ঘণ্টাখানেক স্টোনি রিভার-এর কাছে নিবিড় গাছপালার ভেতর ঘুরে বেড়ালে কলিন ফোর্বস, মনে মনে বেসিনের মানচিত্র উল্টে পাল্টে দেখছে আর ভাবছে আগামী চার-পাঁচ দিনে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে। নিশ্চিত করে কিছুই বলার উপায় নেই। ওকে ধরার ব্যাপারটাকে ওয়ারেন কতখানি গুরুত্ব দেবে কে জানে। সব ক’জন লোক নিয়ে মাঠে নামতে পারে সে, হয়তো আঠার মতো লেগে থাকবে ওর পেছনে; কিংবা হতে পারে বেশির ভাগ লোককে দৈনন্দিন কাজে ব্যস্ত রেখে শহরে আর রাঞ্চে দু-একজনকে পাহারায় বসিয়ে রাখবে, দেখলেই খপ করে ধরে ফেলবে ওকে। কোনটা ঘটে অচিরেই জানা যাবে, এঁবে কোনো ক্ষেত্রেই তেমন লাভ হবে না ওর।

এটা অবশ্য ওর সমস্যার একটা দিক। আসল সমস্যা প্রীংগার ভিল হত্যাকাণ্ডের দায় ওয়ারেনের গড়ে চাপানো। ও এখন শেরিফের কাছে খুলে বললেও তাকে সে স্পর্শ করতে পারবে না, এমন কি কবরগুলো দেখিয়ে আনলেও না। ট্রেইলে খুন খারাবী আর গরু ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা, ওসবের জন্যে অনায়াসে অজ্ঞাত আউট-ল দলকে দায়ী করা যায়। ওয়ারেন রাই ডারদের জড়িত থাকার অভিযোগ টিকবে না ধোপে।

ওয়ারেনের বিরুদ্ধে অভিযোগ আনার আগে অকাট্য প্রমাণ জোগাড় করা দরকার। উইলিস, সিবাট আর ওলডফিলড এখনো বেঁচে থাকলেও ওদের খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার।

তাহলে?

ওয়ারেনের যে কোনো একজন রাইডারকে নিংড়ে তথ্য বের করবে নাকি?

সাত সদস্যের একটা ট্রেইল ত্রুকে পরাস্ত করতে কমপক্ষে দশ-বারোজন গানহ্যাণ্ড প্রয়োজন, এদের ভেতর চাপের মুখে নতিস্বীকার করার মতো কেউ একজন না থেকেই যায় না। হামলায় ছিলো এমন তিনজনের নাম জানা গেছে : কনারস, প্যাটেন এবং ক্লাইভ কাসলার। চাক কনারস সম্ভবত মারা গেছে, কিংবা মৃত্যুপ্রহর গুণছে। প্যাটেন কঠিন মানুষ, সে হয়তো মুখ খুলবে না। আর ক্লাইভ কাসলার সম্পর্কে কিছু জানা নেই ওর, সন্দেহ নেই গুরুত্বপূর্ণ লোক সে, নইলে আরনেস্ট হলের নাম ভাঁড়িয়ে গরু বিক্রির টাকা নেয়ার দায়িত্ব তার ওপর বর্তাতো না, হামলার নেতৃত্বেও বোধ হয় সে-ই ছিলো।

গাছপালার কিনারায় চলে এলো কলিন ফোর্বস, ওয়াগনারের দিকে তাকালো। ওরা পালিয়ে এসেছে দু’ঘন্টা হলো, এতক্ষণে শহরে ওদের খোজাখুজিতে ভাটা পড়ার কথা। অবশ্য এখনো সতর্ক অবস্থায় থাকবে ওরা, কিন্তু ওকে শহরে আশা করবে না। হেলারের সঙ্গে আবার দেখা করা দরকার, এটাই সবচেয়ে নিরাপদ সময়-ভাবলে কলিন।

পাইপ নিভিয়ে পকেটে ঢোকালো ও, হাটতে শুরু করলো। শহরের দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, এভাবে চললে নদী আর শহরের মধ্যে শিগগিরই একটা নতুন ট্রেইল জন্ম নেবে, ভাবলে ও। প্রথম বাড়িটা পাশ কাটাচ্ছে, হঠাৎ একটা কুকুর হাজির হলো, গন্ধ শুকলো, তারপর লেজ নাড়তে শুরু করলো মহা আনন্দে। মৃদু হাসলো কলিন। কুকুরগুলো পর্যন্ত চিনে ফেলেছে!

