানতে চাইল রানা। আমাদের কাগজ-পত্র। নিখুঁত নয়?

সম্পূর্ণ নিখুঁত বলে কোন জিনিস নেই, জবাব এল। এভাবে ওরা স্টেশনে ঢুকেছে দেখে ভাবছি…

কি ভাবছেন? তাগাদা দিল রানা। মন খারাপ হয়ে গেছে। ওর। ভয় লাগছে। নিরাপত্তার নিশ্চিদ্র কোন ব্যবস্থা এরা করতে পারেনি তাহলে।

আপনি বরং টয়লেটে চলে যান, চাপা সুরে বলল জসেস্কু। তাছাড়া আর তো কোন উপায় দেখছি না।

এটা কোন সমাধান নয়, বিরক্তির সাথে বলল রানা। টয়লেটেও যাবে ওরা। তাছাড়া, আমাকে বেরুতে হবে না?

গেটের দিকে তাকিয়ে আছে জসেস্কু। ওই দেখুন, আরও লোক আসছে ওদের। গেটের দিকে তাকিয়ে রানাও দেখল, কে.জি.বি. এজেন্টদের আরও একটা দল ভেতরে ঢুকছে। সবাই এসে পৌঁছুলে ওদের বিশ্বাস বেড়ে যাবে, নিজের প্রস্তাবের। পক্ষে যুক্তি দেখাতে শুরু করল জসেস্কু, তখন ওরা ভাববে ওদের চোখকে ফাঁকি দিয়ে কারও পক্ষে স্টেশনের বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব না। ঠিক সেই সময় আপনি টয়লেট থেকে বেরিয়ে এসে ওদের সামনে দিয়ে এগোবেন। বলা যায় না, ওরা হয়তো আপনাকে চেকই করবে না।

রানা বুঝল, ওকে নয়, নিজেকে অভয় দেয়ার চেষ্টা করছে। জসেস্কু। আনাড়ি নাকি ব্যাটা! পিটি ডাভের বিপদ নিজের মাথায় তুলে নেয়াটা হয়তো বোকামিই হয়ে গেছে।

যান! এখানে দাঁড়িয়ে থাকলে ওদের চোখে পড়ে যাবেন! অস্থির দেখাল জসেস্কুকে।

আমার মনে হয়, তারচেয়ে চলুন স্টেশন থেকে বেরিয়ে যাবার চেষ্টা করি…।

আমি আপনাকে আদেশ করছি! কঠিন সুরে বলল জসেস্কু। আগেই বলা আছে, আমি যা বলব তাই হবে। এখানকার হালচাল আপনার চেয়ে আমি ভাল বুঝি। যান!

জসেস্কুর দিকে তাকিয়ে থাকল রানা। ভাবল, লোকটার নির্দেশ অমান্য করলেও এখন আর কোন লাভ হবে না। বিপদ এসে গেছে, নিজেদের মধ্যে ঝগড়া করা বোকামি হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

শান্তভাবে ঘুরে দাঁড়াল রানা। নামতে শুরু করল সিঁড়ি বেয়ে। সিঁড়ির বাঁ দিকেই টয়লেট। সেখানে যেতে হলে একদল কে.জি.বি. এজেন্টের পিঠ ঘেঁষে এগোতে হবে ওকে।

সিঁড়ির মাথা থেকে রানার দিকে তাকিয়ে থাকল জসেস্কু। ওদের তিনজনের কাগজপত্রে কোন খুঁত নেই, জানে সে। কিন্তু হাজার হোক সবই তো নকল, ফাঁস হয়ে যেতে কতক্ষণ। অপ্রত্যাশিতভাবে দলে দলে কে.জি.বি. এজেন্টদের ঢুকতে দেখে সেই ভয়টাই করছে ও। একজন কে.জি.বি. এজেন্ট রানার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে

আছে দেখে বুকটা ধড়াস করে উঠল জসেস্কুর। রানা টেরও পাচ্ছে না, ওর দিকে কেউ তাকিয়ে আছে। কে.জি.বি. এজেন্ট একজন মেজর। জসেস্কুর মনে হলো, ডিকেনসের মাথার দিকে নয়, মেজর তাকিয়ে রয়েছে ওর পায়ের দিকে। যেন ওর হাঁটার ধরনটা গভীর মনোযোগের সাথে লক্ষ করছে সে।

 

মস্কোভা হোটেলের বার-এ বসে পাইপ টানছে মার্কিন দূতাবাসের ট্রেড অ্যাটাশে টিম ওয়াইজম্যান। দরজার কাছাকাছি এমন। জায়গায় বসেছে, হোটেল ফয়েই-এর সবটুকু দেখতে পাচ্ছে সে। অনেকেই তাকে চেনে-জানে মাঝে-মধ্যে এখানে বসে এই সময় বই পড়ে আর মদ খায় লোকটা।

কে.জি.বি-র লোকজন হোটেলে ঢুকতেই তাদের দেখতে পেল ওয়াইজম্যান। ওদের সাথে পলিটিক্যাল সিকিউরিটি। সার্ভিসেরও অন্তত দুজন লোক রয়েছে। তার হিসেবে যদি ভুল না থাকে, বেচারা ন্যাট ফরহ্যান্সের মৃত্যু তাহলে বৃথা যায়নি। চোখে বিষাদ নিয়ে আপনমনে মাথা নাড়ল সে, শেষ চুমুক দিয়ে। খালি করে ফেলল স্কচের গ্লাস। এই হোটেলে কে.জি.বি.. অফিসারদের উপস্থিতি প্রমাণ করছে, ফরহ্যান্স মারা গিয়ে যে গল্পটা তৈরি করে গেছে সেটা গিলেছে ওরা, বিশ্বাস করেছে। এখন ওরা জানে, লিরয় পামার ড্রাগ ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে না পারায় তাদের হাতে খুন হয়েছে সে। পামার মৃত-পিটি ডাভ দীর্ঘজীবী হোক।

স্মিত হেসে ওয়েটারকে ডাকল সে। আবার তাকে স্কচ হুইস্কি দিয়ে গেল ওয়েটার। বিল মিটিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ রাখল ওয়াইজম্যান। আড়চোখে তাকিয়ে কে.জি.বি. অফিসারদের তৎপরতা লক্ষ করছে। এলিভেটর থেকে পিটির লাগেজ নিয়ে নেমে এল তারা। রহস্যময় চরিত্র লিরয় পামার, নিরীহদর্শন, কিন্তু মস্কোর সরলমতি তরুণ-তরুণীকে মাদকদ্রব্যে আসক্ত করে তুলেছিল। তার কাছ থেকে কারা ড্রাগস কিনত, ব্যবহার করত কারা, জোর তদন্ত চালিয়ে জানার চেষ্টা করবে কে.জি.বি.। আপনমনে হাসল ওয়াইজম্যান। আজ রাতে জিওনিস্ট। ইন্টেলিজেন্সের চীফ আইজ্যাক ময়নিহানকে সিগন্যাল পাঠাবে। সে-অগ্রগতি সন্তোষজনক। ড্রাগ-ব্যবসায়ীদের ধরার চেষ্টা করছে। কে.জি.বি, পামারকে যারা খুন করেছে। স্টেশনে কে.জি.বি-র প্রথম দলটাকে যে-সব কাগজ-পত্র দেখিয়েছে জসেস্কু ওগুলো। ছাড়াও আরও একটা কাগজ আছে তার কাছে। একান্ত ইমার্জেন্সী দেখা দিলে, শেষ অস্ত্র হিসেবে এই কাগজটা ব্যবহার করবে সে। ওটা একটা রেড কার্ড, শুধু একজন কে.জি.বি. এজেন্টের কাছে থাকতে পারে। নকল, তাই ওটা ব্যবহার করার কোন ইচ্ছে নেই তার, কিন্তু স্টেশন থেকে বেরুনো যদি অসম্ভব হয়ে দাঁড়ায় তখন ব্যবহার না করে উপায়ও থাকবে না।

যা আশঙ্কা করেছিল জসে, তাই ঘটল। স্টেশনের গেট দিয়ে পিল পিল করে আরও কে.জি.বি. এজেন্ট ঢুকল। গত পাঁচ-সাত মিনিটে চার-পাঁচ বার জায়গা বদল করেছে সে, হাবভাবে ফুটিয়ে তুলেছে ভালমানুষের ছাপ। মেইন গেটে একটা ব্যারিয়ার খাড়া করেছে এজেন্টরা, স্টেশন থেকে বেরিয়ে অন্ধকার রাস্তায় পা দিতে হলে ওই ব্যারিয়ার টপকাতে হবে। স্টেশনে যারা ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে, সবার কাগজ-পত্র কয়েক জায়গায় কয়েকবার করে পরীক্ষা করা হচ্ছে। দুএকটা মুখ চিনতে পারল জসেস্কু, এরা সবাই পলিটিক্যাল সিকিউরিটি সার্ভিসের লোক। টিম ওয়াইজম্যানের ফাইলে এদের চেহারা দেখেছে সে। বোধহয় এর মধ্যে আর কিছু নেই, পামারের খুনীকেই শুধু খুঁজছে ওরা।

কাগজ-পত্র ঠিক নেই, এই অজুহাতে বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়েছে। এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের, গাড়িতে তুলে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে ইন্টারোগেট করার জন্যে।

পরচয়কে একটা রেস্তোরায় বসে প্যাটিস আর কেক খেতে দেখল ও। ওর দলের তিন নম্বর লোক সে। পরচয়ের ধরা পড়ার ভয় কম, কারণ তার কাছে নাইট ওয়াচম্যানের কাগজ যেটা রয়েছে সেটা নকল নয়। কে.জি.বি. এজেন্টরা ওকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করলেও কিছু এসে যায় না। সমস্যা শুধু পিটি ডাভকে নিয়ে।

ব্যাজ দেখে বোঝা যায়, লোকটা কে.জি.বি-র একজন মেজর। রানার পায়ের দিকে তাকিয়েছিল, রানাকে ঢুকতে দেখেছে টয়লেটে। সেই থেকে টয়লেটের দরজার দিকে তাকিয়ে। আছে সে, অপেক্ষা করছে রানা কখন বেরিয়ে আসে।

কিছু একটা সন্দেহ করেছে মেজর, বুঝতে পারছে জসেস্কু। পিটির সাথে কথা বলেছে সে, মেজর নিশ্চই সেটা দেখেনি। দেখলে তার দিকেও এক-আধবার তাকাত।

পিটির আচরণে একটু অবাকই হয়েছে জসেস্কু। ওয়াইজম্যান তাকে সাবধান করে দিয়ে বলেছিল, পিটি লোকটা ভীতুর ডিম, বিপদ দেখলে ঘাবড়ে যাবে। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। চারপাশে হঠাৎ এত কে.জি.বি. দেখেও গা ঢাকা দিতে চায়নি সে। এখন। যদি সাহস করে বেরিয়ে আসে, আর ভয় না পায়, শেষ রক্ষা হতেও পারে। ওর কাগজ-পত্র নকল হলেও এত তাড়াতাড়ি ফাঁস হয়ে যাবার কথা নয়।

ছ্যাঁৎ করে উঠল বুক। কে.জি.বি. মেজর অধৈর্য হয়ে উঠেছে। টয়লেটের দিকে এগোচ্ছে সে। ওকে বাধা দেয়া দরকার, উপলব্ধি। করল জসেস্কু। কিন্তু কিভাবে? টয়লেটের দিকে পা বাড়াল সে।

পথরোধ করে দাঁড়াল একজন অফিসার। মুখে বিনয় আর। ভদ্রতার মুখোশ আঁটা। আপনার পরিচয়-পত্র, কমরেড?

মর শালা! মনে মনে অভিশাপ দিল জসেস্কু। পিটি ডাভের ভাগ্য এখন তার নিজের হাতে। ইচ্ছে হলো, কে.জি.বি. অফিসারকে অগ্রাহ্য করে, তাকে পাশ কাটিয়ে টয়লেটের দিকে এগোয়। না, চরম বোকামি হয়ে যাবে। অফিসারের চোখে চোখ। রেখে হাসল সে। ব্রেস্ট পকেটে হাত ভরে বের করে আনল আইডেনটিটি কার্ড।

 

ক্লজিট থেকে বেরুতে যাচ্ছিল রানা, বাইরে পায়ের আওয়াজ পেয়ে পাথর হয়ে গেল। বুট, তারমানে কে.জি.বি.। আওয়াজটা এগিয়ে এসে ওর ক্লজিটের সামনেই থামল। নক হলো দরজায়।

এই যে, কে আছেন ভেতরে, রূঢ় কণ্ঠস্বর, ইংরেজিতে জানতে চাইল। কাগজ দেখান! তাড়াতাড়ি!

আমি…মানে, অসুবিধে আছে, ভেতর থেকে বলল রানা।

ইংরেজ? জানতে চাইল মেজর। স্টেট সিকিউরিটি। আপনার কাগজ দেখতে চাই, প্লীজ।

আপনি কি…একটু অপেক্ষা করতে পারেন না?

ঠিক আছে, বলল মেজর। বেশি দেরি করবেন না।

রোল থেকে কাগজ ছিড়ল রানা, চেইন টেনে ল্যাবরেটরিতে পানি ঢালল। কোমরের বেল্ট খুলে বাকল নাড়াচাড়া করল, আবার লাগাল ওটা। তারপর বোল্ট খুলে বেরিয়ে এল ক্লজিট থেকে।

লোকটাকে চিনতে পারল না রানা, কিন্তু চেনা চেনা লাগল। তার মুখের ভাব আর চোখের কৌতূহল দেখে বুঝল, কে.জি.বি. মেজরও সন্দেহে ভুগছে, তারও চেনা চেনা লাগছে ওকে। একদৃষ্টে তাকিয়ে আছে রানার মুখে।

আপনার কাগজ, প্লীজ। রানার সামনে হাত পাতল মেজর। টান টান হয়ে আছে পেশী, সতর্ক চোখে রানার প্রতিটি নড়াচড়া লক্ষ করছে। আপনি কি অসুস্থ? নাকি ভয় পেয়েছেন?

আমাকে চিনে ফেললে এই লোককে খুন করতে হবে আমার, ভাবল রানা। না-পেটের ট্রাবল।

রানার হাত থেকে ছো দিয়ে কাগজগুলো নিল মেজর। বারবার পাসপোর্টের ফটো আর রানার মুখ দেখল।

হঠাৎ লোকটাকে চিনতে পারল রানা। বছর তিনেক আগে পোল্যান্ডের এক অখ্যাত শহরে এই লোকের সাথে হাতাহাতি হয়েছিল ওর। স্রেফ সন্দেহের বশে সারাটা দিন পিছু লেগে ছিল মেজর, বিরক্ত হয়ে এক সময় ঘুরে দাঁড়ায় রানা। প্রথমে তর্ক, তারপর হাতাহাতি। নাকে ঘুসি খেয়ে জ্ঞান হারিয়েছিল মেজর।

আপনার কাগজ-পত্র ঠিক নেই!

এটা একটা ফাঁদও হতে পারে, ভাবল রানা।

হাসল রানা। বলল, তা হতেই পারে না… কিন্তু মুখের কথা শেষ করতে পারল না ও, দেখল, কাগজগুলো কোটের পকেটে। ভরছে মেজর। এর মানে কি? কঠিন সুরে জিজ্ঞেস করল ও।

পকেট থেকে হাত বের করল মেজর। রিভলভার দেখে মনে মনে প্রমাদ গুণল রানা। আপনাকে গ্রেফতার করা হলো, মেজর। মাসুদ রানা।

এরপর আর কিছু বলার থাকে না। রানাকে চিনে ফেলেছে মেজর। শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হবে না, কে.জি.বি. হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারোগেট করা হবে ওকে। তারপর পাঠিয়ে দেয়া হবে সেন্ট্রাল জেলে। মিথ্যে পরিচয় দিয়ে সোভিয়েত রাশিয়ায় ঢোকার অপরাধে ছমাস থেকে ছয় বছরের জেল হতে পারে ওর। আর যদি প্রমাণ করতে পারে। সোভিয়েত রাশিয়ার ক্ষতি করার প্ল্যান ছিল ওর, মৃত্যুদণ্ড পর্যন্ত। হতে পারে।

বি.সি.আই, বিদায়! মাতৃভূমি, বিদায়। এয়ারকিং,… কাঁধ ঝাঁকাল রানা, চেহারায় অসহায় ভাব ফুটিয়ে তুলল, বলল, চিনে। ফেলেছ, তাই না? কিসে ধরা পড়লাম বলো তো?

সবচেয়ে যেটা বেশি চিনি, তোমার হাঁটার ধরন, বলল। মেজর। সারা মুখে অতৃপ্তির হাসি। তারপর গলার সুর। সবশেষে চোখ-এই চোখ একবার দেখলে ভোলা যায়? হাসছে। বটে, কিন্তু রিভলভারটা তাক করে আছে রানার বুকে। চলো, হেডকোয়ার্টারে বসে গল্প করা যাবে। নাকে একটা আঙুল ঘষল সে। এই নাকেই ঘুসিটা মেরেছিল রানা। আবারও মারল ও।

চোখে অন্ধকার দেখল মেজর, কিন্তু ট্রিগার টেনে দিতে দেরি করল না। খালি চেম্বারে হ্যামার পড়ল। ছিটকে রোলার টাওয়েল কেবিনেটের গায়ে বাড়ি খেলো সে, তার ওপর ঝাঁপিয়ে পড়ল রানা। সেফটি ক্যাচ অফ করার চেষ্টা করছে মেজর, নাগালের মধ্যে তার রিভলভার ধরা হাতের কব্দিটা শুধু পেল রানা। অপর হাত দিয়ে উন্মাদের মত টান দিল টাওয়েল।

মেজরের চওড়া কজি পিছলে বেরিয়ে যাচ্ছে রানার মুঠো থেকে। হাঁটু দিয়ে তার পেটে একটা গুতো মারল ও। হুস করে বাতাস বেরুল মেজরের মুখ থেকে, কেবিনেটের দেয়ালে ঢলে পড়ল সে। বিশাল একটা টাওয়েলের লুপ রানার হাতে চলে এল, মেজরের মাথায় সেটা গলিয়ে দিয়ে টানল রানা। মেজরের মুক্ত হাতটা টাওয়েল ধরে টানাটানি শুরু করল। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল তার, মনে হলো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। টাওয়েলটা মোচড়াচ্ছে রানা, সেই সাথে টানছে। দূর থেকে একটা আওয়াজ ভেসে এল। পরমুহূর্তে ঘাড়ে প্রচণ্ড এক রদ্দা খেলো রানা।

ঘুরল রানা। চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে জসেস্কু।

মাই গড, কাকে পাঠিয়েছে ওরা! নিজের কপালে চাপড় মারল জসেস্কু। ও কে.জি.বি.! আপনি একজন কে.জি.বি. মেজরকে খুন করে ফেলেছেন!

জসেস্কুর উত্তেজনা আর ভয় রানাকে যেন স্পর্শও করল না। মেজরের দিকে তাকাল ও। আধ হাত জিভ বেরিয়ে পড়েছে। লোকটার, চোখ দুটো কোটরের বাইরে বেরিয়ে এসে কিনারায় ঝুলছে যেন। ও আমাকে চিনে ফেলেছিল, শান্ত সুরে বলল রানা। এছাড়া কোন উপায় ছিল না। লাশটা তাড়াতাড়ি সরিয়ে ফেলার ব্যবস্থা করুন।

হাঁ করে তাকিয়ে থাকল জসেস্কু। এই লোককে ভীতুর ডিম বলার মানে কি? কে.জি.বি. অফিসারকে মেরে ফেলেও বিচলিত হয় না। আবার তাকে হুকুম করে!

লাশটা টেনে একটা ক্লজিটে ঢোকাল জসেস্কু। নিজেও ঢুকল, ভেতর থেকে বন্ধ করে দিল দরজা। খানিক পর জানতে চাইল, . নিরাপদ?

হ্যাঁ, বলল রানা।

ক্লজিট থেকে বেরিয়ে এল জসেস্কু। ওর পকেট থেকে টাকাপয়সা সব বের করে নিয়েছি। দেখে যেন মনে হয়, ডাকাতি করার উদ্দেশ্যেই মারা হয়েছে ওকে।

ধন্যবাদ।

ঘন ঘন ঢোক গিলল জসেস্কু। এখানে আর এক মুহূর্তও নয়। হয়তো এরইমধ্যে মেজরের খোঁজ পড়ে গেছে। এখনি বেরিয়ে সোজা ব্যারিয়ারের দিকে এগোবেন আপনি। দুতিন। জায়গায় দাঁড় করানো হতে পারে আপনাকে, ভয়…জানি, ভয় পাবেন না আপনি।

কচু জানেন, বলে ঘুরে দাঁড়াল রানা, শান্ত পায়ে বেরিয়ে এল টয়লেট থেকে।

ব্যারিয়ারের কাছে পৌঁছুবার আগে দুবার থামানো হলো। ওকে। কাগজ-পত্রে চোখ বুলিয়ে, গতিবিধি সম্পর্কে দুএকটা প্রশ্ন। করে ছেড়ে দিল। ধীর পায়ে ব্যারিয়ারের দিকে এগোল রানা।

জসেস্কু কতটা পিছনে, ওর কোন ধারণা নেই। তার জন্যে ওকে অপেক্ষা করতে হবে-ব্যারিয়ার টপকানো যদি সম্ভব হয়।

ব্যারিয়ারের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে কেউ মেজর পদের নিচে নয়। গলায় লুপ জড়িয়ে যাকে মেরেছে রানা, তার চেয়ে এদের চেহারায় ক্ষমতা আর কর্তৃত্বের ভাব অনেক বেশি। এদের একজন ছয় ফিটের মত লম্বা, মাথায় খয়েরী চুল, মুখে কাঁচা হাতের প্লাস্টিক সার্জারি, রানা দূরে থাকতেই ওকে খুঁটিয়ে দেখতে শুরু করল। লোকটার পাশে এক তরুণ অফিসার, তার হাতেই নিজের কাগজ-পত্র ধরিয়ে দিল রানা। খয়েরী চুল ঠাণ্ডা চোখে সারাক্ষণ তাকিয়ে থাকল রানার দিকে। চোখাচোখি হতে হাসল লোকটা, মনে হলো রাবারের ঠোঁট একটু প্রসারিত হলো মাত্র। কৃত্রিম গালে অস্বাভাবিক লম্বা আঙুল ঘষল সে।

ইংরেজ? তরুণ অফিসার জানতে চাইল।

কি…ও, হ্যাঁ।

হুম। মি. ডিকেনস, টেবিলের ওদিকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা আপনার হোটেলের সাথে যোগাযোগ করব।

কেন? হাসছে রানা, চোখে কৌতুক। আমার কাগজ কি ঠিক নেই?

ঠিক তো আছেই, আপনার পাসপোর্ট আর অন্যান্য কাগজে সিকিউরিটি সার্ভিসের স্ট্যাম্পও রয়েছে। তবু, অপেক্ষা আপনাকে করতে হবে।

স্রেফ কৌতুহল, বলল রানা। ব্যাপারটা কি বলবেন? কি হয়েছে? কাকে ধরার চেষ্টা করছেন আপনারা?

ড্রাগ ব্যবসায়ীদের, বলল তরুণ অফিসার। আপনার সাথে নিশ্চয়ই হিরোইন বা আর কিছু নেই, মি. ডিকেনস?

মুখ টিপে হাসল রানা। আছে।

সিনিয়র অফিসার, খয়েরী চুল, ঠাণ্ডা গলায় বলল, আপনি খুব রসিক, মি. ডিকেনস।

কিন্তু তাই বলে এই বিপুল আয়োজন? ভুরু কুঁচকে জানতে চাইল রানা।

আপনি সোভিয়েত ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে রয়েছেন, মি. ডিকেনস, জবাব দিল সিনিয়র অফিসার। এখানে ক্রাইমের হার খুব কম। ক্রাইম যাতে মাথাচাড়া দিতে না পারে, তাই এমনকি সামান্য একটা ছিচকে চোরের পিছনেও গোটা পুলিস আর গোয়েন্দা বিভাগকে লেলিয়ে দেয়া হয়।

গাম্ভীর্যের সাথে এমন একটা মুখভঙ্গি করল রানা, যেন সাংঘাতিক প্রভাবিত হয়েছে। তরুণ অফিসার ব্যারিয়ারের একটা। প্রান্ত উঁচু করে ধরল, তারপর ইঙ্গিত করল রানাকে। ব্যারিয়ারের তলা দিয়ে একটা টেবিলের পাশে গিয়ে দাঁড়াল রানা। অনেকগুলো ফোল্ডিং চেয়ার, কিন্তু একটাও খালি নেই। যারা বসে আছে তাদের মধ্যে রাশিয়ান ছাড়াও বিদেশী কিছু লোককে দেখা। গেল। একজন আমেরিকানকে বলতে শুনল ও, দেখো, সোনা, আমার পাসপোর্টকে চ্যালেঞ্জ করার কোন অধিকার তোমার নেই।

রগচটা চেহারার এক কে.জি.বি. অফিসার তার মন্তব্যে কান না দিয়ে ফোনের রিসিভার তুলে ডায়াল করতে শুরু করল।

বসার জায়গা না পেয়ে টেবিলের এক কোণে বসে পড়ল রানা। লালমুখো এক অফিসার হিংস্র ভঙ্গিতে তাকাল ওর দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। আয়োজন দেখে দুশ্চিন্তাই হলো রানার। টেবিল-চেয়ার দেয়ার মানে এখানে বসিয়েই প্রথম দফা ইন্টারোগেট করা হবে। সময় এই মুহূর্তে প্রাণের মতই মূল্যবান। দেরি হলে ফেঁসে যাবে ও। যে কোন মুহূর্তে মেজরের খোঁজ পড়তে পারে। তারপর তার লাশ খুঁজে পাওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার।

একটা ঢোক গিলে ব্যারিয়ারের দিকে তাকাল ও। একজন অফিসারের কাছ থেকে কাগজ-পত্র ফিরিয়ে নিয়ে ব্যারিয়ার। টপকাল জসেস্কু, গেট দিয়ে বেরিয়ে স্টেশনের বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। একা একা লাগলেও, স্বস্তি অনুভব করল রানা।

তরুণ অফিসার এগিয়ে এল এতক্ষণে, টেবিলের পিছনের। চেয়ারে বসে হাত বাড়াল টেলিফোনের দিকে। রানার চোখে তাকিয়ে অভয় দিয়ে হাসল সে। আপনি কোন বিপদে পড়বেন না, আশা করতে দোষ কি?

 

 

স্পুতনিক হোটেলের নাম্বারে ডায়াল করল অফিসার। মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে রানার। দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে নিষ্ঠুর আর পরিশ্রমী সিকিউরিটি সার্ভিসের পাল্লায় পড়েছে সে। সি.আই.এ. কর্মকর্তাদের ধারণা, এত বড় বলেই কে.জি.বি. হাস্যকরভাবে অযোগ্য-কথাটা স্মরণ করেও স্বস্তি পেল না রানা।

হোটেল স্পুতনিক? রুশ ভাষায় জানতে চাইল তরুণ অফিসার। চোখে কৌতুক আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে অন্য দিকে তাকিয়ে থাকল রানা, যেন টেলিফোন আলাপের ব্যাপারে তার কোন মাথাব্যথা নেই। হা-স্টেট সিকিউরিটি। বুদায়েভের সাথে কথা বলতে দিন, প্লীজ। বুদায়েভ নিশ্চই কে.জি.বি-র ইনফরমার ডেস্ক ক্লার্ক হতে পারে, ওয়েটার হতে পারে, কিংবা হয়তো থালাবাসন ধোয়। হলে হবে কি, ম্যানেজারের চেয়ে তার ক্ষমতা অনেক বেশি।

বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর অপরপ্রান্তে বুদায়েভকে পেল তরুণ অফিসার। বুদায়েভ-এখানে একজন ট্যুরিস্ট রয়েছেন, মি. চার্লস ডিকেনস। তিনশো আট নম্বর রুম বুক করেছেন উনি…হ্যাঁ, ওঁকে তুমি জানো। বলো তাহলে, ভদ্রলোক কেমন দেখতে? মি. ডিকেনস, প্লীজ, আমার দিকে তাকান। ধন্যবাদ। হ্যাঁ, বলো, বুদায়েভ, হুম। হা…হা-আচ্ছা। উনি ওখানে নেই বলছ? এরপর আবার বেশ খানিকক্ষণ অপেক্ষা। অফিসারের দিকে তাকিয়ে আছে রানা, জিওনিস্ট ইন্টেলিজেন্স আর সি.আই.এ-কে ধন্যবাদ দিচ্ছে মনে মনে। গুড, টেলিফোনে বলল অফিসার। ধন্যবাদ, বুদায়েভ, গুড্রাই।

পাসপোর্ট সহ অন্যান্য কাগজ ফিরে পেল রানা। ধন্যবাদ, মি. ডিকেনস। আপনাকে যদি দেরি করিয়ে দিয়ে থাকি, সেজন্যে আমরা দুঃখিত। আপনি যেতে পারেন।

সিনিয়র অফিসারকে পাশ কাটাবার সময় লোকটাকে হাসতে দেখল রানা। প্লাস্টিক সার্জারির কারণে তার মুখের একটা পাশ নড়েচড়ে না। বীভৎস লাগল হাসিটা।

বাইরে বেরিয়ে আসতেই চারদিক থেকে হেঁকে ধরল কনকনে ঠাণ্ডা। গায়ে বাতাস লাগতে টের পেল রানা, শরীরটা ঘামে ভিজে রয়েছে ওর। চারদিকে তাকাল ও, একটা গাঢ় ছায়া থেকে বেরিয়ে আসতে দেখল জসেস্কুকে। খুব যে একটা খুশি হলো রানা তা নয়। এদের ওপর কতটা ভরসা করা যায় এখনও বুঝতে পারছে না ও। চমৎকার, সামনে এসে বলল জসেস্কু। আপনার সাহসের আমি তারিফ করি। কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে, খানিক পর রাস্তায় থাকাটাই বিপজ্জনক হয়ে উঠবে-যত নিখুঁত কাগজই থাক সাথে। আপনি আমার আগে আগে যান, কিরভ স্ট্রীট ধরে। স্টেশন এলাকা পেরিয়ে যাবার পর আবার আমরা একা হব, কোনদিকে যাচ্ছি দেখাব আপনাকে। ঠিক আছে তো?

 

ভোর অন্ধকারে ওদের দুজনকে গ্রেফতার করা হলো।

দুজনেই সংসারী মানুষ, মিরা প্রসপেক্ট এলাকায় শ্রমিকদের। বহুতল ভবনের সতেরো আর উনিশতলায় দুটো ফ্ল্যাটে থাকে। জসেস্কু আর পরচয়ের সহকারী এরা, কে.জি.বি-র খাতায় অনেক। দিন হলো এদের নাম টোকা আছে।

ওদেরকে গ্রেফতার করতে এল মেজর রোমানভ। কাঁচা ঘুম থেকে তুলে নিচে নামানো হলো দুজনকে। গাড়িতে তোলা হলে। দযেরঝিনস্কি স্ট্রীট, কে.জি.বি. হেডকোয়ার্টারের দিকে রওনা হয়ে গেল গাড়ি।

নিজের গাড়িতে উঠে মেজর রোমানভ তার লোকদের নির্দেশ। দিল, কাজে যখন হাত দিয়েছি, এসো শেষ করি। সার্ভেইলেন্স টীমকে অর্ডার দাও, ওয়্যারহাউসে ঢুকে পড়ক। জসেস্কুকে চাই আমি। ধরে হেডকোয়ার্টারে নিয়ে যেতে বলো ওকে।

<

Super User