গায়ের জোরে দাঁড় টানছে মুসা। প্রায় উড়ে চলেছে ছোট্ট নৌকা। এক জেলের কাছ থেকে নৌকাটা ভাড়া নিয়েছে সে। সামনের গলুইয়ের কাছে বসে আছে রবিন। চেয়ে আছে সামনের দিকে। তারার আলোয় অদ্ভুত দেখাচ্ছে কঙ্কাল দ্বীপকে।

এসে গেছি! বলে উঠল রবিন।

মোড় ফেরাল মুসা। জেটির কাছে গেল না। প্লেজার পার্কের দিকে এগিয়ে চলল।

ঘ্যাঁচ করে বালিতে এসে ঠেকাল নৌকার সামনের অংশ। লাফিয়ে নেমে পড়ল রবিন। মুসাও নামল। দুজনে টেনে নৌকাটাকে তুলে আনল ডাঙায়।

চল, পার্কের ভেতর দিয়ে এগেই, নিচু গলায় বলল মুসা। পার্ক পেরিয়ে পথে নামব, সেদিন যৌপথে গুহায় গিয়েছিলাম। খুব সাবধান। জিম টের পেলে চোঁচামেচি শুরু করবে।

হ্যাঁ, মাথা ঝোঁকাল রবিন। তবে সঙ্গে ও গেলে ভালই হত। …অন্ধকারে গুহাটা খুঁজে পাব তো?

মনে হচ্ছে পাব, জবাব দিল মুসা। দ্বিধা করল এক মুহূর্ত। গাঢ় অন্ধকার। নীরব-নিস্তব্ধ। সৈকতে ঢেউ আছড়ে পড়ার একটানা মৃদু ছলছলাৎ শব্দ নীরবতাকে আরও গভীর করে তুলেছে যেন। চল, এগোই।

আগে আগে চলেছে মুসা। মাঝেমাঝে টর্চ জ্বেলে দেখে নিচ্ছে সামনের পথ। এসে ঢুকাল পার্কে।

কালো আকাশের পটভূমিতে কিস্তৃত এক দানবের মত দেখাচ্ছে নাগরদোলাটাকে। পাশ কাটিয়ে নাগরদোলার কাছে চলে এলো দুজনে। মোড় ঘুরে এগোেল। পেছনের ভাঙা বেড়ার কাছে এসে দাঁড়িয়ে পড়ল।

নাহ, একা যাব না ফিসফিস করে বলল মুসা। বাবাকে জগাব। গিয়ে। ভয় পাচ্ছি, তা নয়। আমাদেরকে বোডিং হাউস থেকে বেরোতে নিষেধ করেছে, তবু বেরিয়েছি। কোন বিপদে পড়ার আগেই তাকে জানিয়ে রাখা ভাল।

ঠিকই বলেছ, সায় দিল রবিন। চল যাই। তাঁকে জানিয়ে গেলে আর কোন ভয় থাকবে না। আমাদের।

ক্যাম্পের দিকে পা বাড়াতে গিয়েই থমকে গেল দুজনে। ধড়াস করে উঠল। বুকের ভেতর।

কেউ এসে দাঁড়িয়েছে পেছনে। বিশালদেহী কেউ। খবরদার! যেখানে আছ, দাঁড়িয়ে থাকা শোনা গেল গর্জন।

বরফের মত জমে গেল যেন দুই গোয়েন্দা।

আলো জ্বলে উঠল। সামনে চলে এল টর্চের মালিক। দুই কিশোরের মুখে আলো ফেলেই স্থির হয়ে গেল। অবাক কষ্ঠে বলে উঠল, আরে একি! তোমরা এত রাতে চোরের মত এখানে কি করছ?

দুজনের চোখের ওপর থেকে আলো সরাল জিম, নিচের দিকে ফেলল। ভাগ্যিস, মেরে বসিনি! এতরাতে এখানে কি করছ তোমরা?

অনুমান ঠিক কিনা দেখতে এসেছি।

দ্বীপের রহস্য অবাক কণ্ঠ জিমের। কি বলতে চাইছ?

সত্যিই গুপ্তধন লুকানো আছে। এখানে, বলল মুসা। কিশোরের তাই ধারণা।

গুপ্তধন! ছেলেদের কথা বিশ্বাস করতে পারছে না যেন গার্ড। কিসের গুপ্তধন?

ওই যে… থেমে গেল মুসা। তার আগেই কথা বলতে শুরু করেছে রবিন। আপনার কথা থেকেই সূত্র খুঁজে পেয়েছে কিশোর।

আমার কথা থেকে। বিড়বিড় করল জিম। কিছুই বুঝতে পারছি না!

সেদিন সকালে বললেন না, বলল রবিন, দুই বছর আগে আর্মার্ড কার লুট করেছিল দুই ভাই? ডিক আর বাড ফিশার? যারা বাঁ হাত নষ্ট করে দিয়েছে। আপনার।

হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাতে কি?

আপনি আরও বলেছেন, রবিনের কথার খেই ধরল মুসা। কোস্ট গার্ডেরা দুজনকে ধরে ফেলে। উপসাগরে একটা বোটে ছিল দুই ভাই। কিছু ফেলছিল পানিতে। চোরাই টাকা ফেলেছিল ওরা, লোকের ধারণা।

তই তো করেছিল।

এবং, মুসার কথার খেই ধরল রবিন। ঠিক দুই বছর আগে থেকেই কঙ্কাল দ্বীপে আবার ভূতের উপদ্রব শুরু হল। টাকা লুট হল দুবছর আগে, স্কেলিটন আইল্যান্ডের পাশে ধরা পড়ল দুই ডাকাত, দীর্ঘ বিশ বছর পর আবার গোলমাল শুরু করল দ্বীপের ভূত। ভয় দেখাতে লাগল লোককে। ঘটনাগুলো একটার সঙ্গে আরেকটার মিল যেন খুব বেশি। সন্দেহ জাগল কিশোরের।

এত ভণিতা না করে আসল কথা বলে ফেল তো! অধৈর্য হয়ে উঠেছে জিম।

বুঝতে পারছেন না এখনও? বলল মুসা। বোটে করে পালাতে গেল দুই ডাকাত, ইঞ্জিন খারাপ হয়ে গেল। হঠাৎ। ওরা তখন স্কেলিটন আইল্যান্ডের কাছাকাছি। এত বুকি নিয়ে এতগুলো টাকা লুট করেছে, পানিতে ফেলে দেবে সহজে? মোটেই না। কোনভাবে বোটটা তীরে ভিড়িয়ে দ্বীপে উঠেছিল ওরা। টাকাগুলো লুকিয়ে রেখেছিল। তারপর বোট নিয়ে ভেসে পড়েছিল আবার। কোস্টগার্ডের বোট আসতে দেখে টাকা পানিতে ফেলার ভান করেছিল, ফেলেছিল আসলে অন্যকিছু। ভারি কিছু, যা সঙ্গে সঙ্গে তলিয়ে গিয়েছিল। বিমল ধরা না পড়লে খুব বেশি দিন জেল হবে না, ঠিকই বুঝতে পেরেছিল ওরা। জেল থেকে বেরোলে আর কোন ভয় নেই। দ্বীপে এসে টাকাটা নিয়ে দূর কোন দেশে চলে যাবে। কেউ কিছু সন্দেহ করবে না। মাত্র হস্তাদুয়েক হল ছাড়া পেয়েছে ওরা। সেদিন কিংবা তার পরের দিনই এসে টাকা নিয়ে যেতে পারত, কিন্ত মুশকিল করেছে সিনেমা কোম্পানি। দিকে এলে ওদের চোখে পড়ে যাবার সম্ভাবনা আছে। ডিক আর বাডকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশের সন্দেহ জাগতে পারে। সে বুকি ওরা নেয়নি।

সর্বনাশা বলে উঠল জিম। কি গল্প শোনাচ্ছি। এখানেই টাকা লুকিয়ে রেখেছে ডিক আর বাডা কোথায়, কিছু বলেছে কিশোর?

কিশোরের ধারণা, বলল রবিন। শুকনো উচু কোন জায়গায় লুকানো হয়েছে। কাপড়ের ব্যাগে ভরা কাগজের টাকা, মাটির তলায় পুঁতে রাখলে পচে যাবে। শুকনো উচু সবচেয়ে ভাল জায়গা দ্বীপে….

গুহা! প্ৰায় চেঁচিয়ে উঠল জিম। সেই পুরানো গুহার ভেতরো কোন তাকের পেছনের খাঁজো খাঁজের ভেতরে থলেগুলো ঢুকিয়ে সামনে কয়েকটা পাথর ফেলে রাখলেই কেউ দেখতে পাবে না! সন্দেহও করবে না কিছু!

কিশোরেরও তাই ধারণা, বলল মুসা। টাকাগুলো একমাত্র ওখানেই নিরাপদে থাকবে।

ইস্‌স্‌, অস্থির হয়ে উঠছে জিম, ফুটো বছর ধরে টাকাগুলো ওখানে রয়েছে। ঘুণাক্ষরেও মাথায় এলো না ব্যাপারটা যদি কোনভাবে বুঝতে পারতাম… ইস্‌স্‌! চল চল, দেখি, সত্যিই আছে নাকি…

আগে রাফাত চাচাকে ডেকে নিয়ে আসি, বলল রবিন।

দরকার নেই, মাথা নাড়ল জিম। ওঁরা ঘুমোক। আমরা বের করে। নিয়ে আসি আগে। টাকার বস্তা দেখিয়ে চমকে দেব ওঁদেরকে।

কিন্তু… বলতে গিয়েও থেমে গেল মুসা।

ঘুরে হাঁটতে শুরু করেছে জিম। ফিরে চেয়ে বলল, এসো আমার সঙ্গে।

অন্ধকারে দুপাশের গাছপালাগুলোকে অদ্ভুত দেখাচ্ছে। জিমের পিছু পিছু এগিয়ে চলেছে দুই গোয়েন্দা। কেন যেন খচখচ করছে দুজনের মন। এভাবে যাওয়া ঠিক হচ্ছে না।

উফফা হঠাৎ শোনা গেল। রবিনের চিৎকার। গাছের আড়াল থেকে বেরিয়া এসে জোরে কাঁধ খামচে ধরেছে। কেউ। মিস্টার রিভান! কে জানি… মুখ চেপে ধরল। কঠিন একটা থাবা।

পেছনে আরেকটা চাপা শব্দ শুনতে পেল রবিন। মুসার মুখও আটকে দেয়া হয়েছে, অনুমান করল।

ফিরে দাঁড়াল জিম। এগিয়ে এলো কাছে। কিন্তু এ-কি! সামান্যতম অবাক হল না তো! কোমরের খাপ থেকে রিভলভারও বের করল না! চমৎকার! বলে উঠল গার্ড। চেচামেচি করতে পারেনি।

আমরা করতে দিইনি বলে, বলে উঠল রবিনকে ধরে রাখা লোকটা। নৌকা দ্বীপে ভেড়াবে, এটাই তো বিশ্বাস হচ্ছিল না তোমার। আরেকটু হলেই তো দিয়েছিল! ক্যাম্পে নিয়ে ওদেরকে জাগালেই…

কিন্তু যেতে তো পারেনি, অস্বস্তি বোধ করছে জিম। এখন আর কোন ভয় নেই…

কে বলল তোমাকে? বলল মুসাকে ধরে রাখা লোকটা। টাকাগুলো নিয়ে কেটে পড়ার আগে নিরাপদ নই। যে-কোন মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে! এই বিচ্ছ দুটোর ব্যবস্থা করা দরকার। চল, বেঁধে নৌকায় ফেলে রাখি। পরে দেখব, কি করা যায়।

ঠিক আছে, রাজি হল জিম। আচ্ছা, ডিক, টাকাগুলো কোথায়?

গুহায় রেখেছ?

ওসব জেনে কাজ নেই তোমার, ভারি গলায় বলল ডিক। সেটা আমাদের ব্যাপার।

আমারও! গম্ভীর কণ্ঠ জিমের। তিন ভাগের এক ভাগ আমার। তোমাদের মতই দুটো বছর অপেক্ষা করেছি। আমিও। বাঁ হাতটার কথা বাদই দিলাম। যদিও, এটা হারিয়েছি তোমাদের দোষে।

থাম! বড় বেশি কথা বল তুমি বলল রবিনকে ধরে রাখা লোকটা। তোমার ভাগ তুমি পাবে। এখন এক কাজ কর। গায়ের শার্টটা খুলে ছিড়ে ফেল। এ-দুটোকে বাঁধতে হবে।

কিন্তু…

জলদি করা ধমকে উঠল লোকটা।

শার্ট খুলে নিল জিম। ছিড়ে লম্বা লম্বা ফালি করতে লাগল।

ভাবছে রবিন। ডাকাতদের সঙ্গে হাত মিলিয়েছে জিম। আমার কার লুট করতে সাহায্য করেছিল ডিক আর বাডকে। ওকে সন্দেহমুক্ত রাখতে পিস্তল দিয়ে বাড়ি মেরেছিল ডিক। আঘাতটা একটু জোরেই হয়ে গিয়েছিল। কাঁধের হাড় ভেঙে গিয়েছিল। জিমের। ফলে অকেজো হয়ে গেছে বাঁ-হাতটা…

মুখের ওপর থেকে হাত সরে যেতেই চেঁচিয়ে উঠতে গেল রবিন। কিন্তু তার আগেই কাপড় গুজে দেয়া হল। মুখের ওপর দিয়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে মাথার পেছনে বেঁধে দেয়া হল একটা ফালি। জিভ দিয়ে ঠেলে আর গোঁজটা খুলতে পারবে না সে। দুহাত পিছমোড়া করে বেঁধে দেয়া হল এরপর।

একইভাবে মুসাকেও বাঁধা হল। পেছন থেকে দুই গোয়েন্দার জ্যাকেটের কলার চেপে ধরল। দুই ভাই।

এবার, বিচক্ষুরা, বলল ডিক, হাট। কোনরকম চালাকির চেষ্টা করবে না। দুঃখ পাবে তাহলে।

জোর ধাক্কায় প্রায় হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হল, কিন্তু কলার ধরে আছে ডিক, পড়ল না রবিন। পাশে চেয়ে দেখল, একই ভাবে ধাক্কা খেয়ে এগোচ্ছে মুসা।

দ্বীপের অন্য প্ৰান্তে নিয়ে আসা হল ওদেরকে। সৈকতে বিছিয়ে আছে পাথর। তীরের কাছে নোঙর করা একটা বড় মোটর বোট।

ওঠা। রবিনের কাঁধে ধাক্কা মারাল ডিক। উঠে পড়ল দুই গোয়েন্দা। ইঞ্জিনের সামনের খোলা জায়গাটুকুতে নিয়ে আসা হল ওদেরকে।

বস, বসে পড়া কাঁধে চাপ পড়ল। রবিনের। বাড, দড়ি বের করা তো। শক্ত করে বাঁধতে হবে, যেন পালাতে না পারে।

কাছেই পড়ে আছে বোট বাঁধার দড়ি। অনেক লম্বা। হ্যাঁচকা টান দিয়ে মুসাকে চিত করে শুইয়ে ফেলল বাড। দড়ি তুলে নিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলল। মুসার পা। বাড়তি অংশটুকু দিয়ে রবিনের পা বাঁধল। আরেক টুকরো দড়ি এনে দুজনের বুকে বুক লাগিয়ে পেঁচিয়ে বাঁধল।

ব্যস ব্যস, বলল ডিক ফিশার। আর ছুটতে পারবে না। চল, তাড়াতাড়ি করতে হবে। এমনিতেই অনেক সময় নষ্ট করে ফেলেছি। গুপ্তধন, হঁহা খোঁজার জন্যে যে-কোন সময় চলে আসতে পারে ব্যাটারা

বোট থেকে নেমে গেল দুই ফিশার।

তুমি এখানেই থাক, জিম, শোনা গেল ডিকের কথা। চোখ রাখ চারদিকে। সন্দেহজনক কিছু দেখলে প্যাঁচার ডাক ডাকবে।

ছেলে দুটোকে কি করবে? জিমের গলা। ওরা বলে দেবে সব! আমি…

বলবে না, কেমন অদ্ভুত শোনাল ডিকের গলা। খানিক পরেই ফিরে আসছি আমরা। বোট নিয়ে চলে যাব। তখন ওদের নৌকাটা উল্টো করে ভাসিয়ে দেবে। আগামী কাল ওভাবেই পাওয়া যাবে ওটা। লোকে ধরে নেবে কোন কারণে সাগরে ড়ুবে মরেছে…

বুঝেছি, বুঝেছি, বলে উঠল জিম।

পায়ের শব্দ কানে এল, দুজোড়া।। চলে যাচ্ছে। তারপর নীরবতা। কথা বলার চেষ্টা করল রবিন। পারল না। অদ্ভুত একটা চাপা। আয়োজ বেরোল শুধু। বাঁধন খোলা যাবে না। বাঁচার উপায় নেই।

<

Super User