হেলারের বাড়ির পর্দা টানানো জানালায় আলোর আভাস, বারান্দায় উঠে এলো কলিন, কান পাতলে দরজায়, কোনো শব্দ নেই, টোকা দিয়ে অপেক্ষায় রইলো।

দরজা খুলে ওকে দেখেই চমকে উঠে ঢোক গিললো হেলার। তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছি এতক্ষণে-হায়, খোদা!

এক পা পিছিয়ে গেল সে। ভেতরে ঢুকে দরজা আটকালো কলিন, হাসলো। এখনো আমাকে খুজছে ওরা? এখানেই?

আমি কি করে জানবো? বিরক্তির সাথে বললো হেলার। কি জন্যে এসেছে?

পাঁচ শো ডলার আর একটা ছোট্ট তথ্য।

পাঁচ শো ডলার, কেন?

একটা জিনিস কিনতে হবে। ব্যাংকে বাবার হিসেবে পাঁচ শো ডলার হবে না?

মাথা দোলালো হেলার। কিন্তু সম্পত্তির বন্দোবস্ত না হওয়া পর্যন্ত তো টাকা তোলা যাবে না।

তাহলে ধার দাও, রসীদ লিখে দেবো।

হঠাৎ পাঁচ শো ডলারের দরকার পড়লো কেন?

বললাম তো একটা জিনিস কিনতে হবে, ব্যস। পাবো?

আমার কাছে তো অত টাকা নেই, দেখি জ্যাক ফ্লেনারির কাছ থেকে আনা যায় কিনা।

সেটাই করো।

ঠিক আছে।

আজই দরকার।

তুমি বললে এখুনি যাই।

না, তার আগে একটা কথা বলো, চাক কনারস এখন কি অবস্থায়?

পটল তুলেছে।

এমন কিছুই শুনবে জানা ছিলো, তবু চমকে উঠলো কলিন। আরেকটা লাশ যোগ হলো ওর নামের সাথে, আরেকটা! মাথা থেকে টুপি খুলে চুলে আঙুল চালানোর ফাঁকে মুহূর্তের জন্যে ঢালের মতো ওটা ধরে রাখলো মুখের সামনে, অভিব্যক্তি গোপন করলো।

ঘণ্টা খানেক আগে শেরিফের সঙ্গে আলাপ হলো, বললো হেলার। ওর কাছেই শুনলাম রাস্তায় কয়েকবার ফঁকা গুলি করে সে নাকি শেরিফকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলো, যাতে বিনা বাধায় খতম করা যায় তোমাকে; আর চারের মতে আত্মরক্ষার জন্যেই তুমি কনারসকে হত্যা করতে বাধ্য হয়েছ। স্যালুনের দরজায় দুজন লোক দাড়ানো ছিলো, ওরা সাক্ষী দিয়েছে, কনারসই আগে গুলি ছুড়েছে; যাই হোক তারপরও তোমাকে খুজছে আরচার গ্রেপ্তার করে আটকে রাখবে, তোমার নিরাপত্তার খাতিরেই নাকি এটা করা দরকার।

নিরাপত্তার নিকুচি করি আমি।

বেসিনে আরো সন্ত্রাস চায় না আরচার।

তাহলে ওকে বলো ওয়ারেন রাইডারদের বেঁধে রাখতে।

ওদের লাইনে রাখার ব্যাপারে ওয়ারেনের ওপর ভরসা করছে ও।

সে বরং আমার বিরুদ্ধেই লেলিয়ে দেবে তাদের। আচ্ছা, ক্লাইভ কাসলারকে কতখানি জানো তুমি?

ওয়ারেনের লোক, ওর টপহ্যানড বলতে পারো, যদিও নিজের হাতেই কাজ চালাতে পছন্দ করে ওয়ারেন।

কি ধরনের মানুষ ও, মানে কাসলার?

ধূর্ত, স্বল্পভাষী, ঠাণ্ডামাথার খুনী তিরিশের মতো হবে। বয়স, লম্বা, ছিপছিপে। চালু পিস্তলবাজ। লোক টা অবশ্য দেখতে শুনতে ভালো। বেলিনডার প্রতি কিছুটা দুর্বল, অবশ্য গ্রেবারের মৃত্যুর পর অন্য কোনো পুরুষের দিকে তাকায়নি বেলিনডা, বিল ওকে রাজি করানোর কম চেষ্টা করেনি, সুবিধে করতে পারেনি।

পুরো কামরায় একটা চক্কর দিলো কলিন, তারপর হেলারের মুখোমুখি দাঁড়ালো। ওয়ারেন বিকেলে যাবার আগে তোমার সঙ্গে দেখা হয়েছিলো?

হ্যাঁ, অল্পক্ষণের জন্যে।

আমি যে একটা চিঠি লিখতে বলেছিলাম, দেখিয়েছিলে ওটা?

হ্যাঁ।

কি বললো?

মুখখিস্তি করলো রীতিমতো। ও বেঁচে থাকতে নাকি কোনো হতচ্ছাড়া সিনডিকেটকে বেসিনের ধারেকাছে আসতে দেবে না।

হাসলে কলিন। আবার কবে তার সঙ্গে দেখা হতে পারে?

কাল, রোজই তো শহরে আসে।

দেখা হলে আমার হয়ে একটা খবর দেবে ওকে, ঠিক আছে? আর একটা কথা জানতে চাইবে।

কি?

খবরটা হলো আমরা পাঁচটা কবরের খোঁজ পেয়েছি, আর জানতে চাই অন্য তিনজনের কবর কোথায়?

পাঁচটা কবর? ভুরু কেঁচিকালো হেলার, পাচটা কবর মানে?

কলিন জবাব দিলো না। আবার প্রশ্ন করলো হেলার, তোমার বাবার গরু নিয়ে যারা শ্রীংগারভিলে গেছে তাদের কথা বলছ নাকি?

হ্যাঁ, হেলার। তুমি বলেছিলে বাবার কাগজপত্র ঘেটে গরু বিক্রির টাকার হদিস পাওনি, পাবে কি করে! ওই টাকা বাবার হাতে এলে তো! টাকাটা কোথায় গেছে জানি না, আমাদের কাউ হ্যানডরা কিভাবে মারা গেল তাও এখনো জানতে পারিনি, তবে আসল খবর বের করতে বেশি সময় লাগবে না। যাই হোক, আপাতত ওয়ারেনকে কিঞ্চিৎ উতলা করে তোলার ইচ্ছে আমার।

যাতে তোমাকে হত্যা করার একটা অজুহাত পায় সে।

অজুহাত তো তার আছেই!

হেলারের কোঁটরাগত চোখে চিন্তার ছায়া। এক মুহূর্ত পর নীরব থাকার পর সে আবার বললো, একটা কথা তুমি কেন বুঝতে পারছে না, কলিন? ওয়ারেনকে হামলা করার, ওকে নিশ্চিহ্ন করার অধিকার তোমার আছে না! তাহলে কেন অযথা বোকামি করছো? অনর্থক সময় ক্ষেপণ করলে যে কোনো মুহূর্তে ওদের কেউ তোমাকে হত্যা করে বসতে পারে। প্রমাণের, আশায় বসে থাকলে প্রতিশোধ নেয়া তোমার হবে না কোনোদিন।

ওয়ারেনকে তুমি ঘৃণা করো কেন বলবে? হঠাৎ জানতে চাইলে কলিন।

আগেই বলেছি, যারা অন্যকে পদানত করতে চায়, তাদের আমি ঘৃণা করি।

আর কোনো কারণ নেই?

না। নিঃশব্দে শিস্ দেয়ার ভঙ্গি করলে কলিন। সন্দেহ নেই, কিছু একটা গোপন করছে হেলার। যখনই দেখা হচ্ছে ওয়ারেনের বিরুদ্ধে ওকে উস্কে দেয়ার চেষ্টা করছে সে, হত্যাকাণ্ডে প্ররোচনা দিচ্ছে, কেন? কি উদ্দেশ্য অ্যাটর্নির?

পঁচিশো ডলার চাইলে, আমাকে তো তাহলে এখুনি বেরোতে হয়, বললে হেলার, অপেক্ষা করবে এখানে?

না, আমিও আসছি তোমার সঙ্গে, বললে কলিন।

একসঙ্গে বেরিয়ে এলো ওরা, হাঁটতে হাঁটতে সিলভার বুলেট স্যালুনের পেছনে এলো।

আমি এখানে দাঁড়াই, বললে কলিন, তোমার দেরি হবে?

না, এই যাবো আর আসবো।

একা এগিয়ে গেল হেলার। উপর দিকে তাকালো কলিন। তারা জ্বলা আকাশ। জোর বাতাস বইছে যদিও, শীত করছে না। স্যালুনের পেছনে এক কোণে অন্ধকার ছায়ায় অপেক্ষায় রইলো ও, পিস্তলটা পরীক্ষা করে নিলো, তারপর হোলসটারে ঢুকিয়ে রাখলো আলগোছে। সেরাতে হেলারের ওখান থেকে মারভিনের কাছে যায় ও, খবরটা ওয়ারেন রাইডাররা যদি তার কাছেই পেয়ে থাকে, আজও সেরকম কিছু ঘটতে পারে। সাবধানীর মার নেই।

কিন্তু অস্বাভাবিক কিছু ঘটলো না। পাঁচ মিনিটের মাথায় ফিরে এলো অ্যারন হেলার, এক তোড়া ব্যাংক নোট দিলো

কলিনের হাতে, টাকাগুলো পকেটে রাখলে কলিন।

টাকা দিয়ে কি করবে জানলে ভালো হতো, বিড়বিড় করে বললে অ্যাটর্নি।

একটা জিনিস কিনবো।

এবার কোথায় যাবে?

উত্তরে।

তোমার সঙ্গে আবার কবে দেখা হচ্ছে?

জানি না। সপ্তাহ খানেক পর, কিংবা আগামীকাল, ঠিক নেই। আগাম বলার উপায় নেই।

ওয়ারেনকে ঘায়েল করতে পারলে–

ওকে ঠিকই ঘায়েল করবো, বললো কলিন, তবে আমার নিজের কায়দায়, হেলার। যা হোক, টাকাটার জন্যে অসংখ্য ধন্যবাদ।

অন্ধকারে পা চালালে কলিন, হেলারের দৃষ্টিসীমার বাইরে এসে কোণাকুণিভাবে নদীর দিকে এগোলো। ইতিমধ্যে চাঁদ উঠেছে আকাশে, চারদিকে ম্লান জ্যোৎস্না। নদীর কিনারে গাছ পালার কাছাকাছি পৌঁছুতেই হঠাৎ একটা নড়াচড়া ধরা পড়লো ওর চোখে। থমকে দাড়ালে কলিন। ফাঁকায় বেরিয়ে এলো। একটা ছায়ামুতি। চাঁদের আলো ঝিলিক মারছে তার উদ্যত পিস্তলের ব্যারেলে।

মাথার ওপর হাত তুললো কলিন। লোকটাকে এখানে দেখে দারুণ অবাক ও, মনে হচ্ছে কেউ একটা ঘুসি বসিয়ে দিয়েছে পেটে।

সাবধান, কলিন, বললো ছায়ামূর্তি, গলা শুনে শেরিফ জেফরি আরচারকে চিনতে পারলো কলিন। বাধ্য না হলে তোমাকে গুলি করতে চাই না।

স্বস্তির নিঃশ্বাস ফেললো কলিন।

জেফরি, প্রায় অনুনয়ের মতো শোনালো ওর কণ্ঠ, ‘তুমি—

তোমাকে গ্রেপ্তার করছি আমি, বললো আরচার, ওয়ারেনের সঙ্গে একটা অপসরফায় না আসা পর্যন্ত তোমাকে জেলে ভরে রাখব, বেসিনে আরো হত্যাকাণ্ড ঘটুক; আমি চাই না। আজ রাতে যা ঘটলো, এরপর ওয়ারেনের লোকদের সামলে রাখা কঠিন হবে, কথাটা ভালো করে জানো তুমি।

তাহলে ওদের ধরছো না কেন? বললো কলিন, আজকের লড়াইটা কি আমি শুরু করেছি?

তোমাকে গ্রেপ্তার করাটাই সোজা। দশবারোজনকে একসঙ্গে আটকে রাখা আমার সাধ্যের বাইরে। দুঃখিত, কলিন, আমি নাচার।

আমি এ-কথা মানতে পারলাম না, শান্ত কণ্ঠে বললো কলিন, গাছপালার মাঝে আমার ঘোড়া বেঁধে রেখেছি, ছেড়ে দাও, ভাগি।

হ্যারলড ওর মেয়ে-জামাইয়ের ঘোড়াটা এনে দিয়েছে, ঠিক না? আবার ফিরে এসেছে সে? এখন কোথায়?

আবার চলেও গেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। বাবার একটা খবর জানিয়ে গেল।

আরচার আর কিছু বললো না। মাথা দোলালো। আমার ঘোড়াটা তখন নাওনি, তাই ভাবছিলাম ঘোড়া আবার পেলে কোথায়, তাই এখানে ঢু মারতে এসেছিলাম। নদীর কিনারার গাছপালা আগেও আরো অনেকে পালানোর সময় আড়াল হিসেবে ব্যবহার করেছে; বোঝে তো, শেরিফকে এসব দিকে খেয়াল রাখতে হয়। তোমার পিস্তলটা যে দিতে হয়, কলিন।

ওয়ারেনের সঙ্গে কি রকম সমঝোতার কথা ভাবছো তুমি?

ঠিক বলতে পারছি না। ওয়ারেন লোকটার বিচারবুদ্ধি আছে, একটা উপায় নিশ্চয়ই বের করবে সে। তুমি বেসিনে থেকে যাবার কথা ভাবছে না তো?

থাকতেও পারি।

তাহলে যে কোনো মুহূর্তে তোমার প্রাণের ওপর হামলা হতে পারে, কিন্তু অন্যভাবে ব্যাপারটার সুরাহা করতে চাই আমি।

কলিনকে কাভার করে সামনে এলো আরচার, হাত বাড়িয়ে ওর হোলসটার থেকে একটানে পিস্তলটা বের করে নিলো, ঢোকালে নিজের পকেটে, তারপর পিছিয়ে গেল আবার। তুমি গোলমাল না করায় খুশি হলাম, অস্পষ্ট স্বরে বললো সে। তোমার বাবাকে আমি পছন্দ করতাম, এডিকেও ভালো লাগতো। এখন তোমাদের দু’পক্ষের মাঝখানে পড়ে গিয়ে স্বস্তি পাচ্ছি না, উভয়সঙ্কট অবস্থা। অফিসে যাবার আগে আমার ঘরে কিছুক্ষণ বসবো আমরা, কথা বার্তা বলবো, ম্যড কফি বানিয়ে রেখেছে নিশ্চয়ই, ওর কথা মনে পড়ে?

মাথা দোলালো কলিন, যদিও শেরিফের স্ত্রীর কথা স্পষ্ট মনে নেই। একসঙ্গে শহরের উদ্দেশে পা বাড়ালো ওরা।

বিকেলে সেধে ঘোড়া দিতে চাইছিলে, ধীর কণ্ঠে বললো কলিন, অথচ এখন পাকড়াও করে নিয়ে যাচ্ছ, কেন?

তখন ভেবেছিলাম ঘোড়াটা পেলে চলে যাবে, বোকামি করে ছিলাম, আসলে তুমি যেতে না, ঠিক?

ঠিক, বললে কলিন, মজার কথা কি জানো—

কথা শেষ না করেই শেরিফের দিকে ঘুরলে ও, চোখের পলকে সজোরে ঘূসি কালো তার চোয়ালে, একই সঙ্গে এগিয়ে গেল ওর বাম হাত।

টলে উঠলো আরচার, বাতাসের জন্যে হাঁসফাঁস শুরু করলো। হোলসটার হাতড়ালো, কিন্তু পিস্তল বের করতে পারলো না সে। তার আগেই পরপর আরো দুবার আঘাত হানলো কলিন, চোয়ালে। হাঁটু ভেঙে পড়ে গেল শেরিফ।

আরচারের পিস্তল নিয়ে বেলটে গুজলে কলিন, তার কোটের পকেট থেকে নিজের-টা বের করে পিছিয়ে এলো। গোঙাচ্ছে আরচার, উঠে বসার চেষ্টা করলো সে, পারলো না, আবার চেষ্টা করলো, এবার বসতে পারলে, ফোলা গালে হাত বোলাচ্ছে।

তুমি আমাকে মারলে, কলিন। আজ থেকে যদ্দিন বাচি কাউকে, যদি বিন্দুমাত্র বিশ্বাস করি!… কাউকে বিশ্বাস নেই…

উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরচার।

শান্ত হও, জেফরি, বললে কলিন, অস্থির হয়ো না।

দু’হাতে মুখ ঢেকে নীরবে বসে রইলো শেরিফ।

যাও, মরে গে, অবশেষে ভারি গলায় বললো সে।

দুঃখিত, জেফরি, বললো কলিন, আমার ইচ্ছে অবশ্য অন্য রকম।

দ্রুত ঘোড়ার দিকে পা বাড়ালো ও।

<

Super